পরীক্ষা আর্কাইভ

Global Islami Bank Ltd. - Probationary Officer

পরীক্ষাUnlistedতারিখ২০ ফেব্রুয়ারি, ২০২১সময়30 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Global Islami Bank Ltd. - 20.02.2021 Post Name: Probationary Officer
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Global Islami Bank Ltd. - Probationary Officer

Unlisted · ২০ ফেব্রুয়ারি, ২০২১ · ৫০ প্রশ্ন

.
‘শবপোড়া’ শব্দটির কি দোষ দেখা যায়?
  1. ক) গুরুচন্ডালী
  2. খ) আকঙ্খার প্রয়োগে ভুল
  3. গ) উপমার প্রয়োগে ভুল
  4. ঘ) দুর্বোধ্যতা
ব্যাখ্যা
‘শবপোড়া’ শব্দটি গুরুচন্ডালী দোষে দুষ্টু। 
সঠিক শব্দ হবে শবদাহ। 

গুরুচণ্ডালী দোষ:
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ ঘটলে যে দোষের সৃষ্টি হয়, তাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ।
- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ কখনও কখনও গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
- এ দোষে দুষ্ট শব্দ তার যােগ্যতা হারায়।
যেমন- গরুর গাড়ি, শবদাহ, মড়াপােড়া প্রভৃতি হলাে তৎসম শব্দ। গঠন ও অর্থের দিক থেকে এসব শব্দের কোনাে সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় যথাক্রমে গরুর শকট, শবপােড়া, মড়াদাহ; তাহলে দেশীয় শব্দের সঙ্গে তৎসম শব্দের মিলন ঘটে এবং তাতে শব্দ গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘দুঃখকে প্রাপ্ত’- এটি কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) বহুব্রীহি
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) কর্মধারায়
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস: সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। 

দ্বিতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা :
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
সূর্য- এর প্রতিশব্দ
  1. ক) আদিত্য
  2. খ) সুধাংশু
  3. গ) শশাঙ্ক
  4. ঘ) বিধু
ব্যাখ্যা
• 'সূর্য' এর প্রতিশব্দ 'আদিত্য'
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ - রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

অন্যদিকে, 
সুধাংশু, শশাঙ্ক, বিধু = 'চাঁদ' এর প্রতিশব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কৃষক হলেও তার আছে রাশি রাশি ধান’- এই বাক্যে ‘রাশি রাশি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সামান্য
  2. খ) গভীরতা
  3. গ) আধিক্য
  4. ঘ) তীব্রতা
ব্যাখ্যা
• ‘কৃষক হলেও তার আছে রাশি রাশি ধান’- এই বাক্যে ‘রাশি রাশি’ আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। 

• দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
যেমন- আমার জ্বর জ্বর লাগছে অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

• বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯।
.
‘স্বাধীনতা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সু+অধীনতা
  2. খ) স+অধীনতা
  3. গ) শ+অধীনতা
  4. ঘ) স্ব+অধীনতা
ব্যাখ্যা
‘স্বাধীনতা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = স্ব+অধীনতা

উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন-
অনু + এষণ = অন্বেষণ,
তনু + ঈ = তন্বী,
অনু + ইত = অন্বিত,
স্ব + অধীন = স্বাধীন,
স্ব + ইচ্ছা = স্বেচ্ছা,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
এক কথায় প্রকাশ করুন ‘জয়ের জন্য যে উৎসব’
  1. ক) বিজয়জয়ন্তী
  2. খ) জয়ন্তী
  3. গ) জয়ান্তী
  4. ঘ) বিজয় উৎসব
ব্যাখ্যা
জয়সূচক যে উৎসব, জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী।

- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে যে উৎসব - রজত জয়ন্তী;
- পঞ্চাশ বছর পূর্তিতে যে উৎসব - সুবর্ণ জয়ন্তী
- ষাট বছর পূর্তিতে যে উৎসব - হীরক জয়ন্তী
- পঁচাত্তর বছর পূর্তিতে যে উৎসব - প্লাটিনাম জয়ন্তী হয়।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘ছন্দের জাদুকর’ কে ছিলেন?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) দ্বিজেন্দ্রনাল ঠাকুর
  4. ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার ভাববস্তু ছিলো- দেশাত্মবোধ, শক্তির সাধনা ও মানবতার বন্দনা। 

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।‌

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

===========
প্রশ্নে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলো, প্রকৃতপক্ষে এটা সত্যেন্দ্রনাথ দত্ত হবে।
যেহেতু এটি একটি জব সল্যুশনের প্রশ্ন এবং অন্য কোনো অপশনে সম্ভাব্য উত্তর নেই, তাই বাতিল করা হয়নি।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নিসুতী
  2. খ) নিসুতি
  3. গ) নিসূতী
  4. ঘ) নিষুতি
ব্যাখ্যা
শুদ্ধ বানান = নিষুতি

নিষুতি (বিশেষ্য) 
- তৎসম বা সংস্কৃত শব্দ 'নিষুপ্তি' থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
অর্থ:
(বিশেষ্য) নিদ্রায় মগ্ন; গাঢ়নিদ্রা।
(বিশেষণ) নিস্তব্ধ; নিঃশব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট শব্দ কোনটি?
  1. ক) আকাঁড়া
  2. খ) অবেলা
  3. গ) অপমান
  4. ঘ) অভিশয়
ব্যাখ্যা
বাংলা উপসর্গ মোট ২১টি।
- 'আ' একটি খাঁটি বাংলা উপসর্গ।

এর কয়েকটি অর্থদ্যোতকতা হচ্ছে: 
- 'অভাব' অর্থে -- আকাঁড়া, আধোয়া, আলুনি
- 'বাজে/নিকৃষ্ট' অর্থে -- আকাঠা, আগাছা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) নজরুল ইন্সটিটিউট
  3. গ) এশিয়াটিক সোসাইটি
  4. ঘ) বাংলা একাডেমি
ব্যাখ্যা
রাষ্ট্রভাষা হিসেবে বাংলার দাবীতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়ন ও সম্মৃদ্ধির লক্ষ্যে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।
যুক্তফ্রন্ট সরকারের ২১ দফার মধ্যে বাংলা একাডেমি প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো।
তদানীন্তন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর বাস ভবন হিসেবে পরিচিত বর্ধমান হাউসকে বাংলা একাডেমি ভবনে রূপান্তরিত করা হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা একাডেমি।
১১.
Books are a great source ........ happiness.
  1. ক) of
  2. খ) for
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা

Source (of something)
- a person or thing that causes or provides something.
Ex: Your local library will be a useful source of information.

অর্থাৎ, কোন কিছুর উৎস বুঝাতে source এর পর preposition হিসেবে of ব্যবহৃত হয়।

Source: Oxford Dictionary

১২.
In the test, we will ........... your work and then give you detailed feedback.
  1. ক) assess
  2. খ) judge
  3. গ) measure
  4. ঘ) check
ব্যাখ্যা
Assess - to judge or decide the amount, value, quality, or importance of something
Judge - to form, give, or have as an opinion, or to decide about something or someone, especially after thinking carefully.
Measure - to judge the quality, effect, importance, or value of something.
Check - to make certain that something or someone is correct, safe, or suitable by examining it, him, or her quickly.

Work এর সাথে assess - verb টি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ।
অন্য word গুলোর অর্থ কাছাকাছি হলেও সেগুলো work এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
১৩.
What is the cause ........ the problem?
  1. ক) of
  2. খ) on
  3. গ) about
  4. ঘ) in
ব্যাখ্যা

What is the cause of the problem?
- সমস্যার কারণ কি?

সাধারণত 'এর' অর্থ প্রকাশ করার জন্য of - preposition ব্যবহৃত হয়। 
তাই শূন্যস্থানে of বসবে। 

১৪.
If he is not interested, we will.....the proposal.
  1. ক) vacant
  2. খ) abandon
  3. গ) impulse
  4. ঘ) remove
ব্যাখ্যা

Vacant - শূন্য; রিক্ত; খালি; ফাঁকা। 
Abandon - পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া।
Impulse - বেগ; প্রণোদনা; প্রেরণা।
Remove (from) - সরানো; সরিয়ে নেওয়া।

Context অনুসারে শূন্যস্থানে abandon বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।
বাক্যের অর্থ - তিনি আগ্রহী না হলে আমরা প্রস্তাবটি পরিত্যাগ করব।

Source: Accessible Dictionary by Bangla Academy

১৫.
Both parties must adhere......the terms of the contract.
  1. ক) in
  2. খ) by
  3. গ) on
  4. ঘ) to
ব্যাখ্যা
Adhere to something (phrasal verb)
Meaning: to continue to obey a rule or have a belief.
BAngla Meaning:
(১) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
(২) বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা: adhere to an opinion.

বাক্যের অর্থ - উভয় পক্ষকেই চুক্তির শর্তাবলী মেনে চলতে হবে।
১৬.
Find the correctly spelt word
  1. ক) Bureacracy
  2. খ) Bercaucracy
  3. গ) Buereacracy
  4. ঘ) Bureaucracy
ব্যাখ্যা
The correctly spelt word is Bureaucracy
Bureaucracy (noun) আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা;

Source: Accessible Dictionary by Bangla Academy
১৭.
Find the correct word.
  1. ক) Deference
  2. খ) Defferance
  3. গ) Defference
  4. ঘ) Defference
ব্যাখ্যা
The correct spelling is Deference 

Deference (noun)
- অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; মান্যত্ব; বশবর্তিতা; সম্মান; শ্রদ্ধা.

Source: Accessible Dictionary
১৮.
The synonymous of Catastrophe is-
  1. ক) Built
  2. খ) Implement
  3. গ) Destruction
  4. ঘ) Fresh
ব্যাখ্যা
Catastrophe (noun) বিপর্যয়; আকস্মিক বিপত্তি (বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড)
এর synonym হবে Destruction.

Destruction
(noun) 
ধ্বংস; বিনাশ; বিনষ্টি; সর্বনাশ; ধ্বংস বা সর্বনাশের হেতু।
 
Meaning of other words:
Build - নির্মাণ/তৈরি করা; গড়া; বানানো।
Implement - কার্যে পরিণত করা; বাস্তবায়িত করা।
fresh - টাটকা; তাজা; সদ্য; তরতাজা; ঝরঝরে।

Source: Accessible Dictionary
১৯.
The Idiom 'Tie the knot' means?
  1. ক) Getting married
  2. খ) Criticism
  3. গ) Enmity
  4. ঘ) Wear a tie
ব্যাখ্যা
The Idiom 'Tie the knot' means to ger married.
Example sentence: So when are you two going to tie the knot?

Source: Cambridge Dictionary
২০.
Passive voice of 'I saw him leaving the house' is-
  1. ক) Leaving the house he was seen by me
  2. খ) He was seen to be leaving the house
  3. গ) He was seen leaving the house by me
  4. ঘ) He had been seen leaving the house
ব্যাখ্যা
Subject + Verb + Object + Present participle যুক্ত Active Voice-কে passive Voice-এ পরিণত করতে হলে নিয়মটি হল:
objectটি Subject হয় + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + মূল verb-এর past participle বসে + present participle যুক্ত অংশটি বসে + by বসে + Subjectটির objective form বসে।

সে অনুসারে সঠিক উত্তর গ) He was seen leaving the house by me.
২১.
Antonym of 'Foe' is
  1. ক) Friend
  2. খ) Enemy
  3. গ) Classmate
  4. ঘ) Future
ব্যাখ্যা

The correct antonym of Foe (শত্রু) is Friend (বন্ধু)।

Meaning of other words:
Enemy - শত্রু
Classmate - সহপাঠী
Future - ভবিষৎ

২২.
The phrase 'De Jure' means?
  1. ক) Successful
  2. খ) By law
  3. গ) Illegal
  4. ঘ) Fugitive
ব্যাখ্যা
The phrase 'De Jure' means By law

De jure (adjective), (adverb)  
- ন্যায়সম্মতভাবে; ন্যায়ত; আইনসম্মতভাবে; আইনত:
 
Meaning of other words:
Successful - কৃতকার্য
Illegal - অবৈধ, বেআইনি
Fugitive - পলাতক; ফেরারি
২৩.
Antonym of ENORMOUS is-
  1. ক) Fragile
  2. খ) Weak
  3. গ) Tiny
  4. ঘ) Soft
ব্যাখ্যা
The correct antonym of ENORMOUS (প্রচুর, বিশাল) is Tiny (অতি ক্ষুদ্র; পুঁচকে).

Meaning of other words:
Fragile - ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক
Weak - (strong এর বিপরীতে) দুর্বল; ভঙ্গুর;
Soft - (hard- এর বিপরীত) নরম
২৪.
Passive voice of 'None likes him' is
  1. ক) He is not liked by anyone
  2. খ) He was not liked by anyone
  3. গ) He has not been liked by anyone
  4. ঘ) He is liked by none
অনির্ধারিত
ব্যাখ্যা
Passive করতে হলে Subject – Object হয়, Object – Subject হয়। অতিরিক্ত be verb বসে। মূল Verb এর Past Participle বসে। Object এর আগে by বসে।

এ হিসেবে Passive হওয়া উচিৎ -
He is liked by none. 

আবার যেহেতু None = not anyone
তাই, He is liked by none. = He is not liked by anyone.

অর্থাৎ, দেখা যাচ্ছে ক) ও ঘ) দুইটি অপশনই সঠিক।
একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।
২৫.
It was bungled effect to restore order. 'Bungled' here means -
  1. ক) United
  2. খ) Unsuccessful
  3. গ) Unprecedented
  4. ঘ) Fatal
ব্যাখ্যা
Bungle (verb transitive), (verb intransitive) 
(কোনো কাজ) আনাড়ির মতো করা; পণ্ড/ভণ্ডুল করা: He bungled the whole project.
 
Meaning of words given in option:
United (একত্রিত)
Unsuccessful (ব্যর্থ, অকৃতকার্য)
Unprecedented (নজির বিহীন; অভূতপূর্ব)
Fatal (প্রাণনাশক; মারাত্মক)

অর্থাৎ, 'Bungled' here means - Unsuccessful.
২৬.
40 is subtracted from 60% of a number, the result is 50. Find the number?
  1. ক) 110
  2. খ) 330
  3. গ) 340
  4. ঘ) 150
ব্যাখ্যা
Question: 40 is subtracted from 60% of a number, the result is 50. Find the number?

Solutuion: 

ধরি,
সংখ্যাটি x 
প্রশ্নমতে,
x এর 60% - 40 = 50
60x/100 = 40 + 50
3x/5 = 90
3x = 90 × 5
x = (90 × 5)/3
x = 150
২৭.
The cost price of a product is 64% of the market price. How much is the gain in percent if the product is sold allowing a discount of 12%
  1. ক) 37.5%
  2. খ) 38.5%
  3. গ) 42.5%
  4. ঘ) 27.5%
ব্যাখ্যা
Question: The cost price of a product is 64% of the market price. How much is the gain in percent if the product is sold allowing a discount of 12%

Solution: 
ধরি 
পণ্যটির তালিকামূল্য 100 টাকা
পণ্যটির ক্রয়মূল্য = 64 টাকা 
12% হ্রাসে 
পণ্যটির মূল্য = (100 - 12) টাকা = 88 টাকা 
লাভ = 88 - 64 = 24 টাকা
শতকরা লাভ = {(24/64) × 100%}
                       = 37.5%
২৮.
In a 300m race A beats B by 22.5m or 6 seconds. B's time over the course is:
  1. ক) 86sec
  2. খ) 80sec
  3. গ) 76sec
  4. ঘ) 99sec
ব্যাখ্যা
Question: In a 300m race A beats B by 22.5m or 6 seconds. B's time over the course is:

Solution: 
B একা 22.5 মিটার যায় = 6 সেকেন্ডে 
B একা 1 মিটার যায় = 6/22.5 সেকেন্ডে 
B একা 300 মিটার যায় = (6 × 300)/22.5 সেকেন্ডে
                                   = 80 সেকেন্ডে
২৯.
Three years back, father was 24 years older than his son. At present the father is 5 times as old as the son. How old will the son be three years from now?
  1. ক) 12 years
  2. খ) 27 years
  3. গ) 3 years
  4. ঘ) 9 years
ব্যাখ্যা

Question: Three years back, father was 24 years older than his son. At present the father is 5 times as old as the son. How old will the son be three years from now?

Solution: 
ধরি
পুত্রের বর্তমান বয়স x  বছর 
3 বছর পূর্বে পুত্রের বয়স ছিল = x - 3 বছর 
3 বছর পূর্বে পিতার বয়স ছিল = (x - 3) + 24 = x + 21 বছর 
পিতার বর্তমান বয়স = x + 24 বছর 

প্রশ্নমতে,
5x = x + 24
4x = 24
x = 6

পুত্রের বর্তমান বয়স 6 বছর 
3 বছর পর পুত্রের বয়স হবে = 6 + 3 = 9 বছর 

৩০.
A committee has 5 men and 6 women. What is the number of ways of selecting a group of eight persons?
  1. ক) 165
  2. খ) 185
  3. গ) 205
  4. ঘ) 225
ব্যাখ্যা
Question: A committee has 5 men and 6 women. What is the number of ways of selecting a group of eight persons?

Solution: 
মোট লোকসংখ্যা = 5 + 6 = 11 জন 

11 জন থেকে 8 জন বাছাই করা যাবে = 11C8 উপায়ে 
                                                          = 165 উপায়ে
৩১.
A and B started a business investing Tk. 22,500 and Tk. 35,000 respectively. Out of a total profit of Tk. 13,800. B's share is-
  1. ক) 5400
  2. খ) 7200
  3. গ) 8400
  4. ঘ) 9600
ব্যাখ্যা
Question: A and B started a business investing Tk. 22,500 and Tk. 35,000 respectively. Out of a total profit of Tk. 13,800. B's share is-

Solution: 
A এবং B এর বিনিয়োগের অনুপাত =  22,500 : 35,000
                                                      = 9 : 14

অনুপাতের রাশিগুলোর যোগফল = (9 + 14) = 23
ব্যবসায়ে মোট লাভের পরিমাণ = 13,800 টাকা 

B এর লাভের পরিমাণ = (13,800 এর 14/23) টাকা 
                                  = 8400 টাকা
৩২.
P and Q can complete a work in 15 days and 10 days respectively. They started the work together and then Q left after 2 days. P alone completed the remaining work. Total days to finish the work was-
  1. ক) 12 days
  2. খ) 15 days
  3. গ) 22 days
  4. ঘ) 20 days
ব্যাখ্যা
Question: P and Q can complete a work in 15 days and 10 days respectively. They started the work together and then Q left after 2 days. P alone completed the remaining work. Total days to finish the work was-

Solution: 
P এবং Q 1 দিনে করে কাজটির = (1/10) + (1/15) 
                                                 = (3 + 2)/30
                                                  = 5/30
                                                 = 1/6 অংশ 
P এবং Q 2 দিনে করে কাজটির = 2/6 অংশ  = 1/3 অংশ 

অবশিষ্ট কাজ = (1 - 1/3) অংশ = (3 - 1)/3 = 2/3 অংশ 

P 1/15 অংশ কাজ করে =1 দিনে 
P 2/3 অংশ কাজ করে = 15 × 2/3 দিনে 
                                     = 10 দিনে
পুরো কাজটি শেষ করতে সময় লাগে = (10 + 2) = 12 দিনে
৩৩.
Find the area of a rhombus whose side is 25cm and one of the diagonals is 30cm?
  1. ক) 225 sq.cm
  2. খ) 360 sq.cm
  3. গ) 600 sq.cm
  4. ঘ) 480 sq.cm
ব্যাখ্যা
Question: Find the area of a rhombus whose side is 25cm and one of the diagonals is 30cm?

Solution: 
ধরি
অপর কর্ণের দৈর্ঘ্য = 2x সে.মি.
 দেয়া আছে,
রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য = 25 সে.মি.
রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য = 30 সে.মি.

আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখন্ডিত করে।  
আমরা জানি,
 252 = (30/2)2 + (2x/2)2
⇒ 625 = 225 + x2
⇒ x2 = 400
⇒ x = 20

অপর কর্ণের দৈর্ঘ্য = 2x = 2 × 20 = 40 সে.মি.
রম্বসের ক্ষেত্রফল  = (1/2) × 30 × 40 = 600 বর্গ সে.মি.
৩৪.
In a training camp, 18 men can eat 20kg of rice in 3 days. How long will 6 men take to eat 40kg of rice?
  1. ক) 20
  2. খ) 18
  3. গ) 32
  4. ঘ) 20
ব্যাখ্যা
Question: In a training camp, 18 men can eat 20kg of rice in 3 days. How long will 6 men take to eat 40kg of rice?

Solution:
18 জন 20কেজি চাল খায় = 3দিনে
18 জন 1কেজি চাল খায় = 3/20দিনে
1 জন 1 কেজি চাল খায় = 3 × 18/20দিনে  
6 জন 1 কেজি চাল খায় = (3 × 18)/(20 × 6) দিনে  
6 জন 40 কেজি চাল খায় = (3 × 18 × 40)/(20 × 6)দিনে  
                                         = 18 দিনে
৩৫.
The sum of two numbers is 25 and their difference is 13. Find their product-
  1. ক) 104
  2. খ) 114
  3. গ) 315
  4. ঘ) 325
ব্যাখ্যা
Question: The sum of two numbers is 25 and their difference is 13. Find their product-

Solution: 
Given that 
The sum of two numbers is 25
The difference of two numbers is 13

Let
the first number be x.
the second number be y.
According to the question;
⇒ x + y = 25 ..............(1)
⇒ x - y = 13 .....(2)

By adding equation (1) and (2)
⇒ 2x = 38
⇒ x = 19
The value of y = 25 - 19 = 6
The product of x and y = 19 × 6 = 114

∴ The product of two number is 114.
৩৬.
A train 240m long passes a pole in 24 seconds. How long will is take to pass a platform 650m long?
  1. ক) 80 sec
  2. খ) 89 sec
  3. গ) 90 sec
  4. ঘ) 95 sec
ব্যাখ্যা
Question: A train 240m long passes a pole in 24 seconds. How long will is take to pass a platform 650m long?

Solution: 

ট্রেনটির মোট অতিক্রম করতে হবে = (240 + 650) মিটার = 890 মিটার 

ট্রেনটি 240 মিটার অতিক্রম করতে সময়  লাগে 24 সেকেন্ড 
ট্রেনটি 1 মিটার অতিক্রম করতে সময়  লাগে 24/240 সেকেন্ড 
ট্রেনটি 890 মিটার অতিক্রম করতে সময়  লাগে (24 × 890)/240 সেকেন্ড 
                                                                   = 89 সেকেন্ড
৩৭.
Out of 10 persons working on a project, 4 are graduated. If 3 are selected, what is the probability that there is at least one graduate among them?
  1. ক) 1/6
  2. খ) 5/8
  3. গ) 3/8
  4. ঘ) 5/6
ব্যাখ্যা
Question: Out of 10 persons working on a project, 4 are graduated. If 3 are selected, what is the probability that there is at least one graduate among them?

Solution: 
মোট কর্মীর সংখ্যা 10 জন 
গ্র্যাজুয়েট কর্মীর সংখ্যা = 4 জন 

কমপক্ষে 1 জন গ্র্যাজুয়েট হওয়ার সম্ভাবনা  = 1 - নন গ্র্যাজুয়েটহওয়ার সম্ভাবনা 
= 1 - (6C3/10C3)
 = 1 - (20/120)
= (6 - 1)/6
= 5/6
৩৮.
85% of a number is added to 24, the result is the same number. Find the number?
  1. ক) 150
  2. খ) 140
  3. গ) 130
  4. ঘ) 160
ব্যাখ্যা
Question: 85% of a number is added to 24, the result is the same number. Find the number?

Solution: 
ধরি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x এর 85% + 24 = x
(85x/100) + 24 = x
(17x /20) + 24 = x
x - (17x /20)  = 24
(20x - 17x)/20 = 24
3x/20 = 24
x/20 = 8
x = 160
৩৯.
A cistern can be filled by a tap in 4 hours while it can be emptied by another tap in 9 hours. If both the taps are opened simultaneously, then after how much time will the cistern get filled?
  1. ক) 4.5 hrs
  2. খ) 5 hrs
  3. গ) 6.5 hrs
  4. ঘ) 7.2 hrs
ব্যাখ্যা
Question: A cistern can be filled by a tap in 4 hours while it can be emptied by another tap in 9 hours. If both the taps are opened simultaneously, then after how much time will the cistern get filled?

Solution: 
চৌবাচ্চাটি 1 ঘণ্টায় পূর্ণ হয় =(1/4) - (1/9) অংশ 
                                           = (9 - 4)/36 অংশ 
                                            = 5/36
চৌবাচ্চাটির  5/36 অংশ পূর্ণ হয় = 1 ঘণ্টায় 
চৌবাচ্চাটির  1 অংশ পূর্ণ হয় = (1 × 36 )/5 ঘণ্টায় 
                                             =36/5 = 7.2  ঘণ্টায়
৪০.
The average weight of 16 boys in a class is 50.25kg and that of the remaining 8 boys is 45.15kg. Find the average weight of all the boys in the class.
  1. ক) 47.55kg
  2. খ) 48kg
  3. গ) 48.55kg
  4. ঘ) 49.25kg
ব্যাখ্যা
Question: The average weight of 16 boys in a class is 50.25kg and that of the remaining 8 boys is 45.15kg. Find the average weight of all the boys in the class.

Solution: 
Required average = (50.25 × 16 + 45.15 × 8​​)/(16 + 8)
                               = (804 + 361.20​​)/24
                               = 1165.2/24
                                = 48.55
৪১.
Sukuk bond was introduce in Bangladesh on -
  1. ক) January 13, 2021
  2. খ) November 30, 2020
  3. গ) February 10, 2021
  4. ঘ) December 30, 2020
ব্যাখ্যা
- ২৮ ডিসেম্বর, ২০২০ তারিখে দেশে প্রথমবারের মতো ইসলামী বন্ড ‘সুকুক’ চালু করে সরকার। 
- বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় মেটাতে সরকার এই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয়। 
- দেশি-বিদেশি যেকোনো ব্যক্তি-প্রতিষ্ঠান এই বন্ডে বিনিয়োগ করতে পারবে।
- এতে সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন একজন বিনিয়োগকারী। 
- এ বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। 
- বার্ষিক প্রাক্কলিত মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৪.৬৯ শতাংশ। 
- ষাণ্মাসিক ভিত্তিতে এই মুনাফা দেওয়া হবে।
 
উৎস: কালের কন্ঠ ও বেক্সিমকো ওয়েবসাইট।

----------------------
কাছাকাছি তারিখ হিসাবে ৩০ ডিসেম্বরকে সঠিক উত্তর ধরা হলো।
৪২.
University of Dhaka was founded in -
  1. ক) 1902
  2. খ) 1907
  3. গ) 1919
  4. ঘ) 1921
ব্যাখ্যা
• ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ২০২০ সালের ১ জুলাই  ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন করে।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। 

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া
৪৩.
Where is the pyramid of Giza situated?
  1. ক) Egypt
  2. খ) Sudan
  3. গ) France
  4. ঘ) Turkey
ব্যাখ্যা
• 'গিজার পিরামিড' স্থাপত্যটি মিশরের আল-জিজাহ-র কাছে অবস্থিত এক জনপ্রিয় স্থান।
- এই প্রত্নতাত্ত্বিক স্থানটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত।

সূত্র: Britannica
৪৪.
What type of stock market is Dhaka Stock Exchange?
  1. ক) Brokerage Market
  2. খ) Dealers Market
  3. গ) Direct Exchange Market
  4. ঘ) Virtual Market
ব্যাখ্যা
১৯৫৪ সালে গঠন করা হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড।
- নব গঠিত দি ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের প্রথম চেয়ারম্যান ছিলেন সাদ্রি ইস্পাহানী।
- ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জের আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু হয় নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ভবনে।
- ১৯৬২ সালের ২৩ শে জুন একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এটির পুনঃনামকরণ করা হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
- আবার ১৯৬৪ সালের ১৪ জুন ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর নাম পরিবর্তন করে রাখা হয় “ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড”।
 
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। 
- ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ মার্কেট (Brokerage Market) নামেও পরিচিত। 

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, BSEC ওয়েবসাইট
৪৫.
What percentage of Dhaka Stoke Exchange shares were sold to two Chinese Stock Exchange?
  1. ক) 10%
  2. খ) 25%
  3. গ) 30%
  4. ঘ) 33%
ব্যাখ্যা
• বাংলাদেশে ২০১৩ সালে প্রণীত আইনে শর্ত শেয়ার বাজারে স্বচ্ছতা এবং আধুনিকতা নিশ্চিত করতে ডিএসইকে তাদের ২৫ শতাংশ মালিকানা বিদেশী কোনো 'স্ট্রাটেজিক সহযোগী'র কাছে বিক্রি করতে হবে।
- সেজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) তাদের স্ট্রাটেজিক সহযোগী হিসাবে চীনের সাংহাই এবং শেনজেন স্টক এক্সচেঞ্জর কাছে.২৫ শতাংশ মালিকানা বিক্রি করেছে।

সূত্র: বিবিসি বাংলা ও প্রথম আলো
৪৬.
Which country has Cricket as its national sport?
  1. ক) South Africa
  2. খ) India
  3. গ) Sri Lanka
  4. ঘ) Jamaica
ব্যাখ্যা
- জ্যামাইকার জাতীয় খেলার নাম ক্রিকেট। 
- দক্ষিণ আফ্রিকার জাতীয় খেলার নাম রাগবি। 
- শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম ভলিবল। 
- ভারতের কোন জাতীয় খেলা নেই।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট; অলিম্পিক ওয়েবসাইট।
৪৭.
Twenty Taka notes bear the Signature of -
  1. ক) Secretary, Ministry of Finance
  2. খ) Governor, Bangladesh Bank
  3. গ) Finance Minister
  4. ঘ) President
ব্যাখ্যা
সরকারি মুদ্রা - ১, ২ ও ৫ টাকার নোট এবং ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার মুদ্রা।
সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের।

ব্যাংক নোট - ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা মূল্যমানের ৭টি নোট।
ব্যাংক নোটের প্রবর্তক বাংলাদেশ ব্যাংক এবং এ নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের।

উৎসঃ বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রনালয়ের ওয়েবসাইট। 
৪৮.
Most world web pages contain commands in the language of-
  1. ক) NIH
  2. খ) HTML
  3. গ) URL
  4. ঘ) IRC
ব্যাখ্যা
- বিশ্বের বেশিরভাগ ওয়েবপেইজ HTML দ্বারা চালিত। HTML ওয়েবপেইজ তৈরিতে ব্যবহৃত হয়।
 
- HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
-  HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। 
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। 
- HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৯.
Which one of the following is not a computer language?
  1. ক) PASCAL
  2. খ) UNIX
  3. গ) FORTRAN
  4. ঘ) COBOL
ব্যাখ্যা
PASCAL, FORTRAN, COBOL হলো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
অপরদিকে, UNIX হলো একটি অপারেটিং সিস্টেম।
৫০.
Who is the promoter of Chinese `One Belt One Road' initiative?
  1. ক) Xi Jinping
  2. খ) Chiange Kaisak
  3. গ) Shinzo Abe
  4. ঘ) Mao Shetung
ব্যাখ্যা
- ২০১৩ সালে 'ওয়ান বেল্ট ওয়ান রোড' নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিং পিং
- এই পরিকল্পনার মধ্যে রয়েছে বিশ্বের ৬০টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা।
- এই পরিকল্পনার অংশ মূলত দুটি-- সড়ক পথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে চীন।
- এই সড়ক পথের সঙ্গে রেলপথ ও তেলের পাইপলাইনও রয়েছে।

- ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর ঢাকা সফরের সময় 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যোগ দেয়।
- এই পরিকল্পনা অনুযায়ী চীন দুটি 'ইকোনমিক করিডর' তৈরি করছে।
- একটি কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়ক ও রেলপথ।
- আর দ্বিতীয়টি- চীনের জিনজিয়াং থেকে পাকিস্তানের বেলুচিস্তানের সমুদ্রবন্দর গাওদার পর্যন্ত রেল ও সড়কপথ।

সূত্র: বিবিসি বাংলা