পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ১৩: বিষয়: মানসিক দক্ষতা সিলেবাস ১.ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. বানান ও ভাষা (Spelling and Language) ৩. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) উৎস: যেকোনো গাইড বই ও Live MCQ আর্কাইভ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
কাঁচি কোন শ্রেণির লিভার?
  1. প্রথম শ্রেণি
  2. দ্বিতীয় শ্রেণি
  3. তৃতীয় শ্রেণি
  4. চতুর্থ শ্রেণি
ব্যাখ্যা

প্রশ্ন: চিমটা কোন শ্রেণির লিভার?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা।

.
আবিষ্কারের উৎস হলো___________?
  1. প্রযুক্তি
  2. প্রয়োজনীয়তা
  3. বিলাসিতা
  4. অনুকরণ
ব্যাখ্যা

প্রশ্ন: আবিষ্কারের উৎস হলো___________?

সমাধান:
আবিষ্কারের মূল উৎস হলো প্রয়োজনীয়তা (Necessity), যা মানুষের সমস্যা সমাধান বা জীবনযাত্রার উন্নতির চাহিদা থেকে উদ্ভূত হয়।

উদাহরণস্বরূপ: কৃষির উদ্ভাবন খাদ্যের প্রয়োজনে, চাকার আবিষ্কার পরিবহনের চাহিদায় হয়েছিল।

অন্যান্য অপশন:
(ক) প্রযুক্তি: এটি আবিষ্কারের মাধ্যম বা ফলাফল, তবে উৎস নয়। প্রযুক্তি ব্যবহার করে নতুন কিছু তৈরি করা হয়, কিন্তু সেই তৈরির পেছনের মূল তাগিদ আসে প্রয়োজন থেকে।
(গ) বিলাসিতা: এটি আবিষ্কারের একটি উন্নত বা আধুনিক পর্যায় হতে পারে, তবে মৌলিক উৎস নয়।
(ঘ) অনুকরণ: এটি বিদ্যমান কোনো কিছুকে নকল করা। অনুকরণ কখনো নতুন কোনো মৌলিক আবিষ্কারের উৎস হতে পারে না।

.
কোন পেন্ডুলামটি সবচেয়ে দ্রুত দুলবে?
  1. A
  2. B
  3. দুটিই সমান দ্রুত দুলবে 
  4. বাতাসের চাপের ওপর নির্ভর করবে
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পেন্ডুলামটি সবচেয়ে দ্রুত দুলবে?

 

সমাধান:
A পেন্ডুলামটি সবচেয়ে দ্রুত দুলবে।

আমরা জানি, 
- দোলনকালের সূত্রটি হলো: T = 2π√(L/g)
- পেন্ডুলাম কত দ্রুত দুলবে তা নির্ভর করে পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্যের উপর।
- ভরের উপর পেন্ডুলামের দোলন নির্ভর করে না।
- পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্য যত কম হবে সেটি তত দ্রুত দুলবে। 
- কারন ছোট দড়ির পেন্ডুলামকে দোলনের সময় কম দূরত্ব অতিক্রম করতে হয় এবং বড় দৈর্ঘ্যের - দড়ির পেন্ডুলামকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়।

যেহেতু A পেন্ডুলামটির দড়ির দৈর্ঘ্য B পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্যের তুলনায় কম সেহেতু A পেন্ডুলামটি B পেন্ডুলামের তুলনায় দ্রুত দুলবে। 

.
'জলৌকা' শব্দের অর্থ কী?
  1. এক ধরনের ছোট নৌকা
  2. এক ধরনের জলজ পাখি
  3. পদ্মফুল
  4. জোঁক
ব্যাখ্যা

জলৌকা (বিশেষ্য)
অর্থ:
১. সংকুচিত ও প্রসারিত করতে পারে এমন মসৃণ ও পেশিবহুল দেহবিশিষ্ট কেঁচোজাতীয় উভলিঙ্গ অমেরুদণ্ডী দুমুখো জলজ প্রাণী যা জীবদেহের রক্ত চুষে খেয়ে জীবনধারণ করে।
২. জোঁক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত বস্তুর ওজন কত হওয়া প্রয়োজন?
  1. 14 kg
  2. 20 kg
  3. 16 kg
  4. 22.5 kg
ব্যাখ্যা

প্রশ্ন: লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত বস্তুর ওজন কত হওয়া প্রয়োজন?


সমাধান:
লিভারে ভারসাম্য ঠিক রাখতে হলে দূরত্ব ও বস্তুর ওজনের গুণফল সমান হতে হয়।

প্রশ্নমতে,
10 × 7 = 3.5 × ?
⇒ ? = 70/3.5
∴ ? = 20 kg

∴ লিভারে ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত বস্তুর ওজন 20 kg হওয়া প্রয়োজন।

.
ক, খ-এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক-এর কী হয়?
  1. দাদি
  2. ফুফু
  3. বোন
  4. ভাতিজি
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ-এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক-এর কী হয়?

সমাধান:
সম্পর্কে চ, ক-এর ফুফু হয়।

খ ও গ পরস্পর ভাই। ঘ গ-এর মা হওয়ায় , খ এর মা ঘ। 
চ, ঘ এর কন্যা হওয়ায় খ, গ ও চ পরস্পর ভাইবোন। 
এখন ক, খ-এর পুত্র হওয়ায় চ হবে ক-এর ফুফু।

.
নিচের কোন এলোমেলো শব্দটিকে সাজালে 'রাজীব' শব্দের সমার্থক শব্দ পাওয়া যাবে?
  1. ক্ষ তি তি না
  2. র ন্দ অ বি 
  3. ক প দ্ম র
  4. ভ প আ জা
ব্যাখ্যা

'রাজীব' শব্দের অর্থ - পদ্ম; কমল।
এর সমার্থক শব্দ অরবিন্দ; যা খ) অপশনের "র ন্দ অ বি" কে সাজালে পাওয়া যায়।

অন্যদিকে,
গ) অপশনকে সাজালে পাওয়া যায় পদ্মকর; যার অর্থ সূর্য।
বাকি দুইটি অপশন দ্বারা কোন অর্থবোধক শব্দ তৈরি করা যায় না।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৪৫% বলতে কী বোঝায়?
  1. ঐ যন্ত্রের ৪৫% শক্তির অপচয় হয়
  2. ঐ যন্ত্রের ৫৫% শক্তির অপচয় হয়
  3. ঐ যন্ত্রে ৫৫% শক্তি কার্যকর হয়
  4. ঐ যন্ত্রে ৪.৫% শক্তি কার্যকর হয়
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৪৫% বলতে কী বোঝায়?

সমাধান:
কর্মদক্ষতা:
- যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
- কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
- যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
- কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।

কোন যন্ত্রের কর্মদক্ষতা ৪৫% বলতে বোঝায় যন্ত্রটিতে ১০০ একক শক্তি সরবরাহ করলে তার ৪৫ একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী ৫৫ একক শক্তি অপচয় হয়।

∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
= কার্যকর ক্ষমতা/ মোট প্রদত্ত ক্ষমতা

.
'ক' একটি লন রোলার টানছে এবং 'খ' একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
  1. ক-এর
  2. খ-এর
  3. দুইজনেরই সমান কষ্ট হবে
  4. রোলারের ওজন জানা না থাকলে বলা সম্ভব নয়
ব্যাখ্যা

প্রশ্ন: 'ক' একটি লন রোলার টানছে এবং 'খ' একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?

সমাধান:
আমরা জানি,
লন রোলারকে যখন ঠেলা হয় তখন প্রযুক্ত বল নিচের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভরের সাথে প্রযুক্ত বল যুক্ত হয়ে লন রোলার ঠেলতে বেশি কষ্ট হয়।

অন্যদিকে,
লন রোলারকে যখন টানা হয় তখন প্রযুক্ত বল উপরের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভর থেকে প্রযুক্ত বল বাদ হয়ে যায়। একারণে লন রোলার টানা সহজ।

অর্থাৎ লন রোলার টানার জন্য ক-এর সবচেয়ে কম কষ্ট হবে। 

১০.
চাকরি ক্ষেত্রে আপনি যদি আপনার কাজে একাধিক ভুল করেন, তবে আপনি কী করবেন?
  1. সহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করবেন
  2. পদত্যাগ করে অন্য চাকরিতে চলে যাবেন
  3. কৌশলে ভুলগুলো অন্য কারো উপর চাপিয়ে দেবেন
  4. ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন
ব্যাখ্যা

প্রশ্ন: চাকরি ক্ষেত্রে আপনি যদি আপনার কাজে একাধিক ভুল করেন, তবে আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: খ) ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন।

• পেশাদারিত্বের মূল নীতি হলো দায়িত্ববোধ ও সততা।
ভুল স্বীকার করে তা সংশোধন করার চেষ্টা করাই একজন পেশাদারের বৈশিষ্ট্য।
যখন কোনো ভুল হয়, তখন সেটি স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে ভালো কাজ করা যায় এবং একই ভুল আবার না হয়।

১১.
হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কিভাবে?
  1. দৈর্ঘ্য বাড়িয়ে
  2. উচ্চতা বাড়িয়ে
  3. দৈর্ঘ্য কমিয়ে
  4. ক ও খ
ব্যাখ্যা

প্রশ্ন: হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কিভাবে?

সমাধান:
হেলানো তলের যান্ত্রিক সুবিধা = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা

অর্থাৎ, হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে এবং এর উচ্চতা যত কম হবে এর যান্ত্রিক সুবিধা তত বেশি হবে এবং কম বলপ্রয়োগ করতে হবে।

১২.
Note of Dissent বলতে কী বোঝায়?
  1. সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেওয়া কার্যনির্দেশনা
  2. কমিটির সিদ্ধান্তের পক্ষে দেওয়া সমর্থনসূচক নোট
  3. আলোচনার সংক্ষিপ্ত কার্যবিবরণী
  4. সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের বিরুদ্ধে অনুষ্ঠানিক ভিন্নমত
ব্যাখ্যা

বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা অনুসারে Note of Dissent অর্থ - দ্বিমত বা ভিন্নমত। 
সুতরাং, সঠিক উত্তর হবে - ঘ) সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের বিরুদ্ধে অনুষ্ঠানিক ভিন্নমত।

অন্যান্য অপশনগুলো:
• সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেওয়া কার্যনির্দেশনা - Office Order.
• কমিটির সিদ্ধান্তের পক্ষে দেওয়া সমর্থনসূচক নোট - Note of Approval.
• সভার আলোচনার সংক্ষিপ্ত কার্যবিবরণী - Minutes of Meeting.

১৩.
8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = ?
  1. 2436
  2. 2816
  3. 3674
  4. 3218
ব্যাখ্যা

প্রশ্ন: 8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = ?

সমাধান:
8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = 2816

8 × 4 = 32 [4 দ্বারা গুণ করে]
3 × 4 = 12 [4 দ্বারা গুণ করে]
∴ 8 × 3 = 3212 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

এবং 6 × 4 = 24 [4 দ্বারা গুণ করে]
5 × 4 = 20 [4 দ্বারা গুণ করে]
∴ 6 × 5 = 2420 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

অনুরূপভাবে, 7 × 4 = 28 [4 দ্বারা গুণ করে]
4 × 4 = 16 [4 দ্বারা গুণ করে]
∴ 7 × 4 = 2816 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

১৪.
75 ওয়াট লেখা একটি বাল্ব 6 ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
  1. 4.5 kwh
  2. 0.45 kwh
  3. 0.4 kwh
  4. 45 kwh
ব্যাখ্যা

প্রশ্ন: 75 ওয়াট লেখা একটি বাল্ব 6 ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

সমাধান:
এখানে, ক্ষমতা, P = 75 W
সময়, t = 6 ঘণ্টা

আমরা জানি,
W = Pt
= 75 × 6 = 450 Wh
= 450/1000 kWh
= 0.45 kWh

১৫.
নিচের কোন চাকাটি সবচেয়ে ধীরে ঘুরবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন চাকাটি সবচেয়ে ধীরে ঘুরবে?

 সমাধান:
ছবিতে যথাক্রমে A, B, C এবং D চিহ্নিত চারটি পুলি আছে ।

পুলির বৃত্তাকার ব্যাস যতো বড় হবে, পুলিটি তত ধীরে ঘুরবে কারণ একটি সম্পূর্ণ ঘূর্ণণের জন্য বেশি দূরত্ব অতিক্রম করতে হয়।
অর্থাৎ, বড় পুলি ধীরে ঘুরবে, ছোট পুলি দ্রুত ঘুরবে।
এখানে, 
পুলি A সবচেয়ে বড়। পুলি D সবচেয়ে ছোট।

সুতরাং, 
পুলি A সবচেয়ে ধীরে ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে বড়।
পুলি D সবচেয়ে দ্রুত ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে ছোট।

অর্থাৎ,
পুলি A সবচেয়ে ধীরে ঘুরবে।

১৬.
‘হরদম’ এর বিপরীত শব্দ:
  1. প্রতিনিয়ত
  2. দৈবাৎ
  3. পুরোপুরি
  4. ঘন ঘন
ব্যাখ্যা

• হরদম শব্দের অর্থ - সর্বদা, নিয়ত; অনবরত।
•  এর বিপরীত শব্দ হবে দৈবাৎ; যার অর্থ আকস্মিকভাবে, ঘটনাচক্রে।

অন্যান্য অপশন এখানে প্রাসঙ্গিক নয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

১৭.
১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?
  1. ২ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  2. ২ নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
  3. ৩ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  4. তিনটি চাকাই স্থির থাকবে
ব্যাখ্যা

প্রশ্ন: ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?

 
সমাধান:
- ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে তিনটি চাকাই স্থির থাকবে।
- কারণ ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে চাইলে ২ নং চাকাটি ১ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে এবং ২ নং চাকাটি ৩ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে।
- আবার ৩ নং চাকাটি ২ নং চাকা থেকে ঘড়ির কাঁটার দিকে বল প্রাপ্ত হবে।
- অর্থাৎ, চাকাগুলো ঘড়ির কাঁটার দিকে ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে সমান বল প্রাপ্ত হবে।
- ফলস্বরূপ চাকাগুলো কোন দিকেই ঘুরবে না।

১৮.
A পিস্টনের ক্ষেত্রফল 8 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 32 বর্গমিটার। যদি A পিস্টনে 15 N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?
  1. 45 N
  2. 50 N 
  3. 60 N
  4. 72 N
ব্যাখ্যা

প্রশ্ন: A পিস্টনের ক্ষেত্রফল 8 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 32 বর্গমিটার। যদি A পিস্টনে 15 N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?

সমাধান:
প্যাসকেলের সূত্র অনুযায়ী,
F1/A1 = F2/A2
⇒ F2 = (F1 × A2) / A1
= (15 × 32) / 8
= 480 / 8
= 60 N

∴ B পিস্টনে 60 N বল পাওয়া যাবে।

১৯.
What is the antonym of the word "Primary"?
  1. Secondary
  2. Nascent
  3. Utmost
  4. Cardinal
ব্যাখ্যা

• Primary শব্দের অর্থ - প্রথম; প্রাথমিক; আদ্য; আদি; আদিম; মুখ্য; প্রধান।

• এর antonym হচ্ছে Secondary. 
- Secondary শব্দের অর্থ - অমুখ্য; গৌণ; অপ্রধান; মাধ্যমিক; মধ্যক।

অন্যান্য অপশনগুলোর অর্থ:
খ) Nascent - জন্ম নিচ্ছে এমন; জায়মান; উৎপদ্যমান।
গ) Utmost - চরম; সর্বাধিক; পরম; সর্বোচ্চ; নিরতিশয়।
ঘ) Cardinal - প্রধান; মুখ্য; অগ্রগণ্য; অপরিহার্য।

অন্যান্য অপশনগুলো Primary এর Synonym হিসেবে ব্যবহৃত হয়।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 

২০.
বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১৪ কেজি
  2. ১৭ কেজি
  3. ২০.৫ কেজি
  4. ২২ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?

 সমাধান:
• কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/বস্তুটি যে চাকাটি বা চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা
= ৬৮/৪ কেজি
= ১৭ কেজি

২১.
'D' যদি ঘড়ির কাঁটার দিকে 45 rpm গতিতে ঘুরে, তবে 'C' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?
  1. 135 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  2. 45 rpm গতিতে ঘড়ির কাঁটার দিকে
  3. 90 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  4. 15 rpm গতিতে ঘড়ির কাঁটার দিকে
ব্যাখ্যা

প্রশ্ন: 'D' যদি ঘড়ির কাঁটার দিকে 45 rpm গতিতে ঘুরে, তবে 'C' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?

 

সমাধান:
আমরা জানি,
- পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
- সমান সংখ্যক দাঁত সংশ্লিষ্ট গিয়ার একই গতিতে ঘুরে।
- যে গিয়ারের দাঁত কম থাকে তার গতি বেশি এবং দাঁত বেশি হলে গতি কম থাকে।

এখানে,
- 'D' ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'C' গিয়ারটি 'D' গিয়ারের সাথে যুক্ত হওয়ায় 'C' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
- 'D' এর দাঁত সংখ্যা 'C' এর দাঁতের তিনগুণ হওয়ায়। 'C' এর গতি 'D' এর তিনগুণ হবে।
অর্থাৎ, 'C' এর গতি হবে= 3 × 45= 135 rpm.

∴ C গিয়ারটি 120 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

২২.
Indifferent : Concern : : ?
  1. intrepid : bravery
  2. arrogant : modesty
  3. cowardly : timid
  4. flexible : pliable
ব্যাখ্যা

প্রশ্ন: Indifferent : Concern : : 

সমাধান:
Indifferent (উদাসীন) এর বিপরীত শব্দ হলো Concern (উদ্বেগ বা গুরুত্ব দেওয়া)।
একইভাবে, Arrogant (অহঙ্কারী) এর বিপরীত শব্দ হলো Modesty (বিনয় বা নম্রতা)।

• যারা Indifferent (উদাসীন) তাদের কোনো Concern (সচেতনতা) থাকে না এবং যারা Arrogant (অহংকারী) তাদের কোনো Modesty (ভদ্রতা) থাকে না।

অন্যান্য অপশন:
- intrepid : bravery: 'Intrepid' মানে নির্ভীক এবং 'Bravery' মানে বীরত্ব। এ দুটি সমার্থক শব্দ (Synonym), তাই এটি ভুল।
- cowardly : timid: 'Cowardly' মানে ভীতু  বা যার আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং 'Timid' মানে ভীতু। এ দুটি রস্পর সমার্থক শব্দ।
- flexible : pliable: 'Flexible' (নমনীয়) এবং 'Pliable' (নমনীয়/সহজে বাঁকানো যায় এমন) পরস্পর সমার্থক শব্দ।

২৩.
রবিন একটি যন্ত্র দিয়ে ২৫ নিউটন বল প্রয়োগ করে ৮০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
  1. ৩.২
  2. ৪.৫
ব্যাখ্যা

প্রশ্ন: রবিন একটি যন্ত্র দিয়ে ২৫ নিউটন বল প্রয়োগ করে ৮০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল

এখানে,
যান্ত্রিক সুবিধা = ক
প্রযুক্ত বল = ২৫ নিউটন
ভার = ৮০ নিউটন

∴ যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
বা, ক = ৮০/২৫
∴ ক = ৩.২

∴ যান্ত্রিক সুবিধা ৩.২

২৪.
বর্তনীর তুল্যরোধ কত?
  1. 5.5 Ω
  2. 6 Ω
  3. 10 Ω
  4. 12.56 Ω
ব্যাখ্যা

প্রশ্ন: বর্তনীর তুল্যরোধ কত?


সমাধান:
এখানে,
রোধগুলো পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত।
আমরা জানি, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্যরোধ (Rp) হলে,
1/Rp = (1/12) + (1/20) + (1/30)
= (5 + 3 + 2)/60
= 10/60
= 1/6
∴ Rp = 6 Ω

২৫.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?
  1. Mouse
  2. Mouth
  3. Move
  4. Mountain
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?

সমাধান:
সবগুলো শব্দের শুরুতে 'Mou' বা 'Mo' দিয়ে শুরু।

∴ তালিকাভুক্ত ক্রম হবে- Mountain, Mouse, Mouth, Move
∴ 'v' সবার পরে আসবে।

২৬.
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি করতে হবে?
  1. চিকন হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
  2. মোটা হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
  3. দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি করতে হবে?

সমাধান:
• দুইটি স্ক্রু ড্রাইভারকে একই সংখ্যকবার ঘুরাতে হবে।

- একটি স্ক্রু কাঠের ভেতরে কতটুকু ঢুকবে তা নির্ভর করে স্ক্রু-এর প্যাঁচের (Thread) সংখ্যার ওপর এবং স্ক্রুটি কতবার ঘোরানো হলো তার ওপর।
- স্ক্রু-ড্রাইভারের হাতল মোটা বা চিকন হওয়ার সাথে স্ক্রু-এর ভেতরে প্রবেশের গভীরতার কোনো সম্পর্ক নেই।
- হাতল মোটা হলে কেবল কম বল প্রয়োগ করে বেশি টর্ক পাওয়া যায় (সহজে ঘোরানো যায়), কিন্তু সমান গভীরতায় যেতে হলে দুটিকেই সমান সংখ্যক বার ঘোরাতে হবে।

২৭.
It is impossible to define life-
  1. without computers and technology
  2. without sorrows and happiness
  3. without fame and wealth
  4. without power and politics
ব্যাখ্যা

প্রশ্ন: It is impossible to define life-

সমাধান:
সঠিক উত্তর: খ) without sorrows and happiness
- কারণ দুঃখ এবং সুখ জীবনের মৌলিক উপাদান, এবং এগুলো ছাড়া জীবনের পূর্ণতা পায় না।
- দর্শনের ভাষায়, জীবনকে কেবল বস্তুগত অর্জন বা প্রযুক্তি দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। বরং হাসি-কান্না, আনন্দ-বেদনা এবং বিপরীতমুখী অভিজ্ঞতার মধ্য দিয়েই জীবনের প্রকৃত স্বরূপ ফুটে ওঠে।

২৮.
বারি : পানি : : বারিদ : ?
  1. সমুদ্র
  2. বালু
  3. মেঘ
  4. আকাশ
ব্যাখ্যা

• 'বারি' শব্দের অর্থ - জল, পানি, বৃষ্টি।
• 'বারিদ' শব্দের অর্থ - জলদ, মেঘ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২৯.
'E I M M S A A P O O T' এলোমেলো শব্দগুলোকে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটা কী নির্দেশ করে?
  1. একটি পাখি
  2. একটি সভ্যতা
  3. একটি পূরাকীর্তি 
  4. একটি দেশ
ব্যাখ্যা

এলোমেলো শব্দগুলোকে সাজালে পাওয়া যায় - MESOPOTAMIA যা একটি প্রাচীন সভ্যতার নাম।

- Mesopotamia মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা 'মেসোপটেমীয় সভ্যতা'।
- ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে।

৩০.
Choose the correct spelling.
  1. Accommodation
  2. Acommodation
  3. Accomodation
  4. Acomodation
ব্যাখ্যা

সঠিক বানান - Accommodation.
বাংলা অর্থ:
১. ফ্ল্যাট, বাড়ি, ছাত্রাবাস, হোটেল ইত্যাদিতে সুসজ্জিত বা শূন্য কক্ষ; নিবাসন:
২. অস্থায়ী আবাস; আহার ও বাসস্থান।
৩. সহায়ক বা সুবিধাজনক কোনো কিছু।
৪. (আনুষ্ঠানিক) আপসরফা; (এক বস্তুর সঙ্গে অন্য বস্তুর) সামঞ্জস্যবিধান; উপযোজন; বন্দোবস্ত।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩১.
যদি CHAIR = EJCKT হয় তাহলে TABLE = ?
  1. VCDNG
  2. VCDMG
  3. VBDNG
  4. VCDNH
ব্যাখ্যা

প্রশ্ন: যদি CHAIR = EJCKT হয় তাহলে TABLE = ?

সমাধান:

ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-

"CHAIR" শব্দটিতে, C = 3, H = 8, A = 1, I = 9, R = 18

"EJCKT" শব্দটিতে,
C(3) + 2 = E(5)
H(8) + 2 = J(10)
A(1) + 2 = C(3)
I(9) + 2 = K(11)
R(18) + 2 = T(20)

অর্থাৎ প্রতিটি বর্ণের অবস্থানে + 2 যোগ করা হয়েছে।

অনুরূপভাবে, TABLE শব্দটিতে T = 20, A = 1, B = 2, L = 12, E = 5

নির্ণেয় শব্দটি হবে = VCDNG [যেখানে V = 22, C = 3, D = 4, N = 14, G = 7]

৩২.
Choose the synonym of 'Fragrance'.
  1. Dull
  2. Freshness
  3. Aroma
  4. Beauty
ব্যাখ্যা

Fragrance অর্থ - সুগন্ধ; সুরভি; সুবাস।
এর Synonym হচ্ছে - Aroma; যার অর্থ সুগন্ধ; সৌরভ।

অন্যান্য অপশনগুলোর অর্থ:
• Dull -  নিষ্প্রভ; অনুজ্জ্বল।
• Freshness - সজীবতা।
• Beauty - রূপ; লাবণ্য।

Source: Accessible Dictionary.

৩৩.
P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে খাটো কে?
  1. T
  2. P
  3. R
  4. S
ব্যাখ্যা

প্রশ্ন: P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে খাটো কে?

সমাধান:
প্রদত্ত তথ্য থেকে পাই,

P এবং Q এর উচ্চতা সমান: P = Q ..........(১)
R হলো P এর থেকে খাটো: P > R ............।(২)
S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা: T > S > Q .........(৩)
১, ২ ও ৩ নম্বর তথ্য একত্রে লিখলে পাই,
T > S > (P = Q) > R

অতএব, R হলো সবার মধ্যে সবচেয়ে খাটো।

৩৪.
"বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের উর্দীর নিচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি।" - এই বাক্যে কয়টি ভুল রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোন ভুল নেই
ব্যাখ্যা

"বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের উর্দীর নিচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি।" - এই বাক্যে মোট ৩টি ভুল রয়েছে?
» সঠিক বাক্য: বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি

১. বাক্যটি সাধুভাষায় রচিত, তাই 'যাদের' না হয়ে 'যাহাদের' হবে।
২. উর্দী বানানটি ভুল। এর সঠিক রূপ উর্দি।
৩. মুর্তি বানানও ভুল। এর সঠিক রূপ মূর্তি।

উৎস: যৌবনের গান, কাজী নজরুল ইসলাম ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩৫.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. পোল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর (দেশের নাম) মধ্যে ব্যাতিক্রম হলো পোল্যান্ড।

প্রদত্ত দেশগুলোর মধ্যে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড হলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ।

অন্যদিকে, পোল্যান্ড হলো মধ্য ইউরোপের একটি দেশ, অর্থাৎ এটি ভৌগোলিকভাবে অন্য তিনটির থেকে ব্যতিক্রম।

 উৎস: Worldatlas.com

৩৬.
Arrange the following words in a meaningful sequence.
1. Sickness; 2. Germs; 3. Recovery; 4. Medicine; 5. Diagnosis
  1. 1, 2, 5, 4, 3 
  2. 2, 1, 5, 4, 3
  3. 2, 5, 1, 4, 3
  4. 2, 1, 4, 5, 3
ব্যাখ্যা

 প্রশ্ন: Arrange the following words in a meaningful sequence.
1. Sickness; 2. Germs; 3. Recovery; 4. Medicine; 5. Diagnosis

সমাধান:
Germs ⇒ Sickness ⇒ Diagnosis ⇒ Medicine ⇒ Recovery
2 ⇒ 1 ⇒ 5 ⇒ 4 ⇒ 3

৩৭.
'পরিমল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মৌমাছি
  2. মধু
  3. সৌরভ
  4. খ ও গ
ব্যাখ্যা

পরিমল (বিশেষ্য)
অর্থ:
১ কুঙ্কুম, চন্দন ইত্যাদির মর্দনজাত সুগন্ধ।
২ পুষ্প চন্দন প্রভৃতির সৌরভ। 
৩ মধু।

অপশন অনুসারে খ) মধু ও গ) সৌরভ দুটিই সঠিক। তাই সঠিক উত্তর হবে ঘ) খ ও গ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।

৩৮.
"শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!" এখানে 'নেহারি' শব্দের অর্থ কী?
  1. মেরুদণ্ড
  2. পায়ের হাড়
  3. প্রত্যক্ষ করে
  4. উঁচু করে
ব্যাখ্যা

"বল বীর- 
বল উন্নত মম শির
শির নেহারি আমারি, নত-শির ঐ শিখর হিমাদ্রির! - পঙক্তিগুলো কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার অন্তর্গত।

এখানে 'নেহারি' শব্দের অর্থ: দেখে; প্রত্যক্ষ করে।
------------------------------------

বাক্যটির অর্থ:
'শির' শব্দের অর্থ হলো=  মাথা বা মস্তক,
’নেহারি’ = দেখে; প্রত্যক্ষ করে।
'আমারি' = আমার,
'নতশির' =  নত-মস্তক,
'শিখর' = চূড়া
'হিমাদ্রি' = হিমালয়।

- শব্দগুলোর  অর্থের সমন্বয় বাক্যটির অর্থ দাঁড়ালো: আমার মাথা দেখে হিমালয়ের চূড়াও নতমস্তক।
- এখানে কবির প্রবল আত্মবিশ্বাস ফুটে উঠেছে যার জন্য হিমালয় ও তার কাছে মাথা নত করে।

উল্লেখ্য - বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে নেহারি শব্দের অর্থ - গোরু বা ছাগলের হাঁটু থেকে পায়ের নিচের অংশের হাড় সেদ্ধ করে রাঁধা কাথ।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্যপাঠ, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ।

৩৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. প্রণিত
  2. খন্ডিত
  3. লাঞ্ছিত
  4. বিষ্মিত
ব্যাখ্যা

সঠিক বানান - লাঞ্ছিত।
এর অর্থ: ভর্ৎসিত, নিন্দিত, উৎপীড়িত, অপমানিত।

অন্যান্য অপশনের সঠিক বানান: 
ক) প্রণিত শব্দের সঠিক বানান - প্রণীত।
খ) খন্ডিত শব্দের সঠিক বানান - খণ্ডিত।
ঘ) বিষ্মিত শব্দের সঠিক বানান - বিস্মিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪০.
কুসংস্কার : শিক্ষা : : ব্যাধি : ?
  1. পরিচ্ছন্নতা
  2. হাসপাতাল
  3. চিকিৎসা
  4. পুষ্টিকর খাদ্য
ব্যাখ্যা

• কুসংস্কার দূর করতে শিক্ষা প্রয়োজন।
• একইভাবে, ব্যাধি দূর করতে চিকিৎসা প্রয়োজন।

অন্যান্য অপশন বিশ্লেষণ:
- পরিচ্ছন্নতা : রোগ প্রতিরোধে পারিপার্শ্বিক ভাবে সহায়ক কিন্তু ব্যাধির সমাধান নয়।
- পুষ্টিকর খাদ্য: স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাদ্য খেতে হবে, তবে তা চিকিৎসার বিকল্প নয়।
- হাসপাতাল: এটি ব্যাধি নিরাময়ের একটি স্থান। যদি কুসংস্কারের বিপরীতে 'স্কুল' বা 'বিদ্যালয়' থাকত, তবে ব্যাধির বিপরীতে 'হাসপাতাল' সঠিক হতো।