পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলী - সম্পূর্ণ সিলেবাস [৭০ নম্বর] উৎস: বিভিন্ন শ্রেণির বোর্ড বই, বিভিন্ন অথেনটিক ওয়েবসাইট, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও যেকোনো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
বর্তমানে বিশ্বে শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
  1. ক) হংকং
  2. খ) সিঙ্গাপুর সিটি
  3. গ) তেল আবিব
  4. ঘ) লাসভেগাস
ব্যাখ্যা

বিশ্বের ব্যয়বহুল শহর:
২৯ জুন ২০২২ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Mercer বিশ্বের ৪০০টি শহরকে অন্তর্ভুক্ত করে 2022 Cost of Living City Ranking শিরোনামে এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে -

বিশ্বে শীর্ষ ব্যয়বহুল শহর - হংকং (চীন)।
সবচেয়ে কম ব্যয়বহুল শহর - আঙ্কারা (তুরস্ক)।
প্রতিবেদন অনুসারে রাজধানী ঢাকা শহরের অবস্থান - ৯৮তম।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।

.
'পেরেস্ত্রৈকা' শব্দের উদ্ভাবক-
  1. ক) বরিস ইয়েলৎসিন
  2. খ) যোসেফ ব্রেজনেভ
  3. গ) মিখাইল গর্বাচেভ
  4. ঘ) যোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা

- 'পেরেস্ত্রৈকা' শব্দের উদ্ভাবক মিখাইল গর্বাচেভ।
- তিনি ছিলেন সর্বশেষ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৭ সালে শব্দটি প্রবর্তন করেন।
- এটি হচ্ছে উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার।
- তিনি এটির মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নয়া অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হোন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

.
'করনার স্টোন অব পিস' কী?
  1. ক) জলপ্রপাত
  2. খ) ভ্যাকসিন
  3. গ) স্মৃতিসৌধ
  4. ঘ) যুদ্ধক্ষেত্র
ব্যাখ্যা

- 'করনার স্টোন অব পিস' হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওকিনাওয়ার যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ।
- ১৯৯৫ সালের ২৩ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৫০ তম বার্ষিকী উপলক্ষে স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়।

উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।

.
কোনটি হর্নস অব আফ্রিকার দেশ নয়?
  1. ক) সোমালিয়া
  2. খ) গাম্বিয়া
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) ইরিত্রিয়া
ব্যাখ্যা

- হর্নস অব আফ্রিকার (Horns of Africa) মূলত একটি অঞ্চল।
- যাকে মানচিত্রে দেখতে শিংয়ের মতো মনে হয়।
- এই অঞ্চলে অবস্থিত দেশ মোট ৪ টি।
- দেশগুলো হচ্ছে সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতি।
- সোমালিয়া অবস্থিত এই শিংয়ের শীর্ষে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

.
'স্প্রাটলি দ্বীপপুঞ্জ' কোন সাগরে অবস্থিত?
  1. ক) আরব সাগর
  2. খ) পারস্য উপসাগর
  3. গ) ভূমধ্যসাগর
  4. ঘ) দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা

- স্প্রাটলি দ্বীপপুঞ্জ অবস্থিত দক্ষিণ চীন সাগরে।
- এটি নিয়ে চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের মধ্যে বিরোধ রয়েছে।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

.
যুক্তরাজ্যভিত্তিক Henley & Partners এর সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট-
  1. ক) যুক্তরাষ্ট্রের
  2. খ) জার্মানির
  3. গ) ফিনল্যান্ডের
  4. ঘ) জাপানের
ব্যাখ্যা

• ১৯ জুলাই ২০২২ যুক্তরাজ্যভিত্তিক Henley & Partners বিশ্বের ১৯৯টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে ‘The Henley Passport Index : Q3 2022 Global Ranking’। সূচক অনুসারে,
- সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের।
- জাপানের নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩ টি দেশে ভ্রমণ করতে পারেন।
- শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৪তম।
- বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।
- সূচকে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
- আফগানিস্তানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ২৭টি দেশে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

.
দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি?
  1. ক) ১৩তম
  2. খ) ১৪তম
  3. গ) ১৫তম
  4. ঘ) ১৬ তম
ব্যাখ্যা

- ১৮ জুলাই, ২০২২ তারিখে ভারতে অনুষ্ঠিত হয় ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন।
- উক্ত নির্বাচনে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু জয়লাভ করেন।
- তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি (ভি.ভি. গিরি ২ বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন)
- তিনি ২৫ জুলাই দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি ভারতের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ আদিবাসী গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে।
- তিনি ভারতের দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও ভারতীয় ওয়েবসাইট।

.
ইন্দোচীন বলয়ের দেশ নয়-
  1. ক) ভিয়েতনাম
  2. খ) লাওস
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) ব্রুনাই
ব্যাখ্যা

• ইন্দোচীন বলয়ের দেশ ৩টি। দেশগুলো হলোঃ
১. ভিয়েতনাম,
২. কম্বোডিয়া ও
৩. লাওস।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

.
ভলগা নদী কোন দেশে অবস্থিত?
  1. ক) জার্মানি
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা

- ভলগা নদী রাশিয়ায় অবস্থিত।
- এটি দৈর্ঘ্য, প্রবাহ ও অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী।
- মস্কোসহ রাশিয়ার ১১টি শহর নদীটির অববাহিকায় অবস্থিত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

১০.
প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে-
  1. ক) ডোভার প্রণালি
  2. খ) বেরিং প্রণালি
  3. গ) ফ্লোরিডা প্রণালি
  4. ঘ) পানামা প্রণালি
ব্যাখ্যা

- দুটি সমুদ্র বা নদীকে সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে প্রণালী বলে।
- প্রণালি দুটি স্থলভাগকে বিভক্ত করে।
- প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা প্রণালি।
- উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিভক্ত করেছে পানামা প্রণালি।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

১১.
'গুয়ারিয়া' জলপ্রপাত কোন দেশে অবস্থিত?
  1. ক) ভেনিজুয়েলা
  2. খ) কানাডা
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা

- 'গুয়ারিয়া' জলপ্রপাত ব্রাজিলে অবস্থিত।
- এঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলায় অবস্থিত।
- স্টবাক জলপ্রপাত সুইজারল্যান্ডে অবস্থিত।
- নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

১২.
'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

- 'তাস' রাশিয়ার বার্তা সংস্থা।
- পিটিআই ভারতের বার্তা সংস্থা।
- সিনহুয়া চীনের বার্তা সংস্থা।
- এএফপি ফ্রান্সের বার্তা সংস্থা।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

১৩.
'মানসম্মত শিক্ষা' এসডিজির কত নং লক্ষ্যমাত্রা?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ২
ব্যাখ্যা

• এসডিজির মোট লক্ষ্য‌মাত্রা ১৭টি। কয়েকটি হলোঃ
১. দারিদ্র্য বিমোচন,
২. ক্ষুধা মুক্তি,
৩. সুস্বাস্থ্য,
৪. মানসম্মত শিক্ষা,
৫. লিঙ্গ বৈষম্য,
৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,
৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি,
৮. কর্মসংস্থান ও অর্থনীতি,
৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো,
১০. বৈষম্য হ্রাস,
১৩. জলবায়ু পরিবর্তন সম্পর্কিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১৪.
জাতিসংঘের নারী উন্নয়ন তহবিলের সদরদপ্তর-
  1. ক) নাইরোবি
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) হেলসিঙ্কি
ব্যাখ্যা

- UNIFEM (United Nations Development Fund for Women) হচ্ছে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল।
- এটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১৫.
কোনটি বাল্টিক সাগর তীরবর্তী রাষ্ট্র নয়?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) লাটভিয়া
  3. গ) মন্টিনিগ্রো
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা

• বাল্টিক সাগর তীরবর্তী রাষ্ট্র গুলো হলোঃ
- ফিনল্যান্ড,
- এস্তোনিয়া,
- লাটভিয়া,
- লিথুনিয়া,
- পোল্যান্ড,
- সুইডেন,
- রাশিয়া,
- জার্মানি ও
- ডেনমার্ক।
• অপরদিকে, মন্টিনিগ্রো হচ্ছে বলকান রাষ্ট্র।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

১৬.
ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে প্রথম কোন দেশে সফরে যান?
  1. ক) কাতার
  2. খ) তুরস্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) ইরান
ব্যাখ্যা

১৯ জুলাই, ২০২২ তারিখে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে প্রথম বিদেশ সফরে ইরান যান ভ্লাদিমির পুতিন।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

১৭.
ইন্টারপোলের সদরদপ্তর অবস্থিত-
  1. ক) ব্রাসেলস
  2. খ) ভিয়েনা
  3. গ) জেনেভা
  4. ঘ) লিও
ব্যাখ্যা

- Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organisations।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- ইন্টারপোলের বর্তমান সদস্য ১৯৫টি।
- ২৩ নভেম্বর ২০২১ তারিখে ইন্টারপোলের ১৯৫তম সদস্যপদ লাভ করে মাইক্রোনেশিয়া।
- ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- তিনি দায়িত্ব গ্রহণ করেন ২৫ নভেম্বর ২০২১ তারিখে।

উৎস: ইন্টারপোল ওয়েবসাইট 

১৮.
'UNEP' কী ধরনের সংগঠন?
  1. ক) রাজনৈতিক
  2. খ) মানবাধিকার
  3. গ) অর্থনৈতিক
  4. ঘ) পরিবেশ
ব্যাখ্যা

- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি হচ্ছে- UNEP (United Nations Environment Programme)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে স্টকহোম সামিটের মাধ্যমে।
- এর সদরদপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে।

উৎসঃ UNEP এর ওয়েবসাইট।

১৯.
'Avangard' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) কোরিয়া
  4. ঘ) চীন
ব্যাখ্যা

- 'Avangard' রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
- এটি শব্দের চেয়ে ২৭ গুণ বেশি গতিতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম।
- S-400 রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র।

উৎসঃ বিবিসি নিউজ।

২০.
প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৭৮৯ সালে
  2. খ) ১৭৯১ সালে
  3. গ) ১৭৯৯ সালে
  4. ঘ) ১৭৮৩ সালে
ব্যাখ্যা

- প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে।
- এই চুক্তির পক্ষদ্বয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২১.
'AUKUS' জোটের সদস্য দেশ নয়-
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এই তিনটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে নতুন সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

২২.
তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধ স্থায়ী ছিল-
  1. ক) ৬ দিন
  2. খ) ৭ দিন
  3. গ) ৯ দিন
  4. ঘ) ৫ দিন
ব্যাখ্যা

- এ পর্যন্ত আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় ৪ বার।
- প্রথম আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৭-৪৮ সালে।
- দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।
- তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
- চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- ১৯৭৩ সালেই মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

২৩.
মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ক) নিউইয়র্কে
  2. খ) জেদ্দা
  3. গ) হেলসিঙ্কি
  4. ঘ) দোহা
ব্যাখ্যা

২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে আফগানিস্তানে শান্তি ফেরাতে কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

উৎসঃ বিবিসি নিউজ।

২৪.
নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে কারান্তরীণ ছিলেন?
  1. ক) গ্যালাপোগাস দ্বীপে
  2. খ) কর্সিকা দ্বীপে
  3. গ) সেন্ট হেলেনা দ্বীপে
  4. ঘ) রোবেন দ্বীপে
ব্যাখ্যা

- ১৯৬১ সালে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন।
- ১৯৬২ সালে বর্ণবাদী সরকার তাকে গ্রেফতার করে এবং ১৯৬৪ সালে অন্তর্ঘাতসহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
- প্রচন্ড প্রতিবাদের মুখে বর্ণবাদী সরকার ১৯৯০ সালে ম্যান্ডেলাকে মুক্তি দিতে বাধ্য হয়।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের মধ্যে ১৮ বছর তিনি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের রোবেন দ্বীপে অন্তরীণ ছিলেন।
- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় শান্তিপূর্ণ নির্বাচন হলে জয় লাভ করেন এবং তিনি প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন‌।

উৎসঃ দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট।

২৫.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী-
  1. ক) শিনজো আবে
  2. খ) সানাই তাকাইচি
  3. গ) ফুমিও কিশিদা
  4. ঘ) ইউশিহিদে সুগা
ব্যাখ্যা

- জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ফুমিও কিশিদা।
- জাপানে ক্ষমতাসীন দলের (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) সভাপতি নির্বাচিত হন ফুমিও কিশিদা।

উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।

২৬.
কোন দুটি সংস্থার সমন্বয়ে 'IPCC' প্রতিষ্ঠিত হয়?
  1. ক) UNEP ও IMO
  2. খ) IOM ও WMO
  3. গ) IOM ও UNEP
  4. ঘ) UNEP ও WMO
ব্যাখ্যা

• IPCC (Inter-governmental Panel on Climate Change) নামক জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগ গঠিত হয়।
• প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ২৫০০ বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক, যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে।
• Greenpeace নেদারল্যান্ডভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
• Sierra Club যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা। এটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়।

উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

২৭.
ইউনিসেফ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে-
  1. ক) ১৯৫৪ সালে
  2. খ) ১৯৬৫ সালে
  3. গ) ১৯৮১ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ইউনিসেফ।
- ১৯৫০ সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে।
- ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়।
- ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও ১৯৭৭সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এ দেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।

উৎসঃ ইউনিসেফের ওয়েবসাইট।

২৮.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৫৬ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে।
- এর সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২৯.
SAP কর্মসূচি গ্রহণ করে-
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) ADB
  4. ঘ) WB
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF, International Monetary Fund)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান সদস্যদেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ- অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১২তম ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
- আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ক্রিস্টিন লাগার্দ।
- আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।
- ১৯৬৯ সালে আইএমএফ SDR (Special Drawing Rights) ও SAP (Structural Adjustment Program) কর্মসূচি গ্রহণ করে।
- SAP হলো কাঠামোগত সমন্বয় কর্মসূচি।
- এটি উন্নয়নশীল বিশ্বে ঋণদান শর্ত বা নীতিমালা।

উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।

৩০.
লোককল্যাণ মার্গ হলো ভারতের-
  1. ক) রাষ্ট্রপতির বাসভবন
  2. খ) প্রধানমন্ত্রীর বাসভবন
  3. গ) অর্থমন্ত্রীর বাসভবন
  4. ঘ) পররাষ্ট্রমন্ত্রীর বাসভবন
ব্যাখ্যা

- ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গ।
- ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলস।

উৎসঃ ভারতের সরকারি ওয়েবসাইট।

৩১.
যুক্তরাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য-
  1. ক) ১০টি
  2. খ) ১৩টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য ১৩টি। তাই পতাকায় ১৩টি দাগ রয়েছে।
- যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য ৫০টি। তাই তাদের পতাকায় ৫০টি তারকা চিহ্ন রয়েছে।

৩২.
'নেপলস সী বীচ' কোথায় অবস্থিত?
  1. ক) মিয়ানমার
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

'নেপলস সী বীচ' যুক্তরাষ্ট্র একটি বিখ্যাত সমুদ্র সৈকত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

৩৩.
কোন দেশ কমনওয়েলথ গেমস-২০২২ এ সর্বোচ্চ পদক লাভ করে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা

- ২৮ জুলাই থেকে ৮ আগস্ট, ২০২২ তারিখ কমনওয়েলথ গেমস-২০২২ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের বার্মিংহাম শহরে।
- এতে অংশগ্রহণ করে কমনওয়েলথ ভুক্ত ৭২টি দেশ।
- ৬৭টি স্বর্ণপদকসহ ১৭৮ পদক জিতে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে শীর্ষে অস্ট্রেলিয়া।
- দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, কানাডা, ভারত ও নিউজিল্যান্ড।

উৎসঃ বিবিসি নিউজ।

৩৪.
আন্তর্জাতিক রেডক্রস প্রতিষ্ঠা করেন-
  1. ক) রবার্ট ব্যাডেন পাওয়েল
  2. খ) ডেভিড প্যাটোন
  3. গ) পিটার বেনেনসন
  4. ঘ) হেনরি ডুনান্ট
ব্যাখ্যা

- বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন।
- ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ পর্যন্ত ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট এবং ইসরায়েলে রেডক্রিস্টাল নামে পরিচিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর অবস্থিত।

উৎসঃ রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট মুভমেন্টের ওয়েবসাইট।

৩৫.
সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র নয়-
  1. ক) আফগানিস্তান
  2. খ) নেপাল
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা

- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি।
- সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (সর্বশেষ সদস্য)।
- সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র ৩টি‌। যথা- নেপাল, আফগানিস্তান ও ভুটান।
- সার্কের সবচেয়ে বড় রাষ্ট্র ভারত এবং ছোট রাষ্ট্র মালদ্বীপ।

উৎসঃ সার্কের ওয়েবসাইট।

৩৬.
কোন শহরে ওআইসি প্রতিষ্ঠিত হয়?
  1. ক) বেলগ্রেড
  2. খ) রিয়াদ
  3. গ) রাবাত
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা

- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসির বর্তমান সদস্য ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎসঃ ওআইসির ওয়েবসাইট।

৩৭.
ন্যাটো (NATO) জোটের সর্বশেষ সদস্য-
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) সুইডেন
  3. গ) উত্তর মেসিডোনিয়া
  4. ঘ) ইউক্রেন
ব্যাখ্যা

- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ সালে।
- এটি একটি সামরিক জোট।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- স্নায়ুযুদ্ধ চলাকালে সমাজতান্ত্রিক আগ্রাসন রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২ টি দেশ চুক্তিবদ্ধ হয়ে এটি প্রতিষ্ঠা করে।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০ টি।
- সর্বশেষ সদস্য দেশ উত্তর মেসিডোনিয়া।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ দুইটি। দেশগুলো হলো আলবেনিয়া ও তুরস্ক।
- গত ২৮-৩০ জুন ২০২২ স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয় ন্যাটোর ৩২তম সম্মেলন।
- সম্মেলন চলাকালীন ২৯ জুন ন্যাটোর সদস্য হতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় সুইডেন এবং ফিনল্যান্ডকে।
- দেশ দুটির ন্যাটতে যোগদানের ব্যপারে শুরুতে তুরস্কের আপত্তি থাকলেও ৩০ জুন ২০২২ আপত্তি তুলে নিয়ে দেশ দুটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তুরস্ক।

উৎসঃ ন্যাটোর ওয়েবসাইট।

৩৮.
OPEC প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৮৯ সালে
  2. খ) ১৯৮১ সালে
  3. গ) ১৯৭২ সালে
  4. ঘ) ১৯৬০ সালে
ব্যাখ্যা

- বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ওপেকেরর বর্তমান সদস্য দেশ ১৩ টি। এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
- জানুয়ারী ২০২০ ইকুয়েডর ওপেক ত্যাগ করে। তার পূর্বে ২০১৯ সালের জানুয়ারিতে কাতার ওপেক ত্যাগ করে।

উৎসঃ ওপেকের ওয়েবসাইট।

৩৯.
জি-৭ জোটের সদস্য দেশ-
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা

- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলোঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ২৬ জুন, ২০২২ তারিখ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন শুরু হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।
- ১৯-২১ মে, ২০২৩ তারিখে ৪৯তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হিরোশিমা, জাপান।
- ৫০তম সম্মেলন হবে ২০২৪ সালে ইতালিতে।

উৎসঃ বিবিসি নিউজ।

৪০.
শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৮৫ সালে
  3. গ) ১৯৯৩ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা

- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৪ জুন ১৯৮৫ সালে।
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল।
- এই চুক্তিটি লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে এবং এটি কার্যকর হয় ১ লা নভেম্বর ১৯৯৩ সালে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ১৯ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।