পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পরীক্ষা - ৯ পার্ট-১) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। পার্ট-২) Verb, Participle, Gerund, Infinitive, Clauses and Phrases. পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। পার্ট–২ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
বায়ুমণ্ডলের কোন স্তরে 'D-layer' থাকে?
  1. ট্রপোমণ্ডল
  2. স্ট্রাটোমণ্ডল
  3. মেসোমণ্ডল
  4. এক্সোমণ্ডল।
ব্যাখ্যা
মেসোমণ্ডল (Termosphere):

- স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে তাকে মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার বলে।
- এই স্তরের উপরে তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায়। এই অংশকে বলে মেসোপস বা মেসোবিরতি।
- মেসোমণ্ডলে মূলত মেঘহীন ও জলীয়বাষ্পহীন।
- কিন্তু গ্রীষ্মকালে মেরু অঞ্চলে রাতে এই সব স্তরে মেঘ সদৃশ্য কিছু বস্তু দেখা যায় এগুলো হচ্ছে উল্কাপিন্ডের গ্যাস ও তার আবরনে জমাট বরফে আলোর প্রতিফলন মাত্র।
- সূর্যরশ্মির প্রভাবে অণুভেঙ্গে যখন আধানযুক্ত আয়ন গঠন করে যা Ionization নামে পরিচিত তার ফলে সৃষ্ট স্তরকে ডি-স্তর (D-layer) বলা হয়।
- ডি-স্তর বেতার তরঙ্গ প্রবাহে প্রতিবন্ধক তৈরী করে।
- মহাশূণ্যযানকে পৃথিবীতে ফিরে আসার সময় মেসোমন্ডলের ডি-স্তরের বাঁধাকে কাটিয়ে আসতে হয়।

উৎস:-(পৃষ্ঠা নং ১১১) ভূগোল ও পরিবেশ পরিচিতি, বি এ /বি এস এস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'শাণিত ষাট' (Screaming Sixties) কোন বায়ুর সাথে সম্পর্কিত?
  1. অয়ন বায়ু
  2. মৌসুমি বায়ু
  3. মেরু বায়ু
  4. পশ্চিমা বায়ু
ব্যাখ্যা
পশ্চিমা বায়ু (Westerlies):
-৩৫° থেকে ৬০° অক্ষাংশের মাঝে উভয় গোলার্ধে অপেক্ষাকৃত উষ্ণ ও হালকা বায়ু প্রবাহিত হয়ে মেরু অভিমুখে গমন করে। এ বায়ুকে পশ্চিমা বায়ু বলে।
- উত্তর গোলার্ধে এ বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
- উত্তর গোলার্ধে স্থলভাগের আধিক্যের জন্য বায়ু প্রবাহ ইতম্ভ ও স্থানীয় ভাবে বিভিন্ন গতির হলেও গড় গতি দক্ষিণ পশ্চিমেই হয়।
- দক্ষিণ গোলার্ধে প্রবাহ মোটামুটি নিয়ত।
- দক্ষিণ গোলার্ধে এ প্রবাহ ৪০° থেকে ৬০° অক্ষাংশে সর্বাধিক।
- এ অঞ্চলকে বলা হয় 'গর্জনশীল চল্লিশা' (Roaring Forties). 'উম্মত্ত পঞ্চাশ' (Furious Fifties) এবং 'শাণিত ষাট' (Screaming Sixties)।

উৎস:-(পৃষ্ঠা নং ১৫৮) ভূগোল ও পরিবেশ পরিচিতি, বি এ /বি এস এস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নদী বন্দরের জন্য নির্ধারিত সতর্কতা সংকেত কতটি?
  1. ২টি
  2. ৪টি
  3. ৯টি
  4. ১১টি
ব্যাখ্যা
সতর্কতা ও বিপদ সংকেত:
ঘূর্ণিঝড়ের সময় সতর্কতা ও বিপদ বুঝানোর জন্য ১১টি সংকেত রয়েছে।
- তার মধ্যে প্রথম চারটি সতর্কতা ও স্থানীয় সংকেত। বাকিগুলো বিপদ সংকেত।
নিম্নে ১১টি সংকেতের অর্থ দেওয়া হল:

১ নং দূরবর্তী সতর্ক সংকেত:
জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিলোমিটার (কি.মি.)। ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে।

২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত:
দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে।

৩ নং স্থানীয় সতর্ক সংকেত:
বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কি.মি. হতে পারে।

৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত:
বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কি.মি.। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি।

৫ নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

৬ নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

৭ নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

৮ নং মহাবিপদ সংকেত:
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

৯ নং মহাবিপদ সংকেত:
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

১০ নং মহাবিপদ সংকেত:
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি.বা তার বেশি হতে পারে।

১১ নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত:
আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন।

উৎস: ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ওয়েবসাইট ও বিবিসি বাংলা।
.
যুক্তরাষ্ট্রের রকি পর্বত এলাকার মাঝামাঝি স্থানে প্রবাহিত স্থানীয় বায়ু-
  1. সিরক্কো
  2. চিনুক
  3. সাইমুম
  4. খামসিন
ব্যাখ্যা
স্থানীয় বায়ু (Local Wind):
- স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা তাপমাত্রার তারতম্যের কারণে ভূপৃষ্ঠের স্থানে স্থানে স্থানীয় বায়ুর উৎপত্তি হয়।
- কয়েকটি স্থানীয় বায়ুর উদাহরণ হল:
- রকি পর্বতের চিনুক (Chinook),
- ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল (Mistral),
- আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তরে পাম্পেরু (Pampero),
- আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা (Bora),
- উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরক্কো (Sirocco),
- আরব মালভূমির সাইমুম (Simoom),
- মিসরের খামসিন (Khamsin) ও ভারতীয় উপমহাদেশের লু (Loo)।



উৎস:- ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী। এবং ভূগোল ও পরিবেশ পরিচিতি, বি এ /বি এস এস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জোয়ার-ভাটার কারণ কোনটি?
  1. সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহ
  2. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তি।
  3. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব।
  4. 'খ' এবং 'গ' উভয়
ব্যাখ্যা
জোয়ার-ভাটার:
প্রধানত দুটি কারণে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। এগুলো হলো- 
(১) চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং 
(২) পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তি।

উল্লেখ্য,
⇒ জোয়ার ও ভাটা (High Tide and Low Tide): সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই কোনো একটি সময়ে ঐ জলরাশি ধীরে ধীরে ফুলে উঠছে এবং কিছুক্ষণ পরে আবার তা ধীরে ধীরে নেমে যাচ্ছে।
- জলরাশির এরকম নিয়মিত স্ফীতি এবং ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
.
সাধারণত কোন প্রাকৃতিক দুর্যোগটি বাংলাদেশ হয়না?
  1. ভূমিকম্প
  2. খরা
  3. শৈত্য প্রবাহ
  4. অগ্ন্যুৎপাত
ব্যাখ্যা
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ:
- বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ।
- তবে বাংলাদেশে কোন আগ্নেয়গিরি না থাকায় এখানে অগ্ন্যুৎপাত কিংবা দাবানল সংঘটিত হয় না।

অন্যদিকে,
বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগসমূহ হলো:
- বন্যা
- ঘূর্ণিঝড়
- ভূমিকম্প
- টর্নেডো
- জলোচ্ছ্বাস
- নদীভাঙন
- খরা
- বজ্রপাত
- শৈত্য প্রবাহ
- ভূমিধ্বস প্রভতি।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
.
বাষ্পীভবনের প্রধান উৎস কোনটি?
  1. ভূপৃষ্ঠস্থ জলাশয়
  2. নদী
  3. সমুদ্র
  4. উদ্ভিদজগৎ
ব্যাখ্যা
বাষ্পীভবন:
- সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপর উঠে বায়ুমন্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। একে বাষ্পীভবন বলে।
- বায়ুর বাষ্প ধারণ করার একটি সীমা আছে। তা বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে।
- বায়ু যত উষ্ণ হয়, তত বেশি জলীয়বাষ্প ধারণ করতে পারে।
- সমুদ্রই জলীয়বাষ্পের প্রধান উৎস।
- উদ্ভিদজগৎ, নদ-নদী এবং ক্ষদ্র ক্ষদ্র জলাশয় থেকেও বায়ু জলীয়বাষ্প সংগ্রহ করে থাকে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
ভ্লাদিমির কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগ কত সালে প্রকাশ হয়?
  1. ১৯০১ সালে
  2. ১৯০৭ সালে
  3. ১৯৩৬ সালে
  4. ১৯১২ সালে
ব্যাখ্যা
ভ্লাদিমির কোপেনের জলবায়ু শ্রেণিবিভাগ:
- প্রতি মাসের এবং বছরের গড় আবহাওয়া এবং শীত ও গ্রীষ্মের তাপমাত্রা, বৃষ্টিপাত ও শুষ্কতার মাত্রার উপর ভিত্তি করে ভ্লাদিমির কোপেন ১৯০১ সালে প্রথম পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগ প্রকাশ করেন।
- পরবর্তীতে ১৯৩৬ সালে সংশোধনের পর চূড়ান্তভাবে এই শ্রেণিবিভাগ প্রকাশিত হয়।
- প্রাকৃতিক উদ্ভিদকে সামগ্রিক জলবায়ুর বহিঃপ্রকাশ হিসেবে ধরে এই শ্রেণিবিভাগ করা হয়।
- গড় মাসিক তাপমাত্রা ও প্রধান উদ্ভিজ্জ অঞ্চলকে মূল্যায়ন করে কোপেন জলবায়ু অঞ্চলকে ৫ ভাগে ভাগ করে ইংরেজি বর্ণমালার A থেকে E পর্যন্ত নাম দেন।

তথ্যসূত্র: (পৃষ্ঠা নং ১৪৯) ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশে শীতকাল হলে অস্ট্রেলিয়ায় কোন ঋতু বিরাজ করবে?
  1. শরৎকাল
  2. গ্রীষ্মকাল
  3. বসন্তকাল
  4. শীতকাল
ব্যাখ্যা
পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে  ঋতু:
- উত্তর গোলার্ধে  গ্রীষ্মকাল হলে দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে।
- উত্তর গোলার্ধে শীতকাল হলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে।
- উত্তর গোলার্ধে শরৎকাল হলে দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে।
- উত্তর গোলার্ধে বসন্তকাল হলে দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে।

⇒ সূর্যের উত্তরায়ণের ফলে ২১শে জুনের পূর্বের ও পরের দেড় মাস করে মোট তিন মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। একই সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে।
⇒ যেহেতু বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এবং অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত তাই বাংলাদেশে শীতকাল হলে অস্ট্রেলিয়া গ্রীষ্মকাল বিরাজ করবে।

সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
১০.
বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বনিম্ন তাপমাত্রা কত?
  1. ১৮° সে.
  2. ১৫°সে.
  3. ২১° সে.
  4. ২৩° সে.
ব্যাখ্যা
জলবায়ু:
- বাংলাদেশের জলবায়ুকে মৌসুমি বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে ৩টি প্রধান ঋতুতে ভাগ করা যায়।
- যথা: গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল 
• গ্রীষ্মকাল:
- মার্চ থেকে মে মাস (ফান্ডুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় এবং এ সময়কেই
গ্রীষ্মকাল ধরা হয়।
- গ্রীষ্মকালে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং
-সর্বনিম্ন ২১° সেলসিয়াস।
- গড় তাপমাত্রা মধ্য এপ্রিল ও মে মাসে সর্বাধিক বৃদ্ধি পায় যা প্রায় ২৮° সেলসিয়াস।
- গ্রীষ্মকালেই কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎসহ ঝড় দেখা যায়।
- মার্চ-এপ্রিল মাসের কালবৈশাখী অন্যতম প্রাকৃতিক দুর্যোগ।
- এ সময় গড় বৃষ্টিপাত ৫১ সে.মি এবং বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা ২০ ভাগ গ্রীষ্মকালে হয়।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
Yesterday, I came across an old friend at the grocery store. Here the underlined phrase is
  1. Prepositional Phrase
  2. Adverbial Phrase
  3. Phrasal Verb
  4. Verb Phrase
ব্যাখ্যা
• Yesterday, I came across an old friend at the grocery store. Here the underlined phrase is a - Phrasal Verb.

• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) হচ্ছে phrasal verb.
- (came + across), (verb + preposition) হচ্ছে phrasal verb. 

• অন্যদিকে,
• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• Prepositional Phrase:
- Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
১২.
I see Monica as a talented artist. The underlined phrase is an example of -
  1. Prepositional phrase
  2. Adverbial phrase
  3. Noun phrase
  4. Verbal phrase
ব্যাখ্যা
• I see Monica as a talented artist. The underlined phrase is an example of - Noun phrase.

- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- তবে, প্রদত্ত বাক্যে Noun Phrase টি Object complement হিসেবে ভূমিকা পালন করছে। 
- Article (a) + Adjective (talented) + noun (artist) হিসেবে Noun phrase.

• Noun phrase:
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses, and other nouns in the possessive case.

• এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে । যেমন: 

- Subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে I

 Source: Cliff's TOEFL
১৩.
The man from China has been made the manager. The underlined clause is -
  1. Adjective clause
  2. Prepositional clause
  3. Adverbial clause
  4. Principal clause
ব্যাখ্যা
• The man from China has been made the manager. The underlined clause is - Adjective Clause.

• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• The man from China has been made the manager.
- বাক্যে 'from China' clause টি 'man' noun টির modifier হিসেবে কাজ করছে।
- তাই এটি হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
১৪.
My brother loves roasted meat. Here 'roasted' is a -
  1. Infinitive
  2. Participle
  3. Linking verb
  4. Gerund
ব্যাখ্যা
• My brother loves roasted meat. Here 'roasted' is a - Participle.

• Participle:
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past participle গঠিত হতে পারে।
- যেমন: Leave- left.

• My brother loves roasted meat.
- সুতরাং, এই বাক্যে 'roasted' হচ্ছে past participle.
১৫.
Mom left to buy milk.   Here the underlined part is -
  1. Infinitive
  2. Participle
  3. Gerund
  4. None of these
ব্যাখ্যা
• Mom left to buy milk. Here the underlined part is - Infinitive.

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
অর্থাৎ, Infinitive = to + verb.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।

• Mom left to buy milk.
- Verb এর present form 'buy এর আগে to বসিয়ে Infinitive করা হয়েছে।
১৬.
Choose the correct sentence.
  1. She had completed her homework before her friends arrived.
  2. She had completed her homework before her friends arrives.
  3. She had completed her homework before her friends had arrived.
  4. She completed her homework before her friends arrived.
ব্যাখ্যা
 • Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction:
- She had completed her homework before her friends arrived.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।
১৭.
I know that he is an honest man. Here the underlined phrase is a/an -
  1. Phrase preposition
  2. Adjective phrase
  3. Phrasal verb
  4. Noun phrase
ব্যাখ্যা
• I know that he is an honest man. Here the underlined phrase is a/an - Noun phrase.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- তবে, প্রদত্ত বাক্যে Noun Phrase টি verb এর Object হিসেবে ভূমিকা পালন করছে। 

• Noun phrase:
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses, and other nouns in the possessive case.

এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে । যেমন: 

- Subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে I

 Source: Cliff's TOEFL
১৮.
It was apple blossom time, and the days were getting warmer. This is an example of -
  1. Principal clause
  2. Subordinate clause
  3. Coordinate clause
  4. None of the above
ব্যাখ্যা
• It was apple blossom time, and the days were getting warmer. This is an example of - Coordinate clause.

Coordinate clause:
- দুই বা ততোধিক এক জাতীয় clause যখন Coordinating conjunction দ্বারা যুক্ত থাকে তখন তাকে Coordinate clause বলে। 

• Each of two or more parts of a sentence, often joined by and, or, but, etc., that make separate statements that each have equal importance in the sentence.
- ‘It was apple blossom time’, and ‘the days were getting warmer’ are both coordinate clauses, joined by the word ‘and’.

Source: Advanced Learners by Chowdhury & Hossain, oxfordlearnersdictionaries.com
১৯.
Do you know the girl who helped me? - The underlined part is -
  1. Prepositional clause
  2. Adjective clause
  3. Principal clause
  4. Adverbial clause
ব্যাখ্যা
Do you know the girl who helped me? - The underlined part is - Adjective clause.

• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• Do you know the girl who helped me?
- বাক্যে 'who helped me' clause টি 'girl' noun টির modifier হিসেবে কাজ করছে।
- তাই এটি হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
২০.
Rahi gave me a pen. Here 'gave' is -
  1. Intransitive
  2. Transitive
  3. Linking
  4. Non-finite
ব্যাখ্যা
• Transitive verb: 
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• Intransitive Verb - An intransitive verb does not require an object.
বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb.

Rahi gave me a pen.
- এই বাক্যের verb, 'gave' কে 'কি দিয়েছে' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'a pen'.
সুতরাং gave হচ্ছে Transitive verb.
২১.
Samiya became a lawyer. Here 'became' is a/an -
  1. Phrasal verb
  2. Linking verb
  3. Intransitive verb
  4. Both A + B
ব্যাখ্যা
• Samiya became a lawyer. Here 'became' is a - Linking verb.

• Copulative/ Linking Verb
- মিলনাত্মক/ যোগসূত্র স্থাপনকারী
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
- Subject ও Predicate এর মাঝখানে বসে, Subject ও Predicate এর মধ্যে যোগসূত্র স্থাপন করে ।
- Subjective Complement যেটা Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা, পদবী ইত্যাদি বুঝায় ।

• Arun became a lawyer.
- Subject 'Samiya' আর object 'a lawyer' এর মাঝে 'became' যোগসূত্র স্থাপন করে, Subject এর অবস্থা বোঝাচ্ছে তাই এটি Linking verb.
২২.
The man with the big mustache had come to the store today morning. Here the underlined phrase is a/an -
  1. Prepositional Phrase
  2. Phrasal Verb
  3. Phrase preposition
  4. Noun phrase
ব্যাখ্যা
• The man with the big mustache had come to the store today morning. Here the underlined phrase is a/an - Prepositional phrase.

• Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- এখানে in the driveway- Phrase-টি The car এর adjective হয়েছে এবং এটি in - Preposition দিয়ে শুরু হয়েছে।
- তাই এটি একটি Prepositional Phrase.

Other examples:
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)

অন্যদিকে, 
• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- get around (verb + preposition) হচ্ছে phrasal verb.

• Phrase preposition: 
- Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।
২৩.
Removing the dressing is the best way. Here the underlined part is -
  1. Phrase preposition
  2. Gerundial phrase
  3. Adverb phrase
  4. Verb phrase
ব্যাখ্যা
Removing the dressing is the best way. Here the underlined part is - is the best way. Here the underlined part is - Gerundial phrase.

• Gerundial Phrase:
- Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
-  Verb+ing – noun এর কাজ করলে সেটা Gerund হয়।
- আর Gerund এর সাথে Object বা Modifier থাকলে Gerundial Phrase হয়।

যেমন:
- Walking in the morning is good for health.
- Helping the poor is a great virtue.
- Stop telling lies.
- Cycling on the hill tracks is not easy.

•  এখানে, 'Removing the dressing' phrase টি বাক্যের subject বা noun এর কাজ করছে তাই এটি Gerundial Phrase.
২৪.
They will start the show as soon as everyone is seated. Here 'as soon as' is a/an -
  1. Verb phrase
  2. Phrasal verb
  3. Conjunctional phrase
  4. Preposition phrase
ব্যাখ্যা
• They will start the show as soon as everyone is seated. Here 'as soon as' is a/an - Conjunctional phrase.

• Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- যখন কোন phrase বা শব্দসমষ্টি একটি বাক্যে ব্যবহৃত হয়ে Conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
- Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে। 
- দুইটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য Conjunction ব্যবহৃত হয়।
-  as much as, as long as, as soon as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.

• প্রদত্ত বাক্যে 'as soon as' Conjunction এর কাজ করেছে বিধায় এটি Conjunctional phrase হয়েছে।
২৫.
Which sentence among the options includes a phrasal verb?
  1. Rupoma takes after her mother.
  2. To read newspaper is a good habit.
  3. The reading of newspaper is a good habit
  4. To tell a lie is a sin.
ব্যাখ্যা
• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) হচ্ছে phrasal verb.

• Rupoma takes after her mother.
- এই বাক্যে takes after ' (verb + preposition)
- তাই এটি Phrasal Verb.

অন্যদিকে,
• To read newspaper is a good habit: Infinitive.
• To tell a lie is a sin: Infinitive.
• The reading of newspaper is a good habit: Verbal noun.
২৬.
Sugar tastes sweet. The underlined part is -
  1. Participle
  2. Copulative Verb
  3. Gerund
  4. None
ব্যাখ্যা
• Sugar tastes sweet. The underlined part is - Copulative Verb.

• Copulative/ Linking Verb
- মিলনাত্মক/ যোগসূত্র স্থাপনকারী
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
- Subject ও Predicate এর মাঝখানে বসে, Subject ও Predicate এর মধ্যে যোগসূত্র স্থাপন করে ।
- Subjective Complement যেটা Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা, পদবী ইত্যাদি বুঝায় ।

• Sugar tastes sweet.
- Subject 'Sugar' আর subjective complement 'sweet' এর মাঝে 'tastes' যোগসূত্র স্থাপন করে, Subject এর অবস্থা বোঝাচ্ছে তাই এটি Linking verb.
২৭.
Would that I _______ the latest car.
  1. buy
  2. could buy
  3. bought
  4. could have bought
ব্যাখ্যা
• Sentence এর শুরুতে would that থাকলে subject এর পরে could বসে এবং প্রদত্ত verb এর present form বসে। 
- অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। 

যেমন: 
- Would that I could go to college. 
- Would that I could buy the latest car.

Source: Advanced Learner's English Grammar & Composition.
২৮.
Wherever she goes, she always carries her favorite book.  The underlined part is an -
  1. Adverb clause of result
  2. Adverb clause of purpose
  3. Adverb clause of manner
  4. Adverb clause of place
ব্যাখ্যা
Wherever she goes, she always carries her favorite book.  The underlined part is an - Adverb clause of place.

• Adverb clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়৷
- আর Adverb clause of condition কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।

• Wherever she go হচ্ছে Adverb clause of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 
- Home, abroad, here, there, nowhere, everywhere ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে। 

• Wherever she goes, she always carries her favorite book.
- এখানে 'সে কোথায় তার favorite book carry করে' প্রশ্ন করলে উত্তর মেলে 'Wherever she goes'.
২৯.
Rahim as well as Karim ______ present there.
  1. was
  2. were
  3. have
  4. have been
ব্যাখ্যা
• as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
- structure: Subject + verb + as well as + verb + object.

• প্রশ্নে উল্লেখিত বাক্যে as well as এর পুর্বে subject "Rony" Third person singular হওয়ায় শূন্যস্থানে is/ was বসতে পারে, যেহেতু অপশনে was আছে তাই was সঠিক উত্তর।

• Complete sentence: Rahim as well as Karim was present there.
৩০.
Rupu beat the child rudely. Here the underlined part is a/an -
  1. Adjective phrase
  2. Adverbial Phrase
  3. Phrase preposition
  4. Verb Phrase
ব্যাখ্যা
• Rupu beat the child rudely. Here the underlined part is a/an - Adverbial Phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• Rupu beat the child rudely.
- এই বাক্যে কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে।
- যেমন: 'কিভাবে মেরেছিল' এর উত্তর পাওয়া যায় 'rudely' 
- তাই এটি Adverbial Phrase.
৩১.
Do you enjoy singing? Here ‘singing’ is a/an-
  1. Gerund
  2. Infinitive
  3. Main verb
  4. Participle
ব্যাখ্যা
• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
- Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
- আবার transitive verb এর object হিসেবে verb+ing বসলে তা Gerund হয়।

Do you enjoy singing? - বাক্যে ‘singing’ object হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি noun এর কাজ করছে।
- অতএব, এটি একটি Gerund.
৩২.
There is a new supermarket right in front of my house. Here the underlined part is a/an -
  1. Adjective phrase
  2. Adverbial phrase
  3. Noun phrase
  4. Conjunctional phrase
ব্যাখ্যা
• There is a new supermarket right in front of my house. Here the underlined part is a/an - Adverbial phrase
- এই বাক্যে 'right in front of my house' phrase টি স্থান নির্দেশ করছে।
- এটি adverb-এর কাজ করছে। তাই, এটি adverbial phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Adverbial phrase.

• There is a new supermarket right in front of my house.
- এই বাক্যে কোথায় ( where) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে।
- তাই এটি Adverbial Phrase.
৩৩.
No man saw the building of the new road. Here the underlined part is -
  1. Participle
  2. Infinitive
  3. Verbal Noun
  4. All of these
ব্যাখ্যা
• No man saw the building of the new road. Here the underlined part is - Verbal Noun.

• Verbal Noun গঠনে আমরা gerund কে ব্যবহার করি।
- Article The ও preposition of এর মাঝখানে যখন verb + ing আসে তখন এই structure টিকে -
- অর্থাৎ, "The + verb+ing + of” এ গঠনটিকে Verbal Noun বলে।
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- যেমন- The burning of trees is causing a great loss to the environment.

• No man saw the building of the new road. 
- বাক্যটিতে verbal noun রয়েছে। 
-  building এর পূর্বে the ও পরে of বসেছে।
- তাই একটি Verbal Noun.
৩৪.
Having mastered the guitar solo, he performed it flawlessly at the concert. The underlined part is an example of -
  1. Gerund
  2. Participle
  3. Phrasal verb
  4. Modal Auxiliary
ব্যাখ্যা
Having mastered the guitar solo, he performed it flawlessly at the concert. The underlined part is an example of - Participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

• Perfect Participle: গঠন হচ্ছে- Having+verb এর Past Participle.
- এটি ব্যবহৃত হয়- একটি কাজের আগে আরেকটি কাজ Perfect বা শেষ হওয়া বুঝাতে। যেমন-

• Having mastered the guitar solo, he performed it flawlessly at the concert.
- 'Having+verb এর Past Participle' থাকায় এটি Perfect Participle.
৩৫.
What is lotted can not be blotted. Here the underlined clause is a -
  1. Principal Clause
  2. Relative Clause
  3. Noun clause
  4. Adverbial clause
ব্যাখ্যা
What is lotted can not be blotted. Here the underlined clause is a - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এর পরে complement হিসাবে 
4. Preposition এর Object হিসেবে।

• প্রদত্ত বাক্যে 'What is lotted' clause টি verb এর subject হিসেবে বসেছে।
- তাই এটি verb এর subject হিসেবে Noun clause