পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
১) যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) ২) স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) ৩) সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) বই/সোর্সের তালিকাঃ যেকোনো গাইড বই, বিগত বছরের মানসিক দক্ষতা প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিবেন এবং সম্ভব হলে Test Your Intelligence- Dogar Brothers বইটা দেখবেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
নিচের সংখ্যা সিরিজের পরের সংখ্যা কত?
৩, ৫, ৮, ১২, ১৭, ?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
গ) ২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩
ব্যাখ্যা

৩ + ২ = ৫
৫ + ৩ = ৮
৮ + ৪ = ১২
১২ + ৫ = ১৭
১৭ + ৬ = ২৩

.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
4, 25, 64, 121, ?
  1. ক) 169
  2. খ) 196
  3. গ) 200
  4. ঘ) 225
সঠিক উত্তর:
খ) 196
উত্তর
সঠিক উত্তর:
খ) 196
ব্যাখ্যা

রাশিগুলো 2², 5², 8², 11², 14², ……. এভাবে দেয়া আছে।
অর্থাৎ, পরবর্তী সংখ্যাটি হবে 14² = 196

.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, ?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ১
  4. ঘ) ০
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা

এখানে দুইটি ধারা পাশাপাশি লিখা হয়েছে।
১ম ধারাটি : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, …
২য় ধারাটি : ১০, ৮, ৬, ৪, ২, …
অর্থাৎ, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ২য় ধারার পরবর্তী সংখ্যা ২ হবে।

.
√(১৫.৬০২৫) = ?
  1. ক) ৩.৮৫
  2. খ) ৩.৭৫
  3. গ) ৩.৯৫
  4. ঘ) ৩.৬৫
সঠিক উত্তর:
গ) ৩.৯৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩.৯৫
ব্যাখ্যা

√(১৫.৬০২৫) = ৩.৯৫

.
৭ এর কত শতাংশ ১৭.৫ হবে?
  1. ক) ১৫০
  2. খ) ২০০
  3. গ) ২২৫
  4. ঘ) ২৫০
সঠিক উত্তর:
ঘ) ২৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫০
ব্যাখ্যা

ধরি, নির্ণেয় শতাংশ = x
প্রশ্নমতে,
৭ এর x% = ১৭.৫
⇒ ৭ এর x/১০০ = ১৭.৫
⇒ x = (১৭.৫ × ১০০) / ৭
∴ x = ২৫০

.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ১/১১
  2. খ) ৩/৩১
  3. গ) ২/২১
  4. ঘ) ০.০৯
সঠিক উত্তর:
খ) ৩/৩১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩/৩১
ব্যাখ্যা

১/১১ = ০.০৯১
৩/৩১ = ০.০৯৭
২/২১ = ০.০৯৫
০.০৯
সুতরাং ৩/৩১ সংখ্যাটি বৃহত্তম।

.
Q গ্রাম P গ্রামের উত্তরে, R গ্রাম Q গ্রামের পূর্বে, S গ্রাম P গ্রামের বাম দিকে। S গ্রাম R গ্রামের কোন দিকে?
  1. ক) পশ্চিম
  2. খ) দক্ষিণ-পশ্চিম
  3. গ) দক্ষিণ
  4. ঘ) উত্তর-পশ্চিম
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা

অর্থাৎ, S গ্রাম R গ্রামের দক্ষিণ-পশ্চিম দিকে।
.
ফাহিম প্রথমে ১২ কিমি যায় উত্তরে। পরে ১২ কিমি যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কিমি যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
  1. ক) ১২.৯৮ কিমি
  2. খ) ১৩.৪২ কিমি
  3. গ) ১৮.১২ কিমি
  4. ঘ) ৬.৭৬ কিমি
সঠিক উত্তর:
খ) ১৩.৪২ কিমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩.৪২ কিমি
ব্যাখ্যা


চিত্রে AD = 6² + 12²
= √180
= 13.42

.
সূর্যোদয়ের সময় তানিন একটি খুঁটির মুখোমুখি দাঁড়িয়ে ছিল। তখন খুঁটির ছায়া তার ডানদিকে পড়ছিল। তানিন কোন দিকে মুখ করে ছিল?
  1. ক) পশ্চিম
  2. খ) পূর্ব
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ
ব্যাখ্যা
সূর্য পূর্ব দিকে ওঠে তাই সূর্যোদয়ের সময় খুঁটির ছায়া পশ্চিম দিকে পড়বে। যেহেতু তানিন খুঁটির মুখোমুখি দাঁড়িয়ে ছিল এবং খুঁটির ছায়া তানিনের ডানদিকে পড়ছিল তাই সে দক্ষিণ দিকে মুখ করে ছিল।
১০.
প্রদত্ত চিত্রটি তৈরি করতে সর্বনিম্ন কতটি সরলরেখা প্রয়োজন?
  1. ক) ১১
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
খ) ১৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪
ব্যাখ্যা


অনুভূমিক রেখাগুলো হল : AE, LF এবং KG অর্থাৎ ৩ টি।
উলম্ব রেখাগুলো হল : AK, BJ, CI, DH এবং EG অর্থাৎ ৫ টি।
তির্যক রেখাগুলো হল : LC, CF, FI, LI, EK এবং AG অর্থাৎ ৬ টি।
সুতরাং, সর্বনিম্ন ৩ + ৫ + ৬ = ১৪ টি সরলরেখা প্রয়োজন।

১১.
নিচের ছক্কাতে ৩ এর বিপরীত পাশে কত আছে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
চিত্র (i), (ii) এবং (iv) থেকে, আমরা বুঝতে পারি যে ৬, ৪, ১ ও ২ হচ্ছে ৩ এর সংলগ্ন বিন্দু। সুতরাং, ৫ হবে ৩ এর বিপরীত পাশের বিন্দু।
১২.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রতিটি কলামে তৃতীয় চিত্রটি একটি কালো বৃত্ত এবং কেবলমাত্র সেই রেখাংশগুলি নিয়ে গঠিত যা প্রথম এবং দ্বিতীয় চিত্রগুলির মধ্যে সাধারণ (common)।
১৩.
পরবর্তী প্যাটার্ন কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
চতুর্ভুজটির ভিতরে রেখাটি Clockwise ঘুরতেছে। সে হিসেবে (খ) নং হবে পরবর্তী প্যাটার্ন।
১৪.
(X) চিত্রের টুকরোগুলি থেকে (1), (2), (3) এবং (4) এর মধ্যে কোন প্যাটার্নটি গঠন করা সম্ভব?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
(X) চিত্রের টুকরোগুলি থেকে (1) নং প্যাটার্নটি গঠন সম্ভব। প্যাটার্নটি নিম্নরূপ হবে।
১৫.
কোন বক্সটি (X) পেপার থেকে তৈরি করা সম্ভব?
  1. ক) 1 and 2
  2. খ) 1 and 3
  3. গ) 2 and 4
  4. ঘ) 3 and 4
সঠিক উত্তর:
খ) 1 and 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 1 and 3
ব্যাখ্যা

X চিত্রটি নিচের চিত্রের অনুরূপ।
নিচের চিত্র থেকে বুঝা যায়, দাগকাঁটা ঘর দুটি একটি আরেকটির বিপরীত দিকে থাকবে। কিন্তু চিত্র (4) এ দাগকাঁটা ঘর দুটি পাশাপাশি থাকায় এটি গঠন সম্ভব নয়।
আবার দুটি সাদা ঘর পরস্পরের বিপরীত দিকে থাকবে এবং বৃত্তযুক্ত ঘরের বিপরীতে আরেকটি সাদা ঘর থাকবে। কিন্তু (2) নং চিত্রে দুইটি সাদা ঘর এবং বৃত্তযুক্ত ঘর পাশাপাশি অবস্থান করতে দেখা যাচ্ছে বিধায় এটিও গঠন করা সম্ভব নয়।
(1) এবং (3) নং চিত্র দুইটি গঠন সম্ভব।

১৬.
আয়নায় দেখা গেল ঘড়িতে ৩ঃ৩০ বাজে। প্রকৃত পক্ষে কয়টা বাজে?
  1. ক) ৯ঃ৩০
  2. খ) ৮ঃ৩০
  3. গ) ৬ঃ৪০
  4. ঘ) ৭ঃ৫০
সঠিক উত্তর:
খ) ৮ঃ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ঃ৩০
১৭.
পানিতে NUCLEAR শব্দটির প্রতিফলন কেমন দেখাবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
পানিতে NUCLEAR শব্দটির প্রতিফলন 4 নং চিত্রের মত দেখাবে।
১৮.
প্রদত্ত চিত্রটির দর্পন প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
গ) C
উত্তর
সঠিক উত্তর:
গ) C
১৯.
নিচের কোন চিত্রটি অন্যগুলোর থেকে ভিন্ন?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
গ) C
উত্তর
সঠিক উত্তর:
গ) C
ব্যাখ্যা
A, B ও D চিত্রে একই ধরণের চিত্র একাধিকবার অঙ্কণ করা হয়েছে। কিন্তু C চিত্রে তিনটি স্টার ও একটি চতুর্ভুজ এর চিত্র দেয়া আছে।
২০.
ANS43Q12 এর দর্পণ প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
২১.
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
  1. ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশি ঘোরাতে হবে
  2. খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশি ঘোরাতে হবে
  3. গ) দুইটিকে একই সংখ্যকবার ঘোরাতে হবে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) দুইটিকে একই সংখ্যকবার ঘোরাতে হবে
উত্তর
সঠিক উত্তর:
গ) দুইটিকে একই সংখ্যকবার ঘোরাতে হবে
ব্যাখ্যা
দুইটি স্ক্রু-ড্রাইভারকেই সমান সংখ্যকবার ঘুরাতে হবে। কারণ হাতলের ব্যাস যা-ই হোক না কেন সেটা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘোরে এবং সেই সাথে স্ক্রুটিও ৩৬০ ডিগ্রি ঘোরবে। কিন্তু হাতল মোটা হলে কম বল প্রয়োগ করতে হবে তথা যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে।
নিচের ছবিটি থেকে বিষয়টি ভালোভাবে অনুধাবন করা যায়।
২২.
কোনটি সঠিক?
  1. ক) d1 > d2
  2. খ) d2 > d1
  3. গ) d1 = d2
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) d1 = d2
উত্তর
সঠিক উত্তর:
গ) d1 = d2
ব্যাখ্যা
নিক্তি সমান হতে হলে উভয় পাশের দূরত্ব × ভর সমান হতে হবে।
যেহেতু দুইপাশের ভর সমান এবং তারা ভারসম্য রক্ষা করছে তাই কাটা হতে তাদের মধ্যকার দূরত্ব সমান হবে অর্থাৎ d1 = d2।
২৩.
১৬ টনের দুইটি আলাদা কন্টেইনার উত্তোলনের জন্য A ও B দুইটি কপিকল ব্যবহার করা হলো। A কপিকলে দুইটি চাকা ও B কপিকলে চারটি চাকা ব্যবহার করা হলে নিচের কোন বাক্যটি সত্য?
  1. ক) B কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে
  2. খ) A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে
  3. গ) উভয় কপিকলে সমান বল প্রয়োগ করতে হবে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
খ) A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে
ব্যাখ্যা
A কপিকলে দুইটি চাকা এবং B কপিকলে চারটি চাকা থাকায় সমান ভরের বস্তু উঠাতে B কপিকল অপেক্ষা A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।