পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ৫ মার্চ, ২০২৪সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১০ম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৪ (স্কুল পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ৫ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
  1. ক) ব্যাকরণ
  2. খ) ভাষা
  3. গ) ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
- মনের ভাব প্রকাশের জন্যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা বলে।
- ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি।
- ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে।
- বর্ণের সমন্বয়ে গঠিত হয় শব্দ এবং শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য। এই বাক্য হলো ভাষার মূল উপকরণ।
- ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা।
- কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়।
- ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।
- সুতরাং ভাষা আগে সৃষ্টি হয় এবং এই ভাষাকে শৃঙ্খলিত করতে ব্যাকরণের সৃষ্টি।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি। 
.
“ফুলে ফুলে ঘর ভরেছে।' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মকারকে সপ্তমী বিভক্তি
  2. খ) অপাদান কারকে সপ্তমী বিভক্তি
  3. গ) করণ কারকে সপ্তমী বিভক্তি
  4. ঘ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ব্যাখ্যা
করণ কারক:
- করণ শব্দের অর্থ  যন্ত্র, সহায়, উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান  সহায়, তা-ই করণ কারক। 
- কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে ।  
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) চক্ষুস্মান
  2. খ) চক্ষুষ্মান
  3. গ) চক্ষুশ্মান
  4. ঘ) চক্ষুম্মাণ
ব্যাখ্যা
চক্ষুষ্মান (চোক্‌খুশ্‌মান )- [স. চক্ষুঃ+মৎ]
(বিশেষণ) 
- চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন।
- সত্যদ্রষ্টা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
.
নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
  1. ক) মই
  2. খ) জোছনা
  3. গ) পাতা
  4. ঘ) কাগজ
ব্যাখ্যা
পাতা- তদ্ভব শব্দের উদাহরণ।

তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।

- তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।
- যেমন - সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হথ, তদ্ভব - হাত। সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
- একইভাবে সংস্কৃত 'চন্দ্র' শব্দ থেকে 'চাঁদ' শব্দটি উৎপন্ন হয়েছে।
- এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. ক) মা
  2. খ) মেয়ে
  3. গ) ছাত্রী
  4. ঘ) সতীন
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন-
- এয়ো,
- সতীন,
- সৎমা,
- সধবা,
- কুলটা,
- বিধবা,
- অরক্ষণীয়া,
- সপত্নী ইত্যাদি। 

নিত্য পুরুষবাচাক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি।
.
কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না?
  1. ক) উপমিত কর্মধারয়
  2. খ) রূপক কর্মধারয়
  3. গ) উপমান কর্মধারয়
  4. ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা
উপমিত কর্মধারয় সমাস:
- সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যাকে তুলনা করা হয়, তা উপমেয়।
যেমন -
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ,
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি,
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)
.
অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
  1. ক) দুধে-ভাতে
  2. খ) মাতাপিতা
  3. গ) কমবেশি
  4. ঘ) সাত-পাঁচ
ব্যাখ্যা
অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ- দুধে-ভাতে।
 
অলুক দ্বন্দ:
যে দ্বন্দ্ব সমাসে কোনাে সমস্যমান পদের বিভক্তি লােপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
যেমন – দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'পঙ্কজ'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) শৈল
  2. খ) উৎপন্ন
  3. গ) সুবর্ণ
  4. ঘ) কুসুম
ব্যাখ্যা
পঙ্কজ শব্দের অর্থ - পদ্ম, ফুল বিশেষ
এর অন্যান্য সমার্থক শব্দ হলো - তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ, সরোজ, অরবিন্দ ইত্যাদি।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কুসুম শব্দের অর্থ - পুষ্প, ফুল; ডিমের হলুদ অংশ; চোখের রোগবিশেষ; স্ত্রীরজঃ ইত্যাদি।

অপশন বিবেচনায় এখানে - পঙ্কজ শব্দের সমার্থক শব্দ হিসাবে "কুসুম" অধিক যুক্তিযুক্ত উত্তর
===========
অন্যান্য শব্দের অর্থ - 
- শৈল = ভূধর, গিরি, পর্বত।
- উৎপন্ন = জাত, সৃষ্ট, উৎপাদিত, নির্মিত, উদ্ভূত।
- সুবর্ণ = সোনা, স্বর্ণ সোনার পরিমাণ, স্বর্ণমুদ্রা, মোহর। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বিধি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিরোধ
  2. খ) অবিধি
  3. গ) নিষেধ
  4. ঘ) নিষিদ্ধ
ব্যাখ্যা
'বিধি' শব্দের বিপরীত শব্দ- 'নিষেধ।'

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত 
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল' 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক' 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
১০.
'উজানের কৈ’-এই বাগধারাটির অর্থ কী?
  1. ক) বিরাট আয়োজন
  2. খ) সহজলভ্য
  3. গ) অপদার্থ
  4. ঘ) সামান্য পার্থক্য
ব্যাখ্যা
'উজানের কৈ’-এই বাগধারাটির অর্থ- সহজলভ্য।

তাছাড়া, 
'এলাহি কাণ্ড' বাগধারাটির অর্থ- বিরাট আয়োজন
'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ- অপদার্থ।
'উনিশ-বিশ' বাগধারাটির অর্থ- সামান্য পার্থক্য

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১১.
‘নূপুরের ধ্বনি’ এক কথায় কী বলে?
  1. ক) শিঞ্জন
  2. খ) রুমঝুম
  3. গ) ঝংকার
  4. ঘ) নিক্কন
ব্যাখ্যা
‘নূপুরের ধ্বনি’ এর এক কথায় প্রকাশ- নিক্কন।

তাছাড়া, 
অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন,
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার,

অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
হরিণের চামড়া - অজিন।
ময়ূরের ডাক - কেকা।
ঘোড়ার ডাক - হ্রেষা।
পাখির ডাক - কূজন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) রুগনো
  2. খ) রুগ্ন
  3. গ) রুগন
  4. ঘ) রুগ্ণ
ব্যাখ্যা
রুগ্ণ- শুদ্ধ বানান।
 এর অর্থ- অসুস্থ ও দুর্বল, টিকিয়ে রাখা কষ্টসাধ্য এমন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
১৩.
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
  1. ক) সেমিকোলন
  2. খ) কমা
  3. গ) দাঁড়ি
  4. ঘ) কোলন
ব্যাখ্যা
তারিখ লিখতে- 'কমা' ব্যবহার হয়। 
যেমন: ২রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ। 

• অল্প বিরাম বোঝাতে কিছু স্থানে কমা ব্যবহৃত হয়।
যথা:
- নামের শেষে ডিগ্রি থাকলে কমা বসে।
যেমন: ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, এমএ. পিএইচডি।
- এক জাতীয় একাধিক বাক্য পাশাপাশি ব্যবহৃত হলে তাদের আলাদা করতে।
- একই পদের বারবার ব্যবহারের মাঝে কমা বসে।
- সম্বোধনের পর কমা বসে।
- তারিখ লিখতে কমা বসে ইত্যাদি।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √উক্+তি
  2. √উচ্ + ক্তি
  3. √বচ্+ ক্তি
  4. √বচ্+তি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
উক্তি শব্দের সঠিক প্রকৃত প্রত্যয়: √ব্চ + তি = উক্তি।

• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ ২০১৯ অনুসারে - √বচ্ + ক্তি = উক্তি

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অধিক গ্রহণযোগ্য সোর্স। সে অনুসারে সঠিক উত্তর হবে বচ্+ তি।
তবে অপশনে বচ্+ তি না থাকলে উত্তর হিসেবে √বচ্ + ক্তি গ্রহণ করা যেতে পারে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
অনুবাদের অর্থ কী?
  1. ক) অনুসরণ
  2. খ) ভাবান্তর
  3. গ) ভাষান্তরকরণ
  4. ঘ) সমার্থকরণ
ব্যাখ্যা
অনুবাদের অর্থ- ভাষান্তরকরণ। 

 
অনুবাদ: 
- অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
- অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল।

অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ 
- ভাবানুবাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সুকুমার সেন
  2. খ) সুকুমারী ভট্টাচার্য
  3. গ) নিহার রঞ্জন রায়
  4. ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থের রচয়িতা-  সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

সুনীতিকুমার চট্টোপাধ্যায়: 
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী।
- ১৯৩৬ সালে কলকাতার রয়েল এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত হন।
- তাঁর বিখ্যাত রচনা হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ, দি (ওডিবিএল, ১৯২৬)। 

• তাঁর রচিত গ্রন্থ:
- অরিজিন এন্ড ডেভলেপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ,
- ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ,
- পশ্চিমের যাত্রী,
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা,
- ভারতের ভাষা ও ভাষা সমস্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
ইতর-এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অভদ্র
  2. খ) মিথ্যা
  3. গ) উত্তম
  4. ঘ) ভদ্র
ব্যাখ্যা
ইতর-এর বিপরীত শব্দ- ভদ্র।

তাছাড়া, 
'সত্য' এর বিপরীত শব্দ- 'মিথ্যা'
'উত্তম' এর বিপরীত শব্দ- 'অধম' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১৮.
নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?
  1. ক) আমন্ত্রণপত্র
  2. খ) মানপত্ৰ
  3. গ) নিমন্ত্রণপত্র
  4. ঘ) স্মারক পত্র
ব্যাখ্যা
মানপত্ৰ: 
- কাউকে সংবর্ধনা দানের জন্যে প্রশংসাসূচক অভিনন্দন পত্র বা মানপত্র দেওয়া হয়।
- মানপত্রে ব্যক্তির গুণাবলী ও প্রশংসা স্থান পায়।
- দেশ-বিদেশ থেকে উচ্চতর সম্মান, আন্তর্জাতিক খ্যাতি অথবা নিজের এলাকায়
বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য উদ্দিষ্ট ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে মানপত্র প্রদান করা হয়।
- মানপত্র সংবর্ধনা সভায় পাঠ করা হয় এবং অভিনন্দিত ব্যক্তিকে তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উৎসঃ এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
‘অর্ণব’ এর প্রতিশব্দ —
  1. ক) ঝড়
  2. খ) সূর্য
  3. গ) বায়ু
  4. ঘ) সমুদ্র
ব্যাখ্যা
‘অর্ণব’ এর প্রতিশব্দ- সমুদ্র।

সমুদ্র শব্দের সমার্থক শব্দ গুলো হল:
- অর্ণব,
- জলধি,
- উদধি,
- পয়োধি,
- পয়োনিধি,
- তোয়ধি,
- পারাবার,
- সাগর,
- সিন্ধু,
- বারিধি,
- বারীশ,
- রত্নাকর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২০.
কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
  1. ক) মানব
  2. খ) পানীয়
  3. গ) জয়
  4. ঘ) স্মরণীয়
ব্যাখ্যা
মানব= মনু + ষ্ণ; সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। 

তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। 

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ প্রভৃতি সংস্কৃত তদ্ধিতপ্রত্যয়যুগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়ঃ
- তেজঃ + বিন = তেজস্বী,
- মেধা + বিন = মেধাবী
- মায়া + বিন = মায়াবী
- যশঃ + বিন = যশস্বী ইত্যাদি।
- নীলিমা = নীল + ইমন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২১.
অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) প্রাচীন
  2. খ) নবীন
  3. গ) নির্বাচিত
  4. ঘ) অনির্বাচিত
ব্যাখ্যা
অর্বাচীন শব্দের বিপরীত শব্দ- 'প্রাচীন' 

তাছাড়া,
প্রবীণ শব্দের বিপরীত শব্দ- নবীন
'নির্বাচিত' শব্দের বিপরীত শব্দ- অনির্বাচিত

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২২.
কোনটি পারিভাষিক শব্দ?
  1. ক) কলেজ
  2. খ) নথি
  3. গ) রেডিও
  4. ঘ) অক্সিজেন
ব্যাখ্যা
এখানে নথি হচ্ছে পারিভাষিক শব্দ।
এর ইংরেজি পরিভাষা হচ্ছে File বা record.
২৩.
‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) বিহগ
  2. খ) গরুড়
  3. গ) পৃপ
  4. ঘ) বিহঙ্গ
ব্যাখ্যা
'পৃপ'- ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয়।

পাখি শব্দের সমার্থক শব্দ -
বিহগ, গরুড়, পক্ষী, পত্রী, পতগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২৪.
’ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে?
  1. ক) তাসের ঘর
  2. খ) চোখের বালি
  3. গ) গুড়ে বালি
  4. ঘ) খয়ের খাঁ
ব্যাখ্যা
'খয়ের খাঁ'- বাগধারাটির অর্থ- চাটুকার।
’ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ- তোষামুদে।
এই দুটি বাগধারার অর্থ প্রায় সমার্থক। 

তাছাড়া, 
'তাসের ঘর'  বাগধারাটির অর্থ- ক্ষণস্থায়ী
'চোখের বালি' বাগধারাটির অর্থ- চক্ষুশূল। 
'গুড়ে বালি' বাগধারাটির অর্থ- 'আশায় নৈরাশ্য' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২৫.
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) নব্য ভারতীয় আর্যভাষা
  2. খ) ফারসি
  3. গ) সংস্কৃত
  4. ঘ) অসমীয়া
ব্যাখ্যা
ব্যাকরণ শব্দটি 'সংস্কৃত' ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

ব্যাকরণ:
- ডক্টর সুকুমার সেনের মতে, যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতির বিচার ও বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্রে জ্ঞান থাকলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে ও শিখতে পারা যায়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে।
- ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
- শব্দটি গঠিত হয়েছে এভাবে: বি+আ+কৃ বা কর+অন অর্থাৎ বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ করা।

উৎস:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২৬.
Prevention is better than-
  1. ক) nothing
  2. খ) healing
  3. গ) cure
  4. ঘ) remedy
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে cure.

• Cure (নিরাময় করা) শব্দটা Verb হিসেবেও ব্যবহৃত হয়, কিন্তু Cure এখানে নিরাময় (একটা ধারণা) অর্থে ব্যবহৃত, তাই এটা এখানে abstract noun।
- অন্যভাবে চিন্তা করলে, যেহেতু এটাকে Prevention এর সাথে তুলনা করা হয়েছে, তাই Parallelism চিন্তা করলেও এটা Prevention এর অনুরূপ Abstract Noun হবে।
২৭.
Knowledge is-
  1. ক) strength
  2. খ) power
  3. গ) gravity
  4. ঘ) comfort
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে power.

• Correct Sentence: Knowledge is power.
Bangla Meaning: জ্ঞানই শক্তি।

• Knowledge is power. উক্তিটি করেছেন ― Francis Bacon. 

২৮.
What is lotted cannot be ________
  1. ক) blotted
  2. খ) broken
  3. গ) endured
  4. ঘ) updated
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে blotted.

• What is lotted cannot be blotted প্রবাদ বাক্যটির অর্থ- কপালের লিখন না যায় খন্ডন।
Meaning of the proverb - One must submit to the inevitable.
২৯.
সে ইংরেজিতে ভালো ।
  1. ক) He is well in English.
  2. খ) He is expert in English.
  3. গ) He is good at English.
  4. ঘ) He is better in English
ব্যাখ্যা
Good at অর্থ হলো দক্ষ।
কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
Example:
- He is good at English.
- I am not good at translation. 
- Shahed is good at Mathematics
- Sajib is good at physics.
- My sister's good at mathematics.
- He is good at fishing.
- Rina is good at reading.
৩০.
জীবন পুষ্পশয্যা নয় ৷
  1. ক) The life is not bed of roses.
  2. খ) A life is not bed of roses.
  3. গ) Life is not bed of roses.
  4. ঘ) Life is not a bed of roses.
ব্যাখ্যা
• 'Life is not a bed of roses' - জীবন পুষ্পশয্যা নয়। যার মানে হচ্ছে জীবন একটি কষ্টদায়ক/বেদনাদায়ক যাত্রা। 
৩১.
ইংরেজি শেখা সহজ।
  1. ক) English is easy for learning.
  2. খ) The English is easy to learn.
  3. গ) It is easy to learning English.
  4. ঘ) It is easy to learn English.
ব্যাখ্যা
- প্রশ্নোক্ত বাক্যের সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে It is easy to learn English.

English Meaning: It is easy to learn English.
Bangla Meaning: ইংরেজি শেখা সহজ।
- বাক্যে নির্দিষ্ট কোনো subject না থাকলে Impersonal subject হিসেবে it ব্যবহৃত হয়।
- এরপরে Infinitive (to) ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary.
৩২.
The journey was pleasant. Here 'pleasant' is ______
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) adjective
  4. ঘ) adverb
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে The journey 'pleasant' modify করেছে যারফলে বাক্যে 'pleasant' হচ্ছে adjective.
৩৩.
Lovely comes here regularly. Here 'Lovely' is ______
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) adjective
  4. ঘ) adverb
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে Lovely দ্বারা ব্যক্তির নাম বুঝিয়েছে।
- তাই প্রদত্ত বাক্যে Lovely হচ্ছে noun.
৩৪.
The noun form of 'lose' is-
  1. ক) losing
  2. খ) loss
  3. গ) lost
  4. ঘ) loose
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে lose হচ্ছে verb.
- Lose এর noun form হচ্ছে Loss - ক্ষতি।
৩৫.
Honey is (taste) _______ sweet.
  1. ক) taste
  2. খ) tasting
  3. গ) tasted
  4. ঘ) being tasted
৩৬.
It is our duty to (obey) _________ our parents.
  1. ক) obey
  2. খ) obeying
  3. গ) obeyed
  4. ঘ) be obeyed
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে obey.
• To এর পরে সাধারণত verb এর base form বসে।
Example: It is our duty to obey our parents.


• তবে with a view to, in order to প্রভৃতি এর পরে verb + ing বসবে।
Example: I went there in order to meeting my friend
৩৭.
Charity (to begin)- at home.
  1. ক) is beginning
  2. খ) began
  3. গ) begins
  4. ঘ) has begun
ব্যাখ্যা
• The proverb 'charity begins at home'. proverb এর ক্ষেত্রে সবকিছু অপরিবর্তিত থাকে।
- 'charity begins at home' - আগে ঘর, তবে তো পর।
৩৮.
Something is better than ______
  1. ক) everything
  2. খ) nothing
  3. গ) anything
  4. ঘ) all
ব্যাখ্যা
- Something is better than nothing.
- নেই মামার চেয়ে কানা মামা ভাল।

Source: Live MCQ Lecture
৩৯.
Many men, many _______
  1. ক) faces
  2. খ) lives
  3. গ) minds
  4. ঘ) thoughts
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে minds.
- এটি একটি প্রবাদ।

• Many man many minds - নানা মুনির নানা মত। 
৪০.
Out of sight, out of ________
  1. ক) life
  2. খ) might
  3. গ) mind
  4. ঘ) right
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে mind.
- Out of sight, out of mind.
- কাছে তুমি পোড়ে মন দূরে গেলে ঠনঠন / চোখের আড়াল হলে স্মৃতিরও আড়াল হয়ে যায়।
৪১.
Only the moon was visible. (Negative)
  1. ক) The moon was not visible.
  2. খ) The moon was not invisible.
  3. গ) Nothing but the moon was visible.
  4. ঘ) None but the moon was visible
ব্যাখ্যা
• Only বা Alone যদি কোন ব্যক্তিকে নির্দেশ করে তবে এর পরিবর্তে none but এবং বস্তুকে নির্দেশ করলে nothing but হবে।

সুতরাং সঠিক উত্তর হচ্ছে Nothing but the moon was visible.
৪২.
Dhaka is one of the biggest cities in Bangladesh. (Positive)
  1. ক) No other cities in Bangladesh are as big as Dhaka.
  2. খ) Very few cities in Bangladesh are as big as Dhaka.
  3. গ) Very few cities in Bangladesh is as big as Dhaka.
  4. ঘ) Some cities in Bangladesh is as big as Dhaka.
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্য হলো - Very few cities in Bangladesh are as big as Dhaka.

Sub-1 + verb + one of the + Superlative form + Sub-2 (plural) এমন structure এর Superlative কে positive করার নিয়ম:
- Very few + Sub-2 (plural) + verb (plural) + as/so + positive + as + Sub-1.
Example:
Superlative: Dhaka is one of the largest cities in Bangladesh.
Positive: Very few cities in Bangladesh are as big as Dhaka.
৪৩.
Never tell a lie. (Passive)
  1. ক) A lie is never told.
  2. খ) A lie is never be told.
  3. গ) Let a lie never be told.
  4. ঘ) Let not a lie be told ever.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• Never যুক্ত Imperative Sentence কে  Active Voice থেকে Passive Voice এ করার নিয়ম:
- Let + never + object + be + past participle.
যেমন:
Active: Never tell a lie.
Passive: Let never a lie be told.

কিন্তু প্রশ্নে let এর পর subject + never বসায় বাক্যটিতে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি।
সুতরাং সঠিক উত্তর হচ্ছে Let never a lie be told.
৪৪.
I have no pen that I can lend you? (Simple)
  1. ক) Having no pen, I can lend you.
  2. খ) Without any pen, I can lend you.
  3. গ) I have no pen to lend you.
  4. ঘ) I have not enough pen to lend
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্ন I have no pen that I can lend you? হচ্ছে complex sentence.

Complex: I have no pen that I can lend you?
Simple: I have no pen to lend you.
অর্থাৎ that এর পরিবর্তে to বসে এবং simple করার ক্ষেত্রে একটি clause পরিণত হয়।
৪৫.
The synonym of the word 'increase' is ______
  1. ক) augment
  2. খ) decrease
  3. গ) quick
  4. ঘ) lessen
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে  'increase' হচ্ছে বৃদ্ধি করা বা পাওয়া; বাড়া বা বাড়ানো; বর্ধিত করা/হওয়া।
অপরদিকে, augment হচ্ছে বাড়া; বৃদ্ধি পাওয়া; বর্ধিত হওয়া; বাড়ানো; বৃদ্ধি/সমৃদ্ধ করা।
সুতরাং 'increase' এর synonym হচ্ছে augment.
৪৬.
The antonym of the word 'alien' is __________
  1. ক) new comer
  2. খ) native
  3. গ) adverse
  4. ঘ) foreigner
ব্যাখ্যা
• Alien (বিদেশী/ ভিনদেশী)
Synonym: foreigner (বিদেশী), stranger (ভিনদেশী, আগন্তুক), outsider (বহিরাগত)
Antonym: native (স্বদেশী), citizen (নগরবাসী)
৪৭.
The word 'usual' is the synonym of ________
  1. ক) normal
  2. খ) certain
  3. গ) unusual
  4. ঘ) strange
ব্যাখ্যা
• Usual
English Meaning: accordant with usage, custom, or habit : NORMAL.
Bangla Meaning: সচরাচর ঘটে এমন; প্রচলিত; প্রথাগত; নিত্যনৈমিত্তিক; স্বাভাবিক; নিত্যদিনের।
সুতরাং Usual এর synonym হচ্ছে normal.

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৪৮.
He is proud of his aristocracy. Here 'aristocracy' means ______
  1. ক) bad blood
  2. খ) blue blood
  3. গ) good blood
  4. ঘ) cold blood
ব্যাখ্যা
• 'Blue blood' phrase টির অর্থ আভিজাত্য এবং aristocracy অভিজাত তন্ত্র ; অভিজাত সম্প্রদায় ; আভিজাত্য।
তাই সঠিক উত্তর হলো aristocratic blood.
৪৯.
The man did the work as my direction. Here 'as' indicates the idiom _____
  1. ক) as regards
  2. খ) by all means
  3. গ) according to
  4. ঘ) at random
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে according to.

• According to/in accordance with (sth) - কোনো কিছু অনুসারে।
৫০.
Smoking tells upon our body. Here 'tell upon' means ______
  1. ক) benefits
  2. খ) harms
  3. গ) indicates
  4. ঘ) strengthens
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে harms.

• Tell upon = ক্ষতি করা, harm.
Example: Smoking tells upon our body.
৫১.
A = {x : x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কী হবে?
  1. ক) [2]
  2. খ) 2-1
  3. গ) (2)
  4. ঘ) {2}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কী হবে?

সমাধান:
মৌলিক সংখ্যাগুলোর মাঝে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হল 2।
তাহলে তালিকা সেট {2}
৫২.
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সে. মি. হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
  1. ক) 25√3 বর্গ সে.মি.
  2. খ) 25√2 বর্গ সে.মি.
  3. গ) 100 বর্গ সে.মি.
  4. ঘ) 50 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সে. মি. হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?

সমাধান:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(বাহু)2
= (√3/4) (10)2
= 25√3 বর্গ সে.মি.
৫৩.
ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD = 100° হলে, ∠BCE= কত?
  1. ক) 60°
  2. খ) 80°
  3. গ) 90°
  4. ঘ) 100°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABCD সমান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো, ∠BAD = 100° হলে ∠BCE = কত ?

সমাধান: 

আমরা জানি,
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান 
 ∠BAD = ∠ BCD = 100° 

এখন,
∠BCD + ∠BCE = 180°
⇒ 100° + ∠BCE = 180°
⇒ ∠BCE = 180° - 100°
∴ ∠BCE = 80°
৫৪.
log42 এর মান কত?
  1. ক) 1/3
  2. খ) 2
  3. গ) 1/2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: log42 এর মান কত?

সমাধান: 
log42
= log441/2
= 1/2 log44
= 1/2
৫৫.
(a + 1/a)2 = 3  হলে,  ‍a3 + 1/a3  এর মান কত?
  1. ক) 3√3
  2. খ) 18
  3. গ) 9
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: (a + 1/a)2 = 3  হলে,  ‍a3 + 1/a3  এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(a + 1/a)2 = 3 
বা, a + 1/a = √3

প্রদত্ত রাশি = a3 + 1/a3
= (a + 1/a)3 - 3 . ‍a . 1/a (a + 1/a)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৫৬.
√289 এর বর্গমূল হলো _____।
  1. ক) মূলদ
  2. খ) অমূলদ
  3. গ) স্বাভাবিক সংখ্যা
  4. ঘ) পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √289 এর বর্গমূল হলো _____।

সমাধান:
√289 = 17

17 এর বর্গমূল = √17, যা একটি অমূলদ সংখ্যা।
৫৭.
0, 5, 7 এর গড় কত?
  1. ক) 6
  2. খ) 0
  3. গ) 4
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 5, 7 এর গড় কত?

সমাধান:
0, 5, 7 এর গড় = (0 + 5 + 7)/3
= 12/3 = 4
৫৮.
কোন সংখ্যার ৭৫% = ৩?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ২
  4. ঘ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭৫% = ৩?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক × ৭৫% = ৩
বা, ৭৫ক/১০০ = ৩
বা, ৩ক/৪ = ৩
বা, ৩ক = ১২
বা, ক = ১২/৩
∴ ক = ৪

∴ সংখ্যাটি ৪
৫৯.
একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ১৮ : ২৫
  2. খ) ২০ : ২৫
  3. গ) ২৪ : ২৫
  4. ঘ) ১৯ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা,

২৪% ক্ষতিতে
বিক্রয়মূল্য = (১০০ - ২৪) = ৭৬ টাকা

∴ বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য এর অনুপাত = ৭৬ : ১০০ = ১৯ : ২৫
৬০.
একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে?
  1. ক) ৪ গুণ
  2. খ) ১/৪ গুণ
  3. গ) ২ গুণ
  4. ঘ) ১/২ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে? 

সমাধান:
ধরি,
শ্রমিক সংখ্যা = x, এর দিগুণ = 2x,
সময় = n
x জন কাজটি করে n সময়ে

১ জন কাজটি করে = xn সময়ে
২x জন কাজটি করে = xn/২x
= n/২ সময়ে বা ১/২ সময়ে।
৬১.
১ মাইল = কত কিলোমিটার?
  1. ক) ১.৬০৯ কি.মি.
  2. খ) ০.৬২ কি.মি.
  3. গ) ১ কি.মি.
  4. ঘ) ১.১ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইল = কত কিলোমিটার?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
৬২.
a ≠ 0 হলে a° = কত?
  1. ক) 0
  2. খ) a
  3. গ) 1
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা
প্রশ্ন: a ≠ 0 হলে a° = কত?

সমাধান:
যদি a ≠ 0 হয় তবে a° = 1
৬৩.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
  1. ক) ১ বছরে
  2. খ) ২০ বছরে
  3. গ) ৫ বছরে
  4. ঘ) ১০০ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল P টাকা ও প্রয়োজনীয় সময় n বছর।

সুদাসল, A = P(১ + nr)
বা, ২P = P(১ + nr)
বা, ২ = ১ + n x (৫/১০০)
বা, ২ - ১ = n x (৫/১০০)
বা, n = ১০০/৫
∴ n = ২০ বছর
৬৪.
x2 - y2 এর উৎপাদক কত?
  1. ক) (x + y) (x + y)
  2. খ) (x + y) (x - y)
  3. গ) (x - y) (x - y)
  4. ঘ) (y + x) (y - x)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 এর উৎপাদক কত?

সমাধান:
x2 - y2 = (x + y) (x - y)
৬৫.
4ab এর সঠিক প্রয়োগ কোনটি?
  1. ক) (a + b)2 - (a - b)2 
  2. খ) (a - b)2 - (a + b)2 
  3. গ) (a + b)2/2 + (a - b)2/2
  4. ঘ) (a + b/2)2 - (a - b/2)2
ব্যাখ্যা
প্রশ্ন: 4ab এর সঠিক প্রয়োগ কোনটি?

সমাধান:
4ab = (a + b)2 - (a - b)2
৬৬.
ax = n হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. ক) x = an
  2. খ) x = Inx
  3. গ) a = xn
  4. ঘ) x = logan
ব্যাখ্যা
প্রশ্ন: ax = n হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান:
ax = n হলে x = logan
৬৭.
x + y, x - y, x2 - y2 এর গ.সা.গু কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x2 - y2
  4. ঘ) x + y
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y), (x - y), (x2 - y2) এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = (x + y)
২য় রাশি =(x - y)  
৩য় রাশি = (x2 - y2)
= (x - y)(x + y)

নির্ণেয় গ.সা.গু = 1
৬৮.
a, b, c ক্রমিক সমানুপাতীক হলে, নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?
  1. ক) b = ac
  2. খ) c2 = ab
  3. গ) b2 = ac
  4. ঘ) b = ac
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ক্রমিক সমানুপাতি হলে
a : b = b : c
বা, a/b = b/c
∴ b2 = ac
৬৯.
ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়?
  1. ক) sinθ = 1 + cos2θ
  2. খ) sin2θ = 1 - cos2θ
  3. গ) sin2θ - cos2θ = 1
  4. ঘ) sin2θ = 1/cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়?

সমাধান:
আমরা জানি,
sin2θ + cos2θ = 1 
∴ sin2θ = 1 - cos2θ
৭০.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) π
  2. খ) πr
  3. গ) 2
  4. ঘ) 2r
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

সমাধান: 
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = পরিধি : ব্যাস 
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= π
৭১.
একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কীরূপ হবে?
  1. ক) সমান
  2. খ) সর্বসম
  3. গ) অসমান
  4. ঘ) সদৃশকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কীরূপ হবে?

সমাধান: 
একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশকোণী।
৭২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) 6 ব.মি.
  2. খ) 60 ব.মি.
  3. গ) 10 ব.মি.
  4. ঘ) 64 ব.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ ক মিটার
দৈর্ঘ্য (ক + ৪) মিটার

∴ পরিসীমা = ২(ক + ক + ৪) = ৪ক + ৮ মিটার

প্রশ্নমতে,
৪ক + ৮ = ৩২
বা, ৪ক = ৩২ - ৮
বা, ৪ক = ২৪
বা, ক = ২৪/৪
বা, ক = ৬ 
∴ দৈর্ঘ্য = (৬ + ৪) = ১০ মিটার।

আমরা জানি,
ক্ষেত্রফল = ১০ × ৬ = ৬০ বর্গ মিটার।
৭৩.
ax = 1  হলে, x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) অনির্ণেয়
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: ax = 1  হলে, x এর মান কত?

সমাধান:
ax = 1
⇒ ax = a0
∴ x = 0
৭৪.
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি। তাদের মধ্যবর্তী দূরত্ব h সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) (a + b) h
  2. খ) 2(a + b) h
  3. গ) 1/2 × (a + b) × h
  4. ঘ) 1/2 (a - b) h
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি। তাদের মধ্যবর্তী দূরত্ব h  সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি. এবং মধ্যবর্তী দূরত্ব h সে.মি.

আমরা জানি,
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = {(1/2) × (a + b) × h}
৭৫.
13 + 23 + 33 + ............ n3 = কত?
  1. ক) n(n + 1)/2
  2. খ) n(n + 1) (2n + 1)/2
  3. গ) {n(n + 1)/2}2
  4. ঘ) একটিও নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ............ n3 = কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের ক্ষেত্রে,

n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের ক্ষেত্রে,

n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে,
৭৬.
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. ক) খুলনা
  2. খ) যশোর
  3. গ) বাগেরহাট
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা
• ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত।
• ষাট গম্বুজ মসজিদটি বর্তমানে বাগেরহাট শহর থেকে তিন মাইল পশ্চিমে গড়াদীঘির পূর্ব পাড়ে অবস্থিত। এটি নির্মাণ করেন খান জাহান আলী।
• ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত ষাট গম্বুজ মসজিদ, এটি বৃহত্তম মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়।
• খান জাহান আলি (উলুঘ খান) এটি নির্মাণ করেন ১৫০০ শতাব্দীতে।
• মসজিদটির মোট গম্বুজ সংখ্যা ৮১ টি ।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৭৭.
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে?
  1. ক) ১৭০০ সনে
  2. খ) ১৭৬২ সনে
  3. গ) ১৯৬৫ সনে
  4. ঘ) ১৭৯৩ সনে
ব্যাখ্যা
•গর্ভনর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
• এ নিয়মে জমিদারগণ কর্তৃক সরকারকে এবং প্রজাগণ কর্তৃক জমিদারকে দেয়া বার্ষিক খাজনা স্থায়ীভাবে স্থিরীকৃত হয়।
• এটি মূলত সরকার ও বাংলার ভূমি মালিকদের মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এ চুক্তির আওতায় জমিদার ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ - সম্পত্তির নিরংকুশ স্বত্তাধিকারী হন।
•তাই এ প্রথাকে আবার সূর্যাস্ত আইন ও বলা হয়।

এছাড়াও 

- লর্ড ডালহৌসি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় হিন্দু বিধবা বিবাহ আইন পাস করে বিধবা বিবাহের প্রচলন করেন। 
- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রাজা রামমোহন রায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মতো উদারপন্থী হিন্দু নেতৃবর্গ এবং সদর নিজামত আদালতের জজদের অকুণ্ঠ সমর্থনে - ১৮২৯ খ্রিস্টাব্দে ডিসেম্বরে সতীদাহ প্রথা রহিত করতে সক্ষম হন।
- লর্ড এলেনবরা-এর সময়ে (১৮৪৩ খ্রিঃ) দাস প্রথা উচ্ছেদ করা হয়। পরবর্তী সময়ে দেবতার নামে শিশু হত্যা নিষিদ্ধ করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,  এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
  1. ক) ঝিনাইদহ
  2. খ) মেহেরপুর
  3. গ) যশোর
  4. ঘ) কুষ্টিয়া
ব্যাখ্যা
• মেহেরপুরের মুজিবনগরের পুরাতন নাম বৈদ্যনাথতলার ভবের পাড়া।
• ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল।
• এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে, যা মুজিবনগর স্মৃতিসৌধ নামে পরিচিত।
• এ সৌধের স্থপতি তানভীর কবির।

এছাড়াও 

- মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গন করা হয়।
- ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
- প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।
- শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সদস্য আবদুল মান্নান।
- বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
- মেহেরপুরের ভবের পাড়া বৈদ্যনাথতলার 'মুজিবনগর নামকরণ করেন তাজউদ্দিন আহমেদ।
- প্রবাসী সরকার গঠিত হয় ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে নির্বাচিত সদস্যদের নিয়ে।
- শপথ অনুষ্ঠানের আয়োজন করেন তৎকালীন মেহেরপুরের সাব-ডিভিশন অফিসার তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

উৎস: বাংলাপিডিয়া।
৭৯.
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কী?
  1. ক) রেডিমেন্ট গার্মেন্টস
  2. খ) পাট
  3. গ) চামড়া
  4. ঘ) তুলা
ব্যাখ্যা
• বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রদত্ত  তথ্য অনুসারে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জকারী খাত বা বিষয় হলো রেডিমেড গার্মেন্টস বা পোশাক পণ্য।

উৎস: বিভিন্ন দৈনিক পত্রিকা।
৮০.
সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম?
  1. ক) ভোলা
  2. খ) খুলনা
  3. গ) কক্সবাজার
  4. ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা
• কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র।
• এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগরকন্যা" হিসেবে পরিচিত।
• ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের  সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
• প্রস্থে প্রায় ৩ কিলোমিটার বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
• এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
• ১৭৮৪ সালে বর্মিরাজা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করলে হাজার হাজার রাখাইন তাদের মাতৃভূমি আরাকান ত্যাগ করে।

উৎস: বাংলাপিডিয়া। 
৮১.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
  1. ক) ৯ : ৬
  2. খ) ১১ : ৭
  3. গ) ১০ : ৬
  4. ঘ) ৮ : ৬
ব্যাখ্যা
• পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ : ৬ এবং দৈর্ঘ্য ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫ : ১।
• ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায় তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ.স. ম. আবদুর রব প্রথম জাতীয় পতাকা (মানচিত্র খচিত) উত্তোলন করেন।
• জাতীয় পতাকা দিবস পালিত হয়- ২রা মার্চ।
• মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পতাকায় লাল বৃত্তের মাঝে হলুদ মানচিত্র ছিল ।
• মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাশ।
• ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা যা ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

উৎস: বাংলাপিডিয়া। 
 
৮২.
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
  1. ক) মাজহারুল হক
  2. খ) লুই আইক্যান
  3. গ) এফ. আর খান
  4. ঘ) নভেরা আহম্মদ
ব্যাখ্যা
• বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি আমেরিকান স্থাপত্যবিদ লুই আই কান।
• আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের পাশাপাশি তিনি সলক ইনষ্টিটিউট, ইয়েল ইউনিভার্সিটি আর্টস লাইব্রেরি, ফিলিপ এক্রিটার একাডেমি লাইব্রেরি প্রভৃতির নকশা করেন।
• ১৯৮২- জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
• এটি পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনের একটি। 
• রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত এ ভবন এলাকার আয়তন ২১৫ একর।

উৎস: বাংলাপিডিয়া।
৮৩.
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
  1. ক) ব-দ্বীপ
  2. খ) হাতিয়া
  3. গ) সন্দ্বীপ
  4. ঘ) বরিশাল
ব্যাখ্যা
• প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল।
• বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর।
• প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর।
• এটি বাংলাদেশ - এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।
• ‘ধান - নদী - খাল এই তিনে বরিশাল' খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
• দক্ষিণ - পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তার কালে রাজা দনুজমর্দন কর্তৃক ‘চন্দ্রদ্বীপ' নামে এ স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়।
• চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধি লাভ করে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮৪.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
  1. ক) ১২টি
  2. খ) ৯টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
• ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।

সেক্টর নং 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার - সেক্টর- ০১ মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন) ও মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)।
সদর দপ্তর - হরিনা, ত্রিপুরা

সেক্টর- ০২
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার - মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর) ও মেজর হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)
সদর দপ্তর - মেলাঘর, ত্রিপুরা

সেক্টর- ০৩
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার - মেজর শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) ও মেজর নুরুজ্জামান (সেপ্টম্বর-ডিসেম্বর)
সদর দপ্তর - কলাগাছি, ত্রিপুরা

সেক্টর- ০৪
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার - মেজর সি আর দত্ত ও করিমগঞ্জ,
সদর দপ্তর - আসাম

সেক্টর- ০৫
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার - মেজর মীর শওকত আলী
সদর দপ্তর - বাঁশতলা, সুনামগঞ্জ

সেক্টর- ০৬
উইং কমান্ডার খাদেমুল বাশার।
বুড়িমারী, পাটগ্রাম

সেক্টর- ০৭
মেজর কাজী নুরুজ্জামান
তরঙ্গপুর, পশ্চিমবঙ্গ

সেক্টর- ০৮
মেজর ওসমান চৌধুরী (অক্টোবর পর্যন্ত)
মেজর এম. এ মনজুর (এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত)
বেনাপোল কল্যাণী, ভারত

সেক্টর- ০৯
মেজর আবদুল জলিল (এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত)
হাসনাবাদ, ভারত

সেক্টর- ১০
মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ-কমান্ডারগণ
নেই

সেক্টর- ১১
মেজর আবু তাহের (এপ্রিল-নভেম্বর)

ফ্লাইট লেঃ এম হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর)
মহেন্দ্রগঞ্জ, আসাম

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮৫.
পরিবশের ওপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ম্যাগসাসে' পুরস্কার-২০১২ প্রাপ্ত হন—
  1. ক) অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ
  2. খ) ড. আইনুন নিশাত
  3. গ) সৈয়দা রেজোয়ানা হাসান
  4. ঘ) ড. হাসান মাহমুদ
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ২০১২ সালে পুরস্কারটি পান।
• নিরাপদ পরিবেশের তাগিদে আইনি সহযোগিতার ক্ষেত্রে তাঁর অদম্য সাহস ও নেতৃত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

উৎস:প্রথম আলো।
৮৬.
বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. ক) গ্রিসে
  2. খ) রোমে
  3. গ) মেসোপটেমিয়ায়
  4. ঘ) ভারতে
ব্যাখ্যা
• মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম।
• খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল।
• মেসোপটেমীয়রা যে বা ভাষায় কথা বলত তাকে সেমিটিক ভাষা হিসেবে ইতিহাসবিদরা চিহ্নিত করেছেন। 
• ফোরাত (ইউফ্রেটিস) ও দজলা (টাইগ্রিস) নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে (Mesopotamia)।
• Mesopotamia মানে হলো—দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
• এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়—সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় ও ক্যালেডীয়। ওই সময় উরুক নামে গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। এ শব্দ থেকেই ইরাকের নাম রাখা হয়। বর্তমান ইরাকের বেশির ভাগ অংশ এবং সিরিয়ার কিছু অংশ একসময় মেসোপটেমীয় সভ্যতারই অংশ ছিল।

উৎস:কালেরকন্ঠ।
৮৭.
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) লন্ডন
  3. গ) লিও
  4. ঘ) রোম
ব্যাখ্যা
ইন্টারপোল 

- ইন্টারপোল শব্দটির পূর্ণরুপ বা Interpol এর দাপ্তরিক (Official) নাম International Criminal Police Organization।
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- ইন্টারপোল পরিচালিত হয় ‘জেনারেল অ্যাসেম্বলি’ নামক কমিটির মাধ্যমে ।
- ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা  চারটি। যথা- ইংরেজী, ফরাসি, স্প্যানিশ ও আরবী।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ  করে -১৪ অক্টোবর ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম- International Criminal Police Review.
- সদস্য সংখ্যা -১৯৫ টি।

উৎস: ইন্টারপোল  ওয়েবসাইট
৮৮.
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৮
  2. খ) ১৯৪৬
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ১৯৪৭
ব্যাখ্যা
জাতিসংঘ 

-  ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- প্রতি বছর ২৪ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’ ও আন্তর্জাতিক পোলিও দিবস  হিসেবে পালিত হয়।
- ১৯৪৫ সালের ২৬ জুন বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূলসনদে স্বাক্ষর করেন।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।জাতিসংঘ সাধারণ পরিষদ নতুন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদানকে ১৯৩তম সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছে.
- এ সংস্থার সদর দপ্তর নিউইয়র্ক। ইউরোপীয় দপ্তর জেনিভা।
- দাপ্তরিক ভাষা ৬টি। এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি।যথা - ইংরেজি ও ফরাসি

উৎস:পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
        জাতিসংঘ ওয়েবসাইট
৮৯.
'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
  1. ক) টেনিস
  2. খ) ফুটবল
  3. গ) হকি
  4. ঘ) ক্রিকেট
ব্যাখ্যা
• ওভাল হচ্ছে বৃটেনের লন্ডনে ক্যানিংটন এর একটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। ১৮৪৫ সালে এটি প্রতিষ্ঠিত করা হয়।
• ১৮৮০ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলে এখানেই। ক্রিকেটের বিখ্যাত লড়াই অ্যাশেজের জন্মস্থানও এটি।

উৎস: বিবিসি নিউজ।
৯০.
NATO- এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ২২
  2. খ) ২৫
  3. গ) ২৬
  4. ঘ) ২৮
অনির্ধারিত
ব্যাখ্যা

• ন্যাটোর বর্তমান সদস্যদেশ ৩২টি।
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

ন্যাটো
ন্যাটো ( NATO) পুরো নাম = North Atlantic Treaty Organization। ন্যাটো একটি বহুজাতিক সামরিক সংগঠন।
ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তথা যুক্তরাষ্ট্রের ৩৩ তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান।
ন্যাটো প্রতিষ্ঠিত হয় “ North Atlantic Treaty ” এর মাধ্যমে 
ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এই চুক্তিকে “Washington Treaty” নামেও অভিহিত করা হয়।
ন্যাটো প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস , বেলজিয়ামে অবস্থিত । ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্যদেশ ১২ টি 
- বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। [8-4-2024 অনুসারে]
-  সর্বশেষ সুইডেন ৭ মার্চ, ২০২৪ তারিখে ন্যাটোতে যোগ দেয়।
ন্যাটোভুক্ত মুসলিম দেশ ২টি : তুরস্ক ও আলবেনিয়া 
ন্যাটো থেকে বেরিয়ে গিয়ে পুনরায় ন্যাটোতে যোগদান করে ফ্রান্স । ন্যাটোর অফিসিয়াল ভাষা দুইটি ইংরেজি ও ফরাসি।
ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তৎকালীণ সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে ইউরোপকে রক্ষা করা।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।

৯১.
বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?
  1. ক) জুন, ১৯৯২
  2. খ) জুলাই, ১৯৯৫
  3. গ) জুন, ১৯৭২
  4. ঘ) জুলাই, ১৯৯২
ব্যাখ্যা
• জাতিসংঘের উদ্যোগে ৩ - ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়নবিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ।
• রিও ডি জেনিরোতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের জন্য ২৭টি নীতিমালা অনুমোদিত হয় ।
• অন্যদিকে ২৬ আগষ্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০০২ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় বিশ্ব টেইসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন । দ্বিতীয় ধরিত্রী সম্মেলনে মোট ৩৭টি অঙ্গীকার গ্রহণ করা হয় ।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৯২.
বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
• OIC প্রতিষ্ঠিত হয় - ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে।
• ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা।
• ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে।
• বাংলাদেশ ১৯৭৪ সালে এর সদস্য পদ লাভ করে।
• মরক্কোর রাজধানী রাবাতে প্রথম সম্মেলন। সম্মেলন মিনার অবস্থিত - লাহোরে।
• নাম ও লোগো পরিবর্তন করা হয় - ২৮ জুন ২০১১ সালে।

উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৯৩.
নিশীথ সূর্যের দেশ কোনটি?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) জাপান
  3. গ) কানাডা
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
•নিশীথ সূর্যের দেশ - নরওয়ে
• সাদা হাতির দেশ - থাইল্যান্ড।
• সূর্য উদয়ের দেশ - জাপান।
• নিষিদ্ধ দেশ নামে পরিচিত তিব্বত।
• পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত কুইবেক।

উৎস: ব্রিটানিকা। 
৯৪.
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
  1. ক) আইজাক নিউটন
  2. খ) স্টিফেন হকিংস
  3. গ) হেনরিক মার্জ
  4. ঘ) জেমস ওয়াট
ব্যাখ্যা
• জেমস ওয়াট ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।
•  গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতারূপে তিনি তার কর্মজীবন শুরু করেন।
• এর কিছুদিনের মধ্যেই বাষ্পীয় শক্তিচালিত ইঞ্জিন নিয়ে তার ভাবনাচিন্তা শুরু হয়।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের যন্ত্র সৃষ্টিকর্তা হিসেবে কাজ করার সময়, ওয়াট বাষ্প ইঞ্জিনের প্রযুক্তিতে আগ্রহী হয়ে ওঠেন. তিনি উপলব্ধি করেন যে সমকালীন ইঞ্জিন ডিজাইন বারবার শীতল এবং সিলিন্ডার উত্তপ্ত দ্বারা শক্তির একটি বিরাট অংশ নষ্ট করছে।
• ওয়াট একটি নকশা বর্ধিতকরণ চালু করেন যা শক্তির এই অপচয় এড়ানো, আমূল ক্ষমতা, দক্ষতা, এবং বাষ্প ইঞ্জিনের খরচ কার্যকারিতা উন্নত করে. অবশেষে তিনি তার ইঞ্জিন অভিযোজিত ঘূর্ণনশীল গতি উত্পাদন, ব্যাপকভাবে পাম্পিং জল এর ব্যবহার প্রসারিত করেন।

উৎস: ব্রিটানিকা। 
৯৫.
শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কী দিয়ে?
  1. ক) ডেসিবল
  2. খ) অ্যাম্পিয়ার
  3. গ) ক্যালরি
  4. ঘ) জুল
ব্যাখ্যা
• ডেসিবেল  এককে শব্দের তীক্ষ্ণতা মাপা হয়।
• এক বেলের দশ ভাগের এক ভাগকে বলা হয় এক ডেসিবেল।
• লগারিদমীয় স্কেলে শক্তি বা ক্ষেত্র মানের আনুপাতিক হার নির্ণয়ে ডেসিবেল এককটি ব্যবহৃত হয়।
• শক্তির একক জুল।

উৎস: সাধারন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৬.
ROM-এর পূর্ণ অর্থ কী?
  1. ক) Random Only Memory
  2. খ) Read Only Memory
  3. গ) Radio Only Memory
  4. ঘ) Ranging Only Memory
ব্যাখ্যা
• ROM এর সম্পূর্ণ ফর্ম হচ্ছে Read Only Memory.
•এটি হচ্ছে ইলেক্ট্রনিক্স ডিভাইস (যেমন কম্পিউটার) এর স্টোরেজ সিস্টেম।
• এটিকে স্থায়ী স্টোরেজ হিসেবে ডিভাইসে ব্যবহার করা হয়।

উৎস: কম্পিউটার এ টু জেড।
৯৭.
ইনসুলিনের অভাবে কী রোগ হয়?
  1. ক) রাতকানা
  2. খ) রিকেট
  3. গ) ডায়বেটিস
  4. ঘ) স্কার্ভি
ব্যাখ্যা
• ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ।
• দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়
• তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়।

উৎস: সাধারন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৮.
পেনিসিলিন আবিষ্কার করেন ________
  1. ক) আলেকজান্ডার ফ্লেমিং
  2. খ) লুই পাস্তুর
  3. গ) আইকম্যান
  4. ঘ) উইলিয়াম হার্ভে
ব্যাখ্যা
• পেনিসিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক গ্রুপ।
• এদেরকে সাধারণত পেনিসিলিয়াম নামক ছত্রাক (প্রধানত পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ও পেনিসিলিয়াম রুবেন্স) থেকে তৈরি করা হয়।
• বেশির ভাগ পেনিসিলিনই প্রাকৃতিক উপায়ে আহরণ করা হয়। তবে শুধুমাত্র দুটি প্রাকৃতিক পেনিসিলিনকে পথ্য হিসেবে ব্যবহার করা হয়: পেনিসিলিন জি ও পেনিসিলিন ভি।
• ১৯২৯ সালে স্কটিশ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। একটি দুর্ঘটনা থেকে এর আবিষ্কার।
• ঔষধ হিসাবে ব্যবহারের জন্য পেনিসিলিন এর উন্নতিতে দাবিদ্বার অস্ট্রেলিয়ান হাওয়ার্ড ওয়াল্টার ফ্লররি, একসাথে জার্মান নোবেল বিজয়ী আর্নেস্ট অ্যান্ড চেন এবং ইংরেজি প্রাণরসায়নবিদ নর্মান হিটলে।

উৎস: প্রথমআলো।
৯৯.
কোন গ্যাস ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী?
  1. ক) CO2
  2. খ) CH4
  3. গ) CFC
  4. ঘ) N2
ব্যাখ্যা
• CFC (ক্লোরোফ্লুরোকার্বনস) এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহকে ওজোনস্তর ক্ষয়কারী যৌগ ('ODS) হিসেবে অভিহিত করা হয়ে থাকে।
• ওজোনস্তর ক্ষতিকর অতিবেগুনী রশ্মি যেমন UVB তরঙ্গ (২৮০–৩১৫ nm) পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশে বাধা প্রদান করে।
• ওজোনস্তর ক্ষতিকর অতিবেগুনী রশ্মি যেমন UVB তরঙ্গ (২৮০–৩১৫ nm) পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশে বাধা প্রদান করে।

উৎস: সাধারন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১০০.
সহজে সর্দি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
  1. ক) ভিটামিন-ই
  2. খ) ভিটামিন-কে
  3. গ) ভিটামিন-সি
  4. ঘ) ভিটামিন-বি
ব্যাখ্যা
• সাধারণ সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি কোনো কাজ করে কি না, তা নিয়ে বিগত সাত দশকের ওপর বিতর্ক চলছে।
• ভিটামিন সি-এর ব্যবহার সম্পর্কে ৭২টি গবেষণার ফলাফল আবার নতুন করে বিশ্লেষণ করা হয়েছে।
• এতে দেখা যাচ্ছে, ২০টি গবেষণায় ১১ হাজার রোগীর সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি ব্যবহার করা হয়েছে।
• ভিটামিন সি - এর অভাবে দাতের গোড়া দিয়ে রক্ত পড়ে, মাড়ি ফুলে ওঠে এবং গুরুতর ঘাটতি হলে স্কার্ভি নামক রোগ হয়।
• ভিটামিন সি মানুষকে রোগজীবাণুর হাত থেকে রক্ষা করে এবং ক্ষতস্থান গুকাতে সাহায্য করে।
• আমলকি, কমলালেবু, লেবু আনারস প্রভৃতি ভিটামিন সি - এর উৎস।

উৎস: প্রথমআলো।