পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
Bangla-01 - প্রয়োগ ও অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
মালিকানা অর্থে কোন শব্দটির প্রয়োগ যথাযথ?
  1. ক) সত্ত্ব
  2. খ) স্বত্ব
  3. গ) স্বত্ত
  4. ঘ) স্বত্ত্ব
সঠিক উত্তর:
খ) স্বত্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বত্ব
ব্যাখ্যা
স্বত্ব - (বিশেষ্য) ধনাদিতে অধিকার; মালিকানা
স্বত্বাধিকার (বিশেষ্য) - ভোগ দখল ও দান; বিক্রয়াদির অধিকার
স্বত্বাধিকারী (বিশেষণ) - মালিক; দখলকার
স্বত্বাধিকারিণী (স্ত্রীলিঙ্গ)।
সত্ত্ব (বিশেষ্য) - সত্তা; নিত্যতা; অস্তিত্ব।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
'অনেক ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না'। উপরের বাক্যটি ভুল হওয়ার কারণ কী?
  1. ক) বিশেষ্যের জায়গায় বিশেষণ
  2. খ) বহুবচনের অপপ্রয়োগ
  3. গ) বানান জনিত ভুল
  4. ঘ) পদক্রম জনিত অশুদ্ধি
সঠিক উত্তর:
খ) বহুবচনের অপপ্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
খ) বহুবচনের অপপ্রয়োগ
ব্যাখ্যা
কোন শব্দকে এক বার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়। তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক শব্দ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো ইত্যাদি যুক্ত হবে না।
তাই উল্লিখিত বাক্যে 'ছাত্রছাত্রীরা' না হয়ে 'ছাত্রছাত্রী' হবে।
অর্থাৎ, সঠিক বাক্য- 'অনেক ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না'।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
  1. ক) যুক্তি খন্ডিত হয়েছে, তবে মুক্তি মেলে নি
  2. খ) আসামিকে জরিমানা করা হয়েছে
  3. গ) তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে
  4. ঘ) সে অপমান হয়েছে
সঠিক উত্তর:
খ) আসামিকে জরিমানা করা হয়েছে
উত্তর
সঠিক উত্তর:
খ) আসামিকে জরিমানা করা হয়েছে
ব্যাখ্যা
কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রূপ থাকলে কর্মবাচ্যে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে৷
অতএব, বাক্যগুলোর শুদ্ধ রূপ হলো-
যুক্তি খন্ডন হয়েছে, তবে মুক্তি মেলে নি৷
আসামিকে জরিমানা করা হয়েছে৷
তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে৷
সে অপমানিত হয়েছে৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) অন্তকরন
  2. খ) অন্তকরণ
  3. গ) অন্তঃকরন
  4. ঘ) অন্তঃকরণ
সঠিক উত্তর:
ঘ) অন্তঃকরণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্তঃকরণ
ব্যাখ্যা
অন্তঃকরণ - হৃদয়, মন, দিল৷
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
.
'তোমার মত এমন বুদ্ধিমতী বালক আমি আর দেখিনি।' উপরের বাক্যটিতে কি ধরনের ভুল প্রয়োগ রয়েছে?
  1. ক) বাচ্যজনিত
  2. খ) সন্ধিজনিত
  3. গ) লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
  4. ঘ) বাহুল্য দোষ
সঠিক উত্তর:
গ) লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
উত্তর
সঠিক উত্তর:
গ) লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
ব্যাখ্যা
'তোমার মত এমন বুদ্ধিমতী বালক আমি আর দেখিনি।' -বাক্যটিতে লিঙ্গ-সঙ্গতিজনিত অপপ্রয়োগ ঘটেছে।
কারণ বুদ্ধিমতী হলো স্ত্রীলিঙ্গ। এর পুংলিঙ্গ হলো বুদ্ধিমান।
সঠিক বাক্যটি হবে 'তোমার মত এমন বুদ্ধিমান বালক আমি আর দেখিনি।'
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'হাতে টাকা নেই, একারণেই চোখে হলুদ ফুল দেখছি।'
উপরের বাক্যটিতে কি ধরনের ভুল প্রয়োগ রয়েছে?
  1. ক) যথার্থ শব্দ প্রয়োগ না করা
  2. খ) প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল
  3. গ) উপমার ভুল প্রয়োগ
  4. ঘ) বাহুল্য দোষ
সঠিক উত্তর:
খ) প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল
ব্যাখ্যা
সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
যেমন- 'হাতে টাকা নেই, একারণেই চোখে হলুদ ফুল দেখছি' -বাক্যটিতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে।
সঠিক বাক্যটি হবে - 'হাতে টাকা নেই, একারণেই চোখে সর্ষে ফুল দেখছি'।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বিধি লঙ্ঘন হয়েছে।' উপরের বাক্যটিতে যে ধরনের ভুল প্রয়োগ রয়েছে-
  1. ক) কারক জনিত
  2. খ) পুনরুক্তি জনিত
  3. গ) সন্ধি জনিত
  4. ঘ) বাচ্যজনিত
সঠিক উত্তর:
ঘ) বাচ্যজনিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাচ্যজনিত
ব্যাখ্যা
কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রূপ থাকলে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে৷
উপরে উল্লিখিত বাক্যটির সঠিক রূপ হবে 'বিধি লঙ্ঘিত হয়েছে'।
অর্থাৎ, বাক্যে বাচ্যজনিত ভুল ছিলো।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'শেষ বয়সে নাতিটিই বুড়ির অন্ধের ষষ্ঠি হয়ে রইল।' বাক্যটিতে কোন ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) সন্ধিজনিত
  2. খ) বাচ্যজনিত
  3. গ) বাগধারার শব্দ পরিবর্তন জনিত
  4. ঘ) উপমার ভুল প্রয়োগ
সঠিক উত্তর:
গ) বাগধারার শব্দ পরিবর্তন জনিত
উত্তর
সঠিক উত্তর:
গ) বাগধারার শব্দ পরিবর্তন জনিত
ব্যাখ্যা
বাগধারা ভাষাবিশেষের ঐতিহ্য৷ এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন- উপরের বাক্যে 'অন্ধের যষ্টি' (অর্থ- অপরিহার্য অবলম্বন) এর পরিবর্তে 'অন্ধের ষষ্ঠি' ব্যবহার করাতে বাগধারাটি তার যোগ্যতা হারিয়েছে।
তাই বলা যায় বাক্যটিতে বাগধারার শব্দ পরিবর্তন জনিত অপপ্রয়োগ ঘটেছে৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ভবিষ্যদ্বাণি
  2. খ) ভবিষ্যদ্বাণী
  3. গ) ভবিষ্যতবাণী
  4. ঘ) ভবিষ্যৎবানী
সঠিক উত্তর:
খ) ভবিষ্যদ্বাণী
উত্তর
সঠিক উত্তর:
খ) ভবিষ্যদ্বাণী
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে ‘ভবিষ্যদ্বাণী’ শুদ্ধ বানান।
ভবিষ্যদ্বাণী - ভবিষ্যতে কী ঘটবে সে সম্বন্ধে উক্তি।
১০.
নিচের কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) দশচক্রে ঈশ্বর ভূত
  2. খ) এক মাঘে শীত যায় না
  3. গ) গাঁয়ে মানে না আপনি মোড়ল
  4. ঘ) উন বর্ষা দুনো শীত
সঠিক উত্তর:
ক) দশচক্রে ঈশ্বর ভূত
উত্তর
সঠিক উত্তর:
ক) দশচক্রে ঈশ্বর ভূত
ব্যাখ্যা
সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
যেমন- 'দশচক্রে ঈশ্বর ভূত' বাক্যটি ভুল৷ এতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে। শুদ্ধ বাক্যটি হলো- দশচক্রে ভগবান ভূত (দশ জনের চক্রান্তে অন্যায়কে ন্যায় করা)।
এক মাঘে শীত যায় না (বিপদ বা প্রতিকূল অবস্থা সবসময় থাকে না);
গাঁয়ে মানে না আপনি মোড়ল (গায়ে পড়ে কর্তৃত্ব জাহির করা);
উন বর্ষা দুনো শীত (অল্প কাজে অধিক লাভ)।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
‘পারিভাষিক’ এর পারিভাষিক শব্দ -
  1. ক) Interpreter
  2. খ) Technological
  3. গ) Technical
  4. ঘ) Translate
সঠিক উত্তর:
গ) Technical
উত্তর
সঠিক উত্তর:
গ) Technical
ব্যাখ্যা
Interpreter - দোভাষী।
Technical - পারিভাষিক।
Translate - অনুবাদ করা।
Technological - প্রযুক্তিগত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১২.
'তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ' বাক্যটিতে কোন ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
  2. খ) যথার্থ শব্দ প্রয়োগ না করা
  3. গ) প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল
  4. ঘ) অপ্রচলিত শব্দ প্রয়োগ
সঠিক উত্তর:
ঘ) অপ্রচলিত শব্দ প্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপ্রচলিত শব্দ প্রয়োগ
ব্যাখ্যা
অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়৷
যেমন- 'তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ' (চাতুরী বা মায়া অর্থে কিন্তু বাংলা 'প্রপঞ্চ' শব্দটি অপ্রচলিত)।
অর্থাৎ, বাক্যটিতে অপ্রচলিত শব্দ প্রয়োগ জনিত অপপ্রয়োগ ঘটেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।
১৩.
সন্ধির অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) অন্বয়
  2. খ) মন্বন্তর
  3. গ) পশ্বাধম
  4. ঘ) স্বচ্ছ
সঠিক উত্তর:
গ) পশ্বাধম
উত্তর
সঠিক উত্তর:
গ) পশ্বাধম
ব্যাখ্যা
'উ' বা 'ঊ' ধ্বনির সঙ্গে অন্য স্বরধ্বনি মিললে উ বা ঊ–র জায়গায় ব–ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন বানানে আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়৷
যেমন- উ + অ = ব্ + অ = ব:
অনু + অয় = অন্বয়
পশু + অধম = পশ্বধম
মনু + অন্তর = মন্বন্তর
সু + অচ্ছ = স্বচ্ছ
সু + অল্প = স্বল্প
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
'কৃত্যসূচি' শব্দটির ইংরেজী পরিভাষা হলো-
  1. ক) Agent
  2. খ) Agenda
  3. গ) Chart
  4. ঘ) Design
সঠিক উত্তর:
খ) Agenda
উত্তর
সঠিক উত্তর:
খ) Agenda
ব্যাখ্যা
'কৃত্যসূচি' শব্দটির ইংরেজী পরিভাষা হলো- Agenda.
Agent - আহিলকার; কারিন্দা; নিযুক্তক।
Chart - তথ্যজ্ঞাপক, রেখাচিত্র।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, ষষ্ঠ শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান
১৫.
সঠিক বাক্য কোনটি?
  1. ক) সে সমস্ত কথা বিস্তারিত বলল
  2. খ) পূর্বদিকে সূর্য উদয় হয়
  3. গ) নদীর জল হ্রাস হয়েছে
  4. ঘ) 'গীতাঞ্জলি' পড়েছ কি?
সঠিক উত্তর:
ঘ) 'গীতাঞ্জলি' পড়েছ কি?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 'গীতাঞ্জলি' পড়েছ কি?
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য-
সে সব কথা বিস্তারিতভাবে বলল।
পূর্বদিকে সূর্য উদিত হয়৷
'গীতাঞ্জলি' পড়েছ কি?
নদীর জল হ্রাস পেয়েছে৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
নিচের কোনটি সঠিক বাক্য?
  1. ক) পড়াশোনায় তার মনোযোগ দেখিতেছি না
  2. খ) সমুদয় সভ্যগণ আসিয়াছেন
  3. গ) আমি সাক্ষী দিব না
  4. ঘ) শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন
সঠিক উত্তর:
ঘ) শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য-
পড়াশোনায় তাহার মনোযোগ দেখিতেছি না।
সমুদয় সভ্য আসিয়াছেন৷
আমি সাক্ষ্য দিব না৷
শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
ণ–এর ভুল প্রয়োগ ঘটেছে কোথায়?
  1. ক) অলংকরণ
  2. খ) উচ্চারণ
  3. গ) উদাহরণ
  4. ঘ) অঘ্রাণ
সঠিক উত্তর:
ঘ) অঘ্রাণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অঘ্রাণ
ব্যাখ্যা
খাটি বাংলা ও অতৎসম শব্দে সর্বদা দন্ত্য ন হবে৷ যেমন- অগ্রহায়ণ কিন্তু অঘ্রান৷
সাধারণভাবে তৎসম শব্দে ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' ব্যবহৃত হবে৷
যেমনঃ অরুণ, অলংকরণ, উদাহরণ, উচ্চারণ, জাগরণ ইত্যাদি৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
'আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।' বাক্যটিতে কি ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) উপমার ভুল প্রয়োগ
  2. খ) বাহুল্য দোষ
  3. গ) দুর্বোধ্য শব্দ
  4. ঘ) গুরুচন্ডালী দোষ
সঠিক উত্তর:
ক) উপমার ভুল প্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
ক) উপমার ভুল প্রয়োগ
ব্যাখ্যা
ঠিকভাবে উপমা অলংকার ব্যবহার না করলে বাক্যে যোগ্যতার হানি ঘটে৷
বীজ ক্ষেতে বপন করা হয়, মন্দিরে নয়৷ কাজেই বাক্যটি হওয়া উচিত- 'আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো'।
অর্থাৎ, বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ ঘটেছে৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
  1. ক) অকালকুস্মান্ড
  2. খ) অকালকূস্মান্ড
  3. গ) অকালকুষ্মাণ্ড
  4. ঘ) অকালকূষ্মাণ্ড
সঠিক উত্তর:
গ) অকালকুষ্মাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) অকালকুষ্মাণ্ড
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে 'অকালকুষ্মাণ্ড' বানানটি সঠিক। এর অর্থ- অপদার্থ।
২০.
'দেশের সকল অর্থনীতিবদগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন৷' বাক্যটিতে কি ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বিশেষ্যের জায়গায় বিশেষণ
  2. খ) বাহুল্য দোষ
  3. গ) বাচ্যজনিত ভুল
  4. ঘ) যথার্থ শব্দ প্রয়োগ না করা
সঠিক উত্তর:
খ) বাহুল্য দোষ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাহুল্য দোষ
ব্যাখ্যা
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুণ হারিয়ে ফেলে৷
যেমন- উপরের বাক্যটিতে 'অর্থনীতিবদগণ' হলো বহুবচনবাচক শব্দ৷ এর সঙ্গে 'সকল' শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে।
সঠিক বাক্য - 'দেশের সকল অর্থনীতিবদ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন৷'
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।
২১.
নিচ থেকে শুদ্ধ বানানটি চিহ্নিত করো-
  1. ক) প্রত্যুৎপন্যমতি
  2. খ) প্রত্যুৎপন্নমতি
  3. গ) প্রত্যুতপন্নমতি
  4. ঘ) প্রত্যুৎপন্মমতি
সঠিক উত্তর:
খ) প্রত্যুৎপন্নমতি
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘প্রত্যুৎপন্নমতি’ শুদ্ধ বানান।
প্রত্যুৎপন্নমতি অর্থ উপস্থিত বুদ্ধি।
২২.
'Allowance' শব্দটির পরিভাষা হলো-
  1. ক) হলফনামা
  2. খ) কৃত্যসূচি
  3. গ) ভাতা
  4. ঘ) অনুমতি
সঠিক উত্তর:
গ) ভাতা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাতা
ব্যাখ্যা
'Allowance' শব্দটির পরিভাষা হলো- ভাতা।
Affidavit - হলফনামা; শপথপত্র।
Permit, Consent - অনুমতি।
Agenda - কৃত্যসূচি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, ষষ্ঠ শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান
২৩.
কোনটি সঠিক বানান?
  1. ক) শ্মশ্রু
  2. খ) শশ্রূ
  3. গ) শ্মশ্রূ
  4. ঘ) স্মশ্রু
সঠিক উত্তর:
ক) শ্মশ্রু
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্মশ্রু
ব্যাখ্যা
শ্মশ্রু (বিশেষ্য) - মুখের দীর্ঘলোম; গোঁফদাড়ি৷
শ্বশ্রূ (বিশেষ্য) - স্বামী বা স্ত্রীর মা; শ্বশুরের স্ত্রী; শাশুড়ি।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
২৪.
'Post Graduate' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) স্নাতক
  2. খ) স্নাতকোত্তর
  3. গ) ডিগ্রি
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) স্নাতকোত্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) স্নাতকোত্তর
ব্যাখ্যা
'Post Graduate' শব্দের বাংলা পরিভাষা - স্নাতকোত্তর৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।
২৫.
নিচের কোন শব্দে ‘ষ’ এর সঠিক প্রয়োগ হয়েছে?
  1. ক) কল্যাণীয়াষু
  2. খ) সুচরিতাষু
  3. গ) শ্রদ্ধাস্পদেষু
  4. ঘ) সুপ্রিয়াষু
সঠিক উত্তর:
গ) শ্রদ্ধাস্পদেষু
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রদ্ধাস্পদেষু
ব্যাখ্যা
সম্ভাষণসূচক শব্দে এ-কারের পর মূর্ধন্য-ষ হয়।
যেমনঃ কল্যাণীয়েষু, সুজনেষু, শ্রদ্ধাস্পদেষু, স্নেহাস্পদেষু, বন্ধুবরেষু, শ্রীচরণেষু ইত্যাদি।
সম্ভাষণসূচক স্ত্রীবাচক শব্দে আ কারের পর স হয়।
যেমনঃ কল্যাণীয়াসু, মাননীয়াসু, পূজনীয়াসু, মাননীয়াসু, সুচরিতাসু, সুপ্রিয়াসু।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী
২৬.
'Millennium' শব্দটির বাংলা পরিভাষা হলো-
  1. ক) টেকসই
  2. খ) সহস্রাব্দ
  3. গ) মাঝারি
  4. ঘ) ইশতেহার
সঠিক উত্তর:
খ) সহস্রাব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) সহস্রাব্দ
ব্যাখ্যা
'Millennium' শব্দটির বাংলা পরিভাষা হলো - সহস্রাব্দ।
Handbill - ইশতিহার।
Sustainable - টেকসই।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান
২৭.
সন্ধি জনিত অশুদ্ধ প্রয়োগ হয়েছে নিচের কোন শব্দে?
  1. ক) অনূর্ধ্ব
  2. খ) লঘুর্মি
  3. গ) বধূৎসব
  4. ঘ) প্রত্যুত্তর
সঠিক উত্তর:
খ) লঘুর্মি
উত্তর
সঠিক উত্তর:
খ) লঘুর্মি
ব্যাখ্যা
ই + উ = য্‌ + উ > অতি + উক্তি = অত্যুক্তি; প্রতি + উত্তর = প্রত্যুত্তর।
উ + উ = ঊ > কটু + উক্তি = কটূক্তি; মরু + উদ্যান = মরূদ্যান।
উ + ঊ = ঊ > লঘু + ঊর্মি = লঘূর্মি; অনু + ঊর্ধ্ব = অনূর্ধ্ব।
ঊ + উ = ঊ > বধূ + উৎসব = বধূৎসব।
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২৮.
গুরুচণ্ডালী সংক্রান্ত অপপ্রয়োগ ঘটেনি নিচের কোনটিতে?
  1. ক) মড়াদাহ
  2. খ) তাপদাহ
  3. গ) দাবদাহ
  4. ঘ) গরুর শকট
সঠিক উত্তর:
গ) দাবদাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) দাবদাহ
ব্যাখ্যা
গুরুচণ্ডালী বলতে বোঝায় তদ্ভব এবং তৎসম শব্দের মিশ্রণ। এমন হলে বাক্যে অপপ্রয়োগ হয়েছে বলা যায়৷
গরুর গাড়ি, মরা পোড়া, শবদাহ, দাবদাহ - এরকম হলে গুরুচণ্ডালী দোষ হবে না।
এদের গুরুচণ্ডালী ভুল গুলো হচ্ছে - গরুর শকট, মড়া দাহ, শব পোড়া, তাপদাহ।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি
২৯.
'অনানুষ্ঠানিক' শব্দটির ইংরেজী পরিভাষা হলো-
  1. ক) Ad-hoc
  2. খ) Act
  3. গ) Unacademic
  4. ঘ) Index
সঠিক উত্তর:
ক) Ad-hoc
উত্তর
সঠিক উত্তর:
ক) Ad-hoc
ব্যাখ্যা
'অনানুষ্ঠানিক' শব্দটির ইংরেজী পরিভাষা হলো - Ad-hoc.
Index - অনুক্রমণিকা; নির্ঘণ্ট।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান
৩০.
সঠিক বাক্য নয় কোনটি?
  1. ক) দরিদ্রকে দয়া কর
  2. খ) আমার আর বাচাঁর সাধ নেই
  3. গ) লাল আলু খুব অপুষ্টিকর
  4. ঘ) জ্যোৎস্না রাত বড়ই মাধুর্যময়
সঠিক উত্তর:
ঘ) জ্যোৎস্না রাত বড়ই মাধুর্যময়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্যোৎস্না রাত বড়ই মাধুর্যময়
ব্যাখ্যা
প্রশ্নোল্লিখিত বাক্যগুলোর মধ্যে -
দরিদ্রকে দয়া কর;
আমার আর বাচাঁর সাধ নেই;
লাল আলু খুব অপুষ্টিকর। - বাক্যগুলো সঠিক।
'জ্যোৎস্না রাত বড়ই মাধুর্যময়' বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধ রূপ হবে - জ্যোৎস্না রাত বড়ই মধুর৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
'Endorsement' শব্দের সঠিক বাংলা পরিভাষা চিহ্নিত করুন।
  1. ক) উদ্যোগ
  2. খ) দৃশ্যপতন
  3. গ) সত্যায়ন
  4. ঘ) অনুজ্ঞাপত্র
সঠিক উত্তর:
গ) সত্যায়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) সত্যায়ন
ব্যাখ্যা
Endorsement [noun] - সত্যায়ন।
Endorse - অনুমোদন করা, সমর্থন করা।
উদ্যোগ - Endeavour.
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৩২.
'Nomadic' শব্দের সঠিক বাংলা পরিভাষা নির্ণয় করুন।
  1. ক) ন্যায়াধীশ
  2. খ) যাযাবর
  3. গ) প্রতারক
  4. ঘ) পর্যবেক্ষক
সঠিক উত্তর:
খ) যাযাবর
উত্তর
সঠিক উত্তর:
খ) যাযাবর
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষাঃ
যাযাবর - Nomadic;
পর্যবেক্ষক - Observer;
ন্যায়াধীশ - Judge; Justice;
প্রতারক - Swindler
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান