পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Impact of Values Education and Good Governance in national development; How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জাতীয়তাবাদ কী সৃষ্টি করে?
  1. ক) নৈতিকতা
  2. খ) সামাজিকতা
  3. গ) দেশপ্রেম
  4. ঘ) কর্মদক্ষতা
ব্যাখ্যা
জাতীয়তাবাদ দেশপ্রেম সৃষ্টি করে।
নিজ দেশের প্রতি ভালোবাসার আবেগ অনুভূতিকে দেশাত্মবোধ, দেশপ্রেম বা স্বদেশপ্রেম বলা হয়।
.
প্রকৃত শিক্ষাই মানুষকে ____ অর্জনে সহায়তা করে।
  1. ক) মানবিকতা
  2. খ) মনুষ্যত্ব
  3. গ) মানসিকতা
  4. ঘ) জ্ঞান
ব্যাখ্যা
প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরীর একটি বিখ্যাত উক্তি, 'প্রকৃত শিক্ষাই মানুষকে মনুষ্যত্ব অর্জনে সহায়তা করে।'
.
''An Introduction to the Principles of Morals and Legislation'' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) ইমানুয়েল কান্ট
  2. খ) মার্টিন হেইডগার
  3. গ) মিখাইল বাখতিন
  4. ঘ) জেরেমি বেন্থাম
ব্যাখ্যা
উপযোগবাদ তত্ত্বের জনক বা প্রতিষ্ঠাতা ইংরেজ দার্শনিক জেরেমি বেন্থাম। তিনি ছিলেন একজন আইনতত্ত্ববিদ ও সমাজ সংস্কারক।
তিনি যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন।
তার লেখা বিখ্যাত গ্রন্থ- 'An Introduction to the Principles of Morals and Legislation'. এই গ্রন্থে তিনি উপযোগবাদ তত্ত্বটি প্রথম ব্যাখ্যা করেন। এই মতবাদ অনুযায়ী, 'যা কিছু আনন্দদায়ক তাই ভালো।'
.
বাংলাদেশের সংবিধানে মৌলিক চাহিদা কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ- ১৫(ক) অনুযায়ী, মৌলিক চাহিদা পাঁচটি। যথা-
১. অন্ন,
২. বস্ত্র,
৩. বাসস্থান,
৪. শিক্ষা ও
৫. চিকিৎসা।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
.
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন হলো-
  1. ক) সামাজিক উন্নয়ন
  2. খ) গোষ্ঠীগত উন্নয়ন
  3. গ) আঞ্চলিক উন্নয়ন
  4. ঘ) জাতীয় উন্নয়ন
ব্যাখ্যা
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থার সামগ্রিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন বলা হয়।
সমাজ চায় ব্যক্তি সামাজিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হোক।
ব্যক্তির কথায় কর্মে সামাজিক মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এটাই সমাজের প্রত্যাশা।
আর সমাজের প্রত্যাশার সাথে কোন দেশের জাতীয় উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত কারণ বিভিন্ন সামাজিক মূল্যবোধ নিয়েই একটি জাতি গঠিত হয় যা জাতীয় মূল্যবোধ উন্নয়নকে ত্বরান্বিত করে।
.
বাংলাদেশের সংবিধানে নাগরিকদের জন্য কতটি মৌলিক অধিকার সংরক্ষিত আছে?
  1. ক) ১৬টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ২১টি
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে ২৭ নং অনুচ্ছেদ থেকে ৪৪ নং অনুচ্ছেদে নাগরিকদের জন্য মোট ১৮টি মৌলিক অধিকার সংরক্ষিত আছে।
তৃতীয় ভাগে ২৬-৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ থাকলেও অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে ১৭টি এবং এদের মধ্যে মৌলিক অধিকার ১৮টি [কারণ ২৮ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার ২টি। একটি ২৮(১) এবং অপরটি ২৮(২)।
.
জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার অন্যতম সহায়ক উপাদান হলো-
  1. ক) মূল্যবোধ শিক্ষা
  2. খ) সুশাসন
  3. গ) সাম্প্রদায়িকতা
  4. ঘ) ক ও খ উভয়
ব্যাখ্যা
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থার সামগ্রিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন বলা হয়।
আর জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার অন্যতম সহায়ক উপাদান হলো সুশাসন ও মূল্যবোধ শিক্ষা।
ব্যক্তির ব্যক্তিগত জীবনাদর্শের সংঘাত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দ্বন্দ্ব, কলহ বিবাদ ইত্যাদি প্রশমিত করে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করে মূল্যবোধ শিক্ষা।
জাতীয় উন্নয়নে সুশাসনের উপস্থিতি সার্বিক উন্নয়নকে টেকসই উন্নয়নে রূপান্তরিত করে। সুশাসন ও জাতীয় উন্নয়ন পরস্পরের সম্পূরক।