পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়37 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি i) রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান; ii) ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান। এবং Subject - English Literature Topics: 1. Writers from Vicorian Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Alfred Lord Tennyson, Robert Browning, Charles Dickens, Sir Walter Scott, Matthew Arnold, Oscar Wilde, Thomas Hardy. Other Writers: R.L Stevenson, Mark Twain, William Hazlitt, Edward Fitzgerald, George Eliot, John Stuart Mill, Charles Robert Darwin, Karl Marx, Cardinal Newman, Thomas Babington Macaulay, Emily Bronte, Gustave Flaubert, Henry James, George Robert Gissing. 2. Modern English, Irish and Scottish Writers [Edwardian Period, Georgian Period] [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Bertrand Russell, David Herbert Lawrence, Edward Morgan Forster, George Bernard Shaw, George Orwell, James Joyce, Rudyard Kipling, Samuel Beckett, Thomas Stearns Eliot, Virginia Woolf, William Butler Yeats. Others Writers: William Gerald Golding, Winston Churchill, Dylan Thomas, John Masefield, Joseph Conrad, John Millington Synge, Aldous Huxley, Graham Greene, H.G. Wells, Harold Pinter, J. K. Rowling. ------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
Which kind of literary work is 'Locksley Hall'?
  1. Novel
  2. Poem
  3. Play
  4. Short story
সঠিক উত্তর:
Poem
উত্তর
সঠিক উত্তর:
Poem
ব্যাখ্যা
'Locksley Hall' হল বিখ্যাত ইংরেজি কবি Alfred, Lord Tennyson-এর লেখা একটি কবিতা। এটি ১৮৪২ সালে প্রকাশিত হয় এবং এটি নাটকীয় মনোলোগ আকারে রচিত।

• Locksley Hall:
- এটি Alfred Lord Tennyson রচিত।
- এটি একটি কবিতা।
- বক্তা এখানে বস্তুগত লাভ এবং পার্থিব সম্পদ লাভের জন্য করা বিবাহের বিরোধিতা করেন।

• 'Locksley Hall' হল আলফ্রেড, লর্ড টেনিসনের একটি বিখ্যাত কবিতা, যা ১৮৪২ সালে প্রকাশিত হয়। এই কবিতায়, বক্তা তার শৈশবের বাড়ি Locksley Hall এ ফিরে এসে, তার প্রাক্তন প্রেমিকা Amy -র প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। অ্যামি তার পিতামাতার ইচ্ছায় একজন ধনী পাত্রকে বেছে নিয়েছিলেন, যা বক্তার হৃদয়ে দুঃখ ও ক্ষোভের জন্ম দেয়। কবিতার মাধ্যমে, টেনিসন আধুনিক যান্ত্রিক বিশ্ব এবং সামাজিক পরিবর্তনের প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বক্তা প্রথমে এই পরিবর্তনকে প্রত্যাখ্যান করেন, তবে পরে তা মেনে নেন।

• Alfred Tennyson:
- তিনি একজন English poet.
- তিনি একজন Victorian poet.
- English poets were often regarded as the chief representative of the Victorian age in poetry.

• Notable works:
• Poems:
- Crossing the Bar,
- Enoch Arden,
- Idylls of the King, In Memoriam,
- Locksley Hall
- In memoriam.

Source: Britannica.com and Poetry Foundation.
.
"Grow old along with me!
The best is yet to be"- In which poem do these lines appear?
  1. My Last Duchess
  2. Rabbi Ben Ezra
  3. The Pied Piper of Hamelin
  4. Porphyria’s Lover
সঠিক উত্তর:
Rabbi Ben Ezra
উত্তর
সঠিক উত্তর:
Rabbi Ben Ezra
ব্যাখ্যা
• "Grow old along with me!
The best is yet to be"
- Robert Browning-এর বিখ্যাত কবিতা 'Rabbi Ben Ezra' থেকে নেওয়া হয়েছে।
- এই কবিতাটি 1864 সালে প্রকাশিত হয় এবং এতে একজন প্রাচীন ইহুদি দার্শনিক ও ধর্মীয় নেতা Rabbi Ben Ezra-এর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
- এটি Robert Browning রচিত 'Rabbi Ben Ezra' নামক কবিতার প্রথম দুই লাইন।

• Rabbi Ben Ezra:
- এটি Robert Browning রচিত একটি কবিতা।
- এটি একটি dramatic monologue ধর্মী কবিতা।
- Rabbi Ben Ezra হচ্ছেন একজন ইহুদী পন্ডিত।
- এই কবিতায় মূলত কবির ধর্মীয় দর্শন সম্বন্ধে বর্ণনা করা হয়েছে।

• কবিতাটির প্রথম স্তবক:

"Grow old along with me!
The best is yet to be,
The last of life, for which the first was made:
Our times are in His hand
Who saith, 'A whole I planned,
Youth shows but half; trust God: see all, nor be
afraid!"

------- 'Rabbi Ben Ezra' by Robert Browning.

• Robert Browning:
- তিনি একজন British poet.
- তিনি Victorian age এর।
- He is noted for his mastery of dramatic monologue.

• Notable Works:
• Poems:
- My Last Duchess.
- The Pied Piper of Hamelin.
- Fra Lippo Lippi.
- Andrea del Sarto.

• Plays: 
- Browning's first play, Strafford (1837), closed after only five performances.

Source: Britannica.com and Encyclopedia.com
.
John Millington Synge was a prominent playwright from which country?
  1. England
  2. Ireland
  3. Russia
  4. America
সঠিক উত্তর:
Ireland
উত্তর
সঠিক উত্তর:
Ireland
ব্যাখ্যা
John Millington Synge (১৮৭১-১৯০৯) ছিলেন একজন বিশিষ্ট আইরিশ লেখক।

• John Millington Synge (জে. এম. সিন্‌জ) (জন্ম: ১৬ এপ্রিল, ১৮৭১, রাথফার্নহাম, ডাবলিনের নিকটবর্তী, আয়ারল্যান্ড—মৃত্যু: ২৪ মার্চ, ১৯০৯, ডাবলিন) ছিলেন আইরিশ সাহিত্য পুনর্জাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, একজন শক্তিশালী কাব্যনাট্যকার, যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলীয় অঞ্চলের কঠোর গ্রামীণ জীবনযাত্রাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্রিত করেছিলেন।

• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম - 
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
.
Who is the author of The Pickwick Papers?
  1. David Herbert Lawrence
  2. Edward Morgan Forster
  3. Thomas Hardy
  4. Charles Dickens
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা
'The Pickwick Papers' হল ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক Charles Dickens-এর লেখা প্রথম উপন্যাস।

• The Pickwick Papers
, in full The Posthumous Papers of the Pickwick Club is the first published novel by Charles Dickens.
- ১৮৩৬ থেকে ১৮৩৭ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত এই উপন্যাসটিকে ভ্রমণকাহিনী বা travelogue হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
- উপন্যাস টি Dickens তাঁর ছদ্মনামে (Boz) প্রকাশ করেছিলেন।
- Pickwick হচ্ছে লন্ডনের একটি ক্লাবের নাম এবং এর প্রধান হচ্ছেন Samuel Pickwick.
- তিনি তাঁর বন্ধুদের নিয়ে ভ্রমন ক্লাবটি গঠন করেন এবং ভ্রমণে বের হয়ে বিভিন্ন দূর্ঘটনা আর হাস্যরস এবং সশেষে এক তরুনীকে উদ্ধারের মাধ্যমে কাহিনী এগিয়ে যায়।
- এই উপন্যাসটির জনপ্রিয়তা এত বেশি ছিল যে, এটি Charles Dickens কে সাহিত্য জগতে ঔপন্যাসিক হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করে।
- সেদিক বিবেচনায় এটি Dickens এর প্রথম সার্থক উপন্যাস।

• Charles Dickens's Best Works:
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers, etc.

Source: Britannica.
.
"History repeats itself, first as a tragedy, second as a farce"- Who quoted it?
  1. Rudyard Kipling
  2. Bertrand Russell
  3. Alfred Lord Tennyson
  4. Karl Marx
সঠিক উত্তর:
Karl Marx
উত্তর
সঠিক উত্তর:
Karl Marx
ব্যাখ্যা
"History repeats itself, first as a tragedy, second as a farce" উক্তিটি কার্ল মার্কস (Karl Marx) করেছিলেন। এটি তার গ্রন্থ The Eighteenth Brumaire of Louis Bonaparte (১৮৫২) থেকে নেওয়া হয়েছে। মার্কস এই বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ইতিহাসে অনেক ঘটনা প্রথমবার গুরুতর ও গভীর প্রভাব ফেলে (tragedy), কিন্তু যখন অনুরূপ ঘটনা পুনরাবৃত্তি হয়, তখন তা হাস্যকর ও নাটকীয় (farce) হয়ে ওঠে।

• Karl Marx: 
- তিনি একাধারে একজন German philosopher, revolutionary, sociologist, historian এবং economist.
- Victorian Period এর অন্যতম এই লেখকের পুরো নাম Karl Heinrich Marx.
- Karl Marx কে “ Socialism and modern scientific communism” বলা হয়।
- He published The Communist Manifesto, the most celebrated pamphlet in the history of the socialist movement.
- Marx’s early writings are dominated by an understanding of alienation, a distinct type of social illness whose diagnosis looks to rest on a controversial account of human nature and its flourishing. 

• His famous books:
- Das Capital,
- Communist Manifesto,
- Holy Family,
- The Eighteenth Brumaire of Louis Bonaparte
- The Poverty of Philosophy.

• Famous quotes:
• Men make their own history.
• Religion is opium to the people.
• History repeats itself, first as a tragedy, second as a farce.

Source: Live MCQ Lecture and Britannica.
.
Who is the main protagonist of Wuthering Heights?
  1. Heathcliff
  2. Edgar Linton
  3. Nelly Dean
  4. Catherine Earnshaw
সঠিক উত্তর:
Heathcliff
উত্তর
সঠিক উত্তর:
Heathcliff
ব্যাখ্যা
Wuthering Heights উপন্যাসের প্রধান নায়ক হল হিথক্লিফ (Heathcliff)।

• Wuthering Heights
- এই উপন্যাসটি ১৮৪৭ সালে Emily Bronte ছদ্মনাম Ellis Bell এর অন্তর্গত হয়ে প্রকাশিত হয়।
- This intense, solidly imagined novel is distinguished from other novels of the period by its dramatic and poetic presentation, its abstention from authorial intrusion, and its unusual structure.
- Wuthering Heights by Emily Bronte হচ্ছে Gothic Novel এর একটি অন্যতম উদাহরণ।

• Heathcliff এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন এতিম বালক।
- অন্যের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw এর সাথে তার মনের মিলন ঘটে, দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে।
- কিন্তু Catherine প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়।
- যখন ফিরে আসে তখন সে অঢেল অর্থ বিত্তের মালিক।
- কাহিনীর এ পর্যায়ে তাকে তার মালিকের বাড়ী Wuthering Heights কিনে নেয়ার পাশাপাশি প্রাক্তন প্রেমিকা Catherine এর ননদের সাথে প্রেমের অভিনয় করে সম্পত্তির লোভে তাকে বিয়ে করতে দেখা যায়।
- পরবর্তীতে এই বিয়েটা ভেঙে যায় এবং এরপর Catherine মারা যায়। তার ভাই Hindley ও মারা যায়। কিন্তু তাদের সন্তানরা ধীরে ধীরে বড় হতে থাকে।
- Heathcliff এর সন্তানও এদের সাথে যোগ দেয়। এভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মাঝে এগিয়ে চলে।

• Important characters of this novel -
- Catherine Earnshaw,
- Cathy Linton,
- Edgar Linton,
- Heathcliff (The central character)
- Lockwood etc.

• Emily Bronte:
- ভিক্টরিয়ান যুগের একজন স্বনামধন্য সাহিত্যিক।
- Charlotte Bronte এর ছোট বোন।
- “Wuthering Heights” উপন্যাসকে ঘিরেই মূলত: তার পরিচতি।
- ত্রিশ বছর বয়সেই মৃত্যু বরণ করেন।

• Notable Works:
- Poems by Currer, Ellis and Acton Bell,
- Wuthering Heights, etc.

Source: Britannica and Live MCQ Lecture.
.
Who is the author of The Adventures of Tom Sawyer?
  1. Sir Walter Scott
  2. Mark Twain
  3. Edward Fitzgerald
  4. Rudyard Kipling
সঠিক উত্তর:
Mark Twain
উত্তর
সঠিক উত্তর:
Mark Twain
ব্যাখ্যা
'The Adventures of Tom Sawyer' হল বিখ্যাত মার্কিন লেখক Mark Twain-এর লেখা একটি ক্লাসিক উপন্যাস, যা ১৮৭৬ সালে প্রকাশিত হয়।

• The Adventures of Tom Sawyer:
- উপন্যাসটি রচনা করেছেন Mark Twain.
- এটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৬ সালে এবং মার্কিন সাহিত্যের অন্যতম প্রিয় ক্লাসিক হিসেবে বিবেচিত।
- যেহেতু, Mark Twain American সাহিত্যিক, তাই 'The Adventures of Tom Sawyer' is an American Novel.
- এটি মিসিসিপি নদীর তীরে একটি শহরে বসবাসকারী একটি দুষ্টু যুবককে কেন্দ্র করে লেখা।
- আমেরিকান লিটারেচারে এই উপন্যাস টি একটি ক্ল্যাসিক হিসেবে বিবেচিত।
- এর ব্যাপক জনপ্রিয়তার ফল স্বরূপ লেখকের আরেকটি সৃষ্টি হচ্ছে - এই উপন্যাসের সিকুয়্যাল The Adventures of Huckleberry Finn.

• Mark Twain একজন American humorist, journalist, lecturer, and novelist ছিলেন।
- তার আসল নাম ছিল Samuel Langhorne Clemens.
- Mark Twain is known as - The Father of American Literature.
- তিনি ১৮৩৫ সালে ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন।

• Notable works:
Travel narratives:
- The Innocents Abroad (1869),
- Roughing It (1872),
- Life on the Mississippi (1883).

• Adventure novel
- The Adventures of Tom Sawyer (1876),
- Adventures of Huckleberry Finn (1885).

Source: Britannica and Live MCQ Lecture.
.
"Paul Morel and Miriam Leivers" are famous characters created by -
  1. Thomas Hardy
  2. D.H. Lawrence
  3. Harold Pinter
  4. Charles Dickens
সঠিক উত্তর:
D.H. Lawrence
উত্তর
সঠিক উত্তর:
D.H. Lawrence
ব্যাখ্যা
Paul Morel এবং Miriam Leivers চরিত্র দুটি D.H. Lawrence-এর বিখ্যাত উপন্যাস Sons and Lovers থেকে নেওয়া হয়েছে।

• Sons and Lovers
- এটি D. H. Lawrence রচিত। 
- ১৯১৩ সালে প্রকাশিত এটি D.H Lawrence এর semi-autobiographical novel.
- এই novel টিকে Lawrence এর প্রথম mature novel ও বলা হয়।
- It is a psychological study of the familial and love relationships of a working-class English family.

• Summary:
- এটি একটি বিখ্যাত উপন্যাস, যা পারিবারিক সম্পর্ক, প্রেম, এবং মানসিক জটিলতা নিয়ে আলোচনা করে। উপন্যাসের প্রধান চরিত্র Paul Morel, যে তার মায়ের প্রতি অতিরিক্ত নির্ভরশীল এবং তার এই অতিরিক্ত নির্ভরশীলতা এবং ভালোবাসা তাকে তার জীবনের অন্য সম্পর্কগুলোতে সমস্যা সৃষ্টি করে।Paul, পরবর্তীতে তিনি অন্যান্য নারীদের সঙ্গেও (Miriam Leivers & Clara Dawes) সম্পর্ক তৈরি করে,কিন্তু তার মায়ের ছায়া ও প্রভাব তাকে তার সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। ভূমিকা রাখে। উপন্যাসটি মা-ছেলের সম্পর্কের গভীরতা, সামাজিক শ্রেণির পার্থক্য এবং মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে চিত্রিত করেছে। উপন্যাসটি পারিবারিক সম্পর্ক, প্রেম, এবং ব্যক্তিগত মুক্তির সন্ধান নিয়ে আলোচনা করে এবং মানুষের মনোবিকাশের গভীরতা তুলে ধরে।

• এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সমূহ -
- Paul Morel,
- mother, Gertrude,
- Miriam Leivers,
- Clara Dawes, etc.

• D.H. Lawrence, in full David Herbert Lawrence is an English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters.
- His novels Sons and Lovers, The Rainbow, and Women in Love made him one of the most influential English writers of the 20th century.

• David Herbert Lawrence well well-known novels:
- Aaron’s Rod,
- Lady Chatterley's Lover,
- Sons and Loves,
- The White Peacock,
- The Rainbow,
- Women in Love,
- A Modern Lover

Source: Britannica.
.
Which of these novels is set during the French Revolution?
  1. Hard Times
  2. A Tale of Two Cities
  3. David Copperfield
  4. Great Expectations
সঠিক উত্তর:
A Tale of Two Cities
উত্তর
সঠিক উত্তর:
A Tale of Two Cities
ব্যাখ্যা
চার্লস ডিকেন্সের A Tale of Two Cities উপন্যাসটি French Revolution (ফরাসি বিপ্লব) এবং তার পরবর্তী সন্ত্রাসের রাজত্বের পটভূমিতে রচিত। উপন্যাসটি লন্ডন ও প্যারিস—এই দুই শহরের কাহিনি অনুসরণ করে এবং বিপ্লবের নৃশংসতা, আত্মত্যাগ ও পুনর্জন্মের বিষয়গুলো তুলে ধরে। এটি ডিকেন্সের অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস।
 
• A Tale of Two Cities: 
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- London and Paris এর কাহিনী।
- ফরাসি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট।
- কাহিনীর সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুনী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর ।

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times
- The Pickwick Papers

Source: Live MCQ lecture and Britannica.com
১০.
Which war serves as the backdrop for the play 'Arms and the Man'?
  1. Franco-Prussian War
  2. Russo-Turkish War
  3. Serbo-Bulgarian War
  4. Crimean War
সঠিক উত্তর:
Serbo-Bulgarian War
উত্তর
সঠিক উত্তর:
Serbo-Bulgarian War
ব্যাখ্যা
জর্জ বার্নার্ড শ’র (George Bernard Shaw) নাটক Arms and the Man (১৮৯৪)-এর পটভূমি Serbo-Bulgarian War (১৮৮৫)।

• Arms and the Man:
- George Bernard Shaw এর একটি বিখ্যাত Comedy Drama.
- এটি  three acts এর play.
-১৮৮৫ সালে Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি।
- এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে। 
- তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।

• Important Characters of Arms and the Man:
- Captain Bluntschli: He is a Swiss mercenary fighting for the Serbian army.
- Raina Petkoff: Raina is a young Bulgarian woman engaged to Sergius.
- Major Sergius Saranoff: Raina's fiancé, Sergius is a heroic and dashing officer in the Bulgarian army.

• George Bernard Shaw:
- একজন বিখ্যাত আইরিশ Playwright and a Critic.
- তিনি ১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর উপাধি হলো - The greatest modern English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House,
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: Britannica.
১১.
"April is the ________ month, breeding
Lilacs out of the dead land, mixing" Complete the quote of T. S. Eliot.
  1. cruellest
  2. sweetest
  3. warmest
  4. hottest
সঠিক উত্তর:
cruellest
উত্তর
সঠিক উত্তর:
cruellest
ব্যাখ্যা
"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"
- উক্তিটি টি. এস. এলিয়টের (T. S. Eliot) বিখ্যাত কবিতা The Waste Land থেকে নেওয়া হয়েছে।

• The Waste Land:
- It is a masterpiece of T. S. Eliot.
- এটি ৪৩৩ লাইনের পাঁচ পার্টে বিভক্ত একটি দীর্ঘ কবিতা।
- কবিতাটি তিনি আধুনিক যুগের কবি Ezra Pound কে উৎসর্গ করেছিলেন।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- এই কবিতায় তিনি The Waste Land দ্বারা পুরো পৃথিবীকে বুঝিয়েছেন।
- তাঁর এই কবিতায় Hindu myth or allusion of philosophy পাওয়া যায়।
- ১৯২২ সালে লেখা এই কবিতা এবং আধুনিক সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি ১৯৪৮ সালে Noble Prize লাভ করেন।

• The Five Parts are -
1) 'The Burial of the Dead'
2) 'A Game of Chess'
3) 'The Fire Sermon'
4) 'Death by Water' and
5) 'What the Thunder Said'

• বিখ্যাত উক্তি -
- "April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"

• T.S. Eliot এর পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি ১৮৮৮ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন।
- T.S. Eliot একজন American-English poet, playwright, literary critic এবং editor ছিলেন।
- He was a leader of the Modernist movement in poetry.

• Notable works:
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943).
- The Love Song of J. Alfred Prufrock.

• Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

Source: Britannica and Live MCQ Lecture.
১২.
Ulysses is a novel by _______ author James Joyce.
  1. American
  2. British
  3. Irish
  4. Scottish
সঠিক উত্তর:
Irish
উত্তর
সঠিক উত্তর:
Irish
ব্যাখ্যা
"Ulysses" উপন্যাসটি James Joyce লিখেছেন, যিনি একজন আইরিশ (Irish) লেখক। তিনি ১৮৮২ সালে আয়ারল্যান্ডের Dublin শহরে জন্মগ্রহণ করেন এবং আধুনিক সাহিত্যর অন্যতম লেখক হিসেবে পরিচিত।

• Ulysses:
- It is a novel by Irish writer James Joyce.
- এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২২ সালে।
- Homer's Odyssey এর আধুনিক ভার্সন হিসেবে একে বিবেচনা করা হয়।
- ১৯০৪ সালের ১৬ জুন ডাবলিনের একটি দিনের বর্ণনা পুরো উপন্যাস জুড়ে। তবে এক দিনের হলেও ঘটনার পরিমান অসংখ্য। এজন্যই উপন্যাসের পৃষ্ঠা সংখ্যা প্রায় ৭৮৩।
- প্রধান চরিত্র তিনটি: Stephen Dedalus, Leopold Bloom এবং তার স্ত্রী Molly.
- এই তিনটি চরিত্র হোমারের Odyssey উপন্যাসের Telemachus, Ulysses এবং
Penelope এর প্রতিরুপ।
- Odyssey এর Trojan যুদ্ধ শেষে বাড়ী ফিরে আসার ঘটনার সাথে Ulysses উপন্যাসের কাহিনীর মিল দৃশ্যমান ।

• James Joyce: 
- তার পুরো নাম James Augustine Aloysius Joyce.
- He is an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods in such large works of fiction as Ulysses.

• উল্লেখ্য যে,
• The Poem 'Ulysses' is written by Alfred Tennyson.
১৩.
Which of the following is written by Harold Pinter?
  1. Moby-Dick
  2. The Caretaker
  3. The Catcher in the Rye
  4. The Great Gatsby
সঠিক উত্তর:
The Caretaker
উত্তর
সঠিক উত্তর:
The Caretaker
ব্যাখ্যা
• Harold Pinter wrote the play 'The Caretaker'.
- এটি একটি three-act play যা ১৯৬০ সালে প্রথম প্রকাশিত এবং মঞ্চস্থ হয়। 

• "The Caretaker" পিন্টারের দ্বিতীয় দীর্ঘ নাটক, যা পারিবারিক সম্পর্কে বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্কের উপর কেন্দ্রিত। নাটকের ঘটনাপ্রবাহ ঘটে Aston and Mick নামে দুই ভাইয়ের ফ্ল্যাটে, যেখানে কম বুদ্ধিমান Aston একজন অত্যন্ত চালাক এবং নিচু মন মানুষিকতার ভবঘুরে - Davies এরসাথে বন্ধুত্ব গড়ে তুলে।
- Davies চায় তারা দুই ভাই যেনো তাকে তাদের ফ্ল্যাটের কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করে এবং এর জন্য সে বিভিন্ন কৌশলের প্রয়োগ ঘটাতে থাকে। এতে Aston তাকে চাকুরি দিতে নিমরাজি থাকলেও, ডেভিসের চাকরি পাওয়ার চেষ্টায় মিক বাধা দেয়। নাটকের শেষে,  Davies নিজের প্রতারণয় ব্যর্থ হয় এবং ফলস্বরূপ Aston তাকে তাড়িয়ে দেয়।

• নাটকে এই তিন চরিত্রের মধ্যে যুক্তি, বিশ্বাস ও পরস্পর প্রতারণার জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে। পিন্টার এই নাটকে পারিবারিক সংকটের গভীরতা এবং বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার মধ্যকার জটিল সম্পর্ক তুলে ধরেছেন।

• Harold Pinter একজন ব্রিটিশ লেখক।
- ২০০৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।

• Best Works:
- The Birthday Party,
-  The Room,
- No Man’s Land,
- The Dumb Waiter,
- The Caretaker,
- The Homecoming, etc.

Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman and Britannica.
১৪.
'The Time Machine' is written by -
  1. Virginia Woolf
  2. Thomas Hardy
  3. H.G. Wells
  4. D. H. Lawrence
সঠিক উত্তর:
H.G. Wells
উত্তর
সঠিক উত্তর:
H.G. Wells
ব্যাখ্যা
"The Time Machine" উপন্যাসটি লিখেছেন H.G. Wells, যা প্রথম প্রকাশিত হয় ১৮৯৫ সালে। এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনি (science fiction) উপন্যাস, যেখানে একজন বিজ্ঞানী সময়ের ভ্রমণ (time travel) আবিষ্কার করেন এবং ভবিষ্যতের পৃথিবীতে যাত্রা করেন।

• The Time Machine: 
- ১৮৯৫ সালে প্রকাশিত হওয়া এই উপন্যাসটিকে earliest works of science fiction এবং the progenitor of the “time travel” subgenre হিসেবে বিবেচনা করা হয়। ইংরেজি সাহিত্যে সায়েন্স ফিকশন রচনার অন্যতম পথিকৃত এই উপন্যাসটি। এছাড়া এই উপন্যাসের মাধ্যমে আরেকটি Subgenre প্রতিষ্ঠিত হয়, যার নাম Time Travel.
- The story follows a Victorian scientist, যিনি দাবি করেন যে তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা তাকে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে সক্ষম করে এবং ভবিষ্যৎ পরিদর্শন করে এবং তিনি এটিও দাবি করেন যে এই Time machine টির মাধ্যমে তিনি 802,701 সালের লন্ডনে পৌঁছেছেন এবং সেখানে তিনি দেখতে পান, দুই শ্রেণীর মানুষ আছে - এক শ্রেণীর মানুষ পরজীবী এবং নিষ্কর্মা; অপর শ্রেণীটি বুদ্ধিমান এবং সুচতুর।
- এই উপন্যাসটিকে class fable কিংবা scientific parable নামেও অভিহিত করা হয়।

• H. G. Wells is a great English novelist, journalist, sociologist, and historian.
- He is best known for such science fiction novels as The Time Machine and The War of the Worlds.

• তাঁর রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি science fiction
- The Invisible Man,
- The War of the Worlds,
- The Island of Doctor Moreau,
- The First Men in the Moon ইত্যাদি।

Source: Britannica.
১৫.
How many acts does Major Barbara have?
  1. One
  2. Two
  3. Three
  4. Five
সঠিক উত্তর:
Three
উত্তর
সঠিক উত্তর:
Three
ব্যাখ্যা
"Major Barbara" নাটকটি George Bernard Shaw লিখেছেন এবং এটি তিনটি অঙ্কে (Three Acts) বিভক্ত।

• Major Barbara:
- George Bernard Shaw wrote the satire 'Major Barbara'.
- এটি তাঁর রচিত একটি Social Satire.
- নাটকটি ১৯০৫ সালে লেখা এবং ১৯০৭ সালে এটি প্রথম প্রকাশিত হয়।

• নাটকটি কেন্দ্র করে Barbara Undershaft নামে এক যুবতী, যিনি Salvation Army-র একজন মেজর। তিনি দরিদ্র ও নিপীড়িত মানুষদের সাহায্য করতে নিজেকে উৎসর্গ করেছেন।

• তার পিতা Andrew Undershaft একজন ধনী অস্ত্র ব্যবসায়ী, যিনি বিশ্বাস করেন যে ধন-সম্পদ ও শক্তিই সমাজে সত্যিকার পরিবর্তন আনতে পারে। নাটকে বারবারা ও তার পিতার আদর্শগত দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নাটকের মূল দ্বন্দ্ব দেখা যায় Barbara-র নৈতিক বিশ্বাস এবং তার বাবার পেশার মধ্যে। Andrew Undershaft যুক্তি দেন যে তার সম্পদের মাধ্যমেই সমাজে বাস্তব পরিবর্তন আনা সম্ভব, যা Barbara বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। নাটকটি দারিদ্র্য, নৈতিকতা, এবং অর্থনৈতিক ক্ষমতার প্রভাব নিয়ে গভীর প্রশ্ন তোলে। Barbara প্রথমে তার পিতার সম্পদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেও পরে উপলব্ধি করেন যে সমাজে দারিদ্র্য দূর করতে ক্ষমতা এবং অর্থের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

• George Bernard Shaw:
- Irish-born dramatist.
- Greatest modern dramatist and called the father of Modern English Drama.
- He is famous for his “drama of ideas”.
- Awarded Nobel prize in 1925.

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.
১৬.
What is the genre of Waiting for Godot?
  1. Tragedy
  2. Absurd Drama
  3. Historical Fiction
  4. Romantic Comedy
সঠিক উত্তর:
Absurd Drama
উত্তর
সঠিক উত্তর:
Absurd Drama
ব্যাখ্যা
"Waiting for Godot" নাটকটি লিখেছেন Samuel Beckett, এবং এটি Absurd Drama.

• Waiting for Godot: 
- এটি রচনা করেন Irish writer Samuel Beckett.
- এটি একটি two-act বিশিষ্ট tragic-comedy too.
- ১৯৫২ সালে এটি প্রকাশিত হয়।
- ১৯৬৯ সালে এই play টির জন্য Samuel Beckett সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• নাটকের গল্প দুটি প্রধান চরিত্র, Vladimir এবং Estragon কে নিয়ে, যারা একটি গাছের নিচে বসে অপেক্ষা করে একজন ব্যক্তি "Godot"-এর জন্য। তারা বিশ্বাস করে যে Godot তাদের জীবনকে অর্থপূর্ণ করবে, কিন্তু Godot আসে না। নাটকে দেখা যায়, Vladimir ও Estragon এর জীবনের একঘেয়েমি, হতাশা, এবং সমাজের অস্থিরতা উঠে আসে। তারা অপেক্ষা করতে থাকে, কিন্তু Godot আসবে কিনা তা জানে না।

• "Waiting for Godot" মানবজীবনের অনিশ্চয়তা, অস্থিরতা, এবং অস্তিত্বের মানে খোঁজার একটি প্রতীকী কাহিনী।

 Samuel Beckett:
- He is an Irish novelist, author, critic, and playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.

Best Works: (play)
- Waiting for Godot,
- Endgame,
- Happy Days.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman & Britannica
১৭.
Which Charles Dickens novel features the character Ebenezer Scrooge?
  1. Oliver Twist
  2. David Copperfield
  3. A Christmas Carol
  4. Bleak House
সঠিক উত্তর:
A Christmas Carol
উত্তর
সঠিক উত্তর:
A Christmas Carol
ব্যাখ্যা
Ebenezer Scrooge হলেন চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস A Christmas Carol -এর প্রধান চরিত্র। তিনি একজন কৃপণ ও হৃদয়হীন ব্যবসায়ী, যিনি ক্রিসমাস এবং দানশীলতার প্রতি ঘৃণা পোষণ করেন।

• A Christmas Carol:
-  A Christmas Carol, Charles Dickens এর লেখা একটি Novella/Short Novel.
- It was published in 1843.
- Novella হচ্ছে Short Novel যা ছোট গল্প থেকে বড় কিন্তু Novel থেকে ছোট।
- Ebenezer Scrooge হচ্ছে স্বভাবের ক্ষেত্রে কৃপণ যাকে A Ghost of Christmas নানান ধরণের অদ্ভুত স্বপ্ন দেখায়।
- স্বপ্নে তাঁকে এমন একটি বার্তা দেয়া হয় যে,  জীবনে সুখের চাবিকাঠি কেবল অর্থ সম্পদ নয়, সুখের জন্য মানুষকে উদার মানসিকতার এবং মানবিক হতে হয়।

• এই উপন্যাসের চরিত্র সমূহ হচ্ছে: 
- Ebenezer Scrooge,
- Jacob Marley,
- Bob Cratchit,
- Ghost of Christmas Present,
- Tiny Tim,
- Ghost of Christmas Past,
- Fezziwig,
- Ghost of Christmas Yet to Come,
- Fred,
- Mrs. Emily Cratchit,
- Martha Cratchit, etc.

• Charles Dickens is considered the greatest novelist of the Victorian era.
- Boz' was the pseudonym of Charles Dickens.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers, etc.

Source: Britannica and Live MCQ Lecture.
১৮.
'The Doctor's Dilemma' is written by _________.
  1. George Bernard Shaw
  2. Harold Pinter
  3. Samuel Beckett
  4. Charles Dickens
সঠিক উত্তর:
George Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
George Bernard Shaw
ব্যাখ্যা
"The Doctor's Dilemma" নাটকটি লিখেছেন George Bernard Shaw, যা প্রথম প্রকাশিত হয় 1911 সালে। এটি একটি কমেডি এবং সামাজিক সমালোচনামূলক নাটক, যেখানে চিকিৎসাশাস্ত্রের নৈতিকতা, চিকিৎসকদের পেশাগত দ্বন্দ্ব, এবং ধনী ও দরিদ্র রোগীদের প্রতি চিকিৎসকদের ভিন্ন মনোভাবকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

• The Doctor's Dilemma: 

- এটি George Bernard Shaw রচিত একটি drama.
- এটি একটি four-act drama.
- ১৯১১ সালে প্রথম এই play টি প্রকাশিত হয়।
- The play satirizes the medical profession and comments wryly on the general public’s inability to distinguish between personal behavior and achievement.

• George Bernard Shaw (1856 – 1950):
- তার পুরো নাম George Bernard Shaw. 
- তিনি 'Modern period' এর নাট্যকার। 
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। 
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
১৯.
কোন ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক?
  1. সমবাহু ত্রিভুজের
  2. সমকোণী ত্রিভুজের
  3. সূক্ষ্মকোণী ত্রিভুজের
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজের
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজের
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক?

সমাধান: 
সমবাহু ত্রিভুজ : যে ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।
সাধারণ বৈশিষ্ট :
১. সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান দৈর্ঘ্যযুক্ত হয়।
২. সব কোণই সমান, প্রতিটি কোণ ৬০° হয়।

সমকোণী ত্রিভুজ : যে ত্রিভুজেরি একটি কোণ সমকোণ বা ( ৯০° ) এর সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে।
সাধারণ বৈশিষ্ট :
১. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০° হয়, বাকি দুটি কোণের যোগফল হয় ৯০° বা ( পরস্পর পূরক )।
২. দুইটি বাহু একে অপরের লম্ব থাকে, এবং তাদের সংযুক্ত রেখাটি হাইপোটেনিউজ গঠন করে, যা ত্রিভুজের দীর্ঘতম বাহু হয়।
যেমন: ৩, ৪, ৫ একটি ক্লাসিকাল সমকোণী ত্রিভুজ, যেখানে ৫ হাইপোটেনিউজ।

সূক্ষ্মকোণী ত্রিভুজ : একটি ত্রিভুজের তিনটি কোণই ৯০° থেকে ছোট হলে, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়।
সাধারণ বৈশিষ্ট :
১. একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রতিটি কোণ ০° থেকে ৯০° এর মধ্যে থাকে।
২. এই ত্রিভুজের বাহুগুলির কোনো একটি বাহু কখনও দীর্ঘ হতে পারে, কিন্তু সব কোণই ছোটো থাকে।

বিষমবাহু ত্রিভুজ : যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন এবং তিনটি কোণও ভিন্ন তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
সাধারণ বৈশিষ্ট :
১. তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান হয়।
২. তিনটি কোণের মান ভিন্ন হয় (কোনো কোণ একে অপরের সমান হয় না)।
২০.
নিচের কোন তথ্যের ভিত্তিতে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয় ?
  1. চারটি বাহু ও একটি কোণ।
  2. চারটি বাহু ও একটি কর্ণ।
  3. চতুর্ভুজের চারটি বাহু ।
  4. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
সঠিক উত্তর:
চতুর্ভুজের চারটি বাহু ।
উত্তর
সঠিক উত্তর:
চতুর্ভুজের চারটি বাহু ।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তথ্যের ভিত্তিতে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয় ?

সমাধান:
আমরা দেখেছি যে,
ত্রিভুজের তিনটি উপাত্ত দেওয়া থাকলে অনেক ক্ষেত্রেই ত্রিভুজটি নির্দিষ্টভাবে আঁকা সম্ভব।
কিন্তু চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না।
নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়।
নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ।
২. চারটি বাহু ও একটি কর্ণ।
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ।
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ।
৫. দুইটি বাহু ও তিনটি কোণ।
২১.
সামান্তরিকের ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার এবং উচ্চতা ১৫ মিটার হলে, এর ভূমি কত ?
  1. ১০ মিটার
  2. ১৫ মিটার
  3. ১২ মিটার
  4. ১১ মিটার
সঠিক উত্তর:
১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার এবং উচ্চতা ১৫ মিটার হলে, এর ভূমি কত ?

সমাধান: 
দেওয়া আছে,
সামান্তরিকের ক্ষেত্রফল = ১৫০ বর্গমিটার
উচ্চতা = ১৫ মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
⇒ ১৫০ = ভূমি × ১৫
⇒ ভূমি = ১৫০ ÷ ১৫
∴ ভূমি = ১০

∴ সামান্তরিকটির ভূমি = ১০ মিটার
২২.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৭ সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?
  1. ১৪.৫০ বর্গ সেমি (প্রায়)
  2. ১৯.৫৩ বর্গ সেমি (প্রায়)
  3. ২১.২২ বর্গ সেমি (প্রায়)
  4. ৩৯.০৬ বর্গ সেমি (প্রায়)
সঠিক উত্তর:
২১.২২ বর্গ সেমি (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
২১.২২ বর্গ সেমি (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৭ সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?

সমাধান: 

এখানে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = ৭ সেমি
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) a2 বর্গএকক
= (√৩/৪) (৭)
= (১.৭৩২ × ৪৯) / ৪
= ৮৪.৮৬৮ ÷ ৪
= ২১.২২ বর্গ সেমি
২৩.
একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৫ সেমি এবং ৮ সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?
  1. ৪৫ বর্গসেমি
  2. ৫০ বর্গসেমি
  3. ৫৫ বর্গসেমি
  4. ৬০ বর্গসেমি
সঠিক উত্তর:
৬০ বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
৬০ বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৫ সেমি এবং ৮ সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণের দৈর্ঘ্য d1 = ১৫ সেমি এবং d2 = ৮ সেমি
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = ১/২ × (d1× d2)
= ১/২ × (১৫ × ৮)
= ১২০/২
= ৬০ বর্গসেমি
২৪.
একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5 সেমি, 9 সেমি এবং x সেমি হলে, x এর ন্যূনতম মান কত ?
  1. 4
  2. 6
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5 সেমি, 9 সেমি এবং x সেমি হলে, x এর ন্যূনতম মান কত ?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজের বাহুগুলি হল 5 সেমি, 9 সেমি, x সেমি।

আমরা জানি,
একটি ত্রিভুজে দুটি বাহুর যোগফল সর্বদাই ৩য় বাহুর থেকে বড় হয়।

এখানে,
5 + x > 9
⇒  x > 9 - 5
⇒  x > 4
অর্থাৎ x এর ন্যূনতম মান x > 4 হবে।

∴ x এর ন্যূনতম মান হল 5।
২৫.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ব্যাস CD = ২৬ সেমি। ব্যাস ভিন্ন একটি জ্যা AB এর মধ্যবিন্দু E, যেখানে OE = ১০ সেমি হলে, AB এর মান কত ?
  1. ১৫.২১ সেমি (প্রায়)
  2. ১৬.৬২ সেমি (প্রায়)
  3. ১৪.৮৭ সেমি (প্রায়)
  4. ১৩.৩২ সেমি (প্রায়)
সঠিক উত্তর:
১৬.৬২ সেমি (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬২ সেমি (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ব্যাস CD = ২৬ সেমি। ব্যাস ভিন্ন একটি জ্যা AB যার মধ্যবিন্দু E, যেখানে OE = ১০ সেমি হলে, AB এর মান কত ?

সমাধান:

দেওয়া আছে,
ব্যাস ভিন্ন একটি জ্যা AB এর মধ্যবিন্দু E,
যেখানে OE = ১০ সেমি

ব্যাস CD = ২৬ সেমি
∴ ব্যাসার্ধ = ( ২৬ ÷ ২ ) সেমি
= ১৩ সেমি
∴ AO = ১৩ সেমি
ধরি,
AE = x সেমি

এখন,
△ AOE একটি সমকোণী ত্রিভূজ যার ∠OEA = ৯০°
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AE2 + OE2 = OA2
⇒ (x) + (১০) = (১৩)
⇒ x + ১০০ = ১৬৯
⇒ x = ১৬৯ - ১০০
⇒ x = ৬৯
⇒ x = √৬৯
∴ x = ৮.৩১
∴ AE = ৮.৩১ সেমি (প্রায়)

আবার,
AB = AE × ২
= ৮.৩১ × ২
= ১৬.৬২ সেমি (প্রায়)
২৬.
৮.২৫ সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যেবর্তী দূরত্ব কত?
  1. ১৬.৫০ সেমি
  2. ৬৮.০৬ সেমি
  3. ৮.২৫π সেমি
  4. ১০.৩৪π সেমি
সঠিক উত্তর:
১৬.৫০ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১৬.৫০ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮.২৫ সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যেবর্তী দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
ব্যাসার্ধ = ৮.২৫ সেমি
যেহেতু,
AB ও CD সমান্তরাল স্পর্শক
∴ কেন্দ্র O থেকে AB ও CD এর দূরত্ব সমান।
∴ স্পর্শকের মধ্যেবর্তী দূরত্ব = ( ৮.২৫ + ৮.২৫ ) সেমি
= ১৬.৫০ সেমি
২৭.
একটি বৃত্তের ব্যাস ১২ সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?
  1. ১০০.৩৯ বর্গ সেমি
  2. ১০৪.৮০ বর্গ সেমি
  3. ১০৮.৪৬ বর্গ সেমি
  4. ১১৩.০৯ বর্গ সেমি
সঠিক উত্তর:
১১৩.০৯ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১১৩.০৯ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ১২ সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস d = ১২ সেমি
∴ বৃত্তের ব্যাষার্ধ r = ১২ ÷ ২ সেমি
= ৬ সেমি

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= ৩.১৪১৬ × (৬)
= ৩.১৪১৬ × ৩৬
= ১১৩.০৯৭৬ বর্গ সেমি
২৮.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২০ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ২০ বর্গ সেমি
  2. ২৫ বর্গ সেমি
  3. ৪০ বর্গ সেমি
  4. ৮০ বর্গ সেমি
সঠিক উত্তর:
২৫ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
২৫ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২০ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা = ২০ সেমি
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহু
প্রশ্নমতে,
৪ × এক বাহু = ২০
⇒ এক বাহু = ২০ ÷ ৪
∴ এক বাহু = ৫
অর্থাৎ বর্গক্ষেত্রটির একবাহু = ৫ সেমি

আবার,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( একবাহু × একবাহু ) বর্গ একক
= ( ৫ × ৫ ) বর্গ সেমি
= ২৫ বর্গ সেমি
২৯.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. ৬ সেমি
  2. ৩ সেমি
  3. ৪ সেমি
  4. ৫ সেমি
সঠিক উত্তর:
৫ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৫ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
ধরি,
ত্রিভুজের উচ্চতা = ক সেমি
∴ ত্রিভুজের ভুমি = ( ২ক - ৬ ) সেমি

প্রশ্নমতে,
১/২ × ( ২ক - ৬ ) × ক = ১০
⇒ ( ২ক - ৬ ) × ক = ১০ × ২
⇒ ২ক - ৬ক = ২০
⇒ ক - ৩ক = ১০
⇒ ক - ৩ক - ১০ = ০
⇒ ক - ৫ক + ২ক - ১০ = ০
⇒ ক ( ক - ৫ ) + ২ ( ক - ৫ ) = ০
⇒ ( ক - ৫ ) ( ক + ২ ) = ০
হয়,                    
ক - ৫ = ০                 
⇒ ক = ৫                
অথবা,
ক + ২  = ০
⇒ ক = - ২
[ ইহা গ্রহণযোগ্য নয়]
কারণ ত্রিভুজের ভূমি অথবা উচ্চতা কখনোই ঋণাত্মক হয় না

অর্থাৎ ত্রিভুজের উচ্চতা = ৫ সেমি
৩০.
একটি রেখাংশের দৈর্ঘ্য ১৮ সেমি। রেখাংশটি একটি বৃত্তের ব্যাস হলে ঐ বৃত্তটির পরিধি কত?
  1. ১৮πসেমি
  2. ৯πসেমি
  3. ১২πসেমি
  4. ৬πসেমি
সঠিক উত্তর:
১৮πসেমি
উত্তর
সঠিক উত্তর:
১৮πসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রেখাংশের দৈর্ঘ্য ১৮ সেমি। রেখাংশটি একটি বৃত্তের ব্যাস হলে ঐ বৃত্তটির পরিধি কত?

সমাধান:
দেওয়া আছে, 
রেখাংশের দৈর্ঘ্য = ১৮ সেমি।

আবার,
রেখাংশটি একটি বৃত্তের ব্যাস
∴ বৃত্তটির ব্যাসার্ধ r = ( ১৮ ÷ ২ ) সেমি
= ৯ সেমি

আমরা জানি,
বৃত্তের পরিধি = ২πr একক
= ( ২ × π × ৯ ) সেমি
= ১৮πসেমি
৩১.
যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাকে কী বলে ?
  1. রেখা
  2. বিন্দু
  3. বক্রতা
  4. তল
সঠিক উত্তর:
তল
উত্তর
সঠিক উত্তর:
তল
ব্যাখ্যা
প্রশ্ন: যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাকে কী বলে ?

সমাধান: 
বিন্দু : যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কিছুই নাই শুধু অবস্থান আছে, তাকে বিন্দু।

রেখা
: যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাকে রেখা বলে।

বক্রতা
: বক্রতা হলো একটি জ্যামিতিক বৈশিষ্ট্য যা কোনো বক্ররেখার মাপের সাথে সম্পর্কিত। বক্রতা ছোট হলে, বক্ররেখাটি মসৃণ হবে এবং অনেক দীর্ঘ হবে। বক্রতা বড় হলে, এটি দ্রুত বাঁকানো হয়। যেমন : একটি সোজা রেখার বক্রতা শূন্য (০) হবে, আর একটি ছোট ব্যাসার্ধের বৃত্তের বক্রতা বড় হবে।

তল
: যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাকে তল বলে।
৩২.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ২০% কমালে এর ক্ষেত্রফল কত % কমবে ?
  1. ৩৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৬%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ২০% কমালে এর ক্ষেত্রফল কত % কমবে ?

সমাধান: 
ধরি,
বর্গের এক বাহু = ক একক
∴ বর্গের ক্ষেত্রফল = ( ক × ক ) বর্গ একক
= ক বর্গ একক

এখানে,
ক এর ২০% =ক × ( ২০ ÷ ১০০ )
= ০.২০ক
বাহুর দৈর্ঘ্য ২০% কমালে নতুন বর্গের বাহুর দৈর্ঘ্য = ( ক - ০.২০ক ) একক
= ০.৮ ক একক
∴ নতুন বর্গের ক্ষেত্রফল = ( ০.৮ ক × ০.৮ ক ) বর্গ একক
= ০.৬৪ ক বর্গ একক

ক্ষেত্রফল হ্রাস পায় = ( ক - ০.৬৪ক ) বর্গ একক
= ০.৩৬ক বর্গ একক

∴ ক বর্গ এককে হ্রাস পায় = ০.৩৬ক বর্গ একক
∴ ১ বর্গ এককে হ্রাস পায় = ( ০.৩৬ক ÷ ক ) বর্গ একক
= ০.৩৬ বর্গ একক

∴ ১০০ বর্গ এককে হ্রাস পায় = (০.৩৬ × ১০০) বর্গ একক
= ৩৬ বর্গ একক
৩৩.
একটি অর্ধবৃত্তের ব্যাস ১৪ মিটার হলে, অর্ধবৃত্তটির ক্ষেত্রফল কত হবে ?
  1. ৭৭ বর্গ মিটার
  2. ৭৮ বর্গ মিটার
  3. ৮২ বর্গ মিটার
  4. ৫৬ বর্গ মিটার
সঠিক উত্তর:
৭৭ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৭ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তের ব্যাস ১৪ মিটার হলে, অর্ধবৃত্তটির ক্ষেত্রফল কত হবে ?

সমাধান:
দেওয়া আছে,
অর্ধবৃত্তের ব্যাস d = ১৪ মিটার
অর্ধবৃত্তের ব্যাসার্ধ r  = (১৪ ÷ ২)  মিটার
= ৭ মিটার

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
∴ অর্ধবৃত্তের ক্ষেত্রফল = πr2/২
= {(২২/৭) × ৭} ÷ ২
= ১৫৪ ÷ ২
= ৭৭

∴ অর্ধবৃত্তটির ক্ষেত্রফল ৭৭ বর্গ মিটার
৩৪.
যদি একটি বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ৪০° হয় তবে, তার কেন্দ্রস্থ কোণের মান কত হবে ?
  1. ১০°
  2. ১৬০°
  3. ৪০°
  4. ৮০°
সঠিক উত্তর:
৮০°
উত্তর
সঠিক উত্তর:
৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ৪০° হয় তবে, তার কেন্দ্রস্থ কোণের মান কত হবে ?

সমাধান: 
বৃত্তস্থ কোণ (Inscribed Angle) : বৃত্তস্থ কোণ হলো এমন একটি কোণ, যার শীর্ষবিন্দু বৃত্তের যে কোন পয়েন্টে থাকে এবং এর বাহু দুটি বৃত্তের দুটি ভিন্ন পয়েন্টকে সংযোগ করে।

কেন্দ্রস্থ কোণ (Central Angle) :
কেন্দ্রস্থ কোণ হলো এমন একটি কোণ, যার শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে থাকে এবং এর বাহু দুটি বৃত্তের দুটি পয়েন্টকে সংযোগ করে।

আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
অর্থাৎ
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

দেওয়া আছে,
বৃত্তস্থ কোণ = ৪০°

∴ কেন্দ্রস্থ কোণ = ২ × বৃত্তস্থ কোণ 
= ২ × ৪০°
= ৮০°
৩৫.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ২ মিটার বেশি। দৈর্ঘ্য ১৫সেমি হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
  1. ১৫০ বর্গ সেমি
  2. ২০০ বর্গ সেমি
  3. ১৯৫ বর্গ সেমি
  4. ২২৫ বর্গ সেমি
সঠিক উত্তর:
১৯৫ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২ মিটার বেশি। দৈর্ঘ্য ১৫সেমি হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার ক্ষেত্রের  দৈর্ঘ্য = ১৫সেমি
∴ প্রস্থ = (১৫ - ২) সেমি
= ১৩ সেমি

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= (১৫ × ১৩) বর্গ সেমি
= ১৯৫ বর্গ সেমি
৩৬.
একটি সামন্তরিকরে একটি কোণ ১০০° হলে, তার বিপরীত কোণের মান কত ?
  1. ১০০°
  2. ৫০°
  3. ২০০°
  4. ৩০০°
সঠিক উত্তর:
১০০°
উত্তর
সঠিক উত্তর:
১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকরে একটি কোণ ১০০° হলে, তার বিপরীত কোণের মান কত ?

সমাধান: 
সামান্তরিক : যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তা সামান্তরিক। সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিকক্ষেত্র বলে।

সাধারণ বৈশিষ্ট :
১. সামান্তরিকের বিপরীত শীর্ষকোণগুলো পরস্পর সমান।
২. সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর।
৩. সামান্তরিকের সব বাহু সমান নাও হতে পারে।
৪. সামন্তরিকের কর্ণ একে অপরকে সমান ভাগে ভাগ করে না।

∴ সামান্তরিকের সাধারণ বৈশিষ্ট হতে দেখা যায় যে, সামান্তরিকরে একটি কোণ ১০০° হলে, তার বিপরীত কোণের মানও ১০০° হবে।
৩৭.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৫° হলে ক্ষুদ্রতম কোনটির মান কত ?
  1. ৪৭.৫°
  2. ৪২.৫°
  3. ৩৭.৫°
  4. ৪৫°
সঠিক উত্তর:
৩৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৫° হলে ক্ষুদ্রতম কোনটির মান কত ?

সমাধান:
যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ , এর একটি কোণ ৯০° হবে, এবং অন্য দুটি কোণ হবে সূক্ষ্মকোণ হবে।

দেওয়া আছে,
সূক্ষ্মকোণগুলির মধ্যে পার্থক্য ১৫° ।
তাহলে সূক্ষ্মকোণ দুটিকে ”ক” এবং ”ক +১৫”  হিসেবে ধরতে পারি।

প্রশ্নমতে,
ক + ক + ১৫ + ৯০ = ১৮০
⇒ ২ক + ১০৫ = ১৮০
⇒ ২ক = ১৮০ - ১০৫
⇒ ২ক = ৭৫
⇒ ক = ৭৫ ÷ ২
∴ ক = ৩৭.৫°
৩৮.
বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি-
  1. জ্যা
  2. চাপ
  3. ব্যাসার্ধ
  4. উপচাপ
সঠিক উত্তর:
জ্যা
উত্তর
সঠিক উত্তর:
জ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি........

সমাধান: 
জ্যা: একটি বৃত্তের উপর অবস্থান করা দুটি বিন্দুকে সরলরেখা দ্বারা যুক্ত করলে যে রেখাংশ তৈরি হয়, তাকে জ্যা বলে।
উদাহরণ: যদি A ও B বৃত্তের দুটি বিন্দু হয়, তাহলে রেখাংশ AB হলো বৃত্তের একটি জ্যা।

চাপ: জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যকেটি অংশকে চাপ বলে।
প্রকারভেদ:
অধিচাপ : যদি চাপটি বৃত্তের অর্ধেকের বেশি হয়।
উপচাপ : যদি চাপটি বৃত্তের অর্ধেকের কম হয়।

ব্যাসার্ধ : বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটি বিন্দুর সঙ্গে সংযুক্ত রেখাংশকে ব্যাসার্ধ বলে।
যদি বৃত্তের কেন্দ্র O এবং বৃত্তের কোনো বিন্দু A হয়, তাহলে OA হলো ব্যাসার্ধ।

উপচাপ: বৃত্তের দুটি বিন্দুর সংযোগে যে ছোট চাপটি গঠিত হয়, তাকে উপচাপ বলে। এটি বৃত্তের অর্ধেকের কম অংশ।

∴ বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি জ্যা।