পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ৭১ --------------- বাংলা পরীক্ষা - ১৫ (ব্যাকরণ) পরীক্ষার টপিক: ১. উপসর্গ ও অনুসর্গ, ২. এক কথায় প্রকাশ, ৩. বিপরীতার্থক শব্দ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
'কৃত্রিম' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. খাঁটি
  2. স্বাভাবিক
  3. ভেজাল
  4. অকৃত্রিম
ব্যাখ্যা
'কৃত্রিম' শব্দের বিপরীত শব্দ - অকৃত্রিম।

অন্যদিকে,
- 'অস্বাভাবিক' শব্দটির বিপরীত শব্দ - স্বাভাবিক।
- 'আসল' শব্দের বিপরীত শব্দ - নকল।
- 'ভেজাল' শব্দের বিপরীত শব্দ - খাঁটি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
বাংলা ভাষায় ‘অনুসর্গ’ বসে - 
  1. বাক্যের মধ্যে
  2. বাক্যের পূর্বে
  3. শব্দের পরে
  4. শব্দের আগে
ব্যাখ্যা
অনুসর্গ:
- যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন -
- সে কাজ ছাড়া কিছুই বোঝে না।
- কোন পর্যন্ত পড়েছ?

• কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

• যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে '-কে', '-র' ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে।
যেমন -
- তোমাকে দিয়ে এ কাজ সম্ভব।
- সে পরীক্ষার জন্য পড়ছে।

• অনুসর্গ দুই প্রকার। যথা:
১. সাধারণ অনুসর্গ ও
২. ক্রিয়াজাত অনুসর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'যশ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিড়ম্বনা
  2. প্রশংসা
  3. অপযশ
  4. খ্যাতি
ব্যাখ্যা
• 'যশ' শব্দের বিপরীতার্থক শব্দ - অপযশ

অন্যদিকে,
- ‘গঞ্জনা’ শব্দের বিপরীতার্থক শব্দ - প্রশংসা।
- ‘খ্যাতি’ শব্দের বিপরীতার্থক শব্দ - অখ্যাতি।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• ‘উৎকণ্ঠা’ শব্দের বিপরীতার্থক শব্দ - শান্তি।
• ‘নতুন’ শব্দের বিপরীতার্থক শব্দ - পুরাতন।
• ‘প্রাচীন’ শব্দের বিপরীতার্থক শব্দ - অর্বাচীন।
• ‘অতীত’ শব্দের বিপরীতার্থক শব্দ - বর্তনাম।
• ‘গাম্ভীর্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - চাপল্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও ‍নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
.
‘নালায়েক’ শব্দে ‘না’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সদৃশ
  2. বিপরীত
  3. মন্দ
  4. অপূর্ণ
ব্যাখ্যা
উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
যেমন: অভিযোগ= অভি+যোগ, বেতার= বে+তার ইত্যাদি।
- উপসর্গের নিজের কোনো অর্থ নেই।
- কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে কিংবা অর্থের পরিবর্তনে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- সুতরাং বলা যায়, উপসর্গের অর্থ নেই, কিন্ত অর্থ দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।

- 'আখাম্বা = আ+ খাম্বা' শব্দে 'আ' শব্দটি 'সদৃশ' দ্যোতনার সৃষ্টি করেছে।
- 'প্রগতি = প্র + গতি' শব্দে 'প্রকৃষ্ট' অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে।
- নালায়েক = না + লায়েক; অপূর্ণ অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
.
বিপরীত শব্দ একে অন্যের কী?
  1. সমর্থক
  2. পরিপূরক
  3. অভিন্নার্থক
  4. সদার্থক
ব্যাখ্যা
বিপরীত শব্দ:
- যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে।
- বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক।
- যেমন, বিবাহিত-অবিবাহিত; পুরুষ-নারী; জীবিত-মৃত; পিতা-মাতা ইত্যাদি।
- এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো, এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া।
- যদি কারো সম্পর্কে বলা হয় তিনি 'বিবাহিত', তবে বোঝায় যে তিনি 'অবিবাহিত' নন।
- আবার যদি বলা হয় তিনি 'অবিবাহিত' তবে বোঝায় তিনি 'বিবাহিত' নন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'উপভোগ' শব্দে 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সামীপ্য অর্থে
  2. সম্যক অর্থে
  3. সদৃশ অর্থে
  4. বিশেষ অর্থে
ব্যাখ্যা
- তৎসম উপসর্গ বিশটি।
যথা:
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বিভিন্ন অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার-
- সামীপ্য অর্থে = উপকূল, উপকণ্ঠ।
- সদৃশ অর্থে = উপদ্বীপ, উপবন।
- ক্ষুদ্র অর্থে = উপগ্রহ, উপসাগর, উপনেতা।
- বিশেষ অর্থে = উপনয়ন, উপভোগ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'কদবেল' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
  1. ফারসি উপসর্গ
  2. আরবি উপসর্গ
  3. তৎসম উপসর্গ
  4. বাংলা উপসর্গ
ব্যাখ্যা
- কদ উপসর্গটি বাংলা উপসর্গ।
- কদ উপসর্গটি ‘নিন্দিত’ অর্থে কদবেল, কদাকার এবং কদর্য শব্দে ব্যবহৃত হয়েছে।

- উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ ।
- বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। প্র, পরা, অপ, সম, নি,
- তৎসম উপসর্গ ২০ টি। যথা: অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'সাব-অফিস' শব্দের 'সাব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অধীন
  2. আধা
  3. ফুল
  4. পূর্ণ
ব্যাখ্যা
বিদেশি উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি শব্দের সঙ্গে যেসব উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বিদেশী উপসর্গ বলা হয়।

- নিম্নরূপ কিছু ইংরেজি উপসর্গ দেওয়া হলো:
- ফুল, আধা, প্রধান, অধীন, হাফ ইত্যাদি।

• 'সাব' উপসর্গের ব্যবহার:
- অধীন অর্থে = সাব-অফিস, সাব-জাজ, সাব-ইন্‌সপেক্টর।
• ফুল উপসর্গের ব্যবহার:
- পূর্ণ অর্থে = ফুল-হাতা, ফুল শার্ট, ফুল-বাবু, ফুল-প্যান্ট।
• হাফ উপসর্গের ব্যবহার:
- আধা অর্থে = হাফ-হাতা, হাফ-টিকেট, হাফ-স্কুল, হাফ প্যান্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'শত্রুকে দমন করে যে' এর এক কথায় প্রকাশ -
  1. নির্ভীক
  2. কূজন
  3. অরিন্দম
  4. শত্রুঘ্ন
ব্যাখ্যা
• 'শত্রুকে দমন করে যে' এর এক কথায় প্রকাশ - অরিন্দম।

তাছাড়া,
'শত্রুকে হনন করে যে' এর এক কথায় প্রকাশ - শত্রুঘ্ন।
'পাখির ডাক' এর এক কথায় প্রকাশ - কূজন।
'ভয় নেই যার' এর এক কথায় প্রকাশ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ -
  1. অনুভূয়মান
  2. অনুচ্চার্য
  3. অশ্রুতপূর্ব
  4. দুরুচ্চার্য
ব্যাখ্যা
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ - দুরুচ্চার্য।

অন্যদিকে,
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এর এককথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর এককথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর এককথায় প্রকাশ - অনুভূয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
  1. আঠারোটি
  2. একুশটি
  3. বাইশটি
  4. এগারোটি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'যিনি বক্তৃতা দানে পটু' এর এক কথায় প্রকাশ -
  1. অবিসংবাদী
  2. পাটোয়ারি
  3. উন্মার্গগামী
  4. বাগ্মী
ব্যাখ্যা
• 'যিনি বক্তৃতা দানে পটু' এর এক কথায় প্রকাশ - বাগ্মী।

অন্যদিকে,
- 'যে সুপথ থেকে কুপথে যায়' এর এক কথায় প্রকাশ - উন্মার্গগামী।
- 'যিনি অতিশয় হিসাবি' এর এক কথায় প্রকাশ - পাটোয়ারি।
- 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এক কথায় প্রকাশ - অবিসংবাদী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৩.
'সুশীল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কুশীল
  2. দুঃশীল
  3. শ্লীল
  4. অসুশিল
ব্যাখ্যা
'সুশীল' শব্দের বিপরীত শব্দ - দুঃশীল

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও ‍নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
১৪.
‘আমি অবেলাতে দিলাম পাড়ি অচিন সায়রে’ – এখানে ‘অচিন’ শব্দের ‘অ’ কোন উপসর্গ?
  1. হিন্দি
  2. তৎসম
  3. ফারসি
  4. বাংলা
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
যেমন:
- অ, অঘা, অজ, অনা, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• অ উপসর্গের ব্যবহার:
- নিন্দিত অর্থে = অকাজ, অকেজো, অবেলা, অপায়া।
- ক্রমাগত অর্থে = অঝোর, অঝোরে, অঘোরে।
- অভাব অর্থে = অজানা, অচেনা, অচিন, অথই।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াত মামুদ।