পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৭ সেপ্টেম্বর, ২০২৩সময়55 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম: ওয়্যারলেস অপারেটর (গ্রেড-১৮) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.০২.২০২১ --------------------------- [For iPad Mania (Season - 2)]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৭ সেপ্টেম্বর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
His father came to see him_______.
  1. of
  2. after
  3. away
  4. off
ব্যাখ্যা
See someone off (phrasal verb): 
English Meaning - To go to the place that someone is leaving in order to say goodbye to them. 
Bangla Meaning - রেলস্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো। 
Example - My parents saw me off at the airport.

Complete Sentence - His father came to see him off.

Source: Cambridge Dictionary. 
.
Which of the following is not plural form?
  1. Bacteria
  2. Formula
  3. Genera
  4. Media
ব্যাখ্যা
• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো: 

♦ Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Formula → Formulas, Formulae;
Focus → Focuses / Foci;
Crisis → Crises. 
Agendum → Agenda;
Ultimatum → Ultimata / Ultimatums;
Criterion → Criteria;
Ovum → Ova;
Index → Indexes (in books), Indices (in mathematics);
Genus → Genera; 
Bacterium → Bacteria. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
As I reached home, I saw my sister ______ for help.
  1. shouting
  2. to shout
  3. shouted
  4. shout
ব্যাখ্যা
• এখানে বুঝাচ্ছে সে যখন বাসায় পৌঁছায় তার বোন চিৎকার করে সাহায্য চাইছিল। 
- কোন কাজ চলমান বুঝালে Present Participle (verb+ing) ব্যবহৃত হয়। 

তাই, এদিকে সঠিক উত্তরটি হচ্ছে shouting

Complete Sentence - As I reached home, I saw my sister shouting for help. 
.
What do you mean by the phrase 'Sit on the fence'?
  1. watch over the fence
  2. sit idly
  3. remain neutral in a dispute
  4. sit on a height
ব্যাখ্যা
• Sit on the fence:
English Meaning: Avoid making a decision or choice / in a position of neutrality or indecision.
Bangla Meaning: বিতর্কিত বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়া / নিরপেক্ষতা অবলম্বন করা।

Ex. Sentence: You can't sit on the fence any longer - you have to decide whose side you're on.
Bangla Meaning: তুমি সিদ্ধান্তহীন হয়ে থাকতে পারো না - তুমি কার পক্ষে এটা তোমাকে ঠিক করতেই হবে।

Source: Live MCQ Lecture
.
Which one is in feminine form?
  1. Deer
  2. Bee
  3. Bull
  4. Horse
ব্যাখ্যা
Bee - মৌমাছি; মধুকর; ভ্রমর।
- Feminine Gender হিসেবে ব্যবহৃত হয়। 
- এর Masculine form হচ্ছে Drone (পুরুষ মৌমাছি)। 

Other options, 
Masculine - Feminine
» Stag (Deer) - Doe;
» Bull - Cow;
» Horse - Mare.
.
I need ____ milk.
  1. a few
  2. a little
  3. a hot
  4. a lot
ব্যাখ্যা
A little something: 
English Meaning - A small amount of food or drink. 
Bangla Meaning - সামান্য পরিমাণ; কিছু। 
- 'A little' ব্যবহৃত হয় Uncountable noun এর সাথে। 

A few: 
English Meaning - Some, or a small number of something. 
Bangla Meaning - স্বল্পসংখ্যক। 
- 'A few' ব্যবহৃত হয় Plural Countable noun এর পূর্বে। 

• Milk - Uncountabe Noun. 

তাই, Complete Sentence - I need a little milk. 

Source: Cambridge Dictionary. 
.
The word 'handy' means
  1. useful
  2. very easy to carry
  3. necessary
  4. very small
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) useful এবং খ) very easy to carry. 
- অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।

Handy (adjective): 
English meaning -  1. Useful or convenient. 
2. Used to describe things that are easy to use or carry, especially because they are small and light. 
Bangla meaning - হাতের কাজে পটু; কুশলী, সুবিধাজনক; দরকারি। 

অন্যান্য অপশনসমূহ, 
Necessary - প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।
Very small - অত্যন্ত ছোট। 

Source: 
1. Longman Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
.
He went home last night. Here the word 'home' is a/an
  1. noun
  2. pronoun
  3. adjective
  4. adverb
ব্যাখ্যা
• He went home last night.
- এই 'sentence' এ 'home' হচ্ছে Adverb
- কারণ, 'home' শব্দটি verb (went)- কে modify করছে এবং 'where he went' প্রশ্নটির উত্তর দিচ্ছে। 

Home (adverb): 
Meaning -  বাড়িতে; বাড়ির দিকে। 
.
He has been ill ____ Monday last.
  1. from
  2. for
  3. since
  4. none
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete sentence: He has been ill since Monday last.

• 'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
- He has been ill since last Friday.
- Fahima has lived in Dhaka since 2016.

• অন্যদিকে 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
• He has been ill for three months.
১০.
When they had their first child, they put _____ large sum for his education.
  1. aside
  2. beside
  3. outside
  4. under
ব্যাখ্যা
Put something aside (phrasal verb): 
English Meaning - To save something, usually time or money, for a special purpose. 
Bangla Meaning - সরিয়ে রাখা; সঞ্চয় করা। 

Complete Sentence - When they had their first child, they put aside a large sum for his education.

Source: Cambridge Dictionary. 
১১.
'Pass away' means
  1. disappear
  2. erase
  3. die
  4. fall
ব্যাখ্যা
Pass away: 
English Meaning - To die
Bangla Meaning - মারা যাওয়া। 

Other options, 
Disappear - অদৃশ্য হওয়া; দৃষ্টির বাইরে চলে যাওয়া।
Erase - মুছে ফেলা; নিশ্চিহ্ন করে দেওয়া।
Fall - পতন; পড়ে যাওয়ার ক্রিয়া।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১২.
Many prefer donating money ______distributing clothes.
  1. than
  2. but
  3. to
  4. without
ব্যাখ্যা
• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 
• Example:
- I prefer red wine to white.
- He prefers milk to tea.
- Anisha prefers mutton to beef.

তাই, Complete Sentence - Many prefer donating money to distributing clothes.

Source: Applied English Grammar & Language, P.C. DAS.
১৩.
The price of rice are ______.
  1. rising
  2. raising
  3. risen
  4. raised
ব্যাখ্যা
• Present Continuous Tense এর Structure অনুযায়ী are এর পর Verb + ing হবে।

Rise = নিজে বাড়া, বৃদ্ধি পাওয়া। 
Raise = অন্যকে উত্তোলন করা, বাড়ানো। 

Subject – Price হওয়ায় এখানে rise ব্যবহৃত হবে।

Complete Sentence - The price of rice are rising.
১৪.
Four and four ____ eight.
  1. made
  2. are
  3. makes
  4. make
ব্যাখ্যা
• গাণিতিক হিসাবের ক্ষেত্রে and দ্বারা যুক্ত দুটি শব্দ থাকলে verb plural হয়। তাই এখানে make হবে। বাক্যের অর্থ, দুইয়ে দুইয়ে চার হয়।
- Two and two make four.
- Four and four make eight. 

• তবে, সরাসরি যোগ, বিয়োগ ইত্যাদি উল্লেখ থাকলে Verb singular হবে।
- যেমন, Two plus two makes four. অর্থ দাঁড়ায়, দুইয়ে দুইয়ে যোগ করলে চার হয়।
- কিংবা, Two times two makes four. অর্থ দাঁড়ায়, দুইয়ে দুইয়ে গুণ করলে চার হয়।

Source: Longman Dictionary of Contemporary English.
১৫.
'Let bygones be bygones' এর সঠিক বাংলা অনুবাদ
  1. অতীত সর্বদা জাদ্রত
  2. যে যাওয়ার সে যায়
  3. চলে যাওয়াই নিয়তি
  4. অতীতকে মুছে ফেল
ব্যাখ্যা
Bygones (noun) - অতীত ঘটনা; পূর্বঘটনা। 

Let bygones be bygones
(phrase): 
English Meaning - Used to tell someone that they should forget about unpleasant things that happened in the past, and especially to forgive and forget something bad that someone has done to them. 
Bangla Meaning - অতীতকে মুছে ফেল। 
১৬.
'Age' suffix adds with
  1. Hand
  2. Boast
  3. Hot
  4. Break
ব্যাখ্যা
Suffix: 
- Word এর মূল অংশের (root) এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে। 

• Break অর্থ ভাঙা।
- এর সাথে suffix ‘age’ যুক্ত করলে গঠিত হয় - Breakage.
- যার অর্থ বিচ্ছেদ বা ভাঙন।
১৭.
Identify the correct word.
  1. Incocient
  2. insocant
  3. insouciant
  4. insociant
ব্যাখ্যা
Insouciant (adjective): 
English Meaning - Relaxed and happy, with no feelings of worry or guilt. 
Bangla Meaning - নিরুদ্বেগ; নিশ্চিন্ত; উদাসীন; নির্লিপ্ত; নিরাসক্ত।
Example Sentences - 
1. He sometimes seems insouciant to the point of carelessness.
2. It is easy to see where her reputation for insouciant charm has come from.

Source: Cambridge Dictionary. 
১৮.
A remedy for all diseases-
  1. Drug
  2. Antiseptic
  3. Panacea
  4. Cure
ব্যাখ্যা
Panacea (Noun)
English Meaning: A solution or remedy for all difficulties or diseases.
Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।

Other options, 
Drug
- any natural or artificially made chemical that is used as a medicine
- ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদান।

Antiseptic
- a chemical used for preventing infection in an injury, especially by killing bacteria
- বিশেষত জীবাণু নাশ করে ক্ষত ইত্যাদির পচন রোধ করতে পারে এমন (রাসায়নিক পদার্থ)।

Cure
- to make someone with an illness healthy again.
- চিকিৎসা; উপশম।
১৯.
Frightened : Scream :: Angry: ?
  1. Cry
  2. Shiver
  3. Sneer
  4. Shout
ব্যাখ্যা
Frightened - ভীত; শঙ্কিত; সন্ত্রস্ত।
Scream - তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো; চিৎকার/আর্তনাদ করে ওঠা; চেঁচিয়ে ওঠা; চেঁচিয়ে বলা।

• সম্পর্ক: মানুষ ভীত হলে চিৎকার করে। 

Angry - ক্রুদ্ধ; রুষ্ট।

Given options, 
Cry - কাঁদা; আর্তনাদ করা।
Shiver - (বিশেষত ঠাণ্ডায় বা ভয়ে) থর থর করা; (ঠক ঠক/থরথর করে) কাঁপা।
Sneer - অবজ্ঞাসূচক চাহনি, হাসি বা কথা। 
Shout - চিৎকার; চেঁচানি; চেঁচামেচি; ডাক; আহবান; ধ্বনি; উচ্চরব। 

• অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - Shout
কারণ, মানুষ ক্রুদ্ধ হলে চেঁচামেচি করে। 
২০.
This book is ____ one I was seriously looking for. Choose the correct article.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

এখানে, বইটিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে, তাই এর পূর্বে 'the' বসবে। 
Complete Sentence - This book is the one I was seriously looking for.
২১.
‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
  1. তালব্য স্বরধ্বনি
  2. যৌগিক স্বরধ্বনি
  3. মিলিত স্বরধ্বনি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
যৌগিক স্বরধ্বনি: 
- একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে। 
- বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫ টি। 
- যার মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে। 
যেমন- ঐ (অ + ই), ঔ (অ + উ)। 
- বাকি ২৩ টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। 
২২.
‘প্রৌঢ়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. প্র + উঢ়
  2. প্র + ঊঢ়
  3. প্রঃ + উঢ়
  4. প্রো + উঢ়
ব্যাখ্যা
সন্ধি বিচ্ছেদ: 
- 'প্রৌঢ়' শব্দের সন্ধি বিচ্ছেদ  = প্র +ঊঢ়। 
- এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। 
- যেসব সন্ধির নিদিষ্ট কোন নিয়ম নেই তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ: 
• বন + পতি = বনস্পতি, 
• আ + চর্য = আশ্চর্য, 
• গো + পদ = গোস্পদ, 
• পর + পর = পরস্পর, 
• ষট্ + দশ = ষোড়শ, 
• এক + দশ = একাদশ, 
• পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২৩.
কোন ‘পদাশ্রিত নির্দেশক’ শব্দের আগে বসে?
  1. টি
  2. টুকু
  3. গোটা
  4. তা
ব্যাখ্যা
পদাশ্রিত নির্দেশক: 
- পদাশ্রিত নির্দেশক 'গোটা' শব্দটি বচনবাচক ও সংখ্যাবাচক শব্দের আগে বসে অনির্দিষ্টিতা বোঝায়। 
যেমন - 
• গোটা দেশটাই গোল্লায় গেছে। 
• গোটা দুই আম দাও। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২৪.
কোনটি অনুসর্গ নয়?
  1. অপেক্ষা
  2. অন্য
  3. চেয়ে
  4. জন্য
ব্যাখ্যা
- অনুসর্গ নয় - অন্য শব্দটি। 

অনুসর্গ: 

- যেসব শব্দ কোনাে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন - 
• সে কাজ ছাড়া কিছুই বােঝে না।
এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ। 

• কোন পর্যন্ত পড়েছ?
এই বাক্যে 'পর্যন্ত' একটি অনুসর্গ।

কয়েকটি অনুসর্গের উদাহরণ:
- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, চেয়ে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি। 

অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা - 
- সাধারণ অনুসর্গ ও 
- ক্রিয়াজাত অনুসর্গ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)। 
২৫.
‘প্রচলিত’ শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
  1. ই প্রত্যয়
  2. ত প্রত্যয়
  3. ঈয় প্রত্যয়
  4. ইত প্রত্যয়
ব্যাখ্যা
প্রত্যয়: 
- 'প্রচলিত' শব্দটি 'ইত' প্রত্যয় যোগে গঠিত শব্দ। 

'ইত' প্রত্যয় যোগে গঠিত আরো কিছু শব্দ: 
• কুসুম + ইত = কুসুমিত, 
• তরঙ্গ + ইত = তরঙ্গিত, 
• কণ্টক + ইত = কণ্টকিত। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ)।
২৬.
‘সমিতি’ কোন লিঙ্গ?
  1. ক্লীব লিঙ্গ
  2. পুং লিঙ্গ
  3. স্ত্রী লিঙ্গ
  4. উভয় লিঙ্গ
ব্যাখ্যা
- 'সমিতি' ক্লীব লিঙ্গ। 

লিঙ্গ: 
- ‘লিঙ্গ’ শব্দের অর্থ চিহ্ন। 
- এটি সংস্কৃত শব্দ এবং এর ব্যুৎপত্তি হলো লিঙ্গ+অ = লিঙ্গ। 
- লিঙ্গ শব্দের ভিন্ন অর্থ থাকলেও ব্যাকরণে এটি শব্দের শ্রেণীবিশেষ বোঝাতে ব্যবহৃত হয়। 
- যে সকল শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের মধ্যে পুরুষ, স্ত্রী বা ভিন্ন জাতি বোঝায়, তাকে লিঙ্গ বলে। 
- বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- 

ক) পুংলিঙ্গ: 
- যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ। 
যেমন- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি। 

খ) স্ত্রীলিঙ্গ: 
- যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। 
যেমন- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি। 

গ) ক্লীবলিঙ্গ: 
- যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। 
যেমন- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি। 

ঘ) উভয় লিঙ্গ: 
- যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। 
যেমন- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৭.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণব
  2. অংশুমালী
  3. প্রসূন
  4. পল্লব
ব্যাখ্যা
সূর্য শব্দের সমার্থক শব্দ: 
- অর্ক, 
- আদিত্য, 
- তপন, 
- দিবাকর, 
- ভাস্কর, 
- ভানু, 
- মার্তন্ড, 
- রবি, 
- সবিতা, 
-  দিনমনি,
- অংশুমালী, 
- প্রভাকর, 
- আফতাব ইত্যাদি। 

অন্যদিকে, 
- অর্ণব শব্দের অর্থ সমুদ্র; 
- প্রসূন শব্দের অর্থ ফুল; 
- পল্লব শব্দের অর্থ পাতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান। 
২৮.
‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
  1. কুটিল
  2. জটিল
  3. গরল
  4. বক্র
ব্যাখ্যা
বিপরীতার্থক শব্দ: 
- 'সরল' এর বিপরীতার্থক শব্দ = বক্র/কুটিল/জটিল। 
- ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় - গরল। 

অন্যদিকে, 
- 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ = 'গরল'। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
- হর্ষ - বিষাদ, 
- সচেষ্ট - নিশ্চেষ্ট, 
- শাসক - শাসিত, 
- অচলায়তন - সচলায়তন, 
- উগ্র - সৌম্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯.
‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলে?
  1. কণ্ঠ ধ্বনি
  2. স্পর্শ ধ্বনি
  3. তালব্য ধ্বনি
  4. মূর্ধন্য ধ্বনি
ব্যাখ্যা
স্পর্শ ধ্বনি: 
• 'ক' থেকে 'ম' পর্যন্ত পঁচিশটি বর্ণকে স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি বলা হয়। 
- 'ক' থেকে 'ম' পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনি কে উচ্চারণ স্থানের দিক থেকে পাঁচটি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে।
- প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি। 
যেমন - 
• ক খ গ ঘ ঙ ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'কণ্ঠ ধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'ক' বর্গীয় বর্ণ। 
• চ ছ জ ঝ ঞ ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'তালব্যধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'চ' বর্গীয় বর্ণ। 
• ট ঠ ড ঢ ণ ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'মূর্ধন্য ধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'ট' বর্গীয় বর্ণ। 
• ত থ দ ধ ন ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'দন্ত্যধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'ত' বর্গীয় বর্ণ। 
• প ফ ব ভ ম ⇒ ধ্বনি হিসেবে এগুলো 'ওষ্ঠ্য ধ্বনি' ⇒ বর্ণ হিসেবে 'প' বর্গীয় বর্ণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩০.
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. খেলনা
  2. কারক
  3. বেদনা
  4. লিখিত
ব্যাখ্যা
কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ: 
- বাংলা কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ খেলনা (√খেল+অনা)। 

অন্যদিকে, 
- সংস্কৃত কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কারক (√কৃ+অক), 
- সংস্কৃত কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ লিখিত (√লিখ +ত), 
- সংস্কৃত কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ বেদনা (√বিদ + অন + আ)। 

উৎস: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩১.
সমার্থক যুগ্ম শব্দ-
  1. হাসি-খুশি
  2. আকাশ-পাতাল
  3. কালি-কলম
  4. দিন-দিন
ব্যাখ্যা
সমার্থক শব্দ: 
- হাসি-খুশি হচ্ছে সমার্থক যুগ্ম শব্দ। 

অন্যদিকে, 
- 'আকাশ-পাতাল' হলো বিপরীতার্থক শব্দ। 
- কালি-কলম সমাসবদ্ধ শব্দ।
- 'দিন-দিন' হলো একটি দ্বিরুক্ত শব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২২) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২.
কোনটি শুদ্ধ বানান?
  1. বূৎপত্তি
  2. ব্যূৎপত্তি
  3. ব্যুৎপত্তি
  4. বুৎপত্তি
ব্যাখ্যা
বানান: 
- ব্যুৎপত্তি বানানটি শুদ্ধ। 
- ব্যুৎপত্তি শব্দটি একটি বিশেষ্য শব্দ। 
- শব্দটির অর্থ - 
১. শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য। 
২. জ্ঞান; বোধ; অভিজ্ঞতা। 
৩. পারদর্শিতা। 
৪. বিশেষ উৎপত্তি। 
৫. (ব্যাকরণ) শব্দের প্রকৃতি প্রত্যয়াদি বিশ্লেষণপূর্বক গঠন বিচার। 

উৎস: বাংলা একাডেমি অভিধান। 
৩৩.
‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’ এই বাক্যে ‘পদ্ম পাতায়’ কোন কারক?
  1. কর্মকারক
  2. অধিকরণ কারক
  3. অপাদান কারক
  4. করণ কারক
ব্যাখ্যা
- ‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’ এই বাক্যে ‘পদ্ম পাতায়’ হচ্ছে অধিকরণ কারক। 

অধিকরণ কারক: 
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। 
- আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়। 
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক। 
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়। 
- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। 
যেমন - 
• আধার (স্থান): আমরা প্রতিদিন কলেজে যাই। 
• কাল (সময়) সকালে সূর্য উঠবে। 

অধিকরণ কারকের কিছু উদাহরণ: 
- তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে  - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্ত। 
- বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি। 
- বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি। 

উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৪.
দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
  1. সেমিকোলন
  2. কোলন
  3. হাইফেন
  4. কমা
ব্যাখ্যা
সেমিকোলন:
- স্বাধীন অথচ ঘনিষ্টভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে সেমিকোলন ব্যবহৃত হয়। 
- যেমন: কোন বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না। 
- 'কমা' অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি। 
৩৫.
‘ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম’ এই লাইনটির লেখক বা কবি কে?
  1. বেগম সুফিয়া কামাল
  2. সুফিয়া আহম্মদ
  3. আহসান হাবীব
  4. সানাউল হক
ব্যাখ্যা
- 'ঘুম থেকে জেগে বোইশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম' পঙ্‌ক্তিটির রচয়িতা - সুফিয়া কামাল
- লাইনটি কবি সুফিয়া কামালের 'পল্লী স্মৃতি' নামক কবিতা থেকে নেয়া হয়েছে। 

পল্লী স্মৃতি
বেগম সুফিয়া কামাল
"বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী ময়ের কোল,
ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল
কুলের কাটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে,
অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালী মেয়ে
পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে,
আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।
চৈত্র নিশির চাঁদিমায় বসি‘ শুনিয়াছি রূপকথা,
মনে বাজিয়াছে সুয়ো দুয়োরাণী দুখিনি মায়ের ব্যথা।
তবু বলিয়াছি মার গলা ধরে, “মাগো, সেই কথা বল,
রাজার দুলালে পাষাণ করিতে ডাইনী করে কি ছল!
সাতশ‘ সাপের পাহারা কাটায়ে পাতালবাসিনী মেয়ে,
রাজার ছেলেরে বাঁচায়ে কি করে পৌঁছিল দেশে যেয়ে।”
কল্পপূরীর স্বপনের কাঠি বুলাইয়া শিশু চোখে
তন্দ্রদোলায় লয়ে যেত মোরে কোথা দূর ঘুমলোকে
ঘুম হতে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম
খেলার সাথীরা কোথা আজ তারা? ভুলিয়াও গেছি নাম।
নববর্ষার জলে অবগাহি কভু পুলকিত মনে
গান গাহিয়াছি মল্লার রাগে বাদলের ধারা সনে;
শিশির সিক্ত শেফালী ফুলের ঘন সৌরভে মাতি‘
শারদ প্রভাতে সখীগন সাথে আনিয়াছি মালা গাঁথি‘।
পল্লী নদীর জলে ভাসাইয়া মোচার খেলার তরী,
কাঁদিয়া ফিরেছি সাঁঝের আলোতে পুতুল বিদায় করি‘।
আগামী দিনের আশা-ভরসার কত না মধুর ছবি
ফুঁটিয়া উঠেছে আঁখির পাতায় ডুবেছে যখন রবি"। 

উৎস: পল্লী স্মৃতি কবিতা – বেগম সুফিয়া কামাল। 
৩৬.
কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
  1. তৃতীয় পানি পথের যুদ্ধ
  2. পলালীর যুদ্ধ
  3. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
  4. ছিয়াত্তরের মন্বন্তর
ব্যাখ্যা
মহাশশ্মান: 
- কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - মহাশশ্মান (মহাকাব্য)। 
- এটি ১৯০৫ সালে প্রকাশিত। 
- তার এই কাব্যটি ৩ খন্ডে বিভক্ত। 
- এটি পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে একটি মহাকাব্য

কায়কোবাদ: 
- কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। 
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। 
- ১৮৫৭ সালে  ঢাকা জেলার  নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 
-  মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত হয়। 

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে: 
→ কুসুম কানন, 
→ অশ্রুমালা, 
→ মহাশ্মশান, 
→ শিব-মন্দির, 
→ অমিয়ধারা, 
→ শ্মশান-ভস্ম, 
→ মহরম শরীফ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৭.
‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
  1. আব্দুল মান্নান সৈয়দ
  2. আল মাহমুদ
  3. অমীয় চক্রবর্তী
  4. শামসুর রহমান
ব্যাখ্যা
শামসুর রাহমান: 
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। 
- তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। 
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত। 

আসাদের শার্ট: 
- শহীদ আসাদ স্মরণে কবি শামসুর রাহমান লিখেছিলেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’। 
- ১৯৬৯ সালের ২০জানুয়ারি শামসুর রাহমান রচনা করেন ‘আসাদের শাট’র্ কবিতাটি। 
- তাঁর লেখা ‘আসাদের শার্ট’ কবিতাটির পিছনে রয়েছে পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট উঁচুতে তুলে ধরে প্রতিবাদী এক বিশাল মিছিলের মুখোমুখি হওয়া কবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। 

তাতে কবি লিখেছিলেন - 
''আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা 
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; 
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া। 
৩৮.
‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
  1. ভ্রমণ কাহিনী
  2. উপন্যাস
  3. কবিতা
  4. নাটক
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম: 
- কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা'। 
- এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়। 
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। 
- এতে ১৮টি পত্র রয়েছে। 
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন। 
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 
- পত্রিকায় প্রকাশিত হওয়ার সময় নজরুল এর দুটি নাম ঠিক করেন ‘বাধন-হারা ও 'তাহমিনা'। 
- পরে ‘বাধন-হারা' নামেই গ্রন্থাকারে প্রকাশিত হয়। 
- উপন্যাসের নায়ক নুরুল হুদা। 
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯.
‘শিব রাত্রির সলতে’ বাগধারাটির অর্থ কী?
  1. শিব রাত্রির আলো
  2. একমাত্র সন্তান
  3. শিব রাত্রির গুরুত্ব
  4. একমাত্র সঞ্চয়
ব্যাখ্যা
বাগ্‌ধারা: 
- শিবরাত্রির সলতে (বিশেষ্য) একমাত্র পুত্র বা বংশধর। 

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক। 
- ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ = অহঙ্কার। 
- ‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া। 
- ‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ = ভণ্ড। 
- 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান। 
৪০.
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ বাক্যে কী বুঝানো হয়েছে?
  1. ভাবের গভীরতা
  2. অনুভূতি বা ভাব
  3. পৌনঃপুনিকতা
  4. ধ্বনিব্যঞ্জনা
ব্যাখ্যা
অব্যয়ের দ্বিরুক্তি শব্দ- 
১.ভাবের গভীরতা বোঝাতে: ছি ছি, তুমি কী করেছ? 
২. পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল। 
৩. অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। 
৪. বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিট মিট। 
৫. ধ্বনি ব্যঞ্জনা: বৃষ্টি পড়ে টাপুর টুপুর। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী। 
৪১.
১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে উল্লেখ রয়েছে?
  1. চতুর্থ
  2. পঞ্চম
  3. ষষ্ঠ
  4. সপ্তম
ব্যাখ্যা
• সংবিধান:
- ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৩টি তফসিল যুক্ত করা হয়।
- বাংলাদেশের সংবিধানে মোট ৭ টি তফসিল রয়েছে।
- প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল – রাষ্টপতি নির্বাচন।
- তৃতীয় তফসিল – শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল – ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবালী।
- পঞ্চম তফসিল – ১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল -১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল- ১০এপ্রিল ১৯৭১ এর মুজিবনগর সরকারের জারিকৃ্ত স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস:-  বাংলাদেশের সংবিধান।
৪২.
ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ - চীন।

এছাড়াও ইন্টারনেট ব্যবহারে - 
- দ্বিতীয় দেশ ভারত।
- তৃতীয় দেশ - যুক্তরাষ্ট্র।
- চতুর্থ দেশ - ইন্দোনেশিয়া।
- পঞ্চম দেশ - ব্রাজিল।
- ষষ্ঠ দেশ - নাইজেরিয়া।
- সপ্তম দেশ - বাংলাদেশ।
- অষ্টম দেশ - রাশিয়া।
- নবম দেশ- জাপান।
- দশম দেশ - পাকিস্তান।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। [ লিংক]
৪৩.
জাতীয় সংসদের কাজ নয় কোনটি?
  1. সংবিধান সংশোধন
  2. মন্ত্রিসভা গঠন
  3. রাষ্ট্রপতি নির্বাচন
  4. আইন প্রণয়ন
ব্যাখ্যা

জাতীয় সংসদ: 
- জাতীয় সংসদ সর্বোচ্চ রাষ্ট্রক্ষমাতর অধিাকরী। এটি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার মুখপাত্র।
- সংসদীয় শাসনব্যবস্থায় আইনসভার প্রাধান্য স্বীকৃত। আইনসভা সার্বভৌম। আইনসভার নিকট শাসন বিভাগ দায়ী না থাকলে তাকে সংসদীয় সরকার বলা যায় না
- দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বর্তমান সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের ফলে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।

জাতীয় সংসদের কার্যাবলী:
জাতীয় সংসদের কার্যাবলিকে প্রধানত ছয়টি প্রধান ভাগে বিভক্ত করা যেতে পারে:

১. আইন প্রণয়ন;
২. সরকারের তহবিল নিয়ন্ত্রণ;
৩. শাসন বিভাগ নিয়ন্ত্রণ;
৪. বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতা;
৫. নির্বাচনী কার্য; এবং
৬. সংবিধান  সংক্রান্ত ক্ষমতা।

এছাড়াও, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বও সংসদ সদস্যদের হাতে ন্যস্ত। সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদে বলা আছে, ‘আইন অনুযায়ী সংসদ সদস্য কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

অতএব, প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবলমাত্র মন্ত্রিসভা গঠন জাতীয় সংসদের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়। 

উৎস: বাংলাদেশ সংবিধান এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিষয়ক বই। 

 
 
৪৪.
বর্তমান মুজিব নগরের পূর্বনাম কি?
  1. চন্দ্রবাড়ি
  2. ভবেরপাড়া
  3. টুংগীপাড়া
  4. শিমুলিয়া
ব্যাখ্যা
- বর্তমান মুজিবনগরের পূর্বনাম ভবেরপাড়া, বৈদ্যনাথতলা।
- মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । 
- স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর।
- মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
• বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৫.
নিচের কোনটি বাংলাদেশের ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত?
  1. গলদা চিংড়ি
  2. মৎস্য
  3. পোষাক শিল্প
  4. ঔষধ
ব্যাখ্যা
- চিংড়ি রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যে বাংলাদেশে চিংড়িকে 'হোয়াইট গোল্ড' বলা হয়।
- বর্তমানে চিংড়ি মোট উৎপাদনের পরিমাণ - ২,৬১,১৫৪ (মে.টন) যা মোট উৎপাদনের ৫.৪৯%।

এছাড়াও -
• মাছ উৎপাদন:
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ ও জেলা:

বিভাগ হিসেবে - 
- মাছ উৎপাদনে শীর্ষ বিভাগ হচ্ছে - চট্টগ্রাম।
- মাছ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ বিভাগ হচ্ছে - খুলনা।
- মাছ উৎপাদনে তৃতীয় শীর্ষ বিভাগ হচ্ছে - রাজশাহী।

জেলা হিসেবে - 
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে - ময়মনসিংহ।
- মাছ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা হচ্ছে - কুমিল্লা।
- মাছ উৎপাদনে তৃতীয় শীর্ষ জেলা হচ্ছে - যশোর।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২
৪৬.
"তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।"

বাংলাদেশের ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় বাজেট এডিপি’র পরিমাণ -
  1. ১,৯৭,০০০ কোটি টাকা
  2. ১,৮৯,০০০ কোটি টাকা
  3. ২,৫০,০০০ কোটি টাকা
  4. ২,০৫,১৪৫ কোটি টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা
[বর্তমানে প্রযোজ্য ‍গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো।]
 
• বাজেট ২০২৩-২৪:

- ৫২ তম (অন্তর্বর্তীকালীন বাজেট বাদে)।
- ঘোষণা দেয় - ১ জুন, ২০২৩
- বাজেট পাশ হয় - ২৬ জুন, ২০২৩
- স্লোগান - উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
- বাজেটের আকার - ৭,৬১,৭৮৫ কোটি।

- করমুক্ত আয়সীমা - ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
- মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা - ৭.৫%
- আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ শতাংশ।
- সর্বোচ্চ বরাদ্দ - জনপ্রশাসন খাতে (১,৬৭,৮৮০ কোটি টাকা)।
- শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ - ১,০৪,১৩৭ কোটি টাকা।
- পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ - ৮৭, ৬২৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) এর জন্য বরাদ্দ আছে - ২,৬৩,০০০ কোটি টাকা।

তথ্যসূত্র: বাজেট ২০২৩-২৪
৪৭.
প্রোটিনের মূল উপাদান কি?
  1. হাইড্রোজেন
  2. অক্সিজেন
  3. নাইট্রোজেন
  4. কার্বন
ব্যাখ্যা
আমিষ বা প্রোটিন: 
- আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত। 
- আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে। 
- তাই প্রোটিন বা আমিষের মূল উপাদান হলো নাইট্রোজেন। 
- সালফার, ফসফরাস ও আয়রনও সামান্য পরিমাণে থাকে। 
- শুধু আমিষ জাতীয় খাদ্যই দেহে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টি বিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ খাদ্য। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৪৮.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. OMR
  2. COM
  3. Plotter
  4. Monitor
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়ারণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে।  - কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস। 
- কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। 
- ইনপুট ডিভাইসসমূহ হলো: কী-বোর্ড, মাউস, ট্যাকবল, জয়স্টিক, বার কোড রিডার, পয়েন্ট অফ সেল, ওএমআর, স্ক্যানার, ডিজিটাইজার, লাইটপেন ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। 
- এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত। 
- আউটপুট ডিভাইসসমূহ হলো: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইমেজ সেটার, ফিল্ম রেকর্ডার, হেড ফোন  ইত্যাদি। 

ইনপুট ও আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
- ইনপুট - আউটপুট ডিভাইসসমূহ হলো: টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৯.
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ন নয়?
  1. ফেসবুক
  2. টুইটার
  3. লিংকড ইন
  4. উইকিপিডিয়া
ব্যাখ্যা
- ফেচবুক, টুইটার এবং লিংকড ইন এই তিনটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম।
- অপরদিকে উইকিপিডিয়া হলো ইন্টারনেট বিশ্বকোষ। 
৫০.
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিকে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
  1. লাউড স্পিকার
  2. অ্যামপ্লিফায়ার
  3. জেনারেটর
  4. মাল্টিমিটার
ব্যাখ্যা
শক্তির রূপান্তর:
লাউড স্পীকার ও বৈদ্যুতিক ঘন্টা -  বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে
• মাইক্রোফোন - শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
• জেনারেটর বা ডায়নামো - যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫১.
x4 - 5x3 + 7x2 - a  বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 5x3 + 7x2 - a  বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?

সমাধান:
ধরি,
f(x) = x4 - 5x3 + 7x2 - a

যেহেতু (x - 2), f(x) একটি উৎপাদক।
∴ x - 2 = 0
⇒ x = 2 হলে f(x) এর মান শূন্য হবে।

এখন f(x) = x4 - 5x3 + 7x2 - a
∴ f(2) = 24 - 5.23 + 7.22 - a
= 4 - a

শর্তমতে,
f(2) = 0
বা, 4 - a = 0
∴ a = 4
৫২.
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩২
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু. কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ. সা. গু × ল.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ. সা. গু. 
⇒  গ. সা. গু.  =  ১৫৩৬/৯৬ = ১৬
৫৩.
৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি
  1. ১৫
  2. ৩৬
  3. ১৬
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৬ × ৪র্থ সংখ্যা = ১২ × ৮
বা, ৪র্থ সংখ্যা = (১২ × ৮)/৬
বা, ৪র্থ সংখ্যা = ১৬
৫৪.
২০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ৪ ফুট
  2. ৫ ফুট
  3. ৬ ফুট
  4. ৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
বড় অংশের দৈর্ঘ্য = ক ফুট
ছোট অংশের দৈর্ঘ্য = ২ক/৩ ফুট

প্রশ্নমতে
ক + ২ক/৩ = ২০
(৩ক + ২ক)/৩ = ২০
৫ক/৩ = ২০
৫ক = ২০ × ৩
ক = (২০ × ৩)/৫
ক = ১২

ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩ ফুট
=৮ ফুট
৫৫.
4x + 12 = 36 হলে 2x + 3 = কত?
  1. 3
  2. 7
  3. 15
  4. 21
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 12 = 36 হলে 2x + 3 = কত?

সমাধান:
4x + 12 = 36
বা, 4x = 36 - 12
বা, 4x = 24
বা, x = 24/4
x = 6

2x + 3 = 2 × 6 + 3 = 15
৫৬.
১.১, ০.০১, ও ০.০০১১ এর সমষ্টি কত?
  1. ০.০১১১১
  2. ১.১১১১
  3. ১১.১১০১
  4. ১.১০১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১.১, ০.০১, ও ০.০০১১ এর সমষ্টি কত?

সমাধান:
১.১ + ০.০১ + ০.০০১১
= ১.১১১১
৫৭.
ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রয় করে। খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয়মূ্ল্যে বিক্রয় করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?
  1. (৫০/৩)%
  2. (২০/৩)%
  3. (৪৯/৩)%
  4. (১৯/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রয় করে। খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয়মূ্ল্যে বিক্রয় করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?

সমাধান:
ধরি,
ক এর ক্রয়মূল্য = ১০০ টাকা
ক এর বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০% টাকা
= ১০০ + ১০০ এর ২০/১০০ টাকা
= ১০০ + ২০ টাকা
= ১২০ টাকা

আবার,
খ এর ক্রয়মূল্য = ১২০ টাকা
খ এর বিক্রয়মূল্য = ১০০ টাকা
ক্ষতি = (১২০ - ১০০) টাকা
= ২০ টাকা

১২০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা 
১ টাকায় ক্ষতি হয় ২০/১২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/১২০ টাকা 
= ৫০/৩ টাকা 
৫৮.
log2(1/32) এর মান
  1. 1/25
  2. - 5
  3. 1/5
  4. - 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: log2(1/32) এর মান

সমাধান:
log2(1/32)
=log2(1/25)
=log2(2- 5)
= - 5log22
= - 5 × 1
= - 5
৫৯.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ৩ গুণ
  2. ৬ গুণ
  3. ৯ গুণ
  4. ১২ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
৬০.
একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্বে
  4. পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?

সমাধান:

সাধারণত ঘড়ির উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব এবং বাম দিক পশ্চিম।
যখন ৯ টা বাজে তখন ঘড়ির ঘণ্টার কাঁটা পশ্চিম দিকে এবং মিনিটের কাঁটা সোজা উপরের দিকে থাকে অর্থাৎ উত্তর দিকে।
৬১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ২৬৩
  2. ২৩৩
  3. ২৫৩
  4. ২৪১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা তাদের কে মৌলিক সংখ্যা বলে।

২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে : 
২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩।
২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
২৫৩ = ১১ × ২৩
৬২.
সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?
  1. ১২.৫%
  2. ১৬%
  3. ১০%
  4. ১০.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?

সমাধান: 
আসল ১০০ টাকা
৮ বছরে সুদে আসলে হয় (১০০ × ২) = ২০০ টাকা।

 সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা।
১০০ টাকার ৮ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৮ = ১২.৫ টাকা
∴ সুদের হার ১২.৫%
৬৩.
  1. 20
  2. 10√2
  3. 40
  4. 10√5
ব্যাখ্যা

= (125)1/3 × 8 
= (53)1/3 × 8
= 5 × 8
= 40 
৬৪.
একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত?
  1. ৪০
  2. ৫০
  3. ৬০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি
ক্রয়মূল্য = ক 

ক টাকায় লাভ = ৭৫ - ক
১ টাকায় লাভ = (৭৫ - ক)/ক
১০০ টাকায় লাভ = ১০০(৭৫ - ক)/ক

প্রশ্নমতে
১০০(৭৫ - ক)/ক = ক 
বা ১০০(৭৫ - ক) = ক২
বা, ৭৫০০ - ১০০ক = ক২
বা, ক২ + ১০০ক - ৭৫০০ = ০
বা, ক২ + ১৫০ক - ৫০ক - ৭৫০০ = ০
বা, ক(ক + ১৫০) - ৫০(ক + ১৫০) = ০
(ক + ১৫০)(ক - ৫০) = ০

হয় 
ক + ১৫০ = ০
ক = - ১৫০ [গ্রহণযোগ্য নয়]

অথবা 
ক - ৫০ = ০
ক = ৫০ 
৬৫.
১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?
  1. ৫০%
  2. ৫৬.৮%
  3. ৬০%
  4. ৭০.২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?

সমাধান:
শুরুর মূল্য = ১০০ টাকা 

১০% ছাড়ে
২য় মূল্য = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০

২০% ছাড়ে
৩য় মূল্য = ৯০ - ৯০ এর ২০%
= ৯০ - ৯০ এর ২০/১০০
= ৯০ - ১৮
= ৭২

শেষ ৪০% ছাড়ে
শেষ মূল্য = ৭২ - ৭২ এর ৪০% 
= ৭২ - ৭২ এর ৪০/১০০
= ৭২ - ২৮.৮
= ৪৩.২

মোট ছাড় = ১০০ - ৪৩.২
= ৫৬.৮

একক ডিসকাউন্ট ৫৬.৮% হলে ১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট এর সমান ।
৬৬.
৬০ লিটারের একটি মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ২ : ‍১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে।
  1. ৪২
  2. ৫৬
  3. ৬০
  4. ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটারের একটি মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ২ : ‍১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে।

সমাধান:
অনুপাতের যোগফল = ১ + ২ = ৩
মিশ্রণে  সিরাপের পরিমাণ = ৬০ এর ২/৩ = ৪০ লিটার
মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ১/৩ = ২০ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশ্রিত করলে, নতুন মিশ্রণের অনুপাত  ১ : ২ হবে।

প্রশ্নমতে
৪০ : ২০ + ক = ১ : ২
৪০/(২০ + ক) = ১/২
২০ + ক = ৮০
ক = ৮০ - ২০ 
ক = ৬০

অতএব, অনুপাত ১ : ২ করতে ৬০ লিটার পানি মেশাতে হবে।
৬৭.
একটি ট্রেন ঘণ্টায় ৯২.৪ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে?
  1. ১,৫৪০
  2. ১৫,৪০০
  3. ১৫৪
  4. ১,৫৪,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৯২.৪ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে?

সমাধান:
৯২.৪ কিলোমিটার = (৯২.৪ × ১০০০) মিটার
= ৯২৪০০ মিটার

৬০ মিনিটে অতিক্রম করে ৯২৪০০ মিটার
১ মিনিটে অতিক্রম করে ৯২৪০০/৬০ মিটার
১০ মিনিটে অতিক্রম করে (৯২৪০০× ১০)/৬০ মিটার
= ১৫৪০০ মিটার
৬৮.
1/2 এর শতকরা কত 3/4 হবে?
  1. 120%
  2. 125%
  3. 140%
  4. 150%
ব্যাখ্যা
প্রশ্ন: 1/2 এর শতকরা কত 3/4 হবে?

সমাধান:
1/2 এর x% হলো 3/4

এখন
1/2 এর x%= 3/4
বা, (1/2) × (x/100) = 3/4
বা, x/200 = 3/4
বা, x = (3 × 200)/4
x = 150
৬৯.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হয় ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৮০
  3. ৯০
  4. ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক এর ৪০% + ৪২ = ক 
ক × (৪০/১০০) + ৪২ = ক 
(২ক/৫) + ৪২ = ক 
৪২ = ক - (২ক/৫)
৪২ = (৫ক - ২ক)/৫
৪২ = ৩ক/৫
ক = (৪২ × ৫)/৩
⸫ ক  = ৭০
৭০.
x- 4 - 0.0001 = 0 হলে x2 মান কত?
  1. 100
  2. 10
  3. 1/10
  4. 1/100
ব্যাখ্যা
প্রশ্ন: x- 4 - 0.0001 = 0 হলে x2 মান কত?

সমাধান:
x- 4 - 0.0001 = 0
বা, 1/x4 = 0.0001
বা, 1/x4 = 1/10000
বা, 1/x4 = 1/104
বা, x- 4 = 10- 4
বা, x = 10
x2 = 100