পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes৪৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
বাংলা সম্পূর্ণ (IBA Pattern)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
নিচের কোনটি আহমেদ ছফা এর উপন্যাস নয়?
  1. ক) মরণ বিলাস
  2. খ) গাভি বিত্তান্ত
  3. গ) সূর্য তুমি সাথী
  4. ঘ) বিহঙ্গ পুরাণ
  5. ঙ) জাগ্রত বাংলাদেশ
সঠিক উত্তর:
ঙ) জাগ্রত বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঙ) জাগ্রত বাংলাদেশ
ব্যাখ্যা
জাগ্রত বাংলাদেশ(১৯৭১) আহমদ ছফার প্রবন্ধগ্রন্থ। সূর্য তুমি সাথী, ওঙ্কার, মরণ বিলাস, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, বিহঙ্গ পুরাণ আহমদ ছফার উপন্যাস। সূত্রঃ সৌমিত্র শেখর, ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
বাংলাদেশের রণসংগীতটি কী শিরোনামে সর্বপ্রথম প্রকাশিত হয়?
  1. ক) চল্‌ চল্‌
  2. খ) নতুনের গান
  3. গ) ধূমকেতু
  4. ঘ) আনন্দময়ীর আগমনে
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) নতুনের গান
উত্তর
সঠিক উত্তর:
খ) নতুনের গান
ব্যাখ্যা
‘নতুনের গান’ শিরোনামে ঢাকার ‘শিখা’ পত্রিকায় ১৯২৮(১৩৩৫) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়। পরে এর নাম হয় ‘চল্‌ চল্‌’। সূত্রঃ সৌমিত্র শেখর, ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) পূর্বাশা
  2. খ) নবশক্তি
  3. গ) মোহম্মদী
  4. ঘ) ত্রিপুরা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) মোহম্মদী
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহম্মদী
ব্যাখ্যা
তিতাস একটি নদীর নাম - উপন্যাসটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় বাংলা ১৩৫২ সাল মোতাবেক ১৯৪৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে, তা ১৯৫৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এর চারটি খন্ড। ১৯৭৩ সালে এই উপন্যাস অবলম্বনে পরিচালক ঋত্বিক ঘটক চলচ্চিত্র নির্মান করেন। লেখকের অন্যান্য উপন্যাস- নয়া বসত, রামধনু, সাদা হাওয়া। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
আখতারুজ্জামান ইলিয়াস কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
  1. ক) ১৯৮০
  2. খ) ১৯৮১
  3. গ) ১৯৮২
  4. ঘ) ১৯৯৭
  5. ঙ) ১৯৭৫
সঠিক উত্তর:
গ) ১৯৮২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮২
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য উপন্যাসঃ চিলেকোঠার সেপাই, খোয়াবনামা এবং ছোটগল্পঃ অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজকের ওম।উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
জহির রায়হানের সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি কোনটি?
  1. ক) সঙ্গম
  2. খ) কাচের দেয়াল
  3. গ) বাহানা
  4. ঘ) আরেক ফাল্গুন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) বাহানা
উত্তর
সঠিক উত্তর:
গ) বাহানা
ব্যাখ্যা
তৎকালীন সমগ্র পাকিস্তানে প্রথম রঙিন ছবি সঙ্গম। জহির রায়হানের নিগার পুরস্কার প্রাপ্ত ছবি কাঁচের দেয়াল। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
সম্ভাবশতক কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) গিরিশচন্দ্র সেন
  2. খ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ব্যাখ্যা
কৃষ্ণচন্দ্র মজুমদার ১৮৩৪ সালে বৃহত্তর খুলনা জেলার সেনহাটি গ্রামে। মৃত্যুবরণ করেন ১৯০৭ সালের ১৭ই জানুয়ারি খুলনাতে।উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি আলাওলের কাব্যগ্রন্থ নয়?
  1. ক) হপ্তপয়কর
  2. খ) লালমতী সয়ফুলমুলুক
  3. গ) সিকান্দারনামা
  4. ঘ) সতীময়না লোরচন্দ্রাণী
  5. ঙ) পদ্মাবতী
সঠিক উত্তর:
খ) লালমতী সয়ফুলমুলুক
উত্তর
সঠিক উত্তর:
খ) লালমতী সয়ফুলমুলুক
ব্যাখ্যা
সতীময়না লোরচন্দ্রাণী মূলত দৌলত কাজী রচিত অনুবাদ গ্রন্থ। এটি সাধনের “মৈনাসত” কাব্য থেকে অনুদিত। এই কাব্যগ্রন্থটির তৃতীয় খন্ড আলাওলের রচনা। অন্যদিকে “লালমতী সয়ফুলমুলুক” আবদুল হাকিম রচিত কাব্যগ্রন্থ। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত “আগুনের পরশমনি” - চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) মোর্শেদুল ইসলাম
  2. খ) হাফিজ মোহম্মদ বরকতুল্লাহ
  3. গ) নাসিরুদ্দিন ইউসুফ
  4. ঘ) হুমায়ুন আহমেদ
  5. ঙ) চাষী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ঘ) হুমায়ুন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস - “আগুনের পরশমনি” প্রকাশিত হয় ১৯৮৬ সালে। পরে ১৯৯৪ সালে হুমায়ুন আহমেদের পরিচালনাতেই একই নামে চলচ্চিত্র নির্মিত হয়। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
“অনেক সূর্যের আশা” - উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) রাবেয়া খাতুন
  2. খ) সরদার জয়েনউদ্দিন
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) সুফিয়া কামাল
  5. ঙ) আহমদ ছফা
সঠিক উত্তর:
খ) সরদার জয়েনউদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) সরদার জয়েনউদ্দিন
ব্যাখ্যা
উপমহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে লেখা সরদার জয়েনউদ্দিনের উপন্যাস - “অনেক সূর্যের আশা”। তার রচিত অন্যান্য উপন্যাস - আদিগন্ত, পান্নামতি, নীলরঙ রক্ত (নীল বিদ্রোহের পটভূমি), বিধ্বস্ত রোদের ঢেউ, কদম আলীর বাড়ি ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১০.
নিচের কোনটি ভ্রমণকাহিনী নয়?
  1. ক) বন্দর থেকে বন্দরে
  2. খ) চীনের ধূপ
  3. গ) হলদে পরীর দেশ
  4. ঘ) পালামৌ
  5. ঙ) সোভিয়েতের দিনগুলি
সঠিক উত্তর:
খ) চীনের ধূপ
উত্তর
সঠিক উত্তর:
খ) চীনের ধূপ
ব্যাখ্যা
পালামৌ বাংলা সাহিত্যের প্রথম ভ্রমন কাহিনী। রচয়িতা - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দর থেকে বন্দরে - সানাউল হকের, সোভিয়েতের দিনগুলি - সুফিয়া কামালের এবং হলদে পরীর দেশ - জসীমউদ্দীনের ভ্রমন বিষয়ক রচনা। “চীনের ধূপ” - সত্যেন্দ্রনাথ দত্ত রচিত প্রবন্ধ গ্রন্থ। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১১.
দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কী বলে?
  1. ক) ব্যঞ্জন বিকৃতি
  2. খ) ধ্বনি বিপর্যয়
  3. গ) অপিনিহিতি
  4. ঘ) বিপ্রকর্ষ
  5. ঙ) অভিশ্রুতি
সঠিক উত্তর:
খ) ধ্বনি বিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়ের উদাহরণঃ- রিক্‌সা > রিস্‌কা, বাক্‌স > বাস্‌ক।
১২.
নিচের কোনটি সমীভবনের উদাহরণ?
  1. ক) পক্কা > পকক
  2. খ) শরীর > শরীল
  3. গ) পাকা > পাক্কা
  4. ঘ) কাঁদনা > কান্না
  5. ঙ) চারি > চার
সঠিক উত্তর:
ঘ) কাঁদনা > কান্না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঁদনা > কান্না
ব্যাখ্যা
দুটো ধ্বনির একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে বলে সমীভবন। উদাহরণঃ- জন্ম > জম্ম, তৎহিত > তদ্ধিত।
১৩.
ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি?
  1. ক) ধাইমা > দাইমা
  2. খ) ফলাহার > ফলার
  3. গ) বড়দাদা > বড়দা
  4. ঘ) সকাল > সক্কাল
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ধাইমা > দাইমা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধাইমা > দাইমা
ব্যাখ্যা
শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হওয়াকে বলে ব্যঞ্জন বিকৃতি। উদাহরণঃ- কবাট > কপাট, ধোবা > ধোপা।
১৪.
একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কী বলে?
  1. ক) পদাত্মক রীতি
  2. খ) যুগ্মরীতি
  3. গ) ধ্বন্যাত্মক রীতি
  4. ঘ) শব্দাত্মক দ্বিরুক্তি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) যুগ্মরীতি
উত্তর
সঠিক উত্তর:
খ) যুগ্মরীতি
ব্যাখ্যা
উদাহরণঃ- চুপচাপ, মিটমাট, মারামারি, রীতিনীতি।
১৫.
ভয়ে গা ছম ছম করছে- এ বাক্যের দ্বিরুক্ত শব্দ কী বুঝাচ্ছে?
  1. ক) আধিক্য
  2. খ) ভাবের গম্ভীরতা
  3. গ) অনুভূতি বা ভাব
  4. ঘ) পৌনঃপুনিকতা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অনুভূতি বা ভাব
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুভূতি বা ভাব
ব্যাখ্যা
এটি অনুভূতি বা ভাব বোঝাতে অব্যয়ের দ্বিরুক্তির উদাহরণ। আরেকটি উদাহরণ হলোঃ ফোড়াটা টন টন করছে।
১৬.
নিচের কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তির উদাহরণ?
  1. ক) গরম গরম
  2. খ) তালা-চাবি
  3. গ) চোর চোর
  4. ঘ) ট্যা ট্যা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ট্যা ট্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্যা ট্যা
ব্যাখ্যা
মানুষের ধ্বনির অনুকার ভেউ ভেউ, ট্যা ট্যা, হি হি।
১৭.
কোন বানানগুচ্ছ শুদ্ধ?
  1. ক) গৃহীতা, আত্মসাৎ, আদ্র,
  2. খ) স্থায়ীভাবে, আয়ত্বধীন, ধূলিসাৎ
  3. গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
  4. ঘ) মহত্ব, অঙ্গীভূত, পথিকৃত
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
উত্তর
সঠিক উত্তর:
গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
ব্যাখ্যা
শুদ্ধ বানান- গ্রহীতা, আর্দ্র, স্থায়িভাবে, আয়ত্তাধীন, মহত্ত্ব, পথিকৃৎ।
১৮.
কোন শব্দটি ভুল?
  1. ক) মরূদ্যান
  2. খ) সত্তা
  3. গ) অঞ্জলি
  4. ঘ) পরিপক্ক
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) পরিপক্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিপক্ক
ব্যাখ্যা
শুদ্ধ বানান- পরিপক্ব
১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) প্রজ্জ্বলিত
  2. খ) উচিৎ
  3. গ) প্রবাহমান
  4. ঘ) নীরোগী
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) প্রজ্জ্বলিত
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রজ্জ্বলিত
ব্যাখ্যা
শুদ্ধ বানান- উচিত, প্রবহমান ও নীরোগ।
২০.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ক) দেবী অন্তর্ধান হইবেন।
  2. খ) জ্বর হ্রাস হইয়াছে।
  3. গ) সে আরোগ্য হয়েছে।
  4. ঘ) তদ্দর্শনে লিখিত হইল।
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) তদ্দর্শনে লিখিত হইল।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তদ্দর্শনে লিখিত হইল।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য- দেবী অন্তর্হিত হইবেন, জ্বরের হ্রাস হইয়াছে, সে আরোগ্য লাভ করেছে।
২১.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) কি ভয়ানক বিপদ!
  2. খ) কথাটা আমার স্মৃতিপটে অঙ্কিত আছে।
  3. গ) তাহার হৃদয় ক্ষেত্রে জ্ঞানের বীজ উপ্ত হইল।
  4. ঘ) আপনি আগামীকল্য আসিবেন।
  5. ঙ) সবগুলো
সঠিক উত্তর:
ক) কি ভয়ানক বিপদ!
উত্তর
সঠিক উত্তর:
ক) কি ভয়ানক বিপদ!
ব্যাখ্যা
বিস্ময়সূচক বাক্যে ‘কী’ হবে।
২২.
কোন দুটি যৌগিক শব্দ?
  1. ক) হস্তী, বাঁশি
  2. খ) ঢাকা, গোলাপ
  3. গ) গায়ক, বাবুয়ানা
  4. ঘ) রাজপুত, সহযাত্রা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) গায়ক, বাবুয়ানা
উত্তর
সঠিক উত্তর:
গ) গায়ক, বাবুয়ানা
ব্যাখ্যা
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। এখানে গায়ক অর্থ গান করে যে এবং বাবুয়ানা অর্থ বাবুর ভাব। হস্তী- হস্তী অর্থ হস্ত আছে যার, কিন্তু হস্তী বলতে একটি পশুকে বুঝায়। বাঁশি- বাঁশ দিয়ে তৈরি যে কোন বস্তু নয়। এটি ব্যবহৃত হয় সুরের বিশেষ বাদ্যযন্ত্র হিসেবে। রাজপুত- রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে বুঝায় জাতি বিশেষ। মহাযাত্রা- মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে মৃত্যু অর্থে ব্যবহৃত হয়।
২৩.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) পেট
  2. খ) চাঁদ
  3. গ) ভবন
  4. ঘ) খারিজ
  5. ঙ) গ্যারেজ
সঠিক উত্তর:
গ) ভবন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভবন
ব্যাখ্যা
চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন ইত্যাদি তৎসম শব্দ।
২৪.
পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে?
  1. ক) কুলি
  2. খ) চাহিদা
  3. গ) হরতাল
  4. ঘ) কেরানী
  5. ঙ) সনেট
সঠিক উত্তর:
ঘ) কেরানী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেরানী
ব্যাখ্যা
কেরানী, কামরা, কেদারা, আলমারি, বালতি ইত্যাদি পর্তুগিজ শব্দ। ‘কুলি’ তুর্কি শব্দ, ‘চাহিদা’ পাঞ্জাবি শব্দ, ‘হরতাল’ গুজরাটি শব্দ।
২৫.
‘তণ্ডুল’ শব্দের অর্থ-
  1. ক) রুটি
  2. খ) চুলা
  3. গ) চাল
  4. ঘ) আটা
  5. ঙ) পান
সঠিক উত্তর:
গ) চাল
উত্তর
সঠিক উত্তর:
গ) চাল
ব্যাখ্যা
‘তণ্ডুল’ শব্দের অর্থ- ভাত, চাল।
২৬.
‘পাতক’ শব্দের অর্থ-
  1. ক) অভিশাপ
  2. খ) পাখি
  3. গ) পশু
  4. ঘ) পাপ
  5. ঙ) কোকিল
সঠিক উত্তর:
ঘ) পাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাপ
ব্যাখ্যা
‘পাতক’ শব্দের অর্থ- পাপ, অপরাধ, গুনাহ।
২৭.
‘মাথায় হাত দেয়া’ অর্থ-
  1. ক) সাহস দেয়া
  2. খ) স্পর্ধা বাড়ানো
  3. গ) ফাঁকি দেয়া
  4. ঘ) কষ্ট পাওয়া
  5. ঙ) আঘাত করা
সঠিক উত্তর:
গ) ফাঁকি দেয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ফাঁকি দেয়া
ব্যাখ্যা
‘মাথায় হাত দেয়া’ অর্থ ফাঁকি দেয়া।
২৮.
নিচের কোনটি ভুল?
  1. ক) ঘ্রাণের যোগ্য- ঘ্রেয়
  2. খ) যা নিন্দার যোগ্য নয়- অনিন্দ্য
  3. গ) ক্ষমার অযোগ্য- ক্ষমার্য
  4. ঘ) ধন্যবাদের যোগ্য- ধন্যবাদান্ত
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ধন্যবাদের যোগ্য- ধন্যবাদান্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধন্যবাদের যোগ্য- ধন্যবাদান্ত
ব্যাখ্যা
ধন্যবাদের যোগ্য- ধন্যবাদার্হ
২৯.
উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কী ধ্বনি বলে?
  1. ক) সম্মুখ স্বরধ্বনি
  2. খ) পশ্চাৎ স্বরধ্বনি
  3. গ) উচ্চসম্মুখ স্বরধ্বনি
  4. ঘ) বিবৃত স্বরধ্বনি
  5. ঙ) সংবৃত স্বরধ্বনি
সঠিক উত্তর:
ঘ) বিবৃত স্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিবৃত স্বরধ্বনি
ব্যাখ্যা
আ- ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে এবং কণ্ঠের দিকে আকৃষ্ট হয় এবং মুখের সম্মুখ ও পশ্চাৎ অংশের মাঝামাঝি বা কেন্দ্রস্থানীয় অংশে অবস্থিত বলে আ-কে কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি এবং বিবৃত স্বরধ্বনিও বলা হয়। বাংলায় আ- ধ্বনির উচ্চারণ অনেকটা ইংরেজি শব্দ ‘a’ এর মত।
৩০.
বাংলা ভাষায় অনুনাসিক/নাসিক্য বর্ণ কতটি?
  1. ক) ২টি
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৭টি
  5. ঙ) ৮টি
সঠিক উত্তর:
ঘ) ৭টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় অনুনাসিক/নাসিক্য বর্ণ ৭টি- ঙ ঞ ণ ন ম ং ঁ
৩১.
কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঔ’ ধ্বনির সৃষ্টি হয়?
  1. ক) ও এবং ঊ
  2. খ) আ এবং উ
  3. গ) ও এবং উ
  4. ঘ) ঔ এবং ঊ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ও এবং উ
উত্তর
সঠিক উত্তর:
গ) ও এবং উ
ব্যাখ্যা
ঔ - অ+উ/ও+উ, ঐ- অ+ই
৩২.
কোন বিপরীত শব্দযুগল ভুল?
  1. ক) ফাঁপা-নিরেট
  2. খ) দিবস-শর্বরী
  3. গ) সদর-অন্দর
  4. ঘ) সত্বর-অন্তর
  5. ঙ) সার-অসার
সঠিক উত্তর:
ঘ) সত্বর-অন্তর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সত্বর-অন্তর
ব্যাখ্যা
সত্বর- এর বিপরীত ‘ধীর’।
৩৩.
কোন সমার্থক শব্দগুচ্ছ ভুল?
  1. ক) মার্তণ্ড, আফতাব, অর্ক, সবিতা
  2. খ) কুঞ্জর, বারণ, করী, দ্বিপ
  3. গ) তোয়, পয়ঃ, অর্ণঃ, অম্বু
  4. ঘ) ময়ূর, কলাপী, শিখী, শিখণ্ডী
  5. ঙ) রাত্রি, ত্রিযামা, যামিনী, শর্বরী
অনির্ধারিত
ব্যাখ্যা
সব গুলোই সঠিক তাই উত্তর বাতিল করা হয়েছে।
৩৪.
‘আগার’ শব্দের সমার্থক-
  1. ক) ঘোড়া
  2. খ) নদী
  3. গ) গৃহ
  4. ঘ) পর্বত
  5. ঙ) শ্যাওলা
সঠিক উত্তর:
গ) গৃহ
উত্তর
সঠিক উত্তর:
গ) গৃহ
ব্যাখ্যা
গৃহ শব্দের সমার্থক- ভবন, সদন, বাটী, আগার, নিকেতন, নিবাস।
৩৫.
'পাষাণ' শব্দটিতে ‘ষ’ হয়েছে কোন রীতিতে?
  1. ক) স্বাভাবিক নিয়মে
  2. খ) তৎসম শব্দে ‘ষ’ হয়
  3. গ) তৎসম শব্দে ‘ণ’ হয়
  4. ঘ) প- বর্গের পর ‘ণ’ হয়
  5. ঙ) ঋ, র, ষ এর পর ‘ণ’ হয়
সঠিক উত্তর:
ক) স্বাভাবিক নিয়মে
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বাভাবিক নিয়মে
ব্যাখ্যা
কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়- পাষাণ, পোষণ, আষাঢ়, আভাষ, অভিলাষ।
৩৬.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
  1. ক) পরিষ্কার
  2. খ) ষড়ানন
  3. গ) সংস্কার
  4. ঘ) ষোড়শ
  5. ঙ) পরিষ্কৃত
সঠিক উত্তর:
ঘ) ষোড়শ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ষোড়শ
ব্যাখ্যা
কতকগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমনঃ আশ্চর্য, গোষ্পদ, বনস্পতি, ষোড়শ, একাদশ ইত্যাদি।
৩৭.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) মহা+ঋষি=মহর্ষি
  2. খ) শীত+ঋত=শীতার্ত
  3. গ) উপরি+উক্ত=উপরিউক্ত
  4. ঘ) যথা+উচিত=যথোচিত
  5. ঙ) যদি+অপি=যদ্যপি
সঠিক উত্তর:
গ) উপরি+উক্ত=উপরিউক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) উপরি+উক্ত=উপরিউক্ত
ব্যাখ্যা
উপরি+উক্ত=উপর্যুক্ত
৩৮.
ই+ঈ = ঈ - এর উদাহরণ কোনটি?
  1. ক) সতীশ
  2. খ) পরীক্ষা
  3. গ) অতীত
  4. ঘ) সতীন্দ্র
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) পরীক্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) পরীক্ষা
ব্যাখ্যা
সতী+ঈশ=সতীশ, পরি+ঈক্ষা=পরীক্ষা, অতি+ইত=অতীত, সতী+ইন্দ্র=সতীন্দ্র।
৩৯.
‘সুনিপুণ’ শব্দে 'সু' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) আতিশয্য
  2. খ) বিশেষ্য
  3. গ) নিশ্চয়
  4. ঘ) উত্তম
  5. ঙ) বিশেষ
সঠিক উত্তর:
ক) আতিশয্য
উত্তর
সঠিক উত্তর:
ক) আতিশয্য
ব্যাখ্যা
আতিশয্য অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার- সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ।
৪০.
কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের 'কার্‌' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) স্থান
  2. খ) অধীন
  3. গ) সহিত
  4. ঘ) কাজ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কাজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাজ
ব্যাখ্যা
কাজ অর্থে ‘কার্‌’ উপসর্গের ব্যবহার- কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি।
৪১.
‘তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে’- এখানে ‘যে’ কীসের উদাহরণ?
  1. ক) অনন্বয়ী অব্যয়
  2. খ) অনুসর্গ অব্যয়
  3. গ) অনুগামী সমুচ্চয়ী অব্যয়
  4. ঘ) অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয়
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অনুগামী সমুচ্চয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুগামী সমুচ্চয়ী অব্যয়
ব্যাখ্যা
যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থেকে। তাই তাদের অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে।
৪২.
‘পুণ্যে মতি হোক।’- এখানে ‘পুণ্য’ কী রূপে ব্যবহৃত হয়েছে?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) অব্যয়ের বিশেষণ
  4. ঘ) বাক্যের বিশেষণ
  5. ঙ) অব্যয়
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে। এখানে ‘পুণ্য’ নাম অর্থে ব্যবহৃত হয়েছে। তবে, ‘তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক’- এখানে ‘পুণ্য’ বিশেষণরূপে ব্যবহৃত হয়েছে।
৪৩.
ডুবুডুবু নৌকা- কোন ধরনের বিশেষণের উদাহরণ?
  1. ক) অব্যয়জাত
  2. খ) বীপ্সামূলক
  3. গ) ক্রিয়াজাত
  4. ঘ) অনুকার অব্যয়জাত
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) বীপ্সামূলক
উত্তর
সঠিক উত্তর:
খ) বীপ্সামূলক
ব্যাখ্যা
বীপ্সামূলক বিশেষণের উদাহরণঃ- হাসিহাসি মুখ, কাঁদো কাঁদো চেহারা, ডুবুডুবু নৌকা।
৪৪.
‘বালিকা-বিদ্যালয়’ কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) ষষ্ঠী তৎপুরুষ
  3. গ) ব্যধিকরণ বহুব্রীহি
  4. ঘ) চতুর্থী তৎপুরুষ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) চতুর্থী তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চতুর্থী তৎপুরুষ
ব্যাখ্যা
পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমনঃ গুরুকে ভক্তি- গুরুভক্তি, বালিকাদের নিমিত্ত বিদ্যালয়- বালিকা-বিদ্যালয়।
৪৫.
খাতা-পত্র কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
  1. ক) মিলনার্থক
  2. খ) সমার্থক
  3. গ) বিপরীতার্থক
  4. ঘ) বিরোধার্থক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) সমার্থক
উত্তর
সঠিক উত্তর:
খ) সমার্থক
ব্যাখ্যা
সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণঃ- হাট-বাজার, ঘর-দুয়ার, খাতা-পত্র, কল-কারখানা।