পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৫০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫১
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ২ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫১ প্রশ্ন

.
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন?
  1. মুহাম্মদ এনামুল হক
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. সুনীতি কুমার চট্রোপাধ্যায়
  4. রামমোহন রায়
ব্যাখ্যা
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান':
- ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।

ড. মুহম্মদ শহীদুল্লাহ:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।

তার উল্লেখযোগ্য রচনা কর্ম হলো:
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ভাষার ইতিবৃত্ত।

উৎস: 
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।
.
'পিতৃধন' শব্দটি কোন সমাস?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. তৎপুরুষ
  4. দ্বন্দ্ব
ব্যাখ্যা
যষ্ঠী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে যষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে যষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যথা:
- চায়ের বাগান = চাবাগান,
- রাজার পুত্র = রাজপুত্র,
- খেয়ার ঘাট = খেয়াঘাট।

• ষষ্ঠী তৎপুরুষ সমাসে ‘রাজা' স্থলে ‘রাজ’, পিতা, মাতা, ভ্রাতা স্থলে যথাক্রমে ‘পিতৃ’, ‘মাতৃ’, ‘ভ্রাতৃ’ হয়।
যেমন:
- গজনীর রাজা = গজনীরাজ,
- রাজার পুত্র রাজপুত্র,
- পিতার ধন = পিতৃধন,
- মাতার সেবা = মাতৃসেবা,
- ভ্রাতার স্নেহ = ভ্রাতৃস্নেহ,
- পুত্রের বধূ = পুত্রবধূ ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
তালব্য বর্ণ কোনগুলো?
  1. ফ, ভ
  2. শ, য
  3. ড়, ঢ়
  4. ল,স
ব্যাখ্যা
তালব্য বর্ণ হচ্ছে:
- চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়।

অন্যদিকে:
- ফ, ভ - ওষ্ঠ্য বর্ণ। 
- ড়, ঢ় - দন্তমূলীয়।
- ল,স  - দন্ত্য বর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কাকে 'মার্কসিস্ট' কবি বলা হয়?
  1. বুদ্ধদেব বসু
  2. যতীন্দ্রমোহন বাগচী
  3. সমর সেন
  4. বিষ্ণু দে
অনির্ধারিত
ব্যাখ্যা

[অপশনে দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

• মার্কসিস্ট কবি হিসেবে সমর সেন (১৯১৬-৮৭) স্বল্প সময়ে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। 
• 'আমি রোমান্টিক কবি নই, মার্কসিস্ট" - বিখ্যাত উক্তিটি কবি সমর সেন-এর। উক্তিটির মাধ্যমে এভাবেই মার্কসবাদের প্রতি সমর সেন প্রবল আকর্ষণ ঘোষণা করেন।

অন্যদিকে
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখরের বই অনুসারে,
বিষ্ণু দে মার্কসীয় তত্ত্বকে জীবনাবেগ ও শিল্পসম্মত করে রচনায় উপস্থাপনার ক্ষেত্রে সাফল্য অর্জন করেন।
অপশনে দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

সমর সেন:

- তিনি কবি ও সাহিত্যিক ছিলেন।
- জন্ম ১৯১৬ সালের ১০ অক্টোবর কলকাতার বাগবাজারে।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৩৭) ও স্নাতকোত্তর (১৯৩৮) সম্পুর্ণ করেন। 
- মার্কসবাদী নেতা রাধারমণ মিত্র ও বঙ্কিম মুখোপাধ্যায়ের সান্নিধ্য লাভ করার ফলে সমর সেনের রাজনৈতিক মনন গঠিত হয়।
- ‘আমি রোমান্টিক কবি নই, আমি মার্ক্সিস্ট’-এভাবেই তিনি মার্কসবাদের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ঘোষণা করেন।

তাঁর প্রকাশিত কাব্যের নাম:
- কয়েকটি কবিতা, 
- গ্রহণ,
- নানা কথা,
- খোলা চিঠি,
- তিনপুরুষ ইত্যাদি

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
২) বাংলাপিডিয়া।

.
কবি গোবিন্দদাস কার ভাবশিষ্য ছিলেন?
  1. বিদ্যাপতি
  2. চণ্ডিদাস
  3. জয়দেব
  4. শ্রী চৈতন্যদেব
ব্যাখ্যা
গোবিন্দদাস:
- তিনি বৈষ্ণব পদকর্তা ছিলেন।
- পশ্চিমবঙ্গের  মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকট তেলিয়াবুধুরি গ্রামে তাঁর জন্ম।
- শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে যে কয়জন কবি বৈষ্ণবপদ রচনা করে খ্যাতি অর্জন করেন, তাঁদের মধ্যে গোবিন্দদাস অন্যতম।
- গোবিন্দদাসের কাব্যগুরু ছিলেন মিথিলার কবি  বিদ্যাপতি।
-  বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন গোবিন্দদাস।
- শ্রীজীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবিরাজ’ উপাধি দেন।
- জীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবীন্দ্র’  উপাধিও প্রদান করেন। 

উৎস: 
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. শ্রাদ্ধঞ্জলি
  2. শ্রদ্ধাঞ্জলি
  3. শ্রদ্ধাঞ্জলী
  4. শ্রদ্ধেয়াঞ্জলী
ব্যাখ্যা
• সঠিক বানান 'শ্রদ্ধাঞ্জলি'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ: শ্রদ্ধা নিবেদন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়?
  1. অথবা
  2. যখন-তখন
  3. শন শন
  4. অধিকন্তু
ব্যাখ্যা
নিত্য সম্বন্ধীয় অব্যয়:
- কতকগুলো যুগ্ম শব্দ পরস্পরের ওপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় রূপে পরিচিত।
যেমন:
- যথা-তথা,
- যখন-তখন,
- যেমন-তেমন,
- যে রূপ- সে রূপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোনটি 'সাপ' এর সমার্থক শব্দ নয়?
  1. কুঞ্জর
  2. উরগ
  3. অহি
  4. পন্নগ
ব্যাখ্যা
‘সাপ' এর সমর্থক শব্দ:  সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
অন্যদিকে:
'হাতি' এর সমার্থক শব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)। 
.
কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
  1. ভদ্রার্জুন
  2. কমলে কামিনী
  3. চক্ষুদান
  4. বর্ণ-পরিচয়
ব্যাখ্যা
 কমলে কামিনী:
- দীনবন্ধু মিত্রের 'কমলে কামিনী' তাঁর শেষ রচনা এবং সর্বশেষ নাটক। 
- এ নাটকের পটভূমি কাছার অঞ্চল।
- উল্লেখযোগ্য চরিত্র: রাজা,সমরকেতু, শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা, সুরবালা।

দীনবন্ধু মিত্র:
- ১৮৩০ খ্রিষ্টাব্দ জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন সধবার একাদশী।
- দীনবন্ধু মিত্র ১লা নভেম্বর ১৮৭৩ মৃত্যবরণ করেন।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
 -  নীল দর্পন,
 - নবীন তপস্বিন,
 - লীলাবত,
 - কমলে কামিনী। 

অন্যদিকে:

- 'ভদ্রার্জুন' ইংরেজী ও সংস্কৃতের যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক। নাটকটি রচনা করেন তারাচরণ শিকদার। 
- 'চক্ষুদান' প্রহসনটির রচয়িতা রামনারায়ণ তর্করত্ন।
- 'বর্ণ-পরিচয়' রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।  

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'কঙ্কাবতী' কার রচিত কাব্য?
  1. বিহারীলাল চক্রবর্তী
  2. বুদ্ধদেব বসু
  3. কাজী নজরুল ইসলাম
  4. অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
কঙ্কাবতী:
- (১৯৩৭) বুদ্ধদেব বসুর তৃতীয় কাব্যগ্রন্থ।
- এই কাব্যের কবিতাগুলির রচনাকাল ১৯২৯-৩৪ এবং প্রধান বিষয় প্রেম।
-  সংগীতময় ভাষা এবং উচ্চারণের সংক্ষেপের জন্য কাব্যগ্রন্থটি সমকালে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল।

বুদ্ধদেব বসু:
-  তিনি ছিলেন কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক।
- তিনি ৩০ নবেম্বর ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ সমূহ:

- মর্মবাণী,
- বন্দীর বন্দনা,
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- যে আঁধার আলোর অধি,
- একদিন চিরদি,
- স্বাগত বিদা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
Which one is correct?
  1. Possesion
  2. Posession
  3. Poseseion
  4. Possession
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে সঠিক বানানটি হচ্ছে - 
• Possession (noun) 
• English Meaning: the act of having or taking into control
• Bangla Meaning: স্বামিত্ব, স্বত্ব, অধিকার, দখল, আয়ত্ত।

Source: Applied English Grammar and Composition. PC Das, Accessible Dictionary
১২.
Rabindranath Tagore was highly influenced by who of the following poet's literary works?
  1. Andrew Marvell
  2. John Donne
  3. E.M Forster
  4. Robert Browning
ব্যাখ্যা
• John Donne হলেন Father of Metaphysical Poetry.
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর  তাঁর কবিতা দ্বারা বিশেষ ভাবে প্রভাবিত হয়ে “শেষের কবিতা ” উপন্যাসের একটি বিখ্যাত লাইন রচনা করেন।
- সেটি হলো - For God’s sake hold your tongue & let me love. (The Canonization)

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
• Andrew Marvell ছিলেন John Donne এর অনুসারী।
• E.M Forster ছিলেন বিশ শতকের একজন বিখ্যাত Novelists.
- তাঁর বিখ্যাত উপন্যাস - A Passage To India.
• Robert Browning হলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত লেখক।
- তার বিখ্যাত বই - Men and Women.

Source: An ABC of English Literature By Dr M Mofizar Rahman.
১৩.
We said, “Let him tell the story.’’ (Make it indirect)
  1. We told him that, let the story be told by him.
  2. We requested him to tell the story.
  3. We said that he might tell the story.
  4. We asked him to tell the story.
ব্যাখ্যা
• যদি Let দ্বারা proposal অথবা suggestion না বোঝায়,
- তাহলে Let এর পরিবর্তে might বা might be allowed to বসে।
• Direct: We said,''Let him tell the story.''
- InDirect: We said that he might tell the story.

• যদি Let দ্বারা proposal অথবা suggestion বোঝায়,
- সেক্ষেত্রে নিয়মটি হলো -
- Sub + propose/ suggest/ proposed to/ suggested to + that + they/ we + should + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত। যেমন:
- He said to his companions, “Let us not miss this chance.’’
- He proposed/ suggested to his companions that they should not miss the chance.

Source: Applied English Grammar and Composition by PC Das.
১৪.
Identify the correct participle.
  1. Sitting on the gate, the teacher rebuked him.
  2. It being a very hot day, I remained in my tent.
  3. Though a very hot day, I remained in my tent.
  4. Entering the room, I found the boy.
ব্যাখ্যা
• participle মানে হচ্ছে (verb - adjective), সেজন্য কোনো না কোনো noun বা pronoun এর সাথে sub বা obj হিসাবে এর সম্পর্ক থাকে। এখানে being হচ্ছে participle। সে জন্য কোনো noun/ pronoun এর সাথে sub বা obj হিসাবে এর সম্পর্ক থাকবে।

- অপশন খ) তে participle ‘being’ এর সাথে বাক্যে অবস্থিত (noun - day) সরাসরি সম্পর্ক যুক্ত। বাকি অপশন গুলোয় সঠিক subject - aggrement না থাকায় ভুল।

Source: Applied English Grammar and Composition. PC Das
১৫.
Write down the Antonym of 'PURGE'.
  1. Poison
  2. Purify
  3. Debt
  4. Insert
ব্যাখ্যা
• Purge - (verb) 
- English Meaning: to clear of guilt.
- Bangla Meaning: বিশোধিত করা; শোধন করা, কোষ্ঠপরিষ্কার করানো; রেচন করানো (ওষুধের মাধ্যমে), অবাঞ্ছিত ব্যক্তিদের থেকে (কোনো রাজনৈতিক দল) মুক্ত করা।
Purge শব্দটির কিছু Anonym হচ্ছে - corrupt, degrade, stain, poison e.t.c

- অন্যান্য অপশন গুলো - 
• Poison - (noun) - বিষ; গরল, (লাক্ষণিক) সমাজের পক্ষে ক্ষতিকর বিবেচিত কুশিক্ষা, কুরীতি ইত্যাদি; বিষ; পাপ।
• Purify - (verb transitive) - পরিষ্কার করা; পবিত্র করা।
• Debt - (noun) - ঋণ; দেনা; ধার; কর্জ।
• Insert - (verb transitive) - নিবিষ্ট, নিবেশিত, সন্নিবিষ্ট, নিহিত করা, ঢোকানো।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Purge এবং Poison শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করছে। 

Soource: Accessible Dictionary, Merriam-webster
১৬.
The phrase 'All but' refers -
  1. Almost but not quite
  2. Every person
  3. Very nearly
  4. On the whole
ব্যাখ্যা
• All but  
- English Meaning: very nearly.
- Bangla Meaning: প্রায়।
- Ex. Sentence: The villagers are all but ruined.
- Bangla Meaning: গ্রামবাসী প্রায় নিঃস্ব হয়ে গেছে৷

- অন্যান্য অপশন গুলো -
 
• All in all    
- English Meaning: on the whole / considering all the different parts of the situation together.
- Bangla Meaning: সম্পূর্ণরূপে / সবকিছু বিবেচনা সাপেক্ষে  
• All and sundry    
- English Meaning: every person / everyone.
- Bangla Meaning: সকলেই 
• As much as    
- English Meaning: almost but not quite / even though / almost.
- Bangla Meaning: প্রায় সমান / প্রায়

Source: LIVE MCQ Lecture
১৭.
He was admitted ____ the office.
  1. to
  2. into
  3. of
  4. on
ব্যাখ্যা
• Admit into - (প্রবেশাধিকার দেওয়া বোঝাতে)
- He was admitted into the office.
- তাকে অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

প্রশ্নে উল্লিখিত শব্দ গুলির মাঝে - 
• Admit of - (স্বীকৃতি পাওয়া)
- Your conduct admits of no excuse.
• Admit to - (ভর্তি করা)
- He was admitted to class VI.
• Admit এর পরে কখনোও on preposition টি বসেনা।

Source: Applied English Grammar and Composition by PC Das.
১৮.
Identify the correct parts of speech.
More of us die in bed than out of it.
  1. Adverb
  2. Adjective
  3. Pronoun
  4. Noun
ব্যাখ্যা
• Noun এর পরিবর্তে যে word ব্যবহৃত হত, তাকেই Pronoun বলে।
- More of us die in bed than out of it.
- আমাদের বেশির ভাগই বিছানার বাইরে মারা যাওয়ার তুলনায় বিছানায় শুয়েই বেশি মরে।  
- এখানে, 'more' বলতে নির্দিষ্ট করে কাউকে না বুঝিয়ে বরং অনির্দিষ্ট বা যেকোনো কাউকে বোঝাচ্ছে।
- এ ধরণের বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় (Indefinite pronoun)

Source: Applied English Grammar and Composition. PC Das.
১৯.
The Prefix 'ex' can be added to -
  1. exist
  2. use
  3. diction
  4. tract
ব্যাখ্যা
• Extract - (verb transitive) - (সাধারণত বলপ্রয়োগের মাধ্যমে) টেনে বের করা, জোর করে আদায় করা, (নির্যাসাদি) বের করা।
(৩) (শব্দ, উদাহরণ, অনুচ্ছেদ ইত্যাদি) পুস্তকাদি থেকে বেছে নিয়ে উপস্থাপিত করা।
• Extract - (noun) - নির্যাস, গ্রন্থাদি থেকে উদ্ধৃত অংশ।

প্রশ্নে উল্লিখিত শব্দ গুলির মাঝে - 
• Exist - (verb transitive) - অস্তিমান বা বিদ্যমান থাকা; অস্তিত্ব থাকা।
• Use - (noun) - ব্যবহার
• Contradiction - (noun) - বিরোধিতা; অসঙ্গতি, মতানৈক্য।

Source: Applied English Grammar and Composition. PC Das.
২০.
He tried to _______ a quarrel between them.
  1. Bring down
  2. Bring about
  3. Break in
  4. Cut off
ব্যাখ্যা
• Bring about - (ঘটানো)
- He tried to bring about a quarrel between them.

প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
• Bring down - (নিম্নমুখী করা) 
- The good harvest brought down the price of rice.
• Break in - (বাঁধা দেয়া) 
- You should not break in conversation.
• Cut off - (বিচ্ছিন্ন করা)
- The robbers cut off the telephone connection.

Source: Applied English Grammar and Composition. PC Das.
২১.
The word 'HAUGHTY' means -
  1. Arrogance
  2. Wicked
  3. Subdued
  4. Tardy
ব্যাখ্যা
• Haughty - (adjective) 
- English Meaning: Having or showing an attitude of superiority.
- Bangla Meaning: উদ্ধত; অহংকারী।
- Haughty শব্দটির কিছু synonym হচ্ছে - arrogance, supercilious, cavalier, superior, bumptious ইত্যাদি

• প্রশ্নে উল্লেখিত বাকি শব্দ গুলো হচ্ছে - 
• Arrogance - (Noun) - ঔদ্ধত্য।
• Wicked - (Adjective)- (ব্যক্তি বা তার কাজ) মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়।
• Subdued - (adjective) - দমিত; পদানত; নমিত; ধর্ষিত; শায়েস্তা।
• Tardy - (adjective) - ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Haughty এবং Arrogance শব্দ দুটি একই অর্থ প্রকাশ করছে।

Soource: Accessible Dictionary, Merriam-webster
২২.
‘Arrow of God’ is written by - 
  1. Chinua Achebe
  2. Sylvia Plath
  3. Richard Aldington
  4. Dan Brown
ব্যাখ্যা
• Chinua Achebe ছিলেন একাধারে একজন Novelist, Poet, Critic সহ বহু প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব।
- আফ্রিকান ভাষা নিয়ে রচিত তাঁর সাহিত্য ও মৌলিক গবেষণার জন্য তাকে “Father of Modern African Literature” বলা হয়।
-'Arrow of God' তাঁর রচিত একটি  বিখ্যাত উপন্যাস।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে - 
• Sylvia Plath ছিলেন বিশ শতকের একজন উল্লেখযোগ্য মহিলা কবি।
- তাঁর রচিত কবিতা গুলোর মাঝে উল্লেখযোগ্য হলো - Morning Song, Words, The Rival ইত্যাদি।
• Dan Brown হচ্ছেন একজন আমেরিকান উপন্যাসিক।
- Angels & demons, The Lost Symbols, Origin তাঁর রচিত আরোও কিছু উপন্যাস।
• Richard Aldington ১৮৯২ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি জীবদ্দশায় একটি মাত্র উপন্যাসের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন।
- সেটি হলো - The Death Of a Hero.

Source: Encyclopedia Britannica, BCS Preliminary ENGLISH LITERATURE By Miracle
২৩.
Identify the correct meaning of the idiom - 'At times'
  1. On occasions
  2. At the last moment
  3. Immediately
  4. Without break
ব্যাখ্যা
• At times    
- English Meaning: sometimes / on occasions.
- Bangla Meaning: মাঝে মাঝে।  
- Ex. Sentence: At times he loses his temper.
- Bangla Meaning: মাঝে মাঝে সে নিজের মেজাজ হারিয়ে ফেলে।

- অন্যান্য অপশন গুলো - 
• At the eleventh hour    
- English Meaning: at the last moment / the latest possible moment.
- Bangla Meaning: শেষ মুহুর্তে।
• At once    
- English Meaning: immediately.
- Bangla Meaning: দেরি না-করে / এক্ষুনি।
• At a stretch    
- English Meaning: without break / continuously.
- Bangla Meaning: একটানা / বিরতিহীনভাবে।

Source: LIVE MCQ Lecture
২৪.
Make it passive.
Never waste your time.
  1. Let your time never be wasted.
  2. Let never waste your time.
  3. Let never your time be wasted.
  4. Let not waste your time.
ব্যাখ্যা
• Never যুক্ত Imperative sentence কে passive করার নিয়ম:
- প্রথমে Let never বসে + বাক্যের object হবে subject + be বসে + মূল verb এর past participle বসে। যেমন:
- Never waste your time. (Active)
- Let never your time be wasted. (Passive)

• এ জাতীয় আরোও একটি উদাহরণ হচ্ছে - 
• Never tell a lie. (Active)
- Let never a lie be told. (Passive)

Source: Advance Learners English Grammar & Composition
২৫.
Which of the following is an Adjective?
  1. Defy
  2. Defiant
  3. Defiantly
  4. Defiance
ব্যাখ্যা
• Defiant - (adjective) -স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য।

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
• Defy - (verb) - প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো।
• Defiantly - (adverb) - স্পর্ধাসহকারে; অবজ্ঞার সঙ্গে।
• Defiance - (noun) - প্রকাশ্যে অবাধ্যতা বা প্রতিরোধ; বিরুদ্ধাচরণ; স্পর্ধা; অবজ্ঞা।

Source: Accessible Dictionary
২৬.
Which of the following is a transitive verb?
  1. How do you feel?
  2. He spoke haughtily.
  3. We have had our launch.
  4. Why are you weeping?
ব্যাখ্যা
• কোনো ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়াও আর কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয়
- তাহলে তাকে transitive verb বা সকর্মক ক্রিয়া বলে।
- সুতরাং, Transitive verb এর পর সবসময় object বসবে।
- We have had our launch.
- এ বাক্যে (launch) হচ্ছে object
- তাই “had” হচ্ছে এখানে  transitive verb.

- অপশন ক) তে, বাক্যে object অনুপস্থিত।
- অপশন খ) তে, haughtily হচ্ছে Adverb।
- অপশন ঘ) তে, weeping হচ্ছে verb।

Source: Applied English Grammar and Composition. PC Das
২৭.
The indirect speech of -
She said, 'We must go.'
  1. She told that we should go.
  2. She said that we have to go.
  3. She said that they must be gone.
  4. She said that they had to go.
ব্যাখ্যা
• Must, ought to, should - এর মতন modal Auxiliary গুলির
- direct speech থেকে indirect speech এ পরিবর্তন করার সময় এদের কোনো পরিবর্তন হয়না
- যদিও কখনো কখনো must এর জায়গায় had to বসে
- এবং should এর জায়গায় subject এর person পরিবর্তন অনুযায়ী would বসে। যেমন:
- She said, ''We must go.'' (Direct)
- She said that they had to go. (Indirect)

• Nasif said to me, ''I should be grateful if you help me.''
- Nasif told me that he would be grateful if I helped him.

- কিন্তু 'উচিত' অর্থে should এর কোনো পরিবর্তন হয়না। যেমন: 
• Jim said to him, you ''should be more careful.''
- Jim told him that he should be more careful.

Source: Applied English Grammar and Composition. PC Das
২৮.
A person who pretends to be what he is not is called -
  1. Imposter
  2. Novice
  3. Monastery
  4. Prop
ব্যাখ্যা
• Imposter - (noun)
- English Meaning: one that assumes false identity or title for the purpose of deception.
- Bangla Meaning: প্রতারক; ভন্ড।

- অন্যান্য অপশন গুলো - 
• Novice - A person without training or experience in a skill or subject.
• Monastery - A place where monks live as a secluded community.
• Prop - pole or beam used as a temporary support.

Source: LIVE MCQ Lecture
২৯.
Choose the appropriate preposition.
The owner of the land differ ____ the opinions of the brokers.
  1. with
  2. from
  3. in
  4. on
ব্যাখ্যা
• Differ with/ in/ on - (ভিন্নমত হওয়া)
• Differ in - (opinion)
- মতামতের প্রতি ভিন্নতা বোঝাতে Differ in ব্যবহৃত হয়। 
- The owner of the land differ in the opinions of the brokers.

• প্রশ্নে উল্লিখিত শব্দ গুলির মাঝে - 
• Differ with - (a person)
- I differ with you on this point.
• Differ on - ( a point)
- I differ with you on this point.
• Differ from - (ভিন্নরূপ হওয়া)
- This dress is differ from that.

Source: Applied English Grammar and Composition. PC Das
৩০.
Which of the following is a verb?
  1. Color
  2. Colorful
  3. Central
  4. Country
ব্যাখ্যা
Color শব্দটি verb এবং noun দুইভাবেই ব্যবহৃত হতে পারে।
• Color (verb) - রং করা বা রং দেওয়া, রঙিন হওয়া; লজ্জায় লাল হওয়া, বিকৃতভাবে বর্ণনা করা; অতিরঞ্জিত করা।
• Colour (noun) - বর্ণ; রং; আভা; রঙের প্রভাব বা ছাপ, মুখের রক্তিমাভা। 

- অন্যান্য অপশন -
• Colorful (adjective) - রঙিন, উজ্জ্বল আনন্দময়। 
• Central (adjective) - কেন্দ্রীয়, কেন্দ্রী/ প্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ।
• Country (noun) - দেশ; রাষ্ট্র; জন্মভূমি।

Source: Oxford Dictionary and Accessible Dictionary
৩১.
We should behave gently with our nieghbor. Correct spelling of the underlined word.
  1. Neighbore
  2. Nieghbor
  3. Neighbor
  4. Neighber
ব্যাখ্যা
• Neighbor - (noun)  
- English Meaning: one living or located near another.
- Bangla Meaning: প্রতিবেশী, প্রতিবাসী, পড়শি।

Source: Applied English Grammar and Composition. PC Das, Merriam-webster.
৩২.
x - (1/x) = 2 হলে, x4 + (1/x4) = কত?
  1. 30
  2. 34
  3. 36
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: x - (1/x) = 2 হলে, x4 + (1/x4) = কত? 

সমাধান: 
 x4 + (1/x4)
= {(x2 + (1/x2)}2 - 2. x2. 1/x2 
= {x2 + (1/x2)}2 - 2
= [{x - (1/x)}2 + 2. x. 1/x]2 - 2 
= {(2)2+ 2}2 - 2 
= (4 + 2)2 - 2 
= (6)2 - 2 
= 36 - 2 
= 34 
৩৩.
এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার শতকরা কত টাকা লাভ হল? 
  1. ৫%
  2. ১০%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার  শতকরা কত টাকা লাভ হল? 

সমাধান: 
লাভ = (৮৮০ - ৮০০) টাকা = ৮০ টাকা 

৮০০ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০ টাকা 
∴ ১ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০/৮০০টাকা 
∴ ১০০ টাকায় ৬ মাসে লাভ হয় = (৮০ × ১০০ )/৮০০) টাকা 
= ১০ টাকা 

∴ শতকরা লাভ = ১০ টাকা ।
৩৪.
12 + 22 + 32 +...............+ n2 এর মান কত?
  1. n(n + 1)(2n + 1)/6
  2. n(n + 1)/3
  3. n(n + 1)/2
  4. {n(n + 1)/2}2
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 +...............+ n2 এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
12 + 22 + 32 +...............+ n2 ধারাটির সমষ্টি = n (n + 1) (2n + 1)/6 

অন্যদিকে, 
13 + 23 + 33 +...............+ n3 ধারাটির সমষ্টি = {n (n + 1)/2}2
= n2 (n + 1)2/4
৩৫.
একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত? 
  1. 55
  2. 65
  3. 80
  4. 90
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
(4x/5) - (2x/3) = 12 
বা, (12x - 10x)/15 = 12 
বা, 12x - 10x = 180 
বা, 2x = 180 
বা, x= 180/2 
∴ x = 90 

∴ সংখ্যাটি = 90
৩৬.
৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?
  1. ০°
  2. ৯০°
  3. ৩০°
  4. ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 

সমাধান:
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 
∴ ৯০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৯০)°
= ৯০° । 
৩৭.
x2 - x - 2 এর একটি উৎপাদক -
  1. x - 3
  2. x - 1
  3. x + 1
  4. x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 2 এর একটি উৎপাদক - 

সমাধান: 
x2 - x - 2 
= x2 - 2x + x - 2 
= x (x - 2) + 1 (x - 2) 
= (x - 2) (x + 1) 
৩৮.
পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53? 
  1. 25 এবং 26
  2. 26 এবং 27
  3. 27 এবং 28
  4. 24 এবং 25
ব্যাখ্যা
প্রশ্ন: পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যা দুইটি যথাক্রমে x ও (x + 1) 

শর্তমতে, 
(x + 1)2 - x2 = 53 
বা, x2 + 2x + 1 - x2 = 53 
বা, 2x + 1 = 53 
বা, 2x = 53 - 1 
বা, 2x = 52 
বা, x = 52/2 
∴ x = 26 

∴ একটি সংখ্যা = 26 
অপর সংখ্যাটি = 26 + 1 = 27 

∴ নির্ণেয় সংখ্যা দুইটি = 26 ও 27 
৩৯.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল হওয়ার সম্ভাব্যতা কত? 
  1. 1/3
  2. 2/3
  3. 3/4
  4. 4/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল হওয়ার সম্ভাব্যতা কত? 

সমাধান: 
অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = 2 + 3 + 4 = 9 
∴ বলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = 3/9 
= 1/3 

∴ বলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = 1/3 . 
৪০.
দুইটি সংখ্যার ল. সা. গু. 48 । সংখ্যাদ্বয়ের অনুপাত 2 : 3 । সংখ্যাদ্বয়ের সমষ্টি নির্ণয় করুন। 
  1. 28
  2. 32
  3. 40
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল. সা. গু. 48 । সংখ্যাদ্বয়ের অনুপাত 2 : 3 । সংখ্যাদ্বয়ের সমষ্টি নির্ণয় করুন। 

সমাধান: 
মনে করি, 
সংখ্যা দুইটি 2x ও 3x 
∴ এদের  ল. সা. গু. = 6x 

প্রশ্নমতে, 
6x = 48 
বা, x = 48/6 
∴ x = 8 

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = 2x + 3x 
= 5x 
= 5 × 8 
= 40 
৪১.
যদি (16)2x + 3 = (4)3x + 6 হয়, তবে x এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (16)2x + 3 = (4)3x + 6 হয়, তবে x এর মান কত? 

সমাধান:
(16)2x + 3 = (4)3x + 6
বা, (42)2x + 3 = (4)3x + 6
বা, 44x + 6 = 43x + 6
বা, 4x + 6 = 3x + 6 
বা, 4x - 3x = 6 - 6 
∴ x = 0 
৪২.
'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 
  1. ১৩ দিনে
  2. ১৪ দিনে
  3. ১৫ দিনে
  4. ১৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 

সমাধান: 
'ক' ১ অংশ কাজ করে = ১২ দিনে 
∴ 'ক' ২/৩ অংশ কাজ করে = (১২ × ২)/৩ দিনে 
= ৮ দিনে 
∴ বাকি কাজ = {১- (২/৩)} অংশ 
= ১/৩ অংশ 

আবার, 
'খ' ১ অংশ কাজ করে = ১৮ দিনে 
∴ 'খ' ১/৩ অংশ কাজ করে = (১৮ × ১)/৩ দিনে 
= ৬ দিনে 

∴ মোট সময় = (৮ + ৬) দিনে 
= ১৪ দিনে 

∴ কাজটি মোট ১৪ দিনে শেষ হয়েছে। 
৪৩.
আদিকোষে নিচের কোনটি থাকে?
  1. মাইটোকন্ড্রিয়া
  2. প্লাস্টিড
  3. রাইবোজোম
  4. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ব্যাখ্যা
কোষের প্রকারভেদ: 
- সকল জীবকোষ এক রকম নয়। 
- এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে যেমন, তেমনই আছে আকৃতি ও কাজের পার্থক্য। 
- নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। 
যথা - 
১। আদিকোষ এবং 
২। প্রকৃত কোষ। 

আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic cell): 
- এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস (nucleus) থাকে না। 
- এজন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। 
- এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিও-বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। 
- এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। 
- ক্রোমোজোমে কেবল DNA থাকে। 
- নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায়। 

প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ (Eukaryotic cell): 
- এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি (nuclear membrane) দিয়ে নিউক্লিও-বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। 
- এসব কোষে রাইবোজোমসহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। 
- ক্রোমোজোমে DNA, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। 
- অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৪.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ২০০ বর্গমিটার 
  2. ২০৮ বর্গমিটার 
  3. ২৮০ বর্গমিটার 
  4. ২৫৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৩২ মিটার 
∴ আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার 
= ৭৬৮ বর্গমিটার 

আবার, 
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২ × ২)} মিটার 
=২৮ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২ × ২)} মিটার 
= ২০ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার
= ৫৬০ বর্গমিটার

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫৬০) বর্গমিটার
= ২০৮ বর্গমিটার। 
৪৫.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 
  1. ৪০ লিটার
  2. ৫০ লিটার
  3. ৬০ লিটার
  4. ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 

সমাধান: 
৬০ লিটার ফলের রসে, 
আমের রসের পরিমাণ = ৬০ × (২/৩) অংশ = ৪০ লিটার 
∴ কমলার রসের পরিমাণ = ৬০ × (১/৩) অংশ = ২০ লিটার 

ধরি, 
'ক' লিটার কমলার রস বৃদ্ধি করতে হবে। 

শর্তমতে, 
৪০/(২০ + ক) = ১/২ 
বা, ২০ + ক = ৮০ 
বা, ক = ৮০ - ২০ 
∴ ক = ৬০ 

∴ ৬০ লিটার কমলার রস বৃদ্ধি করতে হবে। 
৪৬.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কত জন কথা বলতে পারেন?
  1. 10 জন
  2. 15 জন
  3. 20 জন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কত জন কথা বলতে পারেন? 

সমাধান: 
ইংরেজি ও বাংলা উভয় ভাষায় কথা বলতে পারেন = 25 জন 

শুধু ইংরেজিতে কথা বলতে পারেন = (35 - 25) জন = 10 জন 

∴ শুধু বাংলায় কথা বলতে পারেন = {50 - (25 + 10)} জন 
= (50 - 35) জন 
= 15 জন 

∴ শুধু বাংলায় কথা বলতে পারেন =  15 জন ।

∴ বাংলায় কথা বলতে পারেন = 25 + 15 = 40 জন।

তাই, সঠিক উত্তর হবে: ঘ) কোনটিই নয়
৪৭.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে, তার বাহুর সংখ্যা কত?
  1. ১২টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে, তার বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = ক 
আমরা জানি, 
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২)১৮০}/ক

প্রশ্নমতে,
{(ক - ২)১৮০}/ক = ১৬২
বা, (ক - ২)১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ২ × ১৮০ = ১৬২ক
বা, ১৮০ক - ১৬২ক = ৩৬০
বা, ১৮ক = ৩৬০
∴ ক = ২০

∴ বাহুর সংখ্যা = ২০টি ।
৪৮.
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা কত?
  1. ৬০০ মেগাওয়াট
  2. ৮০০ মেগাওয়াট
  3. ৮৫০ মেগাওয়াট
  4. ১২০০ মেগাওয়াট
ব্যাখ্যা
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র:
→ সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম এই বিদ্যুৎকেন্দ্র।
→ এটি জাপানের আর্থিক সহায়তার প্রায় ৫১,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম।
→ কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মিত কয়লাভিত্তিক মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র।
→ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরিক্ষামূলকভাবে চালু করা হয় - ২৯ জুলাই, ২০২৩।
→ এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট।
→ ইউনিটটির উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট হলেও প্রাথমিকভাবে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
→ আগামী ডিসেম্বর নাগাদ কেন্দ্রের এই ইউনিটে পুরো সক্ষমতা অনুযায়ী ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
→ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
=======================

→ দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বর মাসে।
→ সেটিতেও শুরুতে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
→ প্ল্যান্টের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।

তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন (২৯ জুলাই ২০২৩)।
৪৯.
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্ম কোন জেলায়?
  1. সাতক্ষীরা
  2. ঝিনাইদহ
  3. সিরাজগঞ্জ
  4. ভোলা
ব্যাখ্যা
• বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (১৯৫৩-১৯৭১):
- ১৯৫৩ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে।
- তাঁর পিতা আক্কাস আলী ও মাতা কায়দাছুন নেছা।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারী মাসে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। 
- হামিদুর রহমান মুক্তিবাহিনীর সাহসী সদস্য হিসেবে যুদ্ধ করছিলেন সিলেট শ্রীমঙ্গল এলাকায়।
- তিনি ৪ নং সেক্টরে যুদ্ধ করেন।

- মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরুপ তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ট খেতাবে ভূষিত হন।
- সুদীর্ঘ ৩৬ বছর পর তাঁর দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
- ঝিনাইদহ জেলা শহরের স্টেডিয়ামটি তাঁর নামে, বাংলাদেশ ডাক বিভাগ তাঁর স্মরনে একটি ডাক টিকিট প্রকাশ করেছে।

তথ্যসূত্র: ঝিনাইদহ জেলার ওয়েবসাইট।
৫০.
ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে কয়টি দেশকে নতুন সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়?
  1. ২টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
• ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন:
- ১৫-তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২২-২৪ আগস্ট, ২০২৩; দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ব্রিকসের নতুন সদস্য হিসেবে ৬টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।
- দেশগুলো হলো: মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।
- ১ জানুয়ারি, ২০২৪ থেকে দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।

তথ্যসূত্র: ডেইলি স্টার (২৪ আগস্ট, ২০২৩)।
৫১.
নিচের কোন দেশে সামরিক বাহিনী নেই?
  1. ফিনল্যান্ড
  2. মালদ্বীপ
  3. নাউরু
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
• সামারিক বাহিনী বিহীন দেশ:
→ সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক অনুসারে, বিশ্বের ৩৯টি দেশ এবং অঞ্চলে সামরিক বাহিনী নেই।
→ সিআইএ-এর সংজ্ঞা অনুসারে, এই রাজ্যগুলির মধ্যে বেশ কয়েকটির "নিয়মিত সামরিক বাহিনী" নেই, তবে তাদের জাতীয় পুলিশ বাহিনী প্রকৃত সামরিক বাহিনী হিসাবে কাজ করে।

→ উদাহরণস্বরূপ, কোস্টারিকার সামরিক বাহিনী ১৯৪৮ সালে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু এর "পাবলিক ফোর্স" (পুলিশ) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া দ্বারা প্রশিক্ষিত আধাসামরিক বাহিনীকে অন্তর্ভুক্ত করে এবং দেশের সীমানা রক্ষার দায়িত্ব নেয়।

• যেসব দেশে সামরিক বাহিনী নেই:
→ এন্ডোরা, কোস্টারিকা, ডমিনিকা, গ্রেনাডা, আইসল্যান্ড, কিরিবাতি, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মোনাকো, নাউরু, পালাউ, 
পানামা, সেন্ট লুসিয়া, সামোয়া, সান মারিনো, টুভালু, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।