পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
"পরীক্ষা - ১০ রিভিশন পরীক্ষা - (৬-৯)"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
‘Semantics’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ধ্বনিবিজ্ঞান
  2. বাগর্থবিজ্ঞান
  3. লিপিবিজ্ঞান
  4. ভাষাবিজ্ঞান
সঠিক উত্তর:
বাগর্থবিজ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
বাগর্থবিজ্ঞান
ব্যাখ্যা
• ‘Semantics’ এর বাংলা পারিভাষিক শব্দ - বাগর্থবিজ্ঞান।

অন্যদিকে,
• ‘Phonetics’ শব্দের অর্থ - ধ্বনিবিজ্ঞান।
• ‘Graphemics’ শব্দের অর্থ - লিপিবিজ্ঞান।
• ‘Linguistics’ শব্দের অর্থ - ভাষাবিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রমথ খণ্ড)।
.
‘দম্পতি’ কোন ধরনের দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস
  2. মিলনার্থক দ্বন্দ্ব সমাস
  3. একশেষ দ্বন্দ্ব সমাস
  4. বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব সমাস
সঠিক উত্তর:
একশেষ দ্বন্দ্ব সমাস
উত্তর
সঠিক উত্তর:
একশেষ দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা
• একশেষ দ্বন্দ্ব:
যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রধান পদটির সঙ্গে শেষপদটির সামঞ্জস্য রচিত হলে তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। অন্যভাবে, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে।
যেমন:
- জায়া ও পতি = দম্পতি।
- তুমি ও সে = তোমরা ইত্যাদি।

অন্যদিকে,
• বিপরীতার্থক দ্বন্দ্ব:
যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বিরোধী ভাব বা অর্থ প্রকাশ করে, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভালো ও মন্দ = ভালোমন্দ,
- দিন ও রাত = দিনরাত,
- টক ও মিষ্টি = টকমিষ্টি,
- দেশে ও বিদেশে = দেশেবিদেশে,
- আয় ও ব্যয় = আয়-ব্যয়,
- জমা ও খরচ = জমা-খরচ,
- লাভ ও লোকসান = লাভ-লোকসান ইত্যাদি।

• মিলনার্থক দ্বন্দ্ব:
যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের পরস্পর মিলন ঘটে এবং এদের অর্থের দিক থেকেও মিল থাকে সে দ্বন্দ্ব সমাসকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব।
যেমন:
- ভাই ও বোন = ভাই-বোন,
- মা ও বাপ = মা-বাপ,
- মাসি ও পিসি = মাসি-পিসি,
- চা ও বিস্কুট = চা-বিস্কুট,
- মাছ ও ভাত = মাছ-ভাত ইত্যাদি।

• বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব:
যে দ্বন্দ্ব সমাসে দুই বা ততোধিক পদ মিলে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব সমাস।
যেমন:
- তেল, নুন ও লাকড়ি = তেল-নুন-লাকড়ি।
- সাহেব, গোলাম এবং বিবি = সাহেব-গোলাম-বিবি।
- স্বর্গ, মর্ত এবং পাতাল = স্বর্গ-মর্ত-পাতাল ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘গুরুত্বহীন লোক’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. গোঁয়ার গোবিন্দ
  2. ঘণ্টাগরুড়
  3. উলুখাগড়া
  4. কুমড়ো কাটা বটঠাকুর
সঠিক উত্তর:
উলুখাগড়া
উত্তর
সঠিক উত্তর:
উলুখাগড়া
ব্যাখ্যা
• গুরুত্বহীন লোক অর্থ বোঝাতে 'উলুখাগড়া' বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়।

অন্যদিকে,
• 'গোঁয়ার গোবিন্দ' অর্থ - কাণ্ডজ্ঞানহীন ।
• 'কুমড়ো কাটা বটঠাকুর' অর্থ - অকর্মণ্য লোক।
• 'ঘণ্টাগরুড়' অর্থ - অকর্মণ্য লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘Case suffix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ -
  1. বাচ্য
  2. ধাতু
  3. বিভক্তি
  4. বচন
সঠিক উত্তর:
বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
বিভক্তি
ব্যাখ্যা
• ‘Case suffix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বিভক্তি।

অন্যদিকে,
• ‘Voice’ শব্দের অর্থ - বাচ্য।
• ‘Verbal root’ শব্দের অর্থ - ধাতু।
• ‘Number’ শব্দের অর্থ - বচন।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রমথ খণ্ড)।
.
‘ছাতা দিয়ে মাথা রাখা’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. উভয় সংকট
  2. বিসর্জন দেয়া
  3. সুযোগ মতো কাজ করা
  4. বিপদে সাহায্য করা
সঠিক উত্তর:
বিপদে সাহায্য করা
উত্তর
সঠিক উত্তর:
বিপদে সাহায্য করা
ব্যাখ্যা
• ‘ছাতা দিয়ে মাথা রাখা’ বাগ্‌ধারার অর্থ - বিপদে সাহায্য করা।

অন্যদিকে,
• ‘জলাঞ্জলি দেওয়া’ অর্থ - বিসর্জন দেয়া।
• ‘জলে কুমির ডাঙায় বাঘ’ অর্থ - উভয় সংকট।
• ‘ঝোপ বুঝে কোপ মারা’ অর্থ - সুযোগ মতো কাজ করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
The word 'Falter' indicates -
  1. Vidicate
  2. Hesitate
  3. Filmy
  4. Rebut
সঠিক উত্তর:
Hesitate
উত্তর
সঠিক উত্তর:
Hesitate
ব্যাখ্যা
• Falter:
English meaning: to lose strength or purpose and stop, or almost stop.
Bangla meaning:(১) ভয়ে-দুর্বলতায় অনিশ্চিত বা দ্বিধাপূর্ণভাবে চলা; স্খলিতচরণে চলা; হোঁচট খাওয়া। (২) (স্বর) স্খলিতকণ্ঠে বলা বা তোতলানো।

Options,
ক) Vidicate: নির্দোষ প্রমাণ করা।

খ) Hesitate: দ্বিধা/ইতস্তত করা।

গ) Flimsy: (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো।

ঘ) Rebut: মিথ্যা বলে প্রমাণ করা; খণ্ডন করা।

অপশন বিবেচনা আকরে দেখা যায়, The word 'Falter' indicates - Hesitate.

Source: Cambridge & Accessible Dictionary.
.
Synonym of 'Hyperbole' -
  1. Civility
  2. Aplomb
  3. Amplification
  4. Simplification
সঠিক উত্তর:
Amplification
উত্তর
সঠিক উত্তর:
Amplification
ব্যাখ্যা
• Hyperbole (noun)

English Meaning: A way of speaking or writing that makes someone or something sound much bigger, better, smaller, worse, more unusual, etc. than they are.
Bangla Meaning: অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।

Synonyms: Exaggeration (অতিরঞ্জন; অতিকথন), Overstatement (অতিরঞ্জন), Excess (অতিরিক্ত), Amplification (বিস্তৃত, বিশদ ভাবে কিছু বলা), Rhetoric (অলংকারবহুল, বাগাড়ম্বরপূর্ণ।
Antonyms: Understatement (ন্যূনোক্তি; ন্যূনভাষণ), Simplification (অনারম্বর), Decrease (কমানো, সংক্ষিপ্ত কারণ), Factual (বাস্তব তথ্যপূর্ণ, Rationalization (যুক্তিসহকরণ)।

Example Sentence: 
1. It's safe to say that hyperbole is the stuff of both poetry and protest movements.
2. Hyperboles are often used in political speeches. 

Options,
- Aplomb (আত্মবিশ্বাস, ঋজুতা),
- Civility (শিষ্টাচার)।  

Source: Live MCQ Lecture.
.
Antonym of 'Gullible' -
  1. Suspicious
  2. Credible
  3. Impressionable
  4. Credulous
সঠিক উত্তর:
Suspicious
উত্তর
সঠিক উত্তর:
Suspicious
ব্যাখ্যা
• Gullible (adjective)
English Meaning: Easily deceived or tricked, and too willing to believe everything that other people say.
Bangla Meaning: সহজে প্রতারণাযোগ্য।

Synonyms: Credulous (সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ), Impressionable (সহজপ্রবণ), Naïve (সাদাসিধা). Unwary (অসতর্ক), Credible (সহজে বিশ্বাস করা যায় এমন)।
Antonyms: Cynical (নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন), Suspicious (সন্দেহজনক; সন্দেহভাজন), Taunting (বিদ্রুপাত্মক), Fishy (সন্দেহজনক), Mistrustful (সন্দিগ্ধ, আস্থাহীন)। 

Example Sentence: 
1. After all, there are so many gullible people who believe whatever they read from internet!
2. At that early age she had been gullible and in love.

Source: Live MCQ Lecture.
.
The clouds resemble _________ fluffy cotton balls in the sky.
  1. to
  2. on
  3. of
  4. No preposition
সঠিক উত্তর:
No preposition
উত্তর
সঠিক উত্তর:
No preposition
ব্যাখ্যা
• কিছু কিছু verb এর পর preposition বসে না।
যেমন: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।
Transitive verb এর পর কোন preposition বসে না, সরাসরি object বসে।

• তাই The clouds resemble fluffy cotton balls in the sky. - এই বাক্যে কোন preposition বসবে না।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১০.
She mourned ___________ days after hearing the sad news.
  1. at
  2. to
  3. for
  4. on
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
•  Mourn for: 
Meaning: শোক করা। 

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Mourn এর সাথে 'শোক করা' অর্থ বুঝাতে for বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে for বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে for বসবে।

Complete sentence: She mourned for days after hearing the sad news.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
১১.
Rafiq is poor but honest. Here 'but' is -
  1. Coordinating conjunction
  2. Subordinating Conjunction
  3. Correlative Conjunction
  4. None of these
সঠিক উত্তর:
Coordinating conjunction
উত্তর
সঠিক উত্তর:
Coordinating conjunction
ব্যাখ্যা
• Conjunction
যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে। যেমন: and, or, but, etc.

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে। যেমন: when, how, if, lest, etc.

3. Correlative Conjunctions:
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as as; either or; not only but also; etc.

• 'Rafiq is poor but honest' বাক্যে conjunction - but.
- এখানে 'but' হলো - Coordinating conjunction.
১২.
Plural form of 'Appendix' -
  1. Appendices
  2. Appendixes
  3. Both of them
  4. None of them
সঠিক উত্তর:
Both of them
উত্তর
সঠিক উত্তর:
Both of them
ব্যাখ্যা
• Appendix:
English meaning: An appendix to a book is extra information that is placed after the end of the main text.
Bangla meaning: বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ; পরিশিষ্ট।
Plural form: appendices, appendixes.

• কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। যেমন:

• Singular: plural
- Agendum: Agenda,
- Crisis: Crises,
- Radius: Radii,
- Thesis: Theses,
- Medium: Media etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৩.
একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 
  1. ৪২ টাকা
  2. ৪৫ টাকা
  3. ৪৮ টাকা
  4. ৫০ টাকা
সঠিক উত্তর:
৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
১০% লাভে, 
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৫৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৫)/১১০ টাকা 
= ৫০ টাকা 

∴ জিনিসটির ক্রয়মূল্য = ৫০ টাকা। 
১৪.
শতকরা বার্ষিক ৫ টাকা মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা আসলে ২২০০ টাকা হবে? 
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৪.৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা আসলে ২২০০ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
I = 2200 - 2000 = 200 
P = 2000 
r = 5% 
n = ? 

আমরা জানি, 
I = Pnr 
n = I/Pr 
= 200/(2000 × 5%) 
= 200/100 
= 2

∴ সময় = ২ বছর। 
১৫.
১৮, ৪২, ১০২ এর গ.সা.গু কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮, ৪২, ১০২ এর গ.সা.গু কত? 

সমাধান: 
১৮ = ১ × ২ × ৩ × ৩ 
৪২ = ১ × ২ × ৩ × ৭ 
১০২ = ১ × ২ × ৩ × ১৭ 

∴ গ.সা.গু = ১ × ২ × ৩ 
= ৬ । 
১৬.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ৩৫%
  2. ৪৮%
  3. ৬০%
  4. ৭৫%
সঠিক উত্তর:
৩৫%
উত্তর
সঠিক উত্তর:
৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান: 
শুধু বিজ্ঞানে ফেল করে = (৫২ - ২৭)% 
= ২৫% 
আবার, 
শুধু অঙ্কে ফেল করে = (৪০ - ২৭)% 
= ১৩% 

∴ শুধু বিজ্ঞান অথবা অঙ্ক বা উভয় বিষয়ে মোট ফেল করে = (২৫ + ১৩ + ২৭)% 
= ৬৫% 

∴ শতকরা পাস করে = (১০০ - ৬৫)% 
= ৩৫% ।
১৭.
৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 
  1. ২২০
  2. ২৫০
  3. ২৪০
  4. ২৩০
সঠিক উত্তর:
২৫০
উত্তর
সঠিক উত্তর:
২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ১৮% = ৪৫ 
বা, ক × (১৮/১০০) = ৪৫ 
বা, ক = ৪৫ × (১০০/১৮) 
∴ ক = ২৫০ 

∴৪৫ সংখ্যাটি ২৫০ এর ১৮%।
১৮.
মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা আসলের ১/৩ হলে, মুনাফা কত টাকা? 
  1. ২৯৬ টাকা
  2. ২৫২ টাকা
  3. ২৩৪ টাকা
  4. ২৭৩ টাকা
সঠিক উত্তর:
২৭৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৭৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা আসলের ১/৩ হলে, মুনাফা কত টাকা? 

সমাধান: 
ধরি, 
মুনাফা = ক টাকা 
আসল = ৩ক টাকা 
∴ মুনাফা-আসল = (ক + ৩ক) টাকা 
= ৪ক টাকা 

প্রশ্নমতে, 
৪ক = ১০৯২ 
বা, ক = ১০৯২/৪ 
= ২৭৩ টাকা 

∴ মুনাফা = ২৭৩ টাকা।
১৯.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু 
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
২০.
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ১২১
  2. ১৮১
  3. ২৪১
  4. ৩৬১
সঠিক উত্তর:
১৮১
উত্তর
সঠিক উত্তর:
১৮১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৯, ১২ ও ১৫ এর ল. সা. গু. এর সঙ্গে ১ যোগ করলে নির্ণেয় সংখ্যা পাওয়া যায়। 
∴ ৯, ১২ ও ১৫ এর ল. সা. গু. = ১৮০ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১৮০ + ১) 
= ১৮১  । 
২১.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 

সমাধান: 
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা 
= ৮৮ টাকা 
∴ বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা 

আবার, 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
= ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য (১০০/৮৮) টাকা হলে বিক্রয়মূল্য = (১১০×১০০)/(১০০×৮৮) টাকা 
= (১১০/৮৮) টাকা 

এখন, 
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল 
∴১ টাকায় বিক্রয় করতে হবে = (৫×৮৮)/১১০ টি মার্বেল 
= ৪ টি মার্বেল।
২২.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 
  1. ৮% বৃদ্ধি
  2. ৮% হ্রাস
  3. ১০৮% হ্রাস
  4. ১০৮% বৃদ্ধি
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 

সমাধান: 
ধরি, 
দৈর্ঘ্য = ১০০ একক 
এবং প্রস্থ = ১০০ একক 
∴ ক্ষেত্রফল = (১০০ × ১০০) বর্গ একক 
= ১০০০০ বর্গ একক 

আবার, 
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক 
এবং ১০% হ্রাসে প্রস্থ = ৯০ একক 
∴ ক্ষেত্রফল = (১২০ × ৯০) বর্গ একক 
= ১০৮০০ বর্গ একক 

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৮০০ - ১০০০০) বর্গ একক 
= ৮০০ বর্গ একক 

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৮০০ × ১০০)/১০০০০}% 
= ৮% ।
২৩.
কত জন তুর্কি শাসক বাংলা শাসন করেছিলেন?
  1. ১০ জন
  2. ১৫ জন
  3. ২০ জন
  4. ২৫ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা
তুর্কি শাসন:
- ১২২৭ থেকে ১২৮১ সাল পর্যন্ত তেমন ১৫ জন তুর্কি শাসক বাংলা শাসন করেছিলেন।
- বাংলায় প্রথম তুর্কি শাসক ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ।
- এ সময় থেকে বাংলার শাসনকর্তারা দিল্লির সুলতানদের কাছ থেকে নিয়োগ লাভ করে এখানকার শাসক হতেন।
- বাংলায় দিল্লির অনুগত কোনো শাসনই প্রতিষ্ঠিত হয়নি, বরং দিল্লির মনোনীত তুর্কি শাসকরাই একের পর এক বিরোধিতা অব্যাহত রাখেন।
- দিল্লির শাসকরা যেমন, ইলতুতমিশ, বলবন, গিয়াসউদ্দিন তুঘলক ও মুহাম্মদ বিন তুঘলক বাংলার শাসকদেরকে প্রতিহত করতে একের এর এক অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।
- দিল্লির শাসনকালে বাংলায় বিশৃঙ্খলা ও গোলযোগ লেগেই ছিল।
- দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন বাংলার তৎকালীন স্বাধীন শাসক তুগ্রিল খানকে দমনের জন্য নিজেই আক্রমণ করেন।যুদ্ধে তুগ্রিল খান নিহত হন। ফলে বাংলা দিল্লির শাসনাধীন হয়।
- ১২৮৭ সালে সুলতান গিয়াসউদ্দিন বলবন মারা গেলে বঘরা খান নাসিরউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করে ১২৯০ সাল পর্যন্ত বাংলার স্বাধীন সুলতান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- ১৩২৫ সালে দিল্লির শাসক গিয়াসউদ্দিন তুঘলক বাংলা অধিকার করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।