পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন২৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ হামলায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশী জাহাজটির নাম ছিল -
  1. ক) এমভি বাংলার দূত
  2. খ) এমভি বাংলার অগ্রগতি
  3. গ) এমভি বাংলার সমৃদ্ধি
  4. ঘ) এমভি বাংলার গর্ব
ব্যাখ্যা
২ মার্চ ২০২২ তারিখে ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রাশিয়ার ছোড়া রকেট আঘাত হানে। এতে হাদিসুর রহমান নামে একজন নাবিক নিহত হন।
৩ মার্চ জাহাজে আটকে পড়া ২৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে জাহাজটিকে পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
বর্তমানে দেশে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা -
  1. ক) ২০,২২০ মেগাওয়াট
  2. খ) ২০,৫৭২ মেগাওয়াট
  3. গ) ২৫,৫১৪ মেগাওয়াট
  4. ঘ) ২৭,২০২ মেগাওয়াট
ব্যাখ্যা
দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুতায়ন হয়েছে সব শহর, গ্রাম, চর, দুর্গম পাহাড়ি এলাকা। স্বাধীনতার পর ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের জনগোষ্ঠীর ৪৭ শতাংশ বিদ্যুতের সুবিধা পেয়েছিল। এরপর গত এক যুগে বাকি ৫৩ শতাংশ মানুষ বিদ্যুৎসংযোগের আওতায় এসেছে। এক যুগে এ অভাবনীয় সাফল্যের মাধ্যমে স্বাধীনতার ৫০ বছর এবং মুজিববর্ষ পূর্তিতে দেশের সব নাগরিককে বিদ্যুতের আওতায় আনার প্রতিশ্রুতি রক্ষা করল সরকার।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪ কোটি ২১ লাখের বেশি বিদ্যুৎসংযোগ রয়েছে, যার আওতায় জনগণের শতভাগ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এক যুগ আগে বিদ্যুৎ গ্রাহকসংখ্যা ছিল ১ কোটি ৮ লাখ। এই মধ্যবর্তী সময়ে ২ কোটি ১৩ লাখ বিদ্যুৎসংযোগ বেড়েছে। বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ২৭টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪৮টিতে। দেশের যেসব স্থানে গ্রিডের বিদ্যুৎ সরাসরি পৌঁছানো যায়নি সেখানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযোগ এবং সোলার মিনিগ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। 

বর্তমানে দেশে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াটে। এক যুগে দৈনিক ২০ হাজার ৫৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে। ১৩ হাজার ২১৩ কিলোমিটার সঞ্চালন লাইন এবং ৬ লাখ ২১ হাজার কিলোমিটারের বিতরণ লাইনের মাধ্যমে দেশ জুড়ে এ বিদ্যুৎসেবা পরিচালিত হচ্ছে।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণ ও উৎক্ষেপণের জন্য কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে বাংলাদেশ?
  1. ক) SpaceX
  2. খ) Kennedy Space Center
  3. গ) Rostec
  4. ঘ) Glavkosmos
ব্যাখ্যা
রাশিয়া সরকারের সহযোগিতায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইটটি আবহাওয়া পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হবে। এতে অপটিক্যাল ভিএইচআর-সার (Synthetic Aperture Radar-SAR) ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা যাবে। 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান Glavkosmos'র সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (BSCL)।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে কত তারিখে?
  1. ক) ২১ ফেব্রুয়ারি ২০২২
  2. খ) ২২ ফেব্রুয়ারি ২০২২
  3. গ) ২৩ ফেব্রুয়ারি ২০২২
  4. ঘ) ২৪ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করে রাশিয়া।
এর পূর্বে ২১ ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
ইন্দোনেশিয়া জাকার্তার পরিবর্তে নতুন রাজধানীর নামকরণ করেছে -
  1. ক) বোর্নিও
  2. খ) নুসানতারা
  3. গ) জাভা
  4. ঘ) বালি
ব্যাখ্যা
১৮ জানুয়ারি ২০২২ জাকার্তা থেকে রাজধানী সরিয়ে বোর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের জন্য একটি বিলে অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। নতুন এ রাজধানীর নাম হবে ‘নুসানতারা’।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নয় কোনটি?
  1. ক) ব্রাজিল
  2. খ) ঘানা
  3. গ) গ্যাবন
  4. ঘ) গিনি
ব্যাখ্যা
১ জানুয়ারি ২০২২ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে ৫টি দেশ: আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ হিসেবে ঘোষণা করা হয় কত বর্গ কি.মি. এলাকাকে?
  1. ক) ১,৭৪৩ বর্গ কি.মি.
  2. খ) ১৫২১ বর্গ কি.মি.
  3. গ) ১৯০০ বর্গ কি.মি.
  4. ঘ) ১৮২২ বর্গ কি.মি.
ব্যাখ্যা
৪ জানুয়ারি ২০২২ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রের ১,৭৪৩ বর্গ কি.মি. এলাকাকে ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করে।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
বিশ্বের প্রথম শতভাগ কাগজবিহীন প্রশাসন চালু করে কোন দেশ?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) জাপান
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
১১ ডিসেম্বর ২০২১ বিশ্বের প্রথম শতভাগ কাগজবিহীন প্রশাসন চালু করে সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২।
.
AUKUS কী?
  1. ক) সামরিক জোট
  2. খ) অর্থনৈতিক জোট
  3. গ) রাজনৈতিক জোট
  4. ঘ) ব্যবসায়িক চুক্তি
ব্যাখ্যা
১৫ সেপ্টেম্বর ২০২১  অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ও যুক্তরাষ্ট্র মিলে ‘অকাস’ (AUKUS) নামক সামরিক জোট গঠন করে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১০.
৩২-তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) কানাডা
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
২৩ জুলাই ২০২১ ৩২-তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয় জাপানের টোকিওতে।
৮ আগস্ট, আধুনিক অলিম্পিকের ৩২তম আসর ‘টোকিও অলিম্পিক ২০২০’ এর সমাপ্তি হয়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১১.
বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয় -
  1. ক) ২০২২ সালে
  2. খ) ২০২১ সালে
  3. গ) ২০২০ সালে
  4. ঘ) ২০১৯ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয় - ২০২২ সালে। 

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১২.
বিশ্বে জাহাজভাঙা শিল্পে শীর্ষে রয়েছে -
  1. ক) ভিয়েতনাম
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বিশ্বে জাহাজভাঙায় শীর্ষ দেশ - বাংলাদেশ।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৩.
Our Journey Together গ্রন্থের লেখক কে?
  1. ক) জো বাইডেন
  2. খ) বারাক ওবামা
  3. গ) ডোনাল্ড ট্রাম্প
  4. ঘ) কমলা হ্যারিস
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প-এর লেখা গ্রন্থ - Our Journey Together. এটি ৭ ডিসেম্বর ২০২১ প্রকাশিত হয়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৪.
NAM এর ১৯-তম সম্মেলন অনুষ্ঠিত হবে -
  1. ক) উগান্ডায়
  2. খ) ভিয়েতনামে
  3. গ) মালয়েশিয়ায়
  4. ঘ) ইন্দোনেশিয়ায়
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর ১৯-তম সম্মেলন অনুষ্ঠিত হবে - ২০২৩ সালে উগান্ডায়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৫.
স্বাধীনতা পুরস্কার ২০২২ অর্জন করে কয়টি প্রতিষ্ঠান?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) একটিও না।
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২২:

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এ পুরস্কার লাভ করে।
সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। 


প্রতিষ্ঠান দুটি - 
১. গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) - গবেষণা ও প্রশিক্ষণ বিভাগে।
২. বিদ্যুৎ বিভাগ - বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান ও শতভাগ বিদ্যুতায়নের স্বীকৃতি স্বরূপ।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৬.
ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রথম প্রদান করা হয় কত সালে?
  1. ক) ২০২২
  2. খ) ২০২১
  3. গ) ২০২০
  4. ঘ) ২০১৯
ব্যাখ্যা
ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার:

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তিসহ বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য এ পর্যন্ত ২৫ টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষ প্রবর্তিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার। বাংলাদেশ তথা বাংলাদেশের কোন ব্যক্তির নামে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা প্রবর্তিত প্রথম পুরস্কার এটি। অর্থনীতিতে অবদানের জন্য উৎসাহিত করতে দুই বছর পর পর এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের নাম: UNESCO- Bangladesh BangaBandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.

অর্থ মূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।

যাদের প্রদান করা হবে: সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে। 

প্রথম বিজয়ী: ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি অর্থনীতি পুরস্কার ২০২১ লাভ করে উগান্ডাভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দপ্তরে ১১ নভেম্বর ২০২১ বিজয়ীর নাম ঘোষণা করেন এবং পুরস্কার হাতে তুলে দেন।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৭.
বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
  1. ক) নরওয়ে
  2. খ) সুইডেন
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
বিশ্ব সুখ প্রতিবেদন:
১৮ মার্চ ২০২২ তারিখে বিশ্বের ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘World Happiness Report 2022’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে United Nations Sustainable Development Solutions Network (SDSN)।

প্রতিবেদন অনুযায়ী -
● সবচেয়ে সুখী দেশ : ফিনল্যান্ড 
● সর্বনিম্ন দেশ: আফগানিস্তান। 
● সার্কভুক্ত দেশের অবস্থান :
৮৪, নেপাল, ৯৪, বাংলাদেশ, ১২১. পাকিস্তান, ১২৭, শ্রীলংকা, ১৩৬, ভারত ও ১৪৬, আফগানিস্তান।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৮.
National Cyber Security Index 2022 অনুসারে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৪৮তম
  2. খ) ৪২তম
  3. গ) ৩৮তম
  4. ঘ) ৩২তম
ব্যাখ্যা
National Cyber Security Index (NCSI)-2022:

বিশ্বের ১৬০টি দেশকে অন্তর্ভুক্ত করে এস্তোনিয়ার “ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশন” জানুয়ারি ২০২২ এ প্রকাশ করে National Cyber Security Index (NCSI)-2022.

সূচক অনুযায়ী ১৬০টি দেশের মধ্যে- 
- শীর্ষ দেশ - গ্রিস
- সর্বনিম্ন দেশ - দক্ষিণ সুদান
- বাংলাদেশের অবস্থান - ৩২তম।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৯.
হেনলি পাসপোর্ট সূচক অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে -
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
হেনলি পাসপোর্ট সূচক:

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স জানুয়ারি ২০২২ তারিখে 'The Henley Passport Index: Q1 2022 Global Ranking' শিরোনামে ১১১টি দেশকে অন্তর্ভুক্ত করে পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে। কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করেই সূচকটি তৈরি করা হয়েছে। 

সূচক অনুযায়ী –
• সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে: জাপান ও সিঙ্গাপুর (দেশ দুটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন)।
• সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট (১১২তম দেশ): আফগানিস্তান (দেশটির নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া চলাচল করতে পারে)।
• বাংলাদেশের অবস্থান: ১০৪তম (বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারে)।

সূত্র: হেনলি গ্লোবাল ওয়েবসাইট।
২০.
বর্তমানে বাংলাদেশের অর্থনীতির ৩টি বৃহৎ খাতের অধীন উপখাতের সংখ্যা -
  1. ক) ৯টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৯টি
  4. ঘ) ২১টি
ব্যাখ্যা
২০১৫-১৬ সালকে ভিত্তিবছর ধরে ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০২০-২১ অর্থবছরের GDP'র সাময়িক খাতওয়ারি প্রবৃদ্ধির হার ও অবদান এবং মাথাপিছু আয় প্রকাশ করে।

- বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ৩টি বৃহৎ খাতের অধীন মোট ১৯টি খাত নিয়ে গঠিত।
- ২০২১ সালের আগে মোট খাতের সংখ্যা ছিলো – ১৫টি।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২১.
বর্তমানে GDP'র প্রবৃদ্ধির হার -
  1. ক) ৬.৯৪%
  2. খ) ৫.৯৫%
  3. গ) ৬.৩২%
  4. ঘ) ৬.৫৩%
ব্যাখ্যা
GDP’র চূড়ান্ত হিসাব:
৮ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রকাশ করেছে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত GDP'র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় সংক্রান্ত হিসাব। 

প্রতিবেদন অনুসারে -
• GDP গণনার ক্ষেত্রে যে তিনটিকে খাঁত হিসেবে বিবেচনা করা হয় - কৃষি, শিল্প ও সেবা।
• জনসংখ্যা - ১৬৯.১১ মিলিয়ন।
• GDP এর পরিমাণ - ৩৫,৩০১,৮৪৮ মিলিয়ন টাকা।
• GNI এর পরিমান - ৩৭,১৫৯,৯৬৬ মিলিয়ন টাকা।
• মাথাপিছু GDP - ২০৮,৭৫১ টাকা বা ২,৪৬২ মার্কিন ডলার।
• মাথাপিছু জাতীয় আয় - ২১৯,৭৩৮ টাকা বা ২,৫৯১ মার্কিন ডলার।
GDP'র প্রবৃদ্ধির হার - ৬.৯৪%

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২২.
পদ্মা সেতুর স্প্যান সংখ্যা -
  1. ক) ৪০টি
  2. খ) ৪১টি
  3. গ) ৪২টি
  4. ঘ) ৪৩টি
ব্যাখ্যা
এক নজরে পদ্মা সেতু:
• অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
• সেতুর ধরন: দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
• প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
• সংযোগস্থল: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
• ভিত্তিপ্রস্তর স্থাপন: ৪ জুলাই ২০০১।
• নির্মাণকাজ উদ্বোধন: ১২ ডিসেম্বর ২০১৫।
• দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
• প্রস্থ: ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
• সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য: ৯.৩০ কি.মি.
• লেন: ৪টি 
• সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর 
• ভূমিকম্পের সহনীয় মাত্রা: রিখটার স্কেল ৯ 
স্প্যান: ৪১টি
• পিলার বা পিয়ার: ৪২টি
• পাইল: ২৯৪টি 
• নির্মাণের উপাদান: কংক্রিট ও স্টিল 
• ডিজাইন: AECOM (যুক্তরাষ্ট্র)
• সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান: JICA
• নির্মাণকারী: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)
• নদী শাসক প্রতিষ্ঠান: সিনোহাইড্রো কর্পোরেশন (চীন)
• নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান: কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া) 
• প্রথম স্প্যান বসানো হয়: ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নম্বর পিলারে) 
• ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়: ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩ নম্বর পিলারে)

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২৩.
বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বৈদ্যুতিক বিমান ‘স্পিরিট অব ইনোভেশন’ আবিষ্কার করে কোন কোম্পানি?
  1. ক) রোলস-রয়েস
  2. খ) টেসলা
  3. গ) এয়ারবাস
  4. ঘ) বোয়িং
ব্যাখ্যা
বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান:
ব্রিটিশ অটোমোবাইল কোম্পানি রোলস-রয়েস উদ্ভাবিত বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বৈদ্যুতিক বিমান ‘স্পিরিট অফ ইনোভেশন’। স্পিরিট অব ইনোভেশন মূলত সরকারি অর্থায়নেচালিত এক্সেলারেটিং দ্য ইলেকট্রিফিকেশন অব ফ্লাইট (ACCEL) কর্মসূচির অংশ।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২৪.
বাংলাদেশ কোন দেশের সাথে TIFA চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া TIFA চুক্তি:
১৫ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিনিয়োগের পথ সুগম করতে Trade and Investment Framework Agreement (TIFA) স্বাক্ষরিত হয়। অস্ট্রেলিয়ার পক্ষে সে দেশের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় ডিউটি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২৫.
বৈশ্বিক উদ্ভাবনী সূচকে প্রথম অবস্থানে রয়েছে -
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক:
২০ সেপ্টেম্বর ২০২১, World Intellectual Property Organization (WIPO) বিশ্বের ১৩২ টি দেশকে অন্তর্ভুক্ত করে Global Innovation Index 2021 প্রকাশ করে।

সূচক অনুসারে -
• শীর্ষ ৫ দেশ - ১. সুইজারল্যান্ড, ২. সুইডেন, ৩. যুক্তরাষ্ট্র, ৩. যুক্তরাজ্য, ৫. দক্ষিণ কোরিয়া।
• সর্বনিম্ন ৫ দেশ - ১৩২. অ্যাঙ্গোলা, ১৩১. ইয়েমেন, ১৩০. গিনি, ১২৯. নাইজার, ১২৮. বেনিন।
• সার্কভুক্ত দেশগুলোর মধ্যে -
৪৬. ভারত, ৯৫. শ্রীলংকা, ৯৯. পাকিস্তান, ১১১. নেপাল, ১১৬. বাংলাদেশ।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২৬.
২০২১ সাল থেকে চালু হওয়া মুক্তিযুদ্ধ পদক প্রতি বছর কত তারিখে দেয়া হবে?
  1. ক) ২৬ মার্চ
  2. খ) ১৭ এপ্রিল
  3. গ) ১৫ ডিসেম্বর
  4. ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ পদক:
মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং চেতনা বিকাশে ব্যক্তি ও সংগঠনের গুরুত্বপূর্ণ গৌরবোজ্জ্বল ভূমিকাকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত করতে ‘মুক্তিযুদ্ধ পদক’ চালু করা হয়।

• ৯ আগস্ট ২০২১ ‘মুক্তিযুদ্ধ পদক নীতিমালা ২০২১’-এর প্রজ্ঞাপন জারি করে সরকার। 
• সাতটি ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর ১৫ ডিসেম্বর ‘মুক্তিযুদ্ধ পদক’ আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২৭.
AIP এর পূর্ণরূপ কী?
  1. ক) Agricultural Important Person
  2. খ) Agricultural Industrious Person
  3. গ) Agricultural Innovative Person
  4. ঘ) Agriculture Improving Person
ব্যাখ্যা
Agricultural Important Person (AIP):

এখন থেকে প্রতি বছর কৃষিখাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ঘোষণার জন্য কৃষি মন্ত্রণালয় AIP (Agricultural Important Person) নীতিমালা জারি করে। ১৯ আগস্ট ২০২১ এ নীতিমালা ঘোষণা করা হয়। এক্ষেত্রে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে। নির্বাচিতরা AIP কার্ডের সঙ্গে মন্ত্রণালয়ের প্রশংসাপত্র ও এক বছরের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন । 

প্রতিবছর সর্বোচ্চ ৪৫ জনকে ৫টি বিভাগে এ সম্মাননা প্রদান করা হবে। কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সর্বোচ্চ ১৫ জন, কৃষির জাত ও প্রযুক্তি উদ্ভাবনে সর্বোচ্চ ১০ জন, স্বীকৃত বা সরকার কর্তৃক নিবন্ধিত কৃষি সংগঠনে সর্বোচ্চ ৫জন, রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনে সবোর্চ্চ ১০ জন, এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদকপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ ৫ জনকে AIP ঘোষণা করা হবে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২