পরীক্ষা আর্কাইভ

৩২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

পরীক্ষাPSCতারিখ৯ মার্চ, ২০১২সময়45 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
৩২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল প্রশ্ন ও সমাধান [মুক্তিযুদ্ধার সন্তান, মহিলা, উপজাতি, কারিগরি, পেশাগত]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৩২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

PSC · ৯ মার্চ, ২০১২ · ১০০ প্রশ্ন

.
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
  1. ক্যাপাসিটর হিসেবে
  2. ট্রান্সফরমার হিসেবে
  3. রেজিস্টর হিসেবে
  4. রেক্টিফায়ার হিসেবে
ব্যাখ্যা
ডায়োড: 
- ডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়, উল্টো সংযােগে হয় না। 
- ডায়োডের ব্যবহারের কোন শেষ নেই। 
- সাধারণ ডায়োড ছাড়াও বিভিন্ন রঙিন ছােট ছােট আলো হল Light Emitting Diode. 
- একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন ডায়োড তৈরি করা হয়। 
- এটি মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে। 
- রেকটিফায়ার এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
  1. ৫০ হার্জ
  2. ২২০ হার্জ
  3. ২০০ হার্জ
  4. ১০০ হার্জ
ব্যাখ্যা
বিদ্যুৎ: 
- যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current ) বলে।
- আমাদের দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে।
অর্থাৎ, বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ। 

- বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কতৃক ৪ ধরনের বিদ্যুত সরবরাহ করা হয়। 
যথা- 
১। নিম্নচাপ (এলটি): ২৩০/৪০০ ভোল্ট। 
- বিদ্যুৎ সরবরাহ: নিম্নচাপ এসি সিঙ্গেল ফেজ ২৩০ ভোল্ট এবং তিন ফেজ ৪০০ ভোল্ট। 
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড। 

২। মধ্যমচাপ (এমটি): ১১ কেভি। 
-বিদ্যুৎ সরবরাহ: মধ্যমচাপ এসি ১১ কেভি। 
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড। 

৩। উচ্চচাপ (এইচটি): ৩৩ কেভি । 
- বিদ্যুৎ সরবরাহ: উচ্চচাপ এসি ৩৩ কেভি। 
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড। 

৪। অতি উচ্চচাপ (ইএইচটি): ১৩২ কেভি এবং ২৩০ কেভি । 
- বিদ্যুৎ সরবরাহ: অতি উচ্চচাপ এসি ১৩২ কেভি এবং ২৩০ কেভি। 
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড। 

উৎস: desco.org.b; বিজ্ঞান, অষ্টম শ্রেণি এবং জাতীয় তথ্য বাতায়ন।
.
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
  1. ঊষা
  2. গোধূলি
  3. গুরুবৃত্ত
  4. ছায়াবৃত্ত
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে ছায়াবৃত্ত বলে। 
- আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র আলোকিত অংশ পৌঁছায় সেখানে প্রভাত হয়। 
- প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেখানে ঊষা এবং সন্ধ্যার কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে গোধূলি বলে। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
.
মৌমাছির চাষ হলো-
  1. এপিকালচার
  2. সেরিকালচার
  3. পিসিকালচার
  4. হর্টিকালচার
ব্যাখ্যা
আধুনিক চাষ: 
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার; 
- মৌমাছির পালন বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার; 
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে - পিসিকালচার; 
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে - প্রণকালচার; 
- মৌমাছির চাষ বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার
- রেশমের চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার; 
- উদ্যানবিদ্যা বিষয়ক বিদ্যাকে বলে - হর্টিকালচার; 
- পাখিপালন বিষয়ক বিদ্যাকে বলে - এভিকালচার; 
- সামুদ্রিক মৎস পালনবিদ্যাকে বলে - মেরিকালচার। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
.
দুধে থাকে-
  1. সাইট্রিক এসিড
  2. ল্যাকটিক এসিড
  3. নাইট্রিক এসিড
  4. এসিটিক এসিড
ব্যাখ্যা
- আমরা প্রতিদিন যেসব খাবার গ্রহণ করে থাকি তার মধ্যে বিভিন্ন ধরণের এসিড থাকে।
যেমন- 
• ভিনেগারে থাকে ইথানয়িক এসিড, 
দুধে থাকে ল্যাকটিক এসিড
• সফট ড্রিংকসে থাকে কার্বনিক এসিড, 
• কমলালেবু বা লেবুতে থাকে সাইট্রিক এসিড, 
• তেতুলে থাকে টারটারিক এসিড, 
• চায়ে থাকে ট্যানিক এসিড। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
.
কোনটি জৈব অম্ল?
  1. নাইট্রিক এসিড
  2. হাইড্রোক্লোরিক এসিড
  3. এসিটিক এসিড
  4. সালফিউরিক এসিড
ব্যাখ্যা
দুর্বল এসিড: 
- সাধারণত জৈব এসিড গুলো দুর্বল হয়ে থাকে। 
- বিভিন্ন শাকসবজি ফল-মূলে এ এসিডগুলো বিদ্যমান থাকে। 
- তাই জৈব এসিড খাওয়ার উপযোগী। 
যেমন: ইথানয়িক এসিড, টারটারিক এসিড, এসিটিক এসিড, সাইট্রিক এসিড, এসকরবিক এসিড, ম্যালিক এসিড ইত্যাদি। 

শক্তিশালী এসিড: 
- অজৈব এসিড গুলো সাধারণত শক্তিশালী এসিড হয়ে থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকারক। 
- তাই অজৈব এসিডগুলো খাওয়া যায় না। 
যেমন: হাইড্রোক্লোরিক এসিড, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড ইত্যাদি। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
এন্টিবায়োটিকের কাজ-
  1. রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
  2. জীবাণু ধ্বংস করা
  3. ভাইরাস ধ্বংস করা
  4. দ্রুত রোগ নিরাময় করা
ব্যাখ্যা
- এন্টিবায়োটিকের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। 

এন্টিবায়োটিক: 
- এন্টিবায়োটিক হলো এমন একটা উপাদান যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে সংগ্রহ করে অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কে ধ্বংস জন্য বা তার বংশবৃদ্ধি রোধ করার জন্য ব্যবহার করা হয়। 
- এন্টিবায়োটিক ভাইরাসের ক্ষেত্রে অকার্যকর। 

এন্টিবায়োটিকের ক্ষতিকর দিক: 
১. এন্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারে রাসায়নিক বিক্রিয়ায় শারীরিক স্থূলতার ঝুঁকি থাকে। 
২. এন্টিবায়োটিক অন্ত্রের অনেক উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে যাতে অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা কমে গিয়ে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভবনা বেড়ে যায়। 

এন্টিবায়োটিকের ক্ষতিকর দিক রোধে করণীয়: 
১) ডাক্তারের পরামর্শ ছাড়া সাধারন রোগে ভুগলেই এন্টিবায়োটিক ব্যবহার না করা। 
২) ডাক্তারের পরামর্শ মত ডোজ ও সময় অনুসারে এন্টিবায়োটিক সেবন করা। 
৩) ডাক্তারের ব্যবস্থাপত্রে দেয়া ঔষধের ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞেস করা, কোন ঔষধ কেন দেয়া হয়েছে সে সম্পর্কে ধারনা নেয়া। 
৪) মেয়াদ উত্তীর্ণ এন্টিবায়োটিক সেবন না করা। 

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
মাশরুম এক ধরনের-
  1. অপুষ্পক উদ্ভিদ
  2. পরজীবী উদ্ভিদ
  3. ফাঙ্গাস
  4. অর্কিড
অনির্ধারিত
ব্যাখ্যা
- ফানজাই (ছত্রাক) রাজ্যভুক্ত অধিকাংশ জীবই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। 
- দেহ এককোষী বা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত। 
- এদের নিউক্লিয়াস সুগঠিত ও কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। যেমন- ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। 
- মাশরুম মূলত এক ধরনের ছত্রাক বা ফাংগাস। 
- মাশরুম এক ধরনের ছত্রাক আর ছত্রাক হলো একটি অপুষ্পক উদ্ভিদ। 

অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে নেওয়া হলো

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
  1. প্রতিসরণ
  2. বিচ্ছুরণ
  3. অপবর্তন
  4. অভ্যন্তরীণ প্রতিফলন
ব্যাখ্যা
- অপটিক্যাল ফাইবারে 'আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন' ঘটে। 

অপটিক্যাল ফাইবার: 
- অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাঁচতন্তু। 
- এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। 
- আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। 
- আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। 
- এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। 

- সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। 
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। 
- এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। 
- সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
১০.
যকৃতের রোগ কোনটি?
  1. জন্ডিস
  2. টাইফয়েড
  3. হাম
  4. কলেরা
ব্যাখ্যা
জন্ডিস: 
- জন্ডিস হলো ভাইরাস জনিত রোগ। 
- জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক, চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। 
- বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং অস্থিমজ্জায়। জমা হয় প্লীহাতে। 
- যকৃতের মধ্যে অবস্থিত প্লীহা বিলিরুবিন উৎপন্ন হওয়ার প্রধান স্থান হিসেবে স্বীকৃত। 
- যা কনজুগেশনের মাধ্যমে যকৃতে পৌঁছায়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১১.
স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়-
  1. সালফিউরিক এসিড
  2. নাইট্রিক এসিড
  3. সাইট্রিক এসিড
  4. কার্বোলিক এসিড
ব্যাখ্যা
- 1 মোল HNO3 ও 3 মোল HCl এর মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে। 
- স্বর্ণের খাঁদ বের করতে এই অম্ল ব্যবহৃত হয়। 
স্বর্ণের খাদ বের করার জন্য তাকে নাইট্রিক এসিড দিয়ে পোড়ানো হয়। 
- আর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত  হয় সালফিউরিক এসিড। 
- অভিজাত ধাতুসমূহ (যেমন- স্বর্ণ, প্লাটিনাম) যেকোনো গাঢ়তার হাইড্রোক্লোরিক এসিড বা নাইট্রিক এসিডে দ্রবীভূত হয় না, কিন্তু এরা অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্লে দ্রবীভূত হয়। 

উৎস: MIT 
১২.
পিতলের উপাদান হলো-
  1. তামা ও টিন
  2. তামা ও নিকেল
  3. তামা ও সিসা
  4. তামা ও দস্তা
ব্যাখ্যা
সংকর ধাতু: 
- দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। 
যেমন- 
- কাঁসা বা ব্রোঞ্জ হলো কপার ও টিনের সংকর ধাতু। 
- পিতল হলো তামা ও দস্তার (জিঙ্ক) সংকর ধাতু। 
- সংকর ধাতু পিতলে ৬৫% তামা এবং ৩৫% দস্তা মিশ্রিত থাকে। 
- সংকর ধাতু পিতলের প্রধান উপাদান হলো তামা যা শতকরা ৬৫% থাকে। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৩.
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
  1. এক কিলোওয়াট-ঘণ্টা
  2. এক ওয়াট-ঘণ্টা
  3. এক কিলোওয়াট
  4. এক ওয়াট
ব্যাখ্যা
কিলোওয়াট-ঘণ্টা: 
- এক ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, সেটি হচ্ছে এক ওয়াট-ঘণ্টা। 
১ ওয়াট-ঘণ্টা = ১ ওয়াট × ১ঘণ্টা 
- অনেক সময় ওয়াট-ঘণ্টার পরিবর্তে কিলোওয়াট ঘণ্টাও ব্যবহার করা হয়। 
১ কিলোওয়াট-ঘণ্টা = ১০০০ ওয়াট × ৩৬০০ সেকেন্ড 
= ৩,৬০,০০০০ ওয়াট-সেকেন্ড 
= ৩,৬০,০০০০ জুল। 
অর্থাৎ শক্তির এককে এটি ৩.৬ মেগা জুল। 

- আন্তর্জাতিকভাবে, তড়িৎ সরবরাহকে কিলোওয়াট-ঘন্টা এককে পরিমাপ করা হয়। 
- এই একককে বোর্ড অব ট্রেড (BOT) ইউনিট সংক্ষেপে ইউনিট বলে। 
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে এক কিলোওয়াট ঘন্টা বুঝায়। 
- আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তা কিলোওয়াট-ঘণ্টা এককে হিসেব করা হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৪.
পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
  1. ডায়োড
  2. ট্রান্সফরমার
  3. ট্রানজিস্টার
  4. অ্যামপ্লিফায়ার
ব্যাখ্যা
পারস্পারিক আবেশ: 
- পাশাপাশি স্থাপিত দুটি কুন্ডলীর মধ্যে একটিতে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তনের ফলে অপর কুন্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে পারস্পারিক আবেশ বলে। 
- জেনারেট, মোটর ও ট্রান্সফরমারে পারস্পারিক আবেশ ব্যবহৃত হয়। 

ট্রান্সফরমার: 
- যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার বলে। 
- ট্রান্সফর্মার দুই প্রকার। 
যথা- 
১. স্টেপ আপ ট্রান্সফর্মার এবং 
২. স্টেপ ডাউন ট্রান্সফর্মার। 
- ট্রান্সফরমারে মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা বেশী হলে সেটি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়। 
- ট্রান্সফরমারের গৌণ কুন্ডলীর পাক সংখ্যা বেশী হলে সেটি স্টেপ আপ ট্রান্সফরমার হয়। 

উৎস: 
১. সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
  1. ওডোমিটার
  2. ক্রনমিটার
  3. ট্যাকোমিটার
  4. ক্রেসকোগ্রাফ
ব্যাখ্যা
ক্রেসকোগ্রাফ: 
- উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম 'ক্রেসকোগ্রাফ'। 
- এটি আবিষ্কারক হলেন জগদীশচন্দ্র বসু। 
- তিনি প্রচুর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে, উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক সাদৃশ্য আছে। 

অন্যদিকে, 
- উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র - ট্যাকোমিটার। 
- মোটর গাড়ির গতি নির্নায়ক যন্ত্র - ওডোমিটার। 
- সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র - ক্রনোমিটার। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
১৬.
সেট A = {x ∈N : x2 > 8, x3 < 30} হলে x এর সঠিক মান কোনটি?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 8, x3 < 30} হলে x এর সঠিক মান কোনটি?

সমাধান:
x2 > 8; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 30; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2, 3}
= {3}
১৭.
x - 1/x = 7 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. 334
  2. 154
  3. 364
  4. 512
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 7 হলে, x3 - 1/x3 এর মান কত?

সমাধান: 
x - 1/x = 7 

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3x.1/x(x - 1/x)
= 73 + 3 × 7
= 343 + 21 
= 364
১৮.
x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
  1. x + y + 1
  2. xy
  3. xy + 2
  4. x + y
ব্যাখ্যা
প্রশ্ন:  x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
ক) x + y + 1 = 3 + 5 + 1 = 9 ⇒ বিজোড় সংখ্যা।
খ) xy = 3 × 5 = 15 ⇒ জোড় সংখ্যা)।
গ) xy + 2 = (3 × 5) + 2 = 15 + 2 = 17 ⇒ বিজোড় সংখ্যা এবং 
ঘ) x + y = 3 + 5 = 8 ⇒ জোড় সংখ্যা।
 
∴  x + y জোড় সংখ্যা হবে।
১৯.
৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৯৮ ব. সে.মি.
  2. ৪৯ ব. সে.মি.
  3. ১৯৬ ব. সে.মি.
  4. ১৪৬ ব. সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = x√২  সে.মি.

এখন
∴ x√২ = ১৪
⇒ x = ১৪/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৪/√২)
= ১৯৬/২
= ৯৮ বর্গসে.মি.
২০.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ১৫০°
  3. ২৭০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
 
সমাধান:

ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ x + y + z = b + c + a + c + a + b
= 2 (a + b + c)
= 2 × 180°
= 360°

∴ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০ ডিগ্রি
২১.
১, ৩, ৬, ১০, ১৫, ২১,................ ধারাটির দশম পদ কত?
  1. ৪৫
  2. ৫৫
  3. ৬২
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ২১.............ধারাটির দশম পদ কত? 

সমাধান: 
ধারাটির - 
১ম পদ = ১
২য় পদ = ১ + ২ = ৩ 
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০ 
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
৭ম পদ = ২১ + ৭ = ২৮
৮ম পদ = ২৮ + ৮ = ৩৬
৯ম পদ = ৩৬ + ৯ = ৪৫
∴ ১০ ম পদ = ৪৫ + ১০ = ৫৫ 
২২.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ২০%
  3. ৩০%
  4. ৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
 
সমাধান:
৩টির ক্রয়মূল্য ১ টাকা
১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা

২টির বিক্রয়মূল্য ১ টাকা
১টির বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ হয় =(১/২) - (১/৩)
= (৩ - ২)/৬ টাকা
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৩ × ১০০)/৬
= ৫০ টাকা
২৩.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ৩ গুণ
  2. ৯ গুণ
  3. ১২ গুণ
  4. ১৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr= 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
২৪.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ১৮০°
  2. ২৭০°
  3. ৩৬০°
  4. ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
= ৩/২ বার 

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ৩/২ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি
=৫৪০ ডিগ্রি
২৫.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫ 

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

এদের যোগফল, ৪ + ৫ + ৬ 
= ১৫
২৬.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?
  1. ৬ মিটার
  2. ১০ মিটার
  3. ১৮ মিটার
  4. ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ঘরটির প্রস্থ = ক মিটার
ঘরটির দৈর্ঘ্য = ক + ৪ মিটার
ঘরটির পরিসীমা = ২(ক + ৪ + ক) মিটার

এখন,
২(ক + ৪ + ক) = ৩২
বা, ২(২ক + ৪) = ৩২
বা, ৪ক + ৮ = ৩২
বা, ৪ক = ৩২ - ৮
বা, ৪ক = ২৪
বা, ক = ৬

সুতরাং, ঘরটির দৈর্ঘ্য = (৬ + ৪) মিটার
= ১০ মিটার
২৭.
√2/(√6 + 2) = কত?
  1. 3 - √2
  2. √3 - √2
  3. √3 + √2
  4. √3 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: √2/(√6 + 2) = কত?

সমাধান: 
√2/(√6 + 2) = √2/{√2(√3 + √2)}
= 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
= (√3 - √2)/1
= (√3 - √2)
২৮.
x2 - 8x - 8y + 16 + y2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
  1. 4xy
  2. 2xy
  3. 6xy
  4. 8xy
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 8x - 8y + 16 + y2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
x2- 8x - 8y + 16 + y2
=x2 + y2 + 16 - 8x - 8y
=(x)2 + (y)2 + (- 4)2 + 2.x.y + 2.y.(- 4) + 2.(- 4).x - 2xy
=(x + y - 4)2 - 2xy

সুতরাং রাশিটির সাথে 2xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।
২৯.
ABCD চতুর্ভুজে AB || CD, AC = BD এবং ∠A = 90°হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
  1. সামান্তরিক
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন : ABCD চতুর্ভুজে AB ∥ CD, AC = BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?

সমাধান :
আমরা জানি,
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কর্ণদ্বয় সমান ও একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
সুতরাং ABCD চতুর্ভুজে AB || CD, AC = BD এবং ∠A = 90° হলে চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র হবে।
৩০.
কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১২/১৫
  2. ৫/৬
  3. ১১/১৪
  4. ১৭/২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
১২/১৫ = ০.৮০
৫/৬ = ০.৮৩
১১/১৪ = ০.৭৯
১৭/২১ = ০.৮১
৩১.
  1. ৪৭/৯০
  2. ৪৩/৯০
  3. ৪৩/৯৯
  4. ৪৭/৯৯
ব্যাখ্যা
প্রশ্ন:
সমাধান:
৩২.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-
  1. x + y + 1
  2. x - y
  3. x + y - 1
  4. x - y -1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-

সমাধান:
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y +1)
= x2 - (y - 1)2
= (x + y - 1)(x - y +1)

∴  x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক  (x + y - 1).
৩৩.
log28 = কত?
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: log28= কত?

সমাধান:
log28
= log2(2)3
= 3log22
= 3 × 1
= 3
৩৪.
x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু কোনটি?
  1. xy
  2. x + y
  3. xy(x + y)
  4. x2y(x + y)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু কোনটি?

সমাধান:
প্রথম রাশি = x3 + x2y
= x2(x + y)

দ্বিতীয় রাশি= x2y + xy2
= xy(x + y)

∴ ল.সা.গু.= x2y(x + y)
৩৫.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
  1. 1 মিটার
  2. 2 মিটার
  3. 3 মিটার
  4. 4 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √3(a + 2)2/4

প্রশ্নমতে,
{√3(a + 2)2/4} - (√3a2/4) = 3√3
বা, (√3/4){(a + 2)2 - a2} = 3√3
বা, a2 + 4a + 4 - a2 = 12
বা, 4a + 4 = 12
বা, 4a = 8
a = 2
৩৬.
To 'raise one's brows' indicate-
  1. annoyance
  2. disapproval
  3. indifference
  4. surprise
ব্যাখ্যা
• To 'raise one's brows' indicate - surprise.

• Raise your eyebrows
English Meaning: to show surprise by moving your eyebrows upwards.
Bangla Meaning: বিস্মিত হওয়া / চোখ কপালে উঠা।

Ex. Sentence: He raised his eyebrows at my explanation.
Bangla Meaning: আমার ব্যাখ্যা শুনে সে বিস্মিত হলো।

ঘ) surprise (noun) [countable noun, uncountable noun]
- চমক; বিস্ময়; আশ্চর্য; চমৎকৃত; চমৎক্রিয়।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) annoyance (noun) [Uncountable noun] [Countable noun] 
- বিরক্তি; অসন্তোষ: বিরক্তিকর বস্তু বা বিষয়

খ) disapproval (noun)
- অননুমোদন।

গ) indifference (noun) [uncountable noun]
- ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses-
  1. hyperbole
  2. interrogation
  3. command
  4. wonder
ব্যাখ্যা
• The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses - wonder.
- যা কেউ ভাবে নি তাই ঘটেছে এটা বুঝাতে wonder হবে।
- "Who would have thought" একটি rhetorical expression., যা বোঝায় যে শাইলক এতটা নিষ্ঠুর হবে, তা কল্পনাও করা হয়নি।
- এখানে প্রকৃতপক্ষে প্রশ্ন করা হয়নি; বরং শাইলকের নিষ্ঠুরতায় বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করা হয়েছে।

• উক্ত লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক "The Merchant of Venice" থেকে নেওয়া। এটি শাইলকের চরিত্র সম্পর্কে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে। শাইলক একজন ইহুদি সুদখোর হিসেবে উপস্থাপিত, যাকে এই নাটকে একটি বিতর্কিত এবং জটিল চরিত্র হিসেবে দেখানো হয়েছে।
- এই ধরনের উক্তি শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন চরিত্রের সংলাপে পাওয়া যায়, যেখানে মানব চরিত্রের অসংগতি এবং নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
 
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত। 
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender. 
- এটি একটি five acts বিশিষ্ট  tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।

• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

• Some important quotes of The Merchant of Venice: 
- All that glitters is not gold
- The devil can cite Scripture for his purpose. 
- It is a wise father that knows his own child. 
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.

Source: Britannica.
৩৮.
Choose the correct synonym for 'Extempore'-
  1. Planned
  2. Improvise
  3. Impromptu
  4. Immediate
ব্যাখ্যা
• বিভিন্ন Dictionary অনুযায়ী, Extempore এর সমার্থক শব্দ হচ্ছে - Improvise এবং Impromptu.
• Extempore হচ্ছে adjective এবং Improvise (ভেরব) এবং Impromptu (adjective)।
- Parts of speech এর ভিত্তিতে তাই সঠিক উত্তর রাখা হয়েছে -  Impromptu.

• Extempore (adjective)

English Meaning: Spoken or done without preparation.
Bangla Meaning: পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া (উক্ত বা রচিত বা কৃত): উপস্থিত বক্তৃতা।

Synonym: impromptu, improvise, spontaneous, unscripted, ad-lib.
Antonym: rehearsed, planned
 
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Planned (noun)
- (ঘরবাড়ি) নকশা; আলেখ্য; আকল্প:

খ) Improvise (verb transitive), (verb intransitive)
- বাজাতে বাজাতে সুর সৃষ্টি করা কিংবা আবৃত্তি করতে করতে কবিতা রচনা করা; প্রত্যুৎপন্নভাবে/উপস্থিত মতো রচনা করা:

গ) Impromptu (adjective), (adverb) (noun)
- প্রত্যুৎপন্ন; অযত্নপূর্ব; অচিন্ত্যপূর্ব; উপস্থিতমতো; প্রত্যুৎপন্নভাবে ইত্যাদি: উপস্থিতভাবে রচিত বলে প্রতীয়মান সাংগীতিক রচনাবিশেষ; প্রত্যুৎপন্ন সংগীত।

ঘ) Immediate (adjective)
-  (স্থান ও কাল) অব্যবহিত; আসন্ন; নিকট; সন্নিহিত; উপস্থায়ী; তাৎক্ষণিক; তাৎকালিক। 

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
What is the most appropriate synonym of the word, 'Menacing' from the options below:
  1. Encouraging
  2. Alarming
  3. Promising
  4. Auspicious
ব্যাখ্যা
• Menacing (verb transitive)
- ভীতিপ্রদর্শন করা; হুমকি দেওয়া।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Encouraging (verb transitive)
- উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা। 

খ) Alarming (participial adjective)
- বিপদাশঙ্কাপূর্ণ; ভয়ঙ্কর; ত্রাসজনক।

গ) Promising (adjective)
- প্রতিশ্রুতিময়; সম্ভাবনাময়; প্রতিশ্রুতিপূর্ণ।

ঘ) Auspicious (adjective)
- শুভ; অনুকূল; সুপ্রসন্ন; মাঙ্গলিক:  শুভক্ষণ; শুভযোগ; শুভলগ্ন।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Alarming শব্দটি Menacing এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪০.
Choose the correct antonym for 'Oblige'-
  1. Bind
  2. Require
  3. Bother
  4. Censure
ব্যাখ্যা
• Oblige 
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে। 

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা। 
 
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।

 গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা:  (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো। 

ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা:  তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।

- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।  
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র  Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই। 
- সুতরাং সঠিক উত্তর: Bother

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪১.
'Cynical' (antonym)
  1. Pessimistic
  2. Gullible
  3. Equivocal
  4. Liberal
ব্যাখ্যা
• Cynical (adjective)
- নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।

Antonyms of Cynical - Gullible, optimistic, credulous, etc.
Synonyms of Cynical - Pessimistic, bitter, resentful, soured, distorted, disenchanted, disillusioned, disappointed, skeptical, distrustful, suspicious, misanthropic.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Pessimistic (adjective)
- হতাশাপ্রবণ; দুঃখবাদী।

খ) Gullible (adjective)
- সহজে প্রতারণাযোগ্য।

গ) Equivocal (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।

ঘ) Liberal (adjective)
- বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর। 

• শব্দগুলোর অর্থানুযায়ি বুঝা যাচ্ছে, অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Gullible শব্দটি Cynical এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৪২.
Select the alternative which best expresses the meaning of the given sentence: ''We were no more surprised than Rahman''.
  1. We were less surprised than Rahman.
  2. We were all surprised.
  3. Rahman was less surprised than us.
  4. We were as surprised as Rahman.
ব্যাখ্যা
• বাক্যটি "We were no more surprised than Rahman" দ্বারা বুঝায় অর্থ-আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না।
- এর মানে হলো, আমরা রহমানের মত বিস্মিত ছিলাম। 
- তাই এর alternative হবে - ঘ) We were as surprised as Rahman.
• "no more surprised than"-এর অর্থ হলো "সমানভাবে অবাক হওয়া", কারণ এটি তুলনামূলকভাবে বলছে যে একজন আরেকজনের চেয়ে বেশি অবাক হয়নি।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) "We were less surprised than Rahman" বোঝায় আমরা রহিমের চেয়ে কম অবাক হয়েছিলাম, যা ভুল।
খ) "We were all surprised" শুধু অবাক হওয়ার তথ্য দেয়, তুলনা নয়।
গ) "Rahman was less surprised than us" ঠিক উল্টো অর্থ প্রকাশ করে।
৪৩.
Not once has our neighbour invited us into his house.
  1. Our neighbour has invited us into his house not once but many times.
  2. Our neighbour has never invited us into his house .
  3. Occasionally our neighbour has invited us into his house .
  4. Our neighbour has not always invited us into his house .
ব্যাখ্যা
• Not once has our neighbour invited us into his house.
- এর অর্থ হলো আমাদের প্রতিবেশি একবারো আমাদেরকে তার বাসায় দাওয়াত করে নি।যার মানে দাঁড়ায় আমাদের প্রতিবেশি কখনো আমাদেরকে তার বাসায় দাওয়াত করে নি
- তাই এর alternative হবে খ) Our neighbour has never invited us into his house.
- "Not once" মানে একবারও নয়, যা স্পষ্টভাবে বোঝায় "never"।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) "not once but many times" সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
গ) "occasionally" মানে মাঝে মাঝে, যা মূল বাক্যের অর্থের সাথে মেলে না।
ঘ) "not always" মানে কখনো কখনো আমন্ত্রণ জানানো হয়নি, যা মূল বাক্যের অর্থের বিপরীত।
৪৪.
Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentence : Travellers ____ their reservation well in advance if they want to visit the St. Martin's island.
  1. had better to get
  2. had to better get
  3. had better get
  4. had better got
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had better get.
- Complete sentence: Travellers had better get their reservation well in advance if they want to visit the St. Martin's island.
- Bangla Meaning: যাত্রীদের উচিত আগে থেকেই তাদের রিজার্ভেশন নিশ্চিত করা, যদি তারা সেন্ট মার্টিন দ্বীপে যেতে চান।

• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.
৪৫.
After food has been dried or canned ____ for later consumption.
  1. it should be stored
  2. That it should be stored
  3. should be stored
  4. which should be stored
ব্যাখ্যা
• After দিয়ে শুরু হওয়ায় বুঝা যাচ্ছে এটি একটি Subordinate clause.
- তাই এই বাক্যের Second clause টি independent clause হবে।
- তাই সেখানে sub+verb structure থাকবে। 
- উভয় clause  এ একই sub+verb use করতে হবে।
- Structure: After + clause (subject+verb), Clause (subject +verb)

• নিয়মানুযায়ী, সঠিক উত্তর হবে - it should be stored.
- Complete sentence: After food has been dried or canned it should be stored for later consumption.
- Bangla meaning: খাবার শুকানো বা ক্যান করা হলে, তা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা উচিত।
৪৬.
Choose the word/phrase that best retains the meaning o f the underlined word/phrase in the given sentence: Despite being a brilliant scientist, he does not seem to ''get his ideas across''.
  1. make his ideas understood
  2. get his ideas down pat
  3. summarise his ideas
  4. put together his ideas
ব্যাখ্যা
• Get something across to somebody 
English meaning: to be communicated or understood; to succeed in communicating something
Bangla Meaning: কাউকে কিছু বুঝাতে পারা অর্থাৎ, make something understood.

• "get his ideas across" একটি idiomatic expression, যার অর্থ হলো "তার ভাবনাগুলো অন্যদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা"।
- তাই সঠিক উত্তর হবে - make his ideas understood.

• Despite being a brilliant scientist, he does not seem to ''get his ideas across''.
- Bangla Meaning: একজন অসাধারণ বিজ্ঞানী হওয়া সত্ত্বেও, তিনি তার ধারণাগুলো স্পষ্টভাবে বোঝাতে পারেন না।

Source: Oxford Learner's Dictionary.
৪৭.
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
  1. flimsy
  2. coarse
  3. gracious
  4. Friendly
ব্যাখ্যা
• What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ। 
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে। 

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি।  ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।

খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে;  অমার্জিত; অনিষ্ট।

ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৮.
Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: ''Every'' man or woman ''should'' vote ''for'' the candidate of ''their'' choice.
  1. Every (1)
  2. should (2)
  3. for (3)
  4. their (4)
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - their (4)
- এই বাক্যটিতে Every+ subject singular noun হওয়ায় তার পরবর্তী pronoun ও singular হবে। 
- Each/each of/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসবে৷

• সঠিক বাক্যটি হবে - Every man or woman should vote for the candidate of his or her choice.
- বাংলা অর্থ - প্রত্যেক পুরুষ বা মহিলার উচিত তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়া।
৪৯.
Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: A doctor may be able ''to diagnose'' a problem ''prefect'' but he may not able to find a drug ''to which'' the patient ''will respond”.
  1. ক) to diagnose (1)
  2. খ) perfect (2)
  3. গ) to which (3)
  4. ঘ) will respond (4)
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - perfect.
- এখানে, perfect এর স্থলে perfectly বসলে বাক্যটি সঠিক হবে। 
- Verb কে মডিফাই করে adverb এবং তা verb এর পরে বসে।
- Diagnose হলো (verb transitive) লক্ষণ দেখে রোগনির্ণয়, তাই  এর সাথে adverb বসবে।
- perfect এর adverb হলো perfectly.

- Correct sentence: A doctor may be able to diagnose a problem prefectly but he may not able to find a drug to which the patient will respond.
- Bangla Meaning: একজন ডাক্তার কোনো সমস্যা সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হতে পারেন, কিন্তু তিনি এমন একটি ওষুধ খুঁজে নাও পেতে পারেন, যা রোগীর শরীরে কার্যকর হবে।
৫০.
Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: According to experts a good way ''to'' ''improve'' listening skills is ''by'' ''watch'' television, specially news and documentaries.
  1. to (1)
  2. improve (2)
  3. by (3)
  4. watch (4)
ব্যাখ্যা
• By এর পর gerund(verb+ing) হবে।
- সেহেতু watch না হয়ে watching হবে।

- সঠিক বাক্য  - According to experts a good way to improve listening skills is by watching television, specially news and documentaries.
বাংলা অর্থ: বিশেষজ্ঞদের মতে, শ্রবণ দক্ষতা উন্নত করার একটি ভালো উপায় হলো টেলিভিশন দেখা, বিশেষত খবর এবং প্রামাণ্যচিত্র।
৫১.
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair: Words : writer
  1. Laws : policeman
  2. Butter : baker
  3. Chalk : black board
  4. Joy : emotion
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) Butter : baker
• ব্যাখ্যা:
- একজন writer তার কাজের জন্য words ব্যবহার করেন।
- একজন baker তার কাজের জন্য butter (এবং অন্যান্য উপকরণ) ব্যবহার করেন।
- এটি পেশার সাথে উপকরণের সম্পর্ক, যেমন একজন লেখক তার কাজের জন্য শব্দ ব্যবহার করেন, তেমনি একজন বেকার তার কাজের জন্য মাখন ব্যবহার করেন।

• অন্যদিকে, 
ক) Laws : policeman
- আইন এবং পুলিশ একে অপরের সাথে সম্পর্কিত হলেও, এটি পেশার সম্পর্ক নয়, বরং আইনের প্রয়োগের সম্পর্ক।

গ) Chalk : black board
- চক এবং ব্ল্যাকবোর্ডের মধ্যে সম্পর্ক সরঞ্জাম ও পৃষ্ঠার, তবে এটি পেশার সাথে সম্পর্কিত নয়।

ঘ) Joy : emotion
- "Joy" একটি অনুভূতি, যা একটি বিশেষ emotion। তবে এটি পেশার সম্পর্ক নয়, এটি অনুভূতি বা মানসিক অবস্থার সম্পর্ক।
৫২.
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair: Patron:support
  1. spouse : divorce
  2. Artist : imitation
  3. Counselor : advice
  4. Restaurant : customer
ব্যাখ্যা
• Patron : support সম্পর্কের অর্থ হলো একজন Patron (অর্থাৎ সহায়ক বা পৃষ্ঠপোষক) তার পেশাগত বা আর্থিক সহায়তা দিয়ে support (সহায়তা) প্রদান করে।
- এখানে পেশার প্রতি সহায়তা বা সমর্থন বোঝানো হয়েছে।

• তাই, সঠিক উত্তর: গ) Counselor : advice
-  একজন Counselor (পরামর্শদাতা) তার পেশার জন্য advice (পরামর্শ) প্রদান করেন। এখানে একটি পেশা এবং তার সাথে সম্পর্কিত প্রধান কাজের সম্পর্ক রয়েছে।

• অন্যদিকে,
ক) spouse : divorceSpouse (স্বামী/স্ত্রী) এবং divorce (বিবাহবিচ্ছেদ) এর মধ্যে সরাসরি সম্পর্ক নেই যা সমর্থন বা সহায়তার মতো একটি সম্পর্কের প্রতিনিধিত্ব করে।
খ) Artist : imitationএকজন Artist (শিল্পী) imitation (অনুকরণ) করতে পারেন, তবে এটি সমর্থন বা সহায়তার সম্পর্ক নয়। এটি তৈরি বা অনুকরণের সম্পর্ক।
ঘ) Restaurant : customerRestaurant (রেস্টুরেন্ট) এবং customer (গ্রাহক) এর সম্পর্ক সরবরাহকারী এবং গ্রাহক সম্পর্কের মতো, তবে এটি Patron : support সম্পর্কের মতো পেশার জন্য সহায়তার সম্পর্ক নয়।
৫৩.
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair: Heart : human
  1. Wall : brick
  2. Hand : child
  3. Kitchen : house
  4. Engine : car
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Engine : car
• ব্যাখ্যা:
- Heart মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ, যেমন engine একটি গাড়ির গুরুত্বপূর্ণ উপাদান।
- গাড়ি চলানোর জন্য engine অপরিহার্য, ঠিক যেমন মানবদেহের জন্য heart অপরিহার্য।

• অন্যদিকে, 
ক) Wall : brick
- Wall এবং brick এর সম্পর্ক উপাদান এবং গঠন, তবে এটি দেহের গুরুত্বপূর্ণ অংশের সম্পর্ক নয়।

খ) Hand : child
- Hand একটি দেহের অঙ্গ, কিন্তু এটি child (শিশু) এর সাথে সম্পর্কিত নয়, যে সম্পর্কটি গঠন বা উপাদান দ্বারা বোঝানো হয়।

গ) Kitchen : house
- Kitchen একটি বাড়ির অংশ, তবে এটি একটি অঙ্গ বা গাড়ির গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সম্পর্কিত নয়।
৫৪.
Choose the meaning of the given expressions: “No news is good news”
  1. It is likely that we expect bad news.
  2. It is likely to have bad news.
  3. It is likely that nothing bad has happened.
  4. It is unlikely that nothing bad has happened.
ব্যাখ্যা
• No news is good news.
- এটি একটি Proverb.
- English Meaning: said to make someone feel less worried when they have not received information about someone or something, because if something bad had happened, they would have been told about it.
- প্রবাদটির বাংলা অর্থ - "কোনো খবর না থাকাটাই সুখবর।"

 • The underlying message of "No news is good news" is Positive outcomes often come without warning.

• Example Sentence:
1. I haven't heard anything from the repair shop about my car, but I guess no news is good news.
2. She's been away at college, and I haven't received any calls, so I assume no news is good news.
3. We haven't heard anything from the hospital today, but I suppose no news is good news.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৫.
A bird in hand is worth two in the bush.
  1. Take what you have got readily available rather than expecting better in the future.
  2. The seen is better than the unseen.
  3. Promises are better than actuals.
  4. It is no good beating about the bush.
ব্যাখ্যা
• A bird in hand is worth two in the bush.
- এটি একটি Proverb.
- A bird in hand is worth two in the bush - এটি একটি প্রবাদ যার অর্থ অনিশ্চিত অনেক প্রত্যাশার চেয়ে হাতে পাওয়া অল্প জিনিসও ভালো।
- সুতরাং সঠিক উত্তর হবে Take what you have got readily available rather than expecting better in the future.

• The main message conveyed by the proverb "A bird in hand is worth two in the bush" is to appreciate what you have now rather than pursuing uncertain gains.

Example Sentence:
1. After receiving a job offer, she decided to accept it rather than wait for other potential offers, realizing that a bird in hand is worth two in the bush.
2. Johny decided to sell his car to a reliable buyer instead of waiting for a better offer, understanding the principle that a bird in hand is worth two in the bush.

Source: Cambridge Dictionary.
৫৬.
বাংলাদেশের কৃষিতে 'দোয়েল'-
  1. জাতীয় পাখির নাম
  2. কৃষি সংস্থার নাম
  3. উন্নত জাতের গমের নাম
  4. কৃষি যন্ত্রের নাম
ব্যাখ্যা
বিভিন্ন ফসলের উন্নত জাত:
- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ফসল:
• উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী ও আকবর।

অন্যদিকে,
• উন্নত জাতের ধান: ইরাটম, ব্রি হাইব্রিড - ১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
• উন্নত জাতের তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
• উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
• উন্নত জাতের আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ও মােহনভােগ।
• উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
• উন্নত জাতের মরিচ: যমুনা।
• উন্নত জাতের বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
• উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
• উন্নত জাতের তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৫৭.
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো -
  1. অয়ন বায়ু
  2. নিয়ত বায়ু
  3. প্রত্যয়ন বায়ু
  4. মৌসুমী বায়ু
ব্যাখ্যা
বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ:
- বায়ু সর্বদা একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়।
- যেমন- সাধারণত উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়।
- বায়ু প্রবাহের আরেকটি বৈশিষ্ট্য হলো ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়।

- বায়ুপ্রবাহ প্রধানত চার প্রকার।
• নিয়ত বায়ু
• সাময়িক বায়ু
• স্থানীয় বায়ু
• অনিয়মিত বায়ু

⇒ নিয়ত বায়ু:
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে।
- নিয়ত বায়ুপ্রবাহ সারা বছর একই দিকে প্রবাহিত হয়।
- এই বায়ুপ্রবাহ পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- নিয়ত বায়ুকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা-অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
  1. ২০০৮
  2. ২০১১
  3. ২০০৯
  4. ২০১০
ব্যাখ্যা
বাংলাদেশী এভারেস্ট জয়ী:
- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।

⇒ এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।
৫৯.
তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
  1. করিমগঞ্জ
  2. খোয়াই
  3. পেট্রাপল
  4. ডাউকি
ব্যাখ্যা
তামাবিল স্থলবন্দর:
- সিলেট জেলার অন্তর্গত গোয়াইনঘাট উপজেলার তামাবিল নামক স্থানে অবস্থিত।
- বিপরীতে ডাউকি, শিলং, মেঘালয়, ভারত।

⇒ নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম পরিচালিত হয়।

⇒ ডাউকি স্থলবন্দর মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া পাহাড়ে অবস্থিত।
- তামাবিল স্থল শুল্ক বন্দর দিয়েই ভারত থেকে কয়লা আমদানী করা হয়।
- তামাবিল থেকে মেঘালয় রাজ্যের শিলং পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৬০.
BTRC-এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
  1. Bangladesh Telephone Regulatory Commission
  2. Bangladesh Telecommunication Regulatory Commission
  3. Bangladesh Telecom Regulatory Commission
  4. Bangladesh Telephone and Telegraph Regulatory Commission
ব্যাখ্যা
BTRC:
- BTRC-এর পূর্ণরূপ: Bangladesh Telecommunication Regulatory Commission.
– Bangladesh Telecommunication Regulatory Act 2001 এর অধীনে ৩১ জানুয়ারি ২০০২ সালে Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) গঠিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হলো বাংলাদেশের একটি স্বাধীন কমিশন, যা বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ এবং টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণের নিমিত্তে কাজ করে থাকে।
- বিটিআরসি বাংলাদেশে টেলিযোগাযোগ সংক্রান্ত বিষয়াবলী যেমন, সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ এবং ক্যাবল ইত্যাদির রক্ষণাবেক্ষন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করে থাকে।
- ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড গঠিত হয়। অধ্যাদেশটি পরে ১৯৯৫ সালে সংশোধন করা হয়।
- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১, (২০০১ সালের আইন নং ১৮) এর অধীনে প্রতিষ্ঠিত একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন ১৬ এপ্রিল, ২০০১ তারিখে বাংলাদেশ গেজেটে অসাধারণভাবে প্রকাশিত হয়।
- বিটিআরসি ৩১শে এপ্রিল থেকে তার যাত্রা শুরু করে।
- ২০০২ সালের জানুয়ারিতে উক্ত আইনের কার্যক্রম পরিচালনা করা।
- এটি চালু হওয়ার সাথে সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় কর্তৃত্ব, দায়িত্ব এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বিটিআরসি-র উপর ন্যস্ত করা হয়।

উৎস: BTRC ওয়েবসাইট।
৬১.
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
  1. চট্টগ্রাম
  2. পাকশি
  3. সৈয়দপুর
  4. আখাউড়া
ব্যাখ্যা
দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা:
- বাংলাদেশ রেলপথ সরকারি মালিকানা ও সরকার কর্তৃক পরিচালিত দেশের একটি মুখ্য পরিবহন সংস্থা।
- দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত।
- এ কারণে সৈয়দপুরকে রেলওয়ে শহর বলা হয়।
- সৈয়দপুর রেলওয়ে কারখানাটি ১৮৭০ সালে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে প্রতিষ্ঠিত হয়।
- এই রেলওয়ে কারখানাকে কেন্দ্র করেই মূলত সৈয়দপুর শহরের গোড়া পত্তন হয়েছিল।
- এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত হয়।

উল্লেখ্য,
- নাট-বল্টু থেকে শুরু করে রেলওয়ের ব্রডগেজ ও মিটারগেজ লাইনের বগি মেরামতসহ সব কাজ করা হয়।
- ১১০ দশমিক ২৯ একর জায়গায় প্রতিষ্ঠিত কারখানাটিতে রয়েছে ২৮টি শপ (উপকারখানা)।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ইত্তেফাক।
৬২.
বাংলাদেশে White gold কোনটি?
  1. ইলিশ
  2. পাট
  3. রূপা
  4. চিংড়ি
ব্যাখ্যা
White gold:
- বঙ্গোপসাগর, মোহনা ও স্বাদুপানিতে পর্যাপ্ত পরিমাণ চিংড়ি থাকায় বাংলাদেশকে চিংড়িসমৃদ্ধ দেশ বলা যায়।
- এদেশে মোট ৫৬টি প্রজাতির চিংড়ি শনাক্ত করা হয়েছে।
- এর মধ্যে ৩৭টি লবণাক্ত পানির, ১২টি কমলবণাক্ত পানির ও ৭টি স্বাদুপানির বাসিন্দা।
- বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।
- তাই চিংড়িকে ‘সাদা সোনা’ বা ‘হোয়াইট গোল্ড’ বলা হয়।

উল্লেখ্য,
- চিংড়ি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য।
- দেশের মোট উৎপাদিত চিংড়ির বেশীরভাগই উৎপাদিত হয় দেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায়।
- সত্তর দশকের শুরু থেকেই মূলত উপকূলীয় অঞ্চলের চাষীরা সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ শুরু করে।
- আশির দশক থেকে দেশে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি উৎপাদন ও রপ্তানি হচ্ছে।
- আশির দশকের শুরুতে আধা-লোনা পানিতে মৎস্য খামার স্থাপন প্রকল্পের উদ্যোগে খুলনা অঞ্চলে পোল্ডারের মধ্যে এবং কক্সবাজার অঞ্চলে লবণের সাথে চিংড়ি চাষ শুরু করা হয়।
- আশির দশকের মাঝামাঝি চিংড়ি চাষ প্রকল্পে মৎস্য অধিদপ্তর হ্যাচারিতে পোনা উৎপাদনে সাফল্য অর্জন করে এবং বেসরকারি পর্যায়ে চিংড়ি হ্যাচারি স্থাপনে সহায়তা প্রদান করে।

এছাড়া,
- পাটকে সোনালী আশ বলা হয়।
- ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ।

উৎস: i) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট।
ii) মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট।
৬৩.
বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?
  1. পঞ্চগড়
  2. সাতক্ষীরা
  3. হবিগঞ্জ
  4. কক্সবাজার
ব্যাখ্যা
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত:
- মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী।
- বাংলাদেশ ও মিয়ানমার সীমানা রেখা বাংলাদেশের দক্ষিণ-পূর্বে এবং মিয়ানমারের পশ্চিমে অবস্থিত।
- সীমান্তের মোট দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার (১৭০ মাইল)।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার স্থল সীমান্ত আছে।
- তিনটি হলো: রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।

⇒ কক্সবাজার জেলা:
- কক্সবাজারের প্রাচীন নাম পালংকী।
- একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল।
- এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
- সীমানা: উত্তরে-চট্টগ্রাম, পূর্বে-বান্দরবান (পার্বত্য জেলা) ও মিয়ানমার, পশ্চিম ও দক্ষিণে-বঙ্গোপসাগর।
- জেলার প্রায় অর্ধেক এলাকা জুড়ে পার্বত্য অঞ্চল এবং অর্ধেক সমুদ্র উপকূলীয় দ্বীপাঞ্চল।
- প্রধান দ্বীপসমূহ: মহেশখালী, কুতুবদিয়া, মাতার বাড়ি, সোনাদিয়া, শাহ পরীর দ্বীপ এবং সেন্ট মার্টিনস বা জিনজিরা দ্বীপ।
- প্রধান নদী: মাতামুহুরী, বাকখালী, নাফ এবং মহেশখালী চ্যানেল, কুতুবদিয়া চ্যানেল উল্লেখযোগ্য।
- কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত।

অন্যদিকে,
- পঞ্চগড় জেলার তিন দিকেই ভারতীয় সীমান্ত। পঞ্চগড় জেলার সাথে ভারতীয় সীমান্ত এলাকার দৈর্ঘ্য ২৮৬.৮৭ কিলোমিটার। এ জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুঁড়ি জেলা, উত্তর পূর্ব ও পূর্বে জলপাইগুঁড়ি ও কুচবিহার জেলা এবং বাংলাদেশের নীলফামারী জেলা, পশ্চিমে ভারতে পুর্নিয়া ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঠাকারগাঁও ও দিনাজপুর জেলা অবস্থিত।
- সাতক্ষীরার পূর্বে খুলনা জেলা, উত্তরে যশোর জেলা, পশ্চিমে চব্বিশ পরগনা (ভারত) জেলার বশির হাট মহকুমা এবং দক্ষিণ বঙ্গোপসাগর।
- হবিগঞ্জের উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৪.
'সোনালিকা' ও ' আকবর' বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
  1. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
  2. উন্নত জাতের ধানের নাম
  3. দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
  4. উন্নত জাতের গমের নাম
ব্যাখ্যা
বিভিন্ন ফসলের উন্নত জাত:
- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ফসল:
• উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী ও আকবর।

অন্যদিকে,
• উন্নত জাতের ধান: ইরাটম, ব্রি হাইব্রিড - ১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
• উন্নত জাতের তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
• উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
• উন্নত জাতের আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ও মােহনভােগ।
• উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
• উন্নত জাতের মরিচ: যমুনা।
• উন্নত জাতের বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
• উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
• উন্নত জাতের তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৬৫.
'আলোকিত মানুষ চাই' - এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
  1. জাতীয় গ্রন্থ কেন্দ্র
  2. বিশ্বসাহিত্য কেন্দ্র
  3. সুশাসনের জন্য নাগরিক
  4. পাবলিক লাইব্রেরী
ব্যাখ্যা
বিশ্ব সাহিত্য কেন্দ্র:
- বিশ্বসাহিত্য কেন্দ্র আজ একটি দেশব্যাপী আন্দোলন।
- আলোকিত জাতীয় চিত্তের একটি বিনীত নিশ্চয়তা।
- মানবজ্ঞানের সামগ্রিক চর্চা এবং অনুশীলনের পাশাপাশি হৃদয়ের উৎকর্ষ ও জীবনের বহুবিচিত্র কর্মকাণ্ডের মধ্য দিয়ে উচ্চতর শক্তি ও মনুষ্যত্বে বিকশিত হবার একটি সপ্রাণ পৃথিবী।
- প্রতিষ্ঠাতা: আবদুল্লাহ আবু সায়ীদ।
- ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- সারা দেশের সবখানে আলোকিত, কার্যকর ও উচ্চমূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা, জাতীয় শক্তি হিশেবে তাদের সংঘবদ্ধ ও সমুন্নত করা এবং এরই পাশাপাশি দেশের মানুষের চিত্তের সামগ্রিক আলোকায়ন ঘটানো বিশ্বসাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য।

⇒ ‘আলোকিত মানুষ চাই’ হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের শ্লোগান।

উৎস: বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়েবসাইট।
৬৬.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?
  1. ৮ : ৫
  2. ১০ : ৬
  3. ১১ : ৮
  4. ১১ : ৭
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- আয়তাকার এই পতাকার অনুপাত হচ্ছে অনুপাত: ১০ : ৬ (৫ : ৩)।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

⇒ ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করেন সে পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নমুনা নির্ধারণ করেন।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।
- তিনি একজন ছাত্রনেতা ও স্বভাব আঁকিয়ে ছিলেন।
- ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।

উল্লেখ্য
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে উত্তোলিত হয়েছিল।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন হয় কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- সংবিধানের ৪নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।

উৎস: i) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
ii) ২ মার্চ, ২০২২, প্রথম আলো।
৬৭.
কোন জেলায় চা বাগান বেশি?
  1. সিলেট
  2. হবিগঞ্জ
  3. মৌলভীবাজার
  4. বান্দরবান
ব্যাখ্যা

চা শিল্প:
- ১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়।
- তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো।
- একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি' নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি' নামে পরিচিত ছিল।

উল্লেখ্য,
- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৬৯টি।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
- মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।

অন্যদিকে,
- হবিগঞ্জ জেলায় ২৫ টি চা বাগান রয়েছে।
- সিলেট জেলায় ১৯ টি চাচা বাগান রয়েছে।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৬৮.
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
  1. পাকিস্তান
  2. সৌদি আরব
  3. মিশর
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ভারত ও প্রশান্ত মহাসাগরের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাজধানী: নুসানতারা (নতুন)।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া নিউ গিনি।
- ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হলেন জোকো উইদোদো।

উৎস: i) Britannica.
ii) BBC.
৬৯.
রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. লন্ডন
  3. নিউইয়র্ক
  4. জেনেভা
ব্যাখ্যা
Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
- প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

⇒ আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: Red Cross ওয়েবসাইট।
৭০.
'জুলিয়াস সীজার' কেন বিখ্যাত?
  1. রোমান সম্রাট হিসেবে
  2. বর্ণবাদ বিরোধী হিসেবে
  3. ব্রিটেনের রাজা হিসেবে
  4. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
ব্যাখ্যা
জুলিয়াস সিজার:
- জুলিয়াস সিজার একজন রোমান সম্রাট।
- তিনি একজন বিখ্যাত রোমান রাজনীতিবিদ, সেনাপতি ও জনপ্রিয় রোমান সম্রাট।
- তিনি ১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোমে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন রোমান জেনারেল এবং রাজনীতিবিদ।
- তিনি নিজেকে রোমান সাম্রাজ্যের স্বৈরশাসক নামে অভিহিত করেছিলেন।
- রোমের নাগরিকরা গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় সিজারের অভিযানগুলোর জন্য তাকে পছন্দ করেছিল।
- ৪৪ খ্রিস্টপূর্বে রোমীয় সিনেটে জুলিয়াস সিজারকে ছুরিকাঘাতে হত্যা করেছিল।
- এর ফলে রোমীয় প্রজাতন্ত্রের পতনের সূত্রপাত হয়।

উল্লেখ্য,
- জুলিয়াসের বিখ্যাত বানী: 'এলাম, দেখলাম, জয় করলাম'।

উৎস: Britannica.
৭১.
পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
  1. লাসা
  2. পোর্টো নোভো
  3. দিলি
  4. তিয়েন আন মেন
ব্যাখ্যা
পূর্ব তিমুর:
- পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র।
- রাজধানী: দিলি।
- মুদ্রা: ডলার।

এছাড়াও,
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা।
- চুক্তি ১৯১৪ সালে কার্যকর হয়।
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল। ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

অন্যদিকে,
লাওস:
- লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার ল্যান্ডলকড দেশ।
- রাজধানী: ভিয়েনতিয়েন।

তিব্বত (Tibet):
- তিব্বত একটি উপত্যকা।
= রাজধানী শহর: লাসা।
- একে নিষিদ্ধ শহর বলা হয়।

উৎস: Britannica.
৭২.
নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াক্কুল কারমান' কোন দেশের নাগরিক?
  1. ইরান
  2. ইন্দোনেশিয়া
  3. তুরস্ক
  4. ইয়েমেন
ব্যাখ্যা
তাওয়াক্কুল কারমান:
- নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান ইয়েমেনের নাগরিক।
- তিনি ছিলেন সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও মানবাধিকার কর্মী হিসাবে সোচ্চার।
- ২০১১ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিন মহিলা লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ এবং সেদেশরই নাগরিক লেমাহ বোয়িই এবং ইয়েমেনের তাওয়াক্কুল কারমান।
- নরওয়ের নোবেল শান্তি কমিটি বলেছে, মহিলাদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে তারা অহিংস পথে যে সংগ্রাম চালিয়েছেন, তার স্বীকৃতি হিসেবেই এই তিনজনকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়।

উৎস: Britannica.
৭৩.
আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান 'স্টিলথ ড্রোন'টি কী?
  1. বোমারু বিমান চালিত
  2. মিগ চালিত
  3. হেলিকপ্টার চালিত
  4. শক্তিশালী রকেট চালিত
ব্যাখ্যা
স্টিলথ ড্রোন:
- ‘ড্রোন’ হলো এক প্রকার চালকবিহীন বিমান।
- এটি Unmanned Aerial Vehicles (UAVs) কিংবা Remotely Piloted Aerial Systems (RPAS) নামেও পরিচিত।
- এ ধরনের বিমান মনুষ্যচালিত বিমান থেকে আকারে ছোট হয়ে থাকে।

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রের স্টিলথ ড্রোন একটি বোমারু বিমান চালিত ড্রোন।

উৎস: The War Zone।
৭৪.
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
  1. সুয়েজ খাল
  2. মিসিসিপি
  3. ভলগা
  4. পানামা খাল
ব্যাখ্যা
পানামা খাল:
- পানামা খাল (Panama Canal) পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম জলপথ।
- এটি পানামা প্রজাতন্ত্রের মধ্যে অবস্থিত।
- খালটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে।
- প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।

⇒ পানামা খালের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার।
- খালটি জাহাজ চলাচলের জন্য ১৯০৪ সালে খনন করা হয়।
- ১৯১৪ সালে এর খনন কাজ সমাপ্ত হয়।
- তৈরি করেছিলো যুক্তরাষ্ট্র।
- এ খালের মালিকানা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ছিল।
- এরপর তা পানামা রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য,
- এশিয়া থেকে আমেরিকা পর্যন্ত পণ্য আমদানি-রফতানির অন্যতম প্রধান সমুদ্রপথ পানামা খাল।

উৎস: Britannica.
৭৫.
'গ্রীনল্যান্ড'-এর মালিকানা কোন দেশের?
  1. সুইডেন
  2. নেদারল্যান্ডস
  3. ডেনমার্ক
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
গ্রীনল্যান্ড:
- গ্রীনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- গ্রিনল্যান্ড কিংডম অফ ডেনমার্কের অংশ।
- গ্রীনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- গ্রীনল্যান্ডের রাজধানী নুউক।

উৎস: Britannica.
৭৬.
'গ্রেট হল' কোথায় অবস্থিত?
  1. ব্রিটেন
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা
গ্রেট হ’:
- 'গ্রেট হল' অবস্থিত চীনের রাজধানী বেইজিংয়ে।
- এটি চীনের পার্লামেন্ট 'ন্যাশনাল পিপল কংগ্রেস' এর ভবন।

⇒ চীন:
- চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র।
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন।
- রাজধানী: বেইজিং।
- মুদ্রা: ইউয়ান।
- ভাষা: মান্দারিন।
- আইনসভা: ন্যাশনাল পিপলস কংগ্রেস।

উৎস: Worldatlas.
৭৭.
'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. রাশিয়া
  2. চীন
  3. ভারত
  4. পাকিস্তান
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- পাকিস্তান: এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি)।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- ইসরাইল: জিউস টেলিগ্রাফ এজেন্সি (JTA)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৭৮.
মডেম-এর মধ্যে যা থাকে তা হলো-
  1. একটি মডুলেটর
  2. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
  3. একটি কোডেক
  4. একটি এনকোডার
ব্যাখ্যা
• মডেম:
- মডেম একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়।
- মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (DAC - Digital to Analog Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- অনুরূপভাবে ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (ADC - Analog to Digital Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে।
- তথ্য গ্রহণ এবং প্রদানকারী উভয় কম্পিউটারের সাথে মডেম সংযুক্ত করতে হয়।
- টেলিফোন লাইনের তারটি সংযুক্ত করতে হয় মডেমের সাহায্যে এবং মডেমের তারটি সংযুক্ত করতে হয় কম্পিউটারের সাথে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৭৯.
কম্পিউটার ভাইরাস কি?
  1. একটি ক্ষতিকারক জীবাণু
  2. একটি ক্ষতিকারক সার্কিট
  3. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
  4. একটি ক্ষতিকারক প্রোগ্রাম
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
  1. ওয়াইম্যাক্স
  2. সি-মস
  3. ব্লু-টুথ
  4. ব্রডব্যান্ড
ব্যাখ্যা
• তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী হলো 'ওয়াইম্যাক্স'।

• WiMAX:
- WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMax এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- WiMax এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz.
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮১.
‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
  1. কলাপী
  2. নীরধি
  3. বিটপী
  4. অবনি
ব্যাখ্যা
• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে,
• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ - নীরধি।
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ - অবনি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৮২.
‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
  1. অর্ধচেতন
  2. অবচেতন
  3. চেতনাহীন
  4. চেতনাপ্রবাহ
ব্যাখ্যা
• ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।

এরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Conscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - সচেতন। 
- 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।
- 'Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - চেতনা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৩.
কোনটি ইংরেজি শব্দ?
  1. ম্যাজেন্টা
  2. পিস্তল
  3. আলমারি
  4. কমা
ব্যাখ্যা
[প্রদত্ত অপশন অনুসারে সর্বাধিত গ্রহণযোগ্য উত্তর হিসেবে 'কমা' গ্রহণ করা হয়েছে।]

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘কমা’ লাতিন ভাষা থেকে আগত শব্দ।

বাংলা একাডেমি, অভিগম্য অভিধান অনুসারে,
• 'কমা' ইংরেজি ভাষার শব্দ।
- বিশেষ্য পদ,
অর্থ: বিরতি-চিহ্ন বিশেষ। 

• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।

অন্যদিকে,
• 'ম্যাজেন্টা' ইতালিয়ান শব্দ। 
• 'পিস্তল' ফরাসি ভাষার শব্দ।
• ‘আলমারি‘ পর্তুগিজ ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
৮৪.
'শূন্যপুরাণ' রচনা করেছেন-
  1. রামাই পণ্ডিত
  2. শ্রীকর নন্দী
  3. বিজয় গুপ্ত
  4. লোচন দাস
ব্যাখ্যা
• শূন্যপুরাণ:
- 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ এবং অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন।
- ‘শূন্যপুরাণ’ বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি।
- গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- কারো মতে গ্রন্থটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল - বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৫.
কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  1. পরাকাষ্ঠা
  2. অভিব্যক্তি
  3. পরিশ্রান্ত
  4. অনাবৃষ্টি
ব্যাখ্যা
• অভাব অর্থে 'অনা' খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাবৃষ্টি, অনাদর ইত্যাদি।

অন্যদিক,
• 'পরাকাষ্ঠা' শব্দে 'পরা' সংস্কৃত উপসর্গটি 'আতিশয্য' অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'অভিব্যক্তি' শব্দে 'অভি' সংস্কৃত উপসর্গটি সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'পরিশ্রান্ত' শব্দে 'পরি' সংস্কৃত উপসর্গটি সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে।

----------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮৬.
'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. সুনীল গঙ্গোপাধ্যায়
  3. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• পালামৌ:
- 'পালামৌ' সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা।
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণামূলক ভ্রমণকাহিনি হচ্ছে 'পালামৌ'।
- এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এটি ছোট নাগপুরের আদিম গিরিদরী অরণ্যানী ও আরণ্যক পশু এবং মানব লেখকের বর্ণনাগুণে উচ্চ সাহিত্যমূল্য লাভ করে।
- 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে'- এই গ্রন্থের যুগোত্তীর্ণ বাক্য।
- তিনি এই একটি বাক্য সৃষ্টি করেই স্মরণীয় হয়ে থাকবেন।

---------------------------
• সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়:
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৪ সালের ২৭শে জুন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি 'Bengal Ryots : Thier Rights and Liabilities' নামের গ্রন্থ লিখে প্রথম খ্যাতি অর্জন করেন।
- তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন ১২৮৪ থেকে ১২৮৯ বঙ্গাব্দ পর্যন্ত।
- আর তিনি সম্পাদনা করেন 'ভ্রমর' নামের মাসিক পত্রিকা।

• তাঁর রচিত উপন্যাসগ্রন্থ:
- কণ্ঠমালা,
- মাধবীলতা,
- জলপ্রতাপ চাঁদ ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- রামেশ্বরের অদৃষ্ট।

• প্রবন্ধগ্রন্থ:
- যাত্রা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭.
'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?
  1. দ্বন্দ্ব সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• দ্বন্দ্ব সমাস:
দ্বন্দ্ব শব্দের অর্থ সংঘাত বা বিবাদ হলেও সমাসের ক্ষেত্রে ‘দ্বন্দ্ব’ শব্দটি মিলন, জোড়া ও যুগল অর্থেই ব্যবহৃত হয়। সুতরাং যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- জায়া ও পতি = দম্পতি।  
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা। 
- আলো ও ছায়া = আলোছায়া। 

- এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযোজক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
 
দ্বন্দ্ব সমাস নিম্নোক্ত কয়েক প্রকার হতে পারে-
- মিলনার্থক দ্বন্দ্ব,
- বিরোধার্থক দ্বন্দ্ব,
- বিপরীতার্থক দ্বন্দ্ব,
- অঙ্গবাচক দ্বন্দ্ব,
- বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব,
- সংখ্যাবাচক দ্বন্দ্ব,
- সমার্থক দ্বন্দ্ব,
- একশেষ দ্বন্দ্ব,
- অলুক দ্বন্দ্ব,
- নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৮.
কোনটি সাধিত শব্দ নয়?
  1. পানসা
  2. ফুলেল
  3. গোলাপ
  4. হাতল
ব্যাখ্যা
• গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়।
যথা:
- মৌলিক শব্দ ও
- সাধিত শব্দ।

• মৌলিক শব্দ:
যে-সব শব্দ বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, গােটা শব্দটাই নিজে নিজেই সম্পূর্ণ হয়ে আছে বা স্বয়ংসিদ্ধ, তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দ ভা চাইলেও তার ভগ্ন বা বিশ্লিষ্ট অংশের কোনাে অর্থ হয় না; সে কারণে অবিভাজ্য ও অর্থযুক্ত শব্দই মৌলিক শব্দ অর্থাৎ স্পষ্ট অর্থ ও অবিভাজ্যতাই মৌলিক শব্দের প্রধান বৈশিষ্ট্য।
যেমন- মা, পা, ঘােড়া, উট, বউ, গােলাপ, নাক, লাল, শাল, তিন, লতা ইত্যাদি।

• সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন- পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন: ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

অন্যদিকে,
পানসা, ফুলেল ও হাতল ইত্যাদি সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৯.
'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
  3. ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• 'দিবারাত্রির কাব্য' উপন্যাস:
- 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। 
- উপন্যাসটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়।
- এর প্রধান চরিত্র- হেরম্ব ও আনন্দ প্রমুখ।

-----------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়: 
- মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- বন্ধুদের সঙে বাজি ধরে তিনি রচনা করেন 'অতসীমামী' এবং পরবর্তীতে তা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। 
- মাত্র একুশ বছর বয়সে তাঁর বিখ্যাত 'দিবারাত্রির কাব্য' রচনা করেন।
- তিনি প্রায় অর্ধশতাধিক উপন্যাস ও দুশো চব্বিশটি গল্প তিনি রচনা করেছেন।
- পদ্মানদীর মাঝি ও পুতুলনাচের ইতিকথা  উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯০.
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
  1. পদ্মরাগ
  2. পদ্মগোখরা
  3. পদ্মাপুরাণ
  4. পদ্মাবতী
ব্যাখ্যা
• 'পদ্মগোখরা':
- কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প।
- 'পদ্মগোখরা' গল্পটি 'শিউলিমালা' গল্পগ্রন্থের অন্তর্গত।

• গল্পগ্রন্থ 'শিউলিমালা':
- কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ - শিউলিমালা।
- গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।

'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- পদ্ম-গোখরো,
- জিনের বাদশা,
- অগ্নি-গিরি,
- শিউলিমালা।

------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

তাঁর অন্য গল্পগ্রন্থ: 
- ব্যথার দান,
- শিউলিমালা, 
- রিক্তের বেদন।

অন্যদিকে,
• 'পদ্মাবতী' মহাকবি সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
• ‘পদ্মাবতী' নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
• 'পদ্মরাগ' বেগম রোকেয়া রচিত একটি উপন্যাস।
• 'পদ্মাপুরাণ' মনসামঙ্গল কাব্যের অপর নাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯১.
'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?
  1. কাজী এমদাদুল হক
  2. মীর মশাররফ হোসেন
  3. মোহাম্মদ নজিবর রহমান
  4. ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
• 'আনোয়ারা' উপন্যাস:
- 'আনোয়ারা' মোহাম্মদ নজিবর রহমান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস।
- এটি তার রচিত প্রথম ও সর্বাধিক সার্থক উপন্যাস।
- এটি ১৯১৪ সালের ১৫ জুলাই (১৩২১ বঙ্গাব্দে) কলকাতা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। 
- এ উপন্যাসের প্রতিপাদ্য ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামীনিষ্ঠা। 
- ‘সতীর সর্বস্ব পতি, সতী শুধু পতিময়, বিধাতার প্রেমরাজ্যে সতত সতীর জয়’- এটাই উপন্যাসের মূল বক্তব্য। নারীর ইচ্ছার পৃথক কোনো মূল্য নেই এই উপন্যাসে।

• উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- আনোয়ারা,
- নুরুল এসলাম,
- খাদেম,
- আজিমুল্লাহ,
- গোলাপজান ইত্যাদি। 

----------------------------
• মোহাম্মদ নজিবর রহমান:
- মোহাম্মদ নজিবর রহমান ছিলেন মূলত ঔপন্যাসিক।
- ১৯২৩ সালের ১৮ অক্টোবর রায়গঞ্জের হাটি কুমরুল গ্রামে তাঁর মৃত্যু হয়।
- নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন। 
- প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। 
- নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন। সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো :
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি,
- পরিণাম,
- গরীবের মেয়ে,
- দুনিয়া আর চাই না ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৯২.
'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মুনীর চৌধুরী
  3. সমরেশ বসু
  4. প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন। 

প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 
- তেল নুন লকড়ি - প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধগ্রন্থ। 

• প্রমথ চৌধুরী প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৯৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. আকাংখা
  2. আকাঙ্ক্ষা
  3. আকাঙ্খা
  4. আকাংক্ষা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - আকাঙ্ক্ষা। 

• আকাঙ্ক্ষা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = আ+√কাঙ্ক্ষ্‌+অ+আ। 
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪.
কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়?
  1. পাবক
  2. মারুত
  3. পবন
  4. অনিল
ব্যাখ্যা
• 'পাবক'- 'অগ্নি' শব্দের প্রতিশব্দ। 

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:

বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৯৫.
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. বর্ণ
  2. শব্দ
  3. অক্ষর
  4. ধ্বনি
ব্যাখ্যা
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
• ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
• ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
• ভাষার মূল উপকরণ - বাক্য;
• ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৯৬.
'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি-
  1. জটিল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. সরল বাক্য
  4. মিশ্র বাক্য
ব্যাখ্যা
• 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি'- এটি একটি জটিল বাক্য।

বিশেষ দ্রষ্টব্য: জটিল বাক্যের সমার্থক হিসেবে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় মিশ্র বাক্য ব্যবহার করেছেন, কিন্তু এটি গ্রহণীয় নয়। কারণ, মিশ্র শব্দটি অনেকাংশে যৌগিক শব্দের সমার্থক হয়ে যায়। তাই পরীক্ষায় জটিল ও মিশ্র থাকলে আর সেটি যদি জটিল বাক্য হয় হবে জটিল উত্তর করবেন।

-------------------
• সরল বাক্য: 
যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন :
- পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।

---------------
• জটিল বাক্যে:  
জটিল বাক্যে একটি বাক্য আরেকটি বাক্যের সঙ্গে সাপেক্ষ অবস্থায় থাকবে। এখানে ‘বলে’ অনুসর্গ দুটি বাক্যকে একটির সঙ্গে আরেকটির সাপেক্ষ অবস্থা সৃষ্টি করেছে। ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়নি, ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে বসে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের নির্ভরশীলতা বা সাপেক্ষ অবস্থা বুঝিয়েছে। যদি ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হতো তবে সেটি সরল বাক্য হতো।

অব্যশই অব্যশই মনে রাখতে হবে : বলে দ্বারা যদি ক্রিয়া না বোঝায় তবে ধরে নিতে হবে সেটি ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহৃত হয়নি ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অবশ্যই বাক্যটি জটিল বাক্য হবে। প্রসঙ্গত ক্রিয়াবাচক অনুসর্গগুলো দেখে নেই।

[ক্রিয়াজাত অনুসর্গ : ক্রিয়া থেকে নির্মিত অনুসর্গকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এ জাতীয় অনুসর্গ হলো : বলে, করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি। যেমন : ভালো করে পড়াশুনা করো। মন দিয়ে কাজ করো।]
যেমন:
- মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।

• আরো কয়েকটি উদাহরণ লক্ষ করি, যে উদাহরণগুলো প্রতিযোগিতমূলক পরীক্ষায় এসেছে।
- ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল।’ [৩৩তম বিসিএস]
- মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। [৩২তম বিসিএস]
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি।

-----------------
• যৌগিক বাক্য:
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। 
জ্ঞাতব্য : যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। 
যেমন:
- ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। এখানে দুটি বাক্য আছে। যেমন :
- ত্যাগ মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
- জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। বাক্য দুটির সংযোজক অব্যয় ‘এবং’।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ।
৯৭.
'গাছপাথর' বাগধারাটির অর্থ-
  1. ভূমিকা করা
  2. হিসাব-নিকাশ
  3. অসম্ভব বস্তু
  4. বাড়াবাড়ি করা
ব্যাখ্যা
• 'গাছপাথর' বাগ্‌ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা। 
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৮.
'তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?' এই প্রবাদটির রচয়িতা কে?
  1. মীর মশাররফ হোসেন
  2. কাজী নজরুল ইসলাম
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?'- উল্লেখযোগ্য সংলাপের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

• 'কপালকুণ্ডলা' উপন্যাস:

- কপালকুণ্ডলা (১৮৬৬) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস।
- এতে নিগূঢ় ভাবসঙ্গতির জন্য 'রোমান্স' বলা যায়।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে।
- সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা।
- কপালকুণ্ডলার মধ্যে যে রহস্য সেই রহস্য উদ্‌ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়।
- কপালকুণ্ডলার এই সংলাপকে 'পথিক তুমি পথ হারাইয়াছ।' বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ।
- এই উপন্যাসের আর একটি উল্লেখযোগ্য বাক্য - 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?'। 
- প্রকৃতির সৌন্দর্য রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনির ট্র্যাজিক পরিণতি এই তিনটি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়।
- গিরিশচন্দ্র ঘোষ এই উপন্যাসের একটি নাট্যরূপ দেন (১৮৭৩) এবং দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের একটি উপসংহার উপন্যাস রচনা করেন এবং নামকরণ করেন 'মৃন্ময়ী'।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- কপালকুণ্ডলা,
- নবকুমার,
- কাপালিক ইত্যাদি।

---------------------
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ 'ললিতা তথা মানস' (১৮৫৬)।
- তাঁর রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। এটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

• তাঁর রচিত প্রবন্ধ:
- লোকরহস্য, 
- কমলাকান্তের দপ্তর, 
- বিবিধ সমালোচনা, 
- সাম্য, 
- কৃষ্ণচরিত্র, 
- ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৯৯.
ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
  1. আরেক ফাল্গুন
  2. জীবন ঘষে আগুন
  3. নন্দিত নরকে
  4. পিঙ্গল আকাশ
ব্যাখ্যা
• 'আরেক ফাল্গুন' উপন্যাস:
- বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
- ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।  
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।
 
• এই উপন্যাসের চরিত্র গুলো হলো:
- মুমিন, 
 -আসাদ, 
- রসুল, 
- সালমা।
 
জহির রায়হান রচিত উপন্যাস: 
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- কয়েকটি মৃত্যু।

অন্যদিক,
• হাসান আজিজুল হক রচিত 'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
• 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।
• পিঙ্গল আকাশ কথা সাহিত্যিক শওকত আলী লিখিত প্রথম উপন্যাস। ১৯৬৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১০০.
মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
  1. এইসব দিন রাত্রি
  2. নূরলদীনের সারা জীবন
  3. একাত্তরের দিনগুলি
  4. সৎ মানুষের খোঁজে
ব্যাখ্যা
• একাত্তরের দিনগুলি:
- একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
- বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। 
- তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি।
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কেটেছে তাঁর একদিকে উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের মধ্য দিয়ে; অন্যদিকে মনের মধ্যে ছিল দেশপ্রেম ও স্বাধীনতার স্বপ্ন। সেই দুঃসহ দিনগুলিতে প্রাত্যহিক ঘটনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার বৃত্তান্ত লিখেছিলেন তিনি নানা চিরকুটে, ছিন্ন পাতায়, গোপন ভঙ্গি ও সংকেতে।
• ১৯৮৬ সালে গ্রন্থরূপ পাওয়ার পর তা জনমনে বিপুল সাড়া জাগায়। বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'। 

-------------------
• জাহানারা ইমাম:
- মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে ১৯২৯ সালে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। 
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- তিনি মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে ব্যাপক পরিচিত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত 'একাত্তরের দিনগুলি'।
- ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি;
- অন্যজীবন;
- বুকের ভিতর আগুন;
- নাটকের অবসান;
- নিঃসঙ্গ পাইন;
- প্রবাসের দিনগুলি;
- ক্যানসারের সঙ্গে বসবাস।

অন্যদিকে,
• হুমায়ূন আহমেদের প্রথম ধারাবাহিক নাটক - "এইসব দিনরাত্রি" বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।
• সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নূরলদীনের সারা জীবন। রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরুলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।