ব্যাখ্যা
• ষ্ণ = ষ + ণ, যেমন- কৃষ্ণ, কৃষ্ণচূড়া, তৃষ্ণা, উষ্ণ ইত্যাদি।
• ক্ষ = ক + ষ,
• হ্ম = হ + ম,
• জ্ঞ = জ + ঞ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৭ প্রশ্ন
• ষ্ণ = ষ + ণ, যেমন- কৃষ্ণ, কৃষ্ণচূড়া, তৃষ্ণা, উষ্ণ ইত্যাদি।
• ক্ষ = ক + ষ,
• হ্ম = হ + ম,
• জ্ঞ = জ + ঞ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
• অস্থির-চঞ্চল বিপরীত শব্দযুগল সঠিক নয়।
• এদের সঠিক বিপরীত শব্দ হবে স্থির-চঞ্চল।
• বাকিগুলো সঠিকই আছে।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
- প্রদত্ত অপশনগুলোতে 'আমি এখন ভীষণ ব্যস্ত।' বাক্যটি সঠিক।
- 'শশীভূষণ কি আসে নাই?' বাক্যটিতে 'শশীভূষণ' বানানটি ভুল। এর সঠিক হবে - 'শশিভূষণ কি আসে নাই?'
- সব মাছগুলোর দাম কত? বাক্যটির সঠিক হবে - মাছগুলোর দাম কত?
- 'হীন চরিত্রবান লোক পশ্বাধম।' বাক্যটির সঠিক হবে - চরিত্রহীন লোক পশ্বধম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
- স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্ণরূপ। যেমনঃ অ, আ, ই, উ ইত্যাদি।
- প্রদত্ত অপশনগুলোতে আকাশ শব্দটিতে স্বরবর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
• বাংলা বর্ণমালায় ঐ এবং ঔ হচ্ছে দ্বিস্বর বা যুগ্ম স্বরধ্বনির প্রতীক। যেমন-
- অ + ই = ঐ (অই) এবং
- অ + উ = ঔ (অউ)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
• পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়। যেমনঃ
- সুন্দরী যে লতা = সুন্দরলতা,
- মহতী যে কীর্তি = মহাকীর্তি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
- বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ 'চর্যাপদ'।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে চর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন এবং ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন।
- চর্যাপদের ২৪, ২৫, ৪৮ নং পদগুলো সম্পূর্ণ পাওয়া যায়নি।
- তবে ২৩ নং পদটির অর্ধেক পাওয়া গেছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
- তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ।
- উপন্যাসটি ৪ খণ্ডে রচিত।
- এটিতে মৎস্যজীবী মানুষের জীবন কাহিনী বা ধীবর সমাজের নিষ্ঠুর জীবন সংগ্রামের দুঃখ-দুর্দশার সাধারণ কাহিনীকে তুলে ধরা হয়েছে।
- ঋত্বিক ঘটকের পরিচালনায় ১৯৭৩ সালে উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপায়িত করা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
• আব্দুল্লাহ আল মামুন একজন প্রসিদ্ধ বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক।
• আবদুল্লাহ আল মামুন যুদ্ধবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘শপথ’ নামে নাটক রচনা করেন ১৯৬৪ সালে।
• তাঁর রচিত অন্যান্য নাটকঃ
- নিয়তির পরিহাস,
- বিন্দু বিন্দু রং,
- ঋতুরাজ,
- আয়নায় বন্ধুর মুখ,
- সুবচন নির্বাসনে,
- এখনও দুঃসময়,
- এবার ধরা দাও,
- সেনাপতি,
- অরক্ষিত মতিঝিল,
- ক্রসরোড ক্রস ফায়ার,
- এখনও ক্রীতদাস,
- শাহজাদীর কালো নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- আমাদের সন্তানেরা,
- কোকিলারা,
- মাইক মাস্টার,
- মেরাজ ফকিরের মা,
- মেহেরজান আরেকবার ইত্যাদি।
• অন্যদিকে আমলার মামলা শওকত ওসমানের নাটক।
উৎসঃ বাংলাপিডিয়া।
• মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলকাব্য।
• এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
• অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত কিছু পঙক্তি হলোঃ
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।',
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) একজন প্রখ্যাত বাঙালি কবি। তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
• তাঁর পুরো নাম- মোঃ জসীমউদ্দীন মোল্লা।
• 'রাখালী' (১৯২৭) তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নকশী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- বালুচর,
- ধানখেত,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়িনী,
- মা যে জননী কান্দে ইত্যাদি।
• তাঁর রচিত নাটকঃ
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা ইত্যাদি।
• তাঁর রচিত আত্মকথাঃ
- জীবনকথা,
- স্মৃতিপট,
- যাদের দেখেছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায় ইত্যাদি।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থঃ
- ডালিমকুমার,
- এক পয়সার বাঁশি,
- হাসু ইত্যাদি।
• 'বোবা কাহিনী' তাঁর একমাত্র উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• বৈষ্ণব পদাবলীর আদি কবি বিদ্যাপতি কিন্তু তিনি বাংলা ভাষায় পদ রচনা করেননি।
• বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলীর রচনা করেন চণ্ডীদাস।
• বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।
- শহীদুল্লাহ কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ্।
- 'সারেং বৌ' (১৯৬২) তাঁর রচিত আরেকটি বিখ্যাত উপন্যাস।
- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কথা বর্ণিত হয়েছে এই উপন্যাসে।
- 'সংশপ্তক' (১৯৬৫) তাঁর রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- এই উপন্যাসে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তীকাল থেকে বায়ান্নর ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক পরিবর্তন ও রূপান্তর ধারণ করেছেন।
- 'রাজবন্দীর রোজনামচা' তাঁর রচিত স্মৃতিকথা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।
- বাংলা সাহিত্যের বিখ্যাত প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর বিখ্যাত কিছু উক্তিঃ
- যে জাতি মানে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়।
- জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারিদিক ছড়াইয়া পড়িবে।
- মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন।
- ইহা সত্যকে সুন্দর করে নাই, মিথ্যাকে সত্যের মুখোশ পরাইয়াছে।
- মন উঁচুতে উঠতে চায় নীচুতেও নামতে চায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
• Hamlet is a famous tragedy of William Shakespeare.
• The important character of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
Source: Live MCQ Lecture and Hamlet
Iliad is an ancient Greek epic poem written by Homer.
Its notable characters are:
- Achilles,
- Hector,
- Agamemnon,
- Helen,
- Paris,
- Priam
Source: Britannica.com
• Rudyard Kipling is an Indian born British Journalist.
• His famous novels:
- Kim,
- The Jungle Book,
- Puck of Pook's Hill,
- Captain Courageous,
- Limits & Renewals,
- Just So Stories,
- Soldiers Three,
- The Light that Failed,
- Plain Tales from the Hills,
- Seven Seas,
- The White Man's Burden
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.
- The White Tiger is a novel by Aravind Adiga.
- He won the man booker prize for this novel in 2008.
The White Tiger is framed as a narrative letter written over seven nights to the Chinese Premier Wen Jiabao; it is a tale of servitude, economic prosperity, and murder.
Source: enotes and the guardian
I hold it true, whate'er befall;
I feel it, when I sorrow most;
'Tis better to have loved and lost
Than never to have loved at all.
- BY ALFRED, LORD TENNYSON
ব্যাখ্যা:
বাক্যের অর্থ: রিমঝিম ছাড়া আর কেউ এই কাজ করে নি।
কখনো কখনো অন্য Parts of Speech-ও preposition হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে, এটি conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে।
Source: A Passage to the English Language
ব্যাখ্যা:
বাক্যের অর্থ: যদি আমি তুমি হতাম, আমি ওখানে যেতাম না।
এ ধরণের Conditional Sentence-কে Improbable conditional sentence বলা হয় কারণ এটি বাস্তব তথ্যের বিপরীত একটি তথ্যকে তুলে ধরে। আলোচ্য বাক্যটিতে আমি তুমি নই, তাই তুমি হলে আমি কী করতাম সেই কল্পনাটার কথা আমি তুলে ধরছি।
Improbable conditional sentence-এর ক্ষেত্রে If+sub+were+Subject+would+verb structure-টি অণুসরণ করা হয়।
Source: Intermediate English Grammar by Raymond Murphy and A passage to the English Language by S M Zakir Hussain
বাক্যের অর্থ: কেন সে কাজটা করেছে, তা রহস্যময়।
ব্যাখ্যা: আন্ডারলাইনকৃত অংশটি এখানে subject হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই, এটি Noun Clause।
Source: Advanced Learner’s English Grammar & Composition
ব্যাখ্যা:
বাক্যের অর্থ : আমার পুরনো ব্রিফকেসটা ভেঙে যাচ্ছে, একটা নতুন কিনতে হবে।
Fall apart একটি phrasal verb।
Meaning: Disintegrate
Source: Oxford languages
ব্যাখ্যা:
১ম অপশনে above শব্দটি এই বাক্যে preposition ‘from’-এর পরে ব্যবহৃত হয়েছে। তাই, এটি noun।
২য় অপশনে above শব্দটি ‘sentence’ শব্দটিকে মডিফাই করতে ব্যবহৃত হয়েছে। তাই, এটি একটি adjective।
৩য় অপশনে above শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি ‘are’ verb-কে মডিফাই করতে ব্যবহৃত হচ্ছে।
৪র্থ অপশনে above একটি preposition কারণ এটি দুটি অংশকে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে।
Rejuvenation(noun)
Meaning: the action or process of giving new energy or vigor to something
Synonym: renewal, revival, resurgence, revitalization, stimulation
Antonym: destruction
Source: thesaurus.com
ব্যাখ্যা: আন্ডারলাইনকৃত অংশটি অর্থাৎ at the top of অংশটি prepositional phrase।
কিন্তু লক্ষ্যনীয় যে, যদি at the top of his voice অংশটি আন্ডারলাইন করা থাকত তাহলে এটি adverb phrase হত।
কারণ তখন এটি how-এর উত্তর দিত। অর্থাৎ, কীভাবে সে কাজ করল তার উত্তর at the top of his voice অংশটিতে পাওয়া যেত।
কিন্তু এখানে শুধু at the top of অংশটুকু আন্ডারলাইন করা আছে এবং এটি his voice- অংশটার সাথে পূর্ববর্তী অংশকে যুক্ত করেছে।
সুতরাং বলা যায়, prepositional phraseগুলো তাদের object সহ প্রকৃতপক্ষে adverbial phrase-এর কাজ করে।
অ্যাকাউন্টে টাকা জমা হওয়া বুঝালে credited to হয়।
Source: collinsdictionary.com
ব্যাখ্যা:
বাক্যের অর্থ: কনসার্টে অনেক লোক ছিল।
সংখ্যা বা পরিমাণ বোঝাতে যে determinerগুলো ব্যবহৃত হয়, সেগুলোই quantifier বলে পরিচিত। এরকম শব্দগুলো হল: all, both, some, any, no, a lot of ইত্যাদি।
এই বাক্যে a lot of শব্দটি সংখ্যা বুঝাতে ব্যবহার করা হচ্ছে, তাই, এটি quantifier।
Source: learnenglish.britishenglish.org
মনে করি টাকার পরিমাণ = a
∴ a এর ৩/৫ = ১০৫ এর ৬/৭
বা, ৩a/৫ = ৯০
∴ a = ১৫০
মনে করি,
শিপনের বেতন = ১০০ টাকা
∴ তপনের বেতন = ৩০০ টাকা
রিপনের বেতন = ২০০ টাকা
স্বপনের বেতন = ২০০ × ৭৫/১০০
= ১৫০ টাকা
∴ তপনের ও স্বপনের বেতনের অনুপাত = ৩০০ঃ১৫০
= ২ঃ১
১০০ টাকার ১ বছরের সরল সুদ = ১০ টাকা
∴ ২০০০ টাকার ২ বছরের সরল সুদ = (১০ × ২ × ২০০০)/১০০
= ৪০০ টাকা
আবার,
চক্রবৃদ্ধি সুদাসল = ২০০০ × (১ + ১০/১০০)২
= ২০০০ × ১১০/১০০ × ১১০/১০০
= ২৪২০
∴ চক্রবৃদ্ধি সুদ = ২৪২০ - ২০০০
= ৪২০ টাকা
∴ সুদ (দ্বয়) এর পার্থক্য = ৪২০ - ৪০০
= ২০ টাকা
xy/x2 + y2
= 4xy/2.2(x2 + y2)
= (x +y)2 - (x - y)2/2{(x + y)2 + (x - y)2}
= 62 - 22/2(62 + 22)
= 36 - 4/2(36 + 4)
= 32/(2 × 40)
= 2/5
5 এর বর্গ = 25
∴ a, 25 অপেক্ষা 10 বেশি
∴ a - 10 = 25
বা, a = 25 + 10
x3 - x = (x - a)(x - b)(x - c)
বা, x(x2 - 1) = (x - a)(x - b)(x -c)
বা, (x - 0)(x + 1)(x - 1) = (x - a)(x - b)(x - c)
বা, (x - 1)(x - 0)(x + 1) = (x - a)(x - b)(x - c)
∴ a > b > c
∴ x - 1 = x - a,
x - 0 = x - b,
x + 1 = x - c
∴ a = 1
∴ b = 0
∴ c = -1
21 - n(2n - 2n - 1)
= 21 - n.2n - 21 - n.2n - 1
= 21 - n + n - 21 - n + n - 1
= 2 - 2°
= 2 - 1
= 1
n + 1 তম পদ = (n + 1)2n
∴ n = 0, 1, 2, 3
১ম পদ = 1.20 = 1.1 = 1
২য় পদ = (1 + 1)21 = 2.2 = 4
৩য় পদ = (2 + 1)22 = 3.4 = 12
৪র্থ পদ = (3 + 1)23 = 4.8 = 32
∴ সমষ্টি = 1 + 4 + 12 + 32 = 49
বর্গের, বাহুর দৈর্ঘ্য = 10
∴ কর্ণের দৈর্ঘ্য = 10√2
∴ কর্ণের অর্ধেক দৈর্ঘ্য = 10√2/2 = 10/√2
∴ কর্ণের অর্ধেক বাহুর উপর অংকিত বর্গের ক্ষেত্রফল = (10/√2)2 = 100/2 = 50
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a হলে,
সমগ্রতলের ক্ষেত্রফল 6a2 = 294
বা, a2 = 49
∴ a = 7
∴ আয়তন = a3 = 73
= 343 ঘন মিঃ
এখনে,
A = {x : x জোড় মৌলিক সংখ্যা} = {2}
∴ n = 1
∴ প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 21 - 1
= 2 - 1
= 1
৭ জনের মোট ওজন = ৬৫ × ৭
= ৪৫৫ কেজি
৫০ কেজির একজন চলে গেলে ৬ জনের মোট ওজন (৪৫৫ - ৫০) কেজি = ৪০৫ কেজি
আবার,
৮৫ কেজির একজন দলে যোগ দিলে ৭ জনের মোট ওজন = ৪০৫ + ৮৫ = ৪৯০ কেজি
∴ ৭ জনের গড় ওজন = ৪৯০/৭
= ৭০ কেজি
নীল মার্বেল = 10টি,
লাল মার্বেল = 15টি
∴ মোট মার্বেল = 10 + 15
= 25 টি
∴ যেমন খুশী টানলে 2টি ভিন্ন রংয়ের মার্বেল হওয়ার সম্ভাবনা
= (10c1 × 15c1)/25c2
= (10 × 15)/300
= 150/300
= 1/2
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
টুইটার একটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট।
- এর সিইও জ্যাক ডর্সি।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।
- এর সদরদপ্তর সান ফ্রান্সিসকোতে অবস্থিত।
প্রশ্নোক্ত তথ্য থেকে ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক নির্ণয় করা সম্ভব না।
A pen is a tool used by a poet.
A needle is a tool used by a tailor.
যে লেন্স ভেতরের দিক বাকানো থাকে তাকে অবতল লেন্স বলে। পানিতে বাতাসের বুদবুদ অবতল লেন্সের ন্যায় কাজ করে।
ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = |(11M - 60H)/2|° = |(11×30 - 60×6)/2|° = 15°
ধরি, সংখ্যাগুলো a, b, c
তাহলে, a2 + b2 + c2 = 138 এবং (ab + bc + ca) = 131.
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca) = 138 + 2×131 = 400.
∴ (a + b + c) = √400 = 20.
23 ছাড়া বাকি গুলো পূর্ণবর্গ সংখ্যা।
- চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐহিত্যবাহী উৎসব হলো বিঝু। এটি চাকমাদের বর্ষবরণ উৎসব।
- চৈত্র মাসের শেষ দুদিন ও বৈশাখ মাসের প্রথমদিনসহ মোট তিনদিন জুড়ে বিঝু উৎসব পালিত হয়।
- বিঝু উৎসব তিনটি পর্বে বিভক্ত।
- প্রথমটি হলো ফুল বিঝু
- দ্বিতীয়টি হলো মূল বিঝু
- তৃতীয়টি হলো গজ্যাপজ্যা বিঝু বা নুঅ বঝর।
অন্যদিকে,
- সাংগ্রাই মারমা ও রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব
- ওয়ানগালা গারো সম্প্রদায়ের প্রধান উৎসব
- সোহরাই সাঁওতাল নৃগোষ্ঠীর প্রধান উৎসব।
(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
- মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌাধুরী।
- ১৯৬৯ সালের ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য নিযুক্ত হন। তবে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করে বহির্বিশ্বে মুজিবনগর সরকারের দূত হিসেবে কাজ করেন।
অন্যদিকে,
- ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
- ড. মোজাফফর আহমেদ চৌধুরী ১৯৭২-৭৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য ছিলেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পি. জে. হার্টগ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম/উপমহাদেশীয়/বাঙালি উপাচার্য ছিলেন স্যার এ এফ রহমান।
- বিচারপতি এস এ রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা বিচারের জন্যে গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন।
(তথ্যসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট)
- আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহবায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঞা।
- ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠন করা (দ্বিতীয় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’) হলে এর আহবায়ক মনোনীত হন শামসুল আলম।
- ১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় যার আহবায়ক ছিলেন আবদুল মতিন।
- ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১৯৫২ সালের ৩১শে জানুয়ারি মাওলানা ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের সর্বদলীয় সভায় কাজী গোলাম মাহবুবকে আহবায়ক করে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়।
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমতলার ছাত্রসভায় সভাপতিত্ব করেন গাজীউল হক।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, বাংলাপিডিয়া এবং ভাষা আন্দোলনে ঢাকা : আহমদ রফিক)
- বাংলাদেশের অর্থনীতি কৃষি, শিল্প ও সেবা তিনটি বৃহৎ খাতে বিভক্ত। এসব প্রধান খাতসমূহ ১৫টি উপখাতের সমন্বয়ে গঠিত।
শিল্পখাতের অন্তর্গত উপখাত সমূহ:
- ম্যানুফ্যাকচারিং
- খনিজ ও খনন
- নির্মাণ
- বিদ্যুৎ-গ্যাস-পানি সম্পদ
কৃষিখাতের উপখাত সমূহ হলো:
- কৃষি ও বনজ
- মৎস্য
সেবাখাতের উপখাত সমূহ হলো:
- পাইকারি ও খুচরা বাণিজ্য
- হোটেল ও রেস্তোরাঁ
- পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ
- আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা
- রিয়েল এস্টেট
- লোকপ্রশাসন ও প্রতিরক্ষা
- শিক্ষা
- স্বাস্থ্য
- কমিউনিটি ও ব্যক্তিগত সেবা৷
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং বিবিএস)