পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
৪১তম বিসিএস সাবজেক্ট ফাইনাল - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬০ প্রশ্ন

.
কম্পিউটারের কাজ করার মৌলিক ধাপ -
  1. ক) Input, Addition and Output
  2. খ) Input, Multiplication and Output
  3. গ) Input, Processing and Output
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

কম্পিউটারের কাজ করার ধাপ হচ্ছে তিনটি। যথা-
১. ব্যবহারকারীর দেওয়া তথ্য-উপাত্তকে ও নির্দেশ গ্রহণ করা (ইনপুট)
২. তথ্যের প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করা এবং
৩. প্রক্রিয়াজাত তথ্য প্রদান বা প্রকাশ করা (আউটপুট)।
উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোন ডিভাইসটির মাধ্যমে গ্রাফ, ম্যাপ বা বাড়ির ডিজাইন সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়?
  1. ক) Touch Screen
  2. খ) Scanners
  3. গ) Digitizer
  4. ঘ) Digital Camera
ব্যাখ্যা
ডিজিটাইজার একটি ইনপুট ডিভাইস যা দিয়ে গ্রাফিক্স, ড্রয়িং, ম্যাপিং এর কাজ করা যায়। বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর ডিজিটাইজার ব্যবহার করে মৌজাম্যাপগুলো সংরক্ষণ করে থাকে।

ডিজিটাইজার (Digitizer) : এটিকে ড্রয়িং বাের্ডও বলা হয়, এর মাধ্যমে বড় বড় Drawing, Mapping, Drafting ইত্যাদির কাজ করা হয়। এখানে একটি আয়তাকার চ্যাপ্টা ব্লক (Block) থাকে যাকে বলে ডিজিটাইজার বাের্ড (Board ), ডিজিটাইজিং টেবিল (Digitizing table) বা গ্রাফিক টেবিল (Graphic table) এর আকার ৯"x ১২" থেকে ৪৮ x ৭২" পর্যন্ত হতে পারে। বাের্ডের ভিতরে উপযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা থাকে। একটি স্টাইলাসের (Stylus কলমের মতাে) সাহায্যে বাের্ডে যা কিছু লেখা বা আঁকা যায় তাই মনিটরের পর্দায় ভেসে ওঠে। সেই সঙ্গে বিভিন্ন সময়ে স্টাইলাসের অবস্থানের x ও y স্থানাঙ্ক (Co- ordinates) কম্পিউটার মেমােরিতে চলে যায়। কাগজে কোনাে গ্রাফ বা ছবি এঁকে তা ডিজিটাইজার বাের্ডে রেখে সেই গ্রাফ বা ছবির উপর স্টাইলাস বুলিয়ে তাকে VDU এর পদায় দেখানাে যায় এবং তার স্থানাঙ্ক কম্পিউটারে ইনপুট করা যায়। এভাবে ডিজিটাইজারের সাহায্যে বিভিন্ন গ্রাফ, ম্যাপ, বাড়ি ইত্যাদি প্ল্যান সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়।
রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)

.
Boolean Algebra এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) A + A = 0
  2. খ) A + 1 = 1
  3. গ) A . A = A
  4. ঘ) A + A = A
.
১৯৫৬ সালে ব্যাংক চেক প্রক্রিয়াকরণে MICR প্রযুক্তি প্রথম কারা প্রয়োগ করে?
  1. ক) American Bankers Association
  2. খ) Australian Bankers Association
  3. গ) Unicode Consortium
  4. ঘ) Bankers Association of Bangladesh
ব্যাখ্যা

MICR এর সঠিক পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition। চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়। এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকে MICR যুক্ত চেক ব্যবহার বাধ্যতামূলক করেছে।

The magnetic ink character recognition line is used mainly by the banking industry. The American Bankers Association (ABA) established the MICR line in the late 1950s and was later recognized as an industry standard by the American National Standards Institute. The MICR number allows computers to rapidly internalize a check number, routing number, account number, and other numbers or information from printed documents, such as a personal check.

Source: Investopedia

.
নিচের কোনটি পয়েন্টিং ডিভাইস (Pointing Device) নয়?
  1. ক) Mouse
  2. খ) OMR
  3. গ) Touch Screen
  4. ঘ) Light Pen
ব্যাখ্যা

যে সব ডিভাইস পয়েন্টারকে মনিটরের যেকোন জায়গায় move করানো যায় তাদেরকে পয়েন্টিং ডিভাইস বলে। যেমনঃ মাউস, টাচ স্ক্রিন, লাইট পেন।
OMR এর পূর্ণরূপ হলো Optical Mark Reader. এটি একটি ইনপুট ডিভাইস যা আলোর প্রতিফলনের সাহায্যে বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। বহুনির্বাচনি প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণী

.
ডাটা রেজিস্টার হলো এক ধরণের-
  1. ক) User-visible register
  2. খ) Control Register
  3. গ) Status Register
  4. ঘ) উপরের কোনটিই না
ব্যাখ্যা

User Visible Registers:
- General Purpose Register
- Data Register
- Address Register
- Condition Codes

.
নিয়ন্ত্রণ অংশের (Control Unit)-এর মূল কাজ হলো-
  1. ক) কম্পিউটারের বিভিন্ন অংশের ট্রাফিক নিয়ন্ত্রণ করা
  2. খ) কম্পিউটারের গাণিতিক অপারেশনের সম্পাদনা করা
  3. গ) কম্পিউটারে ডেটা বা তথ্য মজুদ রাখা
  4. ঘ) উপরের কোনটিই না
ব্যাখ্যা

কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার মাধ্যমে মূলত বিভিন্ন অংশের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে।
এটি মেমরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমরি হতে কখন প্রধান মেমরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে এসব বিষয় নিয়ন্ত্রণের জন্য কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।

.
ট্রানজিস্ট্রর আবিষ্কার হয়-
  1. ক) ১৯৪৪ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৫০ সালে
ব্যাখ্যা

ট্রানজিস্টর আবিষ্কারের সঙ্গে বেল ল্যাবরেটরির তিনজন উদ্ভাবকের নাম জড়িত উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্ৰাটেইন।

From Bell Laboratory Official Site:
December 16, 1947, Bardeen, Brattain and Shockley managed to make the first working transistor, now known as the point-contact transistor.

যেহেতু, এই বেল ল্যাবেই ট্রানজিস্টরের উদ্ভাবন হয়েছে। তাই, ট্রানজিস্টর সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে এর থেকে যথাযথ রেফারেন্স আর হয় না।

তাই, ট্রানজিস্টর কত সালে আবিস্কার হয়?
এই প্রশ্নের সঠিক উত্তর, নিঃসন্দেহে ১৯৪৭ সাল হবে।

এছাড়াও, পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণী, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) বইয়ে ১৯৪৭ এর কথাই বলা আছে।

তবে, অপশনে ১৯৪৭ না থাকলে ১৯৪৮ কে উত্তর হিসেবে নিতে হবে।

বিস্তারিতঃ Live MCQ Premium Section -> তথ্যকলদ্রুম অপশনের পোস্ট-০০৫ দেখুন।

.
নিচের কোনটি সিস্টেম বাস (System Bus) নয়?
  1. ক) ডেটাবাস
  2. খ) এক্সপানশন বাস
  3. গ) অ্যাড্রেস বাস
  4. ঘ) কন্ট্রোল বাস
ব্যাখ্যা

কম্পিউটার বাস মূলত ২ প্রকার ।
যথা -১. সিস্টেম বাস ও ২. এক্সপানশন বাস।
আবার তিন ধরনের System Bus হলো - Address Bus , Data Bus ও Control Bus.

১০.
32-বিট অপারেটিং সিস্টেম প্রবেশ করতে পারে-
  1. ক) 232 memory addresses
  2. খ) 264 memory addresses
  3. গ) 286 memory addresses
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

একটি 32-বিট অপারেটিং সিস্টেম 232 বা 4,294,967,296টি মেমরি অ্যাড্রেসে অ্যাক্সেস করতে পারে।
অর্থাৎ, 4গিগাবাইট র‍্যাম বা Physical Memory আদর্শভাবে 4 গিগাবাইটেরও বেশি র‍্যাম অ্যাক্সেস করতে পারে।

একটি 64-বিট অপারেটিং সিস্টেম 264 বা 18,446,744,073,709,551,616 (18 ট্রিলিয়ন) মেমরি অ্যাড্রেসে অ্যাক্সেস করতে পারে।

১১.
তথ্য-পরিবেশনের প্রকৃতি অনুসারে মাল্টিমিডিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
ব্যাখ্যা
তথ্য-পরিবেশনের প্রকৃতি অনুসারে মাল্টিমিডিয়াকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা-
- ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া (Interactive Multimedia) ও
- নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া (Non-Interactive Multimedia)।
১২.
IBM 1620 কোন ধরনের কম্পিউটার?
  1. ক) Micro Computer
  2. খ) Mainframe Computer
  3. গ) Supercomputer
  4. ঘ) Mini Computer
ব্যাখ্যা

পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার।
এটি ছিল আইবিএম (International Business Machines - IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)
উৎসঃ বাংলাপিডিয়া

১৩.
দশমিক সংখ্যা ১২১ কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে সেটি কত হবে?
  1. ক) ১০০১১১১
  2. খ) ১১১১০১১
  3. গ) ১০১০১১১
  4. ঘ) ১১১১০০১
ব্যাখ্যা

ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-
ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়।
অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

এখানে,
১২১/২ = ৬০, ভাগশেষ ১
৬০/২ = ৩০, ভাগশেষ ০
৩০/২ = ১৫, ভাগশেষ ০
১৫/২ = ৭, ভাগশেষ ১
৭/২ = ৩, ভাগশেষ ১
৩/২ = ১, ভাগশেষ ১
১/২ = ০, ভাগশেষ ১↑

∴ (১২১)১০ = (১১১১০০১)

১৪.
১০১০১১ বাইনারি সংখ্যাটির সমমান দশমিক সংখ্যা কোনটি?
  1. ক) ৫৫
  2. খ) ৪৩
  3. গ) ৪৫
  4. ঘ) ৩৭
ব্যাখ্যা

বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরঃ
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হবে। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- একক স্থানীয় অংকটিকে ২ দ্বারা,
- দশক স্থানীয় অংকটিকে ২ দ্বারা,
- শতক স্থানীয় অংকটিকে ২ ,------- দ্বারা গুণ করতে হবে।
প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।

(১০১০১১)
= (১ × ২) + (০ × ২) + (১ × ২) + (০ × ২) + (১ × ২) + (১ × ২)
= ৩২ + ০ + ৮ + ০ + ২ + ১
= ৪৩
∴ (১০১০১১) = (৪৩)১০

১৫.
বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে সংখ্যাটির অংকগুলোকে কত বিটবিশিষ্ট গ্রুপে ভাগ করে নেয়া প্রয়োজন?
  1. ক) ৪ বিট
  2. খ) ৩ বিট
  3. গ) ২ বিট
  4. ঘ) ১ বিট
ব্যাখ্যা
পর্যবেক্ষনে দেখা যায় যে, চার বিট বাইনারি সংখ্যা দ্বারা একটি হেক্সাডেসিমেল সংখ্যা প্রকাশ হয়। তাই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য প্রথমে বাইনারি সংখ্যার অংকগুলোকে চার বিটবিশিষ্ট গ্রুপে ভাগ করে নিতে হয়। তারপর প্রতিটি গ্রুপের সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যার মান বসালে বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা মান পাওয়া যায়।
১৬.
নিচের কোনটি আলফানিউমেরিক কোড নয়?
  1. ক) EANC
  2. খ) ASCII
  3. গ) UNICODE
  4. ঘ) উপরের সবগুলোই আলফানিউমেরিক কোড
ব্যাখ্যা

৮-বিট বিসিডি কোডের সাহায্যে সংখ্যা, অক্ষরসহ প্রায় সব ধরণের বিশেষ চিহ্ন বা ক্যারেক্টার (যেমন- +, -, ⋆, /, @, $ ইত্যাদি) প্রকাশ করা যায়। এ ধরণের কোডকে আলফানিউমেরিক কোড বলা হয়।
অন্যভাবে বলা যায়, সংখ্যাসূচক চিহ্নের পাশাপাশি অন্যান্য বর্ণ বা চিহ্নের জন্য কম্পিউটারে যে কোড ব্যবহৃত হয় তাকে আলফানিউমেরিক কোড বলে।
আলফানিউমেরিক কোডগুলো হলো : অ্যাসকি কোড (ASCII Code), ইবিসিডিক কোড (EBCDIC Code) ও ইউনিকোড (Unicode)

১৭.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Maya
  2. খ) AVG
  3. গ) MacFE
  4. ঘ) Elance
ব্যাখ্যা
McAfee, AVG, Norton Antivirus, Avira, Kaspersky, Symantec, Panda, Avast, Cobra ইত্যাদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
১৮.
কম্পিঊটার সিস্টেমে সংযুক্ত নির্দিষ্ট কোনো Device এর কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে-
  1. ক) Device Driver
  2. খ) Compiler
  3. গ) Interpreter
  4. ঘ) Assembler
ব্যাখ্যা
ডিভাইস ড্রাইভার অপারেটিং সিস্টেম এবং পেরিফেরাল ডিভাইস এর মধ্যে দ্বিমুখী সংযোগ স্থাপন করে ইন্সটলকৃত ডিভাইস্কে কার্যোপযোগী করে তোলে। যেমন- নতুন কেনা প্রিন্টারকে কম্পিঊটারের সাথে সংযোগ করে ঐ প্রিন্টারের ডিভাইস ড্রাইভার ইন্সটল করে নিতে হয়।
১৯.
কাজের ধরণ ও সমস্যা অনুযায়ী সুনির্দিষ্ট ব্যবহারকারীর জন্য বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রামকে কী বলে?
  1. ক) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. খ) কাস্টমাইজড প্রোগ্রাম
  3. গ) প্যাকেজ প্রোগ্রাম
  4. ঘ) সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম
ব্যাখ্যা

কাস্টমাইজড হলো কাজের ধরণ ও সমস্যা অনুযায়ী সুনির্দিষ্ট ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
যেমন- ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের ব্যাংকিং সফটওয়্যার, ইলেকট্রনিস কমার্স, পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম।

২০.
“সংরক্ষিত প্রোগ্রাম” (Stored program) ধারনাটি কে প্রদান করেন?
  1. ক) জর্জ আর স্টিবিজ
  2. খ) হাওয়ার্ড এইচ আইকেন
  3. গ) চার্লস ব্যবেজ
  4. ঘ) জন ভন নিউম্যান
ব্যাখ্যা

সংরক্ষিত প্রোগ্রাম ধারণা হচ্ছে কম্পিউটার মেমোরিতে সঞ্চিত নির্দেশনাবলী যা ক্রমান্বয়ে বা অবিচ্ছিন্নভাবে বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম।
জন ভন নিউমান, ১৯৪০-এর দশকের শেষের দিকে এই ধারণাটি প্রবর্তন করেছিলেন। তিনি প্রস্তাব করেছিলেন যে, কোনও প্রোগ্রামকে বৈদ্যুতিক ভাবে একটি মেমরি ডিভাইসে বাইনারি-সংখ্যার ফরম্যাটে সংরক্ষণ করা উচিত যাতে গণনার ফলাফল কম্পিউটারের নির্দেশনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
সুত্রঃ ব্রিটানিকা।

২১.
সফটওয়্যারের সাধারণ প্রকারভেদ হলো-
  1. ক) প্যাকেজ প্রোগ্রাম ও অ্যাপলিকেশন সফটওয়্যার
  2. খ) সিস্টেম সফটওয়্যার ও অ্যাপলিকেশন সফটওয়্যার
  3. গ) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও অপারেটিং সিস্টেম
  4. ঘ) অ্যাপলিকেশন সফটওয়্যার ও ইউটিলিটি সফটওয়্যার
ব্যাখ্যা

সফটওয়্যারকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। যথা: সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
সিস্টেম সফটওয়্যারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ
১) সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা সফটওয়্যার।
২) সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩) সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সফটওয়্যার।
এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম (Application Software) কে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
১) ইউজার বা ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম।
২) প্যাকেজ প্রোগ্রাম।
[সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণী (ভোকেশনাল)]

২২.
ডাটাবেজ সিস্টেমে ডাটা ফাইলের মধ্যেকার রিলেশনকে কত ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা

প্রাইমারি কী ফিল্ডের ভিত্তিতে রিলেশন স্থাপন করা যায়। ডাটাবেজের অন্তর্গত ডাটা ফাইলের মধ্যকার রিলেশনকে চার ভাগে ভাগ করা যায়।
যেমন -
- One to One রিলেশন,
- One to Many রিলেশন,
- Many to One রিলেশন ও
- Many to Many রিলেশন।

২৩.
ডেটাবেইজে একই কাজ বারবার করার জন্য কী তৈরি করতে হয়?
  1. ক) মেইলিং লেভেল
  2. খ) রিলেশন
  3. গ) ইনডেক্স
  4. ঘ) ম্যাক্রো
ব্যাখ্যা
ম্যাক্রো হলো কতগুলো নির্দেশাবলী যা একটি নির্দেশ হিসেবে সংরক্ষিত করে রাখা যায়। এবং পরবর্তীতে এই একটি নির্দেশ দিয়ে অনেক নির্দেশাবলীর কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়।
২৪.
সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে কোনো সফটওয়্যার ইন্সটলের সময় নিচের কোন প্রোগ্রামটি প্রথম চালু হয়?
  1. ক) Setup
  2. খ) Auto run
  3. গ) Read me
  4. ঘ) Restart
ব্যাখ্যা
• সফটওয়্যার ইনস্টল:
- সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোন সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রথমে Autorun চালু হয় ।
- তারপর Setup করার অনুমতি দিতে হয়।
- অনুমতি প্রদান করা হলে পরবর্তী ধাপসমমূহ ক্রমান্বয়ে অনুসরণ করা হলে সফটওয়্যার ইন্সটল হয়।
- সব শেষে কম্পিউটার  Restart করলে ইন্সটলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নবম-দশম শ্রেণি।
২৫.
NOT গেটের ইনপুট সাধারণত কয়টি?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) অনির্দিষ্ট
ব্যাখ্যা
নট গেইট (NOT Gate)
এ গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। ইনপুটের বিপরীত হবে আউটপুট। সেজন্য এ গেইটকে ইনভার্টার (Inverter) বলা হয়। এ গেইটে ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, আর যদি ইনপুট মিথ্যা হয় তাহলে আউটপুট সত্য হয়।
রেফারেন্সঃ নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল)
২৬.
কম্পিউটার বিশ্বে প্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানী?
  1. ক) Dell
  2. খ) Apple
  3. গ) Intel
  4. ঘ) IBM
ব্যাখ্যা

The First Mainframe Computer: Harvard Mark I - originally called the Automatic Sequence Controlled Calculator (ASCC) by IBM.

২৭.
নিচের কোনটি রিলেশনাল অপারেটরের উদাহরণ?
  1. ক) (+) অপারেটর
  2. খ) (-) অপারেটর
  3. গ) (And) অপারেটর
  4. ঘ) (>) অপারেটর
ব্যাখ্যা
রিলেশনাল অপারেটররা সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে সংখ্যা সূচক এবং ক্যারেক্টার এর মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয়। এটি নির্ধারণ করতে পারে যে কোনটি অন্যটির চেয়ে বড়, কম, সমান বা সমান নয়।
২৮.
কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়-
  1. ক) ডিস্ক ক্লিন আপ
  2. খ) অ্যান্টি ভাইরাস ব্যবহার
  3. গ) ডিস্ক ডিফ্র্যাগমেন্ট
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

কম্পিউটার যেহেতু সফ্টওয়্যার চালিত যন্ত্র তাই সফ্টওয়্যার হালনাগাদ ও আপডেটের মাধ্যমে কম্পিউটারকে সংরক্ষণ ও কাজের গতি ঠিক রাখা যায়। যেমনঃ
১। কেউ যদি তার কম্পিউটারে মাইক্রোসফ্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে তবে তা সব সময় হালনাগাদ করতে হবে।
২। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফ্টওয়্যার ব্যবহার করতে হবে।
৩। কম্পিউটার ব্যবহার করার সময় অনেক টেম্পোরারি ফাইল তৈরি হয়। অনেক দিন এ ফাইলগুলো না মুছে দিলে হার্ডডিস্কের অনেক জায়গা দখল করে থাকে এবং এই অস্থায়ী ফাইলগুলো কাজের গতি কমিয়ে দেয়। সেজন্য আমাদের উচিত, সফ্টওয়্যারের সাহায্য নিয়ে এই অস্থায়ী ফাইলগুলো ডিলিট করা বা মুছে দেয়া। এতে হার্ডডিস্কের
বেশ খানিকটা জায়গা খালি হবে আবার কম্পিউটার এর কাজের গতিও অনেক বেড়ে যাবে।
৪। ইন্টারনেট ব্যবহার এখন অনেক সহজলভ্য এবং এটি অনেক উপকারে আসে। ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে। এতেও কম্পিউটারের কাজের গতি হ্রাস পায়। প্রতিদিন সম্ভব না হলে কিছুদিন পরপর ক্যাশ মেমোরি পরিস্কার করতে হয়। এ কাজটি করতে সফ্টওয়্যার সাহায্য করতে পারে।
৫। এন্টিভাইরাস, এন্টি স্পাইওয়্যার ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটি একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ পদ্ধতি যার মাধ্যমে ক¤িপউটার ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। এদের মধ্যে অনেক এন্টিভাইরাস, এন্টি ¯পাইওয়্যার ইন্টারনেট হতে বিনামূল্যে ডাউনলোড করা যায়।
এছাড়াও কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্ট করে থাকে। এ প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে দেয়া থাকে। এ দুটো প্রোগ্রাম হার্ডডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলো এমনভাবে সাজায় যাতে কম্পিউটার এর গতি বজায় থাকে।

সুত্রঃ কম্পিউটার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সফ্টওয়্যারের গুরুত্ব, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৯.
কোনটি ব্যাতিক্রম?
  1. ক) Adobe Premiere Pro
  2. খ) Adobe Photoshop
  3. গ) Adobe Illustrator
  4. ঘ) Adobe InDesign
ব্যাখ্যা
Adobe Premiere Pro ভিডিও এডিটিং এর জন্য এবং বাকিগুলো Graphics তৈরি, এডিট ও পাবলিশের জন্য ব্যবহৃত হয়।
৩০.
MAC Address কী?
  1. ক) দুইটি ডিভাইসের মধ্যে তথ্য বিনিময়ের ঠিকানা
  2. খ) নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারের লযিক্যাল অ্যাড্রেস
  3. গ) ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর
  4. ঘ) একটি ৪৮ বিটের IP ক্রমিক নম্বর
ব্যাখ্যা
কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড MAC অ্যাড্রেস প্রদান করে। এই কার্ডের বৈশিষ্ট্য হলো এতে ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর থাকে যাকে MAC অ্যাড্রেস বলে। এই কার্ডে প্রদত্ত ম্যাক অ্যাড্রেসের একটির সাথে অপরটির কোনো মিল থাকে না। এই ম্যাক অ্যাড্রেস কম্পিউটারের (ROM) রমে সংরক্ষিত থাকে। এই কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
৩১.
কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
  1. ক) File
  2. খ) Edit
  3. গ) View
  4. ঘ) Insert
ব্যাখ্যা
Menu বারের File মেনুতে প্রিন্ট এর অপশন থাকে। এছাড়া Ctrl+P চেপেও প্রিন্ট কমান্ড দেয়া যায়।
৩২.
হার্ডডিস্কে সংরক্ষিত রেকর্ড যখন মনিটরে দেখানো হয় তখন তাকে কী বলে?
  1. ক) হার্ডকপি
  2. খ) ফটোকপি
  3. গ) সফটকপি
  4. ঘ) ফিজিক্যালকপি
ব্যাখ্যা
কম্পিউটারে সম্পাদিত বিভিন্ন আউটপুটের রেকর্ড বিভিন্ন ধরণের মেমরি; যেমন-হার্ডডিস্ক, পেনড্রাইভ ইত্যাদিতে সংরক্ষণ করে যখন মনিটরে দেখানো হয় তাকে সফটকপি বলে। আর আউটপুট কাগজে ছাপানো হলে তাকে বলা হয় হার্ডকপি বা ফিজিক্যালকপি।
৩৩.
তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য কোন ধরণের মেমোরি ব্যবহৃত হয়?
  1. ক) ক্যাশ মেমরি
  2. খ) রেজিস্টার
  3. গ) ভোলাটাইল মেমোরি
  4. ঘ) ফ্লপি ডিস্ক
ব্যাখ্যা
তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি যেমন- হার্ডডিস্ক ও ফ্লপি ডিস্ক ইত্যাদি প্রয়োজন হয়।
৩৪.
MS Excel- এ সঠিকভাবে লেখার ফর্মুলা কোনটি?
  1. ক) Sum(C9:C12)
  2. খ) Sum(C9+C12)
  3. গ) Sum=(C9:C12)
  4. ঘ) =Sum(C9:C12)
ব্যাখ্যা

=sum(C9,C12) and =sum (C9:C12) দুইটাই sum এর সঠিক ফর্মুলা।
=sum(C9,C12) -- এটা শুধু C9 এবং C12 সেল দুটির যোগ করবে।
=sum(C9:C12) -- এভাবে লিখলে C9 থেকে C12 পর্যন্ত সকল সেলকে যোগ করবে।

৩৫.
৮ বিট কোডে অক্ষর বা বিশেষ চিহ্নকে প্রকাশ করার জন্য বাম দিকের চারটি বিটকে বলা হয়-
  1. ক) নিউমেরিক বিট
  2. খ) জোন বিট
  3. গ) প্যারিটি বিট
  4. ঘ) পরিপূরক বিট
ব্যাখ্যা
৮ বিট কোডে অক্ষর বা বিশেষ চিহ্নকে প্রকাশ করার জন্য ডান দিকের চারটি বিটকে নিউমেরিক এবং বাম দিকের চারটি বিটকে জোন বলা হয়।
৩৬.
কোন প্রোগ্রাম ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় করে কম্পিউটারকে সক্রিয় রাখে?
  1. ক) সিস্টেম সফটওয়্যার
  2. খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  3. গ) প্যাকেজ প্রোগ্রাম
  4. ঘ) কাস্টমাইজড প্রোগ্রাম
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় রেখে ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম পরিচালনা করে থাকে।
৩৭.
সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত বাণিজ্যিক সফটওয়্যারকে বলে-
  1. ক) সিস্টেম সফটওয়্যার
  2. খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  3. গ) ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম
  4. ঘ) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম
ব্যাখ্যা
সুনির্দিষ্ট কাজের সম্পাদনের প্রয়োজনে সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্যাকেজ প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান যে সমস্ত বাণিজ্যিক সফটওয়্যার তৈরী করে তাদেরকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলে।
৩৮.
কম্পিউটার প্রোগ্রাম রচনার ধারাবাহিক বিন্যাসের সরল ভাষায় প্রকাশই হলো-
  1. ক) অ্যালগরিদম
  2. খ) ফ্লোচার্ট
  3. গ) সুডো কোড
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সুডো (Pseudo) অর্থ হলো অবাস্তব, অর্থাৎ যা সত্য নয়। প্রোগ্রাম রচনার ধারাবাহিক বিন্যাসকে সাধারণ কথায় লেখাই হলো সুডো কোড। এটি অনেক প্রোগ্রাম লেখার মতোই। সুডো কোডকে অনেকে অ্যালগরিদমের বিকল্প বলে থাকেন।

Pseudocode is an artificial and informal language that helps programmers develop algorithms. Pseudocode is a "text-based" detail (algorithmic) design tool.
The rules of Pseudocode are reasonably straightforward. All statements showing "dependency" are to be indented. These include while, do, for, if, switch. The examples below will illustrate this notion.

Example:
If a student's grade is greater than or equal to 60
Print "passed"
else
Print "failed"

Source: University of Florida (You'll find plenty of reliable resources on this on the internet.)

৩৯.
বিদ্যুৎ চলে গেলে যে মেমোরির ধারণকৃত উপাত্ত হারিয়ে যায় তাকে বলা হয়-
  1. ক) Non volatile
  2. খ) Volatile
  3. গ) Non-destructive
  4. ঘ) Destructive
ব্যাখ্যা
মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়। এটি একটি অস্থায়ী (volatile) মেমোরি। কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে। এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী (volatile) মেমোরিও বলা হয়।
৪০.
ই-লার্নিংয়ের জন্য নিচের কোন উপাদানটি প্রয়োজন-
  1. ক) ইন্টারনেট স্পিড
  2. খ) প্রয়োজনীয় অবকাঠামো
  3. গ) শিক্ষণ সামগ্রী
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। মূলত প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিই ই-লার্নিং নামে পরিচিত। এ পদ্ধতিতে ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দ মতো বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব। যেহেতু এখানে ধারাবাঁধা ক্লাসের ব্যাপারটি থাকে না, তাই সুবিধামতো সময়ে শেখার কাজটি চালিয়ে নেওয়ার সুযোগ থাকে।
বাংলাদেশে ই-লার্নিংয়ের অনেক বড় সুযোগ রয়েছে। সেজন্য ইন্টারনেটের স্পীড, প্রয়োজনীয় অবকাঠামো এবং ইলার্নিংয়ের শিখন সামগ্রীগুলো তৈরি করার প্রয়োজন রয়েছে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪১.
বর্তমান বিশ্বে বহুল আলোচিত “রোবট (Robot)” একটি-
  1. ক) প্রযুক্তিজ্ঞান সম্পন্ন মানুষের নাম
  2. খ) উন্নত প্রজাতির জীব-জন্তুর নাম
  3. গ) কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রের নাম
  4. ঘ) অতিথি পাখির নাম
ব্যাখ্যা

স্লাভিক শব্দ রোবটা (Robota) থেকে যার ইংরেজি হলো Robot (রোবট) এবং আভিধানিক অর্থ হলো শ্রমিক, দাস বা কর্মী।
চেক লেখক ক্যারেল ক্যাপেক ১৯২১ সালে Rossumovi Univerzalni Roboti (ইংরেজিতে Rossum’s Universal Robots) নামে একটি সাইন্স ফিকশন গল্পে সর্বপ্রথম শ্রমিক অর্থে (Robota) শব্দটির ব্যবহার করেন।

কম্পিউটার রোবটের সকল কাজকর্ম নিয়ন্ত্রণ করে। প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়। রোবটের হাত-পা অথবা বিশেষভাবে তৈরি কোন অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। কিছু জনপ্রিয় রোবট নির্মাতা প্রতিষ্ঠান হলোঃ FANUC, Yaskawa, Boston Dynamics, iRobot.
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৪২.
বাংলাদেশে শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতি (Automation) প্রয়োগের প্রধান অসুবিধা নিচের কোনটি?
  1. ক) দুর্ঘটনার সম্ভাবনা বেশি
  2. খ) শক্তির অপচয় হয়
  3. গ) কাঁচামালের অপচয় বেশি
  4. ঘ) বেকার সমস্যার সৃষ্টির সম্ভাবনা
ব্যাখ্যা

বিশেষকরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য Automation একটি বড় হুমকি হয়ে আসতে পারে।
শুধুমাত্র শ্রম নির্ভর শিল্প থেকে বেড়িয়ে এসে আমাদের উচিত এখন থেকেই দক্ষতা, প্রযুক্তি ও মেধা নির্ভর শিল্পের দিকে এগিয়ে যাওয়া।
বিবিসির এই রিপোর্টটি দেখতে পারেন। রিটেনে কাজে লেগেও যেতে পারে। [BBC News Link]

৪৩.
IP Address কী?
  1. ক) তথ্য আদান-প্রদানের জন্য কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস
  2. খ) নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারের ফিজিক্যাল অ্যাড্রেস
  3. গ) ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর
  4. ঘ) ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের অ্যাড্রেস
ব্যাখ্যা
এটি তথ্য আদান-প্রদানের জন্য কম্পিউটারের নেটওয়ার্ক ঠিকানা যার মাধ্যমে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য যেমন- ইমেইল, ডেটা এবং ছবি ইত্যাদি সুনির্দিষ্টভাবে গ্রাহকের ঠিকানায় প্রেরিত হয়। IPv4 32 বিট ঠিকানা দেয়।
৪৪.
VSAT ব্যবহার করা হয়?
  1. ক) একটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
  2. খ) ভূ-পৃষ্টের একস্থান থেকে অন্যস্থানে টেলিফোনের ম্যধ্যমে যোগাযোগ সহজ করার জন্য
  3. গ) ভূ-পৃষ্ট হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
  4. ঘ) এক ধরণের আবহাওয়াজ্ঞাপক ভূ-উপগ্রহ
ব্যাখ্যা
উত্তর ১০০% সঠিক আছে। কিছু বইতে 'ভূ-পৃষ্টের একস্থান থেকে অন্যস্থানে টেলিফোনের ম্যধ্যমে যোগাযোগ সহজ করার জন্য' এটা দেয়া। VSAT এর সাথে এই ধরণের কোন কিছুর সম্পর্ক নেই।
ভি-স্যাট (VSAT= Very Small Aperture Service) হলো খুব ছোট আকারের সংযোগ যন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে। দুর্গম এলাকায় স্যাটেলাইটের সাথে যোগাযোগের জন্য এটা ব্যবহৃত হয়।
৪৫.
ইমেইল প্রোগ্রামটি ARPANET সিস্টেমে প্রথম কে প্রয়োগ করেছিলেন?
  1. ক) Rymond Samuel Tomlinson
  2. খ) Raymond Murphy
  3. গ) Alexandria Ocasio-Cortez
  4. ঘ) Joseph Carl Robnett Licklider
ব্যাখ্যা
Rymond Samuel Tomlinson ছিলেন একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার, যিনি 1971 সালে ইন্টারনেটের পূর্বসূরী, অরপানেট (ARPANET) সিস্টেমে প্রথম ই-মেইল প্রোগ্রামটি প্রয়োগ করেছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে ই-মেইলের আবিষ্কারক হিসাবে পরিচিত।
৪৬.
ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় নিচের কোনটি?
  1. ক) Google
  2. খ) Facebook
  3. গ) DuckDuckGo
  4. ঘ) Baidu
ব্যাখ্যা

ফেইসবুক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী মার্ক জুকারবার্গ এবং তার কয়েকজন বন্ধু মিলে চালু করেন। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত।
সূত্রঃ ফেইসবুক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী।

৪৭.
ইন্টারনেট ব্যবহারের জন্য নিচের কোনটি অত্যাবশ্যকীয় হার্ডওয়্যার?
  1. ক) প্রিন্টার
  2. খ) মডেম
  3. গ) স্ক্যানার
  4. ঘ) টেলিফোন লাইন
ব্যাখ্যা
মডেমঃ এই যন্ত্রের মাধ্যমে টেলিফোন লাইনের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করে৷
Modulator / Demodulator এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম৷ কম্পিউটার ও টেলিফোন লাইনের মাঝে মডেম ব্যবহার করে দূরবর্তী নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করা হয়।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৮.
যে মাল্টিমিডিয়াতে Text, Graphics, Sound পরস্পর সম্পর্কযুক্ত কিন্তু ব্যবহারকারীর কোন নিয়ন্ত্রণ নেই তাকে বলে-
  1. ক) ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া
  2. খ) নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া
  3. গ) ডিজিট্যাল মাল্টিমিডিয়া
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

মাল্টিমিডিয়ার প্রকারভেদ
তথ্য পরিবেশনের প্রকৃতি অনুসারে মাল্টিমিডিয়াকে দুই ভাগে ভাগ করা যায়।
১. ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া ((Interactive Multimedia) ও
২. নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া (Non-Interactive Multimedia).

ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া
ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া হল পরস্পর ক্রিয়াশীল মাল্টিমিডিয়া। এই ধরনের মাল্টিমিডিয়াতে শব্দ, বর্ণ ও চিত্র সবই থাকে এবং এগুলো ব্যবহারকারী দ্বারা নিয়ন্ত্রিত থাকে এবং একটির সাথে অপরটির সম্পর্কযুক্ত থাকে। ধরা যাক জীব বৈচিত্রের উপর একটি প্যাকেজ তৈরী করা হয়েছে। এই প্যাকেজে বিভিন্ন প্রাণীর তালিকা আছে। এখন হরিণ নামক প্রাণীটির উপর ক্লিক করলে হরিণের বিবরণ ও ছবি দেখা যাবে। যদি হরিণের ডাক শুনতে ইচ্ছা হয় তাহলে শব্দের জন্য নির্ধারিত স্থানে ক্লিক করলে তা শোনা যাবে। যদি হরিণের চলাফেরা ও আচরণ দেখতে চান তাহলে মুভি নামক স্থানে ক্লিক করলে তার চলাচল এবং আচরণ দেখা যাবে। এক্ষেত্রে একটি প্যাকেজের মধ্যে পরস্পর আন্তঃক্রিয়াশীল বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। সুতরাং এই প্যাকেজটিকে বলা হয় ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া।

নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া
কিছু কিছু মাল্টিমিডিয়াতে উপরোক্ত সুবিধা নেই। সেখানে শব্দ, স্থির ছবি, সচল ছবি, বর্ণ সবই আছে, কিন্তু নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। এই ধরনের মাল্টিমিডিয়াকে নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া বলে। সাধারণত বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি ও সফটওয়্যার নির্মাতারা তাদের নির্মাণকৃত সামগ্রীকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য বা ডেমো দেখানোর জন্য নন-ইন্টারএক্টিভ মাল্টিমিডিয়া প্যাকেজ তৈরী করে থাকেন।

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৯.
যে সকল ওয়েব পেইজে কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত, ডিলিট এবং অ্যাপডেট করা যায় তাদেরকে বলে-
  1. ক) স্ট্যাটিক ওয়েবসাইট
  2. খ) ডায়নামিক ওয়েবসাইট
  3. গ) লিনিয়ার ওয়েবসাইট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- স্ট্যাটিক ওয়েবসাইট
- ডাইনামিক ওয়েবসাইট

স্ট্যাটিক ওয়েবসাইটঃ যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে এবং কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। সাধারণত HTML এবং CSS ব্যবহার করে এসব ওয়েবসাইটের পেইজ তৈরী করা হয়।

ডাইনামিক ওয়েবসাইটঃ যে সকল ওয়েব পেইজে সবসময় আপডেটেড তথ্য প্রদর্শন করা হয় এবং কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমন- ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানাের জন্য যে ওয়েবসাইট আছে সেটি ডাইনামিক ওয়েবসাইট। সাধারণত পিএইচপি (PHP), এএসপি (ASP), জেএসপি(JSP) ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেইজ তৈরী করা হয়ে থাকে।

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০.
নিচের কোনটি ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য আবশ্যক নয়?
  1. ক) ওয়েব পেইজ ডিজাইন
  2. খ) ওয়েব প্রোগ্রামিং
  3. গ) ডোমেইন নেইম রেজিস্ট্রেশন
  4. ঘ) ওয়েব হোস্টিং
ব্যাখ্যা
ওয়েব প্রোগ্রামিং ছাড়াও Static ওয়েবপেজ তৈরি করে সেটা ওয়েবসাইট হিসেবে পাবলিশ করা যায়।
৫১.
ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত Programming Language হলো -
  1. ক) HTML
  2. খ) PHP
  3. গ) CSS
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
উল্লিখিত ৩টির মধ্যে PHP হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে, HTML হচ্ছে Markup Language এবং CSS হচ্ছে Cascading Style Sheets.
৫২.
iOS মোবাইল অপারেটিং সিস্টেম কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
  1. ক) অ্যাপল
  2. খ) গুগল
  3. গ) মাইক্রোসফট
  4. ঘ) আইবিএম
ব্যাখ্যা
iOS একটি মোবাইল অপারেটিং সিস্টেম যার নির্মাতা হলো অ্যাপল ইনকর্পোরেশন। এটি ২০০৭ সালের ২৯ জুলাই বাজারে আসে। অ্যাপল কোম্পানির আইফোন এবং আইপড টাচে এটি ব্যবহার করা হয়। এটি সি, সি++ এবং অ্যাসেম্বলি ভাষায় প্রস্তুতকৃত। এটি একটি ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম।
সূত্রঃ অ্যাপল ইনকর্পোরেশন ওয়েবসাইট
৫৩.
ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা
In 1994 Jeff Bezos, a former Wall Street hedge fund executive, incorporated Amazon.com. Currently Jeff Bezos holds the position of world’s richest man.
Source: Encyclopaedia Britannica and WSJ
৫৪.
আধুনিক ই-বুক রিডারে সাধারণত কোন ডিসপ্লে টাইপ ব্যবহার করা হয়?
  1. ক) LCD
  2. খ) LED
  3. গ) Electronic-ink Paper
  4. ঘ) AMOLED Paperwhite
ব্যাখ্যা

Electronic-ink Paper
এক ধরণের ডিসপ্লে ডিভাইস যা কাগজে সাধারণ কালি যেরকম দেখা যায় সেরকম করেই প্রদর্শনের কাজ করে। একটি ই-পেপার ডিসপ্লে ক্ষুদ্র কালি ক্যাপসুল দিয়ে পূর্ণ থাকে, যাদের বৈদ্যুতিক চার্জ রয়েছে। প্রতিটি ক্যাপসুলের কিছু কালি সাদা, কিছু কালো থাকে। কালির ক্যাপসুলগুলো বিভিন্নভাবে সাজিয়ে তোলে বৈদ্যুতিক ক্ষেত্রগুলো ব্যবহার করে ডিসপ্লের পর্দায় বিভিন্ন জিনিস (টেক্সট, ছবি) দেখানো হয়।

সুত্রঃ Wired, Forbes etc.

৫৫.
কোনো ওয়েবসাইটের মালিক তার ওয়েবপেজের খালি জায়গায় অর্থের বিনিময়ে কোন কোম্পানির বিজ্ঞাপন দিলে তা কোন ধরণের ই-কমার্স?
  1. ক) Business to Consumer: B2C
  2. খ) Business to Business: B2B
  3. গ) Consumer to Business: C2B
  4. ঘ) Consumer to Consumer: C2C
ব্যাখ্যা
কোনো ওয়েবসাইটের মালিককে ব্লগ পোস্ট, ভিডিও বা পডকাস্টের মাধ্যমে পণ্যের review করার জন্য বিক্রয়কারী প্রতিষ্ঠান অর্থ প্রদান করলে Consumer to Business: C2B ই-কমার্স সংগঠিত হয়। আবার, কোনো ওয়েবসাইটের মালিক তার ওয়েবপেজের খালি জায়গায় অর্থের বিনিময়ে কোন কোম্পানির বিজ্ঞাপন দিলে তাও Consumer to Business সিস্টেমে ই-কমার্স সংগঠিত হয়
৫৬.
নিচের কোন পদ্ধতিতে অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়-
  1. ক) ডেবিট কার্ড দ্বারা
  2. খ) ভিসা কার্ড দিয়ে
  3. গ) ক্রেডিট কার্ডের মাধ্যমে
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াও ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ই-কর্মাসের পেমেন্ট করা যায়।
৫৭.
অটোমেটেড টেলার মেশিন-
  1. ক) টিকেট কেনার জন্য ব্যবহৃত হয়
  2. খ) স্বল্প খরচে ছবি তোলার জন্য ব্যবহৃত হয়
  3. গ) ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
  4. ঘ) আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য ব্যবহৃত হয়
ব্যাখ্যা
এটিএম (ATM) এর পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন (Automated Teller Machine)। বর্তমানে এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। এর মাধ্যমে দিনের যেকোনো সময় অর্থ জমা, উত্তোলন ও স্থানান্তর করা যায়। ব্যাংক তার গ্রাহককে একটি করে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। কার্ডের মাধ্যমে গোপন নম্বর ব্যবহার করে যেকোন দিন যেকোন সময় ব্যাংক হতে টাকা উত্তোলন, জমা বা স্থানান্তর করা যায়।
৫৮.
বেআইনিভাবে কারো বই ইন্টারনেট থেকে নামিয়ে পড়া কোন আইনের লঙ্ঘন?
  1. ক) তথ্য প্রযুক্তি আইন
  2. খ) ফৌজদারি আইন
  3. গ) কপিরাইট আইন
  4. ঘ) কোম্পানি আইন
ব্যাখ্যা

পাইরেসি বা তাস্কর্য
পাইরেসি স্পষ্টত মেধাস্বত্ব লঙ্ঘন। এর উদাহরণ বিভিন্ন ক্ষেত্র থেকে দেওয়া যায়।
যেমন, বৈধ চুক্তিবিহীন গ্রন্থপ্রকাশ থেকে শুরু করে পুরো গ্রন্থের অননুমোদিত ফটোকপিকরণ, নকল সিডি, নকল সফটওয়ার কিংবা মোবাইল ফোনের রিংটোনে সঙ্গীতের যথেচ্ছ ব্যবহার ইত্যাদি।
অবৈধ নকল বলতে হুবহু, পুরোপরি বা আংশিক নকল বোঝায়। আংশিক নকল বলতে যে কর্মে কপিরাইট বিদ্যমান আছে তেমন কোনো কর্মের অনুমতিহীন ব্যবহার বোঝায়।
সুত্রঃ বাংলাদেশে কপিরাইট আইন : সংজ্ঞা ও সমীক্ষা, মুহম্মদ নূরুল হুদা এবং কপিরাইট পকেটবুক।

কপিরাইট আইনঃ
যেকোনো ধরণের প্রকাশনার মেধাসত্ব ভোগের অধিকার নিশ্চিত করার জন্য।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনঃ
তথ্য ও যোগাযোগ "প্রযুক্তির" আইনগত বৈধতা ও নিরাপত্তা প্রদান এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন।

ডিজিটাল নিরাপত্তা আইনঃ
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন।

৫৯.
ওয়াই-ফাই (Wi-Fi) এর মাধ্যমে সৃষ্টি করা যায়-
  1. ক) সিটি এরিয়া নেটওয়ার্ক
  2. খ) লোকাল এরিয়া নেটওয়ার্ক
  3. গ) মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক
  4. ঘ) মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক
ব্যাখ্যা
Wireless Fidelity এর সংক্ষিপ্তরূপ Wi-Fi। এটি তারহীন স্থানীয় এলাকা নেটওয়ার্ক বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN - Wireless Local Area Network) তৈরি করতে সক্ষম।
৬০.
অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে কী বলে?
  1. ক) Modulation
  2. খ) Demodulation
  3. গ) Transformation
  4. ঘ) Translation
ব্যাখ্যা
ইংরেজি Modem শব্দটি Modulator ও Demodulator শব্দের সংক্ষিপ্ত রূপ। এটি মূলতঃ এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদানে সাহায্য করে। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে বলে মডুলেশন এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে বলে ডিমডুলেশন।