পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ৪৮: সাধারণ জ্ঞান টপিক: সাম্প্রতিক সমাচার - জাতীয় ও আন্তর্জাতিক। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) জেসন গিলবার্ট
  2. খ) জাসিন্দা আরডার্ন
  3. গ) ক্রিস হিপকিন্স
  4. ঘ) ডেনিয়েল ফালাও
সঠিক উত্তর:
গ) ক্রিস হিপকিন্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিস হিপকিন্স
ব্যাখ্যা
• নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী:
- নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করলেন ক্রিস হিপকিন্স
- ক্রিস হিপকিনস ২৫ জানুয়ারি, ২০২৩ নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী  হিসেবে শপথ গ্রহন করেন
- লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন।
- ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- দেশটির পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিনস।
- এ ছাড়া তিনি শিক্ষা, জনসেবা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি, ২০২৩ এবং ব্রিটানিকা।
.
চন্দ্রযান ‘রশিদ' মহাকাশে পাঠিয়েছে -
  1. ক) কুয়েত
  2. খ) সৌদি আরব
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মহাকাশে চন্দ্রযান পাঠিয়েছে ১১ ডিসেম্বর, ২০২২।
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ‘রশিদ' উৎক্ষেপণ করা হয়।
- মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়।
- এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১-এর দিকে যাচ্ছে।
- জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

এছাড়াও 
- চাঁদের কক্ষপথে ২৬ দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরল নাসার অত্যাধুনিক নভোযান ওরিয়ন।
- নভোযানটিকে দেশে ফেরায় যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি, ২০২৩
.
'পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি'র ২৫ বছর পূর্তি হয় -
  1. ক) ৫ ডিসেম্বর, ২০২২ সালে
  2. খ) ১ ডিসেম্বর, ২০২২ সালে
  3. গ) ২৭ ডিসেম্বর, ২০২২ সালে
  4. ঘ) ২ ডিসেম্বর, ২০২২ সালে
সঠিক উত্তর:
ঘ) ২ ডিসেম্বর, ২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ ডিসেম্বর, ২০২২ সালে
ব্যাখ্যা
• পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি:
- ২ ডিসেম্বর ২০২২ সালে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি হয়েছে।
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল ‘পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি’।
- বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের পথ সুগম হয়।
- পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি।
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল ‘পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি’।

তথ্যসূত্র: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি, ২০২৩
.
কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে কবে মারা যান?
  1. ক) ২৭ ডিসেম্বর, ২০২২ সালে
  2. খ) ২ জানুয়ারি, ২০২৩ সালে
  3. গ) ২৯ ডিসেম্বর, ২০২২ সালে
  4. ঘ) ৩ জানুয়ারি, ২০২৩ সালে
সঠিক উত্তর:
গ) ২৯ ডিসেম্বর, ২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৯ ডিসেম্বর, ২০২২ সালে
ব্যাখ্যা
পেলে:
• কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে:
- এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
- মৃত্যুবরণ করেন- ২৯ ডিসেম্বর, ২০২২ সালে
- সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান।
- ‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
• ফুটবল ক্যারিয়ার:
- ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর।
- এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’
- তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলেন।
- মোট গোল করেন- ১২৮১ টা।
- এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোল করেন।
- মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন।
- ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।

তথ্যসূত্র : the Daily Star News, BBC News
.
সম্প্রতি কততম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে ক্রোয়েশিয়া?
  1. ক) ১৯ তম
  2. খ) ২০ তম
  3. গ) ২৬ তম
  4. ঘ) ২৮ তম
সঠিক উত্তর:
গ) ২৬ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬ তম
ব্যাখ্যা
•ইউরো মুদ্রা:
- ১৯৭৯ সালে প্রথম European Monetary System প্রবর্তিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি অনুসারে ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপের প্রথম কমন মুদ্রা 'ইউরো' প্রবর্তন করা হয়।
- ১ জানুয়ারি, ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রচলন করা হয় এটি।
- তখন ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশ 'ইউরো' গ্রহণ করে।
- গত ১ জানুয়ারি ক্রোয়েশিয়া ২৬তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে দেশটি। 

তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
.
বঙ্গবন্ধু তোশাখানা জাদুঘর উদ্বোধন করা হয় -
  1. ক) ১২ জানুয়ারি, ২০২৩
  2. খ) ১৯ জানুয়ারি, ২০২৩
  3. গ) ২৪ জানুয়ারি, ২০২৩
  4. ঘ) ২৯ জানুয়ারি, ২০২৩
সঠিক উত্তর:
গ) ২৪ জানুয়ারি, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ জানুয়ারি, ২০২৩
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু তোশাখানা জাদুঘর:
- রাষ্ট্রীয় পদাধিকারীদের পাওয়া দেশী-বিদেশী বিভিন্ন উপহারসামগ্রী সংরক্ষণে তোশাখানার জন্য নিজস্ব ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-গত ২৪ জানুয়ারি, ২০২৩ রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের পাশে ‘আধুনিক রাষ্ট্রীয় তোশাখানা ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গার ওপর পাঁচতলা তোশাখানা ভবনটি নির্মিত হয়েছে সেনাবাহিনীর ব্যবস্থাপনায়।
- তোশাখানার তত্ত্বাবধানে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
- বঙ্গবন্ধু তোশাখানায় বাংলাদেশের সব রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রীয়ভাবে পাওয়া সব পুরস্কার রাখা হবে।
- বঙ্গবন্ধু তোশাখানাটি জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
- স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয়ভাবে পাওয়া দেশী-বিদেশী উপহারসামগ্রী সংরক্ষণের সিদ্ধান্ত নেন।
- তার নির্দেশনায় ১৯৭৪ সালে একটি বিধিমালা প্রণয়ন করা হয় এবং বঙ্গভবনে তোশাখানা স্থাপন করা হয়।
- পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তোশাখানার জন্য পৃথক ভবনের প্রয়োজন অনুধাবন করায় তার নির্দেশনাতেই রাষ্ট্রীয় উপহারসামগ্রী সর্বসাধারণের প্রদর্শনীর জন্য এই নান্দনিক তোশাখানা ভবন নির্মাণ করা হয়।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার ফেব্রুয়ারি, ২০২৩
.
বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমানের নাম কী?
  1. ক) রশিদ
  2. খ) ফ্যালকন
  3. গ) অ্যালিস
  4. ঘ) ড্রামাট্রো
সঠিক উত্তর:
গ) অ্যালিস
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যালিস
ব্যাখ্যা
• সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান।
• ‘অ্যালিস’ নামের বিমানটি ওয়াশিংটনের গ্রান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর আট মিনিট আকাশে ভ্রমণ করে।
• ইসরায়েলের কোম্পানি ইভিয়েশন এয়ারক্রাফট বিমানটি সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয়েছে।
• আট মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি ৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।
• ৩০ মিনিট চার্জ দিলে নয়জন যাত্রী নিয়ে এক ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।
• বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘণ্টায় ২৮৭ মাইল। একটি বোয়িং-৭৩৭ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৫৮৮ মাইল।
• ২০২৭ সাল নাগাদ বিমানটি বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং যুগান্তর।
.
কাতার ফুটবল বিশ্বকাপে শিরোপা জয়ী দল কোনটি?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) ফ্রান্স
  3. গ) ক্রোয়েশিয়া
  4. ঘ) নেদার‌ল্যান্ডস
সঠিক উত্তর:
ক) আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
ক) আর্জেন্টিনা
ব্যাখ্যা
• ফুটবল বিশ্বকাপ :
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 
• কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২:
- ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র
.
২০২২ সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ -
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) আইসল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
গ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) নরওয়ে
ব্যাখ্যা
• ‘গণতন্ত্র সূচক ২০২২’:
- ১৬৭টি দেশ-অঞ্চল নিয়ে এবারের গণতন্ত্র সূচক তৈরি করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)
- এই সূচকে বাংলাদেশের অবস্থান ৭৩তম।
- সূচকে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯।
- এবারের গণতন্ত্র সূচকে শীর্ষ স্থানে আছে নরওয়ে। পূর্ণ গণতন্ত্র বিভাগের এই দেশের স্কোর ৯ দশমিক ৮১।
- দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড
- তৃতীয় আইসল্যান্ড
- চতুর্থ সুইডেন
- পঞ্চম ফিনল্যান্ড

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১০.
২৭ ফেব্রুয়ারি, ২০২৩ বাংলাদেশে কোন দেশের দূতাবাস চালু হয়?
  1. ক) মরক্কো
  2. খ) ব্রাজিল
  3. গ) পর্তুগাল
  4. ঘ) আর্জেন্টিনা
সঠিক উত্তর:
ঘ) আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
• ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস:
- ঢাকায় ফের উদ্বোধন করা হলো আর্জেন্টিনার দূতাবাস।
- ৪৫ বছর পর সোমবার (২৭ ফেব্রুয়ারি,২০২৩) রাজধানীর বনানীতে দেশটির দূতাবাস উদ্বোধন করা হয়।
- এ সময় উপস্থিত ছিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
- এ সফরে ৪৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস চালু ও দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি এবং সমঝোতা স্মারক সইকরা হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১১.
জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান -
  1. ক) জিয়াং চেং মিয়াং
  2. খ) সুয়াচু মাকামে
  3. গ) নাকামো তাকিহিদো
  4. ঘ) ফুমিও কিশিদা
সঠিক উত্তর:
ঘ) ফুমিও কিশিদা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফুমিও কিশিদা
ব্যাখ্যা
• জি-৭:
জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ।
এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি।
- বর্তমান সদস্য- ৭ টি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা)।
- জি-৭ এর একমাত্র এশীয় দেশ- জাপান।
- জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান- জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (দায়িত্ব গ্রহন ১ জানুয়ারি, ২০২৩)।

• শীর্ষ সম্মেলন:
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হবে।
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন গত ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়। 
- ৪৭তম জি-৭ সামিট ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট
১২.
বিগত ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে কোন দেশে?
  1. ক) জাপানে
  2. খ) চীনে
  3. গ) রাশিয়াতে
  4. ঘ) ভারতে
সঠিক উত্তর:
খ) চীনে
উত্তর
সঠিক উত্তর:
খ) চীনে
ব্যাখ্যা
• জনসংখ্যা কমেছে চীনে:
- ’বিগত ছয় দশকের মধ্যে প্রথমবারে মতো জনসংখ্যা কমেছে চীনে
- ২০২২ সালে দেশটির জনসংখ্যা অন্তত ৮ লাখ ৫০ হাজার কমেছে।
- চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
- ১৯৬১ সালে চীনে কয়েক বছরব্যাপী মহাদুর্ভিক্ষের শেষ বছরে চীনে শেষবারের মতো জনসংখ্যা কমেছিল।
- এরপর ৬১ বছর পেরিয়ে ২০২২ সালে এসে দেশটির জনসংখ্যা প্রায় ৮ লাখ ৫০ হাজার কমলো।
- জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের সিচুয়ান প্রদেশে নাগরিকেরা এখন থেকে ইচ্ছা মতো সন্তান নিতে পারবেন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১৩.
বৈশ্বিক স্বর্ণ মজুদে শীর্ষ দেশ -
  1. ক) সৌদি আরব
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• বৈশ্বিক স্বর্ণ মজুদ:
- বৈশ্বিক অর্থনীতির বর্তমান সংকটময় পরিস্থিতিতে ভবিষ্যৎ মুদ্রাবাজারের গতি নির্ধারক মানা হচ্ছে স্বর্ণকে।
- এই সংকট মোকাবেলার জন্য রিজার্ভে ক্রমশই স্বর্ণের মজুদ বাড়িয়ে চলছে বিশ্বের অনেক দেশের কেন্দ্রিয় ব্যাংক গুলো।
- ট্রেডিং ইকোনমিক্সে সেই সব দেশগুলো থেকে স্বর্ণ মজুদকারীদের শীর্ষে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
যা নিম্নরূপ:
• দেশের নাম ও মজুদের পরিমাণ (টন):
- যুক্তরাষ্ট্র ৮,১৩৩
- জার্মানি ৩,৩৫৫
- ইতালি ২,৪৫২
- ফ্রান্স ২,৪৩৭
- রাশিয়া ২,২৯৯

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি, ২০২৩
১৪.
বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয় -
  1. ক) ১৩ ডিসেম্বর, ২০২২
  2. খ) ২৩ ডিসেম্বর, ২০২২
  3. গ) ৩১ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ২২ ডিসেম্বর, ২০২২
সঠিক উত্তর:
গ) ৩১ ডিসেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
• বিবিসি বাংলার রেডিও সম্প্রচার:
- বিবিসির খবরের ওপর শ্রোতাদের নির্ভরশীলতা আর বিবিসি বাংলা রেডিওর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়।
- বিবিসির বাংলার রেডিও সংবাদ পরিবেশনের ধরন বিভিন্ন সময় বদলেছে।
- সর্বশেষ ডিজিটাল প্লাটফর্মের ওপর বেশি জোর দিয়ে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায় ২০২২ সালের ৩১শে ডিসেম্বর
- ১৯৪১ সালের ১১ই অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিল বিবিসি বাংলার রেডিও কার্যক্রমের।
- পরে পর্যায়ক্রমে সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সালে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা নিউজ।