পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পার্ট-১) জাতিসংঘ - History, মূল সংস্থা, জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণ), জাতিসংঘ মিশন সমূহ, World Bank, IMF, WTO. পার্ট-২) বাক্য, বাগধারা, বাক্য সংকোচন, উপসর্গ, অনুসর্গ। পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। পার্ট-২ সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী, যেকোনো গাইড বই। পাশপাশি যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
নিচের কোনটি অনুসর্গ নয়?
  1. ক) মধ্যে
  2. খ) হতে
  3. গ) অবধি
  4. ঘ) নিম
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অনুসর্গ হলোঃ প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, ভিতর, ভেতর ইত্যাদি।
• কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম প্রভৃতি ফারসি উপসর্গ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ।' এটা কোন বাক্য?
  1. ক) জটিল বাক্য
  2. খ) অধীন বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) সরল বাক্য
ব্যাখ্যা

• যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমনঃ
- তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ।
- পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
'দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি নি।' বাক্যটিতে 'বশত' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) নিমিত্ত
  2. খ) কারণ
  3. গ) বিরতি
  4. ঘ) প্রসঙ্গ
ব্যাখ্যা

• 'দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি নি।' বাক্যটিতে 'বশত' কারণ অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'তোমার তরে এনেছি মালা গাঁথিয়া।'- এখানে 'তরে' অনুসর্গটি নিমিত্ত অর্থ প্রকাশ করছে।
• 'শরতের পর আসে বসন্ত।', বাক্যটিতে 'পর' অনুসর্গটি দীর্ঘ বিরতি অর্থ প্রকাশ করছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি?
  1. ক) শবপোড়া
  2. খ) মড়াদাহ
  3. গ) গরুর শকট
  4. ঘ) শবদাহ
ব্যাখ্যা

- তৎসম শব্দের সাথে দেশীয় শব্দ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
- এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। যেমনঃ
- অশুদ্ধঃ গরুর শকট (দেশি + তৎসম)
- শুদ্ধঃ গরুর গাড়ি (দেশি + দেশি)
- অশুদ্ধঃ মড়াদাহ (দেশি + তৎসম)
- শুদ্ধঃ শবদাহ (তৎসম + তৎসম)
- শুদ্ধঃ মড়াপোড়া (দেশি + দেশি)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
যেসব অব্যয় শব্দ কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয় তাদেরকে-
  1. ক) প্রত্যয় বলে
  2. খ) উপসর্গ বলে
  3. গ) প্রকৃতি বলে
  4. ঘ) অনুসর্গ বলে
ব্যাখ্যা

• বাংলা ভাষায় যেসব অব্যয় শব্দ কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয় তাদেরকে অনুসর্গ বলে।
• অনুসর্গ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে।
• অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'ঠেকা মেয়ে' বাগধারার অর্থ-
  1. ক) চিরকুমারী
  2. খ) অদর্শণীয়
  3. গ) পরমা সুন্দরী
  4. ঘ) অদৃশ্য বস্তু
ব্যাখ্যা

- ঠেকা মেয়ে বাগধারার অর্থ চিরকুমারী।
- ডানাকাটা পরী বাগধারার অর্থ পরমা সুন্দরী (ব্যঙ্গার্থে)।
- ডুমুরের ফুল বাগধারার অর্থ অদর্শনীয় বা অদৃশ্য বস্তু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'তোষামোদ' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
  1. ক) দুধের মাছি
  2. খ) তীর্থের কাক
  3. গ) ননীর পুতুল
  4. ঘ) তেল মাখানো
ব্যাখ্যা

- তেল মাখানো বাগধারার অর্থ তোষামোদ।
- তীর্থের কাক বাগধারা অর্থ সুযোগ সন্ধানী।
- দুধের মাছি বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।
- ননীর পুতুল বাগধারা অর্থ শ্রমবিমুখ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
'যে নারী সূর্যকে দেখে না।' এর বাক্য সংকোচন-
  1. ক) সুস্মিতা
  2. খ) শুচিস্মিতা
  3. গ) বিনোদিনী
  4. ঘ) অসূর্যম্পশ্যা
ব্যাখ্যা

• কয়েকটি বাক্য সংকোচন হলোঃ
- যে নারী সূর্যকে দেখে নাঃ অসূর্যম্পশ্যা।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিতঃ শুচিস্মিতা।
- যে নারীর হাসি সুন্দরঃ সুস্মিতা।
- যে নারী আনন্দ দান করেঃ বিনোদিনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোনটি অনুসর্গ?
  1. ক) পাতি
  2. খ) আম
  3. গ) বাজে
  4. ঘ) পানে
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অনুসর্গ হলোঃ অপেক্ষা, অভিমুখে, উপরে, করে, কর্তৃক, প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, ভিতর, ভেতর ইত্যাদি।
• পাতি বাংলা উপসর্গ।
• আম ও বাজে আরবি উপসর্গ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কী দোষ ঘটে?
  1. ক) দ্বিত্বজনিত দোষ
  2. খ) বাহুল্য দোষ
  3. গ) গুরুচণ্ডালী দোষ
  4. ঘ) দুর্বোধ্যতা
ব্যাখ্যা

• প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুণ হারিয়ে থাকে।যেমনঃ
• দেশের সব আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
- 'আলেমগণ' বহু বচন বাচক শব্দ। এর সাথে 'সব' শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে।
- বাক্য টির শুদ্ধরূপ হবেঃ দেশের আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
- অথবা দেশের সব আলেম এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
সানফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য হয়-
  1. ক) পানামা
  2. খ) ইকুয়েডর
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা

- সানফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষর না করেও পোল্যান্ড জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত সময়কালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক সম্মেলনে মিলিত হয়।
- এ সম্মেলনে দীর্ঘ আলাপ আলোচনা শেষে গৃহীত হয় জাতিসংঘ সনদ।
- সম্মেলনে উপস্থিত ৫০ টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন, ১৯৪৫ সালে সনদটি স্বাক্ষর করে।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১২.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য-
  1. ক) ১৮৮টি
  2. খ) ১৮৯টি
  3. গ) ১৯০টি
  4. ঘ) ১৯১টি
ব্যাখ্যা

- আইএমএফ জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান।
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান সদস্যদেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ- অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।

১৩.
নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী এশীয় দেশ-
  1. ক) ফিলিপাইন
  2. খ) জাপান
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য দেশঃ China, France, Russia, United Kingdom এবং United States।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দেশঃ Estonia, India, Ireland, Kenya, Mexico, Niger, Norway, Saint Vincent and the Grenadines, Tunisia এবং Vietnam।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১৪.
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থার সদস্য সংখ্যা-
  1. ক) ১৮২টি
  2. খ) ১৮৫টি
  3. গ) ১৮৮টি
  4. ঘ) ১৬০টি
ব্যাখ্যা

- আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি অঙ্গসংস্থা।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০ জুলাই ১৯৫৬ সালে।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৮৫টি।
উৎসঃ বিশ্বব্যাংক ও আইএফসির ওয়েবসাইট।

১৫.
বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম-
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) রবার্তো আজেভিদো
  3. গ) ডেভিড রবার্ট ম্যালপাস
  4. ঘ) গীতা গোপিনাথ
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস।
- তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
- তিনি বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার।
- রবার্তো আজেভিদো ছিলেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক।
- ক্রিস্টালিনা জর্জিয়েভা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক।
- জিম ইয়ং কিম বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

১৬.
বিশ্বব্যাংক প্রথম কোন দেশকে ঋণ দিয়েছিল?
  1. ক) ভারত
  2. খ) ফ্রান্স
  3. গ) ব্রাজিল
  4. ঘ) চিলি
ব্যাখ্যা

- ১ থেকে টভ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক।
- ১৯৪৭ সালে বিশ্বব্যাংক প্রথম ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল ফ্রান্সকে।
- অপরদিকে গত ৭০ বছরে বিশ্ব ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করেছে ভারত।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

১৭.
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে?
  1. ক) ৩৬ তম
  2. খ) ৩১ তম
  3. গ) ২৯ তম
  4. ঘ) ২৭ তম
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে ৫০ টি দেশ স্বাক্ষর করে। এ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১৮.
কোন সংস্থাটি বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে?
  1. ক) IDA
  2. খ) MIGA
  3. গ) IFC
  4. ঘ) ICSID
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি।
• এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID, MIGA।
• সবগুলো সংস্থার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
• MIGA এর সদস্য দেশ ১৮২টি।
• এগুলোর মধ্যে উন্নয়নশীল দেশ ১৫৭টি ও শিল্পোন্নত দেশ ২৫টি।
• এই সংস্থার প্রধান কাজ বিনিয়োগে গ্যারান্টি প্রদান করা এবং পুনর্বাসনে ঋণ দেওয়া।
উৎসঃ MIGA এর ওয়েবসাইট।

১৯.
বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ সদস্য-
  1. ক) ফিলিপাইন
  2. খ) আফগানিস্তান
  3. গ) রাশিয়া
  4. ঘ) তাজিকিস্তান
ব্যাখ্যা

- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক।
- বর্তমান মহাপরিচালক (প্রথম মহিলা) নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।

২০.
আইএমএফ কবে থেকে কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা

- আন্তর্জাতিক অর্থ তহবিল প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
- সংস্থাটির কার্যক্রম শুরু হয় ১ মার্চ, ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে এ তহবিল প্রতিষ্ঠিত হয়।
- পরে এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।

২১.
জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ?
  1. ক) রোয়ান্ডা
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা

- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে।
- মোট শান্তিরক্ষা মিশন ৭১টি।
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে।
- জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে শীর্ষ দেশ বাংলাদেশ।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে রোয়ান্ডা।
- তৃতীয় অবস্থানে রয়েছে ইথিওপিয়া।
- চতুর্থ অবস্থানে রয়েছে নেপাল।
- পঞ্চম অবস্থানে রয়েছে ভারত।
- বাংলাদেশ ৬৬০৮ জন শান্তিরক্ষী প্রেরণ করে পুনরায় প্রথম স্থান অধিকার করে।
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২২.
জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রদান করা হয়-
  1. ক) কাসাব্লাঙ্কা সম্মেলন
  2. খ) তেহরান সম্মেলন
  3. গ) ভার্জিনিয়া সম্মেলন
  4. ঘ) ইয়াল্টা সম্মেলন
ব্যাখ্যা

- জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে ক্রিমিয়ারে ইয়াল্টাতে।
- এই সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হন।
- জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদেশকে এই সম্মেলনে ভেটো প্রদান ক্ষমতা প্রদান করা হয়।
- ভেটো একটি ল্যাটিন শব্দ।
- ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২৩.
সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে-
  1. ক) ৪৯টি দেশ
  2. খ) ৫০টি দেশ
  3. গ) ৫১টি দেশ
  4. ঘ) ৫২টি দেশ
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে ৫০টি দেশ স্বাক্ষর করে।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২৪.
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর-
  1. ক) বৈরুত
  2. খ) তাশখন্দ
  3. গ) ম্যানিলা
  4. ঘ) ব্যাংকক
ব্যাখ্যা

• জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন ৫টি।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত।
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর লেবাননের বৈরুতে অবস্থিত।
- আফ্রিকান অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর সুজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর চিলির সান্তিয়াগোতে অবস্থিত।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২৫.
আইএমএফের রিজার্ভ মুদ্রার অভিজাত ক্লাবের সদস্য-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF - International Monetary Fund)।
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে আইএমএফের এলিট ক্লাব Special Drawing Rights গঠিত।
- Special Drawing Rights এর সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফ ১৯৬৯ সালে গঠনতন্ত্র সংশোধন করে।
- এই অভিজাত ক্লাবের বর্তমান সদস্য মুদ্রা পাঁচটি হলোঃ মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।

২৬.
'ব্রেটন উডস ইনস্টিটিউট' বলতে কোন সংস্থাকে বোঝায়?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) WHO
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা

- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক।
- তাই আইএমএফ ও বিশ্বব্যাংককে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।
উৎসঃ বিশ্বব্যাংক ও আইএমএফের ওয়েবসাইট।

২৭.
বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কোন দেশের নাগরিক?
  1. ক) ফিলিপাইন
  2. খ) ব্রাজিল
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা

- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক।
- বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম মহিলা প্রধান হলেন নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।  তিনি ১ মার্চ, ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
- গতবছর ব্রাজিলের রবার্তো আজেভেদো পদত্যাগ করার পর পদটি এতদিন খালি ছিল।
- সংস্থাটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।

২৮.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কয়টি?
  1. ক) ১৫টি
  2. খ) ১৮টি
  3. গ) ৩৬টি
  4. ঘ) ৫৪টি
ব্যাখ্যা

- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ৫৪টি।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।
- এ পরিষদের আঞ্চলিক কমিশন রয়েছে ৫টি।
- বাংলাদেশ বর্তমানে এই পরিষদের সদস্য।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২৯.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
  1. ক) পোল্যান্ড
  2. খ) সুইডেন
  3. গ) পর্তুগাল
  4. ঘ) হল্যান্ড
ব্যাখ্যা

- ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।
- জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব (সেক্রেটারি জেনারেল)।
- তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে।
- মহাসচিব নিযুক্ত সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৩০.
কোন সংস্থাটি আর্থিক দ্বন্দ্ব সমাধানে কাজ করে?
  1. ক) IFC
  2. খ) MIGA
  3. গ) IDA
  4. ঘ) ICSID
ব্যাখ্যা

- বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি।
- এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID, MIGA।
- সবগুলো সংস্থার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এটি সরকার ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ সালিশির মাধ্যমে মীমাংসা করে।
- আর্থিক দ্বন্দ্ব সমাধানে কাজ করে থাকে।
- সংস্থাটির বর্তমান সদস্য ১৫৫টি।
• MIGA এর প্রধান কাজঃ বিনিয়োগে গ্যারান্টি প্রদান করা এবং পুনর্বাসনে ঋণ দেওয়া।
- এর সদস্য দেশ ১৮২টি।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৩১.
বিশ্বব্যাংকের প্রধানের পদবী-
  1. ক) প্রধান নির্বাহী
  2. খ) পরিচালক
  3. গ) মহাপরিচালক
  4. ঘ) প্রেসিডেন্ট
ব্যাখ্যা

• ১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক।
• বিশ্বব্যাংক প্রধানের পদবী প্রেসিডেন্ট।
• বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস (১৩তম) যুক্তরাষ্ট্রের নাগরিক।
• সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• আইএমএফ প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
• আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রধানকে মহাপরিচালক বলে।
উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

৩২.
বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে-
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
ব্যাখ্যা

- জাতিসংঘে বাংলাদেশের ৪৬ বছরে‌ নিরাপত্তা পরিষদে ২ বার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।
- প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে)।
- দ্বিতীয়বার ১৪ অক্টোবর ১৯৯৯ সালে (২০০০-০১ মেয়াদে)।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৩৩.
'International Soft Loan Window' নামে পরিচিত-
  1. ক) MIGA
  2. খ) IFC
  3. গ) WTO
  4. ঘ) IDA
ব্যাখ্যা

- IDA (International Development Association) প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই 'International Soft Loan Window' নামে পরিচিত।
- এটি দারিদ্র্য বিমোচনে কর্মসূচি বাস্তবায়ন করে।
- জরুরি সহায়তা প্রদানের জন্য IDA ২০০৭ সালে Crisis Response Window চালু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৭৩টি।
উৎসঃ আইডিএ এর ওয়েবসাইট।

৩৪.
জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র-
  1. ক) সিরিয়া
  2. খ) ফিলিস্তিন
  3. গ) কসোভো
  4. ঘ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা

- জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র দুটি। যথা- ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
- কসোভো স্বাধীন দেশ হলেও জাতিসংঘের স্বীকৃতি পায়নি এখনও।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৩৫.
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন-
  1. ক) বুট্রোস ঘালি
  2. খ) ট্রিগভেলাই
  3. গ) কফি আনান
  4. ঘ) উ. থান্ট
ব্যাখ্যা

- বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ. থান্ট (৩০ নভেম্বর ১৯৬১- ৩১ ডিসেম্বর ১৯৭১)।
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড বিমান দুর্ঘটনায় মারা গেলে ১৯৬১ সালে তিনি জাতিসংঘের তৃতীয় মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৩৬.
বিশ্ব বাণিজ্য সংস্থার সদরদপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা

- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization)
১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম মহিলা প্রধান হলেন নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।
- সংস্থাটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।

উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।

৩৭.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করে-
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা

- ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব হুমায়ুন রশীদ চৌধুরী।
- বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় দুইবার (প্রথমবার ১৯৭৮ সালে এবং দ্বিতীয়বার ১৯৯৯ সালে)।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।