পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ৬ মার্চ, ২০২৪সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১০ম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৪ (কলেজ পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ৬ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
শুদ্ধ বানান ‍কোনটি?
  1. ক) অপরাহ্ন
  2. খ) অপরাহ্ণ
  3. গ) অপরাণ্য
  4. ঘ) অপরান্য
ব্যাখ্যা
শুদ্ধ বানান ‍= অপরাহ্ণ

অপরাহ্ণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অপর + অহ্ণ 
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কাল, বিকেল। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
’উগ্র’ এর বিপরীত শব্দ-
  1. ক) অনুগ্র
  2. খ) সৌম্য
  3. গ) ধীর
  4. ঘ) স্থির
ব্যাখ্যা
’উগ্র’ এর বিপরীত শব্দ- মৃদু / সৌম্য 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ -'উগ্র'
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
বাংলা উপসর্গ সংখ্যা কত?
  1. ক) বিশটি
  2. খ) একুশটি
  3. গ) বাইশটি
  4. ঘ) তেইশটি
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
  1. ক) ঢাকা + ই
  2. খ) মিশ্ + উক
  3. গ) চোর + আ
  4. ঘ) সোনা + আলি
ব্যাখ্যা
মিশ্ + উক = মিশুক। 
এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ

শব্দ বা ধাতুর পরে  অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। 
- যেমন, বাঘ + আ = বাঘা, কৃ + তব্য = কর্তব্য। 
- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কে তদ্ধিতান্ত শব্দ বলে।  যেমন, বাঘ + আ = বাঘা, - এখানে 'আ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। এবং বাঘা হলো তদ্ধিতান্ত শব্দ । 
- অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে  কৃৎ প্রত্যয়।  কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কে কৃদান্ত শব্দ বলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘ঋজু’ শব্দের বিপরীত -
  1. ক) সোজা
  2. খ) বাঁকা
  3. গ) কঠিন
  4. ঘ) তরল
ব্যাখ্যা
 'ঋজু’ শব্দের বিপরীত শব্দ - বক্র/বাঁকা

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ- পারত্রিক 
'ইহ' শব্দের বিপরীত শব্দ - পরত্র 
'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
’দ্যুলোক’ শব্দের অর্থ -
  1. ক) আকাশ
  2. খ) বাতাস
  3. গ) পৃথিবী
  4. ঘ) পাতাল
ব্যাখ্যা
’দ্যুলোক’ শব্দের অর্থ - আকাশ

দ্যুলোক  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = দিব্‌+লোক  
অর্থ: স্বর্গলোক

'আকাশ' শব্দের সমার্থক শব্দ:  খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
কারক নির্ণয় করুন _____ লোভে পাপ পাপে মৃত্যু।
  1. ক) কর্মকারক
  2. খ) সম্প্রদান কারক
  3. গ) অপাদান কারক
  4. ঘ) অধিকরণ কারক
ব্যাখ্যা
'লোভে পাপ পাপে মৃত্যু।'-বাক্যে লোভ থেকে পাপ হচ্ছে বলে লোভ অপাদান কারক আর পাপ দ্বারা মৃত্যু হচ্ছে বলে পাপ করণ কারক।

• অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ -

- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সমাস নির্ণয় করুন - বেআইনি।
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) নঞ তৎপুরুষ
  3. গ) উপপদ তৎপুরুষ
  4. ঘ) নিত্য সমাস
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস: পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। 
'বেআইনি' তৎপুরুষ সমাস এর একটি প্রকার নঞ তৎপুরুষ সমাসের অন্তর্ভূক্ত। 

নঞ তৎপুরুষ সমাস: নাবাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
যেমন-
নয় এক = অনেক 
নয় সুখ = অসুখ,
নয় উচিত = অনুচিত,
নেই বিশ্বাস = অবিশ্বাস,
নাই হায়া = বেহায়া প্রভৃতি।

এছাড়া সংস্কৃত নঞ অব্যয়ের বাংলা প্রতিরূপ রূপে অ, অন, আনা, গর, বে, বি, ন, না, নি ইত্যাদি এসেছে।
যেমন-
নাই আহার = অনাহার,
নয় জোড় = বিজোড়,
নয় অতি দূর = নাতিদূর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
  1. ক) দাঁড়ি
  2. খ) কমা
  3. গ) কোলন
  4. ঘ) ড্যাস
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন হল : 

ক, অন্ত্যযতি/ প্রান্তিক বিরাম চিহ্ন
১. দাড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।) 

খ. অভ্যন্তর যতি
৫. কমা (,)
৬. সেমিকোলন (;) 
৭. হাইফেন (-) 
৮. ড্যাশ (-)
৯. কোলন (:) 
১০. কোলন-ড্যাশ (:-)
১১. বিন্দু (.)

গ. অন্যান্য যতি 
১২. ঊর্ধ্বকমা (')
১৩. ত্রিবিন্দু (...) 
১৪. উদ্ধৃতিচিহ্ন ('...'/”...”)
১৫. বন্ধনীচিহ্ন (({{-]})) 
১৬. বিকল্পচিহ্ন (/)  

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
১০.
’গাড়ি স্টেশন ছাড়লো’ ____ কোন কারক?
  1. ক) অধিকরণ কারক
  2. খ) করণ কারক
  3. গ) অপাদান কারক
  4. ঘ) কর্ম কারক
ব্যাখ্যা
অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

'রেলগাড়িটি স্টেশন ছেড়েছে' বাক্যে 'স্টেশন' থেকে রেলগাড়িটি বিচ্যুত হয়েছে। এবং এতে কোনো বিভক্তি যুক্ত হয়নি। 
- তাই 'স্টেশন' শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
’একাদশে বৃহস্পতি’ অর্থ-
  1. ক) সুসময়
  2. খ) দুঃসময়
  3. গ) অলীক বস্তু
  4. ঘ) শেষ রক্ষা
ব্যাখ্যা
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
উদাহরণ: ব্যাবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
  1. ক) চার
  2. খ) পাঁচ
  3. গ) ছয়
  4. ঘ) সাত
ব্যাখ্যা
ব্যক্তিগত পত্রে ছয়টি অংশ। 
সেগুলো হচ্ছে- 
১. চিঠির ওপরের মঙ্গলসূচক শব্দ। 
২. চিঠির ওপরের  ডান কোণে স্থান ও তারিখ। 
৩. চিঠির ওপরের অংশের বা দিকে প্রাপকের উদ্দেশে সম্বোধন বা সম্ভাষণ। 
৪. চিঠির বক্তব্য বিষয় বা পত্রগর্ভ। পত্রগর্ভে - প্রাক্‌-ভাষণ বা ভূমিকা, পত্রসার, বিদায় ভাষণ অন্তর্গত। 
৫. নিবেদন ও স্বাক্ষর। 
৬. চিঠির শিরোনাম।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) ধূমকেতু
  2. খ) সবুজপত্র
  3. গ) ভারতী
  4. ঘ) সওগাত
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা -
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন ।

অন্যদিকে,
- বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র 'সবুজপত্র' পত্রিকা প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে।
- সওগাত (১৯২৮) পত্রিকার সম্পাদক - মোহাম্মদ নাসিরউদ্দীন
- ‘ভারতী’ পত্রিকা প্রকাশিত হয়  ১৮৭৭ খ্রিষ্টাব্দে, রবীন্দ্র-ভাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
১৪.
বাংলা গদ্যের জনক কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
- বাংলা গদ্যকে গতিশীল করেপ্রাণদান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- এর আগে তা ছিল প্রস্তরবৎ। 
- তিনি বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ, ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
- বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করেসেখানে যতিচিহ্ন স্থাপন করেন।  
- বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ-
  1. ক) বন্ধুভাবাপন্ন
  2. খ) শত্রু
  3. গ) রাবণের ভাই
  4. ঘ) যে গৃহবিবাদ করে
ব্যাখ্যা
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ- অভ্যন্তরীণ শত্রু/যে গৃহবিবাদ করে
উদাহরণ: আত্মীয় স্বজনরাই আমার নামে বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে, জান না ঘরের শত্রু বিভীষণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
‘টীকা ভাষ্য’ অর্থ-
  1. ক) ব্যাখ্যা বিশ্লেষণ
  2. খ) সারকথা
  3. গ) উৎস খোঁজা
  4. ঘ) নির্ঘন্ট
ব্যাখ্যা
'টীকা ভাষ্য' বাগ্‌ধারাটির অর্থ = দীর্ঘ আলোচনা। 
বিষয়ের উপর টিকা ভাষ্য থাকলে পরীক্ষার্থীরা উপকৃত হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
কন্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-
  1. ক) ক
  2. খ) ঙ
  3. গ) হ
  4. ঘ) ঝ
ব্যাখ্যা
কন্ঠ থেকে উচ্চারিত ধ্বনি- ক
• যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চরণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সগেুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত।

উচ্চরণস্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা-

 ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন - প, ফ, ব, ভ
দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন - ত, থ, দ, ধ
মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন - ট, ঠ, ড, ঢ
তালু স্পৃষ্ট ব্যঞ্জন - চ, ছ, জ, ঝ
কন্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন - ক, খ, গ, ঘ 

উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ,নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৮.
ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল-
  1. ক) বাংলা
  2. খ) সংস্কৃত
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
বাংলা ভাষার উদ্ভবের পর থেকে দীর্ঘ সময় ধরে এর শ্রীবৃদ্ধি ঘটেছে বিভিন্ন পর্যায় ও সূত্রের প্রভাবে।
সেগুলি হলো:
(ক) প্রাচীন বাংলার ভাষারূপের সঙ্গে কিছু সংস্কৃত প্রভাব প্রথম থেকেই যুক্ত হয়ে গিয়েছিল। কারণ খ্রিস্টীয় অব্দের প্রথম থেকেই সংস্কৃত ভাষা ছিল প্রায় সমগ্র ভারতের সাহিত্য-সংস্কৃতিচর্চার বাহন।  [ পালি ও অর্ধমাগধি ছিল যথাক্রমে বৌদ্ধ ও জৈনদের নিজ নিজ ধর্মীয় আলোচনা ও সংস্কৃতির বাহন।] প্রাচীন বাংলার যুগে বাংলাভাষী অনেকেই কাব্যচর্চা করতেন সংস্কৃতে। ভারতের ইন্দো-আর্য ভাষা যখন প্রাচীন ও মধ্যস্তর উত্তীর্ণ হয়ে আধুনিক স্তরে পৌঁছায়, তখন বিভিন্ন জাতি-গোষ্ঠীর প্রভাব সত্ত্বেও [পাল রাজত্বে গৌড় সম্রাজ্যের পত্তন সত্ত্বেও] সুপ্রসিদ্ধ বাঙালি কবিগণ (জয়দেব, উমাপতিধর, গোবর্ধন আচার্য প্রমুখ) সংস্কৃতেই কাব্য রচনা করেছেন। ফলে প্রাচীন যুগ থেকে  তৎসম ও অন্যান্য প্রভাব বাংলায় এসে গেছে;
(খ) ১৩শ শতকে বঙ্গদেশে মুসলিম শাসনের পর থেকে আরবি-ফারসি ও তুর্কি ভাষার প্রভাব বাংলায় পড়তে শুরু করে;
(গ) ১৪শ/১৫শ শতকে মুসলিম শাসনামলে ফারসি রাজভাষা হওয়ায় এবং এর বিশেষ মর্যাদার কারণে, সেই সঙ্গে এই ভাষা-সম্পৃক্ত সংস্কৃতির প্রভাবে বাংলায় স্থান পায় প্রচুর বিভাষী শব্দ;
(ঘ) আবার একই সঙ্গে মুসলমান শাসকগণ ‘জবান-এ-বাংলা’র সরাসরি পৃষ্ঠপোষকতা করার ফলে তৎকালীন পন্ডিতদের কথিত ‘গৌড় ভাষার’ শ্রীবৃদ্ধি ঘটে, অর্থাৎ বাংলায় তৎসম শব্দের ব্যবহার বেড়ে যায়;
(ঙ) ১৬শ শতকে পর্তুগিজদের আনীত শব্দাবলি বাংলায় অন্তর্ভুক্ত হতে শুরু করে [আনারস, আতা, তামাক ইত্যাদি];  (সংক্ষেপিত) 

উৎস: বাংলাপিডিয়া।
১৯.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব-
  1. ক) সংস্কৃত থেকে
  2. খ) গৌড়ীয় প্রাকৃত থেকে
  3. গ) মাগধী প্রাকৃত থেকে
  4. ঘ) মৈথিলী থেকে
ব্যাখ্যা
ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, ভারতীয় ভাষা থেকেই বৈদিক এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার সৃষ্টি। 
খ্রিষ্টপূর্ব আটশ অব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই আদিম প্রাকৃত ভাষার সৃষ্টি। 
আনুমানিক দুইশ খ্রিষ্টপূর্ব অব্দে এই ভাষা থেকেই গৌড়ীয় প্রাকৃত এবং আনুমানিক চারশ অব্দে গৌড়ী পাকৃত থেকে গৌড়ী অপভ্রংশের সৃষ্টি। 
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় অপভ্রংশ হয়ে বঙ্গকামরূপী ভাষার মাধ্যমে ৬৫০ খ্রিষ্টাব্দে বাংলা ভাষা স্বতন্ত্ররূপ পরিগ্রহ করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
  1. ক) গাম্ভীর্য
  2. খ) প্রমিত উচ্চারণ
  3. গ) তৎসম শব্দের বহুল ব্যবহার
  4. ঘ) ব্যাকরণ অনুসরণ করে চলে
ব্যাখ্যা
প্রমিত রীতি
বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়।
- এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়।
- এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণির শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো; দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়।
- বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়।
- একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় ‘প্রমিত রীতি'।
- এটি ‘মান রীতি নামেও পরিচিত। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২১.
’হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) কুরঙ্গ
  2. খ) ভুজঙ্গ
  3. গ) করী
  4. ঘ) কেশরী
ব্যাখ্যা
হাতি = হস্তী, গজ, করী, কুঞ্জর, দন্তী, দ্বিরথ, নাগ, বারণ, মাতঙ্গ ইত্যাদি।
অন্যদিকে, 
ভুজঙ্গ = 'সাপ' শব্দের প্রতিশব্দ। 
কুরঙ্গ = হরিণ শব্দের প্রতিশব্দ। 
কেশরী = সিংহ শব্দের প্রতিশব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
কোন শব্দ যুগল সমার্থক নয়?
  1. ক) অটবি, বিটপী
  2. খ) হেম, সুবর্ণ
  3. গ) তটিনী, ঝরনা
  4. ঘ) ধরা, মেদিনী
অনির্ধারিত
ব্যাখ্যা
'অটবি, বিটপী' এবং 'তটিনী, ঝরনা' শব্দ যুগল সমার্থক নয়। 
একাধিক উত্তর থাকায় প্রশ্নটি তুলে নেয়া হলো। 

'অটবি' = 'অরণ্য/বন' শব্দের সমার্থক শব্দ। 
'বিটপী' = 'বৃক্ষ/গাছ' শব্দের সমার্থক শব্দ।
এবং
'ঝরনা' শব্দের অর্থ = জলধারা, নির্ঝর, ফোয়ারা। 
'তটিনী' = 'নদী' শব্দের সমার্থক শব্দ।

'কনক' শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে- সোনা, স্বর্ণ, কাঞ্চন, হিরণ্য, সুবর্ণ, হেম, হিরণ ইত্যাদি।
পৃথিবী শব্দের প্রতিশব্দ মনে হচ্ছে- বসুধা, ধরণি, ধরা, , অবনি, মেদিনী, মহী, ভুবন, সংসার, ক্ষিতি, বসুন্ধরা, ধরিত্রী, বসুমতী, অখিল, উর্বী ইত্যাদি।
'নদী' শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে - স্রোতস্বিনী, বাহিণী, তটিনী, তরঙ্গিণী, নিঝরিণী, সরিৎ , দরিয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
শুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) ব্যাকরণবিদ
  2. খ) বৈয়াকরণ
  3. গ) ব্যাকরণিক
  4. ঘ) বৈয়াকরণিক
ব্যাখ্যা
শুদ্ধ শব্দ = বৈয়াকরণ 

বৈয়াকরণ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ব্যাকরণ+অ 
অর্থ:
- ব্যাকরণবিদ 
- ব্যাকরণসম্পর্কিত 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৪.
’ইউনেস্কো’ কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
  1. ক) ১৯৯৮
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০০
  4. ঘ) ২০০৫
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
২৫.
কোনটি ‘সূর্য’ - এর সমার্থক শব্দ নয়?
  1. ক) তপন
  2. খ) প্রভাকর
  3. গ) অর্ক
  4. ঘ) অর্ণব
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক = আফতাব, অর্ক, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি ।
অন্যদিকে, 
অর্ণব = 'সমুদ্র' এর সমার্থক শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
Complete the sentence : When my friend arrived, I was about to -
  1. ক) be leaveing
  2. খ) leave
  3. গ) left
  4. ঘ) go
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - leave.
- 'to' এরপর verb - এর present form বসে।
- সম্পূর্ন বাক্য - When my friend arrived, I was about to leave.
২৭.
Choose the correct sentence :
  1. ক) One of the most beautiful girls has come.
  2. খ) One of the most beautiful girl has come.
  3. গ) One of the most beautiful girls have come.
  4. ঘ) One of the beautiful girl are come.
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun girls হবে এবং singular form হিসেবে verb হবে has.

সুতরাং সঠিক বাক্যটি - One of the most beautiful girls has come
২৮.
Find out the correct synonym of 'hazard'.
  1. ক) Impartial
  2. খ) Static
  3. গ) Immobile
  4. ঘ) Danger
ব্যাখ্যা
• Hazard - ঝুকি; বিপদ।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Impartial - নিরপেক্ষ; পক্ষপাতহীন; সমদর্শী।
খ) Static -  স্থিত; স্থাণু; অনড়/স্থির অবস্থায়
গ) Immobile - নিশ্চল; গতিহীন; স্থাপবর; স্থাণু।
ঘ) Danger - বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Danger শব্দটি Hazard এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - Danger.

Source: Bangla Academy Dictionary.
২৯.
Choose the correct sentence :
  1. ক) I have been lived here since five years
  2. খ) I am living here for five years
  3. গ) I have been living here for five years
  4. ঘ) I live here for five years
ব্যাখ্যা
• পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বুঝাতে present perfect continuous tense হয়।
Period of time বুঝাতে for এবং point of time বুঝাতে since ব্যবহার হয় এবং verb-টি Present perfect continuous tense হয় - অর্থাৎ have / has been + ing হয়।
যেমনঃ
- He has been living here for five months.
- He is working for six hours.
তাই নিয়মানুসারে সঠিক উত্তর - I have been living here for five years.

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.
৩০.
Every day _____ begins at 9 O'clock and ends at 3 O' clock
  1. ক) college
  2. খ) a college
  3. গ) the college
  4. ঘ) colleges
ব্যাখ্যা
সঠিক উত্তর হচ্ছে - the college।
- কারণ বাক্যটি দ্বারা যেকোন একটি নির্দিষ্ট কলেজের কার্যক্রম শুরু এবং শেষ হওয়াকে নির্দেশ করছে।
- আর নির্দিষ্ট করে বোঝাতে article এর প্রয়োগ করতে হয়।
৩১.
Which one is the correct passive form of the sentence 'Panic seized me'?
  1. ক) I was seized by panic
  2. খ) I was seized for panic
  3. গ) I was seized from Panic
  4. ঘ) I was seized with panic
ব্যাখ্যা
•Panic seized me.
- The correct passive form is -I was seized with panic.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি past indefinite tense এ আছে।

• Past indefinite যুক্ত বাক্যকে passive করার নিয়ম - 
- Active এর object প্রথমে
- Tense অনুযায়ী auxiliary verb
- মূল verb এর past participle form +by
- Active এর subject + extension.

- কিন্তু active voice এ cover, crowd, seize, fill ইত্যাদি verb গুলো থাকলে, Passive voice এর verb এর past participle এর পর by এর পরিবর্তে with বসে।
সুতরাং সঠিক উত্তর, I was seized with panic.
৩২.
I don't hanker ____ wealth.
  1. ক) for
  2. খ) on
  3. গ) over
  4. ঘ) after
ব্যাখ্যা
• Hanker after/ for something
English Meaning: to have a strong wish for something, especially if you cannot or should not have it:
Bangla Meaning: কোনোকিছুর জন্য অত্যন্ত লালায়িত হওয়া/ কোনো কিছুর পেছনে ছোটা।

• যদি টাকা, পয়সা বা সম্পদ এ জাতীয় কোনো কিছুর পেছনে ছোটা বোঝায় তাহলে hanker এর পর after বসবে। 
• কিন্তু যদি কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করে তবে hanker এর পর for হয়।

Examples: 
- What did you hanker after most when you were in prison?
- Even after all these years, I still hanker for a motorbike.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
৩৩.
Select the correct Bangla translation of 'It is a long story'.
  1. ক) সে অনেক দিনের কথা
  2. খ) সে অনেক কথা
  3. গ) সে লম্বা গল্প করেছিল
  4. ঘ) সে অনেক বড় কথা বলেছিল
ব্যাখ্যা
• A long story - Details description of how something happened that is complicated to explain.
- অর্থাৎ কোনো ঘটনা সম্পর্কে বিশদ বিবরন অর্থাৎ অনেক কথা।
- তাই,  the correct Bangla translation of 'It is a long story' is - সে অনেক কথা।
৩৪.
She could not but ____ there.
  1. ক) help going
  2. খ) goes
  3. গ) has gone
  4. ঘ) go
ব্যাখ্যা
• Cannot help / Cannot but = না করে না পারা।
- Can't but এরপর verb এর base form বসে।
- Can't help এরপর verb + ing হয়।
- যেহেতু প্রদত্ত প্রশ্নে could not but রয়েছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - go.
- Complete sentence: She could not but go there.
৩৫.
Noun of the word 'free' is -
  1. ক) freeness
  2. খ) freely
  3. গ) freedom
  4. ঘ) freedomness
ব্যাখ্যা
• Free - adjective - স্বাধীন; মুক্ত; স্বচ্ছন্দ; স্ববশ; স্বেচ্ছানুবর্তী; আত্মতন্ত্র; অনন্যপরতন্ত্র।
- এর noun form হচ্ছে - স্বাধীনতা; মুক্তি।
অন্যদিকে,
• Freely  (adverb) - স্বাধীনভাবে, মুক্তহস্তে, সানন্দে ইত্যাদি।
• Freeness and Fredomness বলে শব্দ পাওয়া যায় না।

Source: Bangla Academy Dictionary.
৩৬.
'Take one to tasks' means -
  1. ক) imitate
  2. খ) rebuke
  3. গ) resume
  4. ঘ) restrain
ব্যাখ্যা
• Take someone to task
English Meaning: reprimand or criticize someone severely for a fault or mistake.
Bangla Meaning: তিরস্কার করা / কঠোর ভর্ৎসনা করা

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) imitate - অনুকরণ/অনুবর্তন করা/নকল করা
খ) rebuke - তিরস্কার বা ভর্ৎসনা করা।
গ) resume - পুনরায় শুরু করা।
ঘ) restrain - ধরে রাখা; নিয়ন্ত্রণে রাখা।

সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে rebuke শব্দটি, phrase Take someone to task এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
অর্থাৎ, 'Take one to tasks' means - rebuke.

Source: Bangla Academy Dictionary.
৩৭.
The dog was ____ in front of the door.
  1. ক) lain
  2. খ) lying
  3. গ) lied
  4. ঘ) laid
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি past continuous tense এ আছে। 
- past continuous tense এর গঠন - 
- Subject + was/were + present participle (verb+ing) + object.
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - lying.
- Complete sentence: The dog was lying in front of the door.
৩৮.
Which one is the correct English translation of ’এখন আমার হাত খালি’?
  1. ক) I am empty hand now
  2. খ) I am empty pocket
  3. গ) I am hard up now
  4. ঘ) I am without money now
ব্যাখ্যা
• ’এখন আমার হাত খালি’ এর সঠিক translation হবে - I am hard up now.
-  be hard up -  অর্থকষ্টে পড়া।
- হাত খালি দ্বারা মূলত টাকা পয়সা না থাকাকে বোঝায়।

Source: Bangla Academy Dictionary.
৩৯.
The verb of 'sure' is -
  1. ক) surely
  2. খ) surety
  3. গ) ensure
  4. ঘ) none of these
ব্যাখ্যা
• Sure - adjective - নিশ্চিত; সুনিশ্চিত; নিঃসংশয়; নিঃসন্দেহ; দৃঢ়নিশ্চয়; কৃতনিশ্চয়।
- এর verb form হচ্ছে - নিশ্চিত করা।
অন্যদিকে,
surely - adverb - নিশ্চিতভাবে; নির্ঘাৎ; অবশ্যই.
surety - noun -  জামানত; ন্যাস; জামিন; প্রতিভূ

Source: Bangla Academy Dictionary.
৪০.
Rahim went to ____ hospital as patient
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) no article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
যেমন:
- I go to school.
- He went to market.
- একই ভাবে - He went to hospital for treatment purposes.

•  কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
যেমন:
- I went to the hospital to visit my uncle.

• যেহেতু প্রদত্ত প্রশ্নে subject Rahim একজন patient হিসেবেই hospital এ গিয়েছিল অর্থাৎ মূখ্য উদ্দেশ্যে গিয়েছিল তাই এখানে hospital এর পুর্বে article বসবে না। 
- সুতরাং, সঠিক উত্তর - no article.
৪১.
'Writing is better than reading' - Negative form of this sentence is -
  1. ক) Writing is not as good as reading
  2. খ) Reading is not as good as writing
  3. গ) Nothing is as good as writing
  4. ঘ) No other thing is as good as reading
ব্যাখ্যা
• Sentence এ যদি দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝায় তবে এই ধরণের বাক্যকে negative করতে হলে এই structure অনুসরণ করতে হয় -
২য় subject + verb + not + so + adjective + as + ১ম subject.
অর্থাৎ,
-  প্রথমে Object কে subject 
- auxiliary verb এবং তারপর not বসে 
- than এর পরিবর্তে so/ as বসে
- adjective এর Degree change হয়।
- এরপর as বসে
-  subject বসে  object হিসাবে।

সুতরাং, নিয়মানুসারে সঠিক উত্তর - Reading is not as good as writing সঠিক।
৪২.
It is high time we ____ our eating habits.
  1. ক) changed
  2. খ) should change
  3. গ) have changing
  4. ঘ) change
ব্যাখ্যা
• It is time ও It is high time এর পরে কোন verb না এসে subject আসলে ঐ verb এর past form হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে It is high time এরপর কোনো verb না এসে, subject এসেছে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - changed.
- সম্পূর্ণ বাক্য - It is high time we changed our eating habits.

• আবার, বাক্যে  It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর bare infinitive form (to + verb) হবে।
- যেমন: It is high time to change our eating habits.
৪৩.
Select the correct Bangla translation of 'There is no room in the bench'.
  1. ক) এ রুমে কোনো বেঞ্চ নেই
  2. খ) এ বেঞ্চে কোনো কক্ষ নেই
  3. গ) এ বেঞ্চে কোনো জায়গা নেই
  4. ঘ) কোথাও কোনো বেঞ্চ নেই
ব্যাখ্যা
• ফাঁকা স্থান, সম্ভাবনা, সুযোগ, অবকাশ (বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্যএ বেঞ্চে কোনো জায়গা নেই) অর্থে room ব্যবহৃত হয়।
- তাই  'There is no room in the bench'. এর সঠিক অনুবাদ হবে - এ বেঞ্চে কোনো জায়গা নেই।
৪৪.
’শব্দটি কেটে দাও’ এর শুদ্ধ ইংরেজি-
  1. ক) Pen through the word
  2. খ) Cut the word
  3. গ) Cut through the word
  4. ঘ) Cut out the word
ব্যাখ্যা
• Sentence বা word কেটে দেওয়ার ক্ষেত্রে appropriate group verb হলো Pen through.
- কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through ব্যবহার হয়।
- সুতরাং, ’শব্দটি কেটে দাও’ এর শুদ্ধ ইংরেজি - Pen through the word.
৪৫.
What is the adjective of 'purify'?
  1. ক) Purity
  2. খ) Pureful
  3. গ) Pure
  4. ঘ) Purifying
ব্যাখ্যা
• Purify (verb transitive) - পরিষ্কার করা; পবিত্র করা।
- এর adjective form হচ্ছে - Pure -  অবিমিশ্র; খাদহীন; পরিষ্কার।
অন্য অপশন গুলোর মধ্যে - 
• Purifying - verb - পরিষ্কার করা; পবিত্র করা।
• Purity - noun - পরিষ্কার অবস্থা; বিশুদ্ধতা; শুদ্ধতা; দোষশূন্যতা; পবিত্রতা; পাপশূন্যতা।

Source: Bangla Academy Dictionary.
৪৬.
We eat ____ we may live.
  1. ক) for
  2. খ) because
  3. গ) so that
  4. ঘ) lest
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) for - জন্য; উদ্দেশ্যে
খ) because - সে-কারণে; কেননা; যেহেতু
গ) so that - যাতে; যাতে করে:
ঘ) lest - এই আশঙ্কায়

- সুতরাং বোঝা যাচ্ছে শূন্য স্থানে so that বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে। 
- Complete Sentence: we eat so that we may live.
- Bangla Meaning: আমরা খাই যাতে করে আমরা যেনো বেঁচে থাকতে পারি।
৪৭.
Which one is the correct passive form of the sentence 'I know you'?
  1. ক) Your are known by me
  2. খ) You are known to me
  3. গ) Your are unknown by me
  4. ঘ) You are known with me
ব্যাখ্যা
• Present indefinite tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
- Object টির subjective form
- am/is/are
- মূল verb এর past participle
- by/to/with/in etc
- subject এর objective form.
- আর known এর পর সবসময় to বসে by/in/with নয়।
সুতরাং, নিয়মানুযায়ী -
Active voice: I know you
Passive Voice: You are known to me 
৪৮.
Which one is a compound noun?
  1. ক) Comprehension
  2. খ) Holiday
  3. গ) Entertainment
  4. ঘ) Hair-brush
ব্যাখ্যা
• Hair-brush is a compound noun.
-  যা hair (চুল) এবং brush (ব্রাশ) এ দুটি noun নিয়ে গঠিত।স
• Compound Nouns:

- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

There are three forms for compound nouns:
1. open or spaced - space between words (tennis shoe)
2. hyphenated - hyphen between words (six-pack)
3. closed or solid - no space or hyphen between words (bedroom)
৪৯.
Syntax is concerned with-
  1. ক) word
  2. খ) letter
  3. গ) passage
  4. ঘ) sentence
ব্যাখ্যা
• ইংরেজি ভাষাবিজ্ঞানে 'syntax' বাক্যের গঠন নিয়ে আলোচনা করে।
- 'Syntax' শব্দের অর্থ বাক্যতত্ত্ব।
- Syntax denotes rules for building sentences.
- সুতরাং Syntax is concerned with - sentence
৫০.
Rana's father wants him to be an engineer ____ a doctor.
  1. ক) instead
  2. খ) instead of
  3. গ) expecting
  4. ঘ) expect to
ব্যাখ্যা
• instead of (prepositional phrase) (পরে noun, pronoun, gerund বা prepositional phrase থাকবে) স্থলে; বদলে; পরিবর্তে।
- অর্থাৎ কোনো কিছুর বিকল্প হিসেবে অন্য কিছু ব্যবহার করলে instead of এই phrase টি ব্যবহৃত হয়। 
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে instead of.
৫১.
ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে এতে কী পরিমাণ চাল আছে?
  1. ক) 50%
  2. খ) 60%
  3. গ) 70%
  4. ঘ) 80%
ব্যাখ্যা
প্রশ্ন: ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে এতে কী পরিমাণ চাল আছে?

সমাধান: 
ধানের চাল ও তুষের অনুপাত 7 : 3 
অনুপাতের যোগফল =  7 + 3 = 10

এতে শতকরা চালের পরিমাণ = (7/10) × 100%
= 70%
৫২.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যেকোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ক) ১২.৫০ টাকা
  2. খ) ২৫ টাকা
  3. গ) ২০ টাকা
  4. ঘ) ১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যেকোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান: 
আসল ১০০ টাকা
৮ বছরে সুদে আসলে হয় (১০০ × ৩) = ৩০০ টাকা।

 সুদ = (৩০০ - ১০০) = ২০০ টাকা।
১০০ টাকার ৮ বছরের সুদ ২০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ২০০/৮ = ২৫ টাকা
∴ সুদের হার ২৫%
৫৩.
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত?
  1. ক) ৩০ বছর
  2. খ) ২৫ বছর
  3. গ) ২৮ বছর
  4. ঘ) ৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত?

সমাধান: 
৩ সদস্যের গড় বয়স = ২৪ বছর 
৩ সদস্যের মোট বয়স = ২৪ × ৩ বছর 
= ৭২ বছর 

২ সদস্যের গড় বয়স = ২১ বছর 
২ সদস্যের মোট বয়স = ২১ × ২ বছর 
= ৪২ বছর 

একজনের সর্বোচ্চ বয়স = (৭২ - ৪২) বছর 
= ৩০ বছর 
৫৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে?
  1. ক) ৪৩
  2. খ) ৪৫
  3. গ) ৪১
  4. ঘ) ৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে?

সমাধান: 
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩, ৫, ৯ এর ল.সা.গু থেকে ২ বেশি 

৩, ৫, ৯ এর ল.সা.গু = ৩ × ৩ × ৫ = ৪৫ 
ক্ষুদ্রতম সংখ্যাটি = ৪৫ + ২ = ৪৭ 
৫৫.
৩ দিন একটি কাজের ১/১৮ অংশ হলে, ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?
  1. ক) ২১৬ দিন
  2. খ) ৫৪ দিন
  3. গ) ২৪ দিন
  4. ঘ) ২৪৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিন একটি কাজের ১/১৮ অংশ হলে, ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?

সমাধান: 
১/১৮ অংশ কাজ হয় ৩ দিনে
১ অংশ কাজ হয় (৩ × ১৮) = ৫৪ দিনে


ঐ কাজের ৪ গুণ কাজ করতে লাগবে = ৫৪ × ৪ = ২১৬ দিন 
৫৬.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?
  1. ক) 39
  2. খ) 93
  3. গ) 31
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
দশক স্থানীয় অঙ্ক = x
একক স্থানীয় অঙ্ক = 3x
সংখ্যাটি = 10 × x + 3x
             = 10x + 3x 
              = 13x 

দেয়া আছে 
দশক স্থানীয় অঙ্ক = 3
সংখ্যাটি =13 × 3 = 39
বিনিময়কৃত সংখ্যাটি = 93
৫৭.
৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) ৪৫%
  2. খ) ৩০%
  3. গ) ৫৫%
  4. ঘ) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?

সমাধান: 
পাশ করে = (৮০ - ৪৪) জন = ৩৬ জন 

৮০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৩৬ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৩৬/৮০ জন
১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (৩৬ × ১০০)/৮০ জন 
= ৪৫ জন
৫৮.
চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ক) ৫% কমলো
  2. খ) ৫% বাড়লো
  3. গ) ৪% কমলো
  4. ঘ) ৪% বাড়লো
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
২০% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে চিনি ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

১০০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় ১২০ টাকার চিনি
১ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার চিনি।
৮০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = (১২০× ৮০)/১০০
= ৯৬ টাকা।

চিনি বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো।
৫৯.
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল. সা. গু 120 হলে দুইটির গ. সা. গু কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল. সা. গু 120 হলে দুইটির গ. সা. গু কত?


সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6

মনে করি,
একটি সংখ্যা 5x  এবং
অপর সংখ্যাটি 6x

সংখ্যা দুটির গ.সা.গু = x এবং ল.সা.গু = 30x

শর্তমতে, 
30x = 120
x = 120/30 
x = 4
৬০.
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
  1. ক) ২৩০০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ৪৫০০ টাকা
  4. ঘ) ২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান: 
মোট সম্পত্তি = ১ অংশ

অবশিষ্ট রইলো = (১ - ৩/৭)
                       = (৭ - ৩)/৭
                       = ৪/৭ অংশ

 ৪/৭ এর ৫/১২ অংশ = ৫/২১অংশ

প্রশ্নমতে,
(৪/৭) - (৫/২১)অংশ = ১৫০০
(১২ - ৫)/২১ অংশ = ১৫০০
বা, ৭/২১অংশ = ১৫০০
বা, ১ অংশ = (২১×১৫০০) ÷ ৭
                = ৪৫০০
৬১.
x + y = 7 এবং xy = 10 হলে, (x - y)2 এর মান কত?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 10 হলে, (x - y)2 এর মান কত?

সমাধান: 
x + y = 7 
xy = 10 
(x - y)2 = (x + y)2 - 4xy 
(x - y)2 = 72 - 4 × 10 
(x - y)2 = 49 - 40
(x - y)2  = 9
৬২.
16 - 4x2  এবং 6x2 + 24x + 24 এর গ. সা. গু. কত?
  1. ক) x + 2
  2. খ) x + 4
  3. গ) (x + 2)2
  4. ঘ) 2(x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 16 - 4x2  এবং 6x2 + 24x + 24 এর গ. সা. গু. কত?

সমাধান: 
১ম রাশি = 16 - 4x2 
 = 4(4 - x2)
= 4(22 - x2)
= 4(2 + x)(2 - x)

২য় রাশি = 6x2 + 24x + 24
= 6(x2 + 4x + 4) 
= 6(x2 + 2.x.2 + 22)
= 6(x + 2)2
= 6(x + 2)(x + 2)
4 ,6 এর গ. সা. গু. = 2

নির্ণেয় গ. সা. গু. = 2(x + 2)
৬৩.
x/y = 2/3 হলে (6x + y)/(3x + 2y) = কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 5/4
  4. ঘ) 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: x/y = 2/3 হলে (6x + y)/(3x + 2y) = কত?

সমাধান: 
x/y = 2/3 

এখন 
(6x + y)/(3x + 2y)
= {(6 × 2) + 3}/{(3 × 2) + (2 × 3)}
= 15/12
= 5/4
৬৪.
= কত?
  1. ক) a
  2. খ) a1/3
  3. গ) 1
  4. ঘ) a3
ব্যাখ্যা


সমাধান: 
{(a3)1/3}1/3
= (a3)(1/3)(1/3)
= (a3)1/9
= a3(1/9)
= a1/3
৬৫.
3.27x = 9x + 4 হলে, x এর মান কত?
  1. ক) 9
  2. খ) 3
  3. গ) 7
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3.27x = 9x + 4 হলে, x এর মান কত?

সমাধান: 
3.27x = 9x + 4 
31.(33)x = (32)x + 4
31.33x = 32x + 8
33x + 1 = 32x + 8
3x + 1 = 2x + 8
3x - 2x = 8 - 1
x = 7 
৬৬.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক -
  1. ক) x + y + 1
  2. খ) x + y - 1
  3. গ) x - y
  4. ঘ) x - y - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক -

সমাধান: 
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= {x + (y - 1)}{x - (y - 1)}
= (x + y - 1)(x - y + 1)
৬৭.
log2 (1/32) এর মান কত?
  1. ক) - 5
  2. খ) 1/25
  3. গ) 1/5
  4. ঘ) - 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: log2(1/32) এর মান কত?

সমাধান: 
log2(1/32)
= log2(1/25)
= log22 - 5
= - 5log22  
= - 5 × 1 
= - 5
৬৮.
দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60°। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কী কোণ উৎপন্ন হবে?
  1. ক) সমকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) স্থুলকোণ
  4. ঘ) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60°। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কী কোণ উৎপন্ন হবে?

সমাধান: 
সরলকোণ = 180°
দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60°

উৎপন্ন কোণ = 180° - 60° = 120°
90° থেকে বড় এবং 180° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
120° একটি স্থুলকোণ
৬৯.
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) (√3/2)a2
  2. খ) (√3/4)a2
  3. গ) (√3/4)a
  4. ঘ) (√7/4)a2
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a একক
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)a2 বর্গএকক
৭০.
নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ?
  1. ক) (x2/32) + (y2/42) = 1
  2. খ) (x2/32) + (y2/32) = 1
  3. গ) y2 = 4ax
  4. ঘ) (x2/a2) - (y2/b2) = 1
ব্যাখ্যা
আমরা জানি,
উপবৃত্তের সমীকরণ, (x2/a2) + (y2/b2) = 1

এখানে,
 x2/32 + y2/42 = 1 [যা একটি উপবৃত্তের সমীকরণ]

যেখানে 
a = 3 এবং  b = 4
৭১.
cosec (90° - θ) = 2 হলে, cosθ = কত?
  1. ক) 2
  2. খ) √3/2
  3. গ) 1/2
  4. ঘ) 1/√2
ব্যাখ্যা
প্রশ্ন: cosec (90° - θ) = 2 হলে, cosθ = কত?

সমাধান: 
cosec (90° - θ) = 2
secθ = 2
1/cosθ = 2
cosθ = 1/2
৭২.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৩ : ৪ : ৫
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ৬ : ৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ৫ = ৩ + ৪
সুতরাং, ৩ : ৪ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৭৩.
একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০° হলে, গাছটির উচ্চতা কত?
  1. ক) ১৭.৩২ ‍মি.
  2. খ) ১৭.৭২ মি.
  3. গ) ১৬.৬৫ মি.
  4. ঘ) ১৭.৭৫ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তালগাছ এর পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60° হলে, গাছটির উচ্চতা কত?

সমাধান: 
 

গাছটির উচ্চতা AB = ?
ΔABC এ 
tan60° = AB/BC
√3 = AB/10
AB = 10√3 
AB = 17.32
৭৪.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে. মি. এবং 6 সে. মি. হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ক) 12 বর্গ সে. মি.
  2. খ) 6 বর্গ সে. মি.
  3. গ) 28 বর্গ সে. মি.
  4. ঘ) 24 বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে. মি. এবং 6 সে. মি. হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 4 × 6
= 12 বর্গ সে.মি.
৭৫.
সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ক) 75°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 180°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান: 
সুষম ষড়ভূজের বহিঃস্থকোণের সমষ্টি =360° 
সুষম ষড়ভূজের প্রতিটি বহিঃস্থকোণ = 360°/6
= 60°
৭৬.
মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে?
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ১১ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১২ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়।
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে।
- শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী করা হয় মুজিবনগরকে।

উৎসঃ বাংলাপিডিয়া।
৭৭.
২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সংগীত গেয়েছিল?
  1. ক) ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন
  2. খ) ২ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন
  3. গ) ২ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন
  4. ঘ) ২ লক্ষ ৫৩ হাজার ৬৮০ জন
ব্যাখ্যা
- ২০১৪ সালের ২৬শে মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায় লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়া হয়৷
- ঐ দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঢোকার সময় স্বয়ংক্রিয় যান্ত্রিক গণনা অনুসারে লোক হয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন৷

- বিজয় দিবসে বিশ্বের সর্ববৃহত্‍ মানব পতাকা – জাতীয় পতাকা তৈরি করে একবার, আর স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...' গানটি গেয়ে আরেকবার বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশ৷

উৎস : ডয়েচেভেলে ওয়েবসাইট 
৭৮.
‘ভাটিয়ালী‘ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
  1. ক) কুমিল্লা
  2. খ) বগুড়া
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) ফরিদপুর
ব্যাখ্যা
- 'গম্ভীরা' বৃহত্তর রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ) অঞ্চলের গান।
- 'ভাটিয়ারী' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'ভাওয়াইয়া' মূলত রংপুর অঞ্চলের গান।
- মূলত গরুর গাড়ি চালকদের মুখে এ গান শোনা যায়।
- 'জারি গান' মূলত ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের গান। এটি মূলত দুই পক্ষের মধ্যে গানের প্রতিযোগিতা।
- 'লেটো' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'চটকা' রংপুর অঞ্চলের গান।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৭৯.
কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপোনা সংগ্রহ করা হয়?
  1. ক) তিস্তা
  2. খ) করতোয়া
  3. গ) তিতাস
  4. ঘ) হালদা
ব্যাখ্যা
হালদা নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপোনা সংগ্রহ করা হয়ে থাকে। 

- হালদা নদী হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র।
- প্রতিবছর এপ্রিল থেকে জুনের মধ্যে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল, কালিবাউসের মতো কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণ ডিম ছাড়ে।
- মাছেরা মেঘলা দিনে দুপুর এবং বিকালে ডিম ছেড়ে থাকে। ডিম ছাড়ার বিশেষ সময়কে তিথি বলা হয়ে থাকে।
- ডিম ছাড়ার তিথির পূর্বেই স্থানীয় জেলে এবং ডিম সংগ্রহকারীরা নদীতে অবস্থান নেন এবং ডিম সংগ্রহ করেন।
- সংগৃহীত ডিমগুলি ফোটানোর জন্য নদীর তীরে কৃত্রিম ছোট মাটির কুয়ায় নেয়া হয় এবং কার্প পোনা উৎপাদন করা হয়।

উৎস : জাতীয় তথ্য বাতায়ন 
৮০.
বাংলাদেশের প্রথম ‘সার্চ ইঞ্জিন‘-
  1. ক) পিপীলিকা
  2. খ) ফড়িং
  3. গ) মৌমাছি
  4. ঘ) দোয়েল
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন এর নাম হচ্ছে পিপীলিকা। 

- পিপীলিকা ডটকম (www.pipilika.com) নামের সার্চ ইঞ্জিনটি চালু হয় ২০১৩ সালে। 
- বাংলাদেশের আরেকটি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে 'চরকি'। 
- পিপীলিকা সার্চ ইঞ্জিনটি সবার জন্যই উন্মুক্ত। 
- বর্তমানে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির নাম হচ্ছে গুগল। 
- সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
- সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। 

সূত্র: প্রথম আলো পত্রিকা।
৮১.
জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
  1. ক) ১৭ মার্চ
  2. খ) ২৭ মার্চ
  3. গ) ১৭ অক্টোবর
  4. ঘ) ২৭ অক্টোবর
ব্যাখ্যা
- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- তবে ২০০২-২০০৮ সাল পর্যন্ত দিবসটি পালিত হয়নি।

সোর্স: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলা ট্রিবিউন।
৮২.
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে-
  1. ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
  2. খ) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে
  3. গ) খুলনা বিশ্ববিদ্যালয়ে
  4. ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম নারী উপাচার্য হলেন অধ্যাপক ফারজানা ইসলাম।
- তিনি ২০১৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন।  
- তিনি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

উৎস : প্রথম আলো
৮৩.
কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
  1. ক) আকবর
  2. খ) শাহজাহান
  3. গ) জাহাঙ্গীর
  4. ঘ) আওরঙ্গজেব
ব্যাখ্যা
মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। 

- লালবাগ দুর্গ মুগল প্রাসাদ দুর্গ। এটি আওরঙ্গাবাদ দুর্গ নামেও পরিচিত।
- পুরাতন ঢাকা নগরীর দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে দূর্গটির অবস্থান।
- নদীটি বর্তমানে আরও দক্ষিণে সরে গিয়ে দুর্গ থেকে বেশ খানিকটা দূর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

- যুবরাজ মুহম্মদ আজম বাংলার সুবাহদার থাকাকালীন ১৬৭৮ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন।
- কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই আওরঙ্গজেব তাঁকে দিল্লিতে ডেকে পাঠান।
- তাঁর উত্তরসূরি শায়েস্তা খান ১৬৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকায় অবস্থান করলেও দুর্গের কাজ সমাপ্ত করেন নি।
- ১৬৮৪ খ্রিস্টাব্দে শায়েস্তা খানের কন্যা বিবি পরী এখানে মারা গেলে দুর্গটিকে তিনি অপয়া হিসেবে বিবেচনা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

উৎস : বাংলাপিডিয়া
৮৪.
‘অরুণ আলো‘ ও ‘রাঙা প্রভাত‘ কী?
  1. ক) বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
  2. খ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
  3. গ) নতুন দুটি পিকনিক স্পট
  4. ঘ) দুটি যাত্রীবাহী জাহাজ
ব্যাখ্যা
- ‘অরুণ আলো‘ ও ‘রাঙা প্রভাত‘ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ। 

- বিমানের ১০টি বোয়িংয়ের মধ্যে আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস নামে চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এর আগে পালকি, অরুণ আলো, আকাশপ্রদীপ, রাঙা প্রভাত নামে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এর নামও দিয়েছেন প্রধানমন্ত্রী।

উৎস : প্রথম আলো 
৮৫.
FAO - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) রোম
  3. গ) প্যারিস
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
- FAO (Food and Agricultural Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ২টি। এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্রঃ FAO ওয়েবসাইট)
৮৬.
জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?
  1. ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা
  2. খ) আন্তর্জাতিক রেডক্রস
  3. গ) বিশ্ব খাদ্য সংস্থা
  4. ঘ) আন্তর্জাতিক আদালত
ব্যাখ্যা
আন্তর্জাতিক রেডক্রস জাতিসংঘের কোনো অঙ্গসংস্থা নয়। 
- জাতিসংঘের অঙ্গ এবং বিশেষায়িত কিছু সংস্থা - WHO, FAO, ICJ, World Bank, IMF, ILO, WIPO, IAEA।
- বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন।
- ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৮৭.
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিইট কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) বেইজিং
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচা এলাকায় অবস্থিত।
- এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০১ সালের ১৫ মার্চ এবং উদ্বোধন করা হয় ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারী।
- বিশ্বের বিভিন্ন দেশের মাতৃভাষা নিয়ে গবেষণার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়।
- এটির প্রধানের পদবী পরিচালক।

(তথ্যসূত্র: আইন মন্ত্রণালয় ও প্রথম আলো)
৮৮.
বিশ্ব পানি দিবস-
  1. ক) ২২ এপ্রিল
  2. খ) ২১ মে
  3. গ) ২২ জুন
  4. ঘ) ২২ মার্চ
ব্যাখ্যা
- ২২ মার্চ : বিশ্ব পানি দিবস
- ২২ এপ্রিল : বিশ্ব ধরিত্রী দিবস
- ২২ মে : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
- ৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস
- ৮ জুন : বিশ্ব সমুদ্র দিবস
- ৪ অক্টোবর : বিশ্ব প্রাণী দিবস।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওরয়েবসাইট)
৮৯.
২০১৪ সালের ১ জানুয়ারি কোন দেশ ১৮ তম দেশ হিসেবে ‘ইউরো‘ মুদ্রা চালু করে?
  1. ক) গ্রিস
  2. খ) মাল্টা
  3. গ) লাটভিয়া
  4. ঘ) রুমানিয়া
ব্যাখ্যা
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- সম্প্রতি ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।

- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না ডেনমার্ক ও সুইডেন।

উৎসঃ ইইউ এর ওয়েবসাইট।
৯০.
বিশ্বকাপ ফুটবল ২০১৪‘র জন্য নির্মিত বলের নাম কী?
  1. ক) জাবুলানি
  2. খ) ব্রাজুকা
  3. গ) ব্রাজিলা
  4. ঘ) ব্রাজিলিয়া
ব্যাখ্যা
- ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ব্রাজিলে।
- বিশ্বকাপ ফুটবল ২০১৪‘র জন্য নির্মিত বলের নাম ব্রাজুকা। 

উলেখ্য,
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হয় ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।
- কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম আল রিহলা (Al Rihla)। ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম - আল রিহলা। আরবি ভাষার 'আল রিহলা'র বাংলা অর্থ 'যাত্রা' বা 'ভ্রমণ'।
- কাতার বিশ্বকাপের মাসকটের নাম La'eeb। আরবি ভাষায় La'eeb কথার অর্থ হলো বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।

উৎস : ফিফা ওয়েবসাইট
৯১.
বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?
  1. ক) দাইউ
  2. খ) ফিনিক্স
  3. গ) ফোর্ড
  4. ঘ) বোয়িং
ব্যাখ্যা
- বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানি হলো বোয়িং। 
- ফোর্ড হচ্ছে বিশ্বের শীর্ষ স্থানীয় একটি গাড়ি নির্মাতা কোম্পানি।
- বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট প্লাটফর্ম হলো  ফিনিক্স। 

উৎস : সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট
৯২.
মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির ওপর-
  1. ক) থায়ামিন
  2. খ) টায়ালিন
  3. গ) মেলানিন
  4. ঘ) নিয়াসিন
ব্যাখ্যা
- মানুষের ত্বকে উপস্থিত মেলানোসাইট নামক কোষ মেলানিন নামক রঞ্জক পদার্থ উৎপন্ন করে যা গায়ের রঙ ফর্সা বা কালো হওয়ার জন্য দায়ী।
- পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক রাসায়নিক উৎপন্ন হতে পারে যা ঘুমের উপর প্রভাব বিস্তার করে।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৯৩.
নিচের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?
  1. ক) সিপিইউ
  2. খ) কী-বোর্ড
  3. গ) প্রিন্টার
  4. ঘ) মনিটর
ব্যাখ্যা
- কীবোর্ড একটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ।  
- ইহা কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস।
- কী-বোর্ড দিয়ে কম্পিউটারকে কমান্ড বা নির্দেশ দেওয়া হয়। 
- ব্যবহারকারী কিবোর্ডে সংখ্যা, অক্ষর টাইপ করে থাকে।

উৎসঃ ব্রিটানিকা।
৯৪.
বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর ‘জিনগত নকশা‘ উন্মোচন করেছেন?
  1. ক) গরু
  2. খ) ভেড়া
  3. গ) ছাগল
  4. ঘ) মহিষ
ব্যাখ্যা
প্রাণী হিসেবে প্রথম মহিষের জিন নকশা উন্মোচনে সফলতা লাভ করেন বাংলাদেশের বিজ্ঞানীরা।

বেসরকারি কোম্পানি লাল তীর লাইভস্টক লিমিটেড চীনের বেইজিং জেনোম ইনস্টিটিউটের (বিজেআই) সহায়তায় ২০১৪ সালে এই সফলতা অর্জন করে।
মহিষের জীবনরহস্য উন্মোচনের এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন বিজেআইয়ের চেয়ারম্যান জিয়ান উয়াং এবং লাল তীরের বিজ্ঞানী মো. মনিরুজ্জামান। মোট ১৪ জন বিজ্ঞানী দুই বছর তিন মাস সময় ধরে এই গবেষণাটি করেছেন।

এর আগে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পাটবিষয়ক মৌলিক ও প্রায়োগিক গবেষণা প্রকল্পের আওতায় বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে দেশি ও তোষা পাট এবং ছত্রাকের জীবনরহস্য উন্মোচিত করেন বাংলাদেশের বিজ্ঞানীরা।

সূত্র: প্রথম আলো ও অন্যান্য পত্রিকা রিপোর্ট
৯৫.
পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?
  1. ক) সমাক্ষ রেখা
  2. খ) নিরক্ষরেখা
  3. গ) মেরু রেখা
  4. ঘ) দ্রাঘিমা রেখা
ব্যাখ্যা
- দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে, তাকে নিরক্ষরেখা বলে।
- পৃথিবী গোলাকৃতির হওয়ায় এ রেখাও বৃত্তাকার।
- নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাবে ভাগ করেছে।
- এ রেখার উত্তরে পৃথিবীর অর্ধাংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অর্ধাংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়।
- এই রেখাটির মান ০ ডিগ্রি। এখানে দিন রাত সর্বত্র সমান।
- নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়।

উৎসঃ ভূগোল, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় -
  1. ক) সেরিকালচার
  2. খ) টিস্যুকালচার
  3. গ) এপিকালচার
  4. ঘ) পিসিকালচার
ব্যাখ্যা
- মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে। প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি নিয়ে মৌচাকের উপযোগী পরিবেশ তৈরি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাই হলো মৌমাছি চাষ।

রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার;
মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার;
মৎস্য চাষ বিষয়ক বিদ্যা - পিসিকালচার;
চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা - প্রণকালচার।
মৌমাছির চাষ - এপিকালচার,
রেশমের চাষ - সেরিকালচার,
উদ্যানবিদ্যা - হর্টিকালচার,
পাখীপালন বিদ্যা - এভিকালচার,
সামুদ্রিক মৎস পালনবিদ্যা - মেরিকালচার।

[সূত্র: বাংলাপিডিয়া ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
৯৭.
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
  1. ক) ভিটামিন ‘এ‘
  2. খ) ভিটামিন ‘বি‘
  3. গ) ভিটামিন ‘সি‘
  4. ঘ) ভিটামিন ‘ডি‘
ব্যাখ্যা
- স্কার্ভি রোগ হয় ভিটামিন- সি এর অভাবে।
- রিকেটস এবং অস্টিওম্যালাসিয়া হয় ভিটামিন- ডি এর অভাবে।
- রাতকানা রোগ হয় ভিটামিন-এ এর অভাবে।
- অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে ভিটামিন- কে এর অভাবে।

সূত্র: মাধমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৯৮.
ডেঙ্গু জ্বরের বাহক -
  1. ক) কিউলেক্স মশা
  2. খ) এনোফিলিস মশা
  3. গ) এডিস মশা
  4. ঘ) পুরুষ মশা
ব্যাখ্যা
ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। 

উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় শহরাঞ্চলীয় চক্রেই ডেঙ্গু ভাইরাস স্থিতি লাভ করে। এজন্যই শহুরে লোকদের মধ্যেই রোগটি বেশি। মানুষের আবাসস্থলের সঙ্গে সংশ্লিষ্ট দিনের বেলায় দংশনকারী Aedes aegypti মশা এসব ভাইরাসের বাহক। কোনো কোনো অঞ্চলে অন্যান্য প্রজাতি Aedes albopictus, A. polynesiensis মশাও সংক্রমণ ঘটায়। রোগীকে দংশনের দুই সপ্তাহ পর মশা সংক্রমণক্ষম হয়ে ওঠে এবং গোটা জীবনই সংক্রমণশীল থাকে।

রোগের লক্ষণ ১. ডেঙ্গুজ্বর ডেঙ্গু-ভাইরাসের সংক্রমণ উপসর্গবিহীন থেকে নানা রকমের উপসর্গযুক্ত হতে পারে, এমনকি তাতে মৃত্যুও ঘটে। সচরাচর দৃষ্ট ডেঙ্গুজ্বর, যাকে প্রায়ই ক্লাসিক্যাল ডেঙ্গু বলা হয়, সেটি একটি তীব্র ধরনের জ্বর যাতে হঠাৎ জ্বর হওয়া ছাড়াও থাকে মাথার সামনে ব্যথা, চক্ষুগোলকে ব্যথা, বমনেচ্ছা, বমি এবং লাল ফুসকুড়ি। প্রায়ই চোখে প্রদাহ এবং মারাত্মক পিঠব্যথা দেখা দেয়। এসব লক্ষণ ৫-৭ দিন স্থায়ী হয় এবং রোগী আরও কিছুদিন ক্লান্তি অনুভব করতে পারে এবং এরপর সেরে ওঠে।

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট। 
৯৯.
কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে?
  1. ক) ইউনিসেফ
  2. খ) ইউএনডিপি
  3. গ) ইউনেস্কো
  4. ঘ) আইএমএফ
ব্যাখ্যা
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো।
- এটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- বাংলাদেশের সোমপুর বিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎসঃ ইউনেস্কোর ওয়েবসাইট।
১০০.
২০১৩ সালে UNESCO'র ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) মসলিন
  2. খ) জামদানি
  3. গ) নকশী কাঁথা
  4. ঘ) রিকশা নকশা
ব্যাখ্যা
বংলাদেশের সাংস্কৃতিতে জামদানির অপরিসীম ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০১৩ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র অষ্টম অধিবেশনে ঐতিহ্যবাহী জামদানি বুনন্ শিল্পকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করে।
------
সর্বশেষ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায় -  শীতল পাটি তৈরি শিল্প।
===============
- বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত অধরা সাংস্কৃতিক ঐতিহ্যগুলো হলো:
- বাউল গান (২০০৮)
- জামদানি বুনন শিল্প (২০১৩)
- পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা (২০১৬)
- শীতল পাটি তৈরি শিল্প (২০১৭)।

(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)