পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত [সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা।] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
x - {x - (x + 1)} = কত?
  1. x - 1
  2. x
  3. x + 1
  4. 2x + 1
সঠিক উত্তর:
x + 1
উত্তর
সঠিক উত্তর:
x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x - {x - (x + 1)} = কত?

সমাধান:
x - {x - (x + 1)}
= x - {x - x - 1}
= x + 1
.
যদি x3 + mx + 10 = 0 হয় এবং এর একটি সমাধান - 2 হয়, তবে m এর মান কত হবে?
  1. - 1
  2. 9
  3. - 9
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x3 + mx + 10 = 0 হয় এবং এর একটি সমাধান - 2 হয়, তবে m এর মান কত হবে? 

সমাধান:
x3 + mx + 10 = 0
x এর মান - 2 হলে, সমীকরণটি হবে,
(-2)3 + m. (- 2) + 10 = 0
⇒ -8 - 2m + 10 = 0
⇒ - 2m = - 10 + 8
⇒ -2m = - 2
∴ m = 1
.
x + 2y = 4 এবং x/y = 2 হলে, x - y এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 4 এবং x/y = 2 হলে, x - y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 2y = 4 ------------ (1)
x/y = 2
⇒  x = 2y ------------ (2)

(1) নং হতে,
x + 2y = 4
⇒ x + x = 4
⇒ 2x = 4
∴ x = 2

y = 2/2 = 1

x - y = 2 - 1 
= 1
.
2m = 5 - n হলে, 4m + 2n = কত?
  1. 10
  2. 12
  3. 14
  4. 15
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: 2m = 5 - n হলে, 4m + 2n = কত?

সমাধান:
2m = 5 - n
⇒ 2m + n = 5
⇒ 2(2m + n) = 5 × 2
∴ 4m + 2n = 10
.
3x - y = 2 এবং 2x + 3y = 5 সরলরেখা দুইটি যে বিন্দু দিয়ে অতিক্রম করবে-
  1. (1, 1)
  2. (1, 2)
  3. (2, 1)
  4. (-1, 1)
সঠিক উত্তর:
(1, 1)
উত্তর
সঠিক উত্তর:
(1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - y = 2 এবং 2x + 3y = 5 সরলরেখা দুইটি যে বিন্দু দিয়ে অতিক্রম করবে-

সমাধান: 
3x - y = 2
⇒ 3(3x - y) = 6 [3 দ্বারা গুণ করে]
⇒ 9x - 3y = 6 

2x + 3y = 5

9x - 3y + 2x + 3y = 6 + 5 
⇒ 11x = 11 
∴ x = 1

2 + 3y = 5
⇒ 3y = 3
⇒ y = 1
.
3(x - 2) < 6 অসমতাটির সমাধান সেট- 
  1. S = {x ∈ R : x < 4}
  2. S = {x ∈ R : x < 5}
  3. S = {x ∈ R : x < 6}
  4. S = {x ∈ R : x < 8}
সঠিক উত্তর:
S = {x ∈ R : x < 4}
উত্তর
সঠিক উত্তর:
S = {x ∈ R : x < 4}
ব্যাখ্যা
প্রশ্ন: 3(x - 2) < 6 অসমতাটির সমাধান সেট- 

সমাধান:
3(x - 2) < 6
⇒  x - 2 < 6/3 
⇒ x - 2 < 2
⇒  x - 2 + 2 < 2 + 2 
⇒  x < 4

∴ নির্ণেয় সমাধান: x < 4

∴ সমাধান সেট, S = {x ∈ R : x < 4}
.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১ হলে, বৃহত্তর সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ১৯
  3. ২০
  4. ২১
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১ হলে, বৃহত্তর সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
ক্রমিক সংখ্যা দুইটি = ক এবং (ক + ১)

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৪১
⇒ ক + ২ক + ১ - ক = ৪১
⇒ ২ক = ৪০
⇒ ক = ২০

∴ বৃহত্তর সংখ্যাটি = ২১
.
y ≤ (y/2) + 3 অসমতাটির সমাধান সেট- 
  1. S = {y ∈ R: y ≤ 2}
  2. S = {y ∈ R: y ≤ 4}
  3. S = {y ∈ R: y ≤ 6}
  4. S = {y ∈ R: y ≤ 9}
সঠিক উত্তর:
S = {y ∈ R: y ≤ 6}
উত্তর
সঠিক উত্তর:
S = {y ∈ R: y ≤ 6}
ব্যাখ্যা
প্রশ্ন: y ≤ (y/2) + 3 অসমতাটির সমাধান সেট- 

সমাধানঃ
y ≤ (y/2)+3
⇒  y - (y/2) ≤ 3  
⇒ y/2 ≤ 3
⇒  y ≤ 6

∴নির্ণেয় সমাধান: y ≤ 6

এখানে, সমাধান সেট S = {y ∈ R: y ≤ 6}
.
যদি mx + ny = 12my হয়, তাহলে (x/y) +(n/m) =?
  1. 6
  2. 8
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি mx + ny = 12my হয়, তাহলে (x/y) +(n/m) =?

সমাধান: 
mx + ny=12my
⇒ (mx + ny)/my = 12 
⇒ (x/y) +(n/m) = 12
১০.
কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটির সম্ভাব্য মান -
  1. 2 < x < 5
  2. - 5 < x < 5
  3. 0 < x < 5
  4. 0 < x < 1
সঠিক উত্তর:
0 < x < 5
উত্তর
সঠিক উত্তর:
0 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটির সম্ভাব্য মান -

সমাধান: 
ধরি, সংখ্যাটি x 

5x < 2x + 15
⇒ 5x - 2x < 15 
⇒ 3x < 15
⇒ x < 15/3
⇒ x < 5 

যেহেতু সংখ্যাটি ধনাত্মক, x > 0

∴ নির্ণেয় সমাধান 0 < x < 5
১১.
(x/3) + (x/4) + (x/5) > 47/60 এর সমাধান-
  1. x > - 1
  2. x > 0
  3. x > 1
  4. x > 3
সঠিক উত্তর:
x > 1
উত্তর
সঠিক উত্তর:
x > 1
ব্যাখ্যা

প্রশ্ন: (x/3) + (x/4) + (x/5) > 47/60 এর সমাধান- 

সমাধান:
 (x/3) + (x/4) + (x/5) > 47/60
⇒ (20x + 15x + 12x)/60 > 47/60 
⇒ 47x > 47
⇒ x > 1

∴নির্ণেয় সমাধান: x > 1

১২.
যদি (1/x) + y = 4 হয়, তবে x =?
  1. (4 - y)
  2. 1/(4 + y)
  3. 1/(4 - y)
  4. 1/y
সঠিক উত্তর:
1/(4 - y)
উত্তর
সঠিক উত্তর:
1/(4 - y)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (1/x) + y = 4 হয়, তবে x =?

সমাধান: 
(1/x) +y =4 
⇒ 1/x = 4 - y
⇒ x = 1/(4 - y)
১৩.
x - 2y = 8, 3x - 2y = 4 সমীকরণ জোটের x এর মান কত?
  1. - 1
  2. - 2
  3. - 3
  4. - 4
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন:  x - 2y = 8, 3x - 2y = 4 সমীকরণ জোটের x এর মান কত?

সমাধান: 
x - 2y = 8.............(1)
3x - 2y = 4.............(2)

(2) - (1)⇒ 
3x - 2y - (x - 2y) = 4 - 8
⇒ 3x - 2y - x + 2y = - 4
⇒ 2x = - 4
⇒ x = - 2
১৪.
4z + 4 > 16 হলে- 
  1. z > 1
  2. z > 2
  3. z > 3
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
z > 3
উত্তর
সঠিক উত্তর:
z > 3
ব্যাখ্যা
প্রশ্ন: 4z + 4 > 16 হলে- 

সমাধান: 
4z + 4 > 16
⇒ 4z > 16 - 4
⇒ 4z > 12 
∴ z > 3
১৫.
2(5 + x) = 16 হলে, x এর মান কত?  
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 2(5 + x) = 16 হলে, x এর মান কত?  
 
সমাধান: 2(5 + x) = 16
⇒ 2 × 5 + 2 × x = 16 
⇒ 10 + 2x = 16
⇒ 2x = 16 - 10
⇒  2x = 6
⇒ x = 3
১৬.
4(x + 2) > 3x + 8 হলে, অসমতাটির সমাধান নির্ণয় করুন। 
  1. x > 0
  2. x > 2
  3. x > 4
  4. x > 6
সঠিক উত্তর:
x > 0
উত্তর
সঠিক উত্তর:
x > 0
ব্যাখ্যা
প্রশ্ন: 4(x + 2) > 3x + 8 হলে, অসমতাটির সমাধান নির্ণয় করুন। 

সমাধান: 
4(x + 2) > 3x + 8
⇒ 4x + 8 > 3x + 8
⇒ 4x - 3x > 8 - 8 
∴ x > 0
১৭.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭ জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. ৩০ জন  
  2. ৩২ জন  
  3. ৩৮ জন  
  4. ৪০ জন  
সঠিক উত্তর:
৩৮ জন  
উত্তর
সঠিক উত্তর:
৩৮ জন  
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান: 
ধরি, ডেকের যাত্রী ক জন
কেবিনের যাত্রী সংখ্যা ৪৭ - ক জন 

ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা
কেবিনের ভাড়া = ৩০ × ২ টাকা 
= ৬০ টাকা  

প্রশ্নমতে, 
৩০ক + ৬০ (৪৭ - ক) = ১৬৮০ টাকা 
⇒ ৩০ক + ২৮২০ - ৬০ক = ১৬৮০ 
⇒ ২৮২০ - ৩০ক = ১৬৮০ 
⇒ ৩০ক = ২৮২০ - ১৬৮০ 
⇒ ৩০ক = ১১৪০
∴ ক = ৩৮ 

ডেকের যাত্রী ৩৮ জন  
১৮.
একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?
  1. ± 1
  2. ± 2
  3. ± 3
  4. ± 4
সঠিক উত্তর:
± 1
উত্তর
সঠিক উত্তর:
± 1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
সংখ্যাটির বিপরীত সংখ্যা 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2x
⇒ x2 + 1 = 2x2
⇒  2x2 - x2 = 1
⇒ x2 = 1
∴ x = ± 1
১৯.
একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা কয়জন?
  1. ৮৯ জন 
  2. ৯৬ জন 
  3. ৯৮ জন 
  4. ১১০ জন 
সঠিক উত্তর:
৯৬ জন 
উত্তর
সঠিক উত্তর:
৯৬ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা কয়জন?

সমাধান: 
ধরি, বেঞ্চ সংখ্যা ক 

একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে।
ছাত্রী সংখ্যা = (ক - ২) × ৬ জন 

প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়।
ছাত্রী সংখ্যা = ৫ক + ৬ 

প্রশ্নমতে, 
৫ক + ৬ = (ক - ২) × ৬
⇒ ৫ক + ৬ = ৬ক - ১২
⇒ ৬ক - ৫ক = ১২ + ৬
∴ ক = ১৮ 

অতএব, ছাত্রী সংখ্যা = (৫ × ১৮) + ৬
= ৯০ + ৬ 
= ৯৬ জন 
২০.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ৪; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে ২ যোগ  করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা  ১/৩ এর সমান। ভগ্নাংশটি কত?
  1. ৩/১০
  2. ১/১০
  3. ৭/১০
  4. ৬/১০
সঠিক উত্তর:
৬/১০
উত্তর
সঠিক উত্তর:
৬/১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ৪; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে ২ যোগ  করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা  ১/৩ এর সমান। ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি, লব ক
হর ক + ৪

প্রশ্নমতে, 
(ক - ২)/(ক + ৪ + ২) = ১/৩
⇒ (ক - ২)/(ক + ৬) = ১/৩
⇒ ৩(ক - ২) = ক + ৬
⇒ ৩ক - ৬ = ক + ৬ 
⇒ ২ক = ১২
∴ ক = ৬

লব ৬
হর = ৬ + ৪
= ১০
ভগ্নাংশটি ৬/১০
২১.
পরমমান চিহ্ন ব্যবহার করে - 3 < x < 1 অসমতাটি প্রকাশ করুন।
  1. |2x - 1| < 2
  2. |x - 1| < 2
  3. |x + 1| < 2
  4. |2x + 1| < 2
সঠিক উত্তর:
|x + 1| < 2
উত্তর
সঠিক উত্তর:
|x + 1| < 2
ব্যাখ্যা
প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে -3 < x < 1 অসমতাটি প্রকাশ করুন।

সমাধান:
দেওয়া আছে, -3 < x < 1
এখানে, (-3 + 1)/2
= -2/2
= -1

এখন, প্রদত্ত অসমতার প্রত্যেক পক্ষ হতে -1 বিয়োগ করে পাই,
-3 < x < 1
⇒ -3 - (-1) < x - (-1) < 1 - (-1)
⇒ - 3 + 1 < x + 1 < 1 + 1
⇒ - 2 < x + 1 < 2
⇒ |x + 1| < 2
২২.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, বড় সংখ্যাটি কত? 
  1. 40
  2. 50
  3. 60
  4. 70
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, বড় সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
বড় সংখ্যাটি = x
ছোট সংখ্যাটি = 2x/3

প্রশ্নমতে,
x + (2x/3) = 100
⇒ (3x + 2x)/3 = 100
⇒ 5x/3 = 100
⇒ 5x = 300
⇒ x = 60