পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Exam-03 [Video Section এ ভিডিয়ো লেকচার ০৬, ০৭, ০৮ (মোট ৭টি ভিডিয়ো) দেখুন।] Exam Topics: Kinds of Noun & Pronoun [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Pronouns & Noun-Pronoun Agreement [Part A] - Uses of Gender & Number [Part A+D] - Formation of Words from Noun to Verb & Vice-Versa (Prefix/ Suffix) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Nazrul is the Shelly of Bangla literature. The underlined word is -
  1. Proper Noun
  2. Collective noun
  3. Common noun
  4. Abstract noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা
♦ Nazrul is the Shelly of Bangla literature. The underlined word is - Common noun.

• কোন নির্দিষ্ট ব্যক্তির নাম সাধারণত Proper Noun হয়। 
- Article এর ব্যবহারে Proper Noun কখনো Common Noun হয়ে যায়।

• Article এর কিছু ব্যবহার এবং Noun এর ধরন পাল্টে যাওয়া:

• Proper Noun কখনো Common Noun হয়ে যায়।
- তখন Common Noun এর নিয়ম অনুযায়ী a/an/the বসবে ।
- যেমন-
You are a Nazrul.
Nazrul is the Shelly of Bangla literature.

• এখানে নজরুল বলতে শুধু একজনকে বুঝাচ্ছে না, বরং নজরুলের মত সকল ব্যক্তিকে বুঝাচ্ছে, একইভাবে ২য় বাক্যে শেলী বলে শেলীর মত যে কাউকে বুঝাচ্ছে, তাই এগুলো Common Noun.
.
What kind of noun is 'Light'?
  1. Material noun
  2. Proper noun
  3. Collective noun
  4. Abstract Noun
সঠিক উত্তর:
Abstract Noun
উত্তর
সঠিক উত্তর:
Abstract Noun
ব্যাখ্যা
♦ Light হলো Abstract Noun.

• Tips:

• দেখা যায়, গোনা যায়: Common Noun
• দেখা যায়, গোনা যায় না: Material Noun
• দেখা যায় না, গোনা যায় না: Abstract Noun
• দেখা যায়: Concrete noun

• Abstract Noun:
- Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। 

• light:
- Abstract Noun, কারণ আলো একটা শক্তি।
- আমরা মূলত আলো দেখি না, বরং আলোর উপস্থিতির কারণে অন্য বস্তু দেখি।
.
Choose the noun form of 'Secrete'.
  1. Secretive
  2. Secretion
  3. Secretary
  4. Secreting
সঠিক উত্তর:
Secretion
উত্তর
সঠিক উত্তর:
Secretion
ব্যাখ্যা
♦ Secrete (verb-transitive)
English Meaning: To put something in a place where it is unlikely to be found; In Biology, to produce and release liquid, especially from the cells or body.
Bangla Meaning: (১) ক্ষরণ/নিঃসরণ/স্যন্দন করা; চুয়ানো। (২) গোপন স্থানে বা লুকিয়ে রাখা।

Synonyms: Leak (তরল পদার্থ বা গ্যাস ফুটা দিয়ে প্রবিষ্ট/নির্গত করা বা হওয়া), Emit (নির্গত করা), Hide (লুকানো; গোপন/আচ্ছন্ন করা), Bury (সমাহিত করা), Cache (লুকাইয়া রাখা)।
Antonyms: Reveal (ফাঁস করা; জানিয়ে দেওয়া), Show (প্রদর্শন করান), Absorb (শুষে নেওয়া), Uncover (উন্মুক্ত করা), Unveil (উন্মোচিত করা)।

Other Forms: Secretion (noun).
(১) [uncountable noun] ক্ষরণ; নিঃসরণ; নিস্যন্দ; স্যন্দন; [countable noun] যা ক্ষরিত হয় (যেমন লালা, পিত্ত ইত্যাদি) নিঃসরণ।
(২) লুকিয়ে ফেলার কাজ; লুকানি; সংগুপ্তি: the secretary of stolen goods.

Example Sentence:
1. They might be secreted behind a special door, hidden from sight by shadows or a secret knock.
2. Persons dealing in controlled substances and stolen property will frequently secrete the contraband in their residences.

Options,
- secreting: present participle of secrete
- Secretive: People who are secretive hide their feelings, thoughts, intentions, and actions from other people: different word.
- Secretary: someone who works in an office, writing letters, making phone calls, and arranging meetings for a person or for an organization: different word.

Source: Live MCQ Lecture.
.
Do you know what the problem was? Here 'what' is -
  1. Conjunction
  2. Interrogative Pronoun
  3. Relative Pronoun
  4. Both A + C
সঠিক উত্তর:
Both A + C
উত্তর
সঠিক উত্তর:
Both A + C
ব্যাখ্যা
♦ Relative Pronoun:
- এর মানে সম্পর্কসূচক।
- যা পূর্বের কোন Noun/ Pronoun বুঝাবে, পাশাপাশি বাক্যে Conjunction হিসেবেও কাজ করবে।
- who, whose, whom, what, which, that, but (যে না, যা না),
- যখন এগুলো দিয়ে আমরা প্রশ্ন করবো তখন এগুলো হবে Interrogative Pronoun, আর যখন অন্য আগের কোন শব্দকে বোঝানো হয় তখন Relative Pronoun হিসেবে কাজ করে।

• Relative Pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সমন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে।

• Interrogative Pronoun:
এই pronoun গুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এগুলো বাক্যের প্রথমে বসে।
যেমন -who, whose, whom, which, what.

•Pronoun মোট ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun
2. Demonstrative Pronoun
3. Interrogative Pronoun
4. Relative Pronoun
5. Indefinite Pronoun
6. Distributive Pronoun
7. Reflexive or Emphatic Pronoun
8. Reciprocal Pronoun

• Do you know what the problem was?
- এখানে what কে দেখে Interrogative Pronoun মনে হলেও এটি মুলত Relative Pronoun এর কাজ করছে।
- এখানে what দ্বারা দুটি শব্দকে বোঝাচ্ছে, 'that' ও 'which'.
- বাক্যটি দ্বারা বোঝাচ্ছে 'Do you know that which the problem was?
- অর্থাৎ what এখানে Relative Pronoun, কারণ এটি দুটি বাক্যের মধ্যে relation বা সমন্ধ বোঝাচ্ছে।
- এখানে what প্রশ্ন করার জন্য আসেনি, বরং, 'what the problem was' এই পুরো অংশটি know, verb এর object হিসেবে বসেছে।

• Relative pronoun এর আরেকটি বৈশিষ্ট হলো বাক্যে Conjunction হিসেবেও কাজ করে, যেটি Interrogative pronoun করে না।
- এখানে what দ্বারা 'Do you know' ও 'the problem was' দুটি অংশ জোড়া লেগেছে।
- তাই বলা যায়, এটি একই সাথে 'Relative Pronoun' ও 'Conjunction' এর কাজ করছে।
.
Each of the boys has got a prize. Here 'Each' is -
  1. Reciprocal Pronoun
  2. Distributive Pronoun
  3. Demonstrative Pronoun
  4. Reciprocal pronouns
সঠিক উত্তর:
Distributive Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Distributive Pronoun
ব্যাখ্যা
♦ Distribute অর্থ বণ্টন করা।
- Distributive অর্থ বণ্টনমূলক।
- প্রত্যেককে আলাদা আলাদাভাবে বুঝাবে। এ হিসেবে এগুলো Singular বিবেচিত হয়।
- each, every

• Distributive Pronoun: একই জাতীয় একাধিক বস্তু বা ব্যক্তিকে পৃথকভাবে বুঝানোর জন্য যেসব pronoun ব্যবহার করা হয় সেগুলোকে Distributive Pronoun বলে। - যেমন - each, every, either, neither ইত্যাদি।

•Pronoun মোট ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun
2. Demonstrative Pronoun
3. Interrogative Pronoun
4. Relative Pronoun
5. Indefinite Pronoun
6. Distributive Pronoun
7. Reflexive or Emphatic Pronoun
8. Reciprocal Pronoun

• Each of the boys has got a prize.
- এর দ্বারা বোঝাচ্ছে 'বালকদের প্রত্যেকই একটি করে পুরস্কার পেয়েছে।'  
- অর্থাৎ প্রত্যেকে আলাদা করে পুরস্কার পেয়েছে।
- এখানে একই জাতীয় একাধিক ব্যক্তিকে পৃথকভাবে বোঝানো হয়েছে তাই এটি Distributive Pronoun.
.
Cleopatra was a beauty. The underlined word is -
  1. Proper noun
  2. Common noun
  3. Material noun
  4. Abstract noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা
♦ Cleopatra was a beauty. The underlined word is - Common noun.

• Beauty অর্থ সৌন্দর্য।
- কিন্তু বাক্যটির অর্থ 'ক্লিওপেট্রা ছিল একজন সৌন্দর্য' যা অসামঙ্গস্যপূর্ণ।
- বাক্যটির সঠিক অর্থ অনেকটা এরকম, ''ক্লিওপেট্রা ছিল একজন সুন্দরী নারী।'

• Beauty বলতে এখানে Beautiful lady বোঝাচ্ছে।
- lady বোঝানোর কারণে এটি একটি Common noun.

• Abstract Noun:
- Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। 

• সাধারণত beauty একটি Abstract Noun হিসেবে পরিচিত, যখন তা 'সৌন্দর্য' অর্থে ব্যবহার হয়ে থাকে।
- এর দ্বারা কোন physical object-কে না বুঝিয়ে কোন ধারণা বা সাধারণ গুণ বা বৈশিষ্ট্যকে বুঝায়।
- কিন্তু এখানে তা হয়নি, এখানে 'beauty' দ্বারা lady বোঝাচ্ছে।
- তাই এটি Common noun.
.
Which of the following always remains plural?
  1. Physics
  2. Gulliver's Travels
  3. The United States
  4. Police
সঠিক উত্তর:
Police
উত্তর
সঠিক উত্তর:
Police
ব্যাখ্যা
• নিম্নলিখিত শব্দগুলো সবসময় Plural হিসেবে ব্যবহৃত হবে:
People, police, army, cattle, goods (মাল-পত্র), trousers, spectacles (চশমা) ইত্যাদি।

• নিম্নলিখিত শব্দগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হবে: advice, hair, alphabet, luggage, politics, physics, economics, The United States of America, Gulliver's Travels ইত্যাদি।
.
Choose the correct sentence.
  1. The jury are unanimous.
  2. A flock of birds are flying in the sky.
  3. The jury were divided in the verdict.
  4. A group of students have applied to be the principal.
সঠিক উত্তর:
The jury were divided in the verdict.
উত্তর
সঠিক উত্তর:
The jury were divided in the verdict.
ব্যাখ্যা
♦ Options,

• The jury are unanimous.
- বাক্যটি ভুল।
- কারণ 'jury' একটি Collective Noun, এটি singular হিসেবে ব্যবহার হয়েছে তাই are এর ব্যবহার ভুল।

• A flock of birds are flying in the sky.
- বাক্যটি ভুল।
- কারণ 'flock of birds' দ্বারা একটি পাখির ঝাঁক বোঝায় তাই এখানে are এর ব্যবহার ভুল।

• A group of students have applied to be the principal.
- বাক্যটি ভুল।
- কারণ 'A group of students' একটি Collective Noun তাই এখানে have বসবে না, বরং 'has' বসবে।

• The jury were divided in the verdict.
- বাক্যটি সঠিক।
- কারণ Collective Noun কাজে বিভক্ত হয়ে গেলে সেটা Plural হিসেবে ব্যবহৃত হয়।
- 'The jury' একই কাজ করছে না, তারা বিভক্ত হয়ে গেছে তাই এটি Plural হিসেবে ব্যবহৃত হবে।

•Collective Noun এর কিছু Rule:
a) Collective Noun সাধারণত singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন-
The jury was unanimous.
A flock of birds is flying in the sky.
A group of students has applied to be the principal.

b) আবার Collective Noun কাজে বিভক্ত হয়ে গেলে সেটা Plural হিসেবে ব্যবহৃত হয়। যেমন-
The jury were divided in the verdict.
The group of the students have left the room one by one.
.
Identify the error in this sentence: The mother rose in her and she led her to take the little baby in her lap.
  1. The mother
  2. rose in
  3. and she
  4. No error
সঠিক উত্তর:
and she
উত্তর
সঠিক উত্তর:
and she
ব্যাখ্যা
♦ একনজরে বাক্যটিকে সঠিক মনে হলেও তা সঠিক নয়। 

• The mother rose in her and she led her to take the little baby in her lap.
- এখানে 'The mother' দিয়ে মা নয় বরং মাতৃত্ব বোঝাচ্ছে।
- তাই এখানে and এর পর দ্বিতীয় clause এ she এর ব্যবহার ভুল।
- এখানে যদি 'it' বসানো হয় তবে বাক্যটি সঠিক হবে।

• বাক্যটি দ্বারা অনেকটা এমন বোঝাতে চাচ্ছে, 'তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো এবং এটি তাকে পরিচালিত করেছে ছোট বাচ্চাটিকে কোলে নিতে।'

Correct sentence: The mother rose in her and it led her to take the little baby in her lap.
১০.
The verb form of 'Sanction' is -
  1. Sanction
  2. Sanctity
  3. Sanctioning
  4. Santory
সঠিক উত্তর:
Sanction
উত্তর
সঠিক উত্তর:
Sanction
ব্যাখ্যা
♦ Sanction (noun)
English Meaning: Approval or permission.
Bangla Meaning: [uncountable noun] কোনোকিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।

Synonyms: Authorization (অধিকার প্রদান), Acceptance (অনুমোদন), Allowance (অনুমতি), Approbate(অনুমোদন), Homologate (একমত হওয়া)।
Antonyms: Prohibition (নিষিদ্ধকরণ), Ban (নিষেধাজ্ঞা), Disallow (অস্বীকৃতি), Reject (প্রত্যাখান)।

Other Forms: Sanction (verb transitive) অনুমোদন/মঞ্জুর করা; সম্মত হওয়া; শাস্তিস্বরূপ বলবৎ করা।

Example Sentence:
1. The effectiveness of trade sanctions is questionable as they are easily circumvented.
2. Their policy has legal sanction.

Options,
- Santory: wrong word.
- Sanctiening: wrong word.
- Sanctity: the quality of being holy: different word.

Source: Live MCQ Lecture.
১১.
Choose the correct sentence.
  1. The principal and secretary delivered his speech.
  2. I had a red and blue pen but I have lost them.
  3. The principal and the secretary delivered his speech.
  4. I had a red and a blue pen but I have lost it.
সঠিক উত্তর:
The principal and secretary delivered his speech.
উত্তর
সঠিক উত্তর:
The principal and secretary delivered his speech.
ব্যাখ্যা
♦ Correct sentence: The principal and secretary delivered his speech.

• And দিয়ে যুক্ত ২টি Noun যদি একই বক্তিকে/বস্তুকে নির্দেশ করে তবে
সেটি Singular হবে এবং পরবর্তী Pronoun Singular হবে।

• সাধারণত Noun ২টির আগে ১টি মাত্র Article থাকলে Noun দিয়ে একই ব্যক্তি বা বস্তুকে বুঝায়। যেমন-
• The principal and secretary delivered his speech.
• I had a red and blue pen but I have lost it.

• The principal and secretary delivered his speech.
- Noun ২টির আগে ১টি মাত্র Article তাই এটি একই ব্যক্তিকে নির্দেশ করছে।
- তাই এটি সঠিক।

• I had a red and blue pen but I have lost them.
- Noun ২টির আগে ১টি মাত্র Article তাই এটি একই কলম বোঝাচ্ছে।
- তাই এখানে them না হয়ে it হবে।

• কিন্তু যদি ২টি Noun এর পূর্বে আলাদা আলাদা Article থাকে তাহলে বুঝতে হবে Noun ২টি আলাদা। যেমন-
• The principal and the secretary delivered their speech. => their
• I had a red and a blue pen but I have lost them. => them

• The principal and the secretary delivered his speech.
- যদি ২টি Noun এর পূর্বে আলাদা আলাদা Article থাকে তাহলে বুঝতে হবে Noun ২টি আলাদা।
- এখানে ২টি article আছে তাই দুটি আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে।
- তাই এটি ভুল
- এখানে their বসলে সঠিক হতো।

• I had a red and a blue pen but I have lost it.
- এখানে ২টি article আছে তাই দুটি আলাদা কলম বোঝাচ্ছে তাই এটি ভুল।
- এখানে it না বসে them বসতো।
- তাই এটি ভুল।
১২.
All the participants were asked to tie their right leg to their spouse's left leg for the race.
In the above sentence, point out the gender of the word 'spouse'.
  1. Masculine gender
  2. Feminine Gender
  3. Neutral Gender
  4. Common Gender
সঠিক উত্তর:
Common Gender
উত্তর
সঠিক উত্তর:
Common Gender
ব্যাখ্যা
♦ কিছু শব্দ আছে যেগুলো স্ত্রী-পুরুষ উভয় ক্ষেত্রে প্রয়োগ করা যায় বলে এদের common gender বলে।

• Spouse:
English meaning: a person's husband or wife।
Bangla meaning: স্বামী বা স্ত্রী।

যেহেতু এই শব্দটি দ্বারা স্বামী ও স্ত্রী উভয়কেই বুঝায় তাই এটি একটি common gender.
১৩.
What is the noun form of the word 'Abate'?
  1. Abatesion
  2. Abatetion
  3. Abating
  4. Abatement
সঠিক উত্তর:
Abatement
উত্তর
সঠিক উত্তর:
Abatement
ব্যাখ্যা
♦ Abate (verb transitive & intransitive)
English Meaning: To become less strong, or to make something less strong.
Bangla Meaning: 
(১) (সাহিত্যিক) (বাতাস, ঝড়, বন্যা, ব্যথা, জ্বর ইত্যাদি) কম বা কমানো; প্রশমিত হওয়া বা করা; প্রকোপ হ্রাস করা বা পাওয়া। 
(২) (আইন সম্বন্ধীয়) বাতিল করা; শেষ/লোপ করা।

Synonyms: Decrease (কমা; হ্রাস করা বা পাওয়া), Diminish (হ্রাস করা; হ্রাসপ্রাপ্ত হওয়া), Fade (ধীরে ধীরে বিলীন হওয়া), De-escalate (কমানো), Lessen (হ্রাস করা)।
Antonyms: Increase (বৃদ্ধি করা বা পাওয়া), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Grow (জন্মানো, উৎপাদন করা, Build (তৈরী করা), Enlarge (বৃহৎ আকারে)। 

Other Forms: Abatement (noun) [Uncountable noun] প্রশমন; হ্রাসপ্রাপ্তি।

Example Sentence: 
1. The temperature dropped, the winds abated, and cool rains began to fall.
2. We waited for the wind to abate.

Options,
- Abatetion, Abateison: wrong word.
- Abating: present participle of abate

Source: Live MCQ Lecture.
১৪.
My uncle has three sons, ____ work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence?
  1. all of them
  2. who all
  3. they all
  4. all of whom
সঠিক উত্তর:
all of whom
উত্তর
সঠিক উত্তর:
all of whom
ব্যাখ্যা
♦ এখানে যেহেতু দুটি clause আছে তাই এদের জোড়া লাগাতে একটি Relative pronoun ব্যবহার করতে হবে।
• Relative pronoun গুল সাধারণত Conjunction এরও কাজ করে থাকে।
- কিন্তু অপশন ক) all of them এবং গ) they all তে কোন relative pronoun নেই।
- অন্যদিকে, ''who all'' ব্যাকরণের নিয়ম অনু্যায়ী সঠিক নয়।
- সকল নিয়ম মেনে ''all of whom'' relative pronoun হিসেবে শূণ্যস্থানে বসবে।

• শূন্যস্থানে All of whom বসালে বাক্যটির অর্থ হয়- আমার আঙ্কেলের তিন পুত্র আছে যাদের সবাই একই অফিসে কাজ করে।
- Complete sentence: My uncle has three sons, all of whom work in the same office.
১৫.
The children studied in a classroom _____ windows were never opened.
  1. that
  2. which
  3. where
  4. whose
সঠিক উত্তর:
whose
উত্তর
সঠিক উত্তর:
whose
ব্যাখ্যা
♦ The children studied in a classroom _____ windows were never opened.
- এখানে অপশন গুলো থেকে এমন একটি শব্দ বাছাই করে নিতে হবে যাতে বাক্যটি পরিপূর্ণ হয়।
- বাক্যটির অর্থ হবে অনেকটি এমন, 'শিশুরা এমন একটি শ্রেণীকক্ষে পড়ালেখা করে যার/যেখানে জানালা কখনো খোলা হয়না।'

Option,
- that: কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
- which: কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
- where: যেহেতু 'windows' গুলো সেই classroom এরই তাই এখানে 'the' আসা উচিত ছিল, where এর পরে 'the' নেই বলে এটি সঠিক নয়।
- whose: যেটার/ যার অর্থে ব্যবহার করা যায়, 'যেটার জানালাগুলো কখনো খোলা হয়না' এই হিসেবে এটি সঠিক।

• অনেকেই মনে করে থাকেন, 'who' থেকে 'whose' শব্দটি এসেছে, তাই এটি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়না, কিন্তু তা সঠিক নয়, 'whose' শব্দটি ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয়।
১৬.
Select the option that is not an antonym of another word by way of adding the prefix 'mis-'.
  1. Misappropriate
  2. Misbehave
  3. Misapprehend
  4. Miserable
সঠিক উত্তর:
Miserable
উত্তর
সঠিক উত্তর:
Miserable
ব্যাখ্যা
♦ Prefix: 
- Word এর মূল অংশের (root) এর বাম পাশে বা প্রথমে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Prefix বলে।

Options,
1 Misappropriate: Mis + appropriate.
- Appropriate: যথাযথ; যথোচিত; মানানসই
- Misappropriate: অন্যায়ভাবে গ্রহণ ও ব্যবহার করা।

2. Misbehave: Mis + behave
- behave: আচরণ করা
- Misbehave: অভদ্র/অশোভন আচরণ করা।

3. Misapprehend: Mis + apprehend
- apprehend: বুঝতে পারা
- Misapprehend: ভুল বোঝা; ভুল অর্থে গ্রহণ করা; অন্যথা গ্রহণ করা।

4. Miserable: Mis + erable (কোন শব্দ হয় না।)
১৭.
To tell a lie is a great sin. Here the underlined word is -
  1. Common noun
  2. Abstract noun
  3. Collective noun
  4. Proper noun
সঠিক উত্তর:
Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
Abstract noun
ব্যাখ্যা
To tell a lie is a great sin. Here the underlined word is - Abstract Noun.

• Abstract noun: 
- এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।
- এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
- গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না।
- এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

• Abstract noun তার গঠনগত ভাবে verb গুলোও Abstract noun হিসেবে ব্যবহৃত হয়।

• To tell a lie is a great sin.
- এখানে tell এর আগে To বসে এটি Abstract Noun এ পরিণত হয়েছে।
- এই noun টি বাক্যে subject হিসেবে বসেছে।
- এটি একটি কাজের নাম বোঝাচ্ছে।

• Abstract Noun এর গঠন:
1. Noun Form, যেমন- Death is inevitable.
2. To + verb, যেমন- To tell a lie is a great sin.
3. Verb + ing, যেমন- Swimming is a good exercise.