পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
টপিক: i) বাংলাদেশের কৃষিজ সম্পদ, ii) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি। উৎস: যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
• আদমশুমারি:
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে।
- ষষ্ঠ আদমশুমারির নাম  'জনশুমারি ও গৃহগণনা'। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুমারি অনুষ্ঠিত হবে।

উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
.
কোন জেলায় ওরাওঁ নৃগোষ্ঠীর বাস নেই?
  1. নীলফামারী
  2. জয়পুরহাট
  3. মৌলভীবাজার
  4. বান্দরবান
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা
ওরাওঁ উপজাতি:
- ওরাওঁ  বাংলাদেশের একটি নৃগোষ্ঠী।
- তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
- তাদের ভগবানের নাম ধরমী বা ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’।
- ওরাওঁদের ভাষার নাম কুরুক।
- এ ভাষার কোনো বর্ণমালা নেই। 
- ওরাওঁ সমাজের পার্বণিক উৎসব মূলত চারটি- ১. সারহুল, ২. কারাম, ৩. পশু উৎসব, ৪. খারিয়ানি, ৫. ফাগুয়া, ৭. সোহরায়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
.
পবর্ত্য চট্রগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে কোন আদিবাসী সম্প্রদায়?
  1. মারমা
  2. চাকমা
  3. ত্রিপুরা
  4. হাজং
সঠিক উত্তর:
হাজং
উত্তর
সঠিক উত্তর:
হাজং
ব্যাখ্যা
• হাজং:
- পবর্ত্য চট্রগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে - হাজং।
- হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
- ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস।
- এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে।
- বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা।

- তবে হাজংদের নিজস্ব ভাষা রয়েছে। এটি তারা নিজেদের মধ্যেই ব্যবহার করে।
- হাজং ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই।
- হাজংরা ভাষার লিখিত রূপ দিতে অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
- হাজংরা সনাতন ধর্মাবলম্বী।
- হাজং সমাজ পিতৃতান্ত্রিক।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
.
জাতিতাত্ত্বিত জাদুঘর কোথায় অবস্থিত?
  1. মহাস্থানগড়
  2. আগ্রাবাদ
  3. পাহাড়পুর
  4. লালমাই
সঠিক উত্তর:
আগ্রাবাদ
উত্তর
সঠিক উত্তর:
আগ্রাবাদ
ব্যাখ্যা
• নৃতাত্ত্বিক জাদুঘর:
- বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত।
- এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৫ সালে।
- জনসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয় ১৯৭৪ সালের ৯ জানুয়ারি। 
- এই জাদুঘরে বিভিন্ন নৃগোষ্ঠীর জাতি তাত্ত্বিক সামগ্রী প্রদর্শিত হয়েছে।
- বাংলাদেশের প্রথম জাদুঘর হলো রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর (১৯১০)।

তথ্যসূত্র: জাতীয় জাদুঘর ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, শহর এলাকায় সর্বনিম্ন জনসংখ্যা বাস করে কোন বিভাগে?
  1. সিলেট
  2. বরিশাল
  3. রংপুর
  4. খুলনা
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
-  বিভাগওয়ারি পল্লী ও শহর এলাকার জনসংখ্যার লিঙ্গ ভিত্তিক বিভাজন উল্লেখ করা হয়েছে।

শুমারি অনুযায়ী,
→ পল্লী এলাকায় মোট জনসংখ্যা ১১৩,০৬৩,৫৮৭ এবং
→ শহর এলাকায় মোট জনসংখ্যা ৫২,০০৯,০৭২।

দেশে পল্লী এলাকার মোট জনসংখ্যার - 
→ পুরুষ - ৫৫,১৬৬,৮৪২ জন।
→ মহিলা - ৫৭,৮৯০,৪৬২ জন ও
→ হিজড়া - ৬,২৮৩ জন হিজড়া।

শহর এলাকার মোট জনসংখ্যার - 
→ পুরুষ - ২৬,৫৪৫,৯৮২ জন।
→ মহিলা - ২৫,৪৫৬,৭৪৪ জন ও
→ হিজড়া - ৬,৩৪৬ জন।

- পল্লী এলাকায় সর্বাধিক জনসংখ্যা ঢাকা বিভাগে ২৩,৪৪৭,২১৬ জন এবং
- সর্বনিম্ন জনসংখ্যা বরিশাল বিভাগে ৬,৮০৯,৮৪৪ জন।
- পক্ষান্তরে শহর এলাকায় সর্বাধিক জনসংখ্যা ঢাকা বিভাগে ২০,৭৩৮,৭৩৯ জন এবং
- সর্বনিম্ন জনসংখ্যা সিলেট বিভাগে ২,০৬৫,১২৩ জন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ লেকচার।
.
‘নয়ন কাজল‘ হচ্ছে উন্নত জাতের -
  1. তরমুজ
  2. বেগুন
  3. সরিষা
  4. গম
সঠিক উত্তর:
বেগুন
উত্তর
সঠিক উত্তর:
বেগুন
ব্যাখ্যা
• বেগুনের জাত:
- বাংলাদেশে বেগুনের বহু জাত রয়েছে। এক জাত থেকে অন্যজাতে গাছের প্রকৃতি, ফলের রং, আকার, আকৃতি প্রভৃতি বিষয়ে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়।
- বাংলাদেশে প্রধানতঃ লম্বা ফল, গোলাকর ফল ও গোলাকার এই তিন ধরণের বেগুনের চাষ বেশী হয়ে থাকে।

• কিছু বেগুনের উন্নত জাত হলো:
- খটখটিয়া, ইসলামপুরী, নয়ন কাজল, কেজি বেগুন, শিংনাথ, ঝুমকো, মুক্তকেশী, শুকতারা, তারাপুরী (বারি বেগুন ২), কাজলা, নয়নতারা, বিজয়, চমক এফ১, লাফাফা,  

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস।