পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ১১: বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: ১. বৈশ্বিক ইতিহাস (যুদ্ধ-বিগ্রহ, সভ্যতা, বিপ্লব ইত্যাদি), জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সম্মেলন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু, আন্তর্জাতিক রাজনীতি, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি, আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলি ইত্যাদি। উৎস: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস, বাংলাপিডিয়া, বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), জাতীয় ও আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার, যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
ডি ডে অভিযান কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট এবং কোথায় সংগঠিত হয়েছিল?
  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধে , জাপানের হিরোসিমায়।
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধে , জাপানের নাগাসাকিতে।
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধে , ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে।
  4. প্রথম বিশ্বযুদ্ধে , ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে।
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে , ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে।
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে , ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে।
ব্যাখ্যা
ডি ডে
- ডি ডে অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সংশ্লিষ্ট।
- ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে সংগঠিত হয়েছিল। 
- ১৯৪৪ সালের ৬ই জুন, নাৎসি জার্মানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার মিত্রবাহিনীর সেনা ইংলিশ চ্যানেল সংলগ্ন ফ্রান্সের নরম্যান্ডি দ্বিপের উপকূলের পাঁচটি সৈকতে অবতরণ করেন।
-দিনশেষে প্রায় সাড়ে চার হাজার সৈন্য মারা যান, যা বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। এই দিনটি ডি ডে হিসেবে পরিচিত। 
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর , দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পরে ১৯৪৪ সালের ৬ই জুন পর্যন্ত রাশিয়া এবং ব্রিটেন ছাড়া প্রায় পুরো ইউরোপই জার্মানির দখলে ছিল। এই দিনই প্রথম জার্মান নেতৃত্বাধীন অক্ষবাহিনী বড় কোন পরাজয়ের সম্মুখীন হয়। 

অন্যদিকে,
- ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে,
- এবং এর তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। 

তথ্যসূত্র - ব্রিটানিকা।
.
ইসরায়েল কবে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে স্বীকৃতি দেয়?
  1. ১৯৯১
  2. ১৯৯২
  3. ১৯৯৩
  4. ১৯৯৫
সঠিক উত্তর:
১৯৯৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩
ব্যাখ্যা
অসলো চুক্তি
- ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালের ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি নামে একটি চুক্তিতে পৌছায় ইসরায়েল ও ফিলিস্তিন।
- ১৯৯৩ সালের এই অসলো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ফিলিস্তিন মুক্তি সংস্থা ও ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। 
- যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নরওয়ের রাজধানী অসলোতে শুরু হওয়া সেই আলোচনা পূর্নতা পায় ওয়াশিংটন ডিসি'র হোয়াইট হাউজে।
- The Palestine Liberation Organization (PLO) প্রধান ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ফিলিস্তিন ও ইসরায়েলের পক্ষে সই করেন। 
- ওই চুক্তিতে বোঝাপড়া হয়েছিল, ফিলিস্তিনিরা স্বশাসনের আংশিক অধিকার পাবে এবং ইসরায়েল পশ্চিম তীর ও গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে।
- বদলে ইসরায়েলি রাষ্ট্রের বৈধতা স্বীকার করে নেবে পিএলও। 
- অসলো চুক্তির ধারাবাহিকতায় ১৯৯৫ সালে মিশরের তাবায় অসলো ২ চুক্তি অনুমোদিত  হয়। 

সূত্র - ব্রিটানিকা।
.
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
  1. ভারতরত্ন
  2. পদ্মশ্রী
  3. পদ্মভূষণ
  4. পদ্মবিভূষণ
সঠিক উত্তর:
পদ্মশ্রী
উত্তর
সঠিক উত্তর:
পদ্মশ্রী
ব্যাখ্যা
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী। 

ভারতের বেসামরিক সম্মাননা
- বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে। 
-  ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন পুরস্কার। ২য় সর্বোচ্চ পদ্মবিভূষণ, ৩য় পদ্মভূষণ এবং ৪র্থ পদ্মশ্রী।
- ২০২৪ সালে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী তে ভূষিত হন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
- অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী পদ্মভূষণ সম্মাননা পেয়েছিলেন।

সূত্র - প্রথম আলো, ব্রিটানিকা।
.
মিয়ানমারের মুদ্রার নাম কী?
  1. কিয়াট
  2. লিরা
  3. পেসো
  4. গুর্দে
সঠিক উত্তর:
কিয়াট
উত্তর
সঠিক উত্তর:
কিয়াট
ব্যাখ্যা
মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
এছাড়া,
- তুরস্কের মুদ্রা লিরা।
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, চিলি , কলম্বিয়া, উরুগুয়ে প্রভৃতি দেশের মুদ্রা পেসো।
- হাইতির মুদ্রা গুর্দে।

এক নজরে মিয়ানমার- 
- দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ।
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি, যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা লাভ করে।
রাজধানী ইয়াংগুন ( পূর্বনাম রেঙ্গুন )।
- মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদী নাফ নদী।
- সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি। এই বাহিনীর পূর্বনাম ছিলো নাসাকা, যা ২০১৩ সালে বিলুপ্ত হয়।
- বাংলাদেশের ৩ টি জেলার সাথে ২৭১ কিমি জুড়ে মিয়ানমারের সীমান্ত রয়েছে, যথা- রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার।
-  জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল (International Tribunal for the law of the Sea ) ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে বাংলাদেশ তার সমুদ্র সীমা দাবিতে জয়ী হয়।
-মিয়ানমারেরে রাখাইন এবং চিন; এই দুই রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ।

তথ্য - ব্রিটানিকা, জাতীয় তথ্য বাতায়ন।
.
সম্প্রতি (৯ জুন, ২০২৪) কোন দেশ গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার উপর জাতিসংঘে ভোট আয়োজনের অনুরোধ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. তুরষ্ক
  3. ফ্রান্স
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সম্প্রতি যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আয়োজনের অনুরোধ করে।

জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা
প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থন চেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার খসড়া ওই পরিকল্পনার ওপর নিরাপত্তা পরিষদে ভোট আয়োজনের অনুরোধ করেছে দেশটি।
৯ জুন, ২০২৪; রোববার মার্কিন প্রতিনিধিদলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানায় এএফপি।
গত ৩১ মে বাইডেন প্রশাসন নতুন একটি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করে। বাইডেন নিজে এ পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করেছেন।

তিন স্তরের এ পরিকল্পনায় ,
১.গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের পরিসমাপ্তি,
২.সেখানে পুরোদমে ত্রাণ সরবরাহ শুরু,
৩.হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি,
৪.এ উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও
৫.হামাসমুক্ত ফিলিস্তিন ভূখণ্ড পুনর্গঠনের কথা বলা হয়েছে।

সূত্র-প্রথম আলো, ১০ জুন ২০২৪।
.
কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস কোথায় অবস্থিত?
  1. সুইজারল্যান্ডের জুরিখে
  2. সুইজারল্যান্ডের লুজানে
  3. সুইজারল্যান্ডের জেনেভায়
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডের লুজানে
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডের লুজানে
ব্যাখ্যা
কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত।

Court of Arbitration for Sport ( CAS )
- ক্রিড়া ক্ষেত্রে যে কোন বিরোধ নিষ্পত্তির জন্য Court of Arbitration for Sport ( CAS ) প্রতিষ্ঠা করা হয়।
.- ১৯৮১ সালে জুয়ান আন্তোনিও এটির ধারণা দেন।
- প্রতিষ্ঠিত হয়- ৩০ জুন, ১৯৮৪ সালে। 
- সদর দপ্তর- লুজান, সুইজারল্যান্ড।
- বর্তমান সভাপতি - জন ডি কোটস।

সূত্র- CAS ওয়েবসাইট।
.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
  1. WTO
  2. UNCTAD
  3. IMF
  4. কোনটি নয়।
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন বা The World Investment Report প্রকাশ করে UNCTAD, যা উন্নয়নশীল বিশ্বে জাতিসংঘের বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।

UNCTAD
- পূর্ণরূপ- United nations Conference on Trade and Development ( UNCTAD ) ।
- প্রতিষ্ঠা - ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য - ১৯৫ টি।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতি ৪ বছর পরপর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- প্রথম সম্মেলন - জেনেভা, ১৯৬৪।
- সর্বশেষ ( ১৫ তম ) শীর্ষ সম্মেলন - বার্বাডোস ও জেনেভা, ২০২১ ( ভার্চুয়াল )।
-বর্তমান মহাসচিব - রেবেকা গ্রিন্সপান ( কোস্টারিকা )। ( প্রথম মহিলা পরিচালক)
- বাংলাদেশ ১৯৭২ সালে সদস্যপদ লাভ করে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ( UNCTAD ) কিছু বার্ষিক রিপোর্ট প্রকাশ করে। এগুলো হল,
- The Trade and Development Report,
- The Trade and Environment review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report ( The LDC Report)
- Digital Economy Report ইত্যাদি। 

তথ্যসূত্র- UNCTAD ওয়েবসাইট।
.
ইসলামিক সহযোগিতা সংস্থা কোথায় গঠিত হয় ?
  1. সৌদি আরবের জেদ্দায়
  2. মিশরের কায়রোতে
  3. মরোক্কোর রাবাতে
  4. তিউনিসিয়ার তিউনিসে
সঠিক উত্তর:
মরোক্কোর রাবাতে
উত্তর
সঠিক উত্তর:
মরোক্কোর রাবাতে
ব্যাখ্যা
মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনে ওআইসি কোথায় গঠিত হয়।

OIC 
১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে আগুন লাগার পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলো নিজেদের পৃথক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই প্রেক্ষাপটে ২৪ জন রাষ্ট্রপ্রধান মরোক্কোর রাবাতে মিলিত হয়ে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ তারিখে The Organisation of Islamic Cooperation ( OIC ) বা ইসলামিক সহযোগিতা সংস্থা গঠন করেন। 

- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
-বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা। ( ১২ তম )।

-প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।

- বাংলাদেশের সদস্যপদ লাভ : ১৯৭৪ সালের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত  ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ  OIC-এর সদস্যপদ লাভ করে। 

- ১৯৭৮ সালে ইসরায়েল সাথে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করার কারণে ১৯৭৯ সালে মিশর কে ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং কায়রোতে অবস্থিত তৎকালীন  সদর দপ্তর পরিবর্তন করে তিউনিসিয়ার তিউনিসে স্থানান্তরিত করা হয় । 

উৎস: OIC ওয়েবসাইট।
.
এই পর্যন্ত কতজন বাংলাদেশি র‍্যামন ম্যাগসেসে পুরষ্কার লাভ করেছেন?
  1. ৬ জন
  2. ১৩ জন
  3. ১২ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
১৩ জন
উত্তর
সঠিক উত্তর:
১৩ জন
ব্যাখ্যা
২০২৩ সাল পর্যন্ত ১৩ জন বাংলাদেশি র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন। 
সর্বশেষ, ২০২৩ সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত র‍্যামন ম্যাগসেসে পুরস্কারে  ভূষিত হয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ।ইমার্জেন্ট লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার
- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার হল একটি বার্ষিক পুরস্কার ।
- ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি র‌্যামন ম্যাগসেসে এর শাসন ব্যবস্থায় এটি প্রবর্তিত হয়। 
- ফিলিপাইন সরকারের সম্মতিতে নিউইয়র্ক সিটি ভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ডের ট্রাস্টিরা 1957 সালের এপ্রিল মাসে রামন ম্যাগসেসে পুরস্কারটি ( Ramon Magsaysay Award ) চালু করেন।

- বাংলাদেশ থেকে মোট ১৩ জন র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন—
১.সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮),
২.ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (১৯৮০),
৩.গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪),
৪.গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫),
৫.ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭),
৬.দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮),
৭.বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ (১৯৯৯),
৮.বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০০৪),
৯.প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (২০০৫),
১০.বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান (২০১০),
১১.বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২) ও
১২.বিজ্ঞানী ফেরদৌসী কাদরী (২০২১)।
১৩. জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ (২০২৩)।

তথ্যসূত্র- ইত্তেফাক, ৩১ আগস্ট ২০২৩।
১০.
কত সালে আই এম এফ এর কার্যক্রম শুরু হয়?
  1. ১৯৪৪
  2. ১৯৪৫
  3. ১৯৪৬
  4. ১৯৪৭
সঠিক উত্তর:
১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭
ব্যাখ্যা
IMF ( International Monetary Fund )

- ১৯৪৪ সালের ৪ জুলাই ব্রেটন উডস সম্মেলনে IMF গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- ১৯৪৭ সালে কার্যক্রম শুরু হয়
- বর্তমান সদস্য ১৯০ টি।
- সদর দপ্তর- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
-বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট সদস্যপদ লাভ করে।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক - ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- রিজার্ভ মুদ্রা ৫ টি। ( ডলার, পাউন্ড, ইউরো, ইয়েন ও ইউয়ান )।
- দাপ্তরিক ভাষা ৩ টি। ( ইংরেজি, ফরাসি, স্প্যানিশ )।

২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণের আবেদন করে বাংলাদেশ। ৩০ জানুয়ারি ২০২৩ এ সংস্থাটি ছয়টি শর্তে ৪৭০ কোটি ডলার ঋণ দেবে বলে সিদ্ধান্ত নেয়। বলা হয়, ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে পাওয়া যাবে এ অর্থ। 

তথ্যসূত্র - IMF ওয়েবসাইট, প্রথম আলো।
১১.
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. শ্রীলংকা
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলংকা
ব্যাখ্যা
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলংকার  শ্রীমাভো বন্দরনায়েকে।

শ্রীমাভো বন্দরনায়েকে
১৯৫৯ সালে  শ্রীলংকার তৎকালীন প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকে নিহত হবার পরে তার স্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে ১৯৬০ সালের জুলাইয়ে নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে জয়লাভ করেন। 
- ২১ জুলাই ১৯৬০ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন শ্রীলংকার  শ্রীমাভো বন্দরনায়েকে।
- ফলে তিনিই বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী।

তথ্য- ব্রিটানিকা।
১২.
ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার কোন প্রদেশে দুর্ঘটনার শিকার হয়েছিল?
  1. পূর্ব আজারবাইজান
  2. পশ্চিম আজারবাইজান
  3. গিলান
  4. খোরাসন
সঠিক উত্তর:
পূর্ব আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব আজারবাইজান
ব্যাখ্যা
ইব্রাহিম রাইসি
- গত ১৯ মে ২০২৪ তারিখে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি নিহত হন।
- ইরানের রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি ইরনার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান-ইরান সীমান্তে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফেরার সময় তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
- ইব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো।
- ২০২১ থেকে ২০২৪ সাল- এই সময়ে ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

সূত্র-মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন, ইত্তেফাক, ডেইলি স্টার বাংলা।

১৩.
সম্প্রতি ( ২০২৪ ) ভারতে কততম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
  1. সপ্তদশ
  2. অষ্টাদশ
  3. ঊনবিংশ
  4. বিংশ
সঠিক উত্তর:
অষ্টাদশ
উত্তর
সঠিক উত্তর:
অষ্টাদশ
ব্যাখ্যা
সম্প্রতি (১৯ এপ্রিল থেকে ১ জুন, ২০২৪ ) ভারতে অষ্টাদশ ( ১৮ )  লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  জোটগতভাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯২টি আসনে এগিয়ে থেকে সরকার গঠন করবে। 
 
ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন

- ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে ভারতীয় সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন।
- স্বাধীন ভারতে সর্বপ্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫১-৫২ সালে।
- এবার ২০২৪ সালে অনুষ্ঠিত হলো অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাত দফায় দেড় মাস ধরে ভোটগ্রহণ সম্পন্ন হয় ।
- বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে দেড় মাসব্যাপী মোট ৯৭ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৬৪ কোটি ২০ লাখের মতো ভোটার। তাদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৩১ কোটি ২০ লাখের মতো।
- স্পিতি উপত্যকা ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম তাশিগাং এ অবস্থিত । ১৫,২৫৬ ফুট উঁচুতে স্পিতি উপত্যকায় বিশ্বের সর্বোচ্চ উঁচু ভোট কেন্দ্র রয়েছে । 

তথ্যসূত্র - প্রথম আলো, Business Standard ।
১৪.
মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ রাফাহ ক্রসিং সংলগ্ন মরুভূমি কোনটি?
  1. সাহারা মরুভূমি
  2. গিলফ কেবির মরুভূমি
  3. পশ্চিম মরুভূমি
  4. সিনাই মরুভূমি
সঠিক উত্তর:
সিনাই মরুভূমি
উত্তর
সঠিক উত্তর:
সিনাই মরুভূমি
ব্যাখ্যা
রাফা ও রাফা ক্রসিং
- রাফাহ ক্রসিং সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ।
- গাজার সর্ব দক্ষিণে অবস্থিত।
- মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ।
- শুধুমাত্র রাফা ক্রসিং দিয়েই ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা।

- রাফাহ ক্রসিং ছাড়াও স্থলপথে গাজার আরও দুটি ক্রসিং রয়েছে। একটি কেরেম শালম ক্রসিং আরেকটি বেইত হানুন বা ইরেজ ক্রসিং।
- এই দুটি ক্রসিং ব্যবহৃত হতো শুধু পণ্য পরিবহনে। যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই এখন বন্ধ।
- গত ৭ই অক্টোবর, ২০২৩ গাজার উত্তরাঞ্চলের ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে আক্রমণ করে হামাস।
- হামাস ইসরায়েলে হামলা চালানোর সময় থেকেই ইসরায়েলের সাথে গাজার দুটি ক্রসিং বন্ধ করে দেয়া হয়।
- খোলা থাকে শুধুমাত্র রাফাহ ক্রসিং।
- এমন অবস্থায় রাফাহ ক্রসিং হয়ে উঠেছিল যুদ্ধবিধ্বস্ত মানুষদের গাজা ছেড়ে যাওয়া এবং ভয়াবহ এই সংকটকালে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একমাত্র স্থলপথ, একে তখন গাজার লাইফলাইনও বলা হয়েছিল।

অন্যদিকে, 
- মিশরের পশ্চিম মরুভূমি হল সাহারার একটি এলাকা যা নীল নদের পশ্চিমে লিবিয়ার সীমান্ত পর্যন্ত এবং দক্ষিণে ভূমধ্যসাগর থেকে সুদানের সীমান্ত পর্যন্ত অবস্থিত।
- গিলফ কেবির হল মিশর এবং লিবিয়ার সীমান্তে একটি মালভূমি।
- সাহারা মরুভূমি হলো বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। আফ্রিকার ১১ টি দেশের সীমানাজুড়ে সাহারা মরুভূমি। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মৌরিতানিয়া, ইরিত্রিয়া, সুদানের অংশে রয়েছে এই মরুভূমি। 

তথ্যসূত্র - The Daily Star, Britannica.
১৫.
২০২৩ সালে কোন বিষয়ে অবদান রাখার জন্য চিকিৎসায় নোবেল দেয়া হয়?
  1. কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন।
  2. ক্যান্সার কোষ শনাক্তকরণ।
  3. প্রাচীন ডিএনএ-এর গবেষণা।
  4. সাইট্রিক এসিড সাইকেল আবিষ্কারের।
সঠিক উত্তর:
কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন।
উত্তর
সঠিক উত্তর:
কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন।
ব্যাখ্যা
নোবেল ২০২৩
- চিকিৎসাবিজ্ঞানে ২০২৩ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন কারিকো ও ড্রু ওয়েজমান।
- নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে তাদের আবিষ্কারের জন্য কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন সহজ করেছে।
- গবেষণার ওপর ভিত্তি করেই টিকা উদ্ভাবনের দিকে আগায় টিকাপ্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

- অর্থনীতিতে ২০২৩ এ নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে তিনি এই স্বীকৃতি পান।

-সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ইয়ন ফসে।
- শান্তিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল প্রদান করে।

উল্লেখ্য, 
- ১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন বা মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। 
- বর্তমানে মোট ছয়টি বিষয়ে এই পুরস্কার প্রদান করা হয়।
- বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, ফিন্যান্স, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য ও শান্তি।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল দেয়া হয় রয়েল সুইডিশ সায়েন্স একাডেমির পক্ষ থেকে।

সূত্র- নোবেল প্রাইজ ওয়েবসাইট।
১৬.
বর্তমানে শীর্ষ ধান রপ্তানিকারক দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ধান রপ্তানিতে শীর্ষ দেশ ভারত ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ( FAO ) এর তথ্যমতে, 
- ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। চীন ১৪ কোটি ২৮ লাখ টন ধান উৎপাদন করে।
- দ্বিতীয় স্থানে ভারত।
- ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, ধান আমদানিতে শীর্ষ দেশ চীন।

সূত্র- FAO ওয়েবসাইট।
১৭.
নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী?
  1. ১৪ তম
  2. ১৬ তম
  3. ১৮ তম
  4. কোনটি নয়।
সঠিক উত্তর:
১৪ তম
উত্তর
সঠিক উত্তর:
১৪ তম
ব্যাখ্যা
- নরেন্দ্র মোদি ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী। 
- সম্প্রতি (১৯ এপ্রিল থেকে ১ জুন, ২০২৪ ) ভারতে অষ্টাদশ ( ১৮ )  লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  জোটগতভাবে নরেন্দ্র মোদির  বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯২টি আসনে এগিয়ে থেকে সরকার গঠন করবে। 
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরু।
- বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে দেড় মাসব্যাপী মোট ৯৭ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৬৪ কোটি ২০ লাখের মতো ভোটার। তাদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৩১ কোটি ২০ লাখের মতো।
- স্পিতি উপত্যকা ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম তাশিগাং এ অবস্থিত। ১৫,২৫৬ ফুট উঁচুতে স্পিতি উপত্যকায় বিশ্বের সর্বোচ্চ উঁচু ভোট কেন্দ্র রয়েছে। 

তথ্যসূত্র - প্রথম আলো, Business Standard।
১৮.
রিভনিয়া কোন দেশের মুদ্রার নাম?
  1. পোল্যান্ড
  2. ইউক্রেন
  3. মালদ্বীপ
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
ইউক্রেন এর মুদ্রার নাম রিভনিয়া

ইউক্রেন
- ইউক্রেন এর অবস্থান - পূর্ব ইউরোপ।
- ভাষা - ইউক্রেনিয়।
- মুদ্রা- রিভনিয়া।
- দেশটির রাজধানী- কিয়েভ।
 
- ইউক্রেনের ঊর্বর ভূমিতে প্রচুর গম, সানফ্লাওয়ার ও অন্যান্য দানাদার শস্য উৎপন্ন হয়। এই কারণে ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, দক্ষিণে কৃষ্ণ সাগর ও অজিভ সাগর , উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ অবস্থিত।

সূত্র- ব্রিটানিকা।
১৯.
টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪, টি-টুয়েন্টি বিশ্বকাপের কততম আসর?
  1. অষ্টম
  2. নবম
  3. দশম
  4. একাদশ
সঠিক উত্তর:
নবম
উত্তর
সঠিক উত্তর:
নবম
ব্যাখ্যা
টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
-  টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪, টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম  আসর।
- আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

উল্লেখ্য,

- প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০০৭ সালে।
- প্রথম চ্যাম্পিয়ন ভারত।

সূত্র- আইসিসি ওয়েবসাইট।
২০.
ক্রিকেটে অ্যাশেজ শুরু হয় কত সালে?
  1. ১৮৭৭
  2. ১৮৮২
  3. ১৯২৫
  4. ১৯৭১
সঠিক উত্তর:
১৮৮২
উত্তর
সঠিক উত্তর:
১৮৮২
ব্যাখ্যা
অ্যাশেজ
- অ্যাশেজ হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক টেস্ট ক্রিকেট সিরিজ।
- এটি প্রতিবছর অনুষ্ঠিত হয়।
- প্রথম অনুষ্ঠিত হয় ১৮৮২ সালে, ইংল্যান্ডে।
 - এটি ছিল ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয় ।ওভালে শেষ ইনিংসে ৮৫ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল ৭৭ রানে।
-লন্ডনের তরুণ সাংবাদিক রেজিনাল্ড শার্লি ব্রুকস পরদিন স্পোর্টিং টাইমস-এ ব্যঙ্গ করে লিখেছিলেন ইংলিশ ক্রিকেটের ‘অবিচুয়ারি’।
- লেখার নিচে বিশেষ দ্রষ্টব্যে ব্রুকস লিখেছিলেন, ‘শবদেহ দাহ করে অ্যাশেজ বা ছাই নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ায়।’
- এই লাইনটাতেই লুকিয়ে অ্যাশেজের জন্ম ইতিহাস।

সূত্র- প্রথম আলো।
২১.
লেবাননের রাজধানী-
  1. আম্মাম
  2. বৈরুত
  3. আংকারা
  4. আল মানার
সঠিক উত্তর:
বৈরুত
উত্তর
সঠিক উত্তর:
বৈরুত
ব্যাখ্যা
লেবানন
- ১৯৪৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- রাজধানী - বৈরুত।
- মুদ্রা - পাউন্ড।
- লেবানন ও ইসরাইলের মধ্যকার সীমানারেখা - Blue Line।
- হিজবুল্লাহ লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী।
- লেবাননের হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল - আল মানার।
- ২০২০ সালে বৈরুতের কাছে সমুদ্রবন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
অন্যদিকে,
- জর্ডানের রাজধানী আম্মাম।
- তুরস্কের রাজধানী আংকারা।

সূত্র- ব্রিটানিকা।
২২.
৩৩তম গ্রীষ্মকালীন অলম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
  1. বেইজিং, চীন
  2. লস অ্যাাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
  3. প্যারিস, ফ্রান্স
  4. চ্যামনিক্স, ফ্রান্স
সঠিক উত্তর:
প্যারিস, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
অলিম্পিক গেমস :
- ২০২৪ সালের ৩৩ তম গ্রীষ্মকালীন অলম্পিক ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে।

- প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রিসে।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হত।
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে, গ্রিসের এথেন্সে।
- আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তো। তিনি অলিম্পিক গেমসের প্রতীক নকশা করেন। 
- অলিম্পিক গেমসের প্রতীকে ৫ টি ভিন্ন রঙ এর ৫ টি রিং আছে। রঙ গুলো হল নীল, কালো, লাল, হলুদ, সবুজ। এই রংগুলোর অন্তত একটি রঙ পৃথিবীর সব দেশের পতাকায় রয়েছে।
- বাংলাদেশ ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাাঞ্জেলস এ  প্রথমবারের মত অলিম্পিকে অংশগ্রহণ করে।
- IOC ( International Olympic Committee ) অলিম্পিক গেমসের সব ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
- অলিম্পিক এর দুইটি ভার্সন রয়েছে। গ্রীষ্মকালীন ও শীতকালীন।
- ১৯২৪ সালে ফ্রান্সের চ্যামনিক্স শহরে প্রথম শীতকালীন অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালে চীনের বেইজিং এ ২৪ তম শীতকালীন অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়।

সূত্র- অলিম্পিক কমিটি ওয়েবসাইট।
২৩.
প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বার্লিন, জার্মানি
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. নাইরোবি, কেনিয়া
  4. স্টকহোম, সুইডেন
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
প্রথম জলবায়ু সম্মেলন
- বিশ্ব আবহাওয়া সংস্থার উদ্যোগে প্রথম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়।
- স্থান- জেনেভা, সুইজারল্যান্ড
- ১৯৭৯ সালের ১২-২৩ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৯৯০ সালে দ্বিতীয় জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন UNFCCC গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৯৫ সাল থেকে UNFCCC এর উদ্যোগে প্রতিবছর COP সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

অন্যদিকে,
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোমে প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- স্টকহোম সম্মেলনের সূত্র ধরেই United Nations Environment Programme ( UNEP ) প্রতিষ্ঠিত হয়।

সূত্র- UN ওয়েবসাইট।
২৪.
নাইন-ড্যাশ লাইন কোন সাগরে অবস্থিত?
  1. আরব সাগর
  2. দক্ষিণ চীন সাগর
  3. অজিভ সাগর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
দক্ষিণ চীন সাগর
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা
নাইন-ড্যাশ লাইন
- নাইন-ড্যাশ লাইন দক্ষিণ চীন সাগরের একটি কাল্পনিক সীমানা।
- দক্ষিণ চীন সাগরে নাইন-ড্যাশ লাইনের মাধ্যমে চীন এই সাগরের প্রায় নব্বই ভাগ অঞ্চল নিজেদের দাবি করে।
- মোট নয়টি ড্যাশ চিহ্ন দিয়ে এই নাইন-ড্যাশ লাইনটি তৈরি।
- এটি চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান থেকে শত শত মাইল দক্ষিণ এবং পূর্বদিক পর্যন্ত বিস্তৃত।
 - চীনের একমাত্র বিমানবাহী রণতরি লিয়াওনিং সম্প্রতি দক্ষিণ চীন সাগরে মহড়া চালায়। 
- এটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত সামুদ্রিক পথ।
- বিশ্বের সামুদ্রিক নৌ পরিবহনের এক-তৃতীয়াংশ সাগরটির মাধ্যমে সংগঠিত হয়, প্রতি বছর ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য বহন করে।
- সাগরটির সমুদ্রতলের বিশাল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ নিচে রয়েছে।

দক্ষিণ চীন সাগর
- দক্ষিণ চীন সাগর হল প্রশান্ত মহাসাগর এর অংশ।
- এই সাগরের চারি পাশে অবস্থিত দেশ গুলি হল - চীন, তাইওয়ান, ফিলিপাইন্স, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম।
- প্যারাসেল দ্বীপপুঞ্জ ,স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং স্কারবারা দ্বীপে; সবকটি দক্ষিণ চীন সাগরের অন্তর্গত বিরোধপূর্ণ দ্বীপ।

 তথ্যসূত্র - প্রথম আলো, ব্রিটানিকা।
২৫.
রাজা তৃতীয় চার্লস কতটি দেশের রাষ্ট্রপ্রধান?
  1. ৫৬ টি
  2. ১৫ টি
  3. ১ টি
  4. ৪ টি
সঠিক উত্তর:
১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫ টি
ব্যাখ্যা
রাজা তৃতীয় চার্লস
- তিনি যুক্তরাজ্যসহ ১৫ টি দেশের রাষ্ট্রপ্রধান।
- একই সাথে তিনি ৫৬ টি স্বাধীন দেশ ও ২৫০ কোটি মানুষের সংগঠন কমনওয়েলথের প্রধান।
- চার্লসকে রাজা হিসাবে নিয়োগ দেন এক্সেশন কাউন্সিল।
- ৬ মে, ২০২৩ তারিখে তার রাজ্যাভিষেক হয়।
- ৮ সেপ্টেম্বর, ২০২২ রানি এলিজাবেথ মারা যান। 

সূত্র - দৈনিক প্রথম আলো।
২৬.
বিটকয়েন ফাউন্ডেশনে যোগদানকারী প্রথম এশিয়ান দেশ কোনটি?
  1. এল সালভাদর
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
প্রথম এশিয়ান দেশ হিসাবে বিটকয়েন ফাউন্ডেশনে যোগ দেয় বাংলাদেশ।

বিটকয়েন

- বিটকয়েন হল সাংকেতিক মুদ্রা বা ডিজিটাল কারেন্সি।
- ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হয়।
- এই লেনদেনের জন্য কোন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না।
- সাতোশি নাকামোতো নামের এক অজ্ঞাত ব্যক্তি বা দল ২০০৮ সালে এটি তৈরি করেন।
- ২০০৯ সালে বিটকয়েনের প্রচলন হয়।
- এটি বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি।
- বিটকয়েনে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন ওয়ালেট টু ওয়ালেটে সম্পন্ন হয়।
- এই লেনদেনের সকল তথ্য ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে।
- লাতিন আমেরিকার দেশ এল সালভাদর প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয় এবং  বিটকয়েন সিটি নির্মাণের পরিকল্পনা করে।

সূত্র- Investpedia Webswite।
২৭.
নোবেল পুরস্কার সর্বশেষ সংযোজিত শাখা কোনটি?
  1. সাহিত্য
  2. শান্তি
  3. অর্থনীতি
  4. চিকিৎসা
সঠিক উত্তর:
অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
অর্থনীতি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামানুসারে এই পুরস্কার দেয়া হয়।
- তিনি ডিনামাইটের উদ্ভাবক।
- ১৯০১ সাল থেকে নোবেল দেয়া শুরু হয়।
- শুরুতে ৫ টি শাখা ছিল । এগুলো হল- ১.পদার্থ, ২.রসায়ন, ৩.চিকিৎসা , ৪.শান্তি এবং ৫.শান্তি।
-নোবেল পুরস্কার সর্বশেষ সংযোজিত শাখা অর্থনীতি। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি সাহিত্যে নোবেল পান।
-বর্তমানে ৬ টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হচ্ছে।

সূত্র- নোবেল পুরস্কার ওয়েবসাইট।
২৮.
শস্য চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
  1. তুরস্ক-রাশিয়া
  2. ইউক্রেন-রাশিয়া
  3. ইউক্রেন-বেলারুশ
  4. তুরস্ক-ইউক্রেন
সঠিক উত্তর:
ইউক্রেন-রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন-রাশিয়া
ব্যাখ্যা
কৃষ্ণসাগর শস্য চুক্তি
- ইউক্রেন যুদ্ধ চলাকালীন ২০২২ সালের জুলাই মাসে ইউক্রেন-রাশিয়া চুক্তিটি স্বাক্ষর করে।
- জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় তুরস্কের ইস্তাম্বুলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 
- যুদ্ধ চলাকালীন সময়ে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি সহজিকীকরণে এই চুক্তি করা হয়।
- এই চুক্তির ফলে ইউক্রেনের ৩টি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ওডেসা, চেরনোমোর্স্ক ও ইজুনি দিয়ে শস্য রপ্তানির পথ কিছুদিনের জন্য সহজ হয়েছিল।
- বাংলাদেশে গমের চাহিদার প্রায় ৪০ শতাংশ আসে রাশিয়া ও ইউক্রেন থেকে।
- বিশ্বব্যাপী চলমান খাদ্য সংকট মোকাবিলায় চুক্তিটি প্রতি ২ মাস পরপর নবায়নের কথা ছিল।
- ১৭ জুলাই, ২০২৩ এর পরে চুক্তিটি আর নবায়ন করা হয়নি।

সূত্র - ডেইলি স্টার।