পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা – ৬৫: ফুল মডেল টেস্ট-১৫ (সম্পূর্ণ সিলেবাস)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
মানুষের ভাষা সৃষ্টি হয় -
  1. ক) ঠোঁটের সাহায্যে
  2. খ) কন্ঠের সাহায্যে
  3. গ) বাগযন্ত্রের সাহায্যে
  4. ঘ) ইঙ্গিতের সাহায্যে
ব্যাখ্যা
ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি।
- ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ২০২২ সংস্করণ।
.
‘লাজওয়াব’ শব্দের আরবি ‘লা’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অভাব
  2. খ) সাধারণ
  3. গ) বিশেষ
  4. ঘ) নাই অর্থে
ব্যাখ্যা
উপসর্গ:
শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন,সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে, এগুলোকে বলা হয় উপসর্গ।

• উপসর্গ ৩ প্রকার।
- সংস্কৃত
- বাংলা
- বিদেশি

বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি - এসব ভাষার বহু শব্দ দীর্ধকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে।
আরবি উপসর্গ: আম্‌,খাস, লা, গর্‌।

•আরবি ‘লা’ উপসর্গটি নাই অর্থে লাজওয়াব শব্দে ব্যবহৃত হয়েছে।
- উদাহরণ: লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ২০১৯ সংস্করণ এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
'আবেদন' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) আহবান
  2. খ) ডাক
  3. গ) আহূতি
  4. ঘ) মাগন
ব্যাখ্যা
'আবেদন' এর সমার্থক শব্দ - মাগন

অন্যদিকে,
• 'আমন্ত্রণ' এর সমার্থক শব্দ - আহবান, আহূতি, ডাক।

আবেদন এর সমার্থক শব্দ: 
- আরজি,
- দরখাস্ত,
- প্রার্থনা,
- নিবেদন,
- অনুরোধ,
- মাগন,
- চাওয়া।

আমন্ত্রণ এর সমার্থক শব্দ:
- নিমন্ত্রণ,
- আহ্বান,
- আহূতি,
- ডাক,
- নেমন্তন্ন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'ভিতু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) নির্ভীক
  2. খ) সাহসী
  3. গ) সাহস
  4. ঘ) দুর্বল
অনির্ধারিত
ব্যাখ্যা
'ভিতু' শব্দের বিপরীত শব্দ - সাহসী

গুরত্বপুর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো :
• ভীরু - নির্ভীক।
• ভিতু - সাহসী।
• ভয় - সাহস।
• প্রবল - দুর্বল।
• দুর্মতি - সুমতি।
• স্বমত - পরমত।

[অপশন অনুসারে দ্বৈত উত্তর আসায় প্রশ্নটি বাতিল করা হলো]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
.
‘সমাজ’ কোন বিশেষ্যের উদাহরণ?
  1. ক) গুণবাচক বিশেষ্য
  2. খ) নামবাচক বিশেষ্য
  3. গ) সমষ্টিবাচক বিশেষ্য
  4. ঘ) জাতিবাচক বিশেষ্য
ব্যাখ্যা
‘সমাজ’ - সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ।

• গণনযোগ্যতা বিচারে সাধারণ বিশেষ্যকে তিনটি উপশ্রেণিতে ভাগ করা যায়:
- গণন বিশেষ্য
- পরিমাপ বিশেষ্য
- সমষ্টি বিশেষ্য

গণন বিশেষ্য: সংখ্যা দিয়ে গণনা করা যায় এবং এগুলোর বহুবচন হয়। যেমন— দিন (পাঁচ দিন, দিনগুলো), শিক্ষক (শিক্ষকবৃন্দ), গ্রন্থ (গ্রন্থাবলি), বিড়াল, জাহাজ ইত্যাদি।

পরিমাপ বিশেষ্য: সংখ্যার সাহায্যে গণনা করা যায় না এবং ধারণার দিক থেকেও না; কিন্তু পরিমাপ করা সম্ভব। যেমন- চাল, ডাল, চিনি, তেল, নুন, পানি মাটি ইত্যাদি। সাধারণভাবে এ বিশেষ্যের বহুবচন হয় না।

সমষ্টি বিশেষ্য: কোনো দল বা গোষ্ঠীর একক বা সমষ্টি বোঝায়। যেমন- গুচ্ছ, ঝাঁক, দল, জনতা, পরিবার, বাহিনী, মিছিল, শ্রেণি, সংসদ, সভা, সমাজ, সমিতি ইত্যাদি সাধারণ প্রয়োগে এ জাতীয় বিশেষ্যেরও বহুবচন হয় না, বিশেষ প্রয়োগে হতে পারে। সেখানে এদের 'একক' হিসেবে গণ্য করা হয় (শ্রেণিগুলো, সমিতিগুলো)।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'কিম্ভূত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) কিম + ভূত
  2. খ) কিম + ভুত
  3. গ) কিং + ভূত
  4. ঘ) কিম্ভ + ত
ব্যাখ্যা
'কিম্ভূত' এর সন্ধি বিচ্ছেদ - কিম + ভূত।

• সন্ধি বিচ্ছেদে নাসিক্য বর্ণের পরিবর্তে ’ম‘ হয়। এরূপ-
সম্+ ধি= সন্ধি,
সম্+ চয়= সঞ্চয়,
সম্+তাপ= সন্তাপ,
কিম+ভূত= কিম্ভূত,
সম্+সার= সংসার,
সম্+বাদ= সংবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
.
The man walking along the road noticed a dead cobra.
Here 'walking' is a/an-
  1. ক) Participle
  2. খ) Gerund
  3. গ) Infinitive
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
• এখানে 'walking' শব্দটি The man (noun) এর অবস্থা নির্দেশ করছে অর্থাৎ qualify করছে।
- তাই 'walking' হচ্ছে Participle

Participle
- Participle একই সাথে verb ও adjective এর কাজ করে। 
- Participle তিন প্রকার। যথা: 
1) Present Participle → verb + ing. 
2) Past Participle → verb (past participle). 
3) Perfect Participle → Having + verb (past participle). 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
Choose the synonym of 'Aggregate'-
  1. ক) Combine
  2. খ) Net
  3. গ) Individual
  4. ঘ) Part
ব্যাখ্যা
Aggregate [অ্যাগ্রিগাট্‌] (noun) / (Adjective) (Verb): 
• English Meaning: Something formed by adding together several amounts or things; total.
• Bangla Meaning: 
(১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফল।
in the aggregate সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে।
(২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ (বালি, নুড়ি ইত্যাদি)।

• Synonyms: Total (সর্বমোট সম্পূর্ণ), Accumulation (সঞ্চয়ন; পুঞ্জীভবন), Sum (যোগফল; সমষ্টি), Mass (জনসাধারণ, জনগণ), Combine (সংযুক্ত করা বা মিলিত হওয়া)।
• Antonyms: Net (অবশিষ্ট), Uncombined (সংযুক্ত নয় এমন), Individual (ব্যক্তি), Part (অংশ), Particular (নির্দিষ্ট)। 

• Other Forms: 
- Aggregate [অ্যাগ্রিগেইট্‌] (verb transitive, verb intransitive) (১) সমষ্টীভূত/সমগ্রীভূত হওয়া বা করা। (২) (নির্দিষ্ট সাকল্যের) মোট পরিমাণ হওয়া।
- Aggregation [আগ্রিগেইশ্‌ন্‌] [Uncountable noun] সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।
• Example Sentence: 
1. The council was an aggregate of three regional assemblies.
2. Raspberries are aggregate fruits.

Source: Live MCQ lecture.
.
'Run low' means-
  1. ক) behave in a violent way.
  2. খ) to disagree with.
  3. গ) become depleted.
  4. ঘ) be useful or helpful.
ব্যাখ্যা
Run low/short:   
• English Meaning: become depleted/have too little of something.
• Bangla Meaning: ফুরিয়ে যাওয়া / ঘাটতি।    
Ex. Sentence: Food supplies had run short.
Bangla Meaning: খাদ্যের যোগান ফুরিয়ে গেছে।

Other options, 
Run riot - behave in a violent and unrestrained way.
Run counter to - to be opposed to / to disagree with.
Serve one’s / it’s turn - be useful or helpful.

Source: Live MCQ lecture.
১০.
Select the correct spelling-
  1. ক) Compilant
  2. খ) Perfirdious
  3. গ) Gulible
  4. ঘ) Plethora
ব্যাখ্যা
Plethora [প্লেটারা] (noun): 
• English Meaning: A very large amount of something, especially a larger amount than you need, want, or can deal with.
• Bangla Meaning: (আনুষ্ঠানিক) (১) অতিপ্রাচুর্য; আতিশয্য।

⇒ Other options, 
Gullible [গাল্আবল্] (adjective):
• English Meaning: Easily deceived or tricked, and too willing to believe everything that other people say.
• Bangla Meaning: সহজে প্রতারণাযোগ্য।

Perfidious [পাফিডিআস্‌] (adjective):
• English Meaning: Unable to be trusted, or showing no loyalty.
• Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতক; দুরাচারী।

Compliant [কাম্‌প্লেইন্‌ট্] (adjective)
• English Meaning: Used to describe someone or something that obeys particular rules or laws.
• Bangla Meaning: অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।

Source: Live MCQ lecture.
১১.
She says she prefers singing ______.
Choose the right form of verb-
  1. ক) than dance
  2. খ) than dancing
  3. গ) to dancing
  4. ঘ) to dance
ব্যাখ্যা
দুটি activity-র একটিকে বেশি পছন্দ করা বুঝাতে prefer ব্যবহৃত হয়। 
- Structure: Prefer + Verb-ing + to + Verb-ing. 

- আবার Prefer এর সাথে to-infinitive বা bare-infinitive ও ব্যবহৃত হয়। তবে would prefer এর সাথে এরূপ usage বেশি মানায়। 
- Structure: prefer + to-infinitive + to + to-infinitive. 

• প্রদত্ত প্রশ্নে 'she prefers singing' থাকায় শূন্যস্থানে 'to dancing' হবে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১২.
Translate the following sentence into English-
আমি স্বয়ং রাজার সাথেই দেখা করলাম।
  1. ক) I visited the king.
  2. খ) I visited the king myself.
  3. গ) I myself visited the king.
  4. ঘ) I visited the king himself.
ব্যাখ্যা
• 'আমি স্বয়ং রাজার সাথেই দেখা করলাম। '- এই বাক্যটিতে জোর দেয়া হয়েছে। 
- বাংলায় সচরাচর (-ই) যোগ করে word এর উপর জোর (emphasis) আরোপ করা হয়। 
- প্রদত্ত বাক্যে 'স্বয়ং রাজার সাথেই' দ্বারা জোর প্রয়োগ করা হয়েছে। 

- তাই সঠিক Translation হবে - I visited the king himself. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৩.
Mr. Azad accompanied by his children _______ in the party.
  1. ক) were present
  2. খ) was present
  3. গ) have present
  4. ঘ) must presented
ব্যাখ্যা
 • Along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী। 
- এখানে Mr. Azad এবং his children subject দুটি accompanied by দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject Mr. Azad বিধায় verb টি singular হবে। 

• Complete Sentence: Mr. Azad accompanied by his children was present in the party. 

Source: Advanced Learner's HSC English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৪.
Fill in the blank with appropriate preposition-
She found the place ___ her liking.
  1. ক) of
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) with
ব্যাখ্যা
She found the place to her liking. 
অর্থ: জায়গাটি সে তার পছন্দ অনুযায়ী পেয়েছিল। 

• অনুযায়ী অর্থে 'to' preposition ব্যবহৃত হয়। 
যেমন: This food is not to my taste. (এ খাদ্য আমার রুচির অনুগামী নয়।) 

এছাড়াও আরো কিছু ক্ষেত্রে 'to' ব্যবহৃত হয়- 
(1) দিক, দূর থেকে কোন নির্দিষ্ট দিকে:
- I am going to Dhaka. 
(2) পর্যন্ত: 
- We want to fight to the end of the battle. 
(3) প্রতি, উদ্দেশ্যে: 
- Send a letter to Sakib. 
(4) পরিণাম: 
- Burn the letter to ashes. 
(5) অনুপাত: 
- Ten to one will he succeed. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৫.
Translate into English- তোমার এ ব্যাপারে চিন্তা করার দরকার নেই।
  1. ক) You need not think about it.
  2. খ) You dare think about it.
  3. গ) You must not think about it.
  4. ঘ) You cannot think about it.
ব্যাখ্যা
• কোন কাজ করা দরকার নেই বুঝাতে 'need not' ব্যবহৃত হয়। 
- Structure: Subject + need not + verb + .........

তাই সঠিক Translation হবে-  You need not think about it. 

Other options
You dare think about it - তুমি এ ব্যাপারে চিন্তা করার সাহস করো না। 
You must not think about it - তোমার এ ব্যাপারে চিন্তা করা উচিত নয়। 
You cannot think about it - তুমি এ ব্যাপারে চিন্তা করতে পারো না। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
১৬.
Complete the sentence -
She's always trying to pass the ______ and I'm sick of it!
  1. ক) buck
  2. খ) box
  3. গ) money
  4. ঘ) mystery
ব্যাখ্যা
Pass the buck:   
• English Meaning: to blame someone or make them responsible for a problem that others should deal with.
• Bangla Meaning: অন্যায়ভাবে দোষারোপ করা / এক জনের দোষ অন্যের ঘাড়ে চাপানো।    

Ex. Sentence: She's always trying to pass the buck and I'm sick of it!
Bangla Meaning: সে সময়ই অন্যায়ভাবে দোষারোপ করার চেষ্টা করে এবং আমি এটা নিয়ে বিরক্ত।

Source: Live MCQ lecture.
১৭.
Abir is taller than all other boys. (Change into superlative)
  1. ক) Abir is the tallest boy among all.
  2. খ) Abir is the most tallest boys.
  3. গ) No other boy is as tall as Abir.
  4. ঘ) Abir is the tallest of all boys.
ব্যাখ্যা
- প্রদত্ত sentence টি Comparative degree তে আছে। 
•Than all other যুক্ত Comparative degree কে superlative degree তে রূপান্তর করার নিয়ম:
- Subject + verb + the + comparative degree এর superlative form + other এর পরের অংশ।  

সঠিক উত্তরটি হবে: Abir is the tallest of all boys. 

Source : Advancer Learner's HSC Communicative English by Chowdhury & Hussain.
১৮.
I burnt the letter _____ I had read it.
Fill in the blank with appropriate conjunction-
  1. ক) before
  2. খ) since
  3. গ) after
  4. ঘ) for
ব্যাখ্যা
After
- After এর অর্থ হলো 'পরে'। 
- After এর পরে past perfect tense এবং আগে past indefinite tense ব্যবহৃত হয়। 
- Structure: Past indefinite tense + after + past perfect tense. 

• তাই complete sentence টি হবে: I burnt the letter after I had read it. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৯.
If I had been there, I _________ it.
Complete the sentence -
  1. ক) might stop
  2. খ) should stop
  3. গ) could have stopped
  4. ঘ) could have stop
ব্যাখ্যা
• বাক্যের প্রথম অংশে If যুক্ত clause টি Past perfect tense এ আছে। 
- If যুক্ত clause টি Past perfect tense হলে principal clause টি perfect conditional (subject + would have/ could have/ might have + verb এর past participle) হবে। 

Complete sentence টি হচ্ছে - If I had been there, I could have stopped it. 

Source: Advancer Learner's HSC Communicative English by Chowdhury & Hussain.
২০.
এক ব্যক্তির বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 8 বছর পূর্বে ঐ ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 8 বছর পূর্বে ঐ ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
মনে করি, 
বর্তমানে পুত্রের বয়স = x বছর 
∴ ঐ ব্যক্তির বর্তমান বয়স = 3x বছর।

আবার, 
8 বছর পূর্বে পুত্রের বয়স = (x - 8) বছর
∴ 8 বছর পূর্বে ব্যক্তির বয়স = (3x - 8) বছর। 

প্রশ্নমতে, 
5(x - 8) = 3x - 8 
বা, 5x - 40 = 3x - 8 
বা, 5x - 3x = - 8 + 40
বা, 2x = 32 
বা, x = 32/2 
∴ x = 16

∴ পুত্রের বর্তমান বয়স = 16 বছর।
২১.
x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
  1. ক) x + y + 1
  2. খ) xy
  3. গ) xy + 2
  4. ঘ) x + y
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
অপশন অনুসারে, 
ক) x + y + 1 = (3 + 5 + 1) = 9 (বিজোড় সংখ্যা)। 
খ) xy = (3 × 5) = 15 (বিজোড় সংখ্যা)।
গ) xy + 2 = (3 × 5) + 2 = 15 + 2 = 17 (বিজোড় সংখ্যা)।
ঘ) x + y = (3 + 5) = 8 (জোড় সংখ্যা)।
২২.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা লাল বল না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 4/9
  2. খ) 2/9
  3. গ) 7/9
  4. ঘ) 5/9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা লাল বল না হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
দেওয়া আছে, 
লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত যথাক্রমে 2 : 3 : 4 
∴ লাল, হলুদ ও সবুজ বলের অনুপাতগুলোর যোগফল = (2 + 3 + 4)
= 9

বলটি লাল হওয়ার সম্ভাব্যতা = 2/9 
∴ বলটি লাল না হওয়ার সম্ভাব্যতা = 1 - (2/9) 
= (9 - 2)/9 
= 7/9

∴ লাল বল না হওয়ার সম্ভাব্যতা = 7/9.
২৩.
কোনো ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে কী বলে?
  1. ক) অন্তঃকেন্দ্র
  2. খ) ভরকেন্দ্র
  3. গ) লম্বকেন্দ্র
  4. ঘ) পরিকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে কী বলে?

সমাধান:
ভরকেন্দ্র:
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে

অন্তঃকেন্দ্র:
- ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।

পরিকেন্দ্র:
- কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অংকিত বৃত্তকে বলে পরিবৃত্ত এবং বৃত্তের কেন্দ্রকে বলে পরিকেন্দ্র।
- ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
২৪.
দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির ২০%। ছোট সংখ্যাটি ২০ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ৪৫
  3. গ) ৫০
  4. ঘ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির ২০%। ছোট সংখ্যাটি ২০ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান
ধরি,
বড় সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ২০ = x এর ২০% 
বা, x - ২০ = ২০x/১০০ 
বা, ১০০x - ২০০০ = ২০x 
বা, ১০০x - ২০x = ২০০০ 
বা ৮০x = ২০০০ 
বা, x = ২০০০/৮০ 
∴ x = ২৫ 

∴ বড় সংখ্যাটি = ২৫।
২৫.
কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?
  1. ক) sin 90°
  2. খ) sec 90°
  3. গ) cos 90°
  4. ঘ) sec 0°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?

সমাধান:
sec 90° এর মান অসংজ্ঞায়িত।

অন্যদিকে, 
sec 0° এর মান 1
cos 90° এর মান 0 
sin 90° এর মান 1
২৬.
30, 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 32, 26, 29, 35, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) 21
  2. খ) 22
  3. গ) 23
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্ন: 30, 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 32, 26, 29, 35, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান
সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35

এখানে, 
পদসংখ্যা = 19 
∴ উপাত্তগুলোর মধ্যক হবে ১০ম পদ
∴ ১০ম পদ = 23 

∴ মধ্যক = 23
২৭.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ক) ৩২ মিটার
  2. খ) ৩৮ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) ৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ৮) মিটার

শর্তমতে, 
২(x + ৮ + x) = ১৩৬
বা, ২x + ৮ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ৮ 
বা, ২x = ৬০ 
বা, x = ৬০/২ 
∴ x = ৩০ 
অর্থাৎ প্রস্থ = ৩০ মিটার 
এবং দৈর্ঘ্য = (৩০ + ৮) মিটার = ৩৮ মিটার।

∴ ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৩৮ মিটার।
২৮.
একটি জলাধারের ১/৫ অংশ পূর্ণ আছে। জলাধারটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানির প্রয়োজন। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?
  1. ক) ৫০
  2. খ) ৪০
  3. গ) ৬০
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জলাধারের ১/৫ অংশ পূর্ণ আছে। জলাধারটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানির প্রয়োজন। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?

সমাধান:
২০ লিটার পানি দ্বারা পূর্ণ হয় জলাধারের {(৩/৫) - (১/৫)} অংশ = ২/৫ অংশ 

জলাধারের ২/৫ অংশের ধারণক্ষমতা = ২০ লিটার 
∴ জলাধারের ১ বা সম্পূর্ণ অংশের ধারণক্ষমতা = (২০ × ৫)/২ লিটার
= ৫০ লিটার। 

∴ জলাধারটির ধারণক্ষমতা = ৫০ লিটার।
২৯.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 4√3
  2. খ) 4√2
  3. গ) 6√3
  4. ঘ) 6√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান:
ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে, 
6a2 = 216
বা, a2 = 216/6
বা, a2 = 36
বা, a = √36 
∴ a = 6
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a √3 
= 6√3 মিটার। 

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 মিটার।
৩০.
দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ক) ৬৯
  2. খ) ৭৯
  3. গ) ৮৯
  4. ঘ) ৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান
আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ৬৯৩ × ১১ 
বা, ৭৭ × অপর সংখ্যা = ৬৯৩ × ১১
বা, অপর সংখ্যা = (৬৯৩ × ১১)/৭৭ 
∴  অপর সংখ্যা = ৯৯। 
৩১.
৪ জন তাঁতি ৪ দিনে ৪টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?
  1. ক) ৪
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন তাঁতি ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?

সমাধান
 ৪ জন তাঁতি ৪ দিনে মাদুর তৈরি করে = ৪ টি
∴ ১ জন তাঁতি ১ দিনে মাদুর তৈরি করে = ৪/(৪ × ৪) টি
∴ ৮ জন তাঁতি ৮ দিনে মাদুর তৈরি করে = (৪ × ৮ × ৮)/(৪ × ৪) টি
= ১৬ টি 

∴ ১৬ টি মাদুর তৈরি করতে পারবে। 
৩২.
(a/b)x - 1 = (b/a)x - 3 হয়, তবে x -এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 1/2
  4. ঘ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b)x - 1 = (b/a)x - 3 হয়, তবে x -এর মান কত হবে?

সমাধান
(a/b)x - 1 = (b/a)x - 3
বা, (a/b)x - 1 = (a/b) - (x - 3) 
বা, x - 1 = - (x - 3)
বা, x - 1 = - x + 3
বা, x + x = 3 + 1 
বা, 2x = 4 
বা, x = 4/2 
∴ x = 2
৩৩.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৩ : ১৩ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রী?
  1. ক) ৫০°
  2. খ) ৬৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ৭৫°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৩ : ১৩ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রী?

সমাধান:
দেওয়া আছে, 
সম্পূরক কোণ দুটির অনুপাত = ২৩ : ১৩ 
∴ অনুপাত দুটির যোগফল = ২৩ + ১৩ = ৩৬ 

আমরা জানি, 
দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°
∴ ক্ষুদ্রতম কোণের পরিমাপ = {১৮০ × (১৩/৩৬)}° = ৬৫° 

আবার, 
বৃহত্তম কোণের পরিমাপ = {১৮০ × (২৩/৩৬)}° = ১১৫° 

∴ কোণ দুটির পার্থক্য = (১১৫ - ৬৫)° 
= ৫০°
৩৪.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) ৪.০ ঘণ্টা
  2. খ) ৪.৫ ঘণ্টা
  3. গ) ৫.০ ঘণ্টা
  4. ঘ) ৫.৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান
স্রোতের অনুকূলে, 
লঞ্চের গতিবেগ = (১৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা
∴ ৩০ কি.মি. পথ যেতে প্রয়োজনীয় সময় = ৩০/২০ ঘন্টা = ১.৫ ঘণ্টা

আবার, 
স্রোতের প্রতিকূলে,
লঞ্চের গতিবেগ = (১৫ - ৫) কি.মি./ঘণ্টা
= ১০ কি.মি./ঘন্টা। 
∴ ৩০ কি.মি. পথ ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৩০/১০ ঘন্টা = ৩.০ ঘণ্টা

∴ নির্ণেয় সময় = (১.৫ + ৩.০) ঘণ্টা 
= ৪.৫ ঘণ্টা
৩৫.
৮, ১১, ১৭, ২৯, ৫৩,.................ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১০৩
  2. খ) ১০২
  3. গ) ১০১
  4. ঘ) ১০২
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩,.................ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
এখানে লক্ষণীয়, 
৩য় পদ = ২য় পদ + (২য় পদ - ১ম পদ) × ২
= ১১ + (১১ - ৮) × ২ 
= ১১ + ৬ 
= ১৭ 

আবার,
৪র্থ পদ = ১৭ + (১৭ -১১) × ২
= ১৭ + ১২ 
= ২৯

অনুরূপভাবে, 
৫ম পদ = ২৯ + (২৯ - ১৭) × ২ 
= ২৯ + ২৪ 
= ৫৩ 

∴ নির্ণেয় পদ = ৫৩ + (৫৩ - ২৯) × ২ 
= ৫৩ + (২৪ × ২) 
= ৫৩ + ৪৮ 
= ১০১। 
৩৬.
3x = 27 হলে, x/2 এর মান কত?
  1. ক) 2.59
  2. খ) 1.5
  3. গ) 3.56
  4. ঘ) 3.52
ব্যাখ্যা
প্রশ্ন: 3x = 27 হলে, x/2 এর মান কত?

সমাধান:
3x = 27
3x = 33
x = 3
x/2 = 3/2
x/2 = 1.5
৩৭.
ভারতের সাথে বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত এলাকা কোনটি?
  1. ক) তামাবিল
  2. খ) পঞ্চগড়
  3. গ) মুহুরীর চর
  4. ঘ) রাঙামাটি
ব্যাখ্যা
বাংলাদেশ-ত্রিপুরা (ভারত) সেক্টর
- বাংলাদেশ-ত্রিপুরা (ভারত) সেক্টরের আর্ন্তজাতিক সীমানার মোট দৈর্ঘ্য ৮৭৪ কি.মি.।
- এ সেক্টরে  ফেনী জেলার পরশুরাম উপজেলার  মুহুরী নদী এলাকায় ২ কি.মি. ছাড়া অবশিষ্ট সকল সীমান্তে পিলার নির্মাণের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছে।
- ১০-১১ নভেম্বর ২০১১, জরিপ মৌসুমে যৌথ জরিপ করে মুহুরী নদী এলাকার ইনডেক্স ম্যাপ প্রস্তুত করে উভয় দেশের কারিগরী পর্যায়ে স্বাক্ষর করা হয়েছে।
- এ সেক্টরের মোট ২.০০ কি.মি. অমিমাংসীত মুহুরীর চর এলাকায় ভারতের বিলোনিয়া শহর রক্ষা বাঁধের রক্ষণাবেক্ষণের নিমিত্ত বাঁশের খুঁটি স্থাপন করে সীমানা রিলে করা হয়েছে।
- উভয় দেশের সরকারের সম্মতি পেলে সরজমিনে পাকা পিলার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।
- স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক পত্রের মাধ্যমে ভারতের সংসদে চুক্তি এবং প্রটোকল অনুমোদন না হওয়া পর্যন্ত অমিমাংসিত এলাকায় কোন ধরনের কর্মসূচী প্রনয়ণ না করার জন্য অনুরোধ করেছেন।

উৎস: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮.
Unicode- এর প্রতিটি ক্যারেক্টার কত বাইট?
  1. ক) ২ বাইট
  2. খ) ৮ বাইট
  3. গ) ১৬ বাইট
  4. ঘ) ৩২ বাইট
ব্যাখ্যা
Unicode 
- Unicode এর পূর্ণনাম হলো Universal Code বা সার্বজনীন কোড।
- ইউনিকোড হলো কম্পিউটার পরিমণ্ডলে যে কোন ভাষার প্রতিটি বর্ণ বা কোন সঙ্কেত-চিহ্নের জন্য নির্ধারিত অদ্বিতীয় সংখ্যা।
- ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের কোড ফলে ৬৫৫৩৬ টি চিহ্নকে কম্পিউটার সিস্টেমে অদ্বিতীয়ভাবে বুঝানো যায়।
- ইউনিকোড পৃথিবীর প্রতিটি ভাষার প্রতিটি অক্ষরের জন্য একটি একক সংখ্যা বরাদ্দ করছে, সেটা যে প্লাটফর্মের জন্যই হোক, যে প্রোগ্রামের জন্যই হোক, আর যে ভাষার জন্যই হোক।
- ইউনিকোডের এই বৈশিষ্ট্য প্রযুক্তিশিল্পে নেতৃত্ব দিচ্ছে এরকম কোম্পানিগুলি যেমন, Apple, HP, IBM, JustSystem, Microsoft, Oracle, SAP, Sun, Sybase, Unisys সহ অনেকেই গ্রহণ করেছে। 

উৎস: i) Unicode character encoding - IBM, IBM.
         ii) What is Unicode? in Bangla - ইউনিকোড কী?, Unicode.
৩৯.
‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কোনটির উদ্যোগে? 
  1. ক) সাহিত্য সংসদ
  2. খ) তমদ্দুন মজলিশ
  3. গ) সংস্কৃতি সংসদ
  4. ঘ) রেনেসাঁ সোসাইট
ব্যাখ্যা
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ: 
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়।
- এটিই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ১০ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের ওপর প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? বাংলা নাকি উর্দু‌’ প্রকাশিত হয়।
- ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম পরিচালিত হয়।
- সেখানে এর বিরুদ্ধে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রতিবাদ করেন।
- তিনি ‘বাংলা’ ভাষাকেও অধিবেশনের ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
- ভাষা ও সংস্কৃতির প্রশ্নে শুরু থেকেই যে আলোড়ন সৃষ্টি হয় তার মধ্য থেকে জন্ম নিতে থাকে অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। 
- 'তমদ্দুন মজলিশের' উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের অক্টোবর মাসে গঠিত হয় প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’। 
- এর আহ্বায়ক মনোনিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঁইয়া।

উৎস: i) ইতিহাস, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) প্রথম আলো ডেস্ক, ১৩ ডিসেম্বর ২০২১।
৪০.
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন -
  1. ক) মহাত্মা গান্ধী
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) সোনিয়া গান্ধী 
  4. ঘ) রাজীব গান্ধী
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ সংগ্রাম শুরু হলে ভারত সরকারের সাহায্যের বিষয় আলোচনা করার জন্য তাজউদ্দনি আহমেদ এবং ব্যারিস্টার আমীরুল ইসলাম তাৎক্ষণিকভাবে সীমান্ত অতিক্রম করে ভারত যান।
- ১লা এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সিনিয়র অফিসারদের সহায়তায় ভারতীয় গোয়েন্দা পরিবেষ্টিত অবস্থায় তারা দিল্লিতে পৌঁছেন। 
- সেসময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মিসেস ইন্দিরা গান্ধী।
- সেখানে অতি সহজেই মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে তাদের সাক্ষাত হয়।
- ইন্দিরা গান্ধী ২৭ মার্চ বাঙালিদের মুক্তিসংগ্রামের প্রতি তাঁর সরকারের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। 
- ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী অত্যাচরিত ও ভীতসন্ত্রস্ত বাঙালিদের নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত তখন উন্মুক্ত করে দেয়।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাপিডিয়া।
৪১.
ফিফা প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ১৯০৪ সালে
  2. খ) ১৯১৪ সালে
  3. গ) ১৯৩০ সালে
  4. ঘ) ১৯৩৪ সালে
ব্যাখ্যা
FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association); একটি আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। 
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। 
- ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফা ২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়। 
- প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়েতে।

উল্লেখ্য,
- ফিফা বিশ্বকাপ এর ২২তম আসর কাতারে অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।
- ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে; কানাডা,মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

উৎস: FIFA এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪২.
বৈদ্যুতিক ফিউজে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) তামা ও সীসা
  2. খ) তামা ও টিন
  3. গ) টিন ও সীসা
  4. ঘ) ব্রোঞ্জ ও তামা
ব্যাখ্যা
বৈদ্যুতিক ফিউজ
- ফিউজ হল একটি রক্ষাকারী যন্ত্র যা একটি বৈদ্যুতিক সার্কিটের অতিরিক্ত বিদ্যুৎ থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।
- যখন তারের মধ্য দিয়ে অধিক পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটিকে বিচ্ছিন্ন করা হয়ে থাকে।
- বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহৃত তার সীসা ও টিনের মিশ্র ধাতু দ্বারা তৈরী। 
- সীসা ৭৫% এবং টিন ২৫% এর সংকরের উপযুক্ত ব্যাসের এক টুকরা সরু তার।
- এর গলনাংক প্রায় ৩০০° সেলসিয়াস।
- এরূপ এক খন্ড তার চীনা মাটির বাক্সে বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ সরবরাহ লাইনের সাথে আটকানো থাকে। তারটির

উৎস: সাধারণ বিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
পৃথিবীর প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) নরওয়ে
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
ভুটানে তামাকদ্রব্য নিষিদ্ধকরণ:
- ২০১০ সালে ভুটান সর্বজনীন স্থানে তামাক বিক্রি এবং ধূমপান নিষিদ্ধ করার জন্য প্রথম দেশ হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল।
- এই নিষেধাজ্ঞা এক দশকেরও বেশি সময় ধরে চলেছিল যতক্ষণ না COVID-19 মহামারী দ্বারা সৃষ্ট পরিস্থিতি নীতিনির্ধারকদের দেশের মধ্যে তামাক বিক্রিকে বৈধ করে পথ পরিবর্তন করতে বাধ্য করেছিল।
- ১৯৮৯ সালে ভুটানের ধর্মীয় কেন্দ্রস্থল বুমথাং- এর স্থানীয় সরকারী নেতারা জেলায় তামাক বিক্রির উপর নিষেধাজ্ঞা করেছিলেন।
- ৭০তম জাতীয় পরিষদের অধিবেশনে আলোচনা হাইলাইট করেছে যে ধূমপানকে নিন্দনীয় বলে মনে করা হয়।
- ভুটান ২৩ আগস্ট ২০০৪ তারিখে তামাক নিয়ন্ত্রণের উপর WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন (FCTC) অনুমোদন করে তামাকমুক্ত সমাজের দিকে যাত্রা শুরু করে এবং একই বছর তামাক বিক্রির উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করে।
- ২০০৪ সালে দেশব্যাপী বিক্রয় নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে, তামাক নিয়ন্ত্রণ আইন, ২০১০ ভুটানে সমস্ত তামাকজাত পণ্যের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।
- আইনে তামাকজাত দ্রব্যের চাষ, উৎপাদন, সরবরাহ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
- চলচ্চিত্রে বিধিনিষেধ সহ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা; ধূমপানমুক্ত পাবলিক প্লেস বা জোন ঘোষণা করা হয়েছে; এবং তামাকজাত দ্রব্যের উপর উৎপত্তির দেশ এবং স্বাস্থ্য সতর্কতা প্রদর্শনের জন্য একটি লেবেলিং প্রয়োজনীয়তাও নির্ধারণ করেছে।

উৎস: Bhutan reverses sales ban on tobacco - BMJ Blogs, BMJ.
৪৪.
আয়ারল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ক) রাশিয়া
  2. খ) সুইডেন
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
আয়ারল্যান্ড:
- এটি যুক্তরাজ্যের উপনিবেশ ছিল।
- ব্রিটিশ দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহৎ দ্বীপ 'উত্তর আয়ারল্যান্ড' থেকে ১৯২২ সালে আয়ারল্যান্ড পৃথক হয়ে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
- ১১৬৭ সালে ইংল্যান্ড থেকে নরম্যানদের আয়ারল্যান্ডে আগমন একটি নতুন অনুপ্রবেশ এবং বন্দোবস্তের সূচনাকে চিহ্নিত করেছিল।
- তখন উত্তর আয়ারল্যান্ডের জনগণ দুইভাবে বিভক্ত হয়ে পড়ে।
- একপক্ষ স্বাধীনতার পক্ষে এবং অন্যপক্ষ যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে।
- এটি নিয়ে দীর্ঘদিন সংঘাত চলে।
- এরুপ পরিস্থিতিতে ১৯৯৮ সালে বেলফাস্ট চুক্তির মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়।

উৎস: Ireland, English Colonization, Encyclopedia.com.
৪৫.
Man of Blood and Iron বলা হয় -
  1. ক) অটো ভন বিসমার্ক
  2. খ) এডলফ হিটলার
  3. গ) নেপোলিয়ন বোনাপার্ট
  4. ঘ) মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক:
- Man of Blood and Iron বলা হয় অটো ভন বিসমার্ককে।
- অটোভন বিসমার্ক আধুনিক জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।
- 1862 থেকে 1890 সাল পর্যন্ত প্রুশিয়ান মন্ত্রী রাষ্ট্রপতি এবং সাম্রাজ্যিক চ্যান্সেলর হিসাবে আধুনিক জার্মান রাষ্ট্রের সৃষ্টি ও গঠনে তাঁর অবদান থেকে এই মর্যাদাটি এসেছে।
- 1848 সালের বিপ্লবের সময় সংসদীয় ডেপুটি হিসাবে তাঁর কার্যকলাপ এবং মনোভাবকে সাধারণত একটি বিশিষ্ট কর্মজীবনের নিছক ভূমিকা হিসাবে দেখা হয়।
- বিসমার্ককে রক্ত ​​ও লোহা বলা হয় কারণ লোহায় তৈরি সামরিক শক্তি এবং যুদ্ধের মাধ্যমে ছড়িয়ে পড়া রক্তের মাধ্যমে জার্মানির একীকরণ করা হবে এই উপলব্ধি অর্জন করা।

উৎস: Britannica.
৪৬.
কোনটি ই-মেইল পরিষেবা নয়?
  1. ক) Bing
  2. খ) Outlook
  3. গ) Pegasus
  4. ঘ) Yahoo
ব্যাখ্যা
ই-মেইল
- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়। 
- দুটি ধরনের ইমেল পরিষেবা রয়েছে: ইমেইল ক্লায়েন্ট এবং ওয়েবমেইল।
- ইমেইল ক্লায়েন্ট হলো ডেস্কটপের জন্য একটি অ্যাপ্লিকেশন এবং এটি একক বা একাধিক ইমেইল ঠিকানা কনফিগার করে।
- ওয়েবমেইল হলো ইমেইল অ্যাক্সেস করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
- এটি ব্রাউজারগুলির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। 
- বাজারে বেশ কয়েকটি ইমেইল পরিষেবা প্রদানকারী রয়েছে।
বিনামূল্যে ইমেইল ক্লায়েন্টগুলির মধ্যে রয়েছে -
- Gmail
- Yahoo Mail
- Mozilla Thunderbird
- eM Client
- Claws Mail
- Foxmail
- Opera M2 Mail Client
- Pegasus Mail
- Incredi Mail
- Mulberry
- Dream Mail
- Sylpheed
কিনে ব্যবহার করতে হয় -
- Outlook
- Zimbra
- Inky
- Postbox

অন্যদিকে -
- Bing একটি ওয়েব সার্চ ইঞ্জিন। এটি মাইক্রোসফট দ্বারা পরিচালিত হয়।

উৎস: মাধ্যমিক তথ্যপ্রযুক্তি বই (ভোকেশনাল)।
৪৭.
ফরমোসা প্রণালি কোন দুইটি দেশকে পৃথক করেছে?
  1. ক) দক্ষিণ কোরিয়া ও জাপান
  2. খ) সুমাত্রা ও জাভা
  3. গ) তাইওয়ান ও চীন
  4. ঘ) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
ব্যাখ্যা
তাইওয়ান প্রণালী:
- একে ফরমোসা প্রণালীও বলা হয়।
- প্রণালীটি দক্ষিণ ও পূর্ব চীন সাগরের মধ্যে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত।
- এটি চীন ও তাইওয়ানকে পৃথক করেছে।
- এটি প্রায় 230 ফুট (70 মিটার) গভীরতায় পৌঁছে এবং এতে পেসকাডোরস দ্বীপপুঞ্জ রয়েছে (যা তাইওয়ান সরকার দ্বারা নিয়ন্ত্রিত)।
- প্রধান বন্দরগুলি হল চীনের মূল ভূখন্ডের অ্যামোয় এবং তাইওয়ানের কাও-সিউং।
- এলাকাটি টাইফুন জোনে অবস্থিত।
- 16 শতকের শেষের দিকে পর্তুগিজ ন্যাভিগেটরদের দ্বারা প্রণালীটির নাম ফরমোসা করা হয়।
- এটি এখনও পশ্চিমে এর ইউরোপীয় নামে পরিচিত, তবে চীনা এবং এখন বেশিরভাগ পশ্চিমারা তাইওয়ান স্ট্রেট নামটি ব্যবহার করে।

অন্যদিকে -
- দক্ষিণ কোরিয়া ও জাপানকে পৃথক করেছে কোরিয়া প্রণালি।
- সুমাত্রা ও জাভা পৃথক করেছে সুন্দা প্রণালি।
- ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পৃথক করেছে মালাক্কা প্রণালি।

উৎস: Britannica.
৪৮.
G-7 এর সদরদপ্তর -
  1. ক) সাংহাই, চীন
  2. খ) ঢাকা, বাংলাদেশ
  3. গ) ইস্তাম্বুল, তুরস্ক
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
G-7
- G7 ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- G7 হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির একটি অনানুষ্ঠানিক গ্রুপিং।
- এর কোন সদরদপ্তর নেই।

উল্লেখ্য,
- ২০২৩ সালে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হবে ৪৯তম জি-৭-এর শীর্ষ সম্মেলন।
- ১৯-২১ মে তে জাপানে G7 শীর্ষ সম্মেলনের অনুষ্ঠিত হবে।
- ১৯৭৫ সালে শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো একটি এ-বোমা বিধ্বস্ত শহরে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: G7 - Agriculture and rural development - European Union, europa.eu।