পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি টপিকসমূহ: ১. আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা: i) দেশ ও মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য [দেশের ইতিহাস ও রাজনীতি, ভৌগোলিক অবস্থান, রাজধানী, মুদ্রা, ভাষা, বিভিন্ন দেশের সংস্কার আন্দোলন, ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?
  1. ব্রাজিল
  2. কঙ্গো
  3. চীন
  4. জার্মানি
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত:
1.চীন:
- সীমান্তবর্তী দেশ ১৪টি।
- সীমান্তবর্তী দেশ: আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

রাশিয়া:
- সীমান্তবর্তী দেশ ১৪টি।
- সীমান্তবর্তী দেশ: আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।

2. ব্রাজিল:
- সীমান্তবর্তী দেশ ১০টি।
- সীমান্তবর্তী দেশ: আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া, ফ্রান্স (ফরাসি গায়ানা), গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে, ভেনিজুয়েলা।

3. কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র:
- সীমান্তবর্তী দেশ ৯টি।
- সীমান্তবর্তী দেশ: অ্যাঙ্গোলা, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, সুদান, তানজানিয়া, উগান্ডা, জাম্বিয়া।

জার্মানি:
- সীমান্তবর্তী দেশ ৯টি।
- সীমান্তবর্তী দেশ: অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইজারল্যান্ড।

উৎস: Worldatlas.

.
'বেলফোর ঘোষণা' মূলত কী?
  1. একটি চিঠি
  2. একটি আদেশ
  3. একটি আইন
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
একটি চিঠি
উত্তর
সঠিক উত্তর:
একটি চিঠি
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়।
 
উৎস: Britannica.
.
লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন?
  1. ব্রিটিশ রাজপরিবার
  2. ব্রিটিশ প্রধানমন্ত্রী
  3. ব্রিটিশ অর্থমন্ত্রী
  4. ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর:
ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাউনিং স্ট্রিট।
 
উল্লেখ্য,
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- ব্রিটেনের অর্থমন্ত্রীর বাসভবন: ১১ নং ডাউনিং স্ট্রিট।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব: ভিক্টোরিয়া ক্রস।
 
এছাড়াও,
- 'Fleet Street' সংবাদপত্র প্রকাশনার জন্য লন্ডনের বিখ্যাত একটি সড়ক।
- 'Whitehall' লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রাস্তা যেখানে ব্রিটিশ সরকারের অধিকাংশ প্রশাসনিক ভবন অবস্থিত।
- 'Trafalgar Square' এর অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য।
 
উৎস: Britannica.
.
চীনে কোন সালে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯১২ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
ব্যাখ্যা
গণচীন:
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

অন্যদিকে,
- ১৯৬৬ সালে কমিউনিস্ট নেতা মাও সেতুং- এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়।
- এটি ১৯৭৬ সালে সমাপ্ত হয়।
 
উৎস: Britannica.
.
'এএফপি' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. ফ্রান্স
  3. ভারত
  4. অষ্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- পাকিস্তান: এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি)।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
 
উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
.
ভারতে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য ও কয়টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে?
  1. ২৮টি অঙ্গরাজ্য ও ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল
  2. ৮টি অঙ্গরাজ্য ও ২৮টি কেন্দ্র শাসিত অঞ্চল
  3. ২৯টি অঙ্গরাজ্য ও ৭টি কেন্দ্র শাসিত অঞ্চল
  4. ৭টি অঙ্গরাজ্য ও ২৯টি কেন্দ্র শাসিত অঞ্চল
সঠিক উত্তর:
২৮টি অঙ্গরাজ্য ও ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
২৮টি অঙ্গরাজ্য ও ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল
ব্যাখ্যা
ভারত:
- ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- আয়তনে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: নয়া দিল্লি।
- মুদ্রা: রুপি।
- প্রেসিডেন্ট: দ্রৌপদী মুর্মু।
- প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি।
- প্রধান পর্বতমালা: হিমালয়।
- প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
- ১৯৪৭ সালে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।
- তাই প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 
- ভারতে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য ও ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে।

উল্লেখ্য,
- ৩১ অক্টোবর, ২০১৯ তারিখে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেশটির পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল এবং ২৬ জানুয়ারি, ২০০০ তারিখে দাদার নগর হাভেলি এবং দমন দিউ পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কে একত্র করা হয়।
- যার ফলে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৮টি।
 
উৎস: Britannica.
.
নিচের কোনটি দূর প্রাচ্যের দেশ?
  1. মঙ্গোলিয়া
  2. লেবানন
  3. আফগানিস্তান
  4. কিরগিজিস্তান
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে তিনটি ট্রান্স-মহাদেশীয়।

দক্ষিণ এশিয়ার ৮টি দেশ:
- ভারত, পাকিস্তান, ভুটান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশ:
- মালয়েশিয়া, পূর্ব তিমুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর, লাওস, ফিলিপাইন।

মধ্যপ্রাচ্যের ১৮টি দেশ:
- বাহরাইন, সাইপ্রাস, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়ান আরব রিপাবলিক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

দূরপ্রাচ্যের দেশ:
- চীন, হংকং, ম্যাকাও, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, সাইবেরিয়া, তাইওয়ান, ব্রুনাই, কম্বোডিয়া, পূর্ব তিমুর, মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর , ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

মধ্য এশিয়ার ৫টি দেশ:
- উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান।

উৎস: Worldatlas.
.
পারমাণবিক অস্ত্রের অধিকারী নয় কোন দেশ?
  1. চীন
  2. আফগানিস্তান
  3. ফ্রান্স
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ:
- বর্তমানে বিশ্বের ৯টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী।
- তারা হলো: রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া।
 
উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ (NWS) হলো পাঁচটি রাষ্ট্র: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত এই পাঁচটি দেশ।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি কিন্তু এরা পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিতি।

অন্যদিকে,
- আফগানিস্তান পারমাণবিক শক্তির অধিকারী নয়।
 
উৎস: Arms Control Association ওয়েবসাইট।
.
নিচের দেশগুলোর মধ্যে কোনটি নগররাষ্ট্র?
  1. পানামা
  2. ইথিওপিয়া
  3. কোস্টারিকা
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
নগররাষ্ট্র:
- নগররাষ্ট্র হল একটি স্বাধীন রাষ্ট্র।
- এটিকে ছোট স্বাধীন দেশ হিসেবেও বর্ণনা করা যায়।
- এটি সাধারণত একটি শহর এবং এর উপর নির্ভরশীল অঞ্চল নিয়ে গঠিত।

উল্লেখ্য
- রোম এবং এথেন্স হলো প্রাচীন নগর-রাষ্ট্রের উদাহরণ।
- বর্তমানে তিনটি সার্বভৌম নগররাষ্ট্র হলো মোনাকো, সিঙ্গাপুর এবং ভ্যাটিকান সিটি।

উৎস: WorldAtlas.
১০.
নিচের কোনটি ককেশাস অঞ্চলের দেশ নয়?
  1. জর্জিয়া
  2. ইয়েমেন
  3. আজারবাইজান
  4. আর্মেনিয়া
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা

ককেশাস অঞ্চল:
- ককেশাস বা ককেসিয়া ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত একটি অঞ্চল।
- মূলত কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝে এর অবস্থান।
- ককেশাস অঞ্চলের দেশগুলো: রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া।

উৎস: Britannica.

১১.
লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কী?
  1. অসলো
  2. তাইওয়ান
  3. সেন্ট পিটার্সবার্গ
  4. ইস্তানবুল
সঠিক উত্তর:
সেন্ট পিটার্সবার্গ
উত্তর
সঠিক উত্তর:
সেন্ট পিটার্সবার্গ
ব্যাখ্যা
সেন্ট পিটার্সবার্গ:
- লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ।
- এটি বাল্টিক সাগরের অন্তর্গত ফিনল্যান্ড উপসাগরের মাথায় নেভা নদীর তীরে অবস্থিত। 
- এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের অন্যতম প্রধান শহর।
- ১৭০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সেন্ট পিটার্সবার্গ রাশিয়ান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- দুই শতাব্দী ধরে এটি রাশিয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল।
 
উল্লেখ্য,
- ১৯১৪ সালে শহরটির নাম পরিবর্তন করে পেত্রোগ্রাদ রাখা হয়।
- ১৯২৪ সালে নাম বদলে লেনিনগ্রাদ করা হয়।
- ১৯৯১ সালে পুনরায় 'সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।

অন্যদিকে,
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।
- ক্রিশ্চিয়ানার বর্তমান নাম অসলো।
- কনস্ট্যানটিনোপলের বর্তমান নাম ইস্তানবুল।
 
উৎস: Britannica.
১২.
'নাইপিদো' কোন দেশের রাজধানী?
  1. মালাউই
  2. নিকারাগুয়া
  3. হন্ডুরাস
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
বিভিন্ন দেশের রাজধানী:
- সিরিয়ার রাজধানী দামেস্ক।
- হন্ডুরাস-এর রাজধানী তেগুসিগালপা।
- নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া।
- এল সালভাদোর-এর রাজধানী সান সালভাদর।
- মালাউই-এর রাজধানীর নাম লিলানগিয়ে।
- অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।
- মিশরের রাজধানীর নাম কায়রো।
- মোজাম্বিকের রাজধানীর নাম মাপুতো।
- মিয়ানমারের রাজধানী নাইপিদো।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।
- নরওয়ের রাজধানী অসলো।
- সৌদি আরবের রাজধানী রিয়াদ।
- আফগানিস্তানের রাজধানী: কাবুল।
- গ্রিসের রাজধানী অ্যাথেন্স।
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি.।
- ফ্রান্সের রাজধানী প্যারিস।
- যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।
 
উৎস: Britannica.
১৩.
'ইয়েন' মুদ্রা হিসেবে ব্যবহার করে কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. ভিয়েতনাম
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
মুদ্রা:
- হাইতির মুদ্রার নাম গুর্দে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা,
- পানামার মুদ্রার নাম বেলবো,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- জাপানের মুদ্রা ইয়েন,
- চীনের মুদ্রা ইউয়ান,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড,
- ইউরোপিয় মুদ্রা ইউরো,
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা পেসো।
 
উৎস: Britannica.
১৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত করেন?
  1. আব্রাহাম লিংকন
  2. জর্জ ওয়াশিংটন
  3. ৫৬ দিন
  4. মার্টিন লুথার কিং
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত:
- ১৮৬৫ সালের ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- এই ত্রয়োদশ সংশোধনী মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করে।

উল্লেখ্য,
- ১৮৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে আব্রাহাম লিংকন ইউনাইটেড স্টেটের ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৮৬০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই লিংকন দাস প্রথা বিলুপ্তির পক্ষে স্পষ্ট অবস্থান নেন।
- ১৮৬৩ সালের ১৯ নভেম্বর লিংকন পেনসালভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’
- আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত করেন এবং ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দেন।

অন্যদিকে -
- রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট। তিনি ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন।
- জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।
- যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং।

উৎস: History Channel.