পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
৪. বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব; ৫. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
নিচের কোন তথ্যটি ভুল?
  1. ক) অক্ষাংশ - জলবায়ুর একটি নিয়ামক
  2. খ) নিরক্ষরেখার উপর সূর্য সারাবছর তীর্যকভাবে কিরণ দেয়
  3. গ) নিরক্ষরেখা থেকে সূর্য যত দক্ষিণে যায় এর তাপমাত্রা কমতে থাকে
  4. ঘ) নিরক্ষরেখা থেকে সূর্য যত উত্তরে যায় ততই সূর্যকিরণ তির্যকভাবে পড়তে থাকে
সঠিক উত্তর:
খ) নিরক্ষরেখার উপর সূর্য সারাবছর তীর্যকভাবে কিরণ দেয়
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরক্ষরেখার উপর সূর্য সারাবছর তীর্যকভাবে কিরণ দেয়
ব্যাখ্যা
জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হলো অক্ষাংশ৷
সূর্যকিরণের মাত্রা অক্ষাংশভেদে বিভিন্ন রকম হয়৷
নিরক্ষরেখার উপর সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়।
নিরক্ষরেখা থেকে সূর্য যতই উত্তরে বা দক্ষিণে যায় ততই সূর্যকিরণ তির্যকভাবে পড়তে থাকে৷ এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে৷
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি
.
শিলং এর চেয়ে দিনাজপুরের তাপমাত্রার পার্থক্য পরিলক্ষিত হয় কিসের ফলে?
  1. ক) পর্বতের অবস্থান
  2. খ) উচ্চতা
  3. গ) অক্ষাংশ
  4. ঘ) বনভূমির অবস্থান
সঠিক উত্তর:
খ) উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
খ) উচ্চতা
ব্যাখ্যা
সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়, ততই উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা হ্রাস পেতে থাকে। সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় প্রায় ৬° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়৷
এজন্যই একই অক্ষাংশে অবস্থিত হওয়ার পরেও উচ্চতায় পার্থক্য থাকায় দুই জায়গার একটি অপরটির চেয়ে ভিন্ন জলবায়ু সম্পন্ন হয়।
যেমনঃ উচ্চতা বেশি হওয়ায় দিনাজপুরের চেয়ে শিলং এর তাপমাত্রা কম হয়৷
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি
.
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আগামী ৫০ বছরে বাংলাদেশে কী পরিমাণ মানুষ জলবায়ু উদ্বাস্তু হবে?
  1. ক) ১ কোটি
  2. খ) ২ কোটি
  3. গ) ৩ কোটি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩ কোটি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ কোটি
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তনের প্রভাবঃ (বাংলাদেশ প্রেক্ষিত)
মানবসৃষ্ট নানা রকম কাজকর্ম যা পরিবেশের ক্ষতি করছে সেগুলোই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এই সমস্ত কার্যক্রম যেমন শিল্পায়ন, বনাঞ্চল উজাড়, পারমানবিক পরীক্ষা, কৃষির সম্প্রসারণ, যানবাহনের কালো ধোঁয়া, কাঠ-কয়লা পোড়ানো ইত্যাদি দ্বারা নির্গত কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস গ্যাসই বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। দিন দিন জলবায়ুপরিবর্তনের নেতিবাচক প্রভাবে এদেশের প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং দেশের প্রায় ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে। আনুমানিক ৩ কোটি মানুষ তাদের ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই

.
বাংলাদেশের জলবায়ুকে মৌসুমি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা

বাংলাদেশের জলবায়ুকে মৌসুমি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে।
যথা- গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল।
বাংলাদেশে মার্চ-মে (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল।
জুন-অক্টোবর (জ্যৈষ্ঠ-কার্তিক) পর্যন্ত বর্ষাকাল
এবং নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক-ফাল্গুন) পর্যন্ত সময়কালকে শীতকাল বলা হয়।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।
.
জলবায়ু পরিমাপ করতে কত বছরের পরিবর্তনকে বিবেচনায় নিতে হয়?
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ২০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ঘ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০
ব্যাখ্যা
কোনো স্থানের একটি নির্দিষ্ট দিনের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি
.
গ্রিনহাউজ প্রভাব নিচের কোন দেশের জন্য সাফল্য বয়ে আনবে?
  1. ক) কানাডা
  2. খ) রাশিয়া
  3. গ) সুইডেন
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রভাব কানাডা, রাশিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, দক্ষিণ আমেরিকা প্রভৃতি দেশের জন্য সাফল্য বয়ে আনবে।
কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে ঐসব অঞ্চলের লক্ষ লক্ষ একর জমি বরফমুক্ত হয়ে চাষাবাদ ও বসবাসযোগ্য হয়ে উঠবে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।
.
বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
  1. ক) বান্দরবান
  2. খ) সিলেট
  3. গ) মৌলভীবাজার
  4. ঘ) রাঙামাটি
সঠিক উত্তর:
খ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১° সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার।
মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়।
বাংলাদেশের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়৷
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।
.
মরুভূমিতে দিনে প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হওয়ার কারণ কী?
  1. ক) বৃষ্টিহীনতা
  2. খ) উন্মুক্ত প্রান্তর
  3. গ) অত্যধিক তাপমাত্রা
  4. ঘ) বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম
সঠিক উত্তর:
ঘ) বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম
ব্যাখ্যা
মৃত্তিকার গঠন বা বুনট সূর্যতাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে।
প্রস্তর বা বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম। এজন্য তা দ্রুত উত্তপ্ত এবং দ্রুত শীতল হয়। তাই মরুভূমিতে দিনে প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
.
বর্তমানে দেশের মোট আয়তনের মোট কত শতাংশ এলাকা বৃক্ষাচ্ছাদিত?
  1. ক) ১০.৭%
  2. খ) ১৩.২৮%
  3. গ) ১৪%
  4. ঘ) ১৭%
সঠিক উত্তর:
খ) ১৩.২৮%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩.২৮%
ব্যাখ্যা
বাংলাদেশের আয়তনের ১৭% এলাকা জুড়ে বনভূমি অবস্থিত।
বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ১৫ লক্ষ ৭৬ হাজার হেক্টর যা দেশের আয়তনের প্রায় ১০.৭%।
বর্তমানে দেশের মোট আয়তনের মোট ১৩.২৮% এলাকা বৃক্ষাচ্ছাদিত।
উৎসঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়
১০.
বাংলাদেশে ঘূর্ণিঝড় আইলা কবে সংঘটিত হয়?
  1. ক) ২০০৭
  2. খ) ২০০৯
  3. গ) ২০১০
  4. ঘ) ২০১১
সঠিক উত্তর:
খ) ২০০৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৯
ব্যাখ্যা
১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষের প্রাণহানী হয়েছে। ২০০৭ ও ২০০৯ সালে সংঘটিত ঘূর্ণিঝড় সিডর এবং আইলাতে যথাক্রমে ১০ হাজার এবং ৭ হাজার মানুষের প্রাণহানী হয়েছিলো।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
১১.
নিচের কোনটি বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার সাথে সম্পর্কিত?
  1. ক) রামসার কনভেনশন
  2. খ) গ্রিনপিস
  3. গ) GCF
  4. ঘ) মন্ট্রিল প্রটোকল
সঠিক উত্তর:
খ) গ্রিনপিস
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিনপিস
ব্যাখ্যা

গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্‌ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
১৯৭১ সালে আলাস্কার আমচিটকা (Amchitka) দ্বীপে আমেরিকার ভূগর্ভস্থ পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের বিরুদ্ধে প্রচারণা ও লং-মার্চ পরিচালনার মাধ্যমে এর যাত্রা শুরু।
বর্তমানে এটি বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রচারনা সহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রচারনা ও সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ কর যাচ্ছে।
এক নজরে গ্রিনপিস (Greenpeace):
প্রতিষ্ঠাকালঃ ১৫, সেপ্টেম্বর, ১৯৭১ সাল।
প্রতিষ্ঠার স্থানঃ ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
সদরদপ্তরঃ আমস্টারডাম, নেদারল্যান্ড।

উৎসঃ Live MCQ content (upcoming)
১২.
ভূমিকম্প মোকাবেলায় কোন পরামর্শটি ঠিক নয়?
  1. ক) ঘরে হেলমেট থাকলে তা মাথায় পরা
  2. খ) খোলা জায়গায় আশ্রয় নেয়া যাবে না
  3. গ) এ সময় লিফট ব্যবহার করবেন না
  4. ঘ) গ্যাসের সুইচ বন্ধ করে দেয়া
সঠিক উত্তর:
খ) খোলা জায়গায় আশ্রয় নেয়া যাবে না
উত্তর
সঠিক উত্তর:
খ) খোলা জায়গায় আশ্রয় নেয়া যাবে না
ব্যাখ্যা

ভূমিকম্পে করণীয় কিছু সতর্কতামুলক টিপস

ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির সঙ্গে সঙ্গে খোলা জায়গায় আশ্রয় নিন।

ঘরে হেলমেট থাকলে মাথায় পরে নিন, অন্যদেরও পরতে বলুন।

ঘর থেকে বের হওয়ার সময় সম্ভব হলে আশপাশের সবাইকে বের হয়ে যেতে বলুন।

দ্রুত বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে দিন।

কোনো কিছু সঙ্গে নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করবেন না।

যদি ঘর থেকে বের হওয়া না যায়, সে ক্ষেত্রে ইটের গাঁথুনি দেওয়া পাকা ঘর হলে ঘরের কোণে এবং কলাম ও বিমের তৈরি ভবন হলে কলামের গোড়ায় আশ্রয় নিন।

আধাপাকা বা টিন দিয়ে তৈরি ঘর থেকে বের হতে না পারলে শক্ত খাট বা চৌকির নিচে আশ্রয় নিন।

ভূমিকম্প রাতে হলে কিংবা দ্রুত বের হতে না পারলে সজাগ হওয়ার সঙ্গে সঙ্গে আশ্রয় নিন ঘরের কোণে, কলামের গোড়ায় অথবা শক্ত খাট বা টেবিলের নিচে।

গাড়িতে থাকলে যথাসম্ভব নিরাপদ স্থানে থাকুন। কখনো সেতুর ওপর গাড়ি থামাবেন না।

এ সময় লিফট ব্যবহার করবেন না।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
১৩.
বাংলাদেশে শীতকালের সময়কাল -
  1. ক) কার্তিক-অগ্রহায়ণ
  2. খ) ভাদ্র-পৌষ
  3. গ) আশ্বিন-ফাল্গুন
  4. ঘ) কার্তিক-ফাল্গুন
সঠিক উত্তর:
ঘ) কার্তিক-ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কার্তিক-ফাল্গুন
ব্যাখ্যা
সাধারণত এ দেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক-ফাল্গুন) পর্যন্ত সময়কে শীতকাল বলে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পর তাপমাত্রা কমতে থাকে।
আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস।
জানুয়ারি শীতলতম মাস এবং এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৪.
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস না?
  1. ক) মিথেন
  2. খ) ওজোন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) কার্বন-ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
গ) অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অক্সিজেন
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণতার মূল কারণ - কার্বন ডাই অক্সাইড, ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং জলীয়বাষ্প, যেগুলো গ্রিনহাউজ গ্যাস নামে পরিচিত, সেসবের পরিমাণ বেড়ে যাওয়া৷
গ্রিন হাইজ গ্যাসগুলোর মূল উৎস হচ্ছে - যানবাহন, শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে সৃষ্ট ধোয়া এবং রেফ্রিজারেটর ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহৃত গ্যাস৷
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
১৫.
সর্বকালের সবচেয়ে প্রলয়ঙ্করী সাইক্লোন কত সালে সংঘটিত হয়েছিলো?
  1. ক) ১৯৬৩
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৯১
সঠিক উত্তর:
গ) ১৯৭০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭০
ব্যাখ্যা
নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচন্ড গতিবেগে ঘুরতে থাকে, তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে।
১৯৬০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় ৫০ বার বাংলাদেশে সাইক্লোন আঘাত হেনেছে।
১৯৭০ সালের সাইক্লোনটি সর্বকালের সবচেয়ে প্রলয়ঙ্করী সাইক্লোন হিসেবে পৃথিবীর ইতিহাসে চিহ্নিত হয়েছে৷ এ ঝড়ে প্রায় ৫ লক্ষ প্রাণহানি ঘটেছিলো।
এ পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়েছিলো ১৯৯১ সালে
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
১৬.
ওজোন স্তর সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক কনভেনশন -
  1. ক) মন্ট্রিল প্রটোকল
  2. খ) বাসেল কনভেনশন
  3. গ) ভিয়েনা কনভেনশন
  4. ঘ) রামসার কনভেনশন
সঠিক উত্তর:
গ) ভিয়েনা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা

১৯৮৯ সালের ২২শে মার্চ অস্ট্রিয়ার ভিয়েনাতে ওজোন স্তর সুরক্ষা এবং সংরক্ষণে ভিয়েনা কনভেনশন গৃহীত হয়।
মন্ট্রিল প্রটোকল ওজোন স্তর বিনষ্টকারী ক্ষতিকর রাসায়নিক পদার্থের নিঃসরণ কমানোর জন্য গৃহীত হয়৷
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

১৭.
আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান কোনটি?
  1. ক) ওয়েদারলজি
  2. খ) মেটালার্জি
  3. গ) এস্ট্রোলজি
  4. ঘ) মেটিওরোলজি
সঠিক উত্তর:
ঘ) মেটিওরোলজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মেটিওরোলজি
ব্যাখ্যা
Meteorology - the branch of science concerned with the processes and phenomena of the atmosphere, especially as a means of forecasting the weather; আবহাওয়াবিদ্যা; বায়ুবিজ্ঞান।
Source: Oxford