পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ৯ টপিক: দিবস, বর্ষ এবং একক - উদযাপিত দিবস উদযাপিত বর্ষ, জাতিসংঘ মনোনিত দশক, সার্ক মনোনিত দিবস। পুরস্কার - নোবেল পুরস্কার, রামোন ম্যাগসেসে পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার, শাখারভ পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, আগা খান পুরস্কার, পুলিৎজার পুরস্কার, একাডেমি পুরস্কার। এবং মহাবিশ্ব. মহাবিশ্ব- জ্যোতিবিজ্ঞান, বিশ্বতত্ত্ব, জ্যোতিষ্কমন্ডলী, নক্ষত্র, ছায়াপথ, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, মহাজাগতি ক রশ্মি। সৌরজগৎ-সূর্য, সৌর জগতের গ্রহ ও উপগ্রহ, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ । মহাকাশ অনুসন্ধান - মহাকাশ অভিযান, মহাশূন্যে প্রথম মানব-মানবী, মহাশূন্যে পর্যটক, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, NASA, ESA, স্পেস শাটল, হৈাবল টেলিস্কোপ৷ [Live Class – 25 & 26]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করে কত সালে?
  1.  ১৯৬৭ সাল 
  2.  ১৯৬৯ সাল 
  3.  ১৯৬৩ সাল 
  4.  ১৯৭২ সাল 
সঠিক উত্তর:
 ১৯৬৯ সাল 
উত্তর
সঠিক উত্তর:
 ১৯৬৯ সাল 
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করে।

- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

উৎস: ব্রিটানিকা।

.
’বিশ্ব তামাক দিবস’ কত তারিখ পালন করা হয়?
  1. ১৬ সেপ্টেম্বর
  2. ৯ জুন
  3. ১৫ মে
  4. ৩১ মে
সঠিক উত্তর:
৩১ মে
উত্তর
সঠিক উত্তর:
৩১ মে
ব্যাখ্যা

- জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস = ২৮ এপ্রিল;
- বিশ্ব প্রেস ফ্রিডম দিবস = ৩ মে;
- আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস = ৮ মে;
- বিশ্ব টেলিযোগাযোগ দিবস = ১৫ মে;
- বিশ্ব তামাকমুক্ত দিবস = ৩১ মে;
- বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস = ৯ জুন;
- বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস = ১৭ জুন;
- আন্তর্জাতিক সমবায় দিবস = জুলাই মাসের প্রথম শনিবার;
- আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস = ১৬ সেপ্টেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

.
"The Idea of Justice" গ্রন্থের রচয়িতা কে?
  1. খালেদ রশিদ
  2. এইচ জি খোরানা
  3. অমর্ত্য সেন
  4. মালালা ইউসুফজাই
সঠিক উত্তর:
অমর্ত্য সেন
উত্তর
সঠিক উত্তর:
অমর্ত্য সেন
ব্যাখ্যা

অমর্ত্য সেন:
- অমর্ত্য সেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক।
- ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন অমর্ত্য সেন।
- দারিদ্র এবং দুর্ভিক্ষ নিয়ে গবেষণার জন্য পৃথিবী জুড়েই তিনি শ্রদ্ধা অর্জন করেছেন।
- তিনি হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস, ট্রিনিট্রি কলেজ, অক্সব্রিজ এবং ক্যামব্রিজের একজন সিনিয়র ফেলো।
- এছাড়াও তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
- তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটির একজন ট্রাষ্টি।
- তিনিই প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন।
- এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও কাজ করেছেন।
- ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে অনূর্ধ্ব ষাট বছর বয়সী ভারতীয় বীর হিসেবে চিহ্নিত করেছে।
- ২০১০ সালে তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেওয়া হয়।

উল্লেখ্য,
- অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলি ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
- The Idea Of Justice-গ্রন্থটির রচয়িতা অমর্ত্য সেন।
- বইটি মূলত জন রলসের 'A Theory of Justice' (1971)-এর মৌলিক ধারণাগুলির একটি সমালোচনা এবং সংশোধন।

অন্যদিকে,
- Nuclear Weapons and Foreign Policy গ্রন্থটির রচয়িতা হেনরি কিসিঞ্জার।
- Long Walk to Freedom গ্রন্থটির রচয়িতা নেলসন ম্যান্ডেলা।
- Wings of Fire গ্রন্থটির রচয়িতা এপিজে আবদুল কালাম।

উৎস: Britannica.

.
উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী কে?
  1. আব্দুস সালাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. অমর্ত্য সেন
  4. অভিজিত ব্যানার্জী
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

 রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী।
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি , ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার এবং চিত্রশিল্পী।
- তিনি  বাংলা সাহিত্যে নতুন গদ্য ও পদ্যের রূপ এবং কথ্য ভাষার ব্যবহার প্রবর্তন করেছিলেন।
- ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার প্রাপ্ত প্রথম উপমহাদেশীয় এবং অ-ইউরোপীয়। 
- ১৯১৫ সালে ঠাকুরকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়, কিন্তু ১৯১৯ সালে অমৃতসর (জালিয়ানওয়ালাবাগ) গণহত্যার প্রতিবাদে তিনি তা প্রত্যাখ্যান করেন।

• উপমহাদেশীয় নোবেল বিজয়ী:
- সাহিত্য (১৯১৩) – রবীন্দ্রনাথ ঠাকুর।
- পদার্থ (১৯৩০) – স্যার চন্দ্র শেখর ভেঙ্কট রমন (সিভি রমন)। 
- পদার্থ (১৯৭৯) – আব্দুস সালাম।
- পদার্থ (১৯৮৩) - সুব্রামানিয়াম চন্দ্রশেখর ।
- রসায়ন (২০০৯) – ভি. রামকৃষ্ণ ।
- চিকিৎসা (১৯৬৮) – এইচ জি খোরানা। 
- অর্থনীতি (১৯৯৮) – অমর্ত্য সেন। 
- অর্থনীতি (২০১৯) – অভিজিত ব্যানার্জী।

উৎস: ব্রিটানিকা।

.
অমর্ত্য সেন কোন বিষয় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. নগদ খাজনা তত্ত্ব
  2. আধুনিক খাজনা তত্ত্ব
  3. মূল্য নির্ধারণ তত্ত্ব
  4. সামাজিক পছন্দ তত্ত্ব
সঠিক উত্তর:
সামাজিক পছন্দ তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক পছন্দ তত্ত্ব
ব্যাখ্যা

অমর্ত্য সেন: 
- অমর্ত্য সেন এর জন্ম: ৩ নভেম্বর ১৯৩৩, শান্তিনিকেতন, ভারত
- তিনি সামাজিক পছন্দ তত্ত্ব (Social Choice Theory)-এ গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি  সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সমস্যার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন।
- তিনি দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান করে এমন বাস্তবসম্মত সমাধান প্রদান করেন, যা খাদ্য সংকট প্রতিরোধ ও মোকাবিলায় সহায়ক হয়েছে।
- অমর্ত্য সেনের গবেষণা সামাজিক ন্যায়বিচার, মানব উন্নয়ন ও নীতি নির্ধারণে গভীর প্রভাব ফেলেছে।

উৎস: Britannica.

.
রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. বার্ট্রান্ড রাসেল
  2. উইনস্টোন চার্চিল
  3. লিউ জিয়াবো
  4. কার্ল ভন অসিসকাই
সঠিক উত্তর:
উইনস্টোন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
উইনস্টোন চার্চিল
ব্যাখ্যা

 উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
- তিনি একজন রাজনীতিবিদ ও লেখক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- 'The Second World War' গ্রন্থের জন্যে তিনি ১৯৫৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উৎস: Britannica.

.
NASA-এর পূর্ণরূপ কী?
  1. National Aeronautics and Space Agency
  2. North American Space Administration
  3. National Aeronautics and Space Administration
  4. National Aerospace Space Agency
সঠিক উত্তর:
National Aeronautics and Space Administration
উত্তর
সঠিক উত্তর:
National Aeronautics and Space Administration
ব্যাখ্যা

NASA:
- NASA মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
- NASA-এর পূর্ণরূপ হলো: National Aeronautics and Space Administration.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৮।
- বাণিজ্যিকভাবে যাত্রা শুরু: ১ অক্টোবর, ১৯৫৮।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা হিসেবে মহাকাশ গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি উন্নয়ন, এবং মহাকাশ অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে।

উৎস: NASA ওয়েবসাইট।

.
কোন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্যে ’পুলিৎজার পুরস্কার’ প্রদান করা হয়?
  1. সাংবাদিকতা
  2. সাহিত্য
  3. সংগীত
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

• পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় পুলিৎজার পুরস্কার প্রদান করে।
- সাংবাদিক জোসেফ পুলিৎজারের নাম অনুসারে এ পুরস্কার প্রদান ।
- ১৯১৭ সাল থেকে এটি চালু রয়েছে।
- পুরস্কার প্রদানের ক্ষেত্র – সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটক।

উৎস: দৈনিক ইত্তেফাক।

.
পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করা প্রথম প্রাণী কোনটি?
  1. বিড়াল
  2. বানর
  3. খোরগোশ
  4. কুকুর
সঠিক উত্তর:
কুকুর
উত্তর
সঠিক উত্তর:
কুকুর
ব্যাখ্যা

- ১৯৫৭ সালের ৩ নভেম্বর মহাকাশ যুগের শুরু হয়।
- এই দিনে আনুষ্ঠানিকভাবে সাবেক সোভিয়েত ইউনিয়ন স্পুতনিক স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।
- মহাকাশ যুগের দরজা খোলার এক মাসের কম সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়ন স্পুতনিক ২ উৎক্ষেপণ করে। 
- এই উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর প্রথম কোনো প্রাণী কক্ষপথে যাওয়ার সুযোগ পায়।
- স্পুতনিক ২ রকেটে করে একটি প্রাণী মহাকাশে নিয়ে যাওয়া হয়। 
- লাইকা নামের কুকুরকে পাঠানো হয় কক্ষপথে।
- লাইকা পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করা প্রথম প্রাণী।

উৎস: প্রথম আলো।

১০.
কতটি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার প্রদান করা হয়?
  1. ২২টি
  2. ২৪টি
  3. ২৩টি
  4. ২১টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা

অস্কার পুরস্কার:
- অস্কার পুরস্কারের অন্যনাম একাডেমি পুরস্কার  
- বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার।
- Academy of Motion Picture Arts (U.S.A) এ পুরস্কারের প্রবর্তক।
- ১৯২৯ সালে এ পুরস্কার চালু হয়।
- ২৪ টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

অস্কার পুরস্কার ২০২৫:
• সেরা সিনেমা: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

উৎস: দৈনিক ইত্তেফাক।

১১.
‘আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ কত তারিখ?
  1. ৩ এপ্রিল
  2. ১৭ মার্চ
  3. ১৩ ফেব্রুয়ারি
  4. ২১ মার্চ
সঠিক উত্তর:
২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২১ মার্চ
ব্যাখ্যা

- ১৯৭৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ মার্চকে ‘আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ ঘোষণা করে।
- এ দিবস পালনের প্রেক্ষাপট ১৯৬০ সালের দক্ষিণ আফ্রিকার শার্পভিল হত্যাকাণ্ড।
- শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে ৬৯ জন নিহত ও ১৮০ জন আহত হয়।
- প্রতিবাদ শুরু হয়েছিল ২১ মার্চ, তাই ওই তারিখকেই আন্তর্জাতিক দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

উৎস: The Daily Star Bangla.মন্ত্রিপরিষদ বিভাগ।

১২.
’বিশ্ব জনসংখ্যা দিবস’ কত তারিখে পালন করা হয়?
  1. ২ অক্টোবর
  2. ১৩ অক্টোবর
  3. ৯ ডিসেম্বর
  4. ১১ জুলাই
সঠিক উত্তর:
১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১১ জুলাই
ব্যাখ্যা

- বিশ্ব জনসংখ্যা দিবস =  ১১ জুলাই;
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস = ২৩ জুলাই;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস =  ৯ আগস্ট;
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস = ৮ সেপ্টেম্বর;
- বিশ্ব নৌদিবস = সেপ্টেম্বরের শেষ সপ্তাহ;
- জাতীয় উৎপাদনশীলতা দিবস = ২ অক্টোবর;
- শিশু অধিকার দিবস = অক্টোবর মাসের প্রথম সোমবার;
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস = ১৩ অক্টোবর;
- বিশ্ব খাদ্য দিবস = ১৬ অক্টোবর ;
- জাতীয় নিরাপদ সড়ক দিবস = ২২ অক্টোবর;
- জাতীয় যুব দিবস ১ নভেম্বর;
- জাতীয় সমবায় দিবস নভেম্বর মাসের প্রথম শনিবার;
- বিশ্ব এইডস দিবস = ১ ডিসেম্বর;
- জাতীয় বস্ত্র দিবস = ০৪ ডিসেম্বর;
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস = ৯ ডিসেম্বর;
- বেগম রোকেয়া দিবস = ৯ ডিসেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

১৩.
রাতের আকাশে “ছুটন্ত তারা” হিসেবে দেখা জ্বলন্ত বস্তুর নাম কী?
  1. উপগ্রহ
  2. গ্রহ
  3. উল্কা
  4. ধূমকেতু
সঠিক উত্তর:
উল্কা
উত্তর
সঠিক উত্তর:
উল্কা
ব্যাখ্যা

উস্কা (Meteor):
- রাতের আকাশে “ছুটন্ত তারা” হিসেবে দেখা জ্বলন্ত বস্তুর নাম- উল্কা।
-  রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এই মাত্র খসে পড়ল।
- এই ঘটনাকে নক্ষত্রপতন বা তারা খসা বলে।
- এরা কিন্তু আসলে কোনো নক্ষত্র নয়, এদের নাম উল্কা ।
- মহাশুন্যে অজস্র জড়পিন্ড ভেসে বেড়ায়।
- এই জড়পিণ্ডগুলো অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে (সেকেন্ডে প্রায় ৩ কিলোমিটার) পৃথিবীর দিকে ছুটে আসে।
- বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে।
- ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয়।
- বেশিরভাগ উল্কাপিন্ডই আকারে বেশ ক্ষুদ্র।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

১৪.
’আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ কত তারিখ?
  1. ২৩ জুলাই
  2. ৮ সেপ্টেম্বর
  3. ১৩ অক্টোবর
  4. ৪ ডিসেম্বর
সঠিক উত্তর:
৮ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা

- বিশ্ব জনসংখ্যা দিবস =  ১১ জুলাই;
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস = ২৩ জুলাই;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস =  ৯ আগস্ট;
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস = ৮ সেপ্টেম্বর;
- বিশ্ব নৌদিবস = সেপ্টেম্বরের শেষ সপ্তাহ;
- জাতীয় উৎপাদনশীলতা দিবস = ২ অক্টোবর;
- শিশু অধিকার দিবস = অক্টোবর মাসের প্রথম সোমবার;
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস = ১৩ অক্টোবর;
- বিশ্ব খাদ্য দিবস = ১৬ অক্টোবর ;
- জাতীয় নিরাপদ সড়ক দিবস = ২২ অক্টোবর;
- জাতীয় যুব দিবস ১ নভেম্বর;
- জাতীয় সমবায় দিবস নভেম্বর মাসের প্রথম শনিবার;
- বিশ্ব এইডস দিবস = ১ ডিসেম্বর;
- জাতীয় বস্ত্র দিবস = ০৪ ডিসেম্বর;
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস = ৯ ডিসেম্বর;
- বেগম রোকেয়া দিবস = ৯ ডিসেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

১৫.
’সাহিত্য বিষয়ক’ নোবেল পুরস্কার কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়?
  1. সুইডিস একাডেমি
  2. নরওয়েজিয়ান নোবেল কমিটি
  3. ক্যারোলিন্সকা ইনস্টিটিউট
  4. রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সেস
সঠিক উত্তর:
সুইডিস একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
সুইডিস একাডেমি
ব্যাখ্যা

• নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান:
- ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে প্রদান করা হয়-  চিকিৎসা বিজ্ঞান বিষয়ক।
- রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সেস থেকে প্রদান করা হয়- পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি বিষয়।
- সুইডিস একাডেমি থেকে প্রদান করা হয়- সাহিত্য বিষয়ক।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে প্রদান করা হয়- শান্তিতে।

উৎস: ব্রিটানিকা।