পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিক - ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
চুল তার কবেকার ______________ বিদিশার নিশা। শুন্যস্থানে কোন শব্দটি বসবে?
  1. পথের
  2. যেন
  3. অন্ধকার
  4. স্বপ্নের
সঠিক উত্তর:
অন্ধকার
উত্তর
সঠিক উত্তর:
অন্ধকার
ব্যাখ্যা
প্রশ্ন: চুল তার কবেকার _______________ বিদিশার নিশা। শুন্যস্থানে কোন শব্দটি বসবে?

সমাধান:
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা।

"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" এই পঙক্তিটি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা "বনলতা সেন" এর অংশ। 
এটি একটি রূপকার্থক প্রয়োগ, যেখানে চুলের গভীর কালো রঙ এবং রহস্যময়তাকে বোঝানো হয়েছে। 

উৎস: জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা
.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ঝিলিমিলি
  2. কুহেলিকা
  3. মানসী
  4. মৃত্যুক্ষুধা
সঠিক উত্তর:
মানসী
উত্তর
সঠিক উত্তর:
মানসী
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "মানসী" ব্যতিক্রম। 

• ঝিলিমিলি, মৃত্যুক্ষুধা, কুহেলিকা - কাজী নজরুল ইসলামের রচনা।

অন্যদিকে
"মানসী" কাব্যগ্রন্থের রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর।
.
"হ, রু, সা, নি" বর্ণগুলোর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: "হ, রু, সা, নি" বর্ণগুলোর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?

সমাধান:
"হ, রু, সা, নি" বর্ণগুলোর সাথে "ৎ" বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়। 

• "হ, রু, সা, নি" বর্ণগুলোর সাথে "ৎ" বর্ণটি যোগ করলে যে শব্দটি পাওয়া যায় তা হলো- নিরুৎসাহ।
এটি একটি অর্থবোধক শব্দ।
এর অর্থ - উৎসাহহীন, উদ্যমের অভাব। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
যদি B-এর ভাই A, C-এর বোন B এবং D-এর বাবা C হয় তাহলে সম্পর্কে A, D-এর কী হয়?
  1. বাবা
  2. মামা
  3. ভাই
  4. চাচা
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি B-এর ভাই A, C-এর বোন B এবং D-এর বাবা C হয় তাহলে সম্পর্কে A, D-এর কী হয়?

সমাধান:
সম্পর্কে A, D-এর চাচা হয়। 

দেওয়া আছে:
B-এর ভাই A → A ও B ভাইবোন, A ছেলে।
C-এর বোন B → B ও C ভাইবোন, B মেয়ে। 
D-এর বাবা C 

∴ A, B, C — তিনজনই ভাইবোন।
যেহেতু C হলো D-এর বাবা
এবং A হলো C-এর ভাই
তাই A হলো D-এর চাচা (পিতার ভাই)। 
.
রাষ্ট্র একটি____________ প্রতিষ্ঠান। 
  1. জাতীয়
  2. দলীয়
  3. ধর্মীয়
  4. রাজনৈতিক
সঠিক উত্তর:
রাজনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
রাজনৈতিক
ব্যাখ্যা
প্রশ্ন: রাষ্ট্র একটি____________ প্রতিষ্ঠান। 

সমাধান:
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান ।

• রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে শাসক ও শাসিতের সম্পর্ক বিদ্যমান। 
অধ্যাপক গার্নারের মতে, 'সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে ।'

অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়।
যথা-
১। জনসমষ্টি,
২। নির্দিষ্ট ভূখণ্ড,
৩। সরকার ও
৪। সার্বভৌমত্ব ।
.
থাইল্যান্ড : ফুকেট : : জাপান : ?
  1. সুমাত্রা
  2. বোর্নিও
  3. আন্দামান
  4. বোনিন
সঠিক উত্তর:
বোনিন
উত্তর
সঠিক উত্তর:
বোনিন
ব্যাখ্যা
প্রশ্ন: থাইল্যান্ড : ফুকেট : : জাপান : ?

সমাধান:
থাইল্যান্ড : ফুকেট : : জাপান : বোনিন 

ফুকেট থাইল্যান্ডের একটি দ্বীপ।
অনুরূপভাবে,
বোনিন হলো জাপানের একটি দ্বীপ।

অন্যদিকে,
সুমাত্রা , বালি , বোর্নিও দ্বীপ ইন্দোনেশিয়ার অন্তর্গত। (বোর্নিও দ্বীপ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই এই তিন দেশেরই অন্তর্ভুক্ত।)

উৎস: World Atlas.
.
আপনার সন্তান পরীক্ষায় রেজাল্ট খারাপ করলো, আপনার করনীয় কী হবে?
  1. শাস্তি দেবেন
  2. বোঝানোর চেষ্টা করে পরবর্তীতে ভালো করতে বলবেন
  3. শিক্ষককে ডেকে বলবেন যাতে স্কুল থেকে বের করে দেয় 
  4. উপেক্ষা করবেন
সঠিক উত্তর:
বোঝানোর চেষ্টা করে পরবর্তীতে ভালো করতে বলবেন
উত্তর
সঠিক উত্তর:
বোঝানোর চেষ্টা করে পরবর্তীতে ভালো করতে বলবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার সন্তান পরীক্ষায় রেজাল্ট খারাপ করলো, আপনার করনীয় কী হবে?

সমাধান:
আপনার সন্তান পরীক্ষায় রেজাল্ট খারাপ করলে আপনার করনীয় হলো- বোঝানোর চেষ্টা করে পরবর্তীতে ভালো করতে বলবেন। 

এটি সবচেয়ে যুক্তিসঙ্গত ও ইতিবাচক পদক্ষেপ।
শিশুর সাথে কথা বলে তার সমস্যা বুঝতে হবে, উৎসাহ দিতে হবে এবং ভবিষ্যতে উন্নতির জন্য সহায়তা করতে হবে।

অন্যদিকে,
শাস্তি দিলে বা অন্য কোন অতিরিক্ত কড়া পদক্ষেপ নিলে তা আপনার সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দিবে এবং তার মধ্যে নেতিবাচক মনোভাব নিয়ে আসবে। 
.
Amorphous : Shape : : ? 
  1. Angularity : Intricacy
  2. Precision : Uniformity
  3. Lassitude : Energy
  4. Spontaneity : Awareness
সঠিক উত্তর:
Lassitude : Energy
উত্তর
সঠিক উত্তর:
Lassitude : Energy
ব্যাখ্যা
প্রশ্ন: Amorphous : Shape : : ? 

সমাধান:
Amorphous : Shape : : Lassitude : Energy

Shape বা আকারের অভাব = Amorphous ( নির্দিষ্ট আকারহীনতা) ।

অনুরূপভাবে,
Energy (শক্তির) অভাব = Lassitude (নিঃস্পৃহতা বা ক্লান্তি)।

উৎস:
-  Accessible Dictionary by Bangla Academy.
.
কাঁচায় না নোয়ালে ______________ , পাকলে করে ঠাস ঠাস।
  1. চাকন
  2. ফলের শাঁস
  3. বাঁশ
  4. কড়ি
সঠিক উত্তর:
বাঁশ
উত্তর
সঠিক উত্তর:
বাঁশ
ব্যাখ্যা
প্রশ্ন: কাঁচায় না নোয়ালে ______________ , পাকলে করে ঠাস ঠাস। 

সমাধান:
কাঁচায় না নোয়ালে বাঁশ , পাকলে করে ঠাস ঠাস। 

প্রদত্ত বাক্যটি একটি প্রচলিত প্রবাদ।
এর অর্থ হলো- ছোটকাল শিক্ষার সময়, তখন না হলে বড়ো বয়সে আর সম্ভব নয়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
১০.
চর্যাপদ : লুইপা : : শ্রীকৃষ্ণকীর্তন : ?
  1. কানহরি দত্ত
  2. শ্রীকৃষ্ণ
  3. বসন্তরঞ্জন রায়
  4. বড়ু চণ্ডীদাস
সঠিক উত্তর:
বড়ু চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
বড়ু চণ্ডীদাস
ব্যাখ্যা
প্রশ্ন: চর্যাপদ : লুইপা : : শ্রীকৃষ্ণকীর্তন : ?

সমাধান:
চর্যাপদ : লুইপা : : শ্রীকৃষ্ণকীর্তন : বড়ু চণ্ডীদাস 

• চর্যাপদের কবিদের মধ্যে একজন হলেন- লুইপা।
অনুরূপভাবে,
শ্রীকৃষ্ণকীর্তনের কবি হলেন- বড়ু চন্ডীদাস।

• শ্রীকৃষ্ণকীর্তন ও চর্যাপদ বাংলা সাহিত্যের দুটি গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন। 
চর্যাপদ হলো প্রাচীন বাংলার বৌদ্ধ সহজিয়া গান ও দোহা, যা বাংলা সাহিত্যের প্রাচীনতম সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত। 
অন্যদিকে, শ্রীকৃষ্ণকীর্তন হল মধ্যযুগের প্রথম দিকের বাংলা সাহিত্যকর্ম।
১১.
You entered the selection board at 9:00 AM. Your first sentence is______
  1. May i take may seat
  2. Good morning, Sir
  3. I am a graduate, Sir
  4. good noon, sir
সঠিক উত্তর:
Good morning, Sir
উত্তর
সঠিক উত্তর:
Good morning, Sir
ব্যাখ্যা
প্রশ্ন: You entered the selection board at 9:00 AM. Your first sentence is______

সমাধান:
You entered the selection board at 9:00 AM. Your first sentence is- Good morning, Sir

এর কারন হলো সিলেকশন বোর্ডে প্রবেশ করার পর আপনার প্রথম কর্তব্য হবে শিষ্টাচার বজায় রাখা।
প্রথমে ঢুকে "Good morning, Sir" বলাই শিষ্টাচারমূলক।
১২.
রাশেদ ও রানা দুই ভাই। মিনা রাশেদের মেয়ে। মিনার দাদির একমাত্র মেয়ে রিনা। রিনার ছেলে আকাশের মামারা দুই ভাই। মিনার চাচাতো ভাই জ্যাকব, সম্পর্কে রিনার কী হবে?
  1. চাচাতো ভাই
  2. মামাতো ভাই
  3. ছেলে
  4. ভাতিজা
সঠিক উত্তর:
ভাতিজা
উত্তর
সঠিক উত্তর:
ভাতিজা
ব্যাখ্যা
প্রশ্ন: রাশেদ ও রানা দুই ভাই। মিনা রাশেদের মেয়ে। মিনার দাদির একমাত্র মেয়ে রিনা। রিনার ছেলে আকাশের মামারা দুই ভাই। মিনার চাচাতো ভাই জ্যাকব, সম্পর্কে রিনার কী হবে?

সমাধান:
জ্যাকব সম্পর্কে রিনার ভাতিজা। 

রাশেদ ও রানা দুইভাই। রাশেদের মেয়ে মিনার দাদির একমাত্র মেয়ে রিনা।
এবং রিনার ছেলে আকাশের মামারা দুই ভাই।

অর্থাৎ রাশেদ, রানা ও রিনা তিন ভাইবোন। 
মিনার চাচাতো ভাই জ্যাকব হলো রানার ছেলে। 
অর্থাৎ জ্যাকব হলো রিনার ভাতিজা
১৩.
Cleanliness is next to ____________ 
  1. Clearness
  2. perfectness
  3. Godliness
  4. Remedy
সঠিক উত্তর:
Godliness
উত্তর
সঠিক উত্তর:
Godliness
ব্যাখ্যা
প্রশ্ন: Cleanliness is next to ____________ 

সমাধান:
Cleanliness is next to Godliness.

প্রদত্ত বাক্যটি একটি ইংরেজি প্রবাদ। 

এটি দ্বারা বোঝানো হয়- পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ
বা পরিচ্ছন্নতাই মানুষকে ঈশ্বরের সান্নিধ্য এনে দেয়।
১৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. গ্রীস
  2. রোমানিয়া
  3. কোস্টারিকা
  4. ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
কোস্টারিকা
উত্তর
সঠিক উত্তর:
কোস্টারিকা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
প্রদত্ত দেশগুলোর মধ্যে ব্যতিক্রম হলো- কোস্টারিকা। 

• গ্রীস, রোমানিয়া ও ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের দেশ।

অন্যদিকে, 
• কোস্টারিকা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
১৫.
"E R O A P" the arranged word of of the jumble letters means_______
  1. A rhythmic poem
  2. A poem of fourteen lines
  3. A rhymed verse
  4. A musical drama
সঠিক উত্তর:
A musical drama
উত্তর
সঠিক উত্তর:
A musical drama
ব্যাখ্যা
প্রশ্ন: "E R O A P" the arranged word of of the jumble letters means_______

সমাধান:
"E R O A P" the arranged word of of the jumble letters means A musical drama 

• প্রদত্ত এলোমেলো শব্দগুলোকে সাজালে যে শব্দটি পাওয়া যায় তা হলো - OPERA 

OPERA শব্দটির অর্থ হলো - A musical drama বা গীতিনির্ভর নাট্যকর্ম, গীতিনাটক।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
One should not be ______________ to gambling.
  1. devoted
  2. addiction
  3. devotion
  4. addicted
সঠিক উত্তর:
addicted
উত্তর
সঠিক উত্তর:
addicted
ব্যাখ্যা
প্রশ্ন: One should not be ______________ to gambling. 

সমাধান:
One should not be addicted to gambling. 

খারাপ কাজে আসক্তি বোঝাতে addicted to বসে। 

বাক্যটিতে addicted to বসানো হয়েছে কারণ 
এর অর্থ হবে- 
জুয়াতে আসক্ত হওয়া উচিত নয়। 
১৭.
নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
  1. শিনবেট
  2. আমান
  3. এফএসবি
  4. মোসাদ
সঠিক উত্তর:
এফএসবি
উত্তর
সঠিক উত্তর:
এফএসবি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?

সমাধান:
"এফএসবি" শব্দটি প্রদত্ত শব্দগুলোর মধ্যে অসামঞ্জস্যপূর্ণ। 

শিনবেট, আমান, মোসাদ - ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। 

অন্যদিকে,
এফএসবি রাশিয়ার গোয়েন্দা সংস্থা।