পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৯ নভেম্বর, ২০২৩সময়55 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম: এরোড্রাম সহকারী/সহকারী প্রকৌশলী (সিভিল)/সহকারী প্রকৌশলী (ই/এম) (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ : ১৭.১১.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৯ নভেম্বর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারে রাজবন্দী অবস্থায় ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের পান্ডুলিপি রচনা করেন?
  1. ১৯৫২
  2. ১৯৫৩
  3. ১৯৫৪
  4. ১৯৫৫
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর লেখা বইসমূহ:

- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা ২০১৭ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা। এই বইও বঙ্গবন্ধু কারাগারে বসে রচনা করেন।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের ওপর লেখা বইয়ের নাম ‘৩০৫৩ দিন’।
- বইটি প্রকাশিত হয় ২০১৮ সালে।
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে।
- বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই আমার দেখা নয়াচীন ২০২০ সালে প্রকাশিত হয়।
- এই বইটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত।
- ১৯৫৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে রাজবন্দী হিসেবে বন্দী থাকা অবস্থায় এ বইয়ের লিপিবদ্ধ স্মৃতিকথা গুলো তুলে ধরেছিলেন

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০, দৈনিক কালের কন্ঠ, ৩০ জুলাই, ২০১৮ ও দৈনিক ইত্তেফাক, ০২ ফেব্রুয়ারি ২০২০।
.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?
  1. ২৮ ডিসেম্বর ২০১৯ সালে
  2. ৩০ ডিসেম্বর ২০১৯ সালে
  3. ২ মার্চ ২০২০ সালে
  4. ১৩ ফেব্রুয়ারি ২০২০ সালে
ব্যাখ্যা
তৃতীয় টার্মিনাল:

- ০৭ অক্টোবর ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন।
- ২০১৯ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী এই টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।
- টার্মিনালটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা।
- টার্মিনালটির নকশা করেছেন বিশ্বের অন্যতম সেরা ও ব্যস্ততম হিসেবে পরিচিত সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার রোহানি বাহারিন।
- বিশ্বমানের এই টার্মিনালে ১ হাজার ৪৪টি গাড়ি রাখার সক্ষমতাসহ বহুতল গাড়ি পার্কিং তৈরি করা হচ্ছে।
- এই টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে।

তথ্যসূত্র - CAAB [Link]
.
‘শেখ হাসিনা সরণি’ কত লেন বিশিষ্ট?
  1. ১০
  2. ১২
  3. ১৪
ব্যাখ্যা
শেখ হাসিনা সরণি:

- পূর্বাচল এক্সপ্রেসওয়ে দেশের প্রথম ১৪ লেনের সড়ক।
- কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত দৈর্ঘ্য ১২.৩০ কিলোমিটা।
- রাজউক এই সড়কের নাম দিয়েছে ‘শেখ হাসিনা সরণি’।
- ঢাকার নতুন গেইটওয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে।
- মহাসড়কের দুপাশে রয়েছে ১০০ ফুট খাল।
- বিশেষ ব্যবস্থা থাকায় ভারি বৃষ্টিতেও এ পথে হবে না জলজট।
- তাছাড়া নগরের জলাবদ্ধতা নিরসনেও এই প্রকল্প রাখবে বিশেষ ভূমিকা।

তথ্যসূত্র - সময় নিউজ, ১৪ নভেম্বর ২০২৩।
.
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্য মতে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ১৯
ব্যাখ্যা
সৌরজগতের তাপমাত্রা:

- প্রতিটি গ্রহের গড় তাপমাত্রা একটি গ্রহ সূর্য থেকে যত দূরে থাকে গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ততই শীতল হতে থাকে।
- শুক্র ব্যতিক্রম, কারণ সূর্যের সান্নিধ্য এবং এর ঘন বায়ুমণ্ডল এটিকে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ করে তোলে।
- আমাদের সৌরজগতের গ্রহগুলির গড় তাপমাত্রা হল:
• বুধ: ১৬৭° সেলসিয়াস।
• শুক্র: ৪৬৪° সেলসিয়াস।
• পৃথিবী: ১৫° সেলসিয়াস।
• মঙ্গল: -৬৫° সেলসিয়াস।
• বৃহস্পতি: -১১০° সেলসিয়াস।
• শনি: -১৪০°C
• ইউরেনাস: -১৯৫° সেলসিয়াস।
• নেপচুন: -২০০° সেলসিয়াস।
• বামন গ্রহ প্লুটো: -২২৫° সেলসিয়াস।

তথ্যসূত্র - নাসা ওয়েবসাইট।
.
ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল এই বছরের কত তারিখ শুরু হতে যাচ্ছে?
  1. ২৭ নভেম্বর
  2. ৩০ নভেম্বর
  3. ১ ডিসেম্বর
  4. ৪ ডিসেম্বর
ব্যাখ্যা
দোহাজারী-কক্সবাজার রেলপথ:

- ১১ নভেম্বর ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন।
- আর এর মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রেলপথে যুক্ত হবে কক্সবাজার, তথা যুক্ত হবে ঢাকাসহ সারাদেশের সঙ্গে।
- রেলপথটি বাংলাদেশকে মিয়ানমার, চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত করবে।
- বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার।
- ১ ডিসেম্বর যাত্রী নিয়ে এই নতুন রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।
- ২০৪৫ সালের মধ্যে দেশের ৬০টি জেলায় রেল নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্য আছে বাংলাদেশে রেলওয়ের।
- দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মায়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ২০১০ সালে ৬ জুলাই দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়।
- দোহাজারি-চকরিয়া এবং চকরিয়া-কক্সবাজার (লট-১ ও লট-২) এই দুই লটে চীনা প্রতিষ্ঠান সিআরসি (চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন) ও দেশীয় প্রতিষ্ঠান তমা কনসট্রাকশন প্রকল্পের নির্মাণ কাজ পায়।
- এই রেললাইন নির্মাণে ব্যয় হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা।
- এর অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ১১ নভেম্বর ২০২৩ ও কালের কন্ঠ, ১০ নভেম্বর, ২০২৩।
.
নোবেল পুরস্কার অর্থ মূল্য কত?
  1. ৮০ লক্ষ ক্রোনা
  2. ৯০ লক্ষ ক্রোনা
  3. ১ কোটি ক্রোনা
  4. ১ কোটি ১০ লক্ষ ক্রোনা
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- নোবেল পুরস্কারের বর্তমান অর্থমূল্য ৯ লাখ ২৪ হাজার ইউরো বা এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (সুইডেনের মুদ্রা)। 
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র- দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২ ও দৈনিক যুগান্তর, ১৬ সেপ্টেম্বর ২০২৩।
.
২০২২ সালে বিশ্বের সর্বাধিক বায়ু দূষিত নগরী ছিল কোনটি?
  1. লাহোর
  2. নয়া দিল্লি
  3. ঢাকা
  4. লাগোস
ব্যাখ্যা
বায়ু দূষিত নগরী:

- ২০২২ সালে সবচেয়ে দূষিত বায়ু ছিল পাকিস্তানের লাহোর শহরে।
- সেখানকার বায়ুতে পিএম–২.৫–এর উপস্থিতি ৯৭.৪।
- দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীনের হোতান শহর।
- সেখানকার বায়ুতে পিএম–২.৫–এর উপস্থিতি ৯৪.৩ মাইক্রোগ্রাম।
- দূষিত শহরের তালিকায় হোতানের পরে রয়েছে ভারতের দুই শহর।
- এগুলো হলো ভিওয়ারি ও দিল্লি।
- ভিওয়ারির বায়ুতে দূষণের মাত্রা ৯২.৭ মাইক্রোগ্রাম এবং দিল্লিতে দূষণের মাত্রা ৯২.৬ মাইক্রোগ্রাম।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৫ মার্চ ২০২৩।
.
অক্টোপাসের রক্তের রঙ কি?
  1. লাল
  2. নীল
  3. সবুজ
  4. কালো
ব্যাখ্যা
- অক্টোপাস সামুদ্রিক প্রাণী। 
- অক্টোপাসের রক্তের রঙ নীল। 
- এটি মলাস্কা পর্ব ও সেফালোপডা শ্রেণির অন্তর্ভুক্ত। 
- এটি আট বাহুবিশিষ্ট। 
- অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড রয়েছে। 
- অক্টোপাসের বাহ্যিক গঠন ভীতির সৃষ্টি করে বলে একে ডেভিল ফিশ বলা হয়। 

উৎস: Natural History Museum
.
ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন?
  1. বিরাট কোহলী
  2. সাকিব আল হাসান
  3. সুনীল নারাইন
  4. বাবর আজম
ব্যাখ্যা
ক্রিকেটে লাল কার্ড:

- ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ড দেখানোর প্রচলন শুরু করেছে সিপিএল।
- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই নিয়ম এবারই নতুন চালু হয়েছে।
- প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখেছেন সুনীল নারাইন।
- সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং প্যাট্রিয়টস-ত্রিনবাগো নাইট রাইডার্স।
- সেন্ট কিটসের ইনিংসের সময় ঘটে এই ঐতিহাসিক ঘটনা।
- ১৮তম ওভারে বোলিং করতে দেরি করে নাইট রাইডার্স।
- সিপিএলের নতুন আইন অনুযায়ী, ৩০ গজ বৃত্তের মধ্যে চার ফিল্ডারের পরিবর্তে পাঁচ ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় নাইট রাইডার্সকে। - পরের ওভারে একই ভুলের কারণে এক ফিল্ডার কমে আসে তাদের।
- আর শেষ ওভারে একজন ফিল্ডারকেই মাঠ ছাড়া হতে হয়।
- অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে।

তথ্যসূত্র - The Business Standard, 28 August, 2023.
১০.
অস্ট্রেলিয়া কতবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে?
ব্যাখ্যা
বিশ্বকাপ ক্রিকেট:

- অস্ট্রেলিয়া অষ্টম বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে।
- দেশটি ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ অনুষ্ঠিত বিশ্বকাপের ফানাল খেলেছে এবং চলমান ২০২৩ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল খেলবে।
- অস্ট্রেলিয়া এই পর্যন্ত ৫ বার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

তথ্যসূত্র - আইসিসি অফিসিয়াল ওয়েবসাইট।
১১.
একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রঙ বের হবে?
  1. লাল
  2. নীল
  3. সবুজ
  4. হলুদ
ব্যাখ্যা
• একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং।
- যখন কোনো নীল কাঁচকে উত্তপ্ত করা হয় তখন সেই কাচ আগুনের অবলোহিত রশ্মির সাথে বিক্রিয়া করে হলুদ রং তৈরি করে।
- যার ফলে উৎপন্ন হলুদ রং নির্গত হয়।
১২.
বাংলাদেশের গত বুধবার কোন আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে?
  1. আইসিএও
  2. এফ এ ও
  3. ইউনেস্কো
  4. কোনটি নয়
ব্যাখ্যা
UNESCO:

– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরুপ – United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো – বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে – ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান – লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর – প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা – ১৯৪ টি  এবং সহযোগী সদস্য – ১২ টি।
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে – ১৯৭২ সালে।
- বাংলাদেশ ২০২৩-২০২৭ মেয়াদের জন্য ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো।
- নির্বাহী বোর্ডের এই নির্বাচনে ১৮৪ ভোটের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়।
- বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। 

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট ও ইন্ডিপেনডেন্ট নিউজ, ১৬ নভেম্বর ২০২৩।
১৩.
e-TIN চালু করা হয় কত সালে?
  1. ২০১১
  2. ২০১২
  3. ২০১৩
  4. ২০১৪
ব্যাখ্যা
E-TIN:

- E-TIN এর পূর্ণরূপ: Electronic Taxpayer's Identification Number.
- 'E-TIN' চালু করা হয় ২০১৩ সালে।
- এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করন।
- এটি ১২ ডিজিটের ১টি নম্বর।
- একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই- টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
১৪.
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ:
- পরিসংখ্যান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্যানুসারে, বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০২২ সালে এই দেশটি আমদানি করেছে ৩৩ হাজার ৭৬২ বিলিয়ন বা ৩৩ লাখ ৭৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য।
- যুক্তরাষ্ট্র যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্র, যানবাহন, খনিজ, জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পোশাকসহ নানা পণ্য আমদানি করে থাকে।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ চীন, যারা একই সঙ্গে বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক।
- বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হচ্ছে জাপান।
- চতুর্থ স্থানে আছে যুক্তরাজ্য।
- পঞ্চম স্থানে আছে দক্ষিণ কোরিয়া।
- ষষ্ঠ স্থানে আছে হংকং।
- সপ্তম স্থানে আছে কানাডা।
- অষ্টম স্থানে আছে সিঙ্গাপুর।
- নবম স্থানে আছে তুরস্ক।
- দশম স্থানে আছে ভিয়েতনাম।

উৎস: ১৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১৫.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
  1. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
  2. হরপ্রসাদ শাস্ত্রী
  3. মফিজুল্লাহ কবির
  4. স্যার এ. এফ. রহমান
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়:
- উপ-মহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন- স্যার এ. এফ. রহমান।
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গঠিত কমিশনের নাম ছিলো নাথান কমিশন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন স্যার ফিলিপ জোসেফ হার্টজ।

উৎস: বাংলাপিডিয়া।
১৬.
কোনটি বিচার বিভাগের কাজ নয়?
  1. আইনের প্রয়োগ
  2. আইনের ব্যাখ্যা
  3. সংবিধানের ব্যাখ্যা
  4. সংবিধান প্রণয়ন
ব্যাখ্যা
বিচার বিভাগ:
- রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম।
- নাগরিকের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের বিচার বিভাগ শেষ আশ্রয় হিসেবে কাজ করে।
- বাংলাদেশের বিচার বিভাগ মূলত দুই ভাগে বিভক্ত।
• উচ্চতর বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট)।
• অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালতসমূহ)।
- সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত হিসেবে হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগের সমন্বয়ে গঠিত হয়।
- সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ও প্রত্যেক বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত হয়।
- বাংলাদেশ সংবিধানের ৯৪ নং ধারা অনুযায়ী প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করে থাকেন।
- বাংলাদেশ সংবিধানের ষষ্ট বিভাগে বিচার বিভাগের কাঠামো, মর্যাদা এবং কার্যাবলি সম্পর্কিত বিধান লিপিবদ্ধ করা হয়েছে।

বিচার বিভাগের কার্যাবলি:
১. বিচার সংক্রান্ত কাজ।
২. আইন সংক্রান্ত কাজ।
৩. শাসন সংক্রান্ত কাজ করা।
৪. পরামর্শ সংক্রান্ত কাজ।
৫. জনগণের মৌলিক অধিকার রক্ষা।
৬. তদন্ত সংক্রান্ত কাজ
৭. সংবিধান সংরক্ষণ।
উল্লেখ্য,
- সংবিধান প্রণয়ন বিচার বিভাগের কাজ নয়।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজ সম্পদ ব্যবহৃত হয়?
  1. গর্জন
  2. সেগুন
  3. শীল
  4. গামারি
ব্যাখ্যা
গর্জন:
- সুতাগোলা বা লেকুয়া গর্জন  স্থানীয়ভাবে লাইসা গর্জন নামেও পরিচিত। গাছটি মহাবিপন্ন।
- চিরসবুজ লেকুয়া গর্জন সাধারণত ১২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।
- এ গাছের কাঠ প্রধানত নির্মাণকাজ, তক্তা ও ঘরের খুঁটি তৈরিতে ব্যবহার্য।
- কাঠে সূক্ষ্ম বুনন থাকায় কাপড় বোনার মাকু, সুতা রাখার ববিন এবং গণিত শাস্ত্রের যন্ত্রাদি তৈরিতে বহুল ব্যবহৃত।
- রেলপথের স্লিপার হিসেবেও এই কাঠ বেশি ব্যবহার করা হতো।
-  তা ছাড়া এ গাছের বাকল ও কাঠ থেকে প্রাপ্ত রেজিন ধূপ হিসেবে ব্যবহার করে তামাকপাতার সুগন্ধি করা হয়।
- রেকর্ড অনুযায়ী এই গাছ বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের চিরহরিৎ অরণ্যে জন্মে।

উৎস: ৮ জানুয়ারি ২০২২, প্রথম আলো। 
১৮.
দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
  1. সাভার
  2. মংলা
  3. হালিশহর
  4. পাকশী
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ইপিজেড:
- বাংলাদেশের প্রথম রপ্তানী প্রক্রিয়াকরন অঞ্চল হিসাবে ১৯৮৩ সালে চট্টগ্রামের হালিশহরে ৪৫৩ একর জায়গার উপর নির্মাণ করা হয় চট্টগ্রাম ইপিজেড।
- এটা সমুদ্র বন্দর  থেকে ৩.১০ কিলোমিটার এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাত্র ১১.৩০ কিলোমিটার দুরত্বে হওয়ায় শিল্প পার্ক হিসাবে দ্রুত প্রসার লাভ করেছ।
- প্রতিষ্ঠার পর থেকেই চট্টগ্রামতথা বাংলাদেশের বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরন অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
-  সম্প্রতি লন্ডন ভিত্তিক FDI ম্যাগাজিনThe Financial Times এর জরিপে চট্টগ্রাম ইপিজেড বিশ্বের ৭০০ টি ইকোনোমিক জোন এর মধ্যে Cost Effective Zone category-তে তৃতীয় স্থান এবং Best Economic Potential 2010-2011 category-তে চতুর্থ স্থান অধিকার করেছে (FDIম্যাগাজিন- জুন/জুলাই’১০ সংস্করণ)।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৯.
আঙ্গুরে কোন এসিড আছে?
  1. ম্যালিক এসিড
  2. টারটারিক এসিড
  3. সাইট্রিক এসিড
  4. অক্সালিক অ্যাসিড
ব্যাখ্যা
আঙ্গুরের রসে 70 থেকে 80% জল এবং অনেকগুলি দ্রবীভূত কঠিন পদার্থ থাকে। এই দ্রবণীয় কঠিন পদার্থের মধ্যে রয়েছে অসংখ্য জৈব এবং অজৈব যৌগ বিদ্যমান। 
যেমন: 
1. শর্করা
2. জৈব অ্যাসিড
3. ফেনোলিক যৌগ
4. নাইট্রোজেন যৌগ
5. সুবাস যৌগ
6. খনিজ ইত্যাদি। 



আঙ্গুরে টারটারিক অ্যাসিড, ম্যালিক এসিড, সাইট্রিক এসিড ইত্যাদি জৈব অ্যাসিড বিদ্যমান। তবে আঙ্গুর সংগ্রহকালে এতে টারটারিক এসিড অধিক পরিমাণে থাকে। 


উৎস: Iowa State University ও Chilean Journal of Agricultural Research
২০.
কোনটি চৌম্বক পদার্থ নয়?
  1. কাঁচা লৌহ
  2. ইস্পাত
  3. অ্যালুমিনিয়াম
  4. কোবাল্ট
ব্যাখ্যা
চৌম্বক পদার্থ:
- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। বেশিরভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে তাই চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। ফেরো শব্দটির অর্থ লোহা।
- উদাহরণ: লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট।

অচৌম্বক পদার্থ:
যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে।
উদাহরণ: সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
২১.
অত্যধিক এর সন্ধি বিচ্ছেদ করুন?
  1. অতি + ধিক
  2. অত্যা + অধিক
  3. অতি + অধিক
  4. অ + ত্যাদিক
ব্যাখ্যা
• ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যাঞ্জনবর্ণের সাথে য-ফলা লেখা হয়।
যেমন:
- অতি + অন্ত = অত্যন্ত;
- প্রতি + অহ = প্রত্যহ;
- অতি + অধিক = অত্যধিক;
- আদি + অন্ত = আদ্যন্ত;
- যদি + অপি = যদ্যপি;
- পরি + অন্ত = পর্যন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২২.
কটাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন?
  1. কটু + অক্ষ
  2. কটাঁ + অক্ষ
  3. কটা + অক্ষ
  4. কট + অক্ষ
ব্যাখ্যা
কটাক্ষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - কট + অক্ষ।

• স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।
- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন:
- নর + অধম = নরাধম,
- হিম + আলয় = হিমালয়,
- যথা + অর্থ = যথার্থ,
- বিদ্যা + আলয় = বিদ্যালয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৩.
নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
  1. দেয়াল
  2. ক্ষুধিত পাষাণ
  3. পদ্মগোখরা
  4. একটি তুলসী গাছের কাহিনী
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর ও ছোটগল্প:
- রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম সার্থকভাবে বাংলা ছোটগল্পকে বিশ্বসাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন।
- বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস- ড. মাহবুবুল আলম এর বইয়ের তথ্যমতে, 
গল্পগুচ্ছ, সে, তিনসঙ্গী প্রভৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের ছোটগল্পের সংখ্যা ১১৯টি।

• প্রেমের গল্প হিসেবে: 
একরাত্রি, মহামায়া, সমাপ্তি, মাল্যদান, মধ্যবর্তিনী, শাস্তি, প্রায়শ্চিত্ত, দুরাশা, অধ্যাপক, নষ্টনীড়, স্ত্রীর পত্র, পাত্র ও পাত্রী, মানভঞ্জন, রবিবার, শেষকথা, ল্যাবরেটরি প্রভৃতি গল্পের নাম উল্লেখ করা যায়।

• প্রকৃতিবিষয়ক গল্পের মধ্যে: শুভা, অতিথি, আপদ, বলাই ইত্যাদি উল্লেখযোগ্য।

• সমাজজীবনের সম্পর্কবৈচিত্র্য নিয়ে রচিত গল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো:
ব্যবধান, মেঘ ও রৌদ্র, পণরক্ষা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দিদি, হৈমন্তী, কর্মফল, দান-প্রতিদান, দেনা-পাওনা, ছুটি, পুত্রযজ্ঞ, খোকাবাবুর প্রত্যাবর্তন ইত্যাদি।

 • অতিপ্রাকৃত রসের স্পর্শ লেগেছে গুপ্তধন, জীবিত ও মৃত, নিশীথে, মণিহারা, ক্ষুধিত পাষাণ, মাস্টারমশাই ইত্যাদি গল্পে।

অন্যদিকে,
• 'পদ্মগোখরা' কাজী নজরুল ইসলাম রচিত গল্প।
• প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী সৃষ্টি একটি তুলসী গাছের কাহিনী গল্প।
• 'দেয়াল' হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস। এবং দেয়াল নামে আবু জাফর শামসুদ্দীন রচিত একটি উপন্যাসও রয়েছে। 

২৪.
গীতাঞ্জলী কী ধরনের রচনা?
  1. নাটক
  2. কাব্যগ্রন্থ
  3. গল্প
  4. প্রবন্ধ
ব্যাখ্যা
• 'গীতাঞ্জলি' ও  রবীন্দ্রনাথ ঠাকুর: 
- গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ।
- এই গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- বাংলা গীতাঞ্জলি (রচনাকাল, ১৯০৮-১৯০৯) কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদগ্রন্থ The Song Offerings।
- বাংলা গীতাঞ্জলি হলো ১৫৭টি গীতিকবিতার সংকলন আর ইংরেজি গীতাঞ্জলী হলো ১০৩ টি গীতি কবিতার সংকলন।
- বাংলা গীতাঞ্জলী থেকে ইংরেজি গীতাঞ্জলিতে ৫৩টি কবিতা/গানকে স্থান দিয়েছেন। অবশিষ্ট ৫০টি কবিতা/গান নিয়েছেন ৯টি কাব্যগ্রন্থ থেকে, যেমন-গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি, চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ থেকে ১টি এবং অচলায়তন নাটক থেকে ১টি।

রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: 
- মানসী,
- সোনার তরী, 
- চিত্রা ,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা। 
 
সূত্র: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
‘জলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়’ -কবিতাংশ কার লেখা?
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. জীবনানন্দ দাশ
  3. কাজী নজরুল ইসলাম
  4. মোহাম্মদ মনিরুজ্জামান
ব্যাখ্যা
• কবিতাংশটি তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কাব্যগ্রন্থের ‘দুর্মর’ কবিতার অন্তর্গত।

দুর্মর
- সুকান্ত ভট্টাচার্য
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।

⇒ সুকান্ত ভট্টাচার্য:
- ‘কিশোর কবি’ সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- তিনি কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; দুর্মর কবিতা।
২৬.
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ এটি একটি-
  1. উপন্যাস
  2. নাটক
  3. গল্পগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
• 'আমি কিংবদন্তির কথা বলছি':
- 'আমি কিংবদন্তীর কথা বলছি' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- গ্রন্থটিতে কবিতা রয়েছে ৩৯টি কবিতা।

• আবু জাফর ওবায়দুল্লাহ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: 
- সাতনরী হার (প্রথম প্রকাশিত),
- মসৃণ কৃষ্ণ গোলাপ,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- আমার সময়,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
২৭.
‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’- গানটির গীতকার কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. গাজী মাজহারুল আনোয়ার
  3. ইমন সাহা
  4. ররীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
⇒ কালজয়ী সঙ্গীতস্রষ্টা কাজী নজরুল ইসলাম:
• কালজয়ী সঙ্গীতস্রষ্টা কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) সৃষ্টি সুখের উল্লাসে মেতে রচনা করেন প্রায় সাড়ে তিন হাজার গান।
• এই মহান স্রষ্টার অনন্য সাধারণ সৃষ্টি বিশ শতকের বিশের দশকের শুরু থেকে চল্লিশের দশকের প্রথমাবধি সঙ্গীতরস সন্ধানীদের মাতিয়ে তোলে।
• উল্লেখ্য, ১৯২৮ থেকে ১৯৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় পনের বছর তিনি ছিলেন গ্রামোফোন, বেতার, চলচ্চিত্র ও মঞ্চ এই চারটি প্রচার মাধ্যমের অন্যতম প্রধান সঙ্গীতস্রষ্টা।
• পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে দেশাত্মবোধক সঙ্গীতের ক্ষেত্রে তখন গভীর শূন্যতা বিরাজ করছিল। তিনি সে শূন্যতা পূরণে সমর্থ হন।
• বীররসের এক অভূতপূর্ব ব্যঞ্জনায় তাঁর দেশাত্মবোধক গান সকলকে উদ্দীপ্ত করে। তাঁর সঙ্গীতের আত্মবিসর্জনকারী আহ্বান ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘কারার ঐ লৌহ-কপাট’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ ইত্যাদি।
• পরাধীনতার বিরুদ্ধে এই গানগুলো ছিল নজরুলের সংগ্রামমূলক। এ ধরনের গানে সঙ্গীত রচয়িতা হিসেবে তাঁর প্রতিভার সর্বোচ্চ প্রকাশ ঘটে।
• দেশপ্রেমের মাধুর্যমণ্ডিত গান রচনার ক্ষেত্রেও তাঁর সাফল্য উল্লেখযোগ্য। যেমন- একি অপরূপ রূপে মা তোমায়’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ ইত্যাদি।

উৎস: জনকণ্ঠ রিপোর্ট।
২৮.
‘আ মরি বাংলা ভাষা’- এ চরণে ‘আ’ দ্বারা কি প্রকাশ পেয়েছে?
  1. আশাবাদ
  2. আবেগ
  3. আনন্দ
  4. আনুগত্য
ব্যাখ্যা
'আ' (অব্যয়) বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়:
(১) আনন্দ প্রকাশে - আ মরি বাংলা ভাষা!-অতুলপ্রসাদ সেন);
(২) সুখবোধে - আ কি আরাম!;
(৩) বিদ্রূপে - আ মরণ আর কী!;
(৪) প্রশংসায় - আ মরি! আ মরি! কী শোভা!;
(৫) স্বস্তিতে - আ! বাঁচা গেল।;
(৬) স্মরণে - আ, তাই বটে! ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি অনলাইন ডিকশনারি।
২৯.
‘কড়কড়’ কোন অব্যয়?
  1. অনুকার
  2. অনুসর্গ
  3. সমুচ্চয়ী
  4. অনন্বয়ী
ব্যাখ্যা
• অনুকার অব্যয়: যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে।
যেমন :
বজ্রের ধ্বনি - কড় কড়।
বাতাসের ধ্বনি - শনশন।
নূপুরের আওয়াজ - রুম ঝুম।
সিংহের গর্জন - গর গর।
রাতের ধ্বনি - কল কল।
মেঘের গর্জন - গুড় গুড়।
কোকিলের ডাক - কুহু কুহু।
চুড়ির শব্দ - টুং টাং।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি।
৩০.
দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কী চিহ্ন বসে?
  1. কমা
  2. সেমিকোলন
  3. কোলন
  4. ড্যাশ
ব্যাখ্যা
⇒ সেমিকোলন-চিহ্ন ( ; ):
সেমিকোলন বা অর্ধচ্ছেদ হলো বাক্যের মধ্যে ব্যবহৃত এক ধরনের বাক্যান্তর্গত চিহ্ন। মনোভাব প্রকাশের বেলায় একটা ভাব একটিমাত্র বাক্যে শেষ হয়ে সন্নিহিত ভাবের নতুন বাক্য শুরু করতে চাইলে একটু বেশি থামতে হয়। অর্থাৎ একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে বাক্যগুলোকে একটু বেশি থামার চিহ্ন দিয়ে ভাগ করতে হয়। এর জন্যে সেমিকোলন বসে। 

⇒ সেমিকোলন-চিহ্নের ব্যবহার:
• একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়।
• বক্তব্য স্পষ্ট করার জন্যে সমজাতীয় বাক্য পাশাপাশি প্রতিস্থাপন করলে সেমিকোলন ব্যবহৃত হয়। 
• দুটি বা তিনটি বাক্য যোজক শব্দের সাহায্যে যুক্ত না হলে সেমিকোলন ব্যবহৃত হয়। 
• কোনো তালিকায় একাধিক ব্যক্তির নাম ও তাঁদের পদের উল্লেখ থাকলে বোঝবার সুবিধার জন্যে সেমিকোলন। ব্যবহার করা হয়।
• সেজন্যে, তবু, তথাপি, সুতরাং ইত্যাদি যে-সব যোজক বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে। 
যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকোলন বসে। যেমম- দিনটা ভালো নয়; মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।
• ছোটো ছোটো বিতর্কিত অংশ নির্দেশ করার জন্যে সেমিকোলন বসে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
  1. দাড়ি
  2. হাইফেন
  3. বিস্ময়
  4. কমা
ব্যাখ্যা
⇒ হৃদয়াবেগ প্রকাশ করতে হলে - বিস্ময় চিহ্ন বসে। 

• বিস্ময়চিহ্ন (!):

- অবাক বা বিস্ময়ের ব্যাপার বোঝাতে প্রধানত বাক্যের শেষে বিস্ময়চিহ্ন বসে।
- আবেদন, ভর্তি, হতাশা, আনন্দ ইত্যাদি মনোভাব প্রকাশের ক্ষেত্রেও বিস্ময়চিহ্ন বসে।
- বাক্যের ভেতরে বন্ধনীর মধ্যে, প্রয়োজন হলে বিস্ময়চিহ্ন বসানো যায়।
উদাহরণ:
- ইশ! জ্বরে একেবারে গাঁ পুড়ে যাচ্ছে।
- হঠাৎ রাস্তায় শোরগোল উঠল- চোর! চোর! চোর!

অন্যদিকে,
• দাঁড়ি (।):
- দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে।
- বাংলা রচনায় দাঁড়ি চিহ্নের ব্যবহার অন্যান্য যতির তুলনায় বেশি।
- বিবৃতিমূলক সরল বাক্যে শুধু একটি দাঁড়ি দিয়ে শেষ হয়।
- অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝায় এমন বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়। 
যেমন:
- তোমার লেখা হলে কলমটা দিয়ো তো।
- প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে ।
- যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কী ঘটেছিল।

• হাইফেন (-):
- বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়।
- হাইফেন মূলত পদসংযোজক চিহ্ন।
- সমাসে বিভক্তির বদলেও হাইফেন  ব্যবহৃত হয়।
- বিভিন্ন ধরনের সমাসবদ্ধ পদ তৈরি করার সময়ে হাইফেন ব্যবহৃত হয়।
যেমন:
- মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব।
- স্কুল-পালানো ছেলে।
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে উঠেছে এই ক্লাব।

• কমা (,):
- কমা সামান্য বিরতি নির্দেশ করে।
- কমা পূর্ণযতি নয়, তাই কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না।
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
- সম্বোধন পদের পরে কমা বসে।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- সুজন, দেখ তো কে এসেছে।
- কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা ।
- রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ ৷”

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২.
‘রক্ষকই ভক্ষক’ বাক্যটি কোন জাতীয় বাক্য?
  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. মিশ্র বাক্য
ব্যাখ্যা
• যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
যেমন: 
- পুকুরে পদ্মফুল জন্মে।
- ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে।

"রক্ষকই ভক্ষক" বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকায় বাক্যটি একটি সরল বাক্য। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৩.
‘কন্যা’ শব্দটির অর্থ?
  1. অঙ্গনা
  2. বনিতা
  3. ললনা
  4. দুহিতা
ব্যাখ্যা
• কন্যা শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।

অন্যদিকে,
• ‘অঙ্গনা’ শব্দের অর্থ: অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
• ‘বনিতা’ শব্দের অর্থ: স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
• ‘ললনা’ শব্দের অর্থ: নারী, কান্তা, পত্নী।

সুতরাং অপশন ‘ঘ’ দুহিতা শব্দটি কন্যা অর্থ প্রকাশ করছে। আর বাকি অপশনগুলো নারী বা পত্নী অর্থ প্রকাশ করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৪.
‘চুল’ অর্থে কোন শব্দটি সমার্থক নয়?
  1. অলক
  2. কুন্তল
  3. চিকুর
  4. তনু
ব্যাখ্যা
⇒  যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে।
 • “চুল” এর সমার্থক শব্দ: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।

অন্যদিকে,
• “অঙ্গ” এর সমার্থক শব্দ: বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩৫.
‘নিগ্রহ’ শব্দের বিপরীত শব্দ-
  1. অনুগ্রহ
  2. দয়া
  3. বিগ্রহ
  4. প্রতিগ্রহ
ব্যাখ্যা
⇒ 'নিগ্রহ' শব্দের বিপরীতার্থক শব্দ - অনুগ্রহ।

• কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- ‘অনুজ’ শব্দের বিপরীতার্থক শব্দ = অগ্রজ।
- ‘অনুকূল’ শব্দের বিপরীতার্থক শব্দ = প্রতিকূল।
- ‘অনির্বাণ’ শব্দের বিপরীতার্থক শব্দ = নির্বাণ।
- ‘অধমর্ণ’ শব্দের বিপরীতার্থক শব্দ = উত্তমর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১)। 
৩৬.
‘আরোহণ’ এর বিপরীতার্থক শব্দ কি?
  1. অবরোহণ
  2. সংশ্লেষন
  3. বিসর্জন
  4. বহির্গমন
ব্যাখ্যা
• 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ - অবরোহণ। 

অন্যদিকে,
- 'বিশ্লেষণ' এর বিপরীত শব্দ - সংশ্লেষণ। 
- 'বিসর্জন' শব্দের বিপরীত শব্দ - আবাহন। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩৭.
‘ইতর’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. অভদ্র
  2. মিথ্যা
  3. উত্তম
  4. ভদ্র
ব্যাখ্যা
• ‘ইতর’ এর বিপরীত শব্দ - ভদ্র।
অন্যদিকে, ইতর এর সমার্থ শব্দ হচ্ছে অভদ্র।

তাছাড়া, 
'সত্য' এর বিপরীত শব্দ- 'মিথ্যা'
'উত্তম' এর বিপরীত শব্দ- 'অধম' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারাটির অর্থ কি?
  1. অকর্মা
  2. বোকা
  3. মূর্খ
  4. কর্ম বিমুখ
ব্যাখ্যা

• 'অকাল কুষ্মাণ্ড' বাগধারার অর্থ - অপদার্থ/অকেজো।
বাক্য: অকাল কুষ্মাণ্ড ছেলেটার ওপর এ কাজের দায়িত্ব দিও না। 

বহুল প্রচলিত কিছু বাগধারা হলো:
- ‘লেফাফা দুরস্ত’ বাগধারার অর্থ - পরিপাটি।
- 'তুলসী বনের বাঘ' বাগধারার অর্থ - শয়তান।
- 'হস্তিমূর্খ' বাগধারার অর্থ - নিরেট মূর্খ।
- ‘অজগর বৃত্তি’ বাগধারার অর্থ - আলসেমি।
- ‘অকাল বোধন’ বাগধারার অর্থ - অসময়ে আবির্ভাব।
- ‘আক্কেল গুড়ুম’ বাগধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।

উল্লেখ্য, অকর্মা, অপদার্থ ও অকেজো সমার্থক অর্থ প্রকাশ করায় কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হলো।

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯.
‘বর্ণ চোরা’ বাগধারাটির অর্থ হলো?
  1. পাকা আম
  2. কপটচারী
  3. ভণ্ড সাধু
  4. কপটহীন
ব্যাখ্যা

• 'বর্ণচোরা' বাগধারার অর্থ 'কপট ব্যক্তি' বা কপটচারী।
 বাক্য: লোকটা বর্ণচোরা, তাঁর আসল রূপ ধরা যায় না।

অন্যদিকে,
• বিড়াল তপস্বী ও বক ধার্মিক বাগধারা দুটির অর্থ ভণ্ড সাধু।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪০.
‘মাছের মা’ বাগধারাটির অর্থ-
  1. নীতিহীন
  2. নিষ্ঠুর
  3. কঠোর
  4. অত্যাচারী
ব্যাখ্যা
⇒ 'মাছের মা' বাগধারার অর্থ - নিষ্ঠুর। 
বাঙালির চিরকালীন ধারণা এই যে, মা মাছ বাচ্চাদের লালন পালন না করে তাদের ধরে খেয়ে ফেলে নৃশংসের মতো। মা মাছ দয়া মায়াহীন। সে বাচ্চা খেতেও দ্বিধা করে না- এমন অনুমান থেকে 'মাছের মা' বাগ্‌ধারা ও 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটি চালু হয়েছে। 

⇒ 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটির অর্থ = কৃত্রিম শোক। 

উৎস: প্রবাদের উৎসসন্ধান, সমর পাল।
৪১.
কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৯০ জন
  2. ১৫ জন
  3. ৬০ জন
  4. ৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
ধরি, শিক্ষার্থী সংখ্যা x  জন। 
প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা 

প্রশ্নমতে, 
x × 10x = 9000 
⇒ 10x2 = 9000
⇒ x2 = 9000/10
⇒ x2 = 900 
⇒ x = √900
x = 30 

∴ শিক্ষার্থী সংখ্যা 30  জন।
৪২.
ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি । তা হলে কতটি ময়ূর আছে?
  1. ৬০টি
  2. ৫০টি
  3. ৪০টি
  4. ৩০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি । তা হলে কতটি ময়ূর আছে?

সমাধান:
ধরি 
ময়ূর আছে ক টি 
হরিণ আছে = (৮০ - ক)টি 

প্রশ্নমতে,
২ক + ৪ (৮০ - ক) = ২০০
২ক + ৩২০ - ৪ক = ২০০
৩২০ - ২ক = ২০০ 
- ২ক = ২০০ - ৩২০ 
- ২ক = - ১২০ 
ক = ৬০
৪৩.
√৮০ + √১২৫ = ?
  1. ৯√৫
  2. ২০√৫
  3. ৪০√৫
  4. ৬০√৫
ব্যাখ্যা
প্রশ্ন: √৮০ + √১২৫ = ?

সমাধান:
√৮০ + √১২৫ =
√(১৬ × ৫) + √(২৫ × ৫) 
৪√৫ + ৫√৫
= ৯√৫
৪৪.
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ৪৯৯৯
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
৪৫.
a - 1/a = 3 হলে a3 + 1/a3 এর মান কত?
  1. 9
  2. 18
  3. 27
  4. 36
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 3 হলে a3 + 1/a3 এর মান কত?

সমাধান:
a - 1/a = 3

আমরা জানি
(a + 1/a)2 =(a - 1/a)2 + 4.a.1/a
(a + 1/a)2 =32 + 4
(a + 1/a)2 =9 + 4
(a + 1/a)2 = 13
(a + 1/a) = √13

a3 + 1/a3 = (a + 1/a)3 - 3.a.(1/a)(a + 1/a)
= (√13)3 - 3√13
= 13√13 - 3√13
= 10√13

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৪৬.
4x + 1 = 32 হলে x এর মান কত?
  1. 2/3
  2. 3/2
  3. 1/2
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে x এর মান কত?

সমাধান:
4x + 1 = 32
(22)x + 1 =25
22x + 2 = 25
2x + 2 = 5
2x = 5 - 2
2x = 3
x = 3/2
৪৭.
a3 - b3, a3 + b3 এর গ.সা.গু কত?
  1. a + b
  2. 1
  3. a - b
  4. a2 + ab + b2
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - b3, a3 + b3 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a3 - b3
=(a - b)(a2 + ab + b2)

২য় রাশি = a3 + b3
=(a + b)(a2 - ab + b2)

নির্ণেয় গ.সা.গু = 1
৪৮.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩২
  2. ৩৮
  3. ৪৮
  4. ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
বর্তমানে পুত্রের বয়স = ক বছর 
বর্তমানে পিতার বয়স ৪ক বছর

প্রশ্নমতে,
ক - ৪ + ৪ক - ৪ = ৫২ 
৫ক - ৮ = ৫২
৫ক = ৫২ + ৮
৫ক = ৬০
ক = ১২

পিতার বর্তমান বয়স (১২ × ৪) = ৪৮ বছর
৪৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং P% প্রস্থ হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হাস পায়। P এর মান কত?
  1. ১২
  2. ১৫
  3. ২০
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং P% প্রস্থ হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হাস পায়। P এর মান কত?

সমাধান:
মনেকরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x
আয়তক্ষেত্রের প্রস্থ y
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = xy

প্রশ্নমতে,
1.1x ×(1 - p)y = 0.88xy
বা, 1.1xy - 1.1pxy = 0.88xy
বা, 1.1pxy = 0.22xy
বা, p = 0.22xy/1.1xy
∴ p = 0.2 x 100%

অর্থাৎ, p = 20%
৫০.
3x2 - x - 10 এর উৎপাদক কত?
  1. (x + 2)(3x - 5)
  2. (x + 2)(3x + 5)
  3. (x - 2)(3x + 5)
  4. (x - 2)(3x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - x - 10 এর উৎপাদক কত?

সমাধান:
3x2 - x - 10
= 3x2 - 6x + 5x - 10
= 3x(x - 2) + 5(x - 2)
= (x - 2)(3x + 5)
৫১.
a ও b দুটি ধনাত্মক সংখ্যা এবং ab/x = √a হলে x/√b = কত?
  1. √a
  2. √(ab)
  3. √a/b
  4. √b/a
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুটি ধনাত্মক সংখ্যা এবং ab/x = √a হলে x/√b = কত?

সমাধান:
দেওয়া আছে,
ab/x = √b
∴ x = a√b

এখন,
x/√a
= a√b / √a
= √a√b
= √(ab)
৫২.
log28 = কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: log28 = কত?

সমাধান:
 log2
= log223
=3log22
= 3 × 1
= 3
৫৩.
একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুড়লে ১.৫ সেকেন্ডে কত  ডিগ্রি ঘুরে?
  1. ১৮০°
  2. ২৭০°
  3. ৩৬০°
  4. ৮১০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুড়লে ১.৫ সেকেন্ডে কত  ডিগ্রি ঘুরে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
১.৫ সেকেন্ডে চাকাটি ঘুরে (৯০ × ১.৫)/৬০ বার
= ৯/৪ বার 

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ৯/৪ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৯)/৪ ডিগ্রি
=৮১০ ডিগ্রি
৫৪.
একটি পাত্রে দুধের ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?
  1. ২ লিটার
  2. ৪ লিটার
  3. ৬ লিটার
  4. ৮ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধের ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?

সমাধান-
মনে করি,
দুধ ও পানির পরিমাণ যথাক্রমে ৫ক এবং ক

শর্তমতে,
৫ক - ক = ৮
⇒ ৪ক = ৮
⇒ ক = ২

পানির পরিমাণ = ২ × ১  = ২ লিটার
৫৫.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ১২
  2. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
৫৬.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতিত অপর কোণের মান 60° হলে অপর কোণটি কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 50°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতিত অপর কোণের মান 60° হলে অপর কোণটি কত?

সমাধান:
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
ত্রিভুজটি সমকোণী এবং দ্বিতীয় কোণের মানের 60 ডিগ্রি হওয়ায়
অপর কোণের মান (180 - 90 - 60) = 30 ডিগ্রি
৫৭.
১ম ও ২য় সংখ্যার গুণফল ৩৫ এবং ২য় ও ৩য় সংখ্যার গুণফল ৬৩ হলে ২য় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ১ম ও ২য় সংখ্যার গুণফল ৩৫ এবং ২য় ও ৩য় সংখ্যার গুণফল ৬৩ হলে ২য় সংখ্যাটি কত?

সমাধান: 
৩৫ ও ৬৩ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা 

৩৫ = ৫ × ৭ 
৬৩ = ৭ × ৯
৩৫ ও ৬৩ এর গ.সা.গু = ৭

দ্বিতীয় সংখ্যাটি = ৭
৫৮.
টাকায় ৬ টি লেবু ক্রয় করে টাকায় ৫ টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬ টি লেবু ক্রয় করে টাকায় ৫ টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

সমাধান: 
১ টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ = (১/৫) - (১/৬)
 = (৬ - ৫)/৩০
= ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় (১/৩০)(৬/১) টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
 = ২০ টাকা।
৫৯.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 হলে AB কত সে.মি.?
  1. 3 cm
  2. 4 cm
  3. 5 cm
  4. 6 cm
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 হলে AB কত সে.মি.?

সমাধান: 
বৃত্তের কেন্দ্র হতে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
AD = 3 সে.মি. হলে AB = 2 × 3 = 6 সে.মি.

৬০.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.?
  1. (3√3)/2
  2. 2√3
  3. 4√3
  4. (3√3)/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 9 সে.মি. 
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 9/3 সে.মি.
= 3 সে.মি. 

ত্রিভুজটির ক্ষেত্রফল
= (√3/4) × (3)2 বর্গ সেমি
=(√3/4) × 9 বর্গ সে.মি. 
= 9√3/4 বর্গ সে.মি.

আবার
9√3/4 = (1/2) × 3 × উচ্চতা
(3/2) × উচ্চতা =9√3/4
উচ্চতা = (9√3)/4  × (2/3)
= 3√3/2 সেমি
৬১.
In English grammar, ______ deals with formation of sentences.
  1. Syntax
  2. semantics
  3. etymology
  4. morphology
ব্যাখ্যা
• ইংরেজি গ্রামারে 'Syntax' deals with formation of sentence.
- Syntax - The arrangement of words and phrases to create well-formed sentences in a language.

অন্যদিকে,
• Morphology - The study of the forms of words
• Etymology - The origin of a word and the historical development of its meaning.
• Semantics - deals with the e meaning of a word, phrase, sentence, or text.

Source: Oxford Learners Dictionary.
৬২.
What would be the right antonym for 'Initiative'?
  1. indolence
  2. enterprise
  3. activity
  4. apathy
অনির্ধারিত
ব্যাখ্যা
• Initiative
English Meaning: The power or opportunity to act or take charge before others do.
Bangla Meaning: প্রথম পদক্ষেপ। 

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে - 
ক) Indolence
English Meaning: Avoidance of activity or exertion; laziness. 
Bangla Meaning: অলস; শ্রমবিমুখতা।

খ) Enterprise
English Meaning: Project or undertaking, especially a bold or complex one.
Bangla Meaning: সাহসী উদ্যোগ বা কোনো উদ্যোগ গ্রহণ করার সাহস ও ইচ্ছা।

গ) Activity
English Meaning: The condition in which things are happening or being done.
Bangla Meaning: কার্যকলাপ; কাজকর্ম।

ঘ) Apathy
English Meaning: lack of interest, enthusiasm, or concern.
Bangla Meaning: উদাসীনতা বা অনীহা।

তাই, "ক) indolence" এবং "ঘ) apathy" উভয়ই 'Initiative' এর বিপরীত হতে পারে। "ক) indolence" মূলত ক্রিয়াশীলতা বা সক্রিয়তার অভাবের দিকে ইঙ্গিত করে, যেখানে "ঘ) apathy" আগ্রহ ও আবেগের অভাব নির্দেশ করে। দুটি অর্থেই তারা 'Initiative' এর বিপরীত।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৬৩.
'Man is a political animal' - Who said this?
  1. Dante
  2. Aristotle
  3. Plato
  4. Socrates
ব্যাখ্যা
• Man is by nature a political animal' is stated by - Aristotle.
-  this is perhaps one of Aristotle's most famous sayings, which is motivated by his claim that “every man, by nature, has an impulse toward a partnership with others”
- উক্তিটি তাঁর বিখ্যাত গ্রন্থ 'Politics' হতে উদ্ধৃত।
- Aristotle এর লেখা ‘Politics’ হলো একটি political philosophy গ্রন্থ।
- Aristotle observes; human beings are creatures of flesh and blood, rubbing shoulders with each other in cities and communities.

Source: Britannica.
৬৪.
What is the masculine gender of 'mare' ?
  1. Mermaid
  2. Boar
  3. Stallion
  4. Dog
ব্যাখ্যা
• Mare (ঘোটকী) হলো Feminine Gender.
- এর masculine gender হচ্ছে Horse or Stallion.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
•  Boar (masculine)- শূকর।
- এর feminibe Sow অর্থ- শূকরী।

• Mermaid (feminine) - মৎসকুমারী।
- এর masculine হচ্ছে - Merman - মৎসকুমার।

• Dog (masculine) - কুকুর।
- এর feminine gender হচ্ছে Bitch (স্ত্রীজাতীয় কুকুর)।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৬৫.
In many ways, riding bicycle is similar to _______
  1. driving a car
  2. when one drives a car
  3. the driving of a car
  4. when we drive a car
ব্যাখ্যা
• সাইকেল এবং গাড়ী চালনা একই ধরনের ক্রিয়া।
- তাই parallelism এর নিয়ম অনুসরণ করে এদের phrasal গঠনও একই হবে।
- অর্থাৎ riding a cycle থাকায় driving a car হবে।

• সুতরাং, In many ways, riding bicycle is similar to driving a car.
৬৬.
The expression 'Take into account' means-
  1. Count numbers
  2. Think seriously
  3. Asses
  4. Consider
ব্যাখ্যা
• Take something into account:
English Meaning: Consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া

Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।

Source: Live MCQ Lecture.
৬৭.
Which one is correct spelling?
  1. Liesure
  2. Leasure
  3. Leisure
  4. Lesire
ব্যাখ্যা
• Leisure: [noun]
- English meaning: The time when you are not working or doing other duties.
- Bangla meaning: অবকাশ, অবসর।
- Example: The town lacks leisure facilities such as a swimming pool or squash courts.

Source: Cambridge Dictionary.
৬৮.
The People who carry a coffin at a funeral are called ______
  1. Pallbearers
  2. Supporters
  3. Undertaker
  4. Mourners
ব্যাখ্যা
• Pallbearers (noun):
English Meaning - A person who helps to carry a coffin at a funeral or who walks at the side of the people carrying it.
Bangla Meaning - যে ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়াকালে শবযানের বা কবরের আচ্ছাদনবস্ত্রের কোনা তুলিয়া ধরিয়া শোক করে।

• Other options,

• Undertaker (noun)
English Meaning: A person whose job is to prepare dead bodies that are going to be buried or cremated (= burned) and to organize funerals.
Bangla Meaning; মুরদাফরাশ; অন্ত্যকর্মনির্বাহক।

• Supporter (noun)
English Meaning: Someone who supports a particular idea, group, or person.
Bangla Meaning: সমর্থক; ধারক; পোষক; প্রতিপালক।

• Mourner (noun)
English Meaning: A person who is feeling or expressing sadness, or who is at a funeral.
Bangla Meaning: যে ব্যক্তি শোক করে, বিশেষত যে ব্যক্তি মৃতের আত্মীয় বা বন্ধু হিসেবে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়; শোককারী; শোকার্ত ব্যক্তি; শবানুযাত্রী।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৬৯.
Neither Rini nor Simi ______ qualified for the job.
  1. are
  2. were
  3. is
  4. had
ব্যাখ্যা
• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের subject অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রদত্ত প্রশ্নের শেষের subject Simi – third person singular number এ আছে, তাই এখানে ‍is হবে।
- আর বাক্যটি Passive ধারণা দিচ্ছে, তাই এখানে had বসালে sentence টি structure-গত দিক থেকে ভুল হবে।

• Complete sentence: Neither Rini nor Simi is qualified for the job.
===========

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Rahi nor his friends are qualified for the job.

• Either and neither are singular if they are not used with or and nor.
- If either of you takes a vacation now, we will not be able to finish the work.
৭০.
Fill in the blanks 'One should be ashamed ____ telling a lie.'
  1. of
  2. on
  3. for
  4. by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete Sentence: One should be ashamed of telling a lie.

• Ashamed (of/that to do something) লজ্জিত। 
- অর্থাৎ, কোন কিছু নিয়ে লজ্জিত বোঝাতে ashamed এরপর of বসে।
৭১.
He assisted me ______ answering the question.
  1. by
  2. with
  3. in
  4. through
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - in.
- Complete sentence: He assisted me in answering the question.

• Assist (somebody) (with something/in doing something/to do something) (আনুষ্ঠানিক) সাহায্য/সহায়তা করা।
- অর্থাৎ,কোন কিছু দ্বারা সাহায্য করলে with something আর কিছুতে সাহায্য করলে assist এর সাথে in ব্যবহৃত হয়।
- যেহেতু প্রদত্ত প্রশ্নে answer করতে সাহায্য বোঝাচ্ছে তাই in বসবে।
৭২.
Mahabub is _____ the phone right now.
  1. in
  2. on
  3. at
  4. by
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুযায়ী, 
- Phone শব্দটির পূর্বে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on বসে।
- ফোনের মাধ্যমে বুঝাতে by phone/over the phone এবং ফোনে কথা চলছে/বলছে বুঝাতে (be) on the phone ব্যবহৃত হয়।

• যেহেতু প্রশ্নে the phone আছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: Mahabub is on the phone right now.
৭৩.
Choose the correct sentence-
  1. It rained last night.
  2. It rains last night.
  3. It will rain last night.
  4. It rain last night.
ব্যাখ্যা
• বাক্যের শেষে 'last night' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
Structure: Subject + past form of main verb + object/ adverb of time.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্য - It rained last night.

• আবার,
Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে:
- Wh-questions + did + V1 + extension +? 
- Example sentence:  What did you do last night?
৭৪.
Choose the correct sentence-
  1. You came late today.
  2. You have come late today.
  3. You had come late today.
  4. You come late today.
ব্যাখ্যা
• সাধারণত today হচ্ছে present continuous indefinite indicator এবং এর সাথে verb + ing বসে।
• কিন্তু কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি দ্বারা কেউ এসেছে এবং বিষয় টি এখনো বিদ্যমান আছে এমন ভাব প্রকাশ পাচ্ছে বিধায় Present Perfect Tense হবে।

• Structure: Subject + have/has + verb – past participle + Extension.
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - You have come late today.
৭৫.
Fill in the blank with correct phrase '_____ your shoes before entering the mosque.'
  1. Put out
  2. Put off
  3. Put away
  4. Put on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - Put off.
- Complete Sentence: 'Put off your shoes before entering the mosque.'

• Put off something (পোশাক বা জুতা) খুলে ফেলা; সন্দেহ, ভয় ইত্যাদি থেকে মুক্ত হওয়া।
- এখানে, জুতা খুলে মসজিদে প্রবেশ করা অর্থে put off হবে।

অন্যদিকে,
put somebody on/ put on - কাউকে প্রতারিত করা/ প্রতারণা।
• put it on - (ক) (কথ্য) যা নয় তা-ই হওয়ার ভান করা; ভণ্ডামিপূর্ণ আচরণ করা।

• put out (from) (নৌচালনবিদ্যা) বন্দর থেকে নৌকা ছাড়া; যাত্রা করা।
• put something out
(ক) নিভিয়ে ফেলা: He put out the candle in front of us.
(খ) হাড় স্থানচ্যুত হওয়া/করা: He fell from his bicycle and put his shoulder out.
(গ) সুদে টাকা ধার দেওয়া: The money was put out at 10% interest.
(ঘ) উৎপাদন করা: The new factory puts out 10 thousand tonnes of sugar a year.
(ঙ) গণমাধ্যমে প্রচার করা: The TV is put ting out special programs on the Eid day. put one’s tongue out ভেংচি কাটা।

•  put somebody out -
(ক) হতাশ, বিব্রত করা: Mrs Bushra is easily put out.
(খ) অসুবিধায় পড়া: The man was much put out by the late arrival of the train.

• put somebody out (of) - বহিষ্কার করা।

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
৭৬.
The proper function of the press is surely to _____ the man in the street with facts.
  1. equip
  2. deliver
  3. proffer
  4. provide
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দ গুলোর অর্থ - 

ক) Equip - সজ্জিত করা; প্রস্তুত করা।
খ) Deliver - যোগান দেয়া, বিলি করা; সরবরাহ করা।
গ) Proffer - স্বেচ্ছায় দিবার প্রস্তাব।
ঘ) Provide -যোগান দেয়া, সরবরাহ করা।

- অর্থানুসারে শূন্যস্থানে  deliver এবং provide দুটিই ব্যবহার করা যেতো।
- কিন্তু এখানে Direct object(facts) এর আগে with থাকার কারণে verb টি হবে provide.
- কারন - provide somebody with something দেওয়া; যোগানো; সরবরাহ করা।
- আর deliver to -  বিলি করা; সরবরাহ করা।


- সুতরাং, সঠিক উত্তর - provide.
- Complete sentence: The proper function of the press is surely to provide the man in the street with facts.
- নিঃসন্দেহে প্রেস/ সংবাদ পত্রের এর যথাযথ কাজ রাস্তার মানুষকে তথ্য প্রদান করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৭.
As the Sun ____, I decided to go out.
  1. has shone
  2. shine
  3. shines
  4. was shining
ব্যাখ্যা
• অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- Main clause টি past tense এ থাকলে subordinate clause টি অবশ্যই past tense হবে।

- সুতরাং নিয়মানুযায়ী  শূন্যস্থানে was shining বসবে।
- সম্পূর্ণ বাক্য - As the sun was shining, I decided to go out.
৭৮.
There is no reason ____ absent.
  1. of
  2. for
  3. to be
  4. for being
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for being.
- Complete sentence: There is no reason for being absent.

• Reason (for) - the cause of an event or situation or something that provides an excuse or explanation.
-  Reason (কারণ) বুঝাতে  appropriate preposition হিসেবে for বসে।
- কিন্তু এই বাক্যটির ক্ষেত্রে শুধু for বসালে বাক্যেটি গঠনগত দিক থেকে ভুল হয়।
- তাই for being বসালেই বাক্যটি শুদ্ধ হবে। 


৭৯.
What are you so angry ____?
  1. about
  2. at
  3. with
  4. for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - about.
- Complete sentence: What are you so angry about?
- Bangla Meaning: তোমার এত রাগ কিসের?

• Having a strong feeling against someone who has behaved badly, making you want to shout at them or hurt them.
- কোন বিষয়ে রাগান্বিত বুঝাতে angry এর পর about preposition বসে।

Source: Cambridge Dictionary.
৮০.
He gave up ____ football when he got married.
  1. playing
  2. Of playing
  3. to play
  4. play
ব্যাখ্যা
• সাধারণত দুটি verb পাশাপাশি থাকলে verb + ing যুক্ত হয়।
- এছাড়াও preposition এর পর-বাক্যে verb+ ing যুক্ত word বা gerund বসে। 

• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - playing
- Complete sentence: He gave up playing football when he got married.

• Give up doing something
- I gave up going to the theatre when I moved out of London.
- He gave up playing football when he got married.
- Why don’t you give up smoking?
- I gave up playing cricket when I got a job.