পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ৫ নভেম্বর, ২০২৫সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম: স্টোর কিপার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০১.১১.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ৫ নভেম্বর, ২০২৫ · ৮০ প্রশ্ন

.
সাধিত ধাতুর উদাহরণ কোনটি?
  1. কর্
  2. দে
  3. করা
  4. খা
সঠিক উত্তর:
করা
উত্তর
সঠিক উত্তর:
করা
ব্যাখ্যা

• সাধিত ধাতু:
- মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম-শব্দের সঙ্গে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে সাধিত ধাতু বলে।
যেমন -
- দেখ্ + আ = দেখা, 
- পড়্‌ + আ= পড়া, 
- বল্‌ + আ = বলা। 
এরূপ,
- কর্‌ + আ = করা।


অন্যদিকে,
• মৌলিক ধাতু:
- যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন-
চল্, পড়, কর্, শো, দে, খা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি(২০১৮সংস্করণ)।

.
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
  1. কার
  2. যতি
  3. ফলা
  4. বিরাম
সঠিক উত্তর:
ফলা
উত্তর
সঠিক উত্তর:
ফলা
ব্যাখ্যা

• অনুবর্ণ:
- ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।

• ফলা: ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলােকে ফলা বলে।
যেমন – ন-ফলা (,), ব-ফলা (), ম-ফলা (J), য-ফলা (), র ফলা (এ), ল-ফলা )।

• রেফ: র-এর একটি অনুবর্ণ রেফ (‘)।

• বর্ণসংক্ষেপ: যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়ােজন হয়। এগুলাে বর্ণসংক্ষেপ।
যেমন – ও, দ, ন, ম স স। ত্যাদি। এছাড়া ও বর্ণটি ত-এর একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত।

অন্যদিকে,
• স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে।
- স্বরবর্ণে কার আছে ১০ টি।

• মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বলে।
- বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে।
- যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয় ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।

.
'যদ্যপি' শব্দের চলিত রূপ কী?
  1. যদিও
  2. তথাপি
  3. যদি
  4. তথাপিও
সঠিক উত্তর:
যদিও
উত্তর
সঠিক উত্তর:
যদিও
ব্যাখ্যা

• 'যদ্যপি' শব্দের চলিত রূপ যদিও।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’যদ্যপি’ শব্দে।
• শব্দটির অর্থ:
- অব্য, 
- যদিও। 
- একান্তই যদি।

• এরূপ আরো কয়েকটি সাধু ভাষার  চলিত রূপ:
- পেরিয়ে - পার হইয়া।
- পড়ল - পড়িল।
- করে - করিয়া।
- শুকনো - শুষ্ক। শুকনা।
- জুতোর - জুতার।
- ভেঙে - ভাঙ্গিয়া।
- যেতে লাগল - যাইতে লাগিল।
- বুনো - বন্য।
- জুড়ে - জুড়িয়া।
- তুলো - তুলা।
- ফুটে রয়েছে - ফুটিয়া রহিয়াছে।

অন্যদিকে,
- তথাপি এর চলিত রূপ - তবুও।
- তথাপিও একটি অশুদ্ধ শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

.
'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. সাম্যবাদী
  2. বিষের বাঁশী
  3. নতুন চাঁদ
  4. সিন্ধু হিন্দোল
সঠিক উত্তর:
সিন্ধু হিন্দোল
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু হিন্দোল
ব্যাখ্যা

 • 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সিন্ধু হিন্দোল' কাব্যের অন্তর্গত।

• 'সিন্ধু হিন্দোল' কাব্য:
- সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।
- ''দারিদ্র'' কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

'দারিদ্র্য'
কাজী নজরুল ইসলাম

"হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ’ল তরবার!"


• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- তাঁর প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’।
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’।
- তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- জিঞ্জির,
- সন্ধ্যা,
- নতুন চাঁদ,
- প্রলয় শিখা ইত্যাদি।

উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও 'সিন্ধু হিন্দোল' কাব্য।

.
'Consul' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পরামর্শক
  2. বাণিজ্যদূত
  3. উপদেষ্টা
  4. সুপারিশকারী
সঠিক উত্তর:
বাণিজ্যদূত
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্যদূত
ব্যাখ্যা

• Consul এর বাংলা পরিভাষা - বাণিজ্যদূত, দূত।

গুরুত্বপূর্ণ পরিভাষা:
- Consular invoice - (বাণিজ্য) দূতালয়ের চালান।
- Consular officer - (বাণিজ্য) দৌত্য অফিসার।
- Consulate - (বাণিজ্য) দূতালয়, কনসুলেট।
- Consul-General - মহা (বাণিজ্য) দূত, মহা-কনসাল।
- Consul-Honorary - অবৃত্তিক (বাণিজ্য) দূত।
- Consultant - উপদেষ্টা।
- Consultation - পরামর্শ।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

.
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
  1. পদ্মগোখরা
  2. পদ্মপুরাগ
  3. পদ্মাবতী
  4. পদ্মরাগ
সঠিক উত্তর:
পদ্মগোখরা
উত্তর
সঠিক উত্তর:
পদ্মগোখরা
ব্যাখ্যা

• 'পদ্মগোখরা':
- কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প।
- 'পদ্মগোখরা' গল্পটি 'শিউলিমালা' গল্পগ্রন্থের অন্তর্গত।

• গল্পগ্রন্থ 'শিউলিমালা':
- গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।

'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- পদ্ম-গোখরো,
- জিনের বাদশা,
- অগ্নি-গিরি,
- শিউলিমালা।

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

তাঁর অন্য গল্পগ্রন্থ: 
- ব্যথার দান,
- শিউলিমালা, 
- রিক্তের বেদন।

অন্যদিকে,
• বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ'।
- মহাকবি আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম পদ্মাবতী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
  1. গৌর + অব
  2. গুরু + অব
  3. গুরু + ঞ্চ
  4. গুরু + ষ্ণ
সঠিক উত্তর:
গুরু + ষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
গুরু + ষ্ণ
ব্যাখ্যা

• 'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় - গুরু + ষ্ণ।

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন্, র, ল প্ৰভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়।

• যে শব্দের সঙ্গে ষ্ণ (অ) প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপদিকের অন্ত্যস্বরের উ-কারও ও-কারে পরিণত হয়।
- ও +অ সন্ধিতে ‘অব’ হয়।
যথা:
- গুরু + ষ্ণ = গৌরব,
- লঘু + ষ্ণ = লাঘব,
- শিশু + ষ্ণ = শৈশব,
- মধু + ষ্ণ = মাধব,
- মনু + ষ্ণ=মানব। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)

.
কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  1. নিখুঁত
  2. আনমনা
  3. অবহেলা
  4. নিমরাজী
সঠিক উত্তর:
নিমরাজী
উত্তর
সঠিক উত্তর:
নিমরাজী
ব্যাখ্যা

• ‘নিমরাজি’ শব্দে 'নিম' উপসর্গটি ফারসি (বিদেশি) উপসর্গযোগে গঠিত একটি শব্দ। 

অন্যদিকে,
- 'নিখুঁত' শব্দটি খাঁটি বাংলা উপসর্গ 'নি' যোগে গঠিত হয়েছে।
- 'আনমনা' শব্দটি খাঁটি বাংলা উপসর্গ 'আন' যোগে গঠিত হয়েছে।
- 'অবহেলা' শব্দটি তৎসম  উপসর্গ 'অব' যোগে গঠিত হয়েছে।

উপসর্গ: 
- বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 
- বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. খাটি বাংলা উপসর্গ, 
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং 
৩. বিদেশি উপসর্গ। 

সংস্কৃত বা তৎসম উপসর্গ: 
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। 
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। 
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। 

খাঁটি বাংলা উপসর্গ: 
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। 
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। 
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। 
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

বিদেশি উপসর্গ: 
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। 
- এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। 
- বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। 
যেমন: 
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। 
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। 
- উর্দু-হিন্দি উপসর্গ: হর, হরেক। 
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ। 

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

.
বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
  1. নাটক
  2. ছোটগল্প
  3. প্রবন্ধ
  4. গীতিকবিতা
সঠিক উত্তর:
গীতিকবিতা
উত্তর
সঠিক উত্তর:
গীতিকবিতা
ব্যাখ্যা

• গীতিকবিতা:
- গীতিকবিতার মধ্যে কবিহৃদয়ের বিশেষ কোন অনুভূতি, সঙ্গীতমাধুর্য সহকারে রূপায়িত হয়ে ওঠে। কবির ব্যক্তিগত অনুভূতি এর উপজীব্য, সঙ্গীতের ব্যঞ্জনা নিয়ে তার প্রকাশ।

- যে শ্রেণির কবিতায় কবির হৃদয়ের অনুভূতি বা একান্ত ব্যক্তিগত বাসনাকামনা ও আনন্দবেদনা প্রাণের অন্তস্তল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে, তাকেই গীতিকবিতা বলে অভিহিত করা হয়।

- আন্তরিকতাপূর্ণ অনুভূতি, অবয়বের স্বল্পতা, সঙ্গীতমাধুর্য ও গতিস্বাচ্ছন্দ্য-এই কয়টি বৈশিষ্ট্য গীতিকবিতার মধ্যে বিদ্যমান।

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য। হৃদয়ের অনুভূতি সাধারণত দীর্ঘস্থায়ী নয় বলে তা অবলম্বনে লেখা গীতিকবিতাও দীর্ঘ আকারের হয় না।

- গীতিকবিতায় ভাববস্তু সংক্ষিপ্ত বা বিস্তৃত উভয় রূপই হতে পারে। আর একারণেই গীতিকবিতার আকার তথা দৈর্ঘ্য সম্পর্কে সঠিক পরিমাণ নির্ধারণ অসম্ভব।

- বাংলা সাহিত্যের মধ্যযুগে বৈষ্ণব পদাবলিতে গীতিকবিতার বৈশিষ্ট্য প্রথম বারের মত ফুটে উঠেছিল। তবে কবিতা প্রাচীন ও মধ্য যুগের সৃষ্টি হলেও গীতিকবিতা আধুনিক যুগের সৃষ্টি।

- আধুনিক যুগে সৃষ্ঠ এই গীতি কবিতাই এই যুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।

১০.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. ভূবন
  2. শূণ্য
  3. ত্রিভুজ
  4. পূন্য
সঠিক উত্তর:
ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
ত্রিভুজ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ত্রিভুজ[ ত্রি+ভুজ]  শব্দটির বানান শুদ্ধ।
অর্থ: তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

অন্যদিকে,
- অশুদ্ধ: ভূবন।
- শুদ্ধ: ভুবন।

- অশুদ্ধ:শূণ্য।
- শুদ্ধ: শূন্য।

- অশুদ্ধ:পূন্য।
- শুদ্ধ: পুণ্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১১.
'বন্য' শব্দের চলিত রূপ কোনটি?
  1. বুন
  2. বুনো
  3. বন
  4. বূন
সঠিক উত্তর:
বুনো
উত্তর
সঠিক উত্তর:
বুনো
ব্যাখ্যা

• বন্য’ শব্দের চলিত রূপ: 'বুনো'। 

• এরূপ আরো কয়েকটি সাধু ভাষার  চলিত রূপ:
- পেরিয়ে - পার হইয়া।
- পড়ল - পড়িল।
- করে - করিয়া।
- শুকনো - শুষ্ক। শুকনা।
- জুতোর - জুতার।
- ভেঙে - ভাঙ্গিয়া।
- যেতে লাগল - যাইতে লাগিল।
- বুনো - বন্য।
- জুড়ে - জুড়িয়া।
- তুলো - তুলা।
- ফুটে রয়েছে - ফুটিয়া রহিয়াছে।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১২.
চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?
  1. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. বিধুশেখর শাস্ত্র
  3. হরপ্রসাদ শাস্ত্রী
  4. প্রবোধকুমার বাগচী
অনির্ধারিত
ব্যাখ্যা

চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা: 
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃত দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 
- ১৯২৬ সালে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় 'অরিজিন অ্যান্ড ডেভেলোপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।
- ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ড. সুকুমার সেন, ড. শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে- চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 
- ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
- ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অর্ন্তনিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।
- বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচর্য, বৈদ্ধ সহজান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- অপরদিকে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৩.
'খনার বচন' এর মূলভাব কী?
  1. শুদ্ধ জীবনযাপন রীতি
  2. সামাজিক মঙ্গলবোধ
  3. রাষ্ট্র পরিচালনার নীতি
  4. লৌকিক প্রণয়সঙ্গীত
সঠিক উত্তর:
শুদ্ধ জীবনযাপন রীতি
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধ জীবনযাপন রীতি
ব্যাখ্যা

 • খনার বচন এর মূলভাব- শুদ্ধ জীবনযাপন রীতি।

• খনার বচন:
- খনার বচন বিশেষ অর্থবোধক বাক্য বা উক্তি। ইংরেজি saying, proverb কিংবা বাংলা প্রবাদ শব্দ অনেকটা এর সমার্থক, কিন্তু বচনের তাৎপর্য আরও ব্যাপক ও ভিন্ন।
- শুভাশুভ, বিধিবিধান, নীতি ও উপদেশবাচক প্রতিপাল্য প্রাজ্ঞোক্তিই সাধারণ অর্থে বচন, যেমন গুরুর বচন, মহাপুরুষের বচন ইত্যাদি।
- বাংলায় ডাক ও খনার উক্তি বচনের প্রকৃষ্ট উদাহরণ।
- খনার বচনগুলো কৃষি, আবহাওয়া, ঋতু, জ্যোতিশাস্ত্র সম্পর্কিত। এছাড়াও স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয়ের খনার বচন রয়েছে।
- ‘খনার বচন’ রচয়িতার প্রকৃত নাম লীলাবতী; লীলাবতী আর্যার প্রণেতা ও খনা একই ব্যক্তি।
- আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৪.
'ক্রীতদাসের হাসি' একটি-
  1. রচনাসমগ্র
  2. উপন্যাস
  3. কাব্যগ্রন্থ
  4. নাটক
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা

• ক্রীতদাসের হাসি:
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।

শওকত ওসমান:
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক। তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন।
- তাঁর 'জননী' ও 'ক্রীতদাসের হাসি' উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে। জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, একুশে পদক, ফিলিপস পুরস্কার লাভ করেন। তিনি ১৯৯৮ সালের ১৪ই মে মৃত্যুবরণ করেন ।

তাঁর রচিত উপন্যাস:
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর।

তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- জলাংগী।

তাঁর রচিত নাটক:
- আমলার মামলা,
- তস্কর নস্কর,
- বাগদাদের কবি,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী,
- প্রস্তর ফলক,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
চন্দ্রাবতী কে ছিলেন?
  1. প্রথম বাঙালি নারী ঔপন্যাসিক
  2. প্রথম বাঙালি নারী প্রশাসক
  3. বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি
  4. বাংলা সাহিত্যের প্রথম নারী নাট্যকার
সঠিক উত্তর:
বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি
উত্তর
সঠিক উত্তর:
বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী ।
• চন্দ্রাবতী:

- মহিলা কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জ জেলার অধিবাসী ছিলেন।
- ড. দীনেশচন্দ্র সেনের মতে, তিনি ১৫৫০ সালে জন্মগ্রহণ করেন।
 - তাঁর পিতা ছিলেন 'মনসামঙ্গল' রচয়িতা কবি দ্বিজ বংশীদাস।
- কবি চন্দ্রাবতী নিজের জীবনে প্রেমের করুণ পরিণতির জন্য নিজেই লোককাব্যের নায়িকা হিসেবে পরিচিতা।
- চন্দ্রাবতীর বাল্যসখা জয়ানন্দের সঙ্গে প্রণয় সম্পর্কের ফলে বিয়ের সিদ্ধান্ত হয়।
- এমন সময় জয়ানন্দ এক মুসলমান মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে।
- কিছুদিন পর অনুতপ্ত হয়ে জয়ানন্দ চন্দ্রাবতীর কাছে ফিরে আসে এবং প্রত্যাখ্যাত হয়ে নদীতে প্রাণ বিসর্জন দেয়।
- জীবনের গভীর বেদনা ভুলে থাকার জন্য তিনি ফুলেশ্বরী নদীর তীরে শিবমন্দিরে উপাসনায় আত্মনিয়োগ করেছিলেন।
- পিতার আদেশে চন্দ্রাবতী রামায়ণ রচনায় হস্তক্ষেপ করে জীবনের বেদনা ভুলতে চেয়েছিলেন।
- কিন্তু তা সমাপ্ত করার পূর্বেই তাঁর জীবন প্রদীপ নির্বাপিত হয়।
 - তিনি কয়েকটি ক্ষুদ্র গাথাও রচনা করেছিলেন।
- ময়মনসিংহ গীতিকায় সে সব সংগৃহীত হয়েছে।
- চন্দ্রাবতীর রামায়ণের কোন পুঁথি পাওয়া যায় নি।
 - লোককাহিনি সংগ্রাহক চন্দ্রকুমার দে কর্তৃক তা মহিলাকণ্ঠ থেকে সংগৃহীত হয়ে পূর্ববঙ্গ গীতিকায় উদ্ধৃত হয়েছে।
- আনুমানিক ষোল শতকের শেষে অথবা সতের শতকের প্রথমে চন্দ্রাবতী রামায়ণ রচনা করেছিলেন।
- তিনি গীতিকার একটা অংশমাত্র রচনা করেন এবং তাও আংশিক ভাবে সংগহীত হয়েছে।
- কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা ছাড়াও ময়মনসিংহ গীতিকার মলুয়া ও দস্যু কেনারামের পালা গীতিকা দুটি রচনা করেছিলেন। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. প্রমান
  2. ব্যাবহারিক
  3. সৌজন্যতা
  4. উৎকৃষ্টতা
সঠিক উত্তর:
ব্যাবহারিক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাবহারিক
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ব্যাবহারিক [ব্যবহার+ইক] শব্দটির বানান শুদ্ধ।
অর্থ:
১) কাজে লাগানো যায় এমন, প্রায়োগিক, ফলিত। 
২) আইনবিষয়ক।
৩) বিষয়কর্ম-সম্পর্কিত, সাংসারিক।
৪)(দর্শন) অবাস্তব হলেও ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন।

অন্যদিকে,
- অশুদ্ধ: প্রমান।
- শুদ্ধ: প্রমাণ।

- অশুদ্ধ: সৌজন্যতা।
- শুদ্ধ: সৌজন্য।

- অশুদ্ধ:উৎকৃষ্টতা।
- শুদ্ধ: উৎকৃষ্ট।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৭.
নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ?
  1. আক্ষরিক
  2. আগমন
  3. পৃথগন্ন
  4. যাদব
সঠিক উত্তর:
পৃথগন্ন
উত্তর
সঠিক উত্তর:
পৃথগন্ন
ব্যাখ্যা

• পৃথগন্ন [পৃথক + অন্ন] সংস্কৃত ব্যঞ্জন সন্ধির নিয়েমে গঠিত শব্দ।
• অর্থ: যৌথ পরিবারে থেকেও একান্নবর্তী নয় এমন।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়), দ্‌, ব্‌ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন-
- ক্ + অ = গ; দিক্ + অন্ত = দিগন্ত।
- চ্ + অ = জ; ণিচ্ + অন্ত = ণিজন্ত।
- ট্ + আ = ড়; ষট্ + আনন = ষড়ানন।
- ত্ + অ = দ; তৎ + অবধি = তদবধি।
- প্ + অ = ব; সুপ্ + অন্ত = সুবন্ত।
এরূপ- বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদিন্দ্র ইত্যাদি।

অন্যদিকে,
- আক্ষরিক = অক্ষর + ষ্ণিক(ইক) [ষ্ণিক(ইক) প্রত্যয়যোগে গঠিত হয়েছে।]
- আগমন = আ + গম + অন ['অন' প্রত্যয়যোগে গঠিত হয়েছে।]
- যাদব = যদু + অ ['অ' প্রত্যয়যোগে গঠিত হয়েছে।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮.
নিচের কোনটি ঘোষ, মহাপ্রাণ, তালব্য বর্ণ?
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

ঘ - ঘোষ, মহাপ্রাণ, কণ্ঠবর্ণ
ধ - ঘোষ, মহাপ্রাণ,দন্তবর্ণ।
ভ - ঘোষ, মহাপ্রাণ, ওষ্ঠবর্ণ
ড - ঘোষ, অল্পপ্রাণ, দন্তমূলীয় মূর্ধন্যবর্ণ।

 • ঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি।
যেমন - ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

• মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন - ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

• তালব্য ধ্বনি: 
জিভের পাতা উঁচু করে অর্থতালুর সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের তালব্য ধ্বনি বলা হয়। যেমন - চ, ছ, জ, ঝ ঞ, শ।

উল্লেখ্য,
• অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘোষধ্বনি।
যেমন - প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।
 
• অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।

১৯.
Tenancy শব্দের বাংলা পরিভাষা-
  1. তাবু টানানো
  2. বাড়ির মালিক
  3. স্বাধীনতা
  4. প্রজাস্বত্ব
সঠিক উত্তর:
প্রজাস্বত্ব
উত্তর
সঠিক উত্তর:
প্রজাস্বত্ব
ব্যাখ্যা

• Tenancy শব্দের বাংলা পরিভাষা- প্রজাস্বত্ব।

গুরুত্বপূর্ণ: পারিভাষিক শব্দ:
- Tenacious - সংসক্ত।
- Tenacity - সংসক্তি।
- Tenancy - প্রজাস্বত্ব।
- Tenancy Act - প্রজাস্বত্ব আইন।
- Tenancy law - প্রজাস্বত্ব আইন।
- Tenant - প্রজা; ভাড়াটে।
- Tenat-at-will-  ইচ্ছাধীন প্রজা।
- Tenant right - প্রজাস্বত্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

২০.
'বিজুরি' শব্দের প্রতিশব্দ কী?
  1. চপলা
  2. মেঘ
  3. গগন
  4. ছায়া
সঠিক উত্তর:
চপলা
উত্তর
সঠিক উত্তর:
চপলা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বিজুরি[ বিদ্যুৎ >] 
অর্থ: 'বিজলি'-র কোমল রূপ।
'চপলা' শব্দের অর্থ- 'বিদ্যুৎ'। 

সুতরাং, ‘বিজুরি' শব্দের প্রতিশব্দ: 'চপলা'।
 
অন্যদিকে,
মেঘের সমার্থক শব্দ:
জলদ, বারিদ, জলধর, নীরদ, ঘন, অভ্র, জীমূত, অভ্র, তোয়দ, অম্বুবাহ, অনুবাহী, পয়োধর, পয়োদ, বারিবাহ, অম্মুধর, কাদম্বিনী, নীরধর। 

গগন এর সমার্থক শব্দ:
আকাশ, অম্বর, খ. নভঃ।

ছায়া অর্থ:
১) কোনো বস্তুদ্বারা আলোকরশ্মি বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সেই বস্তুর আকৃতিবিশিষ্ট অন্ধকার স্থান; প্রতিবিম্ব, shadow।
২) প্রতিরূপ (মৃত্যুর ছায়া)।
৩)  আশ্রয়।
৪)  পুরাণে কল্পিত সূর্যের পত্নী।
৫)  নিত্যসঙ্গী (ছায়া-সঙ্গী)।
৬)  নৈকট্য (ছায়া মাড়ানো)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২১.
Which one is the correct spelling?
  1. Theoretically
  2. Theotically
  3. Theoreticaly
  4. Theoratically
সঠিক উত্তর:
Theoretically
উত্তর
সঠিক উত্তর:
Theoretically
ব্যাখ্যা

• Correct Answer: Theoretically.

Theoretically (adverb)
- Bangla Meaning:
তাত্ত্বিক; তত্ত্বীয়; বাদীয়; তত্ত্বীয়; ধারণাগত; বাদীয়। 
- English Meaning: according to an ideal or assumed set of facts or principles.

- It's theoretically possible, but no one has ever done it.
- Theoretically speaking, there could be a number of reasons for this.

২২.
Which of the following is in the correct plural form of the word?
  1. Phenomenons
  2. Phenomenon
  3. Phenomena
  4. Phenomenas
সঠিক উত্তর:
Phenomena
উত্তর
সঠিক উত্তর:
Phenomena
ব্যাখ্যা

• Correct Answer: Phenomena, phenomenons.
- তবে প্রচলিত উত্তর হিসেবে Phenomena রাখা হলো।

Phenomenon (singular):
- Bangla Meaning: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।বিস্ময়কর ব্যক্তি/বিষয়/ঘটনা।
- English Meaning: a fact or event of scientific interest susceptible to scientific description and explanation.
- Phenomenon এর প্রচলিত plural, Phenomena. 

- কিন্তু, phenomenons, plural হিসেবে ব্যবহার করা যায়। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৩.
What is the meaning of the word "Expunge"
  1. to add
  2. to delete
  3. to improve
  4. to include
সঠিক উত্তর:
to delete
উত্তর
সঠিক উত্তর:
to delete
ব্যাখ্যা

• Correct Answer: to delete.

Expunge
- Bangla Meaning: নিশ্চিহ্ন করা; লোপ করা; লিখিত প্রতিবেদন থেকে কোনো কিছু বাদ দেওয়া।
- English Meaning: to strike out, obliterate, or mark for deletion.

- The charges were dropped and expunged from his record.

Other Options:
ক) to add -  যোগ করা।

গ) to improve - উন্নত করা। 

ঘ) to include - অন্তর্ভুক্ত করা।

- সঠিক উত্তর, to delete.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৪.
To introduce a list of objects we use-
  1. comma
  2. hyphen
  3. semicolon
  4. colon
সঠিক উত্তর:
colon
উত্তর
সঠিক উত্তর:
colon
ব্যাখ্যা

• Correct Answer: colon.
- To introduce a list of objects we use - colon.
- তালিকা বা বস্তুর নামগুলো প্রদর্শনের আগে কোলন ( : ) ব্যবহার করা হয়।
উদাহরণ:
- He bought three things: apples, bananas, and oranges.

Other Options:
ক) Comma (কমা) – বাক্যের মধ্যে স্বল্প বিরতি বা ছোট অংশ আলাদা করতে ব্যবহৃত হয়।
খ) Hyphen (হাইফেন) – দুটি শব্দ যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন: well-known, mother-in-law
গ) Semicolon (সেমিকোলন) – দুটি স্বাধীন কিন্তু সম্পর্কিত বাক্যাংশ যুক্ত করতে ব্যবহৃত হয়।

Source: Britanicca, cambridge dictionary.

২৫.
Which one is an example of a positive degree?
  1. less
  2. more
  3. little
  4. worse
সঠিক উত্তর:
little
উত্তর
সঠিক উত্তর:
little
ব্যাখ্যা

• Correct Answer: গ) little.

Positive Degree:
- Positive Degree হলো কোনো adjective বা adverb-এর সাধারণ বা মূল রূপ, যেখানে তুলনা করা হয় না।
যেমন: little (অল্প), good (ভালো), tall (লম্বা)।

- Comparative Degree compares two things: less, more, worse

- অন্যগুলো (less, more, worse) Comparative degree.

২৬.
Tell me _______ that.
  1. whom told you
  2. that told you
  3. told you
  4. who told you
সঠিক উত্তর:
who told you
উত্তর
সঠিক উত্তর:
who told you
ব্যাখ্যা

• Embedded question এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - who told you.
- Complete Sentence: Tell me who told you that.

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।

২৭.
“Get off" meaning-
  1. নেমে যাওয়া
  2. মাঝে মাঝে
  3. উন্নত হওয়া
  4. দূরে যাওয়া
সঠিক উত্তর:
নেমে যাওয়া
উত্তর
সঠিক উত্তর:
নেমে যাওয়া
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ক) নেমে যাওয়া। 

Get off (verb)
- Bangla Meaning: ছেড়ে দেওয়া; নেমে পড়া, রওয়ানা দেওয়া; যাত্রা করা। 
- English Meaning: as in to depart. start, leave, ​to leave a place or start a journey; to help somebody do this.

- We got off at dawn.
- get off a train.
- “Get off” অর্থ হলো কোনো যানবাহন বা স্থান থেকে নেমে আসা বা নামা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৮.
Which part of speech is "book"?
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Both noun and verb
সঠিক উত্তর:
Both noun and verb
উত্তর
সঠিক উত্তর:
Both noun and verb
ব্যাখ্যা

• Correct Answer: Both noun and verb.

Book (noun, verb)
- Bangla Meaning: বই; পুস্তক; খাতা;  লিপিবদ্ধ করা; খাতায় তোলা।
- English Meaning: a set of written sheets of skin or paper or tablets of wood or ivory, derived from books, to reserve in advance.

- Book শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হতে পারে, যদিও তা প্রচলিত না। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৯.
The antonym of "Polite"-
  1. Civil
  2. Rude
  3. Confuse
  4. Courteous
সঠিক উত্তর:
Rude
উত্তর
সঠিক উত্তর:
Rude
ব্যাখ্যা

• Correct Answer: Rude.

• Polite (adjective)
- Bangla Meaning: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান। 
- English Meaning: behaving in a way that is socially correct and shows respect for other people's feelings.

Given options:
ক) Civil - ভদ্র; ভদ্রজনোচিত। 

খ) Rude - অভদ্র; অমার্জিত; রূঢ়।

গ) Confuse - বিশৃঙ্খল করা। 

ঘ) Courteous - ভদ্র; নম্র; সজ্জনসুলভ।

- অর্থ অনুসারে rude, শব্দটি polite এর antonym.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩০.
"Once in a blue moon” means-
  1. Occasionally
  2. Very rarely
  3. Suddenly
  4. Often
সঠিক উত্তর:
Very rarely
উত্তর
সঠিক উত্তর:
Very rarely
ব্যাখ্যা

• Correct Answer: Very rarely.

• Once in a blue moon (idiom)
- Bangla Meaning: কদাচিৎ। 
- English Meaning: very rarely.

Other options:
ক) Occasionally - মাঝেমধ্যে। 

গ) Suddenly - হঠাৎ, অকস্মাৎ ইত্যাদি।

ঘ) Often - ঘনঘন; প্রায়ই। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩১.
A fantasy is-
  1. An imaginary story
  2. A funny film
  3. A history record
  4. A real life event
সঠিক উত্তর:
An imaginary story
উত্তর
সঠিক উত্তর:
An imaginary story
ব্যাখ্যা

• Correct Answer: An imaginary story.

• Fantasy গ্রীক শব্দ থেকে এসেছে যার অর্থ 'দৃশ্যমান করা', এটি কাল্পনিক উপাদানগুলির (কল্পনাপ্রসূত) উপর মনোনিবেশ করে এমন একটি ধারা।

• এর অর্থ হতে পারে জাদু, অতিপ্রাকৃত, বিকল্প জগৎ, সুপারহিরো, দানব, পরী, জাদুকরী প্রাণী, পৌরাণিক নায়ক - মূলত, বাস্তবতার বাইরে একজন লেখক যা কল্পনা করতে পারেন।

• ফ্যান্টাসির ক্ষেত্রে, জাদুকরী বা অতিপ্রাকৃত উপাদানগুলি প্লট, পটভূমি, চরিত্রায়ন বা সাধারণভাবে গল্পের ভিত্তি হিসাবে কাজ করে।

• আজকাল, ফ্যান্টাসি বিভিন্ন মিডিয়াতে জনপ্রিয় - চলচ্চিত্র, টেলিভিশন, কমিক বই, গেম, শিল্প এবং সাহিত্য - তবে, এটি প্রাধান্য পেয়েছে এবং সবচেয়ে প্রভাবশালী স্থানটি সর্বদা সাহিত্যে রয়েছে।

Source: An ABC of English Literature, Literary terms.net

৩২.
Bootleg means to-
  1. distribute
  2. export
  3. import
  4. smuggle
সঠিক উত্তর:
smuggle
উত্তর
সঠিক উত্তর:
smuggle
ব্যাখ্যা

• Correct Answer: smuggle.

• Bootleg (verb transitive) 

English Meaning: Make, distribute, or sell (alcoholic drink or a recording) illegally.
Bangla Meaning: শুল্ক ফাঁকি বা বেআইনিভাবে মদ চোলাই, বিক্রি, আমদানি-রপ্তানি করা।

• Smuggle:
English Meaning: Move (goods) illegally into or out of a country.
Bangla Meaning: গোপনে ও অবৈধভাবে (কাউকে বা কোনোকিছুকে) নিয়ে যাওয়া।

Other Options:
ক) distribute - বিতরণ করা; বণ্টন করে দেওয়া। 

খ) export - রপ্তানি।

গ) import - আমদানি করা।

Source: Oxford Dictionary & Accessible Dictionary.

৩৩.
Prices for bicycle can run ______ tk 20,000.
  1. as high as
  2. so high as
  3. as high to
  4. as high for
সঠিক উত্তর:
as high as
উত্তর
সঠিক উত্তর:
as high as
ব্যাখ্যা

- সর্বোচ্চ পরিমাণ বা মাত্রা দেখানোর জন্য সঠিক phrase হলো “as high as.”
- এই বাক্যে এটি বোঝাচ্ছে যে সাইকেলের দাম ২০,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

- অন্য অপশনগুলো (so high as, as high to, as high for) এখানে ব্যাকরণগতভাবে ভুল।

- “So high as” পুরোনো ইংরেজিতে ব্যবহৃত হয় এবং আধুনিক ইংরেজিতে সাধারণত ব্যবহার হয় না।
- তবে negative contexts -এ “So high as” ব্যবহৃত হয়।

- তাই সঠিক বাক্যটি হলো: Prices for bicycles can run as high as Tk 20,000.

৩৪.
Green eye means-
  1. Trust
  2. Green coloured eyes
  3. Jealousy
  4. Faith
সঠিক উত্তর:
Jealousy
উত্তর
সঠিক উত্তর:
Jealousy
ব্যাখ্যা

• The idiomatic expression "Green eye" means - Jealousy.

• Green eye (green-eyed)
- English meaning: Jealous or envious; Suspicious or unduly suspicious or fearful of being displaced by a rival.
- Bangla meaning: ঈর্ষাপরায়ণ; হিংসুটে।

- Ex. Sentence: He had a green eye for the success of his peers.
- Bangla meaning: তার সহকর্মীদের সফলতা দেখে সে ঈর্ষাপরায়ণ হয়েছিল।

- সুতরাং, সঠিক উত্তর হলো - Jealousy.

Source: Accessible Dictionary by Bangla Academy, Vocabulary.com Dictionary.

৩৫.
Paradise lost is-
  1. a satire
  2. a tragedy
  3. a ballad
  4. an epic
সঠিক উত্তর:
an epic
উত্তর
সঠিক উত্তর:
an epic
ব্যাখ্যা

• 'Paradise Lost' is - An epic by John Milton.

• Paradise Lost:
- Paradise Lost একটি epic poem, যা John Milton ১৬৬৭ সালে রচনা করেন।
- এই কবিতায় Adam এবং Eve-এর Paradise থেকে পতনের কাহিনি বর্ণিত হয়েছে।
- এটি temptation, sin, free will, এবং redemption-এর মতো গভীর ধর্মীয় ও দার্শনিক বিষয় তুলে ধরে।
- Satan এই কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যার God-এর বিরুদ্ধে বিদ্রোহ মানবজাতির পতনের সূচনা ঘটায়।
- Milton blank verse ব্যবহার করে স্বর্গ ও পৃথিবীর মহাকাব্যিক ঘটনাগুলো চিত্রিত করেছেন।
- Paradise Lost English literature-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে Milton-এর কাব্য প্রতিভা ও ধর্মচিন্তার গভীরতা প্রকাশ করে।
- Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত হয়।
- বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব এবং মানবী Adam & Eve এর স্বর্গ থেকে মর্ত্যে আগমনের কাহিনী হচ্ছে এই মহাকাব্যটির মূল উপজীব্য বিষয়। 

• Characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mammon,
- Belial,
- Gabriel, etc.

• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।

• Some notable works:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- Comus (masque/ a type of theatre entertaining poetry)
- On Shakespeare (First published poem).
- Samson Agonistes
- L'Allegro,
- Il Penseroso,
- Of Education
- Areopagitica

Source: Live MCQ Lecture and Britannica.

৩৬.
Past form of "Stride".
  1. Strided
  2. Strode
  3. Striden
  4. Strude
সঠিক উত্তর:
Strode
উত্তর
সঠিক উত্তর:
Strode
ব্যাখ্যা

• Correct Answer: Strode.

• Stride (noun, verb)

- Bangla Meaning: লম্বা লম্বা পা ফেলে চলা।দুই পা ফাঁক করে দাঁড়ানো বা বসা।
- English Meaning: to move with or as if with long steps.

- (past tense) strode [স্ট্রোড্‌] past participle (বিরল প্রয়োগ) stridden [স্ট্রিড্‌ন্] 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৭.
Which one is feminine gender?
  1. Peer
  2. Parent
  3. Boar
  4. Spinster
সঠিক উত্তর:
Spinster
উত্তর
সঠিক উত্তর:
Spinster
ব্যাখ্যা

Spinster (feminine form)
- An unmarried woman, typically an older woman beyond the usual age for marriage.
- অবিবাহিতা মহিলা; চিরকুমারী।

Bachelor (masculine form)
- A man who is not and has never been married.
- কুমার; অকৃতদার/অবিবাহিত পুরুষ।

Other Options:
ক) Peer - (masculine gender)অভিজাত শ্রেণিভুক্ত ব্যক্তি; ডিউক; ব্যারন; আর্ল প্রভৃতি।
- peeress (মহিলা) উচ্চকক্ষের সদস্য।যা feminine gender.

খ) Parent - বাবা বা মা। যা, common gender.

গ) Boar - বন্য মর্দা শূকর। যা, masculine gender. Boar এর feminine gender - sow.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary.

৩৮.
______ going to office, I met an accident.
  1. While
  2. on
  3. Behind
  4. When
সঠিক উত্তর:
While
উত্তর
সঠিক উত্তর:
While
ব্যাখ্যা

• Correct Answer: While.
- বাক্যটি সময় নির্দেশ করছে যে ‘আমি অফিসে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটল’।
- এই ধরনের সময়সূচক বাক্যে আমরা সাধারণত “while” ব্যবহার করি।

- While going to office, I met an accident.

• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
- While এর পূর্বের অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়।
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।

- তাই সঠিক বাক্য হবে: “While going to office, I met an accident.”

৩৯.
Today he is in high spirits, here high spirits means-
  1. Gloomy
  2. Joyful
  3. Grieved
  4. Hopeful
সঠিক উত্তর:
Joyful
উত্তর
সঠিক উত্তর:
Joyful
ব্যাখ্যা

• Correct Answer: Joyful.

• In High spirits (idom)
English Meaning: very happy and excited.
Bangla Meaning: হৃষ্টচিত্তে; মহানন্দে; খুব খুশি এবং আগ্রহী / উচ্ছ্বসিত।

Ex. Sentence: Today he is in high spirits.
Bangla Meaning: আজ সে খুব উচ্ছ্বসিত ।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৪০.
Like her brother she is also ____ heiress to the property.
  1. the
  2. a
  3. an
  4. none of these
সঠিক উত্তর:
an
উত্তর
সঠিক উত্তর:
an
ব্যাখ্যা

• Complete Sentence: Like her brother she is also an  heiress to the property.
- Translation: তার ভাইয়ের মতো সেও সম্পত্তির একজন উত্তরাধিকারী।

• Article এর নিয়মানুযায়ী, 
- সাধারণত Consonant sounds এর পূর্বে a এবং Vowel sounds এর পূর্বে an বসে।
- কিন্তু ইংরেজি শব্দের প্রথম বর্ণ Consonant হওয়া সত্ত্বেও এর উচ্চারণ যদি vowel- এর মত হয় তাহলে এর পূর্বে a না বসে an বসে।

• প্রদত্ত বাক্যে heiress (উত্তরাধিকারিণী) এর উচ্চারণ 'এআরএস' - এর উচ্চারণ a দিয়ে শুরু।
- অর্থাৎ Vowel sounds এর মতো।
- তাই heiress এর পূর্বে an বসবে।

৪১.
তিন অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ৯৯৮
  2. ৯৮৮
  3. ৮৯৯
  4. ৮৮৮
সঠিক উত্তর:
৮৯৯
উত্তর
সঠিক উত্তর:
৮৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: তিন অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

তাদের বিয়োগফল = ৯৯৯ - ১০০ = ৮৯৯

∴ পার্থক্য = ৮৯৯

৪২.
x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
  1. সমবাহু
  2. বিষমবাহু
  3. সমকোণী
  4. সমদ্বিবাহু
অনির্ধারিত
ব্যাখ্যা

∗∗∗∗ দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

প্রশ্ন: x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-

সমাধান:
তিনটি সরলরেখা:
x + y - 1 = 0 …(i)
x - y + 1 = 0 …(ii)
y + 3 = 0 …(iii)

ছেদবিন্দু নির্ণয়:
(i) ও (ii) থেকে:
2x = 0
⇒ x = 0, y = 1
∴ A(0, 1)

(i) ও (iii) থেকে:
y = - 3 ⇒ x - 1 + (-3) = 0 ⇒ x = 4
∴ B(4, -3)

(ii) ও (iii) থেকে:
y = - 3
⇒ x - (-3) + 1 = 0
⇒ x = - 4
∴ C(-4, -3)

ত্রিভুজের শীর্ষবিন্দু:
A(0, 1), B(4, -3), C(-4, -3)

বাহুর দৈর্ঘ্য:
AB = √[(4 - 0)² + (- 3 - 1)²] = 4√2
BC = √[(- 4 - 4)² + (- 3 + 3)²] = 8
CA = √[(0 + 4)² + (1 + 3)²] = 4√2

এখন,
যেহেতু AB = CA,
এবং AB² + CA² = 32 + 32 = 64 = BC²

∴ ত্রিভুজটি সমকোণী এবং সমদ্বিবাহু উভয়ই। এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।

৪৩.
x/y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
  1. 2y2 - x2/xy
  2. x2 - 2y2/xy
  3. x2 - y2y/xy
  4. x2 - y2/xy
সঠিক উত্তর:
2y2 - x2/xy
উত্তর
সঠিক উত্তর:
2y2 - x2/xy
ব্যাখ্যা

প্রশ্ন: x/y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y/x হবে?

সমাধান: 
ধরি,
যোগ করতে হবে k
তাহলে, 
x/y + k = 2y/x
⇒ k = 2y/x - x/y
⇒ k = (2y2 - x2)/ xy

∴ যোগ করতে হবে = (2y2 - x2)/ xy

৪৪.
2x²+ x - 15 এর উৎপাদক কোনটি?
  1. (x - 3)(2x + 5)
  2. (x + 3)(2x - 5)
  3. (x - 3) (2x - 5)
  4. (x + 3)(2x +5)
সঠিক উত্তর:
(x + 3)(2x - 5)
উত্তর
সঠিক উত্তর:
(x + 3)(2x - 5)
ব্যাখ্যা

প্রশ্ন: 2x²+ x - 15 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
সমীকরণটি = 2x2 + x - 15
মিডিলটার্ম করে পাই = 2x2 + 6x - 5x - 15
= 2x(x + 3) - 5(x + 3) 
= (2x - 5)(x + 3)

∴ উৎপাদক = (x + 3)(2x - 5)

৪৫.
১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
  1. ১৬ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ২৪ সে.মি.
  4. ১৮ সে.মি.
সঠিক উত্তর:
২৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-

সমাধান:
যদি r = ১৩ বৃত্তের ব্যাসার্ধ এবং d = ৫ কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব,
তবে জ্যা l হবে:
 জ্যা = ২√(ব্যাসার্ধ - কেন্দ্র থেকে দূরত্ব)
= ২√(১৩2 - ৫2)
= ২√(১৬৯ - ২৫)
= ২√১৪৪
= ২ × ১২
= ২৪

∴ জ্যা এর দৈর্ঘ্য ২৪ সে.মি.

৪৬.
ঘড়িতে যখন ৭ টাকা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. ৯০°
  2. ১৩৫°
  3. ১৫০°
  4. ৮৫°
সঠিক উত্তর:
১৫০°
উত্তর
সঠিক উত্তর:
১৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন ৭ টাকা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

সমাধান:
মিনিট কাঁটা প্রতি মিনিটে ৬° ঘুরে।(৩৬০°/৬০)
০ মিনিটে মিনিট কাঁটা = ১২ ঘড়ির অবস্থানে → ০°

ঘণ্টা কাঁটা প্রতি ঘন্টায় ৩০° ঘুরে (৩৬০°/ ১২)
ঘণ্টা কাঁটা প্রতি মিনিটে ০.৫° ঘুরে (৩০°/ ৬০)
৭:০০ এ ঘণ্টা কাঁটা = ৭ × ৩০ = ২১০°

কোণ = ∣ ঘণ্টাকাঁটা - মিনিটকাঁটা ∣ = ∣ ২১০ - ০∣ = ২১০°
ঘড়িতে ছোট কোণ = ৩৬০° - ২১০° = ১৫০° [মধ্যবর্তী কোণকে ছোট কোণ হিসেবে ধরা হয়, বড় কোণকে বাহিরের কোণ ধরা হয়]

∴ ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটির মধ্যবর্তী কোণ ১৫০ ডিগ্রি। 

৪৭.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭: ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। তাদের বর্তমান বয়স কত?
  1. ১৫, ১০
  2. ৩৫, ১০
  3. ৩৫, ৭
  4. ২৫, ১০
সঠিক উত্তর:
৩৫, ১০
উত্তর
সঠিক উত্তর:
৩৫, ১০
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭: ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। তাদের বর্তমান বয়স কত?

সমাধান:
বর্তমান বয়স
পিতার বয়স = ৭ক
পুত্রের বয়স = ২ক

৫ বছর পরে অনুপাত,
৭ক + ৫ / ২ক + ৫ = ৮/৩
⇒ ৩(৭ক + ৫) = ৮(২ক + ৫)
⇒ ২১ক + ১৫ = ১৬ক + ৪০
⇒ ২১ক - ১৬ক = ৪০ - ১৫
⇒ ১৫ক = ২৫ 
 ⇒  ক = ৫ 

পিতা = ৭ক = ৭ × ৫ = ৩৫ বছর
পুত্র = ২ক = ২ × ৫ = ১০ বছর

∴ তাদের বর্তমান বয়স (৩৫, ১০) 

৪৮.
দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং তাদের বর্গের পার্থক্য ১০৮, সংখ্যা দুইটির যোগফল কত?
  1. ১৮
  2. ১২
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং তাদের বর্গের পার্থক্য ১০৮, সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
ধরি, 
দুইটি সংখ্যা ক এবং খ

শর্তমতে
ক - খ = ৬ 
 - খ২ = ১০৮

তাহলে, 
- খ = ১০৮
⇒ (ক - খ) (ক + খ) = ১০৮
 ⇒ ৬ × (ক + খ) = ১০৮
⇒ ক + খ = ১০৮/৬
⇒ ক + খ = ১৮

 ∴ দুইটির যোগফল = ১৮

৪৯.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
  1. ২৪০ লিটার
  2. ২৪০০ লিটার
  3. ২৪,০০০ লিটার
  4. ২,৪০,০০০ লিটার 
সঠিক উত্তর:
২৪,০০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪,০০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?

সমাধান:
আয়তন নির্ণয়
দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ৩ × ২ × ৪ = ২৪ ঘনমিটার

ঘনমিটার থেকে লিটারে রূপান্তর,
১ ঘনমিটার = ১০০০ লিটার
২৪ ঘনমিটার = ২৪ × ১০০০ = ২৪,০০০ লিটার

∴ বিশুদ্ধ পানি ধরবে ২৪,০০০ লিটার

৫০.
উৎপাদকে বিশ্লেষণ করুন: x²+x -6
  1. (x + 3)(x - 2)
  2. (x + 6)(x - 1)
  3. (x - 3)(x + 2)
  4. (x - 6)(x + 1)
সঠিক উত্তর:
(x + 3)(x - 2)
উত্তর
সঠিক উত্তর:
(x + 3)(x - 2)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + x - 6 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
সমীকরণটি = x2 + x - 6
মিডিলটার্ম করে পাই = x2 + 3x - 2x - 6
= x(x + 3) - 2(x + 3) 
= (x - 2)(x + 3)

∴ উৎপাদক = (x + 3)(x - 2)

৫১.
১ বর্গমাইল = ?
  1. ১৮৩৫ বিঘা
  2. ১৯৩৬ বিঘা
  3. ২০৩৬ বিঘা
  4. ১৭৩৬ বিঘা
সঠিক উত্তর:
১৯৩৬ বিঘা
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৬ বিঘা
ব্যাখ্যা

প্রশ্ন: ১ বর্গমাইল = ?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
সুতরাং, ১ বর্গমাইল = (১৭৬০ × ১৭৬০) বর্গগজ = ৩০,৯৭,৬০০ বর্গগজ

আবার,
১ বিঘা = ১৬০০ বর্গগজ (প্রমিত)

এখন,
১ বর্গমাইল = (৩০,৯৭,৬০০ / ১৬০০) বিঘা = ১৯৩৬ বিঘা।

∴ ১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা

৫২.
১৪৩ টাকাকে ২: ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ২৯
  2. ৩৫
  3. ৪৯
  4. ৩৯
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৩ টাকাকে ২: ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?

সমাধান:
মোট অংশ = ২ + ৪ + ৫ = ১১
প্রতি অংশের মান = ১৪৩ / ১১ = ১৩

ক্ষুদ্রতম অংশ = ২ × ১৩ = ২৬
বৃহত্তম অংশ = ৫ × ১৩ = ৬৫

পার্থক্য = ৬৫ - ২৬ = ৩৯
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = ৩৯ টাকা

৫৩.
অমূলদ সংখ্যা কোনটি?
  1. √49
  2. √7
  3. √8/18
  4. 0.5
সঠিক উত্তর:
√7
উত্তর
সঠিক উত্তর:
√7
ব্যাখ্যা

প্রশ্ন: অমূলদ সংখ্যা কোনটি?

সমাধান: 
অমূলদ সংখ্যা হলো এমন সংখ্যা যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং যার দশমিক অংশ অনন্ত ও অপরাবর্তক।

এখানে, 
√49 = 7 ⇒ মূলদ সংখ্যা
√7 ⇒ পূর্ণবর্গ নয়, তাই অমূলদ সংখ্যা 
√(8/18) = √(4/9) = 2/3 ⇒ মূলদ সংখ্যা
0.5 = 1/2 ⇒ মূলদ সংখ্যা

∴ অমূলদ সংখ্যা √7 

৫৪.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?
  1. ৭৪
  2. ৭৯
  3. ৭৩
  4. ৭৫
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ধারাবাহিক তিনটি বিজোড় সংখ্যা
ক,  ক + ২,  ক + ৪
তাদের যোগফল ২১৯,

তাহলে,
ক + (ক + ২) + (ক + ৪) = ২১৯
⇒ ৩ক + ৬ = ২১৯
⇒ ৩ক = ২১৩
⇒ ক = ৭১

শেষ সংখ্যা = ক + ৪ = ৭১ + ৪ = ৭৫

∴ শেষ সংখ্যা ৭৫

৫৫.
a2 - 2a + 1 = 0 হলে a8 - 1/a8 এর মান কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - 2a + 1 = 0 হলে a8 - 1/a8 এর মান কত?

সমাধান:
a2 - 2a + 1 = 0
⇒ (a - 1)2 = 0
⇒ a = 1

তাহলে,
a8 - 1/a8
= 18 - 1/18
​= 1 - 1
= 0

∴ a8 - 1/a8 এর মান = 0

৫৬.
কোন আসল ৩ বছরে মুনাফা-আসরে ৫৫০০ টাকা হয়, মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?
  1. ১২.৫০%
  2. ১৫%
  3. ১১.৫০%
  4. ১৩.৫০%
সঠিক উত্তর:
১২.৫০%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন আসল ৩ বছরে মুনাফা-আসরে ৫৫০০ টাকা হয়, মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
ধরা যাক আসল = P
মুনাফা = ৩/৮ P
তাহলে মোট টাকা = P + ৩/৮ P = ১১/৮ P

এখানে,
⇒ মোট টাকা = ৫৫০০
১১/৮ P = ৫৫০০
⇒ P = ৫৫০০ × ৮/১১
⇒ P = ৪০০০

মুনাফা = ৫৫০০ - ৪০০০ = ১৫০০

সরল মুনাফার সূত্র:
Interest (I) = (P × R × T)/১০০
⇒ ১৫০০ = (৪০০০ × R × ৩)/১০০
⇒ ১৫০০ = ১২০ R
⇒ R = ১৫০০/১২০
⇒ R = ১২.৫%

∴ মুনাফার হার = ১২.৫%

৫৭.
১২ + ২৪ + ৪৮ + .....+ ৭৬৮ ধারাটির সমষ্টি কত?
  1. ১৭২৪
  2. ১৭২২
  3. ১৫২৪
  4. ১৬২৪
সঠিক উত্তর:
১৫২৪
উত্তর
সঠিক উত্তর:
১৫২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ + ২৪ + ৪৮ + .....+ ৭৬৮ ধারাটির সমষ্টি কত? 

সমাধান:
ধারাটি গুণিতক ধারা
প্রথম পদ a = 12
গুণনীয়ক r = 24/ 12 = 2

পদসংখ্যা, 
l = a × rn - 1  
⇒  768 = 12 × 2n - 1
⇒ 2n - 1 = 768/12
⇒ 2n - 1 = 64
⇒ 2n - 1 = 26
⇒ n - 1 = 6
n = 7

n তম পদের সমষ্টি:
Sn​ = a × (rn - 1/ r - 1)​
⇒ S7 = 12 × (27 - 1/ 2 - 1)
⇒ S7 = 12 × (27- 1)
⇒ S7 = 12 × (128 - 1)
⇒ S7 = 12 × (127)
= 1524

∴ ১২ + ২৪ + ৪৮ + .....+ ৭৬৮ ধারাটির সমষ্টি = ১৫২৪

৫৮.
(a - 3)(b + 3) < 0 হলে নিচের কোনটি সত্য?
  1. a > 3, b < - 3
  2. a > 3, b > - 3
  3. a < 3, b < - 3
  4. a = 3, b = - 3
সঠিক উত্তর:
a > 3, b < - 3
উত্তর
সঠিক উত্তর:
a > 3, b < - 3
ব্যাখ্যা

প্রশ্ন: (a - 3)(b + 3) < 0 হলে নিচের কোনটি সত্য?

সমাধান:
অমিত সমীকরণটি বিশ্লেষণ করুন
(a - 3)(b + 3) <0 একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক হতে হবে।

সম্ভাব্য ক্ষেত্রে:
a - 3 > 0 
 ⇒  a > 3
 b + 3 <0 
 ⇒  b < - 3
a - 3 < 0 
 ⇒  a < 3
 b + 3 > 0 
 ⇒  b > - 3

অতএব,
a - 3 > 0, b + 3 < 0 
ধনাত্মক × ঋণাত্মক = ঋণাত্মক

∴ a > 3, b < - 3

৫৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ২√২৪৩
  2. ৩√৩৪৩
  3. ৩√৩৯২
  4. ৩√৬৭৬
সঠিক উত্তর:
৩√৬৭৬
উত্তর
সঠিক উত্তর:
৩√৬৭৬
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?
সমাধান:
প্রতিটি সংখ্যা:
2√243 = 2√35 = 2 × 32√3 =18√3 → অমূলদ সংখ্যা 
3√343 = 3√73 = 3 × 7√7 = 21√73→ অমূলদ সংখ্যা 
3√392 = 3√(8 × 49) = 3√(8 × 72) = 3 × 7√8 = 21√8 = 42√2→ অমূলদ সংখ্যা 
3√676 = 3√262 = 3 × 26 = 78 → পূর্ণ সংখ্যা → মূলদ

∴ মূলদ সংখ্যা = ৩√৬৭৬

৬০.
a + b + c = 15 এবং a² + b² + c² = 83 হলে, ab + bc + ca এর মান কত?
  1. 61
  2. 71
  3. 103
  4. 93
সঠিক উত্তর:
71
উত্তর
সঠিক উত্তর:
71
ব্যাখ্যা

প্রশ্ন: a + b + c = 15 এবং a² + b² + c² = 83 হলে, ab + bc + ca এর মান কত?

সমাধান:
আমরা জানি,
a2  +  b2  +  c2 = (a + b + c)2 - 2ab - 2bc - 2ca
⇒ 83 = (15)2 - 2(ab + bc + ca)
⇒ 83 = 225 - 2(ab + bc + ca)
⇒ 83 - 225 = -2(ab + bc + ca)
⇒ -142 = -2(ab + bc + ca)
⇒ 142/2 = (ab + bc + ca)
⇒ 71 = (ab + bc + ca)
⇒ (ab + bc + ca) = 71

∴ ab + bc + ca = 71

৬১.
বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

• জাতীয় প্রতীক:
- বাংলাদেশ সংবিধানের ৪(৩) নং অনুচ্ছেদে জাতীয় প্রতীক সম্পর্কে বলা হয়েছে।
- ডিজাইনার- কামরুল হাসান।
- ব্যবহারের অধিকার রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।
- বাংলাদেশের জাতীয় প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
- এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।

উৎস: বাংলাদেশ সংবিধান ও বাংলাপিডিয়া।

৬২.
“পূর্বাশা” দ্বীপের অপর নাম-
  1. নিঝুম দ্বীপ
  2. সেন্টমার্টিন দ্বীপ
  3. দক্ষিণ তালপট্টি দ্বীপ
  4. কুতুবদিয়া দ্বীপ
সঠিক উত্তর:
দক্ষিণ তালপট্টি দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ তালপট্টি দ্বীপ
ব্যাখ্যা

• দক্ষিণ তালপট্টি দ্বীপ:
⇒ দক্ষিণ তালপট্টি দ্বীপ (South Talpatti Island) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান (continental shelf) এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ।
-  বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে।

 - বাংলাদেশের সাতক্ষীরা জেলার (পূর্বতন বৃহত্তর খুলনা জেলা) শ্যামনগর উপজেলাধীন তালপট্টির দক্ষিণে অবস্থানের কারণে এ দ্বীপটির নামকরণ করা হয়েছে দক্ষিণ তালপট্টি।

- দ্বীপটির বর্তমান আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার।
- দক্ষিণ তালপট্টি দ্বীপ উত্তর-দক্ষিণে প্রায় ৩.৫ কিমি দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ প্রায় ৩ কিমি বিস্তৃত।
- ১৯৭১ সালের মাঝামাঝি সময়ে দ্বীপটির অভ্যুদয় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিগোচর হয়।
- ভারত নতুন জেগে ওঠা দ্বীপটিকে ‘নিউমুর দ্বীপ’ (The New Moore Island) নামে চিহ্নিত করে।
- সে সময় পশ্চিমবঙ্গে দ্বীপটিকে কখনও ‘নিউমুর’ আবার কখনও ‘পূর্বাশা’ নামে অভিহিত করা হতো। 
- ভারত সরকারও দ্বীপটিকে নিজ রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভূক্ত বলে দাবী করে থাকে।

উৎস: বাংলাপিডিয়া।

৬৩.
আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? 
  1. ইরাক
  2. আলজেরিয়া
  3. সৌদি আরব
  4. জর্ডান
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশ: 
- আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ইরাক।
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৮ জুলাই ১৯৭২ সালে।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।
- সৌদি আরব - ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরো কিছু উল্লেখযোগ্য রাষ্ট্র:
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার- সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- এশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে - ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- বাংলাদেশকে ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে স্বীকৃতি দেয় - মার্কিন যুক্তরাষ্ট্র।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ২৫ মে ১৯৭২।

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান), প্রথম আলো।

৬৪.
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ফ্লোরিডা
  2. পক
  3. জিব্রাল্টার
  4. বেরিং
সঠিক উত্তর:
বেরিং
উত্তর
সঠিক উত্তর:
বেরিং
ব্যাখ্যা

 • বেরিং প্রণালী:
- এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করে বেরিং প্রণালী।
- বেরিং প্রণালী হল প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উত্তরের অংশ এবং এশিয়া ও উত্তর আমেরিকাকে, বিশেষ করে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আলাদা করেছে।
- বেরিং প্রণালী এবং সাগর উভয়েরই নামকরণ করা হয়েছিল ভিটাস বেরিংয়ের সম্মানে।
- বেরিং প্রণালী তুলনামূলকভাবে অগভীর, যার গড় গভীরতা ৫০ মিটার। এটি গভীরতম বিন্দুতে মাত্র ৯০ মিটার গভীর।
- প্রণালীতে ডায়োমেড দ্বীপপুঞ্জ এবং সেন্ট লরেন্স দ্বীপপুঞ্জ সহ অসংখ্য দ্বীপ রয়েছে।

• পক প্রণালী:

- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।
- প্রণালীটি প্রায় ৮৫ মাইল দীর্ঘ।
- এটি বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে।
- প্রণালীটি তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপ এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে অবস্থিত।
- ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে।

• জিব্রাল্টার প্রণালী :
- ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্তকারী চ্যানেল ,
- এটি স্পেন এবং আফ্রিকার মধ্যে অবস্থিত।
- এটি ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিভক্ত করে।

• ফ্লোরিডা প্রণালী (Straits of Florida):
- ফ্লোরিডা প্রণালী (Straits of Florida) হলো একটি সমুদ্রপথ যা মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করে।
- ফ্লোরিডা প্রণালী যুক্তরাষ্ট্র ও কিউবাকে পৃথক করেছে। 
- অবস্থান: উত্তরে: ফ্লোরিডা কিস (Florida Keys), যুক্তরাষ্ট্র, দক্ষিণে: কিউবা, পূর্বদিকে: বাহামা দ্বীপপুঞ্জ। 
- প্রস্থ: সবচেয়ে সংকীর্ণ স্থানে প্রায় ৯৩ মাইল (১৫০ কিমি)। 
- স্রোত: এখান দিয়েই ফ্লোরিডা কারেন্ট (Florida Current) প্রবাহিত হয়, যা গালফ স্ট্রিমের (Gulf Stream) প্রাথমিক অংশ
- এই প্রণালী দিয়ে ১৫১৩ সালে স্প্যানিশ অভিযাত্রী হুয়ান পনসে দে লিওন প্রথম নৌযাত্রা করেন বলে লিপিবদ্ধ আছে।

উৎস: Britannica.

৬৫.
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অংকিত শিল্পকর্মের নাম-
  1. উন্নত মমশির
  2. অকুতোভয়
  3. বিদ্রোহী
  4. দুরন্ত
সঠিক উত্তর:
উন্নত মমশির
উত্তর
সঠিক উত্তর:
উন্নত মমশির
ব্যাখ্যা

- জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়ানো এক নির্ভীক প্রতিবাদী তরুণ হচ্ছেন শহীদ আবু সাঈদ। 
- তিনি ফ্যাসিবাদবিরোধী বিপুল রক্তক্ষয়ী আন্দোলনের উজ্জ্বলতম প্রতীক।
- ইতিহাসের অম্লান এই তরুণকে শিল্পকলায় অভিষিক্ত করেন দেশের বিশিষ্ট শিল্পী শহীদ কবির।
- কাজটি করার জন্য শহীদ কবির সহায়তা নেন তাঁর অনেক দিনের সহযোগী তরুণ শিল্পী ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলার শিক্ষক ঢালী তমালকে।
- কাজটি শুরু হয় লালমাটিয়ার কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওতে।
- তমাল ও তাঁর শিক্ষার্থীরা মিলে শহীদ কবিরের নেতৃত্বে চলে এই বিপুল কর্মযজ্ঞ।
- শিল্পকর্মটির নাম- ‘উন্নত মম শির’ ।

উৎস: প্রথম আলো [লিংক]

৬৬.
প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
  1. প্যারিস চুক্তি 
  2. ভার্সাই চুক্তি
  3. জেনেভা চুক্তি
  4. রোম চুক্তি 
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
ব্যাখ্যা

ভার্সাই চুক্তি Treaty of Versailles (1919):
- ভার্সাই চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষে ১৯১৯ সালের প্যারিস শান্তি সম্মেলনের প্রধান চুক্তি।
- এটি ২৮ জুন ১৯১৯ সালে ভার্সাই প্রাসাদের "হল অব মিররস"-এ মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় এবং ১০ জানুয়ারি ১৯২০ সালে কার্যকর হয়।
- মিত্রশক্তির মধ্যে যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং চীন অন্যতম সদস্য।
- ভার্সাই চুক্তি জার্মানির উপর কঠোর ক্ষতিপূরণ আরোপ করে।
- চুক্তির মাধ্যমে জার্মানির কিছু অঞ্চল প্রতিবেশী দেশগুলোর কাছে হস্তান্তর করা হয় এবং কিছু অঞ্চল আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখা হয়।
- এছাড়া, জার্মানির উপনিবেশগুলো ছিনিয়ে নেওয়া হয়, তাদের সামরিক ক্ষমতা কঠোরভাবে সীমিত করা হয় এবং মিত্রশক্তিকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের জন্য বাধ্য করা হয়।
- এই চুক্তির মাধ্যমে "লিগ অফ নেশন্স" (League of Nations) প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও,
• প্যারিস চুক্তি:
- ফ্রান্সের প্যারিস শহরের নামানুসারে একটি আন্তর্জাতিক চুক্তি ,
-  এটি ২০১৫ সালের ডিসেম্বরে গৃহীত হয়েছিল, যার লক্ষ্য ছিল বিশ্ব উষ্ণায়নে অবদান রাখে এমন গ্যাসের নির্গমন হ্রাস করা।
- প্যারিস চুক্তিটি কিয়োটো প্রোটোকলকে উন্নত এবং প্রতিস্থাপন করার লক্ষ্যে তৈরি হয়েছিল ,
- যা গ্রিনহাউস গ্যাসের নির্গমন রোধ করার জন্য পূর্ববর্তী একটি আন্তর্জাতিক চুক্তি ছিল ।
- এটি ৪ নভেম্বর, ২০১৬ তারিখে কার্যকর হয় এবং ১৯৫টি দেশ স্বাক্ষর করেছে এবং ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ১৯০টি দেশ এটি অনুমোদন করেছে।

• জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১২ আগস্ট, ১৯৪৯ সালে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

• রোম চুক্তি: 
- ১৯৫৭ সালের ২৫শে মার্চ রোম চুক্তি স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৫৮ সালের ১ জানুয়ারি।
- এই ‍চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়।
- এতে বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও জার্মানি স্বাক্ষর করে।
- পরবর্তীতে ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকরের মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়।

উৎস: Britannica.

৬৭.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  1. টোকিও
  2. নিউইর্য়ক
  3. রোম
  4. কোপেনহেগেন
সঠিক উত্তর:
টোকিও
উত্তর
সঠিক উত্তর:
টোকিও
ব্যাখ্যা

 UNU:
– জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে, তিনি একটি "জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
– (UNU)- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
– প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে। 
– জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
– জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
– (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে- ১২ টি দেশে।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (UNU)

৬৮.
দারফুর হলো ... একটি শহরের নাম।
  1. সুদানের
  2. উগান্ডার
  3. লেসোথোর
  4. ঘানার
সঠিক উত্তর:
সুদানের
উত্তর
সঠিক উত্তর:
সুদানের
ব্যাখ্যা

- দারফুর সুদানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- অঞ্চলটি তিনটি স্বায়ত্বশাসিত প্রদেশ নিয়ে গঠিত।
- এই তিনটি প্রদেশ হচ্ছেঃ পশ্চিম দারফুর, দক্ষিণ দারফুর এবং উত্তর দারফুর।
- এটি সুদানের গোলযোগপূর্ণ অঞ্চল।
- দারফুর অঞ্চলে বর্তমানে জাতিগত সংঘাত চলছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস ও বিবিসি।

৬৯.
বাংলাদেশ স্কয়ার অবস্থিত?
  1. কেনিয়া
  2. সুদান
  3. সাইবেরিয়া
  4. লাইবেরিয়া
সঠিক উত্তর:
লাইবেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
লাইবেরিয়া
ব্যাখ্যা

• লাইবেরিয়া
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত। 
- ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়। 
- নির্মাণ করেছে বাংলাদেশের শান্তি রক্ষীরা। 
- লাইবেরিয়া, পশ্চিম আফ্রিকার উপকূলের একটি দেশ। 
- লাইবেরিয়ার ভূখণ্ড নিম্ন এবং বালুকাময় উপকূলীয় সমভূমি থেকে ঘূর্ণায়মান পাহাড় এবং আরও অভ্যন্তরীণ বিচ্ছিন্ন মালভূমি পর্যন্ত বিস্তৃত। 
- লাইবেরিয়া আফ্রিকার একমাত্র কৃষ্ণাঙ্গ রাষ্ট্র যা কখনো ঔপনিবেশিক শাসনের অধীন হয়নি এবং আফ্রিকার প্রাচীনতম প্রজাতন্ত্র। 
- ১৮৪৭ সালে লাইবেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং এর সীমানা প্রসারিত করা হয়। 

উৎস: ব্রিটানিকা।

৭০.
সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়?
  1. ১০১
  2. ১০২
  3. ১০৩
  4. ১০৪
সঠিক উত্তর:
১০২
উত্তর
সঠিক উত্তর:
১০২
ব্যাখ্যা

রিট:
- রিট শব্দটির অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত আদেশ।
- রিট হল এমন এক আদেশ যার মাধ্যমে আদালত কোন ব্যক্তিকে কোন কাজ করতে বা করা হত বিরত থাকতে নির্দেশ প্রদান করে।
- সংক্ষুব্ধ কোন ব্যক্তি সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিকার প্রাপ্তির জন্য যে পিটিশন দায়ের করে, তা রিট পিটিশন নামে পরিচিত।
- সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী, কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্ট তা বলবত করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যাচলোনাকে কার্যকর করতে পারে, যা হাইকোর্ট বিভাগের 'রিট এখতিয়ার' নামে পরিচিত।

অন্যদিকে,
• সংবিধানের  ১০১ নং অনুচ্ছেদ অনুসারে- এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের উপর যেরূপ আদি, আপীল ও অন্যপ্রকার এখতিয়ার ও ক্ষমতা অর্পিত হইয়াছে, উক্ত বিভাগের সেইরূপ এখতিয়ার ও ক্ষমতা থাকিবে।

• ১০৩নং অনুচ্ছেদে- আপীল বিভাগের এখতিয়ার সমূহ বর্ণিত।

• ১০৪নং অনুচ্ছেদে- আপীল বিভাগের পরোয়ানা জারী ও নির্বাহ সম্পর্কিত।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

৭১.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে? 
  1. ১৯৭২
  2. ১৯৭৪
  3. ১৯৭৮
  4. ১৯৮২
সঠিক উত্তর:
১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২
ব্যাখ্যা

বিসিবি:
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- বিসিবি মূলত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান সদর দপ্তর- ঢাকায় ।
- বিসিবি সর্বপ্রথম ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য এবং ২৬শে জুন ২০০০-এ পূর্ণ সদস্য হন।
- বর্তমানে বিসিবি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম।

উৎস: বিসিবি ওয়েবসাইট।

৭২.
উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহন করেন?
  1. কোলকাতায়
  2. মানিকগঞ্জ
  3. মুন্সিগঞ্জ
  4. নাটোরে
সঠিক উত্তর:
মানিকগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
মানিকগঞ্জ
ব্যাখ্যা

• ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন:
- বাংলার কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেনের জন্ম ১৮৬৬ সালে মানিকগঞ্জের বগজুরী গ্রামে।
- তার বাবার নাম চন্দ্রমোহন সেন ও মা বিধুমুখী।
- তার পিতামহ গোকুলকৃষ্ণ মুনশি ছিলেন ঢাকার জজ আদালতের আইনজীবী।
- মানিকগঞ্জ মাইনর স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়।
- ১৮৭৯ সালে তিনি ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্তি হন।
- পরে বাবার সঙ্গে কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হন।
- ১৮৯৬ সালে কলকাতায় আইএসসি পড়ার সময় স্টার থিয়েটার আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী দেখে চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়।
- তিনি ১৯০৪ সালে উপমহাদেশের প্রথম নির্বাক সিনেমা ‘আলীবাবা ও চল্লিশ চোর’ নির্মাণ করেন।
- ১৯০৩ সালে তার রয়াল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলায় সি কে সেনের মাথার তেল ‘জবাকুসুম’, 
বটফেস্ট পালের ‘এডওয়ার্ড টনিক’ ও ডব্লিউ মেজর কোম্পানির ‘সালসা পিলা’ ইত্যাদি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়।
- এছাড়া তিনি প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্রও নির্মাণ করেন। 
- ১৯০০ থেকে ১৯১৭ সাল পর্যন্ত তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমার সংখ্যা ৪০। 

উৎস: দৈনিক ইত্তেফাক।

৭৩.
কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
  1. কার্তিক-ফাল্গুন
  2. চৈত্র-বৈশাখ
  3. ভাদ্র-অগ্রহায়ণ
  4. শ্রাবণ-আশ্বিন
সঠিক উত্তর:
কার্তিক-ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
কার্তিক-ফাল্গুন
ব্যাখ্যা

• বাংলাদেশের ফসল উৎপাদন:

- বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা যায়। যথা:- রবি বা শীতকালীন মৌসুম এবং খরিপ বা গ্রীষ্মকালীন মৌসুম।
- রবি মৌসুম সাধারণত কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কালকে রবি মৌসুম বলে।
- রবি শস্য মূলত শীতকালীন শস্য বা ফসল হিসেবে পরিচিত।
- খরিপ শস্য মূলত গ্রীষ্মকালীন শস্য বা ফসল হিসেবে পরিচিত।
- খরিপ মৌসুমকে দুইভাগে ভাগ করা হয়।
- খরিপ-১: চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিপ-১ মৌসুম বা গ্রীষ্মকাল বলা হয়।
- খরিপ-২: আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ-২ মৌসুম বা বর্ষাকাল বলা হয়।

উৎস: কৃষিশিক্ষা, ৭ম শ্রেণি।

৭৪.
যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন- এটি কার উক্তি?
  1. সালজার
  2. ফ্রঙ্কো
  3. হিটলার
  4. মুসোলিনি
সঠিক উত্তর:
হিটলার
উত্তর
সঠিক উত্তর:
হিটলার
ব্যাখ্যা

• অ্যাডলফ হিটলার: 
- ১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi)পার্টি।
- ১৯৩৩ সালে তিনি জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী ছিল গেস্টাপো (Gestapo)।
- “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন” — উক্তিটি হিটলারের।
- মৃত্যু: ৩০ এপ্রিল, ১৯৪৫ খ্রিস্টাব্দ।

উল্লেখ্য, 
'I Have a Dream' বিখ্যাত ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিং। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৭৫.
ইউনিডো (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. টোকিও
  2. ব্রাসেলস
  3. নিউইয়র্ক
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা

• UNIDO:
 - UNIDO এর পূর্ণরূপ - 
United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- এর সদরদপ্তর- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি।
- UNIDO এর বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)।

উৎস: UNIDO অফিশিয়াল ওয়েবসাইট।

৭৬.
কোন ধাতু সর্বপেক্ষা হালকা?
  1. টাইটেনিয়াম
  2. লিথিয়াম
  3. দস্তা
  4. নিকেল
সঠিক উত্তর:
লিথিয়াম
উত্তর
সঠিক উত্তর:
লিথিয়াম
ব্যাখ্যা

• লিথিয়াম (Li):
- লিথিয়াম (Li) হলো বিশ্বের সবচেয়ে হালকা ধাতু।
- এটি পারমাণবিক সংখ্যা ৩ এবং ঘনত্ব পানির ঘনত্ব এর চেয়েও কম।
- ফলে লিথিয়াম পানিতে ভাসতে পারে।

• লিথিয়ামের বিশেষ বৈশিষ্ট্য:
- এটি পর্যায় সারণির ক্ষারীয় ধাতু (Alkali Metal) গ্রুপে অন্তর্ভুক্ত।
- এটি খুবই হালকা এবং নরম, ছুরি দিয়ে কাটা যায়।
- এটি খুব বেশি বিক্রিয়াশীল (reactive), বিশেষ করে পানির সাথে তীব্র বিক্রিয়া করে।
- লিথিয়াম ব্যাটারি, ওষুধ (বাইপোলার ডিসঅর্ডার), মহাকাশ প্রযুক্তি, এবং হালকা সংকর ধাতু (alloy) তৈরিতে ব্যবহৃত হয়।

• কয়েকটি ধাতু সম্পর্কে গুরত্বপূর্ণ তথ্য:
- পারদ একমাত্র ধাতু যা তরল অবস্থায় থাকে, এটি তাপ কুপরিবাহী, ধাতুর মধ্যে পারদের গলনাঙ্ক সবচেয়ে কম।
- সবচেয়ে সক্রিয় ধাতু- পটাসিয়াম (K)।
- সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু- লোহা।
- উড়োজাহাজ তৈরিতে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয়।
- লিথিয়াম, সোডিয়াম এবং পটাসিয়াম ধাতু পানি আপেক্ষা হালকা।
- লোহা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা (Fe2O3.nH2O) গঠন করে।
- সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয়।
- সবচেয়ে মূল্যবান ধাতু- প্লাটিনাম।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, রসায়ন এবং ব্রিটানিকা।

৭৭.
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন "COP" এর পূর্ণরূপ কী?
  1. Conference of the Parties
  2. Commitment of Parties
  3. Comments of Parties
  4. None of thses
সঠিক উত্তর:
Conference of the Parties
উত্তর
সঠিক উত্তর:
Conference of the Parties
ব্যাখ্যা

• Cop Conference:
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

⇒ ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার দিতে হবে।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেবে উন্নত দেশগুলো।

উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৭৮.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার কত?
  1. ৬.১০%
  2. ৫.০০%
  3. ৩.৯৭%
  4. ৪.৯০%
সঠিক উত্তর:
৩.৯৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৯৭%
ব্যাখ্যা

• সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭%।
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৪.২২%। 

• ২০২৪-২৫ অর্থবছরে GDP'র সাময়িক হিসাব: :

• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক অবদান (২০২৪-২৫)
- কৃষি: ১০.৯৪%
- শিল্প: ৩৭.৪৪%
- সেবা: ৫১.৬২%
 
• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক প্রবৃদ্ধির হার (২০২৪-২৫)
- কৃষি: ১.৭৯%
- শিল্প: ৪.৩৪%
- সেবা: ৪.৫১%

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৭৯.
জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন-
  1. আব্দুল আহাদ
  2. শহীদ মুগ্ধ
  3. আবু সাইদ
  4. আবু কাহার
সঠিক উত্তর:
আব্দুল আহাদ
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল আহাদ
ব্যাখ্যা

• জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ:
- জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ।
- ২০২৪ সালের ১৯ জুলাই নিহত হয় ৪ বছরের শিশু আব্দুল আহাদ। 
- শহীদ আব্দুল আহাদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া গ্রামের আবুল হাসান ও মা সুমি আক্তারের পুত্র। 

উল্লেখ্য,
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় ৮ তলার উপর তার বাবা-মায়ের মাঝে বারান্দায় দাঁড়িয়ে ছিল আব্দুল আহাদ।
- এ সময় বাসার নিচে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নিহত হয় আহাদ।
- সে ‘জুলাই সর্বকনিষ্ঠ যোদ্ধা’ হিসেবে পরিচিত।

উৎস: i) জুলাই আর্কাইভ।
ii) যুগান্তর।

৮০.
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. জার্মানি
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি চীনের সাথে।

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৫ কোটি মার্কিন ডলার। এর মধ্যে চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৬৬৪ কোটি মার্কিন ডলার এবং রপ্তানি আয় ছিল প্রায় ৭১ কোটি ৫৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে দেশটির সঙ্গে সঙ্গে বাণিজ্যের পরিমাণ ছিল ২১৮০ কোটি ডলার। 

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এর প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ১০.৬ বিলিয়ন ডলার বা ১০৬০ কোটি মার্কিন ডলার।

- এই বাণিজ্যের মধ্যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করেছে ২.২ বিলিয়ন ডলারের পণ্য — যা ২০২৩ সালের তুলনায় ১.৫ শতাংশ  কম, অর্থাৎ প্রায় ৩৪ মিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। বিপরীতে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য, যা  বছরের তুলনায় ১.১ শতাংশ বা প্রায় ৮৯.৩ মিলিয়ন ডলার বেড়েছে। 

উৎস: The Business Standard[লিংক]। এবং বাংলাদেশ প্রতিদিন [লিংক]