উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কত?
সমাধান:
মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোর মাত্র দুইটি গুণনীয়ক থাকে ১ এবং সংখ্যা নিজে।
১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা তালিকা:
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩
এগুলো মোট ৯টি।
জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ১৫ নভেম্বর, ২০২৫ · ৭০ প্রশ্ন
প্রশ্ন: ১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কত?
সমাধান:
মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোর মাত্র দুইটি গুণনীয়ক থাকে ১ এবং সংখ্যা নিজে।
১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা তালিকা:
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩
এগুলো মোট ৯টি।
• Correct answer: She is good at solving complex problem.
- Bangla meaning: সে জটিল সমস্যাগুলো সমাধানে দক্ষ।
• Good at:
- We use an adjective + at to talk about things that we do well or badly.
- অর্থ হলো দক্ষ।
- কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
- "Good with" is used when talking about people or specific objects.
- "Good at" is used when talking about activities or areas of expertise.
• প্রদত্ত Sentence টিতে তাই Good at ব্যবহার হয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
- তুরস্কের ইস্তাম্বুল একমাত্র শহর যার ভৌগোলিক অবস্থান দুই মহাদেশে।
- এশিয়া ও ইউরোপকে একত্রে বলা হয় ইউরেশিয়া, যার বিভাজন রেখা হলো বসফোরাস, আর এই বরফোরাস প্রণালীর অবস্থান প্রাচীন ইস্তাম্বুল শহরে। শহরটি বিশ্বের অন্যতম সুন্দর একটি শহর।
- ইস্তাম্বুল ইউনেস্কোর তালিকায় ইউরোপের রাজধানী শহরের মর্যাদা পেয়েছিল ২০১০ সালে।
- এটাই পরিকল্পিত শহরটি দেখতে স্বপ্নের জগতের মতো।
- একসময় এই ইস্তাম্বুল শহরই ছিল তুরস্কের রাজধানী।
- তবে, প্রথম বিশ্বযুদ্ধের পর শহরটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে রাজধানী স্থানান্তরিত করা হয়।
- একসময় ইস্তাম্বুলই ছিল পৃথিবী শাসনকারী বাইজানটাইন ও পরবর্তীতে অটোম্যান সাম্রাজ্যের রাজধানী।
- একবার নেপোলিয়ন বোনাপার্ত বলেছিলেন, “পুরো পৃথিবীকে যদি একটি রাজ্য ভাবা হয়, ইস্তাম্বুল হবে তার রাজধানী।”
অন্যদিকে,
• দক্ষিণ কোরিয়ার রাজধানী- সিউল এটি পূর্ব এশিয়ার অবস্থিত।
• অকল্যান্ড, নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের শহর।
• সোফিয়া:
- তুরস্কের ইস্তাম্বুল নগরে অবস্থিত হায়া সোফিয়া বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক স্থাপত্য নির্দশন।
- ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজাইন্টাইন সম্রাট জাস্টিনিয়ান তৎকালীন সময়ের সবচেয়ে বড় গির্জা হিসেবে হায়া সোফিয়া নির্মাণ করেন।
- পরবর্তীতে ১৪৫৩ সালে অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান তৃতীয় মেহমুদ বা ফাতিহ মুহাম্মদ ইস্তাম্বুল অধিকার করেন এবং হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন।
- ১৯৩৫ সালে তুরস্কের কামাল আতাতুর্ক হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর করেন।
- সম্প্রতি তুরস্কের আদালত হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর অবৈধ ঘোষণা করে রায় দিলে তুরস্ক সরকার হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করে যা পশ্চিমা বিশ্বে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
উৎস: ব্রিটানিকা, প্রথম আলো, হিস্টোরি ডটকম।
• 'অন্বেষণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = অনু + এষণ, ( উ + এ = ব + এ)।
- এটি স্বরসন্ধির উদাহরণ।
সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
অনু + এষণ = অন্বেষণ,
( উ + এ = ব + এ)
- সু + অল্প = স্বল্প
- তনু + ঈ = তন্বী,
- অনু + ইত = অন্বিত,
- সু + আগত = স্বাগত ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
প্রশ্ন: 2x + y = 7, 2x - y = 13 হলে x ও y এর মান কত?
সমাধান:
দেওয়া আছে দুটি সমীকরণ,
(১) 2x + y = 7
(২) 2x - y = 13
দুটি সমীকরণ যোগ করলে:
(2x + y) + (2x - y) = 7 + 13
⇒ 4x = 20
⇒ x = 20/4
x = 5
এবার x = 5 মানটি (১) নম্বর সমীকরণে বসাই:
⇒ 2(5) + y = 7
⇒ 10 + y = 7
⇒ y = 7 - 10
y = - 3
∴ x = 5 এবং y = - 3
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ধাঁধা বানানটি সঠিক।
ধাঁধা[স. দ্বন্দ্ব >]
অর্থ:
১. কৌতূহলোদ্দীপক জটিল প্রশ্ন।
২. দিশেহারা ভাব; সংশয়; দৃষ্টিবিভ্রম।
৩. জটিল সমস্যা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
- মৎস্য প্রশিক্ষণ একাডেমি, সাভারে অবস্থিত
- এটি মৎস অধিদপ্তর এর আওতাধীন।
- একাডেমির নেতৃত্বে থাকেন একজন মহাপরিচালক, যাঁকে সহায়তা করেন চারজন পরিচালক (একজন রিজার্ভ) এবং দুইজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিচালকের সমতুল্য)।
উল্লেখ্য,
• ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট:
- ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট (মৎস্য প্রশিক্ষণ ইনষ্টিটিউট) চাঁদপুর জেলার বাবুরহাটে অবস্থিত।
- এই ট্রেনিং ইনস্টিটিউটে মৎস্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্য চাষীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও -
- নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর শহরের উপকণ্ঠে অবস্থিত।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত কক্সবাজারে।
- 'বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট' ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্নে অবস্থিত।
উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠার ওয়েবসাইট।
• Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.
• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Example: Neither he nor his friends are present in the class.
• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
- [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Example: Neither John nor his friends are going to the beach today.
• প্রশ্নে উল্লিখিত বাক্যে 'or' এর পর plural noun আছে; তাই verb-ও plural হবে।
• Complete Sentence: Either he or his friends have done it.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- ১৯৭২ সালের ৪ মে থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• কাজী নজরুল ইসলাম:
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৪শে মে।
- ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালী পল্টনে যোগদান করে করাচি যান।
- ১৯৪২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
- বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করে।
- কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবার ঢাকায় আনা হয়।
- ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়।
- ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় কবিকে।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য,
- ২০২৪ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়।
- ১৯৭২ সালের ৪ মে থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।
উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।
iii) Daily Star Bangla [link]
প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার প্রন্থ ১ মিটার ৫০ সেমি এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
সমাধান:
আয়তক্ষেত্রাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
দৈর্ঘ্য = ২ মিটার
প্রস্থ = ১ মিটার ৫০ সেমি = ১.৫০ মিটার
উচ্চতা = ১ মিটার
আয়তন = ২ × ১.৫০ × ১
= ৩ ঘনমিটার
• বড় স্থান বা সময়ের পূর্বে in এবং ছোট স্থান বা সময়ের পূর্বে at বসে।
- Example sentence:
- He lives at Denna in Khulna.
- He went there at 7 o'clock in evening.
• আবার, দিন বা তারিখের পূর্বে on, মাস বা বছরের পূর্বে in বসে।
- Example sentence: I shall meet you at 5 o'clock on Sunday in January.
• Correct answer: They reached Dhaka at 7 PM on Sunday last.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
প্রশ্ন: যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে?
সমাধান:
খরচ = মূল্য × ব্যবহার
খরচ একই রাখতে চাইলে মূল্য বাড়লে ব্যবহারের পরিমাণ কমাতে হয়।
মূল্য বৃদ্ধি = ২৫%
নতুন মূল্য = ১০০% + ২৫% = ১২৫%
ব্যবহার কমানোর হার = বৃদ্ধি / নতুন মূল্য × ১০০%
= ২৫ / ১২৫ × ১০০%
= ১/৫ × ১০০%
= ২০%
∴ ডালের দাম ২৫% বাড়লে খরচ সমান রাখতে ব্যবহার ২০% কমাতে হবে।
প্রশ্ন: প্রথম ৫টি বিজোড় স্বাভাবিক সংখার যোগফল নিচের কোনটি?
সমাধান:
প্রথম ৫টি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলো:
১, ৩, ৫, ৭, ৯
এগুলোর যোগফল:
১ + ৩ + ৫ + ৭ + ৯ = ২৫
২৫ = ৫ × ৫
∴ ৫ × ৫
• অপশন বিবেচনায় 'দোলনা' শব্দের প্রকৃতি-প্রত্যয় হিসেবে দোল + অনা নেওয়া হয়েছে।
কিন্তু প্রকৃতপক্ষে 'দোলনা' শব্দের প্রকৃতি-প্রত্যয় - √দুল্ + অনা = দোলনা।
বাংলা কৃৎ প্রত্যয়: বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।
- অনা ('অন'এর প্রসার অন + আ) প্রত্যয়যোগে গঠিত শব্দ:
যেমন:
- √কাঁদ্ + অন = কাঁদন,
- √নাচ্ + অন = নাচন,
- √দুল্ + অনা = দোলনা,
- √খেল্ + অনা = খেলনা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• নবায়নযোগ্য শক্তির উৎস হলো পারমাণবিক শক্তি (Nuclear Energy)।
• শক্তির উৎস:
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার। যথা -
১। নবায়নযোগ্য শক্তির উৎস:
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
• নবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে -
- পারমাণবিক শক্তি
- সৌর শক্তি,
- জলবিদ্যুৎ,
- বায়ু বিদ্যুৎ,
- বায়োগ্যাস,
- ভূ-তাপীয় শক্তি ইত্যাদি।
২। অনবায়নযোগ্য শক্তির উৎস:
- অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না।
- প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত।
- অনবায়নযোগ্য শক্তির উৎপাদনের খরচ বেশি এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়।
• অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে -
- কয়লা,
- খনিজ তেল,
- প্রাকৃতিক গ্যাস,
- নিউক্লিয় শক্তি ইত্যাদি।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• The correct spelling is 'useful' (Adjective).
• Useful:
- English meaning: That can help you to do or achieve what you want.
- Bangla meaning: প্রয়োজনীয় ; দরকারী।
• Example sentence: This book is very useful for English learners.
- Bangla meaning: এই বইটি ইংরেজি শিক্ষার্থীদের জন্য খুব উপকারী।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
• ড. আশরাফ সিদ্দিকী বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক।
ড. আশরাফ সিদ্দিকী:
• আশরাফ সিদ্দিকী (১ মার্চ ১৯২৭-১৯ মার্চ ২০২০) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক।
- বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক, আশরাফ সিদ্দিকী তাদের একজন।
- তিনি পাঁচশ’রও অধিক কবিতা রচনা করেছেন।
- গভীর গবেষণা করেছেন বাংলার লোকঐতিহ্য নিয়ে। তিনি একাধারে প্রবন্ধকার, ছোটগল্প লেখক, ঔপন্যাসিক, লোকসাহিত্যিক, এবং শিশু সাহিত্যিক।
- বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।
লোকসাহিত্যের ভেতর রয়েছে :
- লোকসাহিত্য প্রথম খণ্ড (১৯৬৩),
- রবীন্দ্রনাথের শান্তি নিকেতন (১৯৭৪),
- কিংবদন্তির বাংলা (১৯৭৫),
- শুভ নববর্ষ (১৯৭৭),
- লোকায়ত বাংলা (১৯৭৮),
- আবহমান বাংলা (১৯৮৭),
- বাংলার মুখ (১৯৯৯),
- প্যারিস সুন্দরী (১৯৭৫),
- বাংলাদেশের রূপকথা (১৯৯১),
- লোক সাহিত্য-দ্বিতীয় খণ্ড।
উৎস: ইনকিলাব পত্রিকা প্রতিবেদন।
• Correct answer: Student should abide by the rules.
- Bangla meaning: শিক্ষার্থীদের নিয়ম-কানুন মেনে চলা উচিত।
• উল্লিখিত অপশনগুলো,
- aim at - লক্ষ্য করা; তাক করা;
- abide by - (আনুষ্ঠানিক) কোনো কিছুর প্রতি বিশ্বস্ত থাকা; মেনে চলা;
- bask in - আনন্দে ডুবে থাকা; কোনো ভালো বিষয় উপভোগ করা;
- cohort in - (একত্র অবস্থিত ব্যক্তিদের দল) প্রাচীন রোমান সেনাবাহিনীর এক-দশমাংশ।
• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, এখানে abide by ব্যবহার করলে sentence টি অর্থবহ হবে।
- Correct answer: abide by.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
অনুসর্গ:
- যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন:
- বিনা, তরে, দ্বারা, দিয়ে, পানে, নামে, মত, কাছে, ধরে, নিয়োগ ইত্যাদি।
অনুসর্গকে ২ ভাগে ভাগ করা যায়।
যথা-
১) সাধারণ অনুসর্গ ও
২) ক্রিয়াজাত অনুসর্গ।
• সাধারণ অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, তাকে সাধারণ অনুসর্গ বলে।
- যেমন: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।
- কার কাছে গেলে জানা যাবে?
- এমন কাজ তোমার দ্বারা হবেনা।
• ক্রিয়াজাত অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, তাকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
- যেমন: বহুদিন ধরে অপেক্ষা করে আছি;
- তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি,
- মন দিয়ে পড়ালেখা কর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
• বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান জেলায়- মৌলভীবাজার জেলায়।
• চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান - ১৭১ টি।
- মৌলভীবাজার জেলায় অবস্থিত - ৯০ টি চা বাগান।
- হবিগঞ্জ জেলায় অবস্থিত - ২৫টি চা বাগান।
- সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান।
-চট্টগ্রাম জেলায় অবস্থিত ২২ টি চা বাগান।
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১১ টি চা বাগান।
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ২ টি চা বাগান।
- ঠাকুরগাঁও জেলায় অবস্থিত ১ টি চা বাগান।
- খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ১ টি চা বাগান।
উৎস: বাংলাদেশ চা বোর্ড।
• 'সে ভালো ইংরেজি বলে' এর ইংরেজি - He speaks English well.
• এখানে "ভালো" শব্দটি ক্রিয়া speaks এর উপর প্রভাব ফেলে, তাই "well" ব্যবহৃত হয়।
- অর্থাৎ, ক্রিয়ার গুণগত মান বোঝাতে well ব্যবহৃত হয়, তাই বাক্যটি সঠিকভাবে হবে: He speaks English well.
• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) He speaks English.
- ভুল। কারণ, "ভালো" বলতে well দরকার, শুধুমাত্র "speaks English" যথেষ্ট নয়।
গ) He says good English.
- ভুল। কারণ, ইংরেজি ভাষার দক্ষতা বোঝাতে "say" ব্যবহার হয় না।
ঘ) He speaks good English.
- ভুল। কারণ, ব্যাকরণগতভাবে সম্ভব তবে মূল বাক্যের অর্থের সাথে পুরোপুরি মিলে না; "ভালোভাবে কথা বলা" বোঝাতে well ব্যবহার করতে হয়।
'দু দিনের খেলাঘর' উপন্যাসের রচয়িতা - আকবর হোসেন।
এটি একটি পারিবারিক উপন্যাস।
• আকবর হোসেন:
- আকবর হোসেন গত শতকের পঞ্চাশ-সত্তরের দশকের জনপ্রিয় ঔপন্যাসিক হিসেবে খ্যাতিমান ছিলেন।
- কিন্তু তিনি যে বহুমাত্রিক লেখক ছিলেন, তা অনাবিষ্কৃত থেকে গেছে।
- উপন্যাসের পাশাপাশি তিনি ছোটগল্প, কবিতা, গান, প্রবন্ধ ও নাটক লিখতেন।
- পত্রিকা সম্পাদনা করতেন।
- অভিনয় করতেন।
- আকবর হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ১লা অক্টোবর ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন।
আকবর হোসেন রচিত অন্যান্য গ্রন্থ:
- অবাঞ্ছিত।
- কি পাইনি।
- মোহমুক্তি।
- ঢেউ জাগে।
- আলো ছায়া।
- দু'দিনের খেলাঘরে।
উৎস: দৈনিক সংবাদ পত্রিকার প্রতিবেদন ও 'দু দিনের খেলাঘর' উপন্যাস।
• 'The Merchant of Venice' was written by - William Shakespeare.
• The Merchant of Venice:
- This is a famous Comedy by William Shakespeare.
- এক ইহুদি সুদখোর (Jew) 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragi-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• Characters:
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
• William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens,
- Antony and Cleopatra,
- Coriolanus,
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman, Britannica.
• 'তোহফা' কাব্য:
- 'তোহফা' গ্রন্থটি কবি আলাওলের পঞ্চম রচনা। এই কাব্য বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর 'তোহফাতুন নেসায়েহ্' নামক ফারসি গ্রন্থের অনুবাদ।
- আলাওল ১৬৬৪ সালে এ কাব্য সমাপ্ত করেন। তখন নিজের অবস্থা সম্পর্কে কবি বলেছেন:মুই আলাওল হীনদৈববশ অনুদিনবিধি বিড়ম্বিল বৃদ্ধকাল।ইসলাম ধর্ম সম্বন্ধীয় তত্ত্বোপদেশপূর্ণ এ গ্রন্থটি শ্রীমন্ত সোলেমানের নির্দেশে রচিত হয়েছিল।
- তোহফা গ্রন্থটি কাব্যাকারে রচিত হলেও ধর্মীয় নীতিকথাই এতে রূপ লাভ করেছে।
- ধর্মীয় তত্ত্বমূলক ও নৈতিক উপদেশাত্মক কাব্য তোহফা পঁয়তাল্লিশ অধ্যায়ে বিভক্ত এবং এর বিভিন্ন অধ্যায়ে মুসলমানদের ধর্ম আচার-আচরণ কর্তব্য ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে।
- তৌহিদ, ইমান, এল্ম, শাস্ত্রব্যবস্থা, এবাদত, বিবাহ ইত্যাদি ধর্মীয় সামাজিক ও দৈনন্দিন জীবনের পালনীয় কর্তব্য সম্পর্কে পয়ার ছন্দে রূপ দিয়ে আলাওল মুসলমানদের জন্য অবশ্যপাঠ্য গ্রন্থ হিসেবে এর মর্যাদা দিয়েছেন।
আলাওল:
- আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল ১৭শতক/ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি ছিলেন।
- ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
- কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবৎ অবলম্বনে তিনি এটি রচনা করেন।
- কবি আলাওল আরাকান-রাজা উমাদারের রাজদেহরক্ষী অশ্বারোহীর পেশায় নিয়োজিত ছিলেন।
তাঁর রচিত গ্রন্থসমূহ:
- সিকান্দার নামা,
- তোহফা,
- সপ্তপয়কর,
- সয়ফুলমুলুক বদিউজ্জামাল,
- রাগতালনামা,
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• বাজারের শহর নামে পরিচিত - কায়রো।
- কায়রোর মিশরের আধুনিক নগর এলাকার মাঝে অবস্থিত বিশ্বের প্রাচীনতম ইসলামী শহরগুলির মধ্যে একটি,
- এর বিখ্যাত মসজিদ, মাদ্রাসা, হাম্মাম এবং ঝর্ণা রয়েছে।
- দশম শতাব্দীতে এটি প্রতিষ্ঠিত ,
- এটি ইসলামী বিশ্বের নতুন কেন্দ্র হয়ে ওঠে, ১৪শ শতাব্দীতে তার স্বর্ণযুগে পৌঁছে।
এছাড়াও
• সাদা হাতির দেশ হিসেবে পরিচিত থাইল্যান্ড
• সূর্যোদয়ের দেশ- জাপান।
• নরওয়েকে নিশিথ সূর্যের দেশ বলা হয়।
• হাজার হ্রদের দেশ বলে হয় ফিনল্যান্ডকে।
উৎস: ব্রিটানিকা।
• জিব্রাল্টার:
- ভূমধ্যসাগরের তীরে স্পেন উপকূলে ব্রিটিশ শাসিত একটি ভূখণ্ড জিব্রাল্টার।
- অঞ্চলটি ব্রিটিশদের অন্যতম সামরিক ও নৌঘাঁটি।
- এর ওপর আধিপত্য বিস্তার করে আছে ‘রক অব জিব্রাল্টার’, যার পাদদেশে প্রায় ৩৪ হাজার মানুষের বসবাস।
- জিব্রাল্টার নামটি নেওয়া হয়েছে আরবি জবাল তারিক বা তারিকের পাহাড় থেকে।
- ১৭০৪ সালে স্পেনের কাছ থেকে জ্রিব্রাল্টার দখল করে ব্রিটিশরা।
- এর পর থেকেই অঞ্চলটি ব্রিটিশদের দখলে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি রয়েল নেভির গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল।
- জিব্রাল্টার প্রণালি বা স্ট্রেইট অব জিব্রাল্টার নামে পরিচিত প্রণালিটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর পূর্বে ভূমধ্যসাগর।
- এটি আটলান্টিক ও ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত এবং সাগর দুটিকে যুক্ত করে।
- আর পৃথক করেছে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে।
- জিব্রাল্টার প্রণালির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার এবং প্রস্থ ১৪.৩ কিলোমিটার।
- বর্তমানেও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ।
অন্যদিকে,
• হরমুজ প্রণালী:
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
• পক প্রণালী:
- পক প্রণালী (Palk Strait) ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- আরব উপসাগর এবং বঙ্গোপসাগরকে সংযুক্ত করে।
- এটি শ্রীলঙ্কার মান্নার জেলা এবং ভারতের তামিলনাড়ু রাজ্যকে পৃথক করেছে।
- শ্রীলঙ্কা ও ভারত পৃথক করেছে।
• বেরিং প্রণালী:
- The Gateway to the Arctic নামে পরিচিত।
- বেরিং প্রণালী উত্তর মহাসাগর ও বেরিং সাগরকে যুক্ত করেছে।
- এটি এশিয়া (রাশিয়া) ও উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্রের আলাস্কা) কে পৃথক করেছে।
- সবচেয়ে সরু অংশ ৮৫ কিলোমিটার (৫৫ মাইল) চওড়া
উৎস: Britannica.
প্রশ্ন: কোন সংখ্যার এক-চতুর্থাংশের সাথে ৪ যোগ করলে সংখ্যাটির মান ঐ সংখ্যার এক-তৃতীয়াংশের চেয়ে ১ কমে যাবে?
সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
শর্ত অনুযায়ী:
⇒ ক/৪ + ৪ = ক/৩ - ১
⇒ ক/৩ - ক/৪ = ৪ + ১
⇒ (৪ক - ৩ক)/১২ = ৫
ক = ৬০
- থাই রাজপরিবারে বেশ কয়েকটি সাদা হাতি থাকার কারণে থাইল্যান্ডকে প্রায়শই সাদা হাতির দেশ বলা হয় ,
- তবে দেশটির সরকারী নাম থাইল্যান্ড রাজ্য।
- এটি একটি একক রাষ্ট্র যার দক্ষিণে মালয়েশিয়া, পূর্বে কম্বোডিয়া এবং লাওস, উত্তর ও উত্তর-পশ্চিমে মিয়ানমার এবং দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগর অবস্থিত।
- দেশটির আনুমানিক আয়তন ১৯৮,১১৬.৭ বর্গমাইল (৫১৩,১২০ বর্গকিলোমিটার)।
- এবং প্রায় ৭ কোটি লোকের বাসস্থান, যা এটিকে বিশ্বের ২০তম জনবহুল দেশ করে তুলেছে।
উল্লেখ্য,
- থাইল্যান্ডের প্রাচীন নাম হল "শ্যামদেশ"
উৎস: ব্রিটানিকা , ওয়ার্লড আটলাস।
প্রশ্ন: কতজন বালিকাকে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
সমাধান:
এখানে আমরা এমন সংখ্যা খুঁজছি যা ১২৫ এবং ১৪৫ উভয়কেই সমানভাবে ভাগ করতে পারে। অর্থাৎ, আমাদের খুঁজতে হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু.।
১২৫ এর গুণক: ১, ৫, ২৫, ১২৫
১৪৫ এর গুণক: ১, ৫, ২৯, ১৪৫
সাধারণ গুণক: ১, ৫
সর্বাধিক সাধারণ গুণক / গ.সা.গু. = ৫
∴ ৫ জন বালিকাকে সমানভাবে ভাগ করা যাবে।
• রত্নবতী:
- মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ।
- এটি কোন মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
- এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২রা সেপ্টেম্বর, ১৮৬৯ সালে, কলিকাতা থেকে।
- লেখক নাম-পৃষ্ঠায় গ্রন্থটিকে 'কৌতুকাবহ উপন্যাস' বলে উল্লেখ করেছেন।
- প্রকৃতপক্ষে এটি রূপকথা জাতীয় শিক্ষামূলক একটি দীর্ঘ গল্প।
- রাজকুমার সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে 'ধন বড় না বিদ্যা বড়'- এ বিতর্ক এবং বিতর্কের সমাধানই 'রত্নবতী'র মূল বিষয়।
• মীর মশাররফ হোসেন:
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- তিনি ছাত্রাবস্থায় 'সংবাদ প্রভাকর' ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা'র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তিনি 'আজিজননেহার' ও 'হিতকরী' নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- তিনি ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- তিনি 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন।
- তাঁর প্রথম গ্রন্থ 'রত্নবতী'(১৮৬৯)। এটি কোন মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
• তাঁর রচিত নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।
• তাঁর রচিত উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।
• তাঁর রচিত প্রহসন:
- এর উপায় কি?
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
• কর্তৃকারকের প্রকারভেদ:
কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকারের হয়ে থাকে। যথা:
১. মুখ্য কর্তা: যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে মুখ্য কর্তা।
যেমন:
- ছেলেরা ফুটবল খেলছে।
- মুষলধারে বৃষ্টি পড়ছে।
২. প্রযোজক কর্তা: মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে।
যেমন: শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।
৩. প্রযোজ্য কর্তা: মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। ওপরের বাক্যে 'ছাত্র' প্রযোজ্য কর্তা।
তদ্রুপ - রাখাল (প্রযোজক) গরুকে (প্রযোজ্য কর্তা) ঘাস খাওয়ায়।
৪. ব্যতিহার কর্তা: কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে।
যেমন:
- বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।
- রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
• Complete sentence: He was absent due to rain.
• Due to something:
- English meaning: because of something.
- Bangla meaning: কিছু কারণে।
• Example sentence:
- A lot of her unhappiness is due to boredom.
- The bus was delayed due to heavy snow.
Source: Cambridge Dictionary.
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
সমাধান:
পিতা ও মাতার গড় বয়স = ৪৫ বছর
পিতা + মা = ২ × ৪৫ = ৯০
পিতা, মা ও পুত্রের গড় বয়স = ৩৬ বছর
পিতা + মা + পুত্র = ৩ × ৩৬ = ১০৮
পুত্রের বয়স = (পিতা + মা + পুত্র) - (পিতা + মা)
= ১০৮ - ৯০
= ১৮
- 'তাহারেই পড়ে মনে' কবিতাটি রচনা করেন — সুফিয়া কামাল।
- এটি 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
• তাহারেই পড়ে মনে- কবিতা:
- কবিতাটি প্রকাশিত হয় ১৯৩৫ সালে এবং প্রথম প্রকাশিত হয় মাসিক 'মোহাম্মদী' পত্রিকায়।
- কবিতার মূল বক্তব্য- কবিজীবনের খ্যাতির অন্তরালে বেদনাকে স্মরণ।
- 'তাহারেই পড়ে মনে' কবিতার স্তবক সংখ্যা ৫টি এবং পঙ্তি সংখ্যা ৩০টি।
- কবিতায় মাঘ ও ফাল্গুন দুটি বাংলা মাসের নামের উল্লেখ রয়েছে।
অন্যদিকে,
• 'নিমন্ত্রণ' কবিতা:
- 'নিমন্ত্রণ' কবিতাটি লিখেছেন - জসীম উদ্দীন।
- কবিতাটি তাঁর 'ধানখেত' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- গ্রন্থটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।
• 'বনলতা সেন' কবিতা:
- 'বনলতা সেন' আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনাম গ্রন্থগুলির অন্যতম।
- এ কাব্যগ্রন্থের 'বনলতা সেন' কবিতাটি বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ কবিতা।
- জীবনানন্দ দাশ তাঁর অশ্রুতপূর্ব উপমা প্রয়োগে এই কবিতাটি রচনা করেন।
'কবর' কবিতা:
- 'কবর' কবিতাটি কবি জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
- এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
• The required answer is - Pen through the line.
• কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through ব্যবহার হয়।
- Pen through the word এর বাংলা হচ্ছে শব্দটি কেটে দাও।
- Pen through the line- লাইনটি কেটে দাও।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Cut the line.
- ভুল। কারণ, কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through এর ব্যবহার গ্রহণযোগ্য বেশি।
- তাই, এটি ভুল।
• Cross the line.
- ভুল। কারণ, এটি দ্বারা লাইন অতিক্রম করা বুঝায়।
- মূল বাক্যে "অতিক্রম করা" বোঝানো হয়নি।
• Give up the line.
- ভুল। কারণ, লাইন ছাড়তে বলা।
- "কেটে দেওয়া" এবং "give up" অর্থে পার্থক্য আছে।
• The meaning of 'In black and white' is - In writing.
• In black and white (idiom):
- English Meaning: Being in writing or print.
- Bangla Meaning: লিখিত বা মুদ্রিত।
• Example Sentence: The contract should be in black-and-white to avoid misunderstanding.
- Bangla Meaning: ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য চুক্তিটি লিখিত হওয়া উচিত।
Source: Live MCQ lecture.
প্রশ্ন: 10 সে.মি ব্যাসের বৃত্তের পরিধি কত?
সমাধান:
বৃত্তের পরিধি C নির্ণয় করার সূত্র:
C = π × d
এখানে, ব্যাস d = 10 সে. মি
π = 3.14 (প্রায়)
C = 3.14 × 10
= 31.4 সে. মি (প্রায়)
প্রশ্ন: (- 3, - 5) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
সমাধান:
একটি সমতল কার্তেসীয় তলে:
প্রথম চতুর্ভাগ: x > 0, y > 0
দ্বিতীয় চতুর্ভাগ: x < 0, y > 0
তৃতীয় চতুর্ভাগ: x < 0, y < 0
চতুর্থ চতুর্ভাগ: x > 0, y < 0
দেওয়া বিন্দু (- 3, - 5) এ:
x < 0
y < 0
∴ এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
• William Wordsworth is a poet of - Nature.
• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- William Wordsworth is preeminently a nature poet.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.
- London 1802 কবিতাটি এবং The Borderers নামক ট্র্যাজিডিটিতে French Revolutions এর গভীর প্রভাব দেখতে পান পাঠকরা।
- তাকে The Father of the Romantic Age বলা হয়।
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা A Preface To Lyrical Ballads এর প্রথম মুদ্রনের মাধ্যমে ইংরেজি সাহিত্যের Romantic যুগ তথা Romanticism এর সূচনা হয়।
- এছাড়া তাকে Lake Poet বলেও অভিহিত করেন অনেকে।
- এই উপাধির পেছনের কারণ সম্ভবত ইংল্যান্ডের যে অঞ্চলটি Lake District বা হ্রদ এলাকা বলে পরিচিত সেখানেই তার বাল্যকাল কাটে।
- ১৮৪৩ সালে তিনি Poet laureate এর পদ অলংকৃত করেন।
• Some Notable Works:
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
- The Solitary Reaper,
- Rainbow (Poem),
- Lucy poems, etc.
• তাঁর কয়েকটি উপাধি হচ্ছে:
- Poet of Nature,
- Poet of Childhood,
- Lake Poet.
Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.
প্রশ্ন: 1, 4, 9, 16, 25 ............. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নীচের কোনটি?
সমাধান:
দেওয়া সংখ্যা সিরিজ: 1, 4, 9, 16, 25, ...
প্রতিটি সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা:
1 = 12, 4 = 22, 9 = 32, 16 = 42, 25 = 52
তাই পরবর্তী সংখ্যা = 62 = 36
∴পরবর্তী সংখ্যা হলো 36
• 'ছা- পোষা' বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরীব'।
• বাক্য গঠন: ছা- পোষা লোক আমি, দেশ নিয়ে ভাবার সময় কোথায়?
অন্যদিকে,
- 'গোঁফ খেঁজুরে' বাগ্ধারাটির অর্থ- 'খুব অলস'।
- 'খয়ের খাঁ' বাগ্ধারাটির অর্থ - তোষামোদকারী।
- 'আদাড়ের হাড়ি' বাগ্ধারাটির অর্থ - সামান্য ব্যক্তি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
- এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।
- ইউক্রেনের রাজধানী- কিয়েভ।
অন্যদিকে,
- বুদাপেস্ট, হাঙ্গেরির রাজধানী।
- অটোয়া, কানাডার রাজধানী।
উৎস: ওয়ার্লড আটলাস।
• Honorary (Adjective):
- English meaning: An honorary position in an organization is one for which no payment is made.
- Bangla meaning: অবৈতনিক।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Honour: সম্মান; সম্ভ্রম; শ্রদ্ধা।
খ) Paid - বেতন, মাইনে; (বিশেষত সামরিক বাহিনীতে) নিয়মিত কাজের জন্য মজুরি।
গ) Monetary - অর্থ বা মুদ্রা সম্বন্ধীয়; আর্থিক; মুদ্রা:
ঘ) Respect - সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় The antonym of 'Honorary' is- Paid.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
• The noun of the word 'Beautiful' is - Beauty.
• Beauty (Noun)
- English meaning:
1. A person or thing that is beautiful.
2. The quality of giving pleasure to the senses or to the mind
- Bangla meaning: সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Beautify (Verb) - সুন্দর করা বা সুন্দর সুন্দর রুপদান করা;
- Beauteous (Adjective) - সুন্দর; রূপবান; শোভাময়,
- Beautifully (Adverb) - সুন্দরভাবে।
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৯?
সমাধান:
“বর্গের অন্তর ৪৯” মানে হলো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের মধ্যে ব্যবধান = ৪৯
ধরি,
দুইটি ক্রমিক সংখ্যা হলো ক এবং ক+১
তাদের বর্গের পার্থক্য:
(ক + ১)২ - ক২
= ক২ +২ক + ১ - ক২
= ২ক + ১
আমরা জানি,
২ক + ১ = ৪৯
২ক = ৪৮
⇒ ক = ২৪
তাহলে,
ক + ১ = ২৪ + ১ = ২৫
∴সংখ্যা দুইটি = ২৪, ২৫
• সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই' বলেছেন- 'চণ্ডীদাস'।
• চন্ডীদাসের বিখ্যাত উক্তি:
- 'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।'
- 'সই কেবা শুনাইল শ্যাম নাম।',
- 'সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।'
• চন্ডীদাস:
- চন্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন।
- চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস ও চন্ডীদাস।
- চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন।
- তিনি চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন এবং জাতিতে ছিলেন ব্রাহ্মণ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• প্রদত্ত Active voice টিতে দুটি object রয়েছে।
- যার মধ্যে captain হচ্ছে উপাধি বাচক কর্ম (factitive object).
- নিয়ম অনুযায়ী factitive object টি subject হিসেবে passive voice ব্যবহার করা যাবে না।
- এটি verb এর past participle এরপর বসে থাকে।
• The Factitive Object is used as a complement to the Transitive Verb.
• তাই Pronominal object টি passive voice এ subject হিসেবে বসবে।
- Subject এবং Tense অনুযায়ী Auxiliary Verb বসে।
- Verb এর past participle বসে।
- factitive object টি বসবে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ Object হিসেবে বসে।
• Active voice: They elected him Captain.
• Passive voice: He was elected captain by them.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে ৫০ টি পদ ছিল।
• চর্যাপদের পদসংখ্যা নিয়ে মতামত:
- চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।
- সুকুমার সেন রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম 'চর্যাগীতি পদাবলী'।
- যদিও সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন।
- টীকাকারের কাছে মূল চর্যার পুঁথিতে আরো অন্তত একটি বেশি চর্যা ছিল (১১ ও ১২ তম চর্যার মাঝখানে)। এই চর্যাটির ব্যাখ্যা না থাকায় লিপিকার উদ্ধৃত করেন নি, শুধু 'টীকা নাই' এই মন্তব্যটুকু করিয়াছেন।
- আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।
- ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।
উল্লেখ্য, চর্যাপদের একটি পদ ছিন্ন অবস্থায় পাওয়া গেছে, সেখান থেকেই এই মত বিরোধের সৃষ্টি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• The required answer is - Dhaka.
• Proper Noun:
- যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয় তাকে proper noun বলে।
- যেমন: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
• অন্যদিকে,
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- যেমন:
ক) Teacher (শিক্ষক) - সাধারণ কোনো পেশার নাম (Common Noun).
খ) Car (গাড়ি) - সাধারণ কোনো যানবাহনের নাম (Common Noun).
গ) City (শহর) - সাধারণভাবে কোনো শহরের নাম (Common Noun).
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
• Correct answer: He came home yesterday.
• Past Indefinite Tense:
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়।
• যখন sentence এ yesterday, ago, last night, last week, last month, as soon as ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়।
• Structure: Sub + verb এর past form + extension.
• উল্লিখিত প্রশ্নে Past Indefinite Tense এর নির্দেশক শব্দ yesterday থাকায় সঠিক উত্তর হচ্ছে অপশন (গ)।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• He had come yesterday.
- ভুল। কারণ, yesterday থাকায় sentence টি বুঝাছে Past Indefinite Tense হবে।
- তাই এখানে had এর ব্যবহার হবে না।
• He did come yesterday.
- ভুল। কারণ, সাধারণ তথ্য জানাতে emphatic "did" ব্যবহার করা হয় না। আবার yesterday থাকায় sentence টির verb come না হয়ে came হতো।
• He has come home yesterday.
- ভুল। কারণ, yesterday থাকায় sentence টি বুঝাছে Past Indefinite Tense হবে। আর has দ্বারা এখানে present perfect tense বুঝাছে।
Source: Applied English Grammar and Composition, P. C. DAS.
প্রশ্ন: বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে?
সমাধান:
বার্ষিক সাদামাটা মুনাফা (Simple Interest) সূত্র:
SI = (P × R × T)/১০০
দেওয়া আছে,
SI = ৪৮০০, P = ১০০০০, R = ১২%
সমীকরণে বসাই:
৪৮০০ = (১০০০০ × ১২ × T)/ ১০০
⇒ ৪৮০০ = ১২০০ × T
⇒ T = ৪৮০০/১২০০
T = ৪
∴ ৪ বছর।
প্রশ্ন: x2 - 2x - 3 এবং x2 + 2x - 3 এর গ.সা.গু. কত?
সমাধান:
প্রথমে প্রতিটি বহুপদকে গুণনীয়কে ভাগ করি:
x2 - 2x - 3 = x2 - 3x + x - 3 = (x - 3)(x + 1)
x2 + 2x - 3 = x2 + 3x - x - 3 = (x + 3)(x - 1)
সাধারণ গুণনীয়ক খুঁজে বের করি:
প্রথমের গুণনীয়ক: (x - 3), (x + 1)
দ্বিতীয়ের গুণনীয়ক: (x + 3), (x - 1)
এখানে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক না থাকলে গ.সা.গু. = 1
∴ গ.সা.গু. = 1
• মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন- পাঠান সুলতানগণ।
• পাঠান সুলতানগণের বাংলা সাহিত্যে অবদান:
• স্বাধীন সুলতানগণের শাসনের দীর্ঘ সময়ে অনেকেই বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা দান করেছিলেন।
- প্রথমে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কথা উল্লেখযোগ্য।
- তিনি 'ইউসুফ জোলেখা' কাব্যের কবি শাহ মুহম্মদ সগীরের পৃষ্ঠপোষক ছিলেন।
- শাহ মুহম্মদ সগীরই প্রথম কবি যিনি গৌড়েশ্বরের পৃষ্ঠপোষকতা লাভ করে কাব্য রচনা করেন।
- বাংলা সাহিত্যের জন্য গৌড় দরবারে স্বীকৃতি অর্জনের কৃতিত্ব রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের।
- গৌড়েশ্বর তাঁকে পুষ্পমাল্য দাকে সম্মানিত করেন।
- 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্যের রচয়িতা কবি মালাধর বসু সুলতান রুকনউদ্দিন বারবক শাহের কাছ থেকে 'গুণরাজ খান' উপাধি পেয়েছিলেন।
- তাছাড়া সুলতান ইউসুফ শাহের কাছ থেকে পৃষ্ঠপোষকতা লাভ করে কবি জৈনুদ্দিন 'রসুলবিজয়' কাব্য রচনা করেন।
- গৌড়ের সুলতানদের পৃষ্ঠপোষকতার আনুকূল্যে বাংলা সাহিত্যের অগ্রগতির প্রমাণ মিলবে তখনকার কবিদের রচিত বিভিন্ন রাজপ্রশস্তিতে।
- ড. ওয়াকিল আহমদ তাঁর 'বাংলা সাহিত্যের পুরাবৃত্ত' গ্রন্থে এর একটি তালিকা দিয়েছেন:
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
প্রশ্ন: x2 - √3 x+1 = 0 হলে x3+1/x3 এর মান কোনটি?
সমাধান:
সমীকরণটি: x2 - √3x + 1 = 0
তাহলে,
x2 + 1 = √3x
x + 1/x = √3 [উভয় পাশে 1/x দ্বারা ভাগ করে পাই]
এখন, x + 1/x কে ঘন করে পাই,
x3 + 1/x3 = (x +1/x)3 - 3(x +1/x)
= (√3)3 - 3(√3)
= 3(√3) - 3(√3)
= 0
• Bring/ call something to mind (idiom):
- English Meaning: To remember something.
- Bangla Meaning: মনে/ স্মরণ করা।
• উল্লিখিত অপশনগুলো;
- Remember - মনে রাখা বা স্মরণ করা।
- Request - অনুরােধ।
- Attend - মনােযােগ দেয়া;
- Remind - স্মরণ/ মনে করিয়ে দেওয়া।
• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, 'Call to mind' means - Remember.
• Example Sentence:
- I can see his face, but I just can't bring his name to mind.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
সমুচ্চয়ী অব্যয় :
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
যথা-
সংকোচক অব্যয়:
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়।
- কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।
- "লোকটি দরিদ্র্য কিন্তু সৎ।" - এ বাক্যে ‘কিন্তু’ হলো - সংকোচক অব্যয়।
অন্যদিকে,
বিয়োজক অব্যয়:
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে ''কিংবা'' বিয়োজক' অব্যয়।
এরকম- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, ইত্যাদি।
সংযোজক অব্যয়:
ক. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
খ. তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫টি ডিম কিনে ৯০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
ক্রয়মূল্য = ৭৫ টাকা
বিক্রয়মূল্য = ৯০ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ৯০ - ৭৫ টাকা
= ১৫ টাকা
লাভের শতাংশ = লাভ/ক্রয়মূল্য × ১০০
=১৫/৭৫ × ১০০
= ২০%
• Deer:
- English meaning: A quite large animal with four legs that eats grass and leaves. The male usually has antlers (= wide horns like branches).
- Bangle meaning: হরিণ; মৃগ।
• The feminine gender of deer is called a hind or a doe, and the masculine gender is called a stag or a buck.
• Other options,
- Mate: (কথ্য) বন্ধু; সঙ্গী; সহকর্মী (প্রায়ই সম্বোধনে): Common gender.
- Duck - স্ত্রী পাতিহাঁস।
- masculine gender: Drake.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
প্রশ্ন: ০.০২ এর ৫% কত?
সমাধান:
শতাংশ নির্ণয়ের সূত্র:
শতাংশ = মূল সংখ্যা × শতকরা / ১০০
= ০.০২ × ৫/১০০
= ০.০২ × ০.০৫
= ০.০০১
• খোন্দকার শামসুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী:
- খোন্দকার শামসুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী (১৮০৮-১৮৭০) উনিশ শতকের প্রথম মুসলমান গদ্যলেখক।
- পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সর্বমঙ্গল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা খোন্দকার গোলাম ফরিদ ছিলেন একজন পীর।
- সুফি সাধক ও তত্ত্বজ্ঞানী হিসেবে তাঁর খ্যাতি ছিল।
- তিনি ফকিরিমতে বহু লোককে দীক্ষিত করেন।
- শামসুদ্দীন নিজেও এ ধারার অনুসারী ছিলেন।
- তাঁর রচিত দুখানি গ্রন্থ হলো ভাবলাভ (১৮৫৩) ও উচিৎ শ্রবণ অর্থাৎ পারমার্থিক ভাব (১৮৬০)।
- প্রথমটি পদ্যে এবং দ্বিতীয়টি গদ্য-পদ্যের মিশ্রণে রচিত সুফিতত্ত্বের গ্রন্থ।
- শামসুদ্দীনের গদ্যের ভাষা আধুনিক, কিন্তু আড়ষ্ট। তবে তাঁর কবিতার ভাষা শুদ্ধ, প্রাঞ্জল ও অর্থবহ।
- বিশেষত গানের আঙ্গিকে রচিত কবিতায় তাঁর সৃজনশীল শক্তির পরিচয় পাওয়া যায়।
- ‘আমার প্রাণ-প্রেয়সী সরদ শশী হাস্যবদনী/ দীর্ঘনাসি কুটিলকেশী মৃগনয়নী/ জিজ্ঞাসিলে কেহে তুমি, কৈলাস অনুগত আমি/ যাবে কোথা জিজ্ঞাসিল আবার কামিনী।’ তাঁর উচিৎ শ্রবণ গ্রন্থের এই গানে গজলের প্রভাব আছে।
উৎস: বাংলাপিডিয়া।
• 'ক্ষ্ম'- এই যুক্তব্যঞ্জনে 'ক্ + ষ্ + ম' বর্ণ আছে।
'ক্ষ্ম'- এই যুক্তব্যঞ্জন সহযোগে গঠিত কয়েকটি শব্দ:
- লক্ষ্মী,
- লক্ষ্মণ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ন্ + ম = ন্ম,
- হ্ + ণ = হ্ণ,
- হ্ + ন = হ্ন,
- ষ্ + ণ = ষ্ণ,
- ত্ + থ = ত্থ,
- ন্ + ন = ন্ন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২২ সংস্করণ)।
• সোয়াচ অব নো গ্রাউন্ড:
- বঙ্গোপসাগরের একটি গিরিখাত সোয়াচ অব নো গ্রাউন্ড।
- এটি বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- গিরিখাতটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ড গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- এর প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গোপসাগরের নিচে কান্দা ও উপ-বদ্বীপ উপত্যকার আকারে সোয়াচ অব নো গ্রাউন্ড সাগর অভিমুখে প্রায় দুই হাজার কিলোমিটার সম্প্রসারিত হয়ে আছে।
উৎস: বাংলাপিডিয়া।
• সুখসাগর = সুখ রূপ সাগর- রূপক কর্মধারয় সমাসের উদাহরণ।
• রূপক কর্মধারয়:
যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় বা উপমিত পদে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে।
রূপক কর্মধারয় সমাসের উদাহরণ:
- কাল রূপ চক্র = কালচক্র;
- প্রাণ রূপ প্রিয় = প্রাণপ্রিয়;
- বিদ্যা রূপ ধন = বিদ্যাধন;
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু;
- মন রূপ মাঝি = মনমাঝি;
- সংসার রূপ সমুদ্র = সংসার সমুদ্র;
- যৌবন রূপ বন = যৌবনবন।
অন্যদিকে,
- বিড়াল তপস্বী = বিড়ালের ন্যায় তপস্বী ও কুসুমের ন্যায় কোমল = কুসুমকোমল। - উপমান র্মধারয় সমাসের উদাহরণ।
- রাজর্ষি = রাজ + ঋষি সন্ধি যোগ্যা গঠিত শব্দ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• Bona fide (Latin word):
- English Meaning: Genuine; real, without intention to deceive.
- Bangla Meaning: প্রকৃত; খাঁটি; আন্তরিক, অকৃত্রিমভাবে; আন্তরিকভাবে; সরল বিশ্বাসে।
• উল্লিখিত অপশনগুলো,
- Cheat - ঠকানো; প্রতারণা করা;
- Authentic - প্রামাণিক; খাঁটি; অকৃত্রিম; প্রকৃত; যথার্থ;
- Contaminate - দূষিত করা; স্পর্শ বা অবিশুদ্ধ বস্তু মিশ্রণের মাধ্যমে নোংরা; দূষিত বা রোগগ্রস্ত করা;
- Adulterate - ভেজাল দেওয়া/ মেশানো; দূষিত / অপকৃষ্ট/ হীনমূল্য করা।
• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, the synonym of "Bona fide" is - Authentic.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
প্রশ্ন: ৩, ৫, ১৫ এর সমানুপাতিক কোনটি?
সমাধান:
আমরা খুঁজছি এমন সংখ্যা ক,
৩ : ৫ = ১৫ : ক
৩ × ক = ৫ × ১৫ [ক্রস-গুণ করি]
৩ক = ৭৫
ক = ৭৫/৩
ক = ২৫
প্রশ্ন: ১টি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
সমাধান:
বর্গাকার ক্ষেত্রফলের সূত্র:
ক্ষেত্রফল = পাশের দৈর্ঘ্য২
দেওয়া আছে,
ক্ষেত্রফল = ৪০০ বর্গমিটার
পাশের দৈর্ঘ্য = √৪০০ = ২০ মিটার
পরিসীমা = ৪ × পাশের দৈর্ঘ্য
= ৪ × ২০
= ৮০ মিটার
• Data is the plural form of - Datum.
• Data (Noun)
- English meaning: Facts or information, especially when examined and used to find out things or to make decisions.
- Bangla meaning: উপায়, তথ্যাবলী।
• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/ es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।
• নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের plural form দেওয়া হলো।
- Singular - Plural
- Phenomenon - Phenomena,
- Radius - Radii,
- Medium - Media,
- Focus - Focuses/ Foci,
- Analysis - Analyses,
- Agendum - Agenda,
- Datum - Data,
- Criterion - Criteria, etc.
Source: Applied English Grammar and Composition by P. C. Das.
প্রশ্ন: S = {x: x জোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 73 সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক?
সমাধান:
সেটটি সংজ্ঞায়িত করা হয়েছে: x জোড় সংখ্যা, অর্থাৎ ২, ৪, ৬, ৮ …
সীমা: 1 ≤ x ≤ 73
তাই তালিকার প্রথম কয়েকটি উপাদান হবে: 2, 4, 6, 8, …
∴ সঠিক তালিকার প্রথম তিনটি উপাদান হলো {2, 4, 6}
• 'ছুটি' মৌলিক শব্দ।
গঠন প্রণালি অনুসারে বাংলা ভাষার শব্দকে দুভাগে ভাগ করা যায়। যথা:
- মৌলিক শব্দ
- সাধিত শব্দ
• মৌলিক শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে দেখানো যায় না তাদের মৌলিক শব্দ বলে।
- যেমন- মা, বাবা। হাত, পা, ভাত, ভাই, লাল, শাল, লতা, গোলাপ, চল্ ইত্যাদি।
অন্যদিকে,
বাকি শব্দগুলো সাধিত শব্দ।
- মেঘ = √মিহ্ + অ
- কাব্য = √কব + য
- দ্বীপ = দ্বী + অপ্ + অ
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।