ব্যাখ্যা
প্রশ্নে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হল।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
DPE · ২ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি
বোলোনাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা:
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
– কবিতা - আকাশলীনা (১৯৪৮)
— লিখেছেন - জীবনানন্দ দাশ
কবিতাটি 'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
Come off with flying colours
English Meaning: have done very well (with distinction) / with complete or eminent success.
Bangla Meaning: খুব ভালো করা / জয়ী হওয়া
Ex. Sentence: At last our team came off with flying colours from the tournament./ He came off with flying colours.
Bangla Meaning: অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো। / তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।
Stoop to sth - to lower your moral standards by doing something that is unpleasant, dishonest, or unfair; অসৎ, অন্যায্য কিছু করে নৈতিকভাবে অধঃপতিত হওয়া.
Example - I don't believe she would ever stoop to bribery or blackmail.
I cannot stoop to meanness.
Source: Cambridge Dictionary
মনে করি,
আসল = ১ টাকা
সুদাসল = ২ টাকা
সুদ = ২ - ১ = ১ টাকা
বছর = ১০
আমরা জানি,
সুদ = (আসল × বছর × সুদের হার)/১০০
∴ সুদের হার = (১০০ × ১)/(১ × ১০)
সুদের হার = ১০%
অনুপাত ও গ.সা.গু দেওয়া থাকলে,
ল.সা.গু = অনুপাতের গুণফল × গ.সা.গু
= ৫ × ৬ × ৪
= ১২০
ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে এর ব্যাসার্ধ, r = ৫ ইঞ্চি
ফুটবলের আয়তন = ৪/৩ × Π × ৫৩ = ৫২৩.৬০ ঘন ইঞ্চি
৯ জনে আয় করে ৪ দিনে
∴ ১ জনে আয় করে ৯ × ৪ দিনে
∴ ১২ জনে আয় করে (৪ × ৯) / ১২
= ৩ দিনে
এই ধারায় আগের দুইটি পদের ব্যাবধানের মানের সাথে অতিরিক্ত ১ বৃদ্ধি পেয়ে পরের পদটি গঠিত হয়।
সপ্তম পদে ৭ বৃদ্ধি পেয়ে হবে ২৮
অষ্টম পদ হবে, ২৮ + ৮ = ৩৬
নবম পদ, ৩৬ + ৯ = ৪৫
দশম পদ হবে, ৪৫ + ১০ = ৫৫
একাদশ পদ হবে, ৫৫ + ১১ = ৬৬
∴ দ্বাদশ পদ হবে ৬৬ + ১২ = ৭৮
∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ক একক = ৭.৫ ফুট
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক একক = ৭.৫ / √২ ফুট
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৭.৫ / √২)২ = ২৮.১২৫ বর্গফুট
জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ
স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ
জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট
মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর
সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা
গম্ভীরা গানের উৎপত্তি ভারতের মালদহ জেলার হিন্দু সমাজে। দেশভাগের পর এই গান রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলে আসে এবং মুসলিম সম্প্রদায় গম্ভীরা গানের পৃষ্ঠপোষক হয়ে উঠে।
আদিতে গম্ভীরা গানের মূল বিষয়ে শিবের বন্দনা থাকলেও মুসলিম সমাজে এই গানের বিষয়বস্তু পরিবর্তিত হয়ে বিভিন্ন সামাজিক সমস্যা বিষয়বস্তু হয়ে উঠে। নানা-নাতির সংলাপের মাধ্যমে গম্ভীরা গান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ প্রভৃতি জেলায় ব্যাপক জনপ্রিয়।
উৎসঃ বাংলাপিডিয়া
বাংলাদেশ সংবিধানঃ ৯৩। (১) [সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত] কোন সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন, সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিতে পারিবেন এবং জারী হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হইবে:
তবে শর্ত থাকে যে, এই দফার অধীন কোন অধ্যাদেশে এমন কোন বিধান করা হইবে না,
(ক) যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন-দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না;
(খ) যাহাতে এই সংবিধানের কোন বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়; অথবা
(খ) যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোন বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়।