পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১০ মার্চ, ২০২৪সময়40 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪(২০ জেলা) ;১১ মে ২০১৮ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১০ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ?
  1. ক) সৈন্য
  2. খ) প্রিয়
  3. গ) টেবিল
  4. ঘ) মানুষ
সঠিক উত্তর:
ঘ) মানুষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানুষ
ব্যাখ্যা
সমষ্টি বা শ্রেনিবাচক বিশেষ্য যাতে স্ত্রী ও পুরুষ উভয়ই থাকতে পারে - মানুষ, জনতা, ছাত্র, বন্ধু, শিশু।
সৈন্য পুরুষ বাচক শব্দ।
টেবিল ক্লীবলিঙ্গ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
.
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী?
  1. ক) অতিশয় অভদ্র
  2. খ) অপদার্থ
  3. গ) পার্থক্য
  4. ঘ) অভদ্র
সঠিক উত্তর:
গ) পার্থক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) পার্থক্য
ব্যাখ্যা
‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ পার্থক্য।
উদাহরণঃ সৃষ্টিকর্তার নিকট সব মানুষই সমান, ইতর বিশেষ নেই।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
  1. ক) সেমিকোলন
  2. খ) দাঁড়ি
  3. গ) কমা
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) কমা
উত্তর
সঠিক উত্তর:
গ) কমা
ব্যাখ্যা
বাক্যে সম্বোধন পদের পর কমা বসাতে হয়।
যেমনঃ রশিদ, এদিকে এসো।
দুই বা ততোধিক পদ, পদ্গুচ্ছ বা বাক্যাংশে কমা হয়।
যেমনঃ এলাম, দেখলাম, জয় করলাম।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
কোন বানানটি সঠিক?
  1. ক) সান্মসিক
  2. খ) ষাণ্মাসিক
  3. গ) ষান্মষিক
  4. ঘ) ষান্মসিক
সঠিক উত্তর:
খ) ষাণ্মাসিক
উত্তর
সঠিক উত্তর:
খ) ষাণ্মাসিক
ব্যাখ্যা
ষাণ্মাসিক (বিশেষণ) - ছয় মাস পর পর ঘটে বা প্রকাশিত হয় এমন;
প্রতি ছয় মাসে করণীয় এমন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
কোনটি সঠিক বানান?
  1. ক) নিশীথিনী
  2. খ) নিশিথিনি
  3. গ) নিশিথিনী
  4. ঘ) নীশিথিনি
সঠিক উত্তর:
ক) নিশীথিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) নিশীথিনী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান - পিপীলিকা, মুমূর্ষু, নিশীথিনী, মনঃক্ষুণ্ণ, অসমীচীন, বিভীষিকা, দুশ্চরিত্র।
.
'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) ময়ূর
  2. খ) কবুতর
  3. গ) কোকিল
  4. ঘ) বক
সঠিক উত্তর:
খ) কবুতর
উত্তর
সঠিক উত্তর:
খ) কবুতর
ব্যাখ্যা

কপোত (বিশেষ্য) - কবুতর; পায়রা।
কপোতী, কপোতিনী (স্ত্রীলিঙ্গ)
কপোত পালিকা (বিশেষ্য) পায়রার খোপ।
কপোত বৃত্তি (বিশেষ্য) সংগ্রহ ফুরাবার মতো আয় যে বৃত্তিতে; দিন আনে দিন খাওয়ার জীবিকা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
সংশয় এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) প্রত্যয়
  2. খ) দ্বিধা
  3. গ) ভয়
  4. ঘ) বিস্ময়
সঠিক উত্তর:
ক) প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রত্যয়
ব্যাখ্যা
সংশয় (বিশেষ্য) - সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ
প্রত্যয় (বিশেষ্য) - প্রতীতি; বিশ্বাস; নিঃসন্দিগ্ধতা; নিশ্চয়াত্মক ধারণা
সুতরাং, সংশয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো প্রত্যয়।
ভয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো নির্ভয়, সাহস।
.
'দিবারাত্রির কাব্য' কার লেখা?
  1. ক) মানিক বন্দোপাধ্যায়
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) সুফিয়া কামাল
সঠিক উত্তর:
ক) মানিক বন্দোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) মানিক বন্দোপাধ্যায়
ব্যাখ্যা
কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস- পদ্মানদীর মাঝি (১৯৩৬), জননী, চিহ্ন, দিবারাত্রির কাব্য, পুতুলনাচের ইতিকথা, শহরবাসের ইতিকথা, অহিংসা, শহরতলী, সোনার চেয়ে দামি, স্বাধীনতার স্বাদ, ইতিকথার পরের কথা, আরোগ্য ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই?
  1. ক) সংক্ষেপণ
  2. খ) প্রাঞ্জলতা
  3. গ) সরলতা
  4. ঘ) অলঙ্কার
সঠিক উত্তর:
ঘ) অলঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অলঙ্কার
ব্যাখ্যা

কোনো কবিতা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম বা সারাংশ।
- সারমর্ম এবং সারাংশ যথাসম্ভব সহজ ভাষায় এবং সরল বাক্যে লিখতে হবে।
- বক্তব্যের বর্ণনায় মূল কথার বাইরে কোনো কথা লিখা যাবে না, বক্তব্যে কোনো প্রকার ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, উদ্ধৃতির ব্যবহার করা যাবে না
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ

১০.
'অনীল বাগচীর একদিন' উপন্যসটির রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ক) হুমায়ুন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ক) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- আগুনের পরশমণি, অনিল বাগচীর একদিন, সূর্যের দিন, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, ১৯৭১ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১১.
‘যার আগমনের কোনো তিথি নেই’ তাকে বলা হয় -
  1. ক) তীর্থযাত্রী
  2. খ) আগন্তুক
  3. গ) অতিথি
  4. ঘ) তিথীহীন
সঠিক উত্তর:
গ) অতিথি
উত্তর
সঠিক উত্তর:
গ) অতিথি
ব্যাখ্যা
যার আগমনের কোনো তিথি নেই - অতিথি
যার নাম পরিচয় জানা নেই - অজ্ঞাত
আগন্তুক অর্থ - নবাগত ব্যক্তি; হঠাৎ আগত
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান
১২.
'হাড় হাভাতে' - বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) হতভাগ্য
  2. খ) ক্ষুধার্ত
  3. গ) রোগা
  4. ঘ) দরিদ্র
সঠিক উত্তর:
ক) হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) হতভাগ্য
ব্যাখ্যা
হাড় হাভাতে, আটকপালে - বাগধারা দুটির অর্থ হতভাগ্য।
ছাপোষা অর্থ অত্যন্ত গরীব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৩.
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে?
  1. ক) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  2. খ) দি ইউনিভার্সিটি প্রেস লি.
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) মুক্তিযুদ্ধ জাদুঘর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ব্যাখ্যা
বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ। এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি'র উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশ করা হয়। এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ১৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন। এর প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।
উৎসঃ বাংলাপিডিয়া
১৪.
কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কী?
  1. ক) কামারপুর
  2. খ) গোপালপুর
  3. গ) দরিরামপুর
  4. ঘ) জগদীশপুর
সঠিক উত্তর:
গ) দরিরামপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) দরিরামপুর
ব্যাখ্যা
চা-রুটির দোকানে চাকরি করার সময় আসানসোলের দারোগা রফিজউল্লার সঙ্গে নজরুলের পরিচয় হয় এবং তাঁর সুবাদেই নজরুল ১৯১৪ সালে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। এক বছর পর তিনি পুনরায় নিজের গ্রামে ফিরে যান এবং ১৯১৫ সালে আবার রানীগঞ্জ সিয়ারসোল রাজস্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন। এ স্কুলে নজরুল ১৯১৫-১৭ সালে একটানা অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন। প্রিটেস্ট পরীক্ষার সময় ১৯১৭ সালের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন।
উৎসঃ বাংলাপিডিয়া
১৫.
'ধীমান' শব্দটির অর্থ কি?
  1. ক) প্রজ্ঞাবান
  2. খ) বুদ্ধিমান
  3. গ) নিরীহ
  4. ঘ) শান্ত
সঠিক উত্তর:
খ) বুদ্ধিমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বুদ্ধিমান
ব্যাখ্যা
ধীমান: বুদ্ধিমান, মেধাবী, কর্মতৎপর।
ধী : বুদ্ধি; বোধশক্তি; জ্ঞান; মেধা (সুধী, ধীমান, ধীশক্তি)।
মেধা : ধীমান; বুদ্ধিমান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৬.
বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) বনানী
  2. খ) পাদপ
  3. গ) বিটপী
  4. ঘ) শিখরী
সঠিক উত্তর:
ক) বনানী
উত্তর
সঠিক উত্তর:
ক) বনানী
ব্যাখ্যা
বৃক্ষ - গাছ; শাখী; বিটপী; দ্রুম; মহীরুহ; তরু; পাদপ।
শিখরী - চূড়া বা শৃঙ্গ আছে যার; পর্বত ; বৃক্ষ; গাছ।
বনানী - বিশাল বন; মহাবন; সুবিস্তৃত অরণ্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৭.
মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) মনি + ঈষা
  2. খ) মনস্ + ঈষা
  3. গ) মনঃ + ঈষা
  4. ঘ) মনী + ইষা
সঠিক উত্তর:
খ) মনস্ + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
খ) মনস্ + ঈষা
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি -
মনীষা = মনস্‌ + ঈষা,
গোষ্পদ = গো + পদ;
ষট্ + দশ = ষোড়শ,
বৃহস্পতি = বৃহৎ + পতি,
আশ্চর্য = আ + চর্য,
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
তস্কর = তৎ + কর,
বনস্পতি = বন + পতি,
পরস্পর = পর + পর,
একাদশ = এক + দশ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৮.
‘লম্ফ প্রদান করিল’-এর চলিত রূপ কোনটি?
  1. ক) লাফ দিল
  2. খ) লম্ফ দিল
  3. গ) লম্ফ প্রদান করল
  4. ঘ) লাফ প্রদান করল
সঠিক উত্তর:
ক) লাফ দিল
উত্তর
সঠিক উত্তর:
ক) লাফ দিল
ব্যাখ্যা
‘লম্ফ প্রদান করিল’ - এর চলিত রূপ - লাফ দিলো।
১৯.
‘কর্মে যার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
  1. ক) অবিশ্রাম
  2. খ) অক্লান্ত
  3. গ) ক্লান্তিহীন
  4. ঘ) অক্লান্তকর্মী
সঠিক উত্তর:
ঘ) অক্লান্তকর্মী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্লান্তকর্মী
ব্যাখ্যা
'কর্মে ক্লান্তি নেই যার' - অক্লান্ত কর্মী।
অক্লান্তকর্মা - পরিশ্রমে/কর্মে ক্লান্ত নয় এমন।
ক্লান্তিহীনভাবে চলে যা - অক্লান্ত / অবিশ্রাম।
কর্ম সম্পাদনে পরিশ্রমী - কর্মঠ।
কোনো কাজের নয় এমন - অকর্মা।
কর্মন্য - নিষ্ঠার সঙ্গে কাজ করে এমন; কর্মঠ।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
২০.
সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?
  1. ক) যে
  2. খ) তাবৎ
  3. গ) কিছু
  4. ঘ) স্বয়ং
সঠিক উত্তর:
ক) যে
উত্তর
সঠিক উত্তর:
ক) যে
ব্যাখ্যা

আত্মবাচক সর্বনাম পদ- স্বয়ং, নিজে, খোদ, আপনি।
অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম পদ - কোন, কেহ, কেউ, কিছু ইত্যাদি।
সংযোগজ্ঞাপক সর্বনাম পদ- যে, যিনি, যাঁরা, যারা, যাহারা।
ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদ- আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, এ, এরা, ও, ওরা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী

২১.
নিচের কোনটি চলিত রীতির শব্দ?
  1. ক) শুকনো
  2. খ) পড়িল
  3. গ) সহিত
  4. ঘ) তুলা
সঠিক উত্তর:
ক) শুকনো
উত্তর
সঠিক উত্তর:
ক) শুকনো
ব্যাখ্যা
শুকনো চলিত ভাষার শব্দ।
শুষ্ক, পড়িল, সহিত এগুলো সংস্কৃত শব্দ।
তুলা এর চলিত রূপ তুলনা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২২.
Which one of the following is an adverb.
  1. ক) Someday
  2. খ) Somebody
  3. গ) Someone
  4. ঘ) Something
সঠিক উত্তর:
ক) Someday
উত্তর
সঠিক উত্তর:
ক) Someday
ব্যাখ্যা
Someday (Adverb) - at some time in the future.
Example - some day I'll live in the countryside.
Source: Oxford
২৩.
We couldn't buy anything because ____ of the shops was open.
  1. ক) all
  2. খ) no one
  3. গ) nothing
  4. ঘ) none
সঠিক উত্তর:
ঘ) none
উত্তর
সঠিক উত্তর:
ঘ) none
ব্যাখ্যা
বাক্যের context থেকে বুঝা যায় যে কোনো দোকানই খোলা ছিলো না, যেটা বুঝানোর জন্য শুন্যস্থানে none ব্যবহার যৌক্তিক।
২৪.
Choose the opposite word in meaning to the word ‘Liability’.
  1. ক) Property
  2. খ) Treasure
  3. গ) Debt
  4. ঘ) Assets
সঠিক উত্তর:
ঘ) Assets
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Assets
ব্যাখ্যা
Liability - the state of being legally responsible for something.
Opposite of liability - asset, advantage, immunity.
Source: Oxford
২৫.
‘A Tale of Two Cities’ is written by-
  1. ক) Jane austen
  2. খ) Thomas Hardy
  3. গ) Charles Dickens
  4. ঘ) George Eliot
সঠিক উত্তর:
গ) Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
গ) Charles Dickens
ব্যাখ্যা
Charles Dickens is generally considered the greatest novelist of the Victorian era.
His many volumes include such works as A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, and Our Mutual Friend.
Source: britannica.com
২৬.
Rahim discourages me ____ borrowing.
  1. ক) from
  2. খ) in
  3. গ) to
  4. ঘ) on
সঠিক উত্তর:
ক) from
উত্তর
সঠিক উত্তর:
ক) from
ব্যাখ্যা
Discourage sb from doing sth - to try to persuade someone not to do something; কাউকে কোনো কিছু করতে নিরুৎসাহিত করা।
শূন্যস্থানে from বসালে প্রাপ্ত বাক্যের অর্থ হবে - রহিম আমাকে ধার করতে নিরুৎসাহিত করে।
২৭.
Which is correctly spelt?
  1. ক) Diarrhoea
  2. খ) Dirohea
  3. গ) Dirrohea
  4. ঘ) Dirrhoea
সঠিক উত্তর:
ক) Diarrhoea
উত্তর
সঠিক উত্তর:
ক) Diarrhoea
ব্যাখ্যা
Diarrhoea - a condition in which faeces are discharged from the bowels frequently and in a liquid form.
Source: Oxford
২৮.
The chairman and secretary _____ present at the last meeting.
  1. ক) is
  2. খ) have
  3. গ) was
  4. ঘ) were
সঠিক উত্তর:
গ) was
উত্তর
সঠিক উত্তর:
গ) was
ব্যাখ্যা
The chairman and secretary দ্বারা একই ব্যক্তিকে বুঝাচ্ছে, কারণ secretary এর পূর্বে the নেই। এ থেকে বুঝা যায় Chairman এবং secretary একই ব্যক্তির দুই উপাধি। তাই এখানে verb ও হবে singular। অন্যথায় were হবে। যেমনঃ The chairman and the secretary were present at the last meeting. এই বাক্যে চেয়ারম্যান এবং সেক্রেটারি আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে।
২৯.
The word ‘American’ is-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) pronoun
  4. ঘ) both noun and adjective
সঠিক উত্তর:
ঘ) both noun and adjective
উত্তর
সঠিক উত্তর:
ঘ) both noun and adjective
ব্যাখ্যা
American (adjective): relating to or characteristic of the United States or its inhabitants.
American (noun): a native or citizen of the United States.
৩০.
He is confident _____ success.
  1. ক) to
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা
Confident of - আত্মবিশ্বাসী; আস্থশীল কোনো বিষয়ের প্রতি। Ex- I am confident of success.
৩১.
Which word is correct?
  1. ক) Achievment
  2. খ) Acheivment
  3. গ) Achievement
  4. ঘ) Acheivement
সঠিক উত্তর:
গ) Achievement
উত্তর
সঠিক উত্তর:
গ) Achievement
ব্যাখ্যা
Achievement - a thing done successfully with effort, skill, or courage.
Source: Oxford
৩২.
The antonym of the word 'delete' is -
  1. ক) dull
  2. খ) insert
  3. গ) contract
  4. ঘ) discrete
সঠিক উত্তর:
খ) insert
উত্তর
সঠিক উত্তর:
খ) insert
ব্যাখ্যা
The antonym of the word 'delete' is - add; insert.
Source: Oxford
৩৩.
Choose the correct sentence :
  1. ক) The man appears to be stronger than other living men.
  2. খ) The man appears to be stronger than many living men.
  3. গ) The man appeared to be stronger than all other living men.
  4. ঘ) The man appears to be stronger than any other living man.
সঠিক উত্তর:
ঘ) The man appears to be stronger than any other living man.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The man appears to be stronger than any other living man.
ব্যাখ্যা
Comparative degree তে Than এর পর all other থাকলে plural noun এবং any other থাকলে singular noun হয়।
সুতরাং, নিয়মানুযায়ী ঘ) তে প্রদত্ত বাক্যটি সঠিক।
৩৪.
Which one of the following is a common gender?
  1. ক) Teacher
  2. খ) Book
  3. গ) Boy
  4. ঘ) Madam
সঠিক উত্তর:
ক) Teacher
উত্তর
সঠিক উত্তর:
ক) Teacher
ব্যাখ্যা
Teacher দ্বারা শিক্ষক এবং শিক্ষিকা উভয়কেই বুঝায় বলে এটি common gender.
Book - neuter gender;
Boy - Masculine gender;
Madam - Feminine gender.
৩৫.
He said ''I can do the work''. The indirect narration is-
  1. ক) He said that I will do the work
  2. খ) He said that he could do the work
  3. গ) He said that he can do the work
  4. ঘ) He said that I could do the work
সঠিক উত্তর:
খ) He said that he could do the work
উত্তর
সঠিক উত্তর:
খ) He said that he could do the work
ব্যাখ্যা
Direct narration এর reporting verb টি past tense এ থাকলে indirect narration করার ক্ষেত্রে reported speech ও past tense হবে।
He said ''I can do the work'' এর indirect narration হবে - He said that he could do the work.
৩৬.
Choose the correct sentence.
  1. ক) Airport is a busy place.
  2. খ) Airport is busy place.
  3. গ) The Airport is a busy place.
  4. ঘ) The Airport is busy place.
সঠিক উত্তর:
গ) The Airport is a busy place.
উত্তর
সঠিক উত্তর:
গ) The Airport is a busy place.
ব্যাখ্যা
The correct sentence is - ‘The Airport is a busy place’ Or ‘An airport is a busy place’.
৩৭.
'A child likes sweets only.' The negative form of the sentence is -
  1. ক) A child likes but sweets.
  2. খ) A child likes nothing but sweets.
  3. গ) A child likes not more sweets.
  4. ঘ) A child likes none but sweets.
সঠিক উত্তর:
খ) A child likes nothing but sweets.
উত্তর
সঠিক উত্তর:
খ) A child likes nothing but sweets.
ব্যাখ্যা
Only বা alone যদি কোন ব্যক্তিকে নির্দেশ করে তবে এর পরিবর্তে none but এবং বস্তুকে নির্দেশ করলে nothing but হবে।
সুতরাং সঠিক negative বাক্যটি হবে - A child likes nothing but sweets.
৩৮.
What is the passive voice of 'Who did this'?
  1. ক) By whom this has been done?
  2. খ) Whom did this?
  3. গ) By whom was this done?
  4. ঘ) Who has done this?
সঠিক উত্তর:
গ) By whom was this done?
উত্তর
সঠিক উত্তর:
গ) By whom was this done?
ব্যাখ্যা
Who যুক্ত Active Voice কে Passive voice এ রূপান্তরের Structure: By whom + Auxiliary verb + Subject + past participle form of verb + question mark
সুতরাং, Who did this এর passive voice হবে By whom was this done?
৩৯.
What is the meaning of 'White Elephant'?
  1. ক) A big elephant
  2. খ) A very costly and troublesome possession
  3. গ) A precious rate possession
  4. ঘ) An elephant of white colour
সঠিক উত্তর:
খ) A very costly and troublesome possession
উত্তর
সঠিক উত্তর:
খ) A very costly and troublesome possession
ব্যাখ্যা
White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন
৪০.
Which of the following sentences is correct?
  1. ক) Which shirt he bought is blue in colour.
  2. খ) The shirt which he bought is blue in colour.
  3. গ) That shirt which he has bought is blue in colour.
  4. ঘ) The shirt that which he bought is blue in colour.
সঠিক উত্তর:
খ) The shirt which he bought is blue in colour.
উত্তর
সঠিক উত্তর:
খ) The shirt which he bought is blue in colour.
ব্যাখ্যা
যে adjective clause আগের noun এর ব্যাপারে বারতি তথ্য দেয়, তাকে non-restrictive clause বলে।
Non-restrictive clause এর ব্যবহার অনুযায়ী সঠিক বাক্যের গঠন হবে - Sub + which + sub + verb + extension.
এই structure অনুযায়ী সঠিক বাক্যটি হবে - The shirt which he bought is blue in colour
৪১.
Choose the appropriate options to complete the sentence: Today _____ people who enjoy cricket is bigger than that of thirty years ago.
  1. ক) a great deal of
  2. খ) many
  3. গ) the number of
  4. ঘ) number of
সঠিক উত্তর:
গ) the number of
উত্তর
সঠিক উত্তর:
গ) the number of
ব্যাখ্যা
Than that of থাকায় বুঝা যাচ্ছে এখানে ক্রিকেট উপভোগ করে এমন মানুষদেরকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। তাই শূন্যস্থানে the number of এর প্রয়োগ সঠিক হবে।
৪২.
০.০০১ / (০.১ × ০.১) =?
  1. ক) ০.০০১
  2. খ) ১.১
  3. গ) ০.১
  4. ঘ) ০.০১
সঠিক উত্তর:
গ) ০.১
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.১
ব্যাখ্যা

০.০০১ / ০.১×০.১
= (১ × ১০ × ১০) / (১ × ১০০০) 
= ১/১০
= ০.১

৪৩.
7p2 - p - 8 এর একটি উৎপাদক হবে-
  1. ক) 8 - 7p
  2. খ) 7p
  3. গ) p - 4
  4. ঘ) 7p - 8
সঠিক উত্তর:
ঘ) 7p - 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7p - 8
ব্যাখ্যা
7p2 - p - 8
= 7p2 + 7p - 8p - 8
= 7p(p + 1) - 8(p + 1)
= (p + 1)(7p - 8)
৪৪.
a2 + 1/a2 = 2 হলে, a − 1/a এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা
a2 + 1/a2 = 2
বা, (a - 1/a)2 + 2a.1/a = 2
বা, (a - 1/a)2 = 2 - 2 = 0
বা, (a - 1/a) = 0
৪৫.
১(২/৩) এর ১/৫ ÷ ১/৯ কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
১(২/৩) এর ১/৫ ÷ ১/৯
=৫/৩ এর ১/৫ ÷ ১/৯
=১/৩ ÷ ১/৯
=১/৩ × ৯/১
=৩
৪৬.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে -
  1. ক) ২৮০°
  2. খ) ২৯০°
  3. গ) ২৪০°
  4. ঘ) ৩৬০°
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
ব্যাখ্যা

মনে করি ΔABC এর ∠X + ∠Y + ∠Z
= (∠A + ∠B + ∠A + ∠C + ∠B + ∠C)
= 2(∠A + ∠B + ∠C)
= 2 × 180° = 360°
৪৭.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৬
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
ধরি, বাঁশটির দৈর্ঘ্য ক মিটার
∴ ক - ক/৪ - ৩ক/৫ = ৩
⇒ ২০ক - ৫ক - ১২ক = ৬০
⇒ ৩ক = ৬০
∴ ক = ২০
৪৮.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪-এর বর্গ হবে?
  1. ক) ৩৬
  2. খ) ৯
  3. গ) ১৬
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
শর্তমতে, √x + ১০ = ৪
√x = ১৬ -১০ = ৬
(√x) = ৬ = ৩৬
৪৯.
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ক) ৬৫.৫
  2. খ) ৬২.৫
  3. গ) ৫৫.৫
  4. ঘ) ৬০.৫
সঠিক উত্তর:
খ) ৬২.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২.৫
ব্যাখ্যা

১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর = ৭০ × ১০০ = ৭০০০
৬০ জন ছাত্রীর মোট নম্বর = ৭৫ × ৬০ = ৪৫০০
তাহলে, ৪০ জন ছাত্রের মোট নম্বর =৭০০০ – ৪৫০০ =২৫০০
∴ ছাত্রদের গড় নম্বর = ২৫০০/৪০ = ৬২.৫

৫০.
x + y = 12 এবং x - y = 8 হলে, xy এর মান কত?
  1. ক) 40
  2. খ) 60
  3. গ) 80
  4. ঘ) 20
সঠিক উত্তর:
ঘ) 20
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20
ব্যাখ্যা
দেওয়া আছে, x + y = 12……(i) এবং x - y = 8…….(ii)
(i) + (ii) = 2x = 20
∴ x = 10
∴ (i) নং হতে, 10 + y = 12
⇒ y = 2
∴ xy = 10 × 2 = 20
৫১.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ক) ২৩০
  2. খ) ২৬০
  3. গ) ২১০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
গ) ২১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১০
ব্যাখ্যা

৭ = ৭
১৪ = ২ × ৭
২১ = ৩ × ৭
৩৫ = ৫ × ৭
৪২ = ২ × ৩ × ৭
∴ ৭, ১৪, ২১, ৩৫, ৪২ এর লসাগু = ২ × ৩ × ৫ × ৭ = ২১০

৫২.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে -
  1. ক) ২৬০০
  2. খ) ৩০০০
  3. গ) ২০০০
  4. ঘ) ২৫০০
সঠিক উত্তর:
গ) ২০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০
ব্যাখ্যা

শর্তমতে, ক + ২ক + ৩ক + ৪ক + ৫ক = ৭৫০০
বা, ১৫ক = ৭৫০০
বা, ক = ৭৫০০/১৫ = ৫০০
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৫ × ৫০০) - ৫০০ = ২০০০ টাকা।

৫৩.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ক) ৬%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা
সুদের হার r% হলে, (৫০০ × ৪ × r/১০০) + (৬০০ × ৫ × r/১০০) = ৫০০
⇒ ২০r + ৩০r = ৫০০
⇒ r = ৫০০/৫০ = ১০
৫৪.
যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ৮ সপ্তাহ চলবে?
  1. ক) ৫০০
  2. খ) ৪০০
  3. গ) ৬০০
  4. ঘ) ৩০০
সঠিক উত্তর:
ক) ৫০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০০
ব্যাখ্যা
২০ সপ্তাহ চলে ২০০ জন লোকের
∴ ৮ সপ্তাহ চলবে (২০০×২০) / ৮ = ৫০০ জনের
৫৫.
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষাথী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
  1. ক) ২৫০
  2. খ) ১০০
  3. গ) ১৫০
  4. ঘ) ২০০
সঠিক উত্তর:
গ) ১৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০
ব্যাখ্যা
ফেল করেছে এমন শিক্ষার্থী ৪০% = ১৫ + ৪৫ = ৬০ জন
⇒ মোট পরিক্ষায় অংশ নিয়েছে এমন শিক্ষার্থী = (৬০ × ১০০) / ৪০ = ১৫০ জন।
৫৬.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
  1. ক) ২৫
  2. খ) ৩৫
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
ক) ২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫
ব্যাখ্যা

একই পরিমাণ চালের বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ৭৫০ টাকা হলে পূর্বমূল্য (৭৫০ × ১০০) / ১২০ = ৬২৫ টাকা 

সুতরাং, মূল্য বৃদ্ধি পায় = ৭৫০ - ৬২৫ = ১২৫ টাকা

৫ কেজি চালের পূর্বমূল্য ১২৫ টাকা হলে
১ কেজি চালের পূর্বমূল্য ১২৫ / ৫ = ২৫ টাকা

৫৭.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৩টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা         ''      ''        '' = ১০০/৮৮ টাকা
আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       '' = ১১০/১০০
    ''   ১০০/৮৮ '' '' '' = (১১০×১০০) / (১০০×৮৮) = ১১০/৮৮
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫×৮৮) / ১১০ = ৪ টি মার্বেল

৫৮.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) ৪৫
  2. খ) ৪১
  3. গ) ৪৭
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১
ব্যাখ্যা
পিথাগোরাসের উপপাদ্য কল্পনা করলে মইটি হবে অতিভূজ সমান দীর্ঘ।
আমরা জানি, অতিভূজ2 = লম্ব2 + ভূমি2
অতিভূজ2 = ৪০2 + ৯2
অতিভূজ2 = ১৬০০+৮১ = ১৬৮১
অতিভূজ = ৪১
∴ অতিভূজ তথা মইয়ের দৈর্ঘ্য = ৪১ ফুট
৫৯.
একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে, বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা?
  1. ক) ৪৬
  2. খ) ৪০
  3. গ) ৪৯
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৪৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৬
ব্যাখ্যা
ধরি, কলমের মূল্য ক টাকা। তাহলে বইটির মূল্য হবে ৯৫ - ক টাকা
প্রশ্নমতে, ক + ১৫ = ২(৯৫-১৪-ক)
⇒ ক + ১৫ = ১৬২ - ২ক
⇒ ৩ক = ১৬২ - ১৫ = ১৪৭
⇒ ক = ৪৯
∴ বইটির মূল্য = ৯৫ - ৪৯ = ৪৬
৬০.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
  1. ক) x2 − y2 / xy
  2. খ) 2x2 + y2 / xy
  3. গ) 2y2 - x2 / xy
  4. ঘ) a2 - 2y2 / xy
সঠিক উত্তর:
গ) 2y2 - x2 / xy
উত্তর
সঠিক উত্তর:
গ) 2y2 - x2 / xy
ব্যাখ্যা
2y/x ও x/y এর বিয়োগফল হবে নির্ণেয় সংখ্যা
∴ 2y/x - x/y  
= (2y2 - x2)/xy
৬১.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু’র গুণফল সংখ্যা দুটির –
  1. ক) গড়ের সমান
  2. খ) গুণফলের সমান
  3. গ) ভাগফলের সমান
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) গুণফলের সমান
উত্তর
সঠিক উত্তর:
খ) গুণফলের সমান
ব্যাখ্যা
দুটি সংখ্যার গুণফল = দুটি সংখ্যার লসাগু × দুটি সংখ্যার গসাগু
৬২.
CPU এর পূর্ণরপ কী?
  1. ক) Computer processing unit
  2. খ) Central power unit
  3. গ) Computer power unit
  4. ঘ) Central processing unit
সঠিক উত্তর:
ঘ) Central processing unit
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Central processing unit
ব্যাখ্যা
কম্পিউটারের কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing Unit) অভ্যন্তরীণ স্মৃতি অংশ, নিয়ন্ত্রণ অংশ এবং গাণিতিক/যুক্তি অংশ নিয়ে গঠিত। একে সংক্ষেপে সিপিইউ (CPU) বলা হয়।
এই অংশেই কম্পিউটারের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। এটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৩.
মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব -
  1. ক) বীর উত্তম
  2. খ) বীর প্রতীক
  3. গ) বীরশ্রেষ্ঠ
  4. ঘ) বীর বিক্রম
সঠিক উত্তর:
গ) বীরশ্রেষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
গ) বীরশ্রেষ্ঠ
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক।
এর মধ্যে মর্যাদা অনুসারে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো বীরশ্রেষ্ঠ।
‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন, ‘বীরউত্তম’ উপাধি পান ৬৮ জন, ‘বীরবিক্রম’ উপাধি পান ১৭৫ জন এবং ‘বীরপ্রতীক’ উপাধি পান ৪২৬ জন।
উৎসঃ বাংলাপিডিয়া
৬৪.
উত্তরা গনভবন কোন জেলায় অবস্থিত?
  1. ক) নাটোর
  2. খ) বগুড়া
  3. গ) রংপুর
  4. ঘ) রাজশাহী
সঠিক উত্তর:
ক) নাটোর
উত্তর
সঠিক উত্তর:
ক) নাটোর
ব্যাখ্যা

উত্তরা গণভবন নাটোরে অবস্থিত।
এটির চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন রয়েছে।
এটি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান এবং বিরল প্রজাতির নানা উদ্ভিদ।
উৎসঃ Natore.gov.bd

৬৫.
ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ক) পক প্রণালী
  2. খ) জিব্রাল্টার প্রণালী
  3. গ) মালাক্কা প্রণালী
  4. ঘ) হরমুজ প্রণালী
সঠিক উত্তর:
ক) পক প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
ক) পক প্রণালী
ব্যাখ্যা
ভারতকে শ্রীলংকা হতে পৃথক করেছে পক প্রণালী। জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
Source: Worldatlas
৬৬.
কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) নওগাঁ
  3. গ) নাটোর
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
খ) নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
খ) নওগাঁ
ব্যাখ্যা
কুসুম্বা মসজিদ আত্রাই নদীর পশ্চিমতীরস্থ নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত কুসুম্বা গ্রামের নাম অনুসারে পরিচিত। বাংলায় আফগানদের শাসন আমলে শূর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ-এর রাজত্বকালে জনৈক সুলায়মান মসজিদটি নির্মাণ করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৬৭.
নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) তিউনিসিয়া
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
ঘ) আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলবেনিয়া
ব্যাখ্যা
Albania is a sovereign country occupying an area of 28,748 sq. km (11,100 sq mi) in southeast Europe.
Source: Worldatlas
৬৮.
কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ডব্লিউএইচও
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ইউনিসেফ
সঠিক উত্তর:
ক) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউনেস্কো
ব্যাখ্যা
বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি।
এগুলো হলো: নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার (১৯৮৫), বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫) এবং সুন্দরবন (১৯৯৭)।
এর মধ্যে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য। পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার ৩২২তম এবং ষাটগম্বুজ মসজিদ ৩২১তম বিশ্ব ঐতিহ্য।
উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট
৬৯.
তিস্তা নদীর উৎপত্তিস্থল-
  1. ক) লুসাই পাহাড়
  2. খ) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
  3. গ) তিব্বতের মানস সরোবর
  4. ঘ) সিকিমের পার্বত্য অঞ্চল
সঠিক উত্তর:
ঘ) সিকিমের পার্বত্য অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিকিমের পার্বত্য অঞ্চল
ব্যাখ্যা
বাংলাদেশের উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। হিন্দু পুরাণ অনুসারে এটি দেবী পার্বতীর স্তন থেকে উৎপন্ন হয়েছে। প্রকৃতপক্ষে নদীটির বাংলা নাম তিস্তা এসেছে ‘ত্রি-স্রোতা’ বা ‘তিন প্রবাহ’ থেকে। সিকিম হিমালয়ের ৭,২০০ মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে এ নদীটি সৃষ্টি হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া
৭০.
বজ্রপাতের সময় থাকা উচিত?
  1. ক) গুহার ভিতর বা মাটিতে শুয়ে
  2. খ) খোলা মাঠে দাড়িয়ে
  3. গ) উঁচু দেয়ালের কাছে
  4. ঘ) উঁচু গাছের নিচে
সঠিক উত্তর:
ক) গুহার ভিতর বা মাটিতে শুয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) গুহার ভিতর বা মাটিতে শুয়ে
ব্যাখ্যা

বজ্রপাতের পেছনে একক কোনো কারণ নেই। তবে এ থেকে বাঁচতে কিছু সতর্কতার কথা বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

১. পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে হবে। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো। এ অবস্থায় সবচেয়ে ভালো হয়, যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারেন।

২. উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকতে হবে। উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। খোলা জায়গায় কোনো গাছ থাকলে তা থেকে অন্তত ৪ মিটার দূরে থাকতে হবে। এ ছাড়া ফাঁকা জায়গায় কোনো যাত্রীছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে।

৩. ঘরে থাকলে বজ্রপাতের সময় জানালা থেকে দূরে থাকতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।

৪. ধাতব বস্তু এড়িয়ে চলতে হবে। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না। এমনকি ল্যান্ড লাইন টেলিফোনও স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়।

৫. বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি বন্ধ রাখা ভালো। বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। অব্যবহৃত যন্ত্রপাতির প্লাগ আগেই খুলে রাখুন।

৬. বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করতে হবে। প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি হলে গাড়ি কোনো গাড়িবারান্দা বা পাকা ছাউনির নিচে রাখতে হবে। এ সময় গাড়ির কাচে হাত দেওয়া বিপজ্জনক হতে পারে।

৭. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। যদি একান্ত বেরোতেই হয় তাহলে পা ঢাকা জুতা পরে বের হতে হবে। রবারের গামবুট এ ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে।


৮. খোলা জায়গায় বা ফসলের মাঠে কাজ করা অবস্থায় আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু হয়ে গুটিসুটি মেরে বসে পড়তে হবে। কোনো অবস্থাতেই মাটিতে শোয়া যাবে না।

৯. জলাশয় থেকে দূরে থাকতে হবে।

১০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রাখতে হবে।

১১. নৌকায় থাকলে ছইয়ের নিচে থাকতে হবে।

প্রশ্নোল্লিখিত অপশনগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর অপশন ক।

উৎসঃ দৈনিক প্রথম আলো

৭১.
মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে -
  1. ক) টেলিফোন লাইনের সংযোগ সাধন করা
  2. খ) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
  3. গ) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
  4. ঘ) বৈদ্যুতিক লাইনের সংযোগ সাধন হয়
সঠিক উত্তর:
ক) টেলিফোন লাইনের সংযোগ সাধন করা
উত্তর
সঠিক উত্তর:
ক) টেলিফোন লাইনের সংযোগ সাধন করা
ব্যাখ্যা

মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে  টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়।

অফ-লাইন ইন্টারনেটে সংযোগ পদ্ধতিতে কম্পিউটার ও টেলিফোন লাইনের মাঝে মডেম ব্যবহার করে দূরবর্তী নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করা হয়।
উৎসঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় - মৌলিক কম্পিউটারের দক্ষতা

৭২.
নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব?
  1. ক) সম্পূরক শুল্ক
  2. খ) টোল ও লেভি
  3. গ) বাণিজ্য শুল্ক
  4. ঘ) মূল্য সংযোজন কর
সঠিক উত্তর:
খ) টোল ও লেভি
উত্তর
সঠিক উত্তর:
খ) টোল ও লেভি
ব্যাখ্যা
কর ব্যতীত রাজস্ব প্রাপ্তির মধ্যে রয়েছে, লভ্যাংশ ও মুনাফা, সুদ, ফি, জরিমানা, সরকারি সম্পত্তি, টোল ও লেভি, বাণিজ্যিক আয়, বিশেষ কর ইত্যাদি।
উৎসঃ অর্থনীতি ২য় পত্র-উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (এইচ এস সি প্রোগ্রাম)
৭৩.
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয়?
  1. ক) ১৪ ডিসেম্বর, ১৯৭১
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
  4. ঘ) ২৫ মার্চ, ১৯৭১
সঠিক উত্তর:
ক) ১৪ ডিসেম্বর, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪ ডিসেম্বর, ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, শিক্ষক প্রমুখ পেশার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা ও গুম করে।
এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিলো বাঙালি জাতিকে মেধাশূন্য করা। তাই এ দিনটিকে স্বাধীন বাংলাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৪.
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ১১ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ১০ টি
সঠিক উত্তর:
ক) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ টি
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। এ সরকার প্রথমে ১০ এপ্রিল সমগ্র দেশকে ৪ টি সেক্টরে ভাগ করে।
১১ এপ্রিল তা পুনর্গঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১ টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়।
১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৫.
কোনটি ব্রিটিশ আমলের স্থপত্য?
  1. ক) লালবাগ কেল্লা
  2. খ) জাতীয় সংসদ ভবন
  3. গ) আঙ্গিনা মসজিদ
  4. ঘ) কার্জন হল
সঠিক উত্তর:
ঘ) কার্জন হল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কার্জন হল
ব্যাখ্যা
কার্জন হল ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নামানুসারে এ ভবনটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল। ১৯০৪ সালে লর্ড কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরের বছরই বাংলাকে বিভক্ত করা হয় এবং ঢাকা হয় নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের রাজধানী।
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে এটি ঢাকা কলেজ ভবন হিসেবে ব্যবহূত হতে থাকে। পরে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এ ভবন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অংশ হিসেবে ব্যবহূত হতে শুরু করে এবং এখনও এভাবেই চলছে।

ঢাকার লালবাগ কেল্লা মসজিদ ও সাতগম্বুজ মসজিদ সতের শতকের মধ্যভাগে মোগল আমলে নির্মিত হয়।

তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) জন্য আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে। ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর একই বছরের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম (এবং শেষ) অধিবেশনে প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন
৭৬.
নিচের কোন দেশেটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট জি-৮ এর সদস্য নয়?
  1. ক) সুইডেন
  2. খ) রাশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
ক) সুইডেন
ব্যাখ্যা

G-7 এর পূর্ণরূপ- Group of 7। এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের জোট‌।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৬টি।
- জি-৭ এর সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এর একমাত্র এশীয় দেশ জাপান।
- সুইডেন জি-৭ ভুক্ত দেশ নয়।

উৎসঃ G-7 ওয়েবসাইট।

যেহেতু প্রশ্নে জি-৮ এর কথা বলা হয়েছে তাই রাশিয়াকে সদস্য হিসাবে ধরা হচ্ছে। এক্ষেত্রে সঠিক উত্তর হলো - সুইডেন। প্রশ্নে জি-৭ এর কথা বলা হলে রাশিয়া ও সুইডেন - দুটিই হতো।

৭৭.
ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?
  1. ক) ৫৫%
  2. খ) ৪০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৪৬%
সঠিক উত্তর:
ঘ) ৪৬%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৬%
ব্যাখ্যা
গুণগত সার বলতে আমরা সেসব সারকে বুঝি যা সরকার কর্তৃক জারিকৃত নির্দেশের শর্তাবলি পূরণ করে।
উদাহরণস্বরূপ, ইউরিয়া সারকে ধরা যাক এ সারে মোট নাইট্রোজেন পুষ্টি উপাদানের পরিমাণ ৪৬.০% এবং সর্বোচ্চ বাইউরেটের পরিমাণ ১.৫% ও মোট আর্দ্রতা ১.০% নির্ধারণ করা হয়েছে।
যদি কোন ইউরিয়া সারের নমুনায় নাইট্রোজেনের পরিমাণ ৪৬% এর কম হয়, বাইউরেটের পরিমাণ ১.৫% এর বেশি হয় এবং আর্দ্রতার পরিমাণ ১.০% এর বেশি থাকে, তাহলে বুঝতে হবে সারটি মানসম্মত নয়।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৭৮.
মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
  1. ক) ২৪
  2. খ) ৩৯
  3. গ) ২৩
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩
ব্যাখ্যা
মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো ২৩ জোড়া বা ৪৬ টি।
এর মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোসোম এবং ২২ জোড়া বা ৪৪ টি থাকে অটোসোম।
উৎসঃ নবম-দশম শ্রেণী, জীববিজ্ঞান
৭৯.
পিসিকালচার বলতে কী বোঝায়?
  1. ক) মৎস্য চাষ
  2. খ) মৌমাছি চাষ
  3. গ) হাঁস মুরগি পালন
  4. ঘ) রেশম চাষ
সঠিক উত্তর:
ক) মৎস্য চাষ
উত্তর
সঠিক উত্তর:
ক) মৎস্য চাষ
ব্যাখ্যা
পিসিকালচার - মৎস্য চাষ বিষয়ক বিদ্যা;
এপিকালচার - মৌমাছির পালন বিষয়ক বিদ্যা;
এভিকালচার - পাখিপালন বিদ্যা এবং
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৮০.
দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুড়িগ্রাম
  2. খ) লালমনিরহাট
  3. গ) দিনাজপুর
  4. ঘ) নীলফামারী
সঠিক উত্তর:
খ) লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
খ) লালমনিরহাট
ব্যাখ্যা
লালমনিরহাট জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা। তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া