পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
ভূগোল ও নৈতিকতা সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে -
  1. ক) মকরক্রান্তি রেখা
  2. খ) কর্কটক্রান্তি রেখা
  3. গ) ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা

বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা এবং ২৩.৫° উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
এই দু’টি রেখা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় পরস্পরকে অতিক্রম করেছে। এখানে বঙ্গবন্ধু মানমন্দির নির্মাণ করা হচ্ছে।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন)

.
ভূগোলের প্রধান শাখা কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ক) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টি
ব্যাখ্যা

ভূগোলের প্রধান শাখা ২ টি।
যথাঃ প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল।



সূত্রঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

.
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় -
  1. ক) ৬ ঘন্টা আগে
  2. খ) ৬ ঘন্টা পরে
  3. গ) ৫ ঘন্টা আগে
  4. ঘ) ৫ ঘন্টা পরে
সঠিক উত্তর:
ক) ৬ ঘন্টা আগে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ ঘন্টা আগে
ব্যাখ্যা

বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।
সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ।

.
বাংলাদেশের কোন জেলায় প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে?
  1. ক) কুমিল্লা
  2. খ) ময়মনসিংহ
  3. গ) জয়পুরহাট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা

প্লাইস্টোসিনকালের সোপানসমূহ : আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে। এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর। দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত। প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। নিম্নে এসব উচ্চভূমি বর্ণনা করা হলো:

বরেন্দ্রভূমি : বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এটি প্লাইস্টোসিন যুগের সর্ববৃহৎ উঁচুভূমি। বর্তমানে বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্প এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে এ অঞ্চলটিকে কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী করা হয়েছে।

মধুপুর ও ভাওয়ালের গড় : টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় নিয়ে এলাকাটি গঠিত। এটি প্লাইস্টোসিন যুগের দ্বিতীয় বৃহত্তম উঁচুভূমি। সমভূমি থেকে এর গড় উচ্চতা প্রায় ৩০ মিটার এবং আয়তন ৪,১০৩ বর্গকিলোমিটার। এখানকার মৃত্তিকা কৃষিকাজের জন্য তেমন উপযোগী নয়। এটি দেশের গজারী বৃক্ষের কেন্দ্র হিসাব পরিচিত।

লালমাই পাহাড় : কুমিল্লা  শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এ পাহাড়টি বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার। এ পাহাড়ের মাটি লাল এবং নুড়ি, বালি ইত্যাদি দ্বারা গঠিত।

সূত্রঃ ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে -
  1. ক) বেরিং প্রণালী
  2. খ) সুয়েজ খাল
  3. গ) লোহিত সাগর
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা

লােহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে।
এবং বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।
উল্লেখ্য, বেরিং প্রণালীর একদিকে অবস্থান করছে এশিয়া মহাদেশের অন্তর্গত রাশিয়ার উলেনা এবং অপর পাশে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। এই প্রণালীটির সংকীর্ণতম অংশটি মাত্র ৮২ কিমি চওড়া।
সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ

.
নিচের কোনটি বলকান রাষ্ট্র?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) রােমানিয়া
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) স্কটল্যান্ড
সঠিক উত্তর:
খ) রােমানিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রােমানিয়া
ব্যাখ্যা

বলকান দেশঃ
বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত দেশসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
মূলত ১০টি দেশকে বলকান দেশ বলে।
যথা -
- আলবেনিয়া,
- বসনিয়া ও হার্জেগােভিনা,
- বুলগেরিয়া,
- ক্রোয়েশিয়া,
- কসােভাে,
- মন্টিনিগ্রো,
- মেসিডােনিয়া,
- রােমানিয়া,
- সার্বিয়া ও
- স্লোভেনিয়া
এছাড়াও,
তুরস্কের ইউরােপিয়ান অংশ ও গ্রীসকেও এই অঞ্চলের অন্তর্ভূক্ত করা হয়ে থাকে।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা.কম।

.
ফিলিস্তিন কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) এশিয়া
  2. খ) আফ্রিকা
  3. গ) ইউরোপ
  4. ঘ) ওশেনিয়া
সঠিক উত্তর:
ক) এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) এশিয়া
ব্যাখ্যা

ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ যা ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘােষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে। স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া। ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।
উৎসঃ ফিলিস্তিনি সরকারি ওয়েবসাইট।

.
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
  1. ক) কোস্টারিকা
  2. খ) নিকারাগুয়া
  3. গ) কলাম্বিয়া
  4. ঘ) এস সালভাদর
সঠিক উত্তর:
ক) কোস্টারিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) কোস্টারিকা
ব্যাখ্যা

কোস্টারিকা দেশটির নিজস্ব কোন সেনাবাহিনী নেই। দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর উপর ন্যস্ত।
১৯৪৮ সালে গৃহযুদ্ধ বাধে দেশটিতে। যুদ্ধ-বিগ্রহের ক্ষতি ও ভয়াবহতার স্মৃতি তাদের সেনাবাহিনী ছাড়া পথচলার স্বপ্ন দেখায়। তখন থেকেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা

.
আয়তনের দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ক) ভুটান
  2. খ) মালদ্বীপ
  3. গ) তাইওয়ান
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
ব্যাখ্যা

এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ। এর আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার।
উল্লেখ্য, মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশও বটে। এটি ভারত মহাসাগরে অবস্থিত।
সূত্রঃ ব্রিটানিকা।

১০.
কোন দেশকে মার্বেলের দেশ বলা হয়?
  1. ক) কানাডা
  2. খ) ইতালি
  3. গ) কোরিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতালি
ব্যাখ্যা

- ইতালি কে বলা হয় মার্বেলের দেশ। এছাড়া ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্রও বলা হয়।
- ইতালি ছাড়াও দক্ষিণ আফ্রিকাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়।

১১.
পলিনেশিয়া এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. ক) সামোয়া
  2. খ) টুভ্যালু
  3. গ) টোঙ্গা
  4. ঘ) ভানুয়াতু
সঠিক উত্তর:
ঘ) ভানুয়াতু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভানুয়াতু
ব্যাখ্যা

পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামােয়া।

মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মাইক্রোনেশিয়া।

মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলােমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)

১২.
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র -
  1. ক) পুণ্ড্রনগর
  2. খ) ময়নামতি
  3. গ) সোনারগাঁও
  4. ঘ) পাহাড়পুর
সঠিক উত্তর:
ক) পুণ্ড্রনগর
উত্তর
সঠিক উত্তর:
ক) পুণ্ড্রনগর
ব্যাখ্যা

পুন্ড্রনগর বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র।
এর প্রাচীনত্ব খ্রিস্টপূর্ব চার শতকের বলে ধরে নেওয়া হয়। পুন্ড্রনগরের (গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগে ‘পুন্ড্রবর্ধনপুর নামে উল্লিখিত) ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বগুড়া জেলার মহাস্থান-এ আবিষ্কৃত ধ্বংসাবশেষের সঙ্গে।
সূত্র: বাংলাপিডিয়া

১৩.
ময়নামতির পূর্বনাম কি?
  1. ক) ত্রিপুরা
  2. খ) রোহিতগিরি
  3. গ) সিংহজানী
  4. ঘ) বিক্রমপুর
সঠিক উত্তর:
খ) রোহিতগিরি
উত্তর
সঠিক উত্তর:
খ) রোহিতগিরি
ব্যাখ্যা

ময়নামতির প্রাচীন নাম ছিলাে রােহিতগিরি যা দেব রাজাদের রাজধানী ছিলাে।
প্রত্নতাত্ত্বিকগণ এই স্থানটি বর্তমানে কুমিল্লার ময়নামতির বলে ধারণা করেন।
বাংলাদেশে অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি। এটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেন। সুতরাং, এর আসল নাম ''ভবদেব মহাবিহার''।
বিহারে মােট ১১৫টি ভিক্ষুকক্ষ ও মধ্যভাগে প্রধান মন্দির সহ অনেকগুলাে মন্দির রয়েছে।
উৎসঃ শালবন বিহারের নাম-ফলক ও বড় কামতা ইউনিয়ন ওয়েবসাইট

১৪.
Western Wall কোন শহরে অবস্থিত?
  1. ক) বার্লিন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেরুজালেম
  4. ঘ) ওয়াশিংটন
সঠিক উত্তর:
গ) জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
গ) জেরুজালেম
ব্যাখ্যা

'Western Wall' জেরুজালেমে অবস্থিত।
Western Wall, also called Wailing Wall, in the Old City of Jerusalem, a place of prayer and pilgrimage sacred to the Jewish people.
সূত্র: ব্রিটানিকা

১৫.
‘কান্টাস এয়ারওয়েজ লি.’ কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) কানাডা
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

‘কান্টাস এয়ারওয়েজ লিমিটেড’ অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় বিমান সংস্থা।
এটি ১৯২০ সালে কুইন্সল্যান্ড আউটব্যাকে প্রতিষ্ঠিত হয়, কান্টাস এয়ারওয়েজ লি. অস্ট্রেলিয়ার বৃহত্তম অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক বিমান পরিচালনাকারী সংস্থা।
সূত্র: কান্টাস এয়ারওয়েজ লিমিটেড এর ওয়েবসাইট

১৬.
‘আমু দরিয়া’ নদীর উৎপত্তিস্থল কোথায়?
  1. ক) পামীর মালভূমি
  2. খ) হিমালয় পর্বত
  3. গ) ইউরাল পর্বত
  4. ঘ) আল্পস পর্বত
সঠিক উত্তর:
ক) পামীর মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
ক) পামীর মালভূমি
ব্যাখ্যা

'আমু দরিয়া' মধ্য এশিয়ার দীর্ঘতম নদী।
এর উৎপত্তিস্থল হলো পামীর মালভূমি।
সূত্র: ব্রিটানিকা

১৭.
আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
  1. ক) লোহিত সাগর
  2. খ) ওমান সাগর
  3. গ) পারস্য সাগর
  4. ঘ) কৃষ্ণ সাগর
সঠিক উত্তর:
গ) পারস্য সাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) পারস্য সাগর
ব্যাখ্যা

আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত।
ইরানের পূর্বনাম ছিল পারস্য।
আবু মুসা দ্বীপ নিয়ে ইরান ও আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
উৎসঃ সংশ্লিষ্ট দেশসমূহের সরকারি ওয়েবসাইট।

১৮.
আতিতলাম আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
  1. ক) গুয়েতেমালা
  2. খ) ইতালি
  3. গ) চিলি
  4. ঘ) আর্জেন্টিনা
সঠিক উত্তর:
ক) গুয়েতেমালা
উত্তর
সঠিক উত্তর:
ক) গুয়েতেমালা
ব্যাখ্যা

আতিতলাম আগ্নেয়গিরিটি গুয়েতেমালায় অবস্থিত।
এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি।
সূত্র: volcanodiscovery.com

১৯.
Mount Kinabalu পর্বতমালা কোন দেশে অবস্থিত?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
গ) মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মালয়েশিয়া
ব্যাখ্যা

কিনাবালু পর্বত দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে অবস্থিত একটি বিশিষ্ট পর্বত।
পূর্ব মালয়েশিয়ার সাবাহ প্রদেশে এটির অবস্থান।
কিনাবালু বোর্নিও দ্বীপের ক্রোকার পর্বতশ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গ, মালয় দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত এবং মালয়েশিয়ায় সর্বোচ্চ পর্বত।

২০.
ইরাটম কি?
  1. ক) উন্নত জাতের ধান
  2. খ) উন্নত জাতের গম
  3. গ) উন্নত জাতের ভুট্টা
  4. ঘ) উন্নত জাতের পাট
সঠিক উত্তর:
ক) উন্নত জাতের ধান
উত্তর
সঠিক উত্তর:
ক) উন্নত জাতের ধান
ব্যাখ্যা

ইরাটম-২৪ হলাে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল একটি ধানের জাত।
বােরাে ও আউশ উভয় মৌসুমে এটি চাষ করা যায়।
ধানের অন্যান্য জাতের মধ্যে বিভিন্ন প্রজাতির ব্রি, ইরি ও বিনা ধান, ময়না, কালিজিরা ইত্যাদি উল্লেখযােগ্য।
(সূত্রঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ও কৃষিশিক্ষা বাের্ডবই)

২১.
নিচের কোনটি সামাজিক অধিকার?
  1. ক) সম্পত্তি লাভের অধিকার
  2. খ) ধর্ম চর্চার অধিকার
  3. গ) মত প্রকাশের অধিকার
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা

মত প্রকাশের অধিকার, ধর্ম চর্চার অধিকার, সম্পত্তি লাভের অধিকার, আইনের দৃষ্টিতে সমান সুযােগ লাভের অধিকার প্রভৃতি সামাজিক অধিকার হিসেবে স্বীকৃত।
সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে আমরা এসব অধিকার ভােগ করে থাকি।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)

২২.
নিচের কোনটি মূল্যবােধের শ্রেণি বিভাগ নয়?
  1. ক) গণতান্ত্রিক মূল্যবােধ
  2. খ) জাতীয় মূল্যবােধ
  3. গ) রাজনৈতিক মূল্যবােধ
  4. ঘ) আধুনিক মূল্যবােধ
সঠিক উত্তর:
খ) জাতীয় মূল্যবােধ
উত্তর
সঠিক উত্তর:
খ) জাতীয় মূল্যবােধ
ব্যাখ্যা

মূল্যবােধের শ্রেণিবিভাগ গুলাে হলাে-
- সামাজিক মূল্যবােধ,
- রাজনৈতিক মূল্যবােধ,
- গণতান্ত্রিক মূল্যবােধ,
- ধর্মীয় মূল্যবােধ,
- সাংস্কৃতিক মূল্যবােধ,
- নৈতিক মূল্যবােধ,
- অর্থনৈতিক মূল্যবােধ,
- আধ্যাত্মিক মূল্যবােধ ও
- আধুনিক মূল্যবােধ।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথমপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মােঃ মােজাম্মেল হক।

২৩.
ই-গভার্নেন্সের মাধ্যমে কোনটি বেশি প্রতিষ্ঠা পায় -
  1. ক) স্বচ্ছতা
  2. খ) জবাবদিহিতা
  3. গ) সুশাসন
  4. ঘ) জীবনমানের উন্নয়ন
সঠিক উত্তর:
গ) সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুশাসন
ব্যাখ্যা

ই-গভর্নেন্সের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরকারের সাথে জনগণের দ্রুত সংযােগ সাধন, দ্রুত গতিতে সরকারি সেবাদান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা।
বর্তমান সময়ে যেকোন রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিতকরণে ই-গভর্নেন্স অনিবার্য একটি বাস্তবতা হিসেবে দেখা দিয়েছে।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।

২৪.
“মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে।” - সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ক) ১২ নং অনুচ্ছেদে
  2. খ) ১০ নং অনুচ্ছেদে
  3. গ) ১৩ নং অনুচ্ছেদে
  4. ঘ) ১১ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
খ) ১০ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

সংবিধানের ১০ নং অনুচ্ছেদে বলা হয়েছে - “মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে।”
সূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

২৫.
মাদক সেবন করা অনুচিত কারণ -
  1. ক) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
  2. খ) অভিজাত সামগ্রি
  3. গ) মাদক সেবন অপচয়
  4. ঘ) আইনে নিষিদ্ধ
সঠিক উত্তর:
ক) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ব্যাখ্যা
মূলত মাদক সেবন করলে তা দেহ ও মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই মাদক সেবন করা অনুচিত।
২৬.
নৈতিক ভাষার অর্থ ও যুক্তি নীতিবিদ্যার যে অংশে আলোচনা করা হয় -
  1. ক) পরানীতিবিদ্যা
  2. খ) বর্ণনামূলক নীতিবিদ্যা
  3. গ) মানমূলক নীতিবিদ্যা
  4. ঘ) ব্যবহারিক নীতিবিদ্যা
সঠিক উত্তর:
ক) পরানীতিবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
ক) পরানীতিবিদ্যা
ব্যাখ্যা

পরানীতিবিদ্যা মূলত যেসব প্রশ্ন নিয়ে আলোচনা করে তা হচ্ছে : যথোচিত (Right), শুভ (Good), এসব শব্দের অর্থ কি? নৈতিক অবধারণগুলোর বৈধতা কিভাবে নিরূপিত হবে? এগুলোর কি আদৌ কোন বৈধতা আছে? ইত্যাদি।
এই নীতিবিদ্যা বহুলাংশে বিংশ শতাব্দীর অবদান। সাধারণভাবে ব্রিটিশ দার্শনিক জি. ই. ম্যূরকে এর প্রবর্তক বলা হয়।
বিগত শতাব্দীর গোড়ার দিকে ১৯০৩ সালে ‘প্রিনসিপিয়া এথিকা’ শীর্ষক পুস্তকে তিনি এই ধরনের আলোচনার সূত্রপাত করেন।
এরপর তাঁর আলোচনার সূত্র ধরে তাঁর পক্ষে-বিপক্ষে অনেক দার্শনিকের আগমন ঘটে। তাদের মধ্যে আবেগবাদ-খ্যাত দার্শনিক এ. জে. এয়ার ও জে. এল. স্টিভেনশন, ব্যবস্থাবাদ-খ্যাত দার্শনিক আর. এম. হেয়ার এবং সমকালীন বর্ণনাবাদী বলে পরিচিত জি. জে. ওয়ারনক, ফিলিপ্পা ফুট, জে. আর. সার্লে ও অন্যান্যরা রয়েছেন।
সূত্র: নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৭.
নিচের কোনটি মূল্যবােধের বৈশিষ্ট্য নয়?
  1. ক) সামাজিক মাপকাঠি
  2. খ) যােগসূত্র ও সেতুবন্ধন।
  3. গ) নৈতিক প্রাধান্য
  4. ঘ) শৃঙ্খলাবােধ
সঠিক উত্তর:
ঘ) শৃঙ্খলাবােধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শৃঙ্খলাবােধ
ব্যাখ্যা

মূল্যবােধের বৈশিষ্ট্য – সামাজিক মাপকাঠি, যােগসূত্র ও সেতুবন্ধন, নৈতিক প্রাধান্য, বিভিন্নতা, আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা।
অন্যদিকে, নীতি ও ঔচিত্যবােধ, সামাজিক ন্যায়বিচার, শৃঙ্খলাবােধ, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মূল্যবােধের ভিত্তি বা উপাদান।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বাের্ড বই