পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
Exam 3: Topic: (Part I) b. The Prophet Muhammad(Sm) 632 A.C.: - The war policy, the Treaty of Hudaibiyah, the conquest of Makkah, the farewell pilgrimage sermon and the multidimensional reforms. Source: Class – 2, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
মুসলমানরা ১ম হিজরত করে কোথায়?
  1. মদিনায়
  2. তায়েফে
  3. আবিসিনিয়ায়
  4. ইয়েমেনে
ব্যাখ্যা

⇒ ৬১৩ সালে ওহি নাজিলের পর মহানবী (স.) প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়া শুরু করলে মক্কার কুরাইশরা মুসলমানদের নানাভাবে অত্যচার শুরু করে। 
​- সেজন্য মহানবী (স.) ওসমান (রা.) এর নেতৃত্বে মুসলমানরা ১ম আবিসিনিয়ায়(বর্তমান নাম ইথিওপিয়া) ৬১৫ সালে হিজরত করে।

.
ইসলামের ১ম মসজিদ কোনটি?
  1. মসজিদে কুবা
  2. মসজিদে নববী
  3. দামেস্ক মসজিদ
  4. সামাররা মসজিদ
ব্যাখ্যা

⇒ ৬২২ সালের ২৩শে সেপ্টেম্বর মদিনার নিকটবর্তী কুবা নামক স্থানে পৌছান। সেখানে তিনি জুম্মার নামাজ পড়েন, সে স্থানেই ইসলামের প্রথম মসজিদ ‘মসজিদে কুবা’ স্থাপিত হয়। 

.
তাবুক অভিযান কাদের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল?
  1. পারস্যিকদের বিরুদ্ধে
  2. ইহুদিদের বিরুদ্ধে
  3. রোমানদের বিরুদ্ধে
  4. কুরাইশদের বিরুদ্ধে
ব্যাখ্যা

⇒ মহানবী (স.) ৬৩০-৩১ সালে বা ৯ম হিজরিতে আরবের বাইরে বিভিন্ন সাম্রাজ্যে ইসলামের দাওয়াত পৌছতে  থাকেন।
​-  কিন্তু রোমান সম্রাট হিরাক্লিয়াস মুসলিম দূতকে অপমান করলে মহানবী (স.) হিরাক্লিয়াসের বিরুদ্ধে তাবুক ৬৩০/৬৩১ খ্রি. অভিযান পরিচালনা করেন। 
​- যা ছিল মহানবীর ২৭ টির শেষ সরাসরি যুদ্ধ।

.
হুদায়বয়িার সন্ধি কাদের সাথে স্বাক্ষরিত হয়?
  1. কুরাইশদের সাথে
  2. ইহুদুদের সাথে
  3. খ্রিষ্টানদের সাথে
  4. রোমানদের সাথে
ব্যাখ্যা

⇒ দীর্ঘদিন মাতৃভূমি থেকে দূরে থাকা ও ২য় হিজরিতে কাবার দিকে কিবলা পরিবর্তন হওয়ায় মহানবী (স.) কাবা জিয়ারতের জন্য ১৪০০ সাহবী নিয়ে মক্কার দিকে রওনা দেন।
​- কিন্তু পথে কুরাইশদের বাধা পেয়ে উভয়ের সম্মতিতে হুদায়বিয়া নামক স্থানে কুরাইশদের সাথে ৬২৮ সালে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। 

.
বিদায় হজের পর সর্বশেষ কোন সূরার আয়াত নাজিল হয়?
  1. সূরা আলাকের
  2. সূরা মায়েদার
  3. সুরা তাওবার
  4. সুরা মুলকের
ব্যাখ্যা

⇒ বিদায় হজের ভাষণের শেষ উপস্থিত জনতাকে লক্ষ করে মহানবী (স.) বলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি?  তখন উপস্থিত জনতা হ্যা সূচক সম্মতি দেন। এর পরই আল্লাহ তায়ালা  সর্বশেষ ওহি হিসেবে সূরা মায়েদার ৩নং আয়াত নাজিল করেন।

.
ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান উৎস কি?
  1. জিজিয়া
  2. খারাজ
  3. গণিমাত
  4. যাকাত
ব্যাখ্যা

⇒ ইসলামী অর্থ ব্যবস্থার অনেক গুলো উৎস বিদ্যমান যেমন- জিজিয়া, খারাজ,গণিমত,উশর,আলফে,খুমস ইত্যাদি। তারমধ্যে প্রধান উৎস হচ্ছে  যাকাত।

.
বদর মদিনা থেকে কত মাইল দূরে?
  1. ৫০ মাইল
  2. ৬০ মাইল
  3. ৭০ মাইল
  4. ৮০ মাইল
ব্যাখ্যা

⇒ কুরাইশ ও মুসলমানদের মধ্যে ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদরের যুদ্ধ সংঘটিত হয় । যা ইসলামের ইতিহাসে ১ম যুদ্ধ। 

.
বদর যুদ্ধে কতজন মুসলমান শহীদ হয়েছিল?
  1. ৩১৩ জন
  2. ৭০ জন
  3. ১৪ জন
  4. ৭৪ জন
ব্যাখ্যা

⇒ কুরাইশ ও মুসলমানদের মধ্যে ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদরের যুদ্ধ সংঘটিত হয়। 
​- মহানবীর নেতৃত্ব ৩১৩ জন (২৫৩ জন আনসার ও ৬০ জন মুহাজির ) মুসলমানরা অংশগ্রহণ করে। 
​- কুরাইশরা আবু জেহেল নেতৃত্ব ১০০০ সৈন অংশগ্রহণ করে। 
​- আবু জেহেল সহ ৭০ জন কুরাইশ নিহত ৭০ জন বন্দী হয় এবং ১৪ জন মুসলমান শাহাদাত বরণ করে। 

.
খন্দক শব্দের অর্থ কি ?
  1. পাহাড়
  2. পরিখা
  3. গিরিপথ
  4. মরুভূমি
ব্যাখ্যা

⇒ মদিনায় ইসলামি রাষ্ট্রের বিকাশে ঈর্ষানিত্ব হয়ে কুরাইশ, আরব পৌত্তলিক বেদুইন ও ইহুদিরা সম্মিলিত ভাবে মদিনা আক্রমণ করে। 
​- তাদের মোকাবিলা করত মহানবী(স) পারস্যের সাহাবী সালমান ফারসির পরামর্শে মদিনার চারপাশে পরিখা খনন করে মদিনাকে সুরক্ষিত করেন। 
​- খন্দক শব্দের অর্থ পরিখা।এ যুদ্ধকে পবিত্র কুরআনে আহযাবের যুদ্ধ বলা হয়েছে।

১০.
উহুদ যুদ্ধে হামজা (রা.) এর কলিজা চর্বন করে কে?
  1. আবু জেহেল
  2. আবু লাহাব
  3. আবু সুফিয়ান
  4. হিন্দা
ব্যাখ্যা

⇒ ৬২৫ সালে অনুষ্ঠিত উহুদ যুদ্ধে হামজা (রা.) সহ ৭৪ জন মুসলমান শহিদ হন। 
​- আবু সুফিয়ানের স্ত্রী ও আবু জেহেলের কন্যা হিন্দা  বদর যুদ্ধে তার পিতা আবু জেহেলের মৃত্যুর প্রতিশোধের আক্রশে হামজা (রা.) এর কলিজা বের করে চর্বন করে।

১১.
উহুদ যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
  1. ৬২২ খ্রি.
  2. ৬২৪খ্রি.
  3. ৬২৫ খ্রি.
  4. ৬২৮ খ্রি.
ব্যাখ্যা

⇒ ৬২৫ খ্রিস্টাব্দের ২১শে মার্চ কুরাইশদের ৩০০০ সৈন্যের বিপরীতে ১০০০ জন মুজাহিদ নিয়ে মদিনার ৫ মাইল পশ্চিমে উহুদ প্রান্তরে তাদের মোকাবিলা করেন।
​- হযরত হামজা সহ ৭৪ জন শহীদ হন। মহানবীর দুটি দাঁত শহীদ হয় এবং মুসলিম বাহিনীর পতাকাবাহী মুসআব নিহত হয়। শত্রু পক্ষের তেইশ জন সৈন্য নিহত হয়। 

১২.
মহানবী (স) কার পরামর্শে পরিখা খনন করেন?
  1. হযরত আবু বকর (রা)
  2. হযরত ওমর (রা)
  3. হযরত ওসমান (রা)
  4. হযরত সালমান ফারসি (রা)
ব্যাখ্যা

⇒ ৬২৭ খ্রিস্টাব্দের ৩১ শে মার্চ কুরাইশ,বেদুইন ও ইহুদিরা সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করে।
​-  তাদের মোকাবেলায় নবী মহানবী(স) পারস্যের সাহাবী সালমান ফারসির পরামর্শে মদিনার চারপাশে পরিখা খনন করেন। 
​- পবিত্র কুরআনে এই যুদ্ধকে আহযাবের যুদ্ধ (সম্মিলিত বাহিনীর) বলা হয়েছে। 

১৩.
হুদায়বয়িার সন্ধি কত সালে হয়?
  1. ৬২২ খ্রি.
  2. ৬২৪খ্রি.
  3. ৬২৫ খ্রি.
  4. ৬২৮ খ্রি.
ব্যাখ্যা

⇒ দীর্ঘদিন মাতৃভূমি থেকে দূরে থাকা ও ২য় হিজরিতে কাবার দিকে কিবলা পরিবর্তন হওয়ায় মহানবী (স.) কাবা জিয়ারতের জন্য ১৪০০ সাহবী নিয়ে মক্কার দিকে রওনা দেন।
​ কিন্তু পথে কুরাইশদের বাধা পেয়ে উভয়ের সম্মতিতে হুদায়বিয়া নামক স্থানে কুরাইশদের সাথে ৬২৮ সালে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। আলী (রা.)  এর হস্ত লিখিত ১০ বছর মেয়াদি এ সন্ধিকে পবিত্র  কুরআনে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে।

১৪.
উহুদ যুদ্ধে মুসলমানদরে বিপর্যয়ের কারণ কী ?
  1. নেতার আদেশ অমান্য
  2. কুরাইশদের ভয়
  3. ঈমানী দুর্বলতা
  4. লোভ লালসা
ব্যাখ্যা

⇒ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে ৭০জন তীরন্দাজকে গিরিপথ পাহারা দিতে নিযুক্ত করেন। কিন্তু তারা মহানবী(স.) এর আদেশ অমান্য করে গণিমত সংগ্রহে ব্যস্ত হওয়ায়, সুচতুর খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের উপর অতর্কিত হামলা করে।

১৫.
কুরআনে ‘ফাতহুম মুবিন’ বলা হয়েছে কোনটিকে?
  1. বদর যুদ্ধকে
  2. মক্কা বিজয়কে
  3. হুদায়বয়িার সন্ধিকে
  4. খন্দক যুদ্ধকে
ব্যাখ্যা

⇒ হুদায়বয়িার সন্ধি ৬২৮ খ্রি.স্বাক্ষরিত হয়। হুদায়বিয় একটি কূপের নাম। এই সন্ধির পর ইসলামের বিস্তার ও অনুসারী বৃদ্ধি পাওয়া সহ বেশ কিছু কারণে পবিত্র কুরআনে একে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে। এ সন্ধির সময় যেখানে ১৪০০ সাহাবী নিয়ে মক্কার দিকে এসেছিলেন এর পর ৬৩০ সালে মক্কা বিজয়ের সময় অনুসারী হয় ১০০০০ জন। এ সন্ধি মক্কা বিজয়ের পথ প্রশস্থ করে দেয়। যা ফাতহুম মুবিনের স্পষ্টতার প্রমানক।

১৬.
মহানবী (স) এর জীবনের শেষ অভিযান কোনটি?
  1. তাবুক অভিযান
  2. মক্কা বিজয়
  3. হুনাইন যুদ্ধ
  4. পারস্য অভিযান
ব্যাখ্যা

⇒ মহানবী (স) ৬৩০/৬৩১ খ্রি. রোমান সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে তাবকে শেষ অভিযান। তিনি গাজওয়াহ (সরাসরি) ০৯টি, সারিয়াহ (পরোক্ষ) ১৮ টি মোট ২৭ টি যুদ্ধে অংশগ্রহণ করেন।

১৭.
মহানবী (স.)কাকে ‘সাইফুল্লাহ’ উপাধীতে ভূষতি করনে?
  1. হযরত আবু বকর (রা) কে
  2. হযরত খালিদ বিন ওয়ালিদ (রা)কে
  3. হযরত আলী (রা)কে
  4. হযরত ওমর (রা)কে
ব্যাখ্যা

⇒ রোমান সম্রাট সুহারবিল মুসলিম দূতকে হত্যা করলে মহানবী (সাঃ) ৬২৯ সালে যায়েদের নেতৃত্বে ১ম আরবের বাইরে অভিযান প্রেরণ করেন । এ যুদ্ধে পরপর তিনজন সেনাপতি যায়েদ, জাফর, আব্দুল্লাহ শহীদ হন। খালিদ বিন ওয়ালিদের বীরত্ব ও সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করলে মহানবী (স.) খালিদকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন।

১৮.
কত সালে মক্কা বিজয় হয়েছিল?
  1. ৬২৮ খ্রি.
  2. ৬৩০খ্রি.
  3. ৬২৪ খ্রি.
  4. ৬৩২ খ্রি.
ব্যাখ্যা

⇒ ৬৩০ সালের ৬ জানুয়ারি মহানবী (সাঃ) ১০০০০ সৈন্য নিয়ে মক্কায় রওয়ানা দেন। আব্বাস (রা) কুরাইশদের মহানবীর কাছে আত্মসমর্পণ উদ্বুদ্ধ করেন ফলে বিনা রক্তপাতে মক্কা বিজিত হয়।

১৯.
মহানবী (স) কত সালে, কত বছর বয়সে ইন্তকোল করনে?
  1. ৬২৮ খ্রি.,৬০ বছর
  2. ৬৩০খ্রি. ৬৩ বছর
  3. ৬২৪ খ্রি.৬৫বছর
  4. ৬৩২ খ্রি.৬৩ বছর
ব্যাখ্যা

⇒ বিদায় হজের সব কাজ সমাপ্ত করে মদিনায় ফেরার পরই তিনি অসুস্থ হয়ে যান। এরপর ১১ হিজরির ১২ ই রবিউল আউয়াল ৬৩২ খ্রিস্টাব্দের ৮ই জুন সোমবার বিকেলে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।

২০.
জিজিয়া কী?
  1. নিরাপত্তা কর
  2. ভূমি কর
  3. যুদ্ধলব্ধ সম্পদ
  4. ফসলের কর
ব্যাখ্যা

⇒ ইসলামী অর্থ ব্যবস্থার অনেক গুলো উৎস বিদ্যমান যেমন- জিজিয়া, খারাজ,গণিমত,উশর,আলফে,খুমস ইত্যাদি। তার অন্যতম একটি হচ্ছে জিজিশা। মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের দেওয়া নিরাপত্তা করই জিজিয়া।

২১.
বদর যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিল?
  1. আবু সুফিয়ান
  2. খালিদ বিন ওয়ালিদ
  3. আবু জেহেল
  4. আবু সায়বা
ব্যাখ্যা

⇒ মহানবীর নেতৃত্ব ৩১৩ জন (২৫৩ জন আনসার ও ৬০ জন মুহাজির ) মুসলমানরা অংশগ্রহণ করে । কুরাইশরা আবু জেহেল নেতৃত্ব ১০০০ সৈন অংশগ্রহণ করে। 

২২.
উহুদ যুদ্ধে কতজন মুসলমান শহিদ হন?
  1. ১৩ জন
  2. ১৪ জন
  3. ৭৩ জন
  4. ৭৪ জন
ব্যাখ্যা

⇒ উহুদ যুদ্ধে মোট ৭৪ জন শহীদ হন। মহানবী (সঃ) এর দুটি দাঁত শহীদ হয়, মুসলিম বাহিনীর পতাকাবাহী মুসআব ও হযরত হামজাও এই যুদ্ধে শহীদ হন।
​অন্যদিকে, শত্রু পক্ষের তেইশ জন সৈন্য নিহত হয়।

২৩.
পবিত্র কুরআনে খন্দকের যুদ্ধকে কী বলা হয়েছে?
  1. ফাতহুম মুবিন
  2. আহযাবের যুদ্ধ
  3. গাজওয়াতুল ওসারাত
  4. হারবুল ফিজ্জার
ব্যাখ্যা

⇒ মদিনায় ইসলামি রাষ্ট্রের বিকাশে ঈর্ষানিত্ব হয়ে কুরাইশ, আরব পৌত্তলিক বেদুইন ও ইহুদিরা সম্মিলিত ভাবে মদিনা আক্রমণ করে। তাদের মোকাবিলা করত মহানবী(স) পারস্যের সাহাবী সালমান ফারসির পরামর্শে মদিনার চারপাশে পরিখা খনন করে মদিনাকে সুরক্ষিত করেন। খন্দক শব্দের অর্থ পরিখা।এ যুদ্ধকে পবিত্র কুরআনে আহযাবের যুদ্ধ বলা হয়েছে। 

২৪.
খাইবার অভিযান কত সালে পরিচালিত হয়?
  1. ৬২৮ খ্রি.
  2. ৬৩০ খ্রি.
  3. ৬২৫ খ্রি.
  4. ৬২৪ খ্রি.
ব্যাখ্যা

⇒ মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে হইহুদিরা সবসময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এজন্য তাদের মদিনা থেকে বিতাড়িত করলে তারা খাইবারে গিয়ে ষড়যন্ত্র অব্যহত রাখলে ৬২৮ সালে মহানবী খাইবার অবরোধ করেন এবং ইহুদিদের পরাজিত করেন।

২৫.
আরবদের প্রথা অনুযায়ী কোন মাসে যুদ্ধ হারাম ছিল?
  1. রমজান মাসে
  2. শাওয়াল মাসে
  3. জিলক্বদ মাসে
  4. জিলহজ্ব মাসে
ব্যাখ্যা

⇒ আরবী বর্ষ পঞ্জিকাতে বারোটি মাস রয়েছে। যথা-মহরম,সফর,রবিউল আউয়াল,রবিউস সানি,জমাদিউল উলা, জমাদিউস সানি,রজব,শাবান,রমজান,সাওয়াল,জিলক্বদ, জিলহজ্ব। আরবের প্রথা অনুযায়ী এই বারো মাসের মধ্যে জিলক্বদ মাসে যুদ্ধ হারাম ছিল।

২৬.
কত সালে মুতার যুদ্ধ সংঘটিত হয়?
  1. ৬২৮ খ্রি.
  2. ৬৩০ খ্রি.
  3. ৬২৫ খ্রি.
  4. ৬২৯ খ্রি.
ব্যাখ্যা

⇒ রোমান সম্রাট সুহারবিল মুসলিম দূতকে হত্যা করলে মহানবী (সাঃ) ৬২৯ সালে যায়েদের নেতৃত্বে ১ম আরবের বাইরে অভিযান প্রেরণ করেন । এ যুদ্ধে পরপর তিনজন সেনাপতি যায়েদ, জাফর, আব্দুল্লাহ শহীদ হন। খালিদ বিন ওয়ালিদের বীরত্ব ও সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করলে মহানবী (স.) খালিদকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন।

২৭.
কোন যুদ্ধে পরপর ৩জন সেনাপতি শহিদ হন?
  1. মুতার যুদ্ধ
  2. তাবুক যুদ্ধ
  3. খাইবার যুদ্ধ
  4. হুনাইনের যুদ্ধ
ব্যাখ্যা

⇒ রোমান সম্রাট সুহারবিল মুসলিম দূতকে হত্যা করলে মহানবী (সাঃ) ৬২৯ সালে যায়েদের নেতৃত্বে ১ম আরবের বাইরে অভিযান প্রেরণ করেন । এ যুদ্ধে পরপর তিনজন সেনাপতি যায়েদ, জাফর, আব্দুল্লাহ শহীদ হন। খালিদ বিন ওয়ালিদের বীরত্ব ও সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করলে মহানবী (স.) খালিদকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন।

২৮.
মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহন করেন কে?
  1. আবু সুফিয়ান
  2. খালিদ বিন ওয়ালিদ
  3. আবু জেহেল
  4. আবু সায়বা
ব্যাখ্যা

⇒ কুরাইশরা হুদায়বিয়া সন্ধির শর্ত ভঙ্গ করলে মহানবী (স.) ১০০০০ সৈন্য নিয়ে মক্কায় রওয়ানা দেন। মুসলিম বাহিনীর জামায়াত গোপনে দেখতে গিয়ে আবু সুফিয়ান সেখানে আবু বকর (রা.)  এর কাছে ধরা পরেন এবং সেখানেই ইসলাম গ্রহণ করে। এর মহানবী (স.) ঘোষনা করেন, আজ আবু সুফিয়ানের ঘরে যে প্রবেশ করে সে নিরাপদ। এভাবই বিনা রক্তপাতে মক্কা বিজয় সম্পন্ন হয়।

২৯.
মহানবী (স.) কোন পর্বত থেকে বিদায় ভাষণ দেন?
  1. সাওর পর্বত
  2. জাবাল-ই-রহমত
  3. জাবাল নূরের হেরা
  4. তুর পর্বত
ব্যাখ্যা

⇒ মহানবী (স.) ৬৩২ সালে তার জীবনের প্রথম ও শেষ হজ্জ পানল করেন। হজ্জ শেষে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠে একটি ভাষণ দেন যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এটি বিশ্ব মানবাধিকারের অনন্য নিদর্শন।