পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৭ মার্চ, ২০২৩সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পদের নাম: এডমিন এসিস্ট্যান্ট পরীক্ষার তারিখ: ০৪. ০৩.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৭ মার্চ, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
Fatema is adamant about her future plan.
  1. ক) Insistent
  2. খ) Objective
  3. গ) Undecided
  4. ঘ) Favourable
ব্যাখ্যা
• Adamant (adjective)
English Meaning: Determined not to change your mind or to be persuaded about something
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Insistent -  সনির্বন্ধ; জরুরি, জেদকারী;
খ) Objective - যার অস্তিত্ব মনোনির্ভর নয়; বিষয়মুখ; বাস্তব।
গ) Undecided - অনিশ্চিত; অমীমাংসিত; মন স্থির করেনি এমন; অকৃতনিশ্চয়; দোলায়মান; দোলাচলচিত্ত।
ঘ) Favourable - অনুকূল; সহায়ক; সুবিধাজনক

- সুতরাং, বোঝা যাচ্ছে,  adamant  অর্থ  অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড় এবং insistent /adj/ জেদকারী; অত্যন্ত জরুরী।
- অর্থগত মিল থাকায় উত্তর insistent হবে।

Source: Bangla Academy Dictionary.
.
The police is going to clamp down... drug dealers.
  1. ক) on
  2. খ) in
  3. গ) of
  4. ঘ) to
ব্যাখ্যা
clamp down (on) (phrasal verb of clamp)
English meaning: suppress or prevent something in an oppressive or harsh manner.
Bangla Meaning: দমন করা; (সংবাদপত্রাদির) কণ্ঠরোধ করা।
- সুতরাং,  clamp down এর পর preposition হিসাবে on বসে।
.
I waited for my friend until he...
  1. ক) have come
  2. খ) came
  3. গ) had come
  4. ঘ) has come
অনির্ধারিত
ব্যাখ্যা
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - came এবং had come দুটিই সঠিক।
- অপশনে একাধিক উত্তর থাকায় উত্তর নেয়া সম্ভব হচ্ছে না।


সূত্র: Merriam-webster Dictionary এবং Longman Dictionary.
.
Which of the following sentence is correct.
  1. ক) I think him to be my best friend.
  2. খ) I think him as my best friend.
  3. গ) I think of him as my best friend.
  4. ঘ) I think him is my best friend.
ব্যাখ্যা
• Think of sb/sth as sb/sth- কাউকে বা কোনো কিছুকে বিশেষভাবে কিছু হিসেবে বিবেচনা করা।
- যেমন- I think of this place as my home. I think of you as my brother.
.
Which of the following is a noun?
  1. ক) widespread
  2. খ) disaster
  3. গ) deadliest
  4. ঘ) none
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) widespread - adjective - বহুবিস্তৃত।
খ) disaster - noun -  আকস্মিক দুর্ঘটনা
গ) deadliest - adjective -মারাত্মক; প্রাণান্তক; প্রাণঘাতী; সাংঘাতিক
ঘ) none
- সুতরাং, সঠিক উত্তর - disaster.

Source: Bangla Academy Dictionary
.
Choose the synonym of 'compassion'
  1. ক) sympathy
  2. খ) compression
  3. গ) contraction
  4. ঘ) dislike
ব্যাখ্যা
• 'compassion' - করুণা; সমবেদনা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) sympathy -  সহানুভূতি; সমবেদনা; দরদ; কারুণ্য; অনুকম্পা; অনুবেদনা
খ) compression - চাপ দিয়ে ছোট করা; একত্র ঠেসে রাখা; সংক্ষেপণসাধ্যতা; সংক্ষেপ
গ) contraction - সংকোচন বা সংক্ষিপ্ত রূপ
ঘ) dislike - অপছন্দ করা।
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে sympathy শব্দটি compassion এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - sympathy.

Source: Bangla Academy Dictionary.
.
'Put up with' means
  1. ক) be patient
  2. খ) tolerate
  3. গ) complain
  4. ঘ) dislike
ব্যাখ্যা
• 'Put up with' means - tolerate.

• Put up with (Phrase)
- English Meaning: tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা।
- Synonym: tolerate, take, stand, stand for, accept, stomach, swallow, endure, bear, brook, support
- Example: I'm too tired to put up with any nonsense

Source: Live MCQ Lecture.
.
Identify the word which is incorrectly.
  1. ক) consciencious
  2. খ) perseverance
  3. গ) convalescence.
  4. ঘ) maintenance
ব্যাখ্যা
• conscienciouss spelt incorrectly.
- The correct spelling is - conscientious.
- Conscientious (adjective) বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।

Source: Bangla Academy Dictionary.
.
Which word means the opposite of 'dearth'?
  1. ক) lack
  2. খ) abundance
  3. গ) poverty
  4. ঘ) shortage
ব্যাখ্যা
• 'dearth' -  অভাব; অনটন; আকাল
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) lack - অভাব ঘটা, ঊন ঘটা
খ) abundance - অতিপ্রাচুর্য, প্রয়োজনাধিক পরিমাণ; প্রাচুর্য:
গ) poverty - দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা
ঘ) shortage - কমতি; ঘাটতি; অনটন; অভাব
- সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - abundance শব্দটি dearth এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - abundance.

Source: Bangla Academy Dictionary.

 
১০.
You may go for a walk if you feel ______ it.
  1. ক) about
  2. খ) on
  3. গ) like
  4. ঘ) for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - like.
• Feel like something (Phrasal verb)
- English Meaning: to seem to be something, or (esp. of weather) to seem likely to do something.
- Bangla Meaning: কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা বা আগ্রহী হওয়া 
- যেমন - I don’t feel like going now out of room.
- He didn’t feel like going to work.
- I just don't feel like doing anything tonight.
১১.
'Cut and dry' means.
  1. ক) Secret
  2. খ) Already decided
  3. গ) Brief
  4. ঘ) Humorous
ব্যাখ্যা
Cut and dried
English Meaning: (of a situation) completely settled/ decided.
Bangla Meaning: পূর্বেই প্রস্তুতি সম্পন্ন / পূর্ব
নির্ধারিত

Ex. Sentence: The championship is not as cut and
dried as everyone thinks.
Bangla Meaning: সবাই যেভাবে ভাবছে এই চ্যাম্পিয়ানশিপ পূর্বনির্ধারিত, বিষয়টা আসলে তেমন নয়।

Source: Live MCQ Lecture.
১২.
What is the verb of the word 'shortly"?
  1. ক) shorter
  2. খ) shorten
  3. গ) shortness
  4. ঘ) short
ব্যাখ্যা
 • Shortly শব্দটি হল adverb.
- এর verb form হচ্ছে shorten
- Shortly এর adjective বা noun হলো short এবং shorten হলো verb.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১৩.
It was I _____ he wanted to sing to.
  1. ক) that
  2. খ) who
  3. গ) whom
  4. ঘ) which
ব্যাখ্যা
• উক্ত বাক্যের শূন্যস্থানে who এর object form বসবে।
- কোন ব্যক্তি (Person) + whom + subject + verb এভাবে কোন বাক্য গঠিত হয়।
-  সুতরাং বাক্যটি হবে - It was I whom he wanted to sing to.
১৪.
The antonym for 'Genuine' is-
  1. ক) Real
  2. খ) Actual
  3. গ) Erroneous
  4. ঘ) True
ব্যাখ্যা
• 'Genuine' - প্রকৃত; খাঁটি; অকৃত্রিম
- প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Real - বাস্তব; প্রকৃত; খাঁটি; আসল; অকৃত্রিম; নির্ভেজাল; সত্যিকার
খ) Actual - প্রকৃত; সত্যিকার; বাস্তব।
গ) Erroneous - অশুদ্ধ; ভ্রান্ত।
ঘ) True - সত্য; যথার্থ
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Erroneous শব্দটি 'Genuine এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
- তাই এটিই সঠিক উত্তর।

Source: Bangla Academy Dictionary.
১৫.
In time of financial crisis, such lavish expenditure should be....
  1. ক) curtailed
  2. খ) justified
  3. গ) encouraged
  4. ঘ) corrected
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
• curtailed - সংকুচিত
• justified - সমর্থনযোগ্য
• encouraged - উৎসাহিত
• corrected - সংশোধিত।

• অতএব শব্দগুলো পর্যালোচনা করলে (ক) অপশনটিই যুক্তিযুক্ত।
- কারণ সংকটের সময় অত্যধিক ব্যয় উৎসাহিত দূরে থাক সমর্থনযোগ্যও না।
- complete sentence: In time of financial crisis, such lavish expenditure should be curtailed.
- বাক্যটির অর্থ হলো আর্থিক সংকটের সময়ে অত্যধিক ব্যয় পরিহার করা উচিত।

Source: Bangla Academy Dictionary.
১৬.
Constitution: Preamble
  1. ক) Legislation: Assembly
  2. খ) Book: Preface
  3. গ) Prelude: Overture
  4. ঘ) Opera: Music
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 
• Constitution - সংবিধান
- Preamble - প্রস্তাবনা
ক)
Legislation - আইন প্রণয়ন; প্রণীত আইনসমূহ।
Assembly - সভা; সম্মেলন; সমাগম; সমাবেশ
খ)
Book - বই; পুস্তক
Preface - মুখবন্ধ; প্রস্তাবনা।
গ)
Prelude -  কোনো কাজ, ঘটনার উপক্রমণিকাস্বরূপ অন্য কোনো কাজ, ঘটনা ইত্যাদি; প্রস্তাবনা; পূর্বসূচক; উপক্রম।
Overtue -  আলোচনার প্রস্তাব:
ঘ)
Opera - গীতিনির্ভর নাট্যকর্ম; গীতিনাটক।
Music - সংগীত
- সুতরাং, শব্দগুলোর অর্থ লক্ষ্য করলে দেখা যাচ্ছে , Book: Preface হবে সঠিক উত্তর। 
- Constitution (সংবিধান) এর শুরুতে থাকে Preamble (প্রস্তাবনা);
- তেমনি Book (বই) এর শুরুতে থাকে Preface (ভূমিকা / মুখবন্ধ / উপক্রমণিকা)।

Source: Bangla Academy Dictionary.
১৭.
I spent ________ with the patient.
  1. ক) sometimes
  2. খ) sometime
  3. গ) some time
  4. ঘ) some times
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Sometimes - মাঝে মাঝে ;
sometime - কোন এক সময় ;
some time - কিছু সময়, খানিকটা সময়।
- সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে some time বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: I spent some time with the patient.
- বাক্যের অর্থ- আমি রোগীটির সাথে খানিকটা সময় ব্যয় করেছিলাম৷

১৮.
'Spill the beans' means-
  1. ক) frivolously performing
  2. খ) reveal someone's secret
  3. গ) stop something
  4. ঘ) None of this
ব্যাখ্যা
Spill the beans (Phrase)
English Meaning: reveal secret information unintentionally or indiscreetly.
Bangla Meaning:  অনিচ্ছাকৃতভাবে গোপন তথ্য প্রকাশ করা

Source: Oxford Dictionary
১৯.
Choose the correct sentence?
  1. ক) They acted in accordance to his advice.
  2. খ) They acted following his advice.
  3. গ) They acted according to his advice.
  4. ঘ) They acted upon his advice.
অনির্ধারিত
ব্যাখ্যা
• advice শব্দটি uncountable noun.
- আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না।
- They acted in accordance to his advice  বাক্যটি ভুল কারন act according to হয়। 
- তাই বোঝা যাচ্ছে নিয়মানুযায়ী, They acted following his advice, They acted according to his advice এবং They acted upon his advice এই তিনটি বাক্য সঠিক।
- অপশনে একাধিক উত্তর থাকায় উত্তর নেয়া সম্ভব হচ্ছে না।
২০.
The phrase 'end in smoke' means....
  1. ক) Come to nothing
  2. খ) Lose sight of
  3. গ) Be confused
  4. ঘ) Be helpless
ব্যাখ্যা
Go up in smoke / end in smoke    
English Meaning: to be wasted / come to nothing.
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় পর্যবসিত হওয়া    

Ex. Sentence: When the business went bankrupt, twenty years of hard work went up in smoke.
Bangla Meaning: বিশ বছরের কঠোর পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হলো যখন এই ব্যবসা দেউলিয়া হয়ে গেলো।

Source: Live MCQ Lecture.
২১.
ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান-
  1. ক) রংপুর
  2. খ) রাজশাহী
  3. গ) বরিশাল
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
- ভাওয়াইয়া  উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার  লোকগীতি।
- রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গান ভাবসমৃদ্ধ বিধায় ‘ভাব’ থেকে ‘ভাওয়াইয়া’ কথাটির উৎপত্তি বলে অনুমিত হয়।
- এ গানের মূল সুর নর-নারীর প্রণয়। প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয়। মৈশাল, গাড়োয়ান, মাহুত প্রমুখ এই প্রণয়গীতির নায়ক।
- আধ্যাত্মিক চেতনাসমৃদ্ধ ভাওয়াইয়া গানও পরিলক্ষিত হয়, যেমন: ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘ছাড় রে মন ভবের খ্যালা’ ইত্যাদি। 
- ভাওয়াইয়া গান দুই প্রকার- দীর্ঘ সুরবিশিষ্ট ও চটকা সুরবিশিষ্ট।
- এই দুই শ্রেণীর গানের সুরের মিশ্রণে অপর এক শ্রেণীর গানও প্রচলিত, যা ক্ষীরোল গান নামে পরিচিত।  
- দোতারা ভাওয়াইয়া গানের প্রধান  বাদ্যযন্ত্র।
- শিল্পী  আববাসউদ্দীন আহমদ ভাওয়াইয়া গান জনপ্রিয় করে তোলেন।
- তাঁর কন্যা ফেরদৌসী রহমান এবং পুত্র মোস্তফা জামান আববাসীও এ গানের জনপ্রিয় শিল্পী।

উৎস:- বাংলাপিডিয়া।
২২.
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয় লাভ করেছিল?
  1. ক) ১৬৮
  2. খ) ১৬৪
  3. গ) ১৬৭
  4. ঘ) ১৭০
ব্যাখ্যা
- ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে দুটি রাজনৈতিক দল প্রধান হয়ে দেখা দেয়।
- নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন আওয়ামী লীগ লাভ করে।
- বাকি ২টি আসনের ১টি পায় পিডিপি (পাকিস্তান ডেমোক্রাটিক পার্টির নূরুল আমিন।
- তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ববাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।
- অপরটি পার্বত্য চট্টগ্রামের চাকমা রাজা ত্রিদিব রায় (স্বতন্ত্র সদস্য হিসেবে)।
- ১০ দিন পর অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসন লাভ করে।
- অপরপক্ষে জাতীয় পরিষদের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পশ্চিম পাকিস্তানে ১৪৪টি আসনের মধ্যে ৮৮টি আসন লাভ করে।

উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি, প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয়?
  1. ক) ২ মার্চ
  2. খ) ১৬ ডিসেম্বর
  3. গ) ২৬ ফেব্রুয়ারি
  4. ঘ) ২৫ মার্চ
ব্যাখ্যা
- অসহযোগ আন্দোলন ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে পরিচালিত আন্দোলন।
- ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে দিগনির্দেশনামূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
- ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- শেখ মুজিবুর রহমান এ সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দেন এবং এর প্রতিবাদে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল আহবান করেন।
- আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ অধিকার প্রতিষ্ঠার জন্য পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু করে।
- এর বিস্তৃতি ছিল সম্পূর্ণ পূর্ব পাকিস্তান ব্যাপী। অসহযোগ আন্দোলনের পরিণতিতে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং নয়মাস যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
- ২ মার্চ ১৯৭১ ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন অসহযোগ আন্দোলনের শুরুতেই ২ মার্চ ছাত্র সংগঠনগুলি ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
- সরকারি নির্দেশে গভর্নর ভাইস অ্যাডমিরাল এস এম আহসানের পরিবর্তে প্রাদেশিক সামরিক আইন প্রশাসক লে. জে. সাহেবজাদা ইয়াকুব খানকে গর্ভনরের দায়িত্ব প্রদান করা হয়।

উৎস:- বাংলাপিডিয়া।
২৪.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা -
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- প্রতি বছর ২৪ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’ ও আন্তর্জাতিক পোলিও দিবস  হিসেবে পালিত হয়।
- ১৯৪৫ সালের ২৬ জুন বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূলসনদে স্বাক্ষর করেন।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।জাতিসংঘ সাধারণ পরিষদ নতুন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদানকে ১৯৩তম সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছে.
- এ সংস্থার সদর দপ্তর নিউইয়র্ক। ইউরোপীয় দপ্তর জেনিভা।
- দাপ্তরিক ভাষা ৬টি। এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি।যথা - ইংরেজি ও ফরাসি।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
জাতিসংঘ ওয়েবসাইট।
২৫.
উজবেকিস্তানের মুদ্রার নাম-
  1. ক) ডলার
  2. খ) রুপি
  3. গ) পাউন্ড
  4. ঘ) সোম
ব্যাখ্যা
- মধ্য এশিয়া. এটি প্রধানত দুটি প্রধান নদী, উত্তর-পূর্বে সির দরিয়া এবং দক্ষিণ-পশ্চিমে আমু দরিয়া (প্রাচীন অক্সাস নদী) এর মধ্যে অবস্থিত, যদিও তারা শুধুমাত্র আংশিকভাবে এর সীমানা তৈরি করে।
- উজবেকিস্তানের উত্তর-পশ্চিম ও উত্তরে কাজাখস্তান, পূর্ব ও দক্ষিণ-পূর্বে কিরগিজস্তান ও তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ-পশ্চিমে তুর্কমেনিস্তান রয়েছে।
- সোভিয়েত সরকার উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রকে ১৯২৪ সালে ইউ.এস.এস.আর.এর একটি উপাদান (ইউনিয়ন) প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে।
- উজবেকিস্তান ৩১ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে তার স্বাধীনতা ঘোষণা করে।
- দেশটির রাজধানী হল তাশখন্দ।
- উজবেকিস্তানের মুদ্রা- সোম।

উৎস:- ব্রিটানিকা।
২৬.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ১২৩
  2. খ) ১২৭
  3. গ) ১১২
  4. ঘ) ১২৯
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
২৭.
প্রেক্ষিত পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়িত হবে?
  1. ক) ২০২১-৩০
  2. খ) ২০২৪-৩২
  3. গ) ২০২১-৪১
  4. ঘ) ২০২২-৫০
ব্যাখ্যা
• রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্যে বাংলাদেশ সরকার ২০২১-২০৪১ মেয়াদে ২০ বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।
• এই পরিকল্পনায় ২০৩১ সালে দেশের গড় প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ।
• ২০৪১ সালে গড় প্রবৃদ্ধি হবে ৯.৯ শতাংশ।
• দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মূললক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা।  

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২২
২৮.
কারাগারে রোজনামচা প্রবন্ধটিতে কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে?
  1. ক) ১৯৬৬-৬৮
  2. খ) ১৯৬৬- ৭৮
  3. গ) ১৯৬৮-৬৯
  4. ঘ) ১৯৬৫-৬৯
ব্যাখ্যা
- ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা ইত্যাদি এই গ্রন্থে তুলে ধরা হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
২৯.
প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন?
  1. ক) চন্দ্রগুপ্ত মৌর্য
  2. খ) আকবর
  3. গ) শশাঙ্ক
  4. ঘ) অশোক
ব্যাখ্যা
চন্দ্রগুপ্ত মৌর্য:
• ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্যে।
• মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাঁর রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।
• তাঁর সময় থেকেই সর্বভারতীয় চিন্তা-চেতনার প্রসার ঘটে, মৌর্য শাসন ব্যবস্থার সূচনা হয়, বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার বাড়তে থাকে।
• তার রাজধানী ছিল পাটালিপুত্র।
• ভারতে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন- চন্দ্রগুপ্ত মৌর্য।
• সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল কৌটিল্য। 
• অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলেন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ ও সমরবিদ কৌটিল্য। এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 
• আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন।
 
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৩০.
আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) ব্রাজিল
  3. গ) তিউনিশিয়া
  4. ঘ) চিলি
ব্যাখ্যা
- আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত একটি শীতল মরূভূমি।
- মেরু অঞ্চল ব্যতীত আতাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা)
৩১.
‘এভিন কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) সিরিয়া
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
 • এভিন কারাগার:
- কুখ্যাত 'এভিন কারাগার' অবস্থিত ইরানে
- রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।
- গতবছর এই কারাগারের আগুন লাগে।

উৎস: বিবিসি।
৩২.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ৪ ফেব্রুয়ারী ১৯৭২
  2. খ) ৪ জানুয়ারী ১৯৭২
  3. গ) ৩ জানুয়ারী ১৯৭২
  4. ঘ) ৩ ফেব্রুয়ারী ১৯৭২
ব্যাখ্যা
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪ জানুয়ারী ১৯৭২ যাত্রা শুরু করে।
- সরকারের দেওয়া বিমানবাহিনীর একটি ডিসি-৩ এয়ারক্রাফটের মধ্য দিয়ে শুরু হয় এ যাত্রা।
- ১৯৭২ সালের ৭ মার্চ চট্টগ্রাম ও সিলেটে এবং ৯ মার্চ যশোরে একটি ফ্লাইটের মাধ্যমে আকাশে উড়ে বিমান।
- অভ্যন্তরীণ ফ্লাইটের তিন দিন আগে অর্থাৎ ৪ মার্চ তারিখে ১৭৯ জন যাত্রীকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার মাধ্যমে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট সম্পন্ন হয়।
- ৬টি ব্রান্ড নিউ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং ৩ টি ড্যাশ ৮-৪০০ সহ বিমানের বহরে উড়োজাহাজ সংখ্যা ২১ টি।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট
৩৩.
COP-28 কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) চীন
  2. খ) আরব আমিরাত
  3. গ) মিশর
  4. ঘ) চিলি
ব্যাখ্যা
২০২৩ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC এর পক্ষগুলির সম্মেলন, যা সাধারণত COP28 নামে পরিচিত, ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হবে, যা ৩০শে নভেম্বর থেকে ১২শে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত এক্সপো সিটি, দুবাইতে অনুষ্ঠিত হবে।
 
 উতস:- জাতিসংঘের ওয়েবসাইট। 
৩৪.
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) রংপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
-  NAPE এর পূর্নরূপ হলো National Academy for Primary Education (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি).
- ইহা হলো বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি ময়মনসিংহে অবস্থিত।
- ১৯৭৮ সালে ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়। 
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)" ।

(সূত্র: NAPE ওয়েবসাইট)
৩৫.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল 'ক্র্যাক প্লাটুন' কোন সেক্টরের অধীনে ছিল?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ১১
ব্যাখ্যা
• ক্র্যাক প্লাটুন:
- ক্র্যাক প্লাটুন হলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টরের অধীনে ঢাকা শহরের তরুণদের সমন্বযে গঠিত একটি গেরিলা সংগঠন।
- ২নং সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশারফের উদ্যোগে এই গেরিলা বাহিনী গড়ে তোলা হয়।
- ১৯৭১ সালের জুনে ভারতের মেঘালয়ের মেলাঘর ক্যাম্প থেকে প্রথমে ১৭ জন গেরিলা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ক্র্যাক প্লাটুনের যাত্রা শুরু করে।
- শহীদ জননী জাহানারা ইমামের সন্তান শহিদ রুমী ইমাম, শহিদ জুয়েল, শহিদ আলতাফ মাহমুদ, প্রয়াত আযম খান, প্রয়াত সাদেক হোসেন খোকা, ইশতিয়াক আজিজ উলফাত, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ ক্র্যাক প্লাটুনের সাথে যুক্ত ছিলেন।

(তথ্যসূত্র: দৈনিক সমকাল)
৩৬.
ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে?
  1. ক) মর্তুজা বশীর
  2. খ) মৃণাল হক
  3. গ) হামিদুজ্জামান খান
  4. ঘ) অখিল পাল
ব্যাখ্যা
- জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি ভাষা আন্দোলন ভিত্তিক।
- এটি অবস্থিত শাহবাগের পরীবাগে।
- এর ভাস্কর মৃণাল হক। 

তথ্যসূত্র: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট।
৩৭.
বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে?
  1. ক) ১৯৯১
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৮৬
  4. ঘ) ১৯৯৬
ব্যাখ্যা
• VAT:
- বাংলাদেশের প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।

উৎস: NBR ওয়েবসাইট।
৩৮.
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়?
  1. ক) ২৪ অক্টোবর, ১৯৪৫
  2. খ) ১০ ডিসেম্বর, ১৯৪৫
  3. গ) ২৪ অক্টোবর, ১৯৪৮
  4. ঘ) ১০ ডিসেম্বর, ১৯৪৮
ব্যাখ্যা
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়।
- চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।
-  সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে মোট ৩০ টি ধারা রয়েছে।
- এটি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৩৯.
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কী ?
  1. ক) এন্থনি রিঙ্কেন
  2. খ) লয়েড অস্টিন
  3. গ) জন সি মার্শাল
  4. ঘ) ডিক চেনী
ব্যাখ্যা
• লয়েড অস্টিন:
- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে বেছে নিয়েছেন। 
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে ছিলেন জেনারেল অস্টিন।
- তার আগে অস্টিন মার্কিন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ ছিলেন।
- তিনি ইরাকে মার্কিন বাহিনীর সবশেষ কমান্ডিং জেনারেল ছিলেন।
- আফগানিস্তানেও দায়িত্ব পালন করেছেন অস্টিন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৪০.
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
  1. ক) আবদুর রউফ
  2. খ) এ এস এম সায়েম
  3. গ) এ বি এম খায়রুল
  4. ঘ) হাবিবুর রহমান
ব্যাখ্যা
• বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম:
- বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম (৮ জুলাই ১৯১৬ - ৮ জুলাই ১৯৯৭) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং প্রথম প্রধান বিচারপতি।
- তিনি বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে ১৯৭৫ সালের ৬ নভেম্বর থেকে ১৯৭৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
৪১.
'প্রাকৃত' শব্দটির অর্থ-
  1. ক) প্রকৃত
  2. খ) যথার্থ
  3. গ) যা করা হয়েছে
  4. ঘ) স্বাভাবিক
ব্যাখ্যা
'প্রাকৃত' শব্দটির অর্থ- স্বাভাবিক। 
৪২.
‘অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
  1. ক) চলিত
  2. খ) সাধু
  3. গ) প্ৰাকৃত
  4. ঘ) কোল
ব্যাখ্যা
'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ। 

অদ্য (ক্রিয়াবিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: আজ, সম্প্রতি, এখন। 

সাধু রীতি
দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়।উনিশ শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে। প্রায় দুই শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু থাকে।

সাধু রীতির সাধারণ বৈশিষ্ট্য:
(ক) সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, যেমন ‘করা' ক্রিয়ার রূপ: করিতেছে, করিয়াছে, করিল, - করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া করিলে, করিবার।
(খ) সাধু রীতির বহু সর্বনামে ‘হ’-বর্ণ যুক্ত থাকে, যেমন – তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪৩.
‘ছেলেমি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ছে+লেমি
  2. খ) ছেলে+মি
  3. গ) ছেলে+আমি
  4. ঘ) ছে+এলেমি
ব্যাখ্যা
'ছেলেমি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = ছেলে + আমি

কয়েকটি সন্ধি বিচ্ছেদঃ
• বন + পতি = বনস্পতি,
• আ + চর্য = আশ্চর্য,
• গো + পদ = গোস্পদ,
• পর + পর = পরস্পর,
• ষট্ + দশ = ষোড়শ,
• এক + দশ = একাদশ,
• পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৪৪.
নিম্নের কোনটি শব্দের আগে বসে?
  1. ক) উপসর্গ
  2. খ) প্রত্যয়
  3. গ) অনুসর্গ
  4. ঘ) বিভক্তি
ব্যাখ্যা
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
অজানা (অ+জানা), অভিযোগ (অভি+যোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ', 'অভি', 'বে' হলো উপসর্গ ।

- অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে।
- যেমন, ‘সম্প্রদান' শব্দে ‘দান’-এর আগে ‘সম্’ এবং ‘প্র’ – এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে।
- একইভাবে ‘বিনির্মাণ' শব্দে ‘মান’-এর আগে বসেছে ‘বি’ এবং ‘নির্’ উপসর্গ ।
- উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
- এজন্য বলা হয় – উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)। 
৪৫.
'গরু' কোন শব্দ (লিঙ্গ)?
  1. ক) পুংলিঙ্গ
  2. খ) স্ত্রীলিঙ্গ
  3. গ) উভয়লিঙ্গ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
যেসব শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়ই বোঝায়, তাদের উভয়লিঙ্গ বলে।
যেমনঃ মানুষ, শিশু, গরু, সন্তান ইত্যাদি।

লিঙ্গ: লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ।
বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি স্ত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়।
তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে লিঙ্গ বলে ।
লিঙ্গ চার প্রকার। যথা :
১. পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। যেমন : বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর।
২. স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। যেমন : মা, মেয়ে, বিদুষী, সুন্দরী।
৩. উভয়লিঙ্গবাচক শব্দ। যেমন : মানুষ, গরু, শিশু, সন্তান, বাঙালি ৷ 
৪. ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যেমন : বই, খাতা, চেয়ার, টেবিল।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি- অষ্টম শ্রেণি।
৪৬.
কোনটি সঠিক নয় ?
  1. ক) পণ্ডিতবৃন্দ
  2. খ) শিক্ষকবৃন্দ
  3. গ) সুধীবৃন্দ
  4. ঘ) মন্ত্রিবর্গ
ব্যাখ্যা
পণ্ডিতবৃন্দ এর সঠিকরূপ- পন্ডিতবর্গ। 
 
উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয় 'বর্গ'
যেমন- পন্ডিতবর্গ, মন্ত্রিবর্গ ইত্যাদি। 

উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয়ঃ
- গণ (জনগণ, দেবগণ),
- বর্গ (পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ),
- মণ্ডলী (শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী) এবং
- বৃন্দ (সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
৪৭.
'কূলের সমীপে' এর সংক্ষেপ কি?
  1. ক) অনুকূল
  2. খ) প্রতিকূল
  3. গ) উপকূল
  4. ঘ) সমকূল
ব্যাখ্যা
'কূলের সমীপে' এর সংক্ষেপ- উপকূল। 

এমন আরো কিছু বাক্য সংকোচন: 
অক্ষির সমীপে = সমক্ষ
অক্ষির অগোচরে = পরোক্ষ
অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪৮.
‘অনিল' শব্দের অর্থ কী?
  1. ক) বাতাস
  2. খ) যা নীল নয়
  3. গ) কোকিল
  4. ঘ) কারো নাম
ব্যাখ্যা
'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বায়ু,
- পবন,
- সমীর,
- সমীরণ,
- গন্ধবহ/গন্ধবাহ,
- অনিল,
- মারুত,
- বাত,
- বায়,
- আশুগ,
- পবমান,
- সদাগতি,
- নভঃশ্বাস,
- শব্দবহ,
- অগ্নিসখ,
- জগতায়ু,
- জগৎপ্রাণ,
- মাতরিশ্বা,
- জগদ্বল, ইত্যাদি। 


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৪৯.
‘ঝোলের লাউ অম্বলের কদু' বাগধারার অর্থ কি?
  1. ক) জীর্ণশীর্ণ লোক
  2. খ) মিশিয়ে ফেলা
  3. গ) সব পক্ষের মন যুগিয়ে চলা
  4. ঘ) পুঁথিগত বিদ্যা
ব্যাখ্যা
‘ঝোলের লাউ অম্বলের কদু' বাগধারার অর্থ- সব পক্ষের মন যুগিয়ে চলা। 
বাক্য গঠন: রনিকে বিশ্বাস করিও না। ও সবসময়ই ঝোলের লাউ অম্বলের কদু। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
৫০.
বাংলাদেশে ইসলামি রেনেসাঁর কবি কাকে বলা হয়?
  1. ক) ফররুখ আহমদ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) কায়কোবাদ
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
ফররুখ আহমদকে- বাংলাদেশে ইসলামি রেনেসাঁর কবি বলা হয়। 

ফররুখ আহমদ
- তিনি ১৯১৮ সাল মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন। 
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। 
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
- বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের প্রয়োগনৈপুণ্য এবং বিষয়বস্ত্ত ও আঙ্গিকের অভিনবত্বে তাঁর কবিতা এক বিশেষ মর্যাদা লাভ করেছে।

তাঁর উল্লেখযোগ্য কাব্য
- সাত সাগরের মাঝি 
- সিরাজাম মুনিরা 
- নৌফেল ও হাতেম 
- মুহূর্তের কবিতা
- হাতেমতায়ী  
- হাবেদা মরুর কাহিনী ইত্যাদি।

তাঁর শিশুতোষ রচনা
- পাখির বাসা 
- হরফের ছড়া 
- ছড়ার আসর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫১.
মাটির pH মান ৩ এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?
  1. ক) নাইট্রোজেন ও সালফার
  2. খ) পটাসিয়াম ও ফসফরাস
  3. গ) ফসফরাস ও ক্যালসিয়াম
  4. ঘ) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
ব্যাখ্যা
pH স্কেল:
pH এর মান ০ থেকে ১৪ পর্যন্ত বিবেচনা করা হয়।
নিরপেক্ষ কোনো দ্রবণের pH এর মান ৭। এসিড দ্রবণে pH এর মান ৭ এর চেয়ে কম হয় এবং ক্ষারের দ্রবণে pH এর মান ৭ এর চেয়ে বেশি হয়। pH স্কেলে সবচেয়ে শক্তিশালী এসিডের pH এর মান ০ এবং সবচেয়ে শক্তিশালী ক্ষারের pH এর মান ১৪।

প্রশমন বিক্রিয়া:
মাটির pH মান ৩ এর কম হওয়ার অর্থ হচ্ছে মাটির অম্লত্ব বৃদ্ধি পেয়েছে। এই অম্লত্ব হ্রাস করার জন্য ক্ষার জাতীয় পদার্থ প্রয়োজন।
এসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এ বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া বলে।

মৃৎক্ষার ধাতু:
পর্যায় সারণিতে গ্রুপ-২ এ অবস্থিত মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়।
যেমন- বেরেলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রনশিয়াম (Sr) প্রত্যেকেই মৃৎক্ষার ধাতু। এরাও ক্ষার ধাতুর মতো তড়িৎ ধণাত্নক মৌল। মৃৎক্ষার ধাতুর মৌলগুলো বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে বলে এদের এরূপ নামকরণ করা হয়েছে।


সুতরাং, মাটির pH মান ৩ এর কম হলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়। এতে মাটির এসিড ও  ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উতপন্ন হবে এবং মাটির অম্লত্ব হ্রাস পাবে।


সূত্র: রসায়নবিজ্ঞান নবম-দশম শ্রেণি ও রসায়ন, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
কোনটি অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়?
  1. ক) ফসফরাস
  2. খ) পটাসিয়াম
  3. গ) ক্যালসিয়াম
  4. ঘ) খনিজলবণ
ব্যাখ্যা
- ক্যালসিয়াম (Ca) প্রাণীদের হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান। মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি।
- অস্থি এবং দাঁতে ফসফরাস ও  ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর  ৯০% শরীরে সঞ্চিত থাকে। রক্ত এবং লসিকাতে এর উপস্থিতি রয়েছে।
- ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস হচ্ছে: ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, লালশাক, পালংশাক, কচুশাক, কলমিশাক, বাধঁকপি এবং ফল।
প্রাণিজ উৎস হচ্ছে: দুধ, ডিম, ছোট মাছ, শুঁটকি মাছ ইত্যাদি।
- হাড় ও দাঁটের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতিপ্রয়োজনীয় খনিজ পদার্থ। এ ছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। 
- ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে।


উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫৩.
অ্যাসিটিক এসিড কি কাজে ব্যবহার করা হয়?
  1. ক) খাদ্যদ্রব্য সংরক্ষণে
  2. খ) চামড়া সংরক্ষণে
  3. গ) আইপিএস এর ব্যাটারিতে
  4. ঘ) ফল পাকানোতে
ব্যাখ্যা
- প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার অতুলনীয় । - ইথানোয়িক এসিড বা অ্যাসিটিক এসিড (CH3-COOH) এর 6 -10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। 
- এর আরেক নাম সিরকা। 
- এটি বহুল ব্যবহৃত ও প্রচলিত প্রাকৃতিক প্রিজারভেটিভস। 
- এটি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ও দামে সস্তা এবং অতিসহজে পানিতে দ্রবীভূত হয়। 
তা ছাড়াও এর তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 
 
এটি যেভাবে কাজ করে তা হলো খাদ্যদ্রব্যে প্রিজারভেটিভস হিসেবে একে ব্যবহার করলে খাদ্যদ্রব্যের pH এর মান কমিয়ে দেয়।  এ মান 5 থেকে 4 এর মধ্যে নেমে আসে। 
তখন অণুজীবগুলো আর বংশ বিস্তার করতে পারে না। 
যেমন, অধিকাংশ অণুজীবের বংশ বিস্তারের অনুকূল pH এর মান 6-5-7-5 এর মধ্যে। তাই প্রাকৃতিক খাদ্য সংরক্ষণে ভিনেগারের কোনো তুলনা হয় না এবং এটি বহুল প্রচলিত।
 
উৎস : রসায়ন ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৪.
জন্মদিনে কেক ফলানোর জন্য শেহতাজ একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে। উল্লিখিত রাসায়নিক পদার্থটি কি?
  1. সোডিয়াম ক্লোরাইড
  2. সোডিয়াম গ্লুটামেট
  3. সোডিয়াম কার্বনেট
  4. সোডিয়াম বাইকার্বনেট
ব্যাখ্যা
বেকিং সোডা (Baking Soda) :
- বেকিং সোডা (NaHCO3) বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয়।
- বেকিং সোডা ব্যবহার করে খাবার তৈরির বেলায় খাবারের উপাদান হিসেবে ভিনেগার বা লেবুর রস বা টক দই অথবা অন্য এমন কোন উপাদান থাকে যা অম্লধর্মী।
- এক্ষেত্রে NaHCO3 খাবারের অম্ল উপাদানের (যেমন- ভিনেগার) সাথে বিক্রিয়া করে H2CO3 এসিড উৎপন্ন করে। H2CO3 সহজেই বিয়োজিত হয় এবং CO2 গ্যাস উৎপন্ন করে যা রুটিকে ফুলতে সাহায্য করে। 

উৎস: রসায়ন, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি-
  1. ক) পলিথিন
  2. খ) পিভিসি পাইপ
  3. গ) বৈদ্যুতিক সুইচ
  4. ঘ) মেলামাইন
ব্যাখ্যা
প্রাকৃতিক পলিমারগুলো প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাবার চাষ করে বাগান থেকে প্রাকৃতিক রাবার সংগ্রহ করা হয়। প্রাকৃতিকভাবে উৎপন্ন বিভিন্ন শস্য দানা বিশেষ করে চাল, গম,ভুট্টা, যব, গোল-আলু এ সব স্টার্চ গ্লুকোজের প্রাকৃতিক পলিমার। মাছ, মাংস, ডিম এসব প্রোটিন অ্যামিনো এসিডের পলিমার। সিল্ক এবং উলও অ্যামিনো এসিডের পলিমার।

পিভিসি (PVC) পাইপ ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে তৈরি করা হয়।
বৈদ্যুতিক সুইচ বা বৈদ্যুতিক সুইচ বোর্ড বাকেলাইট নামের পলিমার যা ফেনল ও ফরমালডিহাইড নামের দুটি মনোমার থেকে তৈরি করা হয়।
মেলামাইনের থালা-বাসন মেলামাইন রেজিন নামের পলিমার থেকে প্রস্তুত করা হয় যা মেলামাইন ও ফরমালডিহাইড নামের দুটি মনোমার থেকে তৈরি।
কৃত্রিম উপায়ে ইথিলিন মনোমার থেকে প্রস্তুতকৃত পলিথিন প্রধানত ঔষধ পত্রাদির প্যাকেট, পলিথিনের ব্যাগ, টেবিল ক্লথ, বাজারের ব্যাগ ইত্যাদি হিসেবে ব্যাবহৃত হয়।


সুত্রঃ বিজ্ঞান, নবম-দশম, ২০২১
৫৬.
একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে। তাঁর কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?
  1. উত্তল
  2. অবতল
  3. সমবাতল
  4. সমতালোত্তল
ব্যাখ্যা
• একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে। তাঁর কাছের বস্তু দেখতে সমস্যা হচ্ছে। অর্থাৎ, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। 

চোখের ত্রুটি 
- স্বাভাবিক চোখের দৃষ্টির সীমা চোখের সামনে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত (যদিও দূরের বস্তু ছোট দেখা যায়)। এই দূরত্বকে চোখের পাল্লা বলে।
- যদি কোনো চোখ এই পাল্লার মধ্যে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তা হলে সেই চোখকে ত্রুটিপূর্ণ বলা হয়।
- চোখে প্রধানত: দু ধরণের ত্রুটি দেখা যায়-
♦ হ্রস্ব দৃষ্টি বা নিকট বদ্ধ দৃষ্টি এবং
♦ দীর্ঘ দৃষ্টি বা দূর বদ্ধ দৃষ্টি । 

দীর্ঘ দৃষ্টি বা দূর বদ্ধ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া (Long sight or Hypermetropia)
এই ত্রুটিগ্রস্থ মানুষ দূরের বস্তু ভালভাবে দেখতে পারে, কিন্তু কাছের বস্তু ভালভাবে দেখতে পারে না।
- চোখের স্পষ্ট দর্শনের নিকট দূরত্ব দূরে সরে যায় বা বেড়ে যায়। চক্ষু গোলকের ব্যাসার্ধ কমে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয় । 
- এই ত্রুটি দূর করার জন্যও চোখে চশমা বা কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে ত্রুটির পরিমাণ যাচাই করে প্রয়োজনীয় ফোকাস দৈর্ঘ্যের বা পাওয়ারের উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স লক্ষ্যবস্তু থেকে আগত রশ্মিকে পরিমাণ মতো সংকুচিত করে, ফলে ফোকাসটি রেটিনাতে পড়ে এবং বস্তুর সুস্পষ্ট বিম্ব তৈরি হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  (edited)
৫৭.
লেন্সের ক্ষমতার প্রচলিত একক কি?
  1. ক) মিটার
  2. খ) রেডিয়াম
  3. গ) ডায়াপ্টার
  4. ঘ) লুমেন
ব্যাখ্যা
দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।

লেন্স দু-প্রকার। যথা-
১. উত্তল বা অভিসারী লেন্স এবং
২.অবতল বা অপসারী লেন্স।

লেন্সের ক্ষমতা বলতে আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াকে নির্দেশ করে।
লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়াপ্টার। এসআই একক হলো রেডিয়ান/মিটার।
লেন্সের ক্ষমতার মান ধনাত্মক কিংবা ঋণাত্মক উভয় প্রকার হতে পারে।

(সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৫৮.
কোমল পানীয়সমূহে কী দ্রবীভূত থাকে?
  1. বেকিং সোডা
  2. এসিটিক এসিড
  3. অক্সালিক এসিড
  4. সোডিয়াম ফ্লোরাইড
ব্যাখ্যা
বেকিং সোডা (Baking Soda) :
বেকিং সোডা (NaHCO3)। বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয়। বেকিং সোডা ব্যবহার করে খাবার তৈরির বেলায় খাবারের উপাদান হিসেবে ভিনেগার বা লেবুর রস বা টক দই অথবা অন্য এমন কোন উপাদান থাকে যা অম্লধর্মী। এক্ষেত্রে NaHCO3 খাবারের অম্ল উপাদানের (যেমন- ভিনেগার) সাথে বিক্রিয়া করে H2CO3 এসিড উৎপন্ন করে। H2CO3 সহজেই বিয়োজিত হয় এবং CO2 গ্যাস উৎপন্ন করে যা রুটিকে ফুলতে সাহায্য করে। 

এটি কখনও কখনও নির্দিষ্ট উদ্দেশ্যে পানীয়গুলিতে অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে। এখানে কয়েকটি উদাহরণ রয়েছে যেখানে বেকিং সোডা পানীয়গুলিতে ব্যবহার করা যেতে পারে:

Alka-Seltzer:
বেকিং সোডা হল কিছু অ্যান্টাসিড পণ্যের মূল উপাদান, যেমন আলকা-সেল্টজার। এই পণ্যগুলি পেটের অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে অম্বল, বদহজম এবং পেট খারাপ করতে সাহায্য করার জন্য প্রস্তুত করা হয়েছে।

স্পোর্টস ড্রিংকস:
কিছু লোক তীব্র ব্যায়ামের সময় ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে বাফার করতে স্পোর্টস ড্রিংক বা জলে এক চিমটি বেকিং সোডা যোগ করে।  এই ব্যবহার  সাবধানতার সাথে করা উচিত, কারণ অত্যধিক বেকিং সোডা খাওয়া ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার দিকে পরিচালিত করতে পারে।

অ্যাসিড হ্রাস:
বেকিং সোডা পানীয়গুলিতে অতিরিক্ত অম্লতা নিরপেক্ষ করতে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি পানীয় খুব অ্যাসিডিক হয়, তাহলে পিএইচ ভারসাম্য এবং অম্লতা কমাতে অল্প পরিমাণে বেকিং সোডা যোগ করা যেতে পারে।

উৎস: রসায়ন, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৫৯.
কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?
  1. ক) কোলেস্টেরল
  2. খ) অ্যামাইনো এসিড
  3. গ) ফ্যাটি এসিড
  4. ঘ) গ্লুকোজ
ব্যাখ্যা
কোলেস্টেরল হলো এক ধরনের জটিল স্নেহ পদার্থ। এটি রক্তে স্নেহ পদার্থের বাহক হিসেবে কাজ করে।
স্নেহ ও প্রোটিনের যৌগকে বলা হয় লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিনের মধ্যে স্নেহের উপস্থিতির মাত্রার ভিত্তিতে একে দু’ভাগে ভাগ করা হয়েছে।
একটি হল উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন High Density Lipoprotein সংক্ষেপে HLD এবং নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন Low Density Lipoprotein বা LDL। রক্তে LDL বেশি থাকা শরীরের জন্যে ক্ষতিকর।
অন্যদিকে রক্তে HLD এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্যে উপকারি।

(সূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি)
৬০.
হাউজ ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রংয়ের তারটি-
  1. জীবন্ত
  2. নিরপেক্ষ
  3. ধনাত্মক আধানযুক্ত
  4. ঋণাত্মক আধানযুক্ত
ব্যাখ্যা
The International Electrotechnical Commission (IEC) অনুসারে, 
- Live Wire : কালো, লাল অথবা অনু যে কোন রংয়ের হতে পারে (সাদা, ধূসর এবং সবুজ বাদে) 
- Neutral Wire: সাদা বা ধূসর রংয়ের হতে পারে
- Earth/Ground Wire: সবুজ 

অতএব, সঠিক উত্তর হবে 'ক' । 

উৎস: IEC এর ওয়েবসাইট।
৬১.
কোন টপোলজিতে প্রথম শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে? i. বাস, ii. রিং, iii. মেশ
  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
ব্যাখ্যা
• রিং টপোলজি ও মেশ টপোলজিতে প্রথম শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে।

• রিং টপোলজি: প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিং এর মতো চক্রাকারে সংযুক্ত থাকলে, এরূপ টপোলজিকে রিং টপোলজি বলা হয়। 
- রিং টপোলজিতে যেহেতু প্রতিটি কম্পিউটার ধারাবাহিকভাবে বৃত্তাকারে সংযুক্ত থাকে, তাই এক্ষেত্রে নেটওয়ার্কের প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
• মেশ টপোলজি: যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬২.
কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে?
  1. ক) Modem
  2. খ) NIC
  3. গ) Router
  4. ঘ) Hub
ব্যাখ্যা
• কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে NIC।

• নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (Network Interface Card-NIC):
NIC এর পূর্ণরূপ হলো Network Interface Card। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড/ ল্যানকার্ড/নেটওয়ার্ক এডাপ্টার হলো একটি প্লাগ-ইন কার্ড, যা কম্পিউটারকে নেটওয়ার্কভূক্ত করে।
- নেটওয়ার্কের সাথে যুক্ত এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৩.
কোন কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়?
  1. ক) ESCII
  2. খ) EBCDIC
  3. গ) BCD
  4. ঘ) ASCII
ব্যাখ্যা
• BCD কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়।
• বিসিডি কোড (BCD Code): দৈনন্দিন হিসাব নিকাশে আমরা সবসময় দশমিক সংখ্যা ব্যবহার করলেও কম্পিউটার বা ইলেক্ট্রনিক সার্কিট দিয়ে ডিজিটাল প্রক্রিয়া করার জন্য এগুলোকে বাইনারিতে রূপান্তর করে নিতে হয়। 
- কিন্তু এই প্রক্রিয়ায় রূপান্তরের পরে এর দশমিক রূপটি অক্ষুণ্ণ থাকেনা।
- দশমিক সংখ্যা যেহেতু বহুল্ভাবে ব্যবহৃত হয়, তাই এর দশমিক রূপটি যতটুকু সম্ভব অক্ষুণ্ণ রেখে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য একটি বিশেষ ধরনের কোডিং পদ্ধতি গ্রহণ করতে হয়। এটিকে বিসিডি কোড বলে।
- BCD এর পূর্ণ অর্থ হলো Binary Code Decimal।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৪.
এইচটিএমএল কি?
  1. ক) ওয়েব ব্রাউজার
  2. খ) ডেটা উপস্থাপনের ভাষা
  3. গ) প্রোগ্রামিং ভাষা
  4. ঘ) ডাটাবেজ ভাষা
ব্যাখ্যা
• এইচটিএমএল (HTML) এর পূর্ণরূপ: Hyper Text Mark-up Language
- World Wide Web (WWW) ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন HTML।
- ওয়েব পেইজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরমেট করতে এই ভাষা ব্যবহার করেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৫.
ডোমেইন নাম হলো-
  1. ক) ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম
  2. খ) সার্ভারের নাম
  3. গ) ওয়েব ফাইলের নাম
  4. ঘ) ফোল্ডারের নাম
ব্যাখ্যা
• ডোমেইন নাম হলো ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম।
• ডোমেইন নাম:
আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেস এর জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলে। যেমন-আইপি অ্যাড্রেস 173.248.140.183 এর পরিবর্তে www.rafkhata.com ডোমেইন নেম ব্যবহার করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৬.
ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত এট্রিবিউট কোনটি?
  1. ক) src
  2. খ) title
  3. গ) alt
  4. ঘ) align
ব্যাখ্যা
• ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত alt এট্রিবিউট।
• Alt এট্রিবিউট; HTML পেজে Alt এট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি 'অলটারনেট টেক্সট' নির্ধারণে ব্যবহৃত হয়।
- Alt এট্রিবিউটের ভ্যালু হলো একটি অথর ডিফাইনড টেক্সট।
- যেমন- <img src="boat.gif" alt="Big Boat">

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৭.
উৎস প্রোগ্রাম → ? → বস্তু প্রোগ্রাম। (?) প্রশ্নবোধক স্থানে কি হবে?
  1. ক) কম্পাইলার
  2. খ) ইন্টারপ্রেটার
  3. গ) অ্যাসেম্বলার
  4. ঘ) লিংকার
ব্যাখ্যা
• উৎস প্রোগ্রাম→ কম্পাইলার→বস্তু প্রোগ্রাম।
• অনুবাদক প্রোগ্রাম:
যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা-
১. কম্পাইলার
২. ইন্টারপ্রেটার
৩. অ্যাসেম্বলার
• কম্পাইলার:
যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৮.
সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়?
  1. ক) ক্যারেকটার
  2. খ) ইন্টিজার
  3. গ) রিয়েল
  4. ঘ) ডাবল
ব্যাখ্যা
• সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে ইন্টিজার বলা হয়।
• ইন্টিজার (Integer Type) টাইপ: প্রোগ্রামে পূর্ণসংখ্যা (যেমন- 23, 1456, 2345 ইত্যাদি) নিয়ে কাজ করার জন্য Integer ব্যবহৃত হয়।
- ইন্টিজার টাইপের ভেরিয়েবল ঘোষোণার জন্য int কীওয়ার্ড ব্যবহৃত হয়।
- যেমন- int x;

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৯.
ডেটাবেজ এ কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) এনটিটি ও টেবিল
  2. খ) এনটিটি সেট ও টেবিল
  3. গ) টেবিল ও কলাম
  4. ঘ) এট্রিবিউট ও ফিল্ড
ব্যাখ্যা
• ডেটাবেজ এ এট্রিবিউট ও ফিল্ড একই অর্থে ব্যবহৃত হয়।
- ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়।
- ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।
- রেকর্ডের প্রতিটি উপাদানকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়।
- ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭০.
ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?
  1. ক) বর্ণ > ফিল্ড > রেকর্ড > ডেটাবেজ
  2. খ) ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ
  3. গ) রেকর্ড > ফিল্ড > তথ্য > ডেটাবেজ
  4. ঘ) রেকর্ড > ফিল্ড > বর্ণ > ডেটাবেজ
ব্যাখ্যা
• ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম- ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ।
• ফিল্ড:
ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়। ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।
• রেকর্ড: সম্পর্কযযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়। অনেকগুলো ফিল্ডের ডেটার সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।
• ডেটা টেবিল: সমজাতীয় সকল ডেটাকে এক একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়। এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত হয়।
• ডেটাবেজ: ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল নিয়ে ডেটাবেজ গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭১.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরের সুদে আসলে ৪৭৬ টাকা হবে?
  1. ক) ৩%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?

সমাধান: 
সুদ = (৪৭৬ - ৪২৫) টাকা
= ৫১ টাকা 

৪২৫ টাকার ৩ বছরের সুদ ৫১ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ৫১/(৪২৫ × ৩) টাকা 
∴ ১০০ টাকার ১ বছরের সুদ (৫১ × ১০০)/(৪২৫ × ৩) টাকা
= ৪ টাকা
৭২.
৪টি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রয় করলে % কত লাভ হয়?
  1. ক) ১০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রয় করলে % কত লাভ হয়?

সমাধান: 
৪টি কমলার ক্রয়মূল্য = ২০ টাকা 
৪টি কমলার বিক্রয়মূল্য = ৩০ টাকা 
লাভ = ৩০ - ২০ = ১০ টাকা 

২০ টাকায় লাভ = ১০ টাকা 
১ টাকায় লাভ = ১০/২০ টাকা
১০০ টাকায় লাভ = ১০ × ১০০/২০ টাকা
= ৫০ টাকা 
৭৩.
a + 1/a = 2 হলে ‍a2 + 1/a2 = কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = 2 হলে ‍a2 + 1/a2 = কত?

সমাধান:
a + 1/a = 2

এখন 
a2 + 1/a2 = (a + 1/a)2 - 2a.1/a
= 22 - 2
= 4 - 2
= 2
৭৪.
If a + b = 3 and ab = 2, then a3 + b3 = ?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
Question: If a + b = 3 and ab = 2, then a3 + b3 = ?

Solution: 
a + b = 3
ab = 2

 a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= 33 - 3 × 3  × 2
= 27 - 18
= 9
৭৫.
(a - b)2 + 4ab = ?
  1. ক) (a - b)3
  2. খ) a2 - b2
  3. গ) (a + b)2
  4. ঘ) a2 + b2
ব্যাখ্যা
প্রয়োজনীয় সূত্র: 
(a - b)2 + 4ab = (a + b)2
(a + b)2 - 4ab = (a - b)2
(a + b)2 - (a - b)2 = 4ab 
৭৬.
একটি বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যায়?
  1. ক) ১
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
• রেখার কোনো প্রান্তবিন্দু নাই।
• রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে।
• রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
• একটি বিন্দু থেকে একাধিক/অসংখ্য রশ্মি আঁকা যায়।
৭৭.
If sin 45° = √2A, then A = ?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 1 √2
  4. ঘ) 1√3
ব্যাখ্যা

Question: If sin 45° = √2A, then A =?

Solution: 
sin 45° = √2A
1/√2 =√2A
A = 1/(√2)2
A = 1/2

৭৮.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয় এর একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
  1. ক) ১৫ একক
  2. খ) ২৪ একক
  3. গ) ২০ একক
  4. ঘ) ৩০ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয় এর একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক
একটি বাহুর দৈর্ঘ্য = 12 একক 
অপর বাহুর দৈর্ঘ্য = x একক 

আমরা জানি 
⇒ (1/2) × x × 12 = 144
⇒ 6x = 144
⇒ x = 144/6
   x = 24 একক 
৭৯.
2, 4, 5, 8, 7, 12, 4, 15 উপাত্তের মধ্যক কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 4, 5, 8, 7, 12, 4, 15 উপাত্তের মধ্যক কত?

সমাধান: 
সমাধান:
উপাত্তগুলোকে সাজিয়ে পাই 2, 4, 4, 5, 7, 8, 12, 15
এখানে 
n = 6
মধ্যক = [8/2 তম পদ ও  {(8/2) + 1} তম পদের সমষ্টি]/2
= {4 তম পদ ও 5 তম পদের সমষ্টি}/2
=(5 + 7)/2
= 12/2
= 6

 নির্ণেয় মধ্যক = 6
৮০.
তিনটি প্রতিসাম্য রেখা আছে নিচের কোনটির?
  1. ক) বিষমবাহু ত্রিভুজ
  2. খ) সমবাহু ত্রিভুজ
  3. গ) সমকোণী ত্রিভুজ
  4. ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
• যদি কোনো সরলরেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণভাবে মিলে যায় সেক্ষেত্রে সরলরেখাটিকে প্রতিসাম্য রেখা বলা হয়। 

ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ ইত্যাদি জ্যামিতিক চিত্র হলো বহুভুজ।
যে সমস্ত বহুভুজের রেখাংশগুলোর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমান, তাকে সুষম বহুভুজ বলা হয়।
ত্রিভুজ হলো সবচেয়ে কম সংখ্যক রেখাংশ দিয়ে গঠিত বহুভুজ।
ত্রিভুজের মধ্যে শুধুমাত্র সমবাহু ত্রিভুজের বাহু ও কোণগুলো সমান।
অতএব সমবাহু ত্রিভুজ হলো তিন বাহুবিশিষ্ট সুষম বহুভুজ।