পরীক্ষা আর্কাইভ

Bank English Preparation

পরীক্ষাBank English Preparationতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
Exam-07 Topic: Clause, Phrase, Embedded Question, Illogical Comparison/ Dangling Modifier/ Verbal Modifier, (Practice part -Vocabulary, Analogy, Preposition, Group verb) Class - 7
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank English Preparation

Bank English Preparation · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Wherever you go, I shall follow you.
Here, the underlined part is-
  1. Adjective Clause
  2. Noun Clause
  3. Adverb Clause
  4. None of these
ব্যাখ্যা

Wherever you go, I shall follow you.
- Here, the underlined part is- Adverb Clause.

- এই clauseটি মূল clause "I shall follow you"-কে modify করে, অর্থাৎ এটা বলছে কোথায় (place) "follow" করা হবে।
- এটা adverb of place -এর কাজ করছে।
- It answers where?

• Adverbial clause of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে।
- Home, abroad, here, there, nowhere, everywhere, wherever, whence (from what place, source) ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে।
- এটা verb এর পরে, direct object হিসেবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয়।

• Adverbial clause:
- যে সব clause বাক্যে ব্যবহার হয়ে adverb এর কাজ করে। অর্থাৎ বাক্যে noun/pronoun ছাড়া অন্য সকল parts of speech কে modify করে তাদেরকে adverbial clause বলে। 
- অর্থাৎ, adverbial clause বাক্যে verb বা adjective clause বা অন্য একটি adverbial clause কে modify করে।

-------
অন্যদিকে,
• Noun clause:
- A noun clause is a dependent clause that acts as a noun in a sentence.
- যে সব ‘subordinate clause’ noun এর কাজ করে, তাদেরকে Noun clause বলে।
- অর্থাৎ, noun clause বাক্যে subject, object, complement বা case in apposition- এর কাজ করে থাকে।

• Adjective clause/Relative clause:
- যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- অর্থাৎ, যে clause টি বাক্যে noun/pronoun -এর পরে বসে ঐ noun/pronoun -কে modify করে তাকে adjective clause বলে।
- Adjective clause -কে Relative clause ও বলা হয়।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (that, which, who, whose, whom, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

.
What is the synonym of 'Desultory'?
  1. Enthusiastic
  2. Continuous
  3. Scattered
  4. Emulate
ব্যাখ্যা

• The synonym of 'Desultory' is- Scattered.

• Desultory (adjective):
- English Meaning: Without a clear plan or purpose and showing little effort or interest.
- Bangla Meaning: উদ্দেশ্যহীন; অসংলগ্ন; এলোমেলো; বিক্ষিপ্ত: desultory reading.

• Synonyms: Random (এলোমেলো), Scattered (ইতস্তত বিক্ষিপ্ত; ছড়ানো), Aimless (লক্ষ্যহীন), Inconsistent (সামঞ্জস্যহীন), Purposeless (উদ্দেশ্যহীন), Superfluous (অনাবশ্যকীয়, গুরুত্বহীন)।

• Antonyms: Keen (তীব্র; গভীর), Systematic (প্রণালিবদ্ধ; সুশৃঙ্খল), Lasting (দীর্ঘস্থায়ী), Enthusiastic (উদ্যমী), Passionate (আবেগী)।

Example Sentence:
- She made a desultory attempt at conversation.
- The desultory conversation characteristic of cocktail parties.

অন্যদিকে,
খ) Continuous - একটানা; লাগাতার; অবিশ্রাম।

ঘ) Emulate - সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Live MCQ Lecture.

.
He asked me why I was late.
Here, the underlined clause is-
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverb Clause
  4. Co-ordinate Clause
ব্যাখ্যা

• He asked me why I was late.
- Here, the underlined clause is- Noun Clause.

- সাধারণত যে সকল Verb এর পরে "it"বসানো যায়, অর্থাৎ transitive verb এবং তাদের পরে That/ Wh Word দ্বারা শুরু হয়ে যদি কোনো Clause বসে তখন Clause টি Noun Clause হয়।
- প্রদত্ত sentence টিতে 'why I was late' Noun clause এর নিয়ম অনুযায়ী transitive verb (asked) এর পরে Wh word (why) দ্বারা Clause টি শুরু হয়েছে।
- এই clauseটি verb "asked"-এর object হিসেবে কাজ করছে। তাই এটি Noun clause.

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Verb এর Subjective Complement হিসেবে।
- Verb এর Objective Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
The meeting was adjourned _____ Sunday next.
  1. by
  2. to
  3. for
  4. of
ব্যাখ্যা

• Complete sentence: The meeting was adjourned to Sunday next.
- Bangla meaning: সভাটি আগামী রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

• Adjourned to:
- English Meaning: to suspend a session indefinitely or to another time or place; to go to another place, usually after something has ended.
- Bangla Meaning: কার্যক্রম শেষ করে পৃথক হয়ে যাওয়া; অন্যত্র চলে যাওয়া; স্থগিত রাখা/মুলতুবি করা।

• Appropriate preposition এর ক্ষেত্রে, 'স্থগিত রাখা/মুলতুবি করা' অর্থ বোঝাতে Adjourned এর পরে to বসে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

.
What does 'Prolific' mean?
  1. Producing no results
  2. Lazy and inactive
  3. Highly productive
  4. Producing a low amount
ব্যাখ্যা

• 'Prolific' means- Highly productive.

• Prolific (Adjective)
- English meaning: (of a plant, animal, or person) producing much fruit or foliage or many offspring; present in large numbers or quantities; plentiful.
- Bangla meaning:(আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।

• Example sentence:
- Mahogany was once prolific in the tropical forests.
- She is a prolific writer, publishing several novels and short stories each year.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

.
He tried heart and soul to succeed in the examination.
Here, the underlined part is an example of-
  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Adverb Phrase
  4. Verbal Phrase
ব্যাখ্যা

• He tried heart and soul to succeed in the examination.
- Here, the underlined part is an example of- Adverb Phrase.

- "Heart and soul" একটি idiomatic expression, যার অর্থ "পূর্ণ উদ্যমে" বা "সর্বশক্তি দিয়ে" (with all one's effort/with great enthusiasm).
- এটা এখানে verb "tried"-কে modify করছে, অর্থাৎ বলছে কীভাবে (in what manner) সে চেষ্টা করেছে।
- Adverb Phrase সাধারণত verb, adjective বা অন্য adverb-কে manner, degree, time ইত্যাদি দিয়ে modify করে। এখানে manner (how) দেখাচ্ছে।

• Adverb Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb -এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত verb -কে কখন (when), কোথায় (where), কেন (why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Advrbial phrase.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Choose the correct spelling:
  1. Miscelleneous
  2. Miscillaneous
  3. Miscellaneous
  4. Miscellanous
ব্যাখ্যা

• The correct spelling is - গ) Miscellaneous.

• Miscellaneous (adjective)
- English Meaning: (of items or people gathered or considered together) of various types or from different sources.
- Bangla Meaning: বিবিধ।

Example Sentence:
- He picked up the miscellaneous papers in his in-tray.
- The cart filled with miscellaneous items wasn’t for her, though.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The antonym of 'Unscrupulous' is-
  1. Ethical
  2. Ruthless
  3. Knavish
  4. Devious
ব্যাখ্যা

• The antonym of 'Unscrupulous' is- Ethical.

• Unscrupulous (adjective)
- English Meaning: Behaving in a dishonest way; having or showing no moral principles; not honest or fair.
- Bangla Meaning: বিবেকবর্জিত; নীতিজ্ঞানবর্জিত; ন্যায়-অন্যায় বিচারহীন; নির্লজ্জ।

• Synonyms: Dishonest (অসৎ), Unprincipled (নীতিহীন), Unethical (অনৈতিক), Corrupt (দুর্নীতিগ্রস্ত), Deceitful (প্রতারণামূলক)।

• Antonyms: Ethical (নৈতিক), Honest (সদাচারী), Principled (নীতিবান), Scrupulous (বিবেকসম্মত), Upright (সরল)।

অন্যদিকে,
খ) Ruthless - নৃশংস; নির্দয়।

গ) Knavish - প্রতারণামূলক; শঠ।

ঘ) Devious - (১) ঘোরানো; সর্পিল; অসরল: (২) চাতুর্যপূর্ণ; শঠতাপূর্ণ।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Live MCQ Lecture.

.
"To play second fiddle" refers to-
  1. feeling sad
  2. to take a subordinate position
  3. to play in a cool head
  4. to get the second chance
ব্যাখ্যা

• "To play second fiddle" refers to- to take a subordinate position.

•  Play second fiddle (idiom)
- English Meaning: to take a subordinate position; to be less important or in a weaker position than someone else.
- Bangla Meaning: অধীনস্থ অবস্থান; অন্য কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ বা দুর্বল অবস্থানে থাকা।

Examples:
- The story line plays second fiddle to the action.
-  I'm not prepared to play second fiddle to Christina any more - I'm looking for another job!

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১০.
Fill in the blank: My parents _____ at the airport.
  1. came me off
  2. put me off
  3. saw me off
  4. carried me off
ব্যাখ্যা

• Complete sentence: My parents saw me off at the airport.
- Bangla meaning: আমার বাবা-মা আমাকে বিমানবন্দরে বিদায় জানাতে গেলেন।

• See someone off
- English Meaning: to accompany someone to their point of departure (like an airport) and say goodbye.
- Bangla Meaning: রেলস্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো।

অন্যদিকে,
• Come off = succeed or happen.
- ক) সংঘটিত হওয়া; (খ) সফল বা ফলপ্রসূ হওয়া।

• Put somebody off (something) - কোনো কিছু থেকে কারো মনোযোগ সরিয়ে নেওয়া।

• Carry off = accomplish successfully or, in another sense, take away by force.
- carry something off - জিতে নেওয়া।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১১.
"A person who takes part in an activity for pleasure, not as a job"-
  1. Ascetic
  2. Amateur
  3. Anarchist
  4. Bohemian
ব্যাখ্যা

• "A person who takes part in an activity for pleasure, not as a job"- Amateur.

• Amateur (noun)
- English Meaning: A person who takes part in an activity for pleasure, not as a job.
- Bangla Meaning: আনাড়ি; শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ।

অন্যদিকে,
ক) Ascetic (Adjective): 
English Meaning: Avoiding physical comforts and living a simple life.
Bangla Meaning: কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।

গ) Anarchist (noun)
English Meaning: a person who advocates or promotes anarchism or anarchy.
Bangla Meaning: নৈরাজ্যবাদী।

ঘ) Bohemian
English Meaning: a person who lives in a very informal style that is different from the way most people live.
Bangla Meaning: যাযাবর; ভবঘুরে; বেদে। ছন্নছাড়া; উচ্ছৃঙ্খল বা অসচ্চরিত্র ব্যক্তি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১২.
The house in the corner is for sale.
The underlined part "in the corner" is-
  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Phrase preposition
  4. Adverbial Phrase
ব্যাখ্যা

• The house in the corner is for sale.
- The underlined part "in the corner" is- Adjective Phrase.

- "In the corner" preposition দিয়ে শুরু হওয়া একটি prepositional phrase যা noun "house"-কে modify করছে।
- এটা বলছে house-টা কোনটা (which house) – The house "In the corner".
- Prepositional phrase যখন কোনো noun বা pronoun-কে describe করে (কোনো গুণ বা অবস্থান বোঝায়), তখন তা Adjective Phrase হিসেবে কাজ করে।

• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun/noun phrase -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।

------
অন্যদিকে,
• Noun phrase:
- যে phrase বা শব্দগুচ্ছ noun এর কাজ করে তাই মূলত Noun phrase.
- এরা কোন sentence-এ verb এর subject, object, বা complement রূপে অথবা preposition এর object রূপে ব্যবহৃত হয়।
- অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে।
- যেমন: He came with one of his friends.
- "with" preposition-এর object রূপে এটি Noun -এর কাজ করছে।

• Phrase preposition:
- কয়েকটি word একত্রে Preposition -এর কাজ করে।
- যেমন: in front of, because of, ইত্যাদি।
- যেমন: He waited in front of her house. এখানে, 'in front of' (সামনে) হলো- Phrase preposition কারণ, এটি preposition (before) -এর কাজ করেছে।

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb -এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত verb -কে কখন (when), কোথায় (where), কেন (why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Advrbial phrase.

- যেমন: She spoke in a polite manner. এখানে, 'in a polite manner' (কীভাবে) হলো- adverbial phrase.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৩.
Identify the correct spelling:
  1. Survelence
  2. Surveilance
  3. Survellance
  4. Surveillance
ব্যাখ্যা

• The correct spelling is - ঘ) Surveillance.

• Surveillance (Noun)
- English Meaning: Close observation, especially of a suspected spy or criminal.
- Bangla Meaning: সন্দেহভাজন ব্যক্তির উপর কড়ানজর; পাহারা।

Example Sentence:
- The parking lot is kept under video surveillance.
- The bank robbery was recorded by surveillance video cameras.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৪.
Which sentence is correct?
  1. You know what is she doing?
  2. Do you know what is she doing?
  3. Do you know what she is doing?
  4. Do you know what does she do?
ব্যাখ্যা

• Correct sentence: Do you know what she is doing?
- এটা একটা indirect question (reported বা embedded question).

• Embedded question (বাক্যের মাঝখানে প্রশ্ন) -এর ক্ষেত্রে,
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- Wh word দ্বারা কোনো বাক্যে যদি Embedded question থাকে তাহলে Wh word -এর পরে subject + verb বসে।
- কারণ, Subordinate clause টি Interrogative হয় না, Assertive -এর নিয়মানুযায়ী হয়ে থাকে।

• Structure: Principal clause (auxiliary verb +subject + verb) + Wh word + subject + verb + ext?

- সুতরাং, সঠিক বাক্যটি হবে- Do you know what she is doing?

অন্যদিকে,
ক) You know what is she doing?
- এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু মূল clause-এ "Do" নেই এবং object clause-এ inversion (is she) আছে – দুটোই ভুল।

খ) Do you know what is she doing?
- মূল clause ঠিক আছে, কিন্তু object clause-এ inversion "is she" ব্যবহার করা হয়েছে, যা indirect question-এ ভুল।

ঘ) Do you know what does she do?
- এখানে "does she do" inversion আছে এবং tense ভুল (present simple ব্যবহার করা হয়েছে, যেখানে present continuous-এর প্রসঙ্গ)।

১৫.
What does "To keep one's temper" mean?
  1. To preserve happiness
  2. Retain composure when angry
  3. To get angry quickly
  4. Shouting at someone
ব্যাখ্যা

• "To keep one's temper" means- Retain composure when angry.

• Keep one's temper (idiom)
- English Meaning: Retain composure when angry; to remain calm: to not become angry, begin shouting, etc.
- Bangla Meaning: শান্ত থাকা: রাগ না করা; রাগের সময় শান্ত থাকা।

Examples:
- He was upset but kept his temper.
- It took all her patience to keep her temper.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১৬.
I'm not acquainted _____ her books.
  1. over
  2. to
  3. with
  4. from
ব্যাখ্যা

• Complete sentence: I'm not acquainted with her books.
- Bangla Meaning: আমি তার বইগুলির সাথে পরিচিত নই।

• Be acquainted with (someone/something)
- English Meaning: having personal knowledge of something; having seen or experienced something + with.
- Bangla Meaning: পরিচিত হওয়া। acquaint somebody/oneself with - পরিচিত করা; উদ্ঘাটন করা।

• Example Sentences:
- I am not acquainted with any young lady of that name.
- I am not personally acquainted with the gentleman in question.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১৭.
FRUGAL: MISERLY :: _________ ?
  1. Rash : Headlong
  2. Courageous : Pugnacious
  3. Quite : Timid
  4. Confident : Arrogant
ব্যাখ্যা

• FRUGAL: MISERLY :: Confident : Arrogant.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- FRUGAL: মিতব্যয়ী।
- MISERLY: ব্যয়কুণ্ঠ; কৃপণ।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
- Confident: আত্মবিশ্বাসী।
- Arrogant: উদ্ধত।

• Analogical Relation:
- Frugal (মিতব্যয়ী) একটি positive বা neutral গুণ, কিন্তু miserly (কঞ্জুস) তার extreme বা negative version.
- তেমনিভাবে, Confident (আত্মবিশ্বাসী) একটি positive গুণ, কিন্তু Arrogant (উদ্ধত) তার negative version.

• অন্যান্য অপশন,
ক)
- Rash - হঠকারী; অপরিণামদর্শী।
- Headlong - হঠকারিতা করে, হঠকারী।

খ)
- Courageous - সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ।
- Pugnacious - কলহপ্রিয়; কলহপ্রবণ; ঝগড়াটে।

গ)
- Quite - সমগ্রভাবে; পরিপূর্ণভাবে।
- Timid - ভীরু; লাজুক; মুখচোরা।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Confident : Arrogant.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৮.
Correct the sentence if needed: We don't know how did the thief made an escape.
  1. how did the thief make an escape
  2. how did the thief made an escape
  3. how the thief made an escape
  4. how was the thief made an escape
ব্যাখ্যা

• Correct sentence: We don't know how the thief made an escape.
- এটা একটা indirect question (embedded question).

• Embedded question (বাক্যের মাঝখানে প্রশ্ন) -এর ক্ষেত্রে,
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- Wh word দ্বারা কোনো বাক্যে যদি Embedded question থাকে তাহলে Wh word -এর পরে subject + verb বসে।
- অর্থাৎ, inversion (did the thief) হয় না।
- কারণ, Subordinate clause টি Interrogative হয় না, Assertive -এর নিয়মানুযায়ী হয়ে থাকে।

• Structure: Principal clause (auxiliary verb +subject + verb) + Wh word + subject + verb + ext?

- সুতরাং, সঠিক অংশ হলো: গ) how the thief made.

অন্যদিকে,
ক) how did the thief make: Inversion আছে (did the thief), যা indirect question-এ ভুল।

খ) how did the thief made an escape: Inversion + tense ভুল (did এর পরে made হয় না)।

ঘ) how was the thief made: Passive voice এবং অর্থহীন (thief-কে "made" করা হয়েছে যা ভুল)।

১৯.
Choose the correct sentence:
  1. Knowing little modern science, answering the question was difficult.
  2. Knowing little modern science, I found it difficult to answer the question.
  3. Knowing little modern science, the question was difficult to answer.
  4. Knowing little modern science, it was difficult to answer the question.
ব্যাখ্যা

• Correct sentence: খ) Knowing little modern science, I found it difficult to answer the question.

- প্রশ্নটি dangling modifier -এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- This sentence correctly attaches the introductory participial phrase ("Knowing little modern science") to the subject "I", avoiding a dangling modifier.

• Dangling modifier:
- যখন কোনো modifier সঠিক subject কে modify না করে অন্য কিছুকে modify করে তখন তাকে dangling modifier/illogical/misplaced modifier বলে।
- প্রশ্নে dangling modifier এর ক্ষেত্রে সাধারণত simple sentence এর দুইটি অংশ থাকে যা কমা (,) দ্বারা আলাদা করা থাকে।
- প্রথম অংশটি gerund/infinitive/participle/adjective phrase/having been +v3/preposition+verb+ing, ইত্যাদি দ্বারা শুরু হয়ে থাকে কিন্তু প্রথম অংশে subject থাকে না।
- প্রথম অংশের এই অনুল্লিখিত subject টিকেই দ্বিতীয় অংশের subject হিসেবে সঠিকভাবে use করতে হবে।

- উল্লিখিত বাক্যে "Knowing little modern science" phrase টি দ্বারা এমন একজন person কে বুঝাচ্ছে যার modern science knowledge -এ ঘাটতি আছে।
- অপশন খ) তে subject "I" modifier -এর সাথে correctly match করে (I know little modern science).
- অর্থাৎ,এই বাক্যে modifier -এর সঠিক ব্যবহার হয়েছে।

অন্যদিকে,
ক) Knowing little modern science, answering the question was difficult.
- এখানে modifier "Knowing little modern science" টি illogically "answering" কে ভুলভাবে modify করছে।

গ) Knowing little modern science, the question was difficult to answer.
- এখানে modifier "Knowing little modern science" টি illogically "the question" কে ভুলভাবে modify করছে।

ঘ) Knowing little modern science, it was difficult to answer the question.
- এখানে "Knowing little modern science" modifier টি illogically (dummy subject) "it" কে ভুলভাবে modify করছে কারণ "it" কোনো modern science জানতে পারে না।

২০.
SEDATIVE : DROWSINESS :: _________ ?
  1. Vaccine : Virus
  2. Laxative : Drug
  3. Anesthetic : Numbness
  4. Epidemic : Contagiousness
ব্যাখ্যা

• SEDATIVE : DROWSINESS :: Anesthetic : Numbness.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- SEDATIVE: স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন (ওষুধ)।
- DROWSINESS: তন্দ্রাচ্ছন্নভাব; নিদ্রালুতা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
- Anesthetic: অনুভূতিনাশক।
- Numbness: অসাড়তা; অনুভূতিশূন্যতা।

• Analogical Relation:
- Sedative causes drowsiness (effect), Similarly, Anesthetic causes numbness (effect).
- অর্থাৎ, SEDATIVE বা স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন ওষুধ সেবন করলে Drowsiness বা তন্দ্রাচ্ছন্নভাব দেখা দেয়। তেমনি Anaesthetic বা অনুভূতিনাশক পদার্থ সেবন করলে Numbness বা অনুভূতিশূন্যতা দেখা দেয়।

• অন্যান্য অপশন,
ক)
- Vaccine - মানুষকে রোগ থেকে রক্ষা করতে রক্তপ্রবাহের মধ্যে অন্তঃক্ষিপ্ত পদার্থ, যাতে সামান্য রোগলক্ষণ প্রকাশ পেলেও বিপদের কোনো আশঙ্কা থাকে না; টিকা।
- Virus - সংক্রামক রোগের কারণস্বরূপ ব্যাক্টেরিয়ার চেয়ে ক্ষুদ্রতর, বিভিন্ন বিষাক্ত উপাদানের যেকোনো একটি; ভাইরাস।

খ)
- Laxative - (ওষুধ) জোলাপ; রেচক; পায়খানা নরম করে এমন।
- Drug - ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদান।

ঘ)
- Epidemic - (রোগ) মহামারি; মহামারিসংক্রান্ত।
- Contagiousness - সংক্রামকতা; ছোঁয়াচে।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Anesthetic : Numbness.

Source: Accessible Dictionary by Bangla Academy.