পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা - ৬৯ --------------- গণিত পরীক্ষা - ১২ টপিক: ২. পরিমিতি ও ঘনবস্তু।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১৮ বর্গমিটার
  2. ২৪ বর্গমিটার
  3. ৩০ বর্গমিটার
  4. ৩৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
একবাহুর দৈর্ঘ্য, a = ২ মিটার

∴ বাক্স তলের মোট ক্ষেত্রফল = ৬aবর্গমিটার
= {৬ × (২)} বর্গমিটার
= ৬ × ৪
= ২৪ বর্গমিটার
.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 48 বর্গ সে.মি.
  2. 56 বর্গ সে.মি.
  3. 64 বর্গ সে.মি.
  4. 72 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ab × sinθ
= (1/2) × 16 × 16 × sin30°
= (1/2) × 16 × 16 × (1/2)
= 64 বর্গ সে.মি.
.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য কত?
  1. ৬ মিটার
  2. ১২ মিটার
  3. ১৬ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = a মিটার  এবং দৈর্ঘ্য = ৩a মিটার
∴ ক্ষেত্রফল = (৩a × a) = ৩a বর্গমিটার

প্রশ্নমতে,
৩a = ৪৮
⇒ a = ১৬
∴ a = ৪ 
অতএব, বড় বাহুটির দৈর্ঘ্য = ৩ × ৪ = ১২ মিটার
.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ৬৪ বর্গ সে.মি.
  2. ১১২ বর্গ সে.মি.
  3. ১২৮ বর্গ সে.মি.
  4. ১৪৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ১৬ × ১৬
= ১২৮ বর্গ সে.মি.
.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্যের কত?
  1. ৩ মিটার
  2. ৬ মিটার
  3. ৯ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্যের কত?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (a)
⇒ ১৮ = (a)  
∴ a = √১৮

∴ কর্ণের দৈর্ঘ্য = √২ × a = √২ × √১৮ = √৩৬ = ৬ মিটার
.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 20 সে.মি. ও 40 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 400 বর্গ সে.মি.
  2. 600 বর্গ সে.মি.
  3. 800 বর্গ সে.মি.
  4. 1200 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 20 সে.মি. ও 40 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 20 সে.মি. ও 40 সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (20 x 40) বর্গমিটার
= 400 বর্গ সে.মি.

∴ রম্বসের ক্ষেত্রফল= 400 বর্গ সে.মি.
.
একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর পরিমাপ ২৫ সে.মি, ৬০ সে.মি এবং ৬৫ সে.মি হলে ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ১২০ সে.মি.
  2. ১৩৫ সে.মি.
  3. ১৫৪ সে.মি.
  4. ১৫০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর পরিমাপ ২৫ সে.মি, ৬০ সে.মি এবং ৬৫ সে.মি হলে ত্রিভুজটির পরিসীমা কত?

সমাধান:
এখানে,
তিনটি বাহুর পরিমাপ ২৫ সে.মি, ৬০ সে.মি এবং ৬৫ সে.মি

আমরা জানি,
পরিসীমা = বাহু তিনটির যোগফল
= (২৫ + ৬০ + ৬৫) সে.মি.
= ১৫০ সে.মি.
.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ৭০°
  4. ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত?

সমাধান:
ধরি,
তিনটি কোণের পরিমাপ ৫ক, ৬ক এবং ৭ক

শর্তমতে,
৫ক + ৬ক + ৭ক = ১৮০°
⇒ ১৮ক = ১৮০°
∴ ক = ১০

অতএব, বৃহত্তম কোণের পরিমাপ = ৭ × ১০ = ৭০°
.
৫ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টি কত একক?
  1. √৩ একক
  2. ১০√৩ একক
  3. ৫√৩ একক
  4. ৮√৩ একক
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টি কত একক?

সমাধান:
ধার, a = ৫ একক
আমরা জানি,
ঘনকটির কর্ণ = (√৩)a

∴ ঘনকের দুই কর্ণের সমষ্টি = (√৩)a + (√৩)a
= ৫√৩ + ৫√৩ = ১০√৩ একক
১০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে ৭ মি. ও ৫ মি. এবং ক্ষেত্রফল ৪২ বর্গ মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৭ মিটার
  2. ৯ মিটার
  3. ১৪ মিটার
  4. ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে ৭ মি. ও ৫ মি. এবং ক্ষেত্রফল ৪২ বর্গ মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × h × (a + b)
⇒ ৪২ = (১/২) × h × (৭ + ৫)
⇒ ৪২ = (১/২) × h × ১২
⇒ ৪২ = ৬h
∴ h = ৭ মিটার
১১.
একটি ত্রিভুজের তিন বাহুর অনুপাত ৩ : ৫ : ৬। যদি ত্রিভুজটির পরিসীমা ৭০ সে.মি. হয় তবে ত্রিভুজটির দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ২৪ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ৪৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর অনুপাত ৩ : ৫ : ৬। যদি ত্রিভুজটির পরিসীমা ৭০ সে.মি. হয় তবে ত্রিভুজটির দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে = ৩ক, ৫ক, ৬ক

∴ পরিসীমা = ৩ক + ৫ক + ৬ক = ১৪ক

প্রশ্নমতে,
১৪ক = ৭০
∴ ক = ৫

অতএব, দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য = ৬ × ৫ = ৩০ সে.মি.
১২.
একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. এবং ১৪ সে.মি. হলে, সামন্তরিকের পরিসীমা কত?
  1. ৩৫ সে.মি.
  2. ৪০ সে.মি.
  3. ৫২ সে.মি.
  4. ৭২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. এবং ১৪ সে.মি. হলে, সামন্তরিকের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের পরিসীমা = ২ × সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি
= ২ × ( ১২+ ১৪)
= ৫২ সে.মি.
১৩.
একটি ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 54 হলে ঘনকের আয়তন কত?
  1. 9 ঘন একক
  2. 27 ঘন একক
  3. 81 ঘন একক
  4. 36 ঘন একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 54 হলে ঘনকের আয়তন কত?

সমাধান:
ধরি,
ঘনকের প্রতি বাহু = a
∴ সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 6a2 = 54
⇒ a= 9
∴ a = 3

∴ ঘনকটির আয়তন = a3 = 33 = 27 ঘন একক
১৪.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের চার গুণ এবং ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৫০ মিটার
  2. ৭০ মিটার
  3. ৮০ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের চার গুণ এবং ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরের বিস্তার = x মিটার এবং দৈর্ঘ্য = ৪x মিটার
∴ ক্ষেত্রফল = (৪x × x) = ৪x বর্গমিটার

প্রশ্নমতে,
৪x2= ৪০০
⇒ x2 = ১০০
∴ x = ১০

∴ পরিসীমা = ২(৪x + x) = ২ × ৫x = ১০ × ১০ = ১০০ মিটার
১৫.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২০০ মিটার হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৮০০ বর্গমিটার
  2. ৪০০০ বর্গমিটার
  3. ২৫০০ বর্গমিটার
  4. ১২০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২০০ মিটার হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
একটি বর্গক্ষেত্রের পরিসীমা = ২০০ মিটার
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ২০০/৪ = ৫০ মিটার

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
= ৫০
= ২৫০০ বর্গমিটার
১৬.
একটি ঘনকের সমকোণের মোট সংখ্যা কত?
  1. ১৮ টি
  2. ২৪ টি
  3. ৩৬ টি
  4. ৪৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সমকোণের মোট সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের তলের সংখ্যা = ৬ টি
এবং প্রতিটি তলের সমকোণ সংখ্যা = ৪ টি

অতএব, সমকোণের সংখ্যা = (৬ × ৪) = ২৪ টি
১৭.
ABCD সামন্তরিকের AB = 14 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 7 সে.মি. সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. 42 বর্গ সে.মি.
  2. 56 বর্গ সে.মি.
  3. 84 বর্গ সে.মি.
  4. 98 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামন্তরিকের AB = 14 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 7 সে.মি. সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক
= 14 × 7 বর্গ সে.মি.
= 98 বর্গ সে.মি.
১৮.
কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১২০°
  4. ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ।

∴ বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ = ৬০° × ২
= ১২০°
১৯.
কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য ৬√২ হলে এর পরিসীমা কত?
  1. ১২ একক
  2. ১৮ একক
  3. ২৪ একক
  4. ৩৬ একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য ৬√২ হলে এর পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বর্গের কর্ণের দৈর্ঘ্য = (√২)a
⇒ (√২)a = ৬√২  
⇒ a = ৬

∴ পরিসীমা = ৪a = ৪ × ৬ = ২৪ একক
২০.
কোনো বৃত্তের ব্যাস ১২ সে.মি. হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ১৮π বর্গ সে.মি.
  2. ৩৬π বর্গ সে.মি.
  3. ৫৪π বর্গ সে.মি.
  4. ৭২π বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস ১২ সে.মি. হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তটির ব্যাসার্ধ , r = ১২/২ = ৬ সে.মি.

∴ বৃত্তটির ক্ষেত্রফল = πr বর্গ একক
= π × (৬) বর্গ সে.মি.
= ৩৬π বর্গ সে.মি.
২১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সে.মি. এবং অন্তর্বর্তী কোণ 45° হলে সমান বাহুর ওপর অঙ্কিত লম্বের উচ্চতা কত 
  1. 5√2 সে.মি.
  2. 15√2 সে.মি.
  3. 20√2 সে.মি.
  4. 25√2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সে.মি. এবং অন্তর্বর্তী কোণ 45° হলে সমান বাহুর ওপর অঙ্কিত লম্বের উচ্চতা কত 

সমাধান:
ধরি,
সমান বাহুদ্বয় = a
অন্তর্বর্তী কোণ, θ = 45°

আমরা জানি,
উচ্চতা = a sinθ
= 40 × sin45°
= 40 × (1/√2)
= (20 × 2)/√2
= 20√2 সে.মি.
২২.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 14 গজ হলে শীর্ষ বিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. 6 গজ
  2. 12 গজ
  3. 18 গজ
  4. 24 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 14 গজ হলে শীর্ষ বিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
লম্বের দৈর্ঘ্য = a গজ
∴ ত্রিভূজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
⇒ 84 = (1/2) × 14 × a
⇒ a = 84/7
∴ a = 12 গজ