পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
পরীক্ষা - ২৩ [মোট নম্বর - ৮০] টপিক: ফুল মডেল টেস্ট - ৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
নিচের কোনটি সাধিত শব্দ?
  1. হাত
  2. বই
  3. কলম
  4. গরমিল
সঠিক উত্তর:
গরমিল
উত্তর
সঠিক উত্তর:
গরমিল
ব্যাখ্যা
সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- উপসর্গ বা প্রত্যয় যোগ করলে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।

যেমন:
- গরমিল,
- পরিচালক,
- সম্পাদকীয়,
- সংসদ,
- নীলাকাশ ইত্যাদি।

এখানে -  'গরমিল' সমাসবদ্ধ পদ। ব্যাসবাক্য - "মিলের অভাব"। এটি একটি অব্যয়ীভাব সমাস।

অন্যদিকে: 
- হাত, বই, কলম মৌলিক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'জলে-স্থলে' কোন সমাস?
  1. বিপরীতার্থক দ্বন্দ্ব
  2. সমার্থক দ্বন্দ্ব
  3. একশেষ দ্বন্দ্ব
  4. অলুক দ্বন্দ্ব
সঠিক উত্তর:
অলুক দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
অলুক দ্বন্দ্ব
ব্যাখ্যা
অলুক দ্বন্দ্ব:
- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
যেমন:
- দুধে-ভাতে,
- জলে-স্থলে,
- দেশে-বিদেশে,
- হাতে-কলমে। 

• তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- সাহেব-বিবি-গোলাম,
- হাত- পা-নাক-মুখ-চোখ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!' বাক্যে 'মরি মরি' কোন শ্রেণির অব্যয়?
  1. সমুচ্চয়ী
  2. অনন্বয়ী
  3. পদান্বয়ী
  4. অনুকার
সঠিক উত্তর:
অনন্বয়ী
উত্তর
সঠিক উত্তর:
অনন্বয়ী
ব্যাখ্যা
অনন্বয়ী অব্যয়:
- যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীন ভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে।
যেমন:
- মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! (উচ্ছ্বাস প্রকাশে)। 
- আজ আমি আলবত যাবো। (সম্মতি অর্থে)। 
- 'ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে' (সম্বোধন অর্থে)। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
.
জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
  1. ঝরা পালক
  2. সাতটি তারার তিমির
  3. রূপসী বাংলা
  4. মহা পৃথিবী
সঠিক উত্তর:
ঝরা পালক
উত্তর
সঠিক উত্তর:
ঝরা পালক
ব্যাখ্যা
ঝরা পালক:
- জীবনানন্দ দাশের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে। 
- জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরা পালক। 
- কাব্যটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্তের অনুসরণ যেমন আছে, তেমনি আছে নতুন এক ভাষারীতি ও বাকপ্রতিমা রচনার চেষ্টা। 

জীবনানন্দ দাশ:

- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
- তাঁর সাহিত্যকর্ম:

কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:

- মাল্যবান,
- সুতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:

- কবিতার কথা। 
 
উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সুফিয়া কামালের কবিতা কোনটি?
  1. ঝরাপাতা
  2. কবর
  3. হেমন্ত সন্ধ্যায়
  4. তাহারেই পড়ে মনে
সঠিক উত্তর:
তাহারেই পড়ে মনে
উত্তর
সঠিক উত্তর:
তাহারেই পড়ে মনে
ব্যাখ্যা
তাহারেই পড়ে মনে:
- শীর্ষক কবিতাটি সুফিয়া কামালের বিখ্যাত কাব্যগ্রন্থ সাঁঝের মায়া থেকে সংকলিত হয়েছে।
- এই কবিতাটি প্রথম ১৯৩৫ খ্রিষ্টাব্দে ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।
- কবিতাটি একটি সংলাপ নির্ভর রচনা।

সুফিয়া কামাল:
-
তিনি একাধারে কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী ছিলেন।
-  জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
- তাঁর পিতা সৈয়দ আবদুল বারি পেশায় ছিলেন উকিল।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- মায়া কাজল,
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
Write down the correct preposition.
He is deaf ______ my request.
  1. of
  2. to
  3. with
  4. on
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Deaf to (শুনতে অনিচ্ছুক)
- He is deaf to my request.
- সে আমার অনুগ্রহ শুনতে অনিচ্ছুক।
- কোনো প্রকার অনুগ্রহ বা অনুরোধ বোঝাতে বাক্যে সবসময় (Deaf to) বসবে।
- কিন্তু যদি এমন জাতীয় অর্থ বা ভাব প্রকাশ করে যে, কানে শুনতে পারেনা বা বধির সেক্ষেত্রে বাক্যটি দ্বারায়,
• Deaf of (বধির বোঝাতে) - He is deaf of one ear.
- সে একটি কানে শুনেনা।
 
Source: Applied English Grammar and Composition. PC Das
.
Meaning of the following proverb -
So many ways and so many disciplines. 
  1. যত বেশি পায়, তত আনন্দ হয়।
  2. যত মত ততো পথ।
  3. কর্জ নাই, কষ্টও নাই।
  4. অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিও না।
সঠিক উত্তর:
যত মত ততো পথ।
উত্তর
সঠিক উত্তর:
যত মত ততো পথ।
ব্যাখ্যা
• উপরোক্ত বাক্যটি একটি Proverb.
• So many ways and so many disciplines. 
- যত মত ততো পথ।

• অন্যান্য অপশনগুলো হলো - 
• The more, the merrier.
- যত বেশি পায়, তত আনন্দ হয়।
• Out of debt, out of danger.
- কর্জ নাই, কষ্টও নাই।
• Quit not certainty for hope.
- অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিও না।

Source: LIVE MCQ Lecture
.
Choose the synonym of - 'handsome'.
  1. Elegant
  2. Inelegant
  3. Tasteless
  4. Flamboyant
সঠিক উত্তর:
Elegant
উত্তর
সঠিক উত্তর:
Elegant
ব্যাখ্যা
• Handsome - (Adjective)
(১) সুশ্রী; (পুরুষ) সুদর্শন; সুপুরুষ; (নারী) সুগঠিত দেহ; প্রাণশক্তি ও মর্যাদার অধিকারিণী
(২) (উপহার দান, আচরণ সম্বন্ধে) উদার; হাতভরা

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
• Elegant - (adjective) 
(১) রুচিশীল; অভিজাত; রুচি; দক্ষতাসহ ও যত্নকৃত
- Handsome শব্দটির আরোও কিছু synonym হচ্ছে - graceful, fine, magnificent, majestic

• Inelegant - (adjective) - অশোভন; অপ্রশস্য; অমার্জিত।
• Tasteless - (adjective) -  বিস্বাদ; স্বাদহীন; নীরস
• Flamboyant - (adjective)  উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য; জাঁকালো।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Handsome এবং Elegant শব্দ দুটি একই অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary
.
Identify the plural form of - 'Gulf'.
  1. Gulf
  2. Gulfs
  3. Gulves
  4. Golf
সঠিক উত্তর:
Gulfs
উত্তর
সঠিক উত্তর:
Gulfs
ব্যাখ্যা
• Gulf - (noun) - প্রায় স্থলবেষ্টিত উপসাগর, গভীর খাদ; (লাক্ষণিক) বিভাজনরেখা; বিভেদ বা অনৈক্য।
• Gulf শব্দটির plural হচ্ছে - Gulfs
- কয়েকটি noun এর শেষে 'f' থাকলেও শুধু 's' যোগ করে plural করতে হয়। এ জাতীয় আরোও কিছু উদাহরণ হচ্ছে - brief, belief, proof, cliff ইত্যাদি। 

Source: Applied English Grammar and Composition. PC Das
১০.
It is time we (go) to school.
  1. are going
  2. have gone
  3. went
  4. don't go
সঠিক উত্তর:
went
উত্তর
সঠিক উত্তর:
went
ব্যাখ্যা
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

আবার,
• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
Example:
It is high time we stopped corruption.
• প্রদত্ত প্রশ্নে It is time এরপর subject এসেছে, তাই verb টি past tense এ হয়েছে।

Source: Applied English Grammar and Composition. PC Das
১১.
The word 'Hutch' means -
  1. A den for small animals.
  2. A decorative ring of flowers and leaves.
  3. A collection of slaves.
  4. A brief or a short stay at a place.
সঠিক উত্তর:
A den for small animals.
উত্তর
সঠিক উত্তর:
A den for small animals.
ব্যাখ্যা
• Hutch - (noun) 
- Bangla Meaning: একদিকে তারের জাল-ঢাকা বাক্স বা খাঁচা; খরগোশের খাঁচা।
- English Meaning: A den for small animals.

• অন্যান্য অপশনগুলো হলো - 
- A collection of slaves - Coffle.
- A decorative ring of flowers and leaves - Wreath.
- A brief or a short stay at a place - Sojourn.

Source: LIVE MCQ Lecture, Accessible Dictionary
১২.
'Decorum' means -
  1. Smart
  2. Civility
  3. Rudeness
  4. Behaviour
সঠিক উত্তর:
Civility
উত্তর
সঠিক উত্তর:
Civility
ব্যাখ্যা
• Decorum - (noun)
- Synonyms: Decency (শালীনতা), Modesty (বিনয়), Politeness (শিষ্টতা, সৌজন্য), Modesty (বিনয়), Civility (শিষ্টাচার)।  
- Antonyms: Impropriety (অনৌচিত্য; অযুক্ততা), Indecorum (অশালীনতা), Impoliteness (অসভ্যতা), Rudeness (রুঢ়তা), Crudeness (কুচর্যা)। 

- English Meaning: Behavior that is socially correct, calm, and polite.
- Bangla Meaning: শিষ্টতা; ভব্যতা; ঔচিত্য; সুরীতি।

• Other Forms: Decorous (Adjective).
Example Sentence: 
1. The witness endured the lawyer’s badgering with remarkable decorum.
2. The HR department urges everyone to maintain office decorum. 

Source: LIVE MCQ Lecture
১৩.
Write down the correct preposition of the following sentence.
Somebody robbed him ____ his purse.
  1. of
  2. in
  3. to
  4. from
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Rob of - (অপহরণ করা)
• Rob - (verb transitive) 
- rob somebody/something (of something)
(১) কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করা; জোর করে বেআইনিভাবে সম্পদ হরণ করা।
(২) (প্রাপ্য থেকে) বঞ্চিত করা।

• Somebody robbed him of his purse.

Source: Applied English Grammar and Composition. PC Das
১৪.
What is the Adverb form of the word 'Active'?
  1. Activate
  2. Actively
  3. Active
  4. Activity
সঠিক উত্তর:
Actively
উত্তর
সঠিক উত্তর:
Actively
ব্যাখ্যা
• Actively - (adverb) - সক্রিয়ভাবে।
- They want to ensure that you are actively searched for a job.

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে -
• Active - (adjective) - সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ
• Activate - (verb transitive) - সক্রিয়/সচল করা; (রসায়ন) (তাপে) বিক্রিয়া ত্বরান্বিত করা; (পদার্থবিদ্যা) রশ্মি বিকীর্ণ করানো।
• Activity - (noun) - সক্রিয়তা; কর্মপরায়ণতা; কর্মিষ্ঠতা।

Source: Applied English Grammar and Composition. PC Das, Accessible Dictionary
১৫.
'Foreman' means -
  1. A special fondness or liking for.
  2. Chief of a group of workmen.
  3. Deep in thought.
  4. Belief that war and violence are unjustified.
সঠিক উত্তর:
Chief of a group of workmen.
উত্তর
সঠিক উত্তর:
Chief of a group of workmen.
ব্যাখ্যা
• Foreman - (noun) 
- English Meaning: Chief of a group of workmen.
- Bangla Meaning: শ্রমিকদের প্রধান; অগ্রকর্মী, জুরির প্রধান সদস্য ও মুখপাত্র।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে -
• Belief that war and violence are unjustified - Pacifism.
• Deep in thought - Pensive.
• A special fondness or liking for - Propensity.

Source: LIVE MCQ Lecture
১৬.
The underlined word refers - Don't try to get in to a running train.
  1. Gerund
  2. Participle
  3. Adverb
  4. Noun
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
Participle হলো verb এর সেই form যা কিছুটা verb এবং কিছুটা adjective হিসেবে কাজ করে। 
- একটি বাক্যে উপস্থিত noun/ pronoun কে participle modify করে থাকে।   

• Don't try to get in to a running train. 
- চলন্ত ট্রেনে চড়তে যেওনা।
- এ বাক্যে train হচ্ছে noun. যাকে modify করছে running verb টি।
- এ কারণে running হচ্ছে participle.

• এ জাতীয় আরোও কিছু উদাহরণ খেয়াল করি - 
- A rolling stone gathers no mass.
- I saw a running horse.

Source: Applied English Grammar and Composition. PC Das
১৭.
Complete the following sentence.
He will never _________ the truth.
  1. give out
  2. give over
  3. give off
  4. give up
সঠিক উত্তর:
give out
উত্তর
সঠিক উত্তর:
give out
ব্যাখ্যা
• Give out - (প্রকাশ করা) 
- He will never give out the truth.
- সে কখনোও সত্য প্রকাশ করবেনা।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে -
•Give over - (স্থানান্তরিত করা)
- He will give over charge tomorrow.

• Give off - (নিঃসৃত করা)
- The cooking coal gives off a lot of smoke.

• Give up - (পরিত্যাগ করা)
- Try to give up all bad habits.

Source: Applied English Grammar and Composition. PC Das
১৮.
The term 'Draw in' denotes -
  1. Retreat
  2. Reduce
  3. Pull of
  4. Approach
সঠিক উত্তর:
Reduce
উত্তর
সঠিক উত্তর:
Reduce
ব্যাখ্যা
• Draw in -
- English Meaning: reduce.
- Bangla Meaning: সংকুচিত করা।     
- Try to draw in your expenditure.

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে - 
•  Draw back -
- English Meaning: retreat.
- Bangla Meaning: পিছিয়ে আসা।
- The army is now drawing back.

•  Draw on -
- English Meaning: approach.
- Bangla Meaning: কাছাকাছি হওয়া।
- The festival is drawing on.

•  Draw off - 
- English Meaning: pull of.
- Bangla Meaning: টেনে ফেলা।
- She drew off her gloves.

Source: Applied English Grammar and Composition. PC Das
১৯.
Complete the following sentence.
If he comes to me, ______________.
  1. I have lent him some money.
  2. I would lend him some money.
  3. I shall lend him some money.
  4. I would have lend him some money.
সঠিক উত্তর:
I shall lend him some money.
উত্তর
সঠিক উত্তর:
I shall lend him some money.
ব্যাখ্যা
• এটি হচ্ছে Conditional sentence.
- এ জাতীয় sentence এর ক্ষেত্রে If যুক্ত clause টি present indefinite tense এ থাকলে পরের clause টি future indefinite tense এ হয়ে থাকে।
- If he comes to me, I shall lend him some money.
- If I have money, I will buy a new car.

• তবে কোনো কোনো ক্ষেত্রে Habitual action বোঝাতে উভয় ক্ষেত্রেই present tense ব্যবহৃত হতে পারে। যেমন:
- Nasif usually walks to office if he has enough time.

Source: Applied English Grammar and Composition. PC Das, Cliffs Toefl
২০.
দুইটি সংখ্যার পার্থক্য ৩ এবং তাদের বর্গের পার্থক্য ৩৩ হলে, বড় সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার পার্থক্য ৩ এবং তাদের বর্গের পার্থক্য ৩৩ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = a
বড় সংখ্যাটি = a + 3

প্রশ্নমতে,
(a + 3)2 - a2 = 33
বা, a2 + 2 ⋅ a ⋅ 3 + 32 - a2 = 33
বা, 6a = 33 - 9
বা, a = 24/6
∴ a = 4

∴ বড় সংখ্যাটি = 4 + 3
= 7
২১.
প্রতি বছর রসুলপুর গ্রামের লোকসংখ্যার ৯% জন্মগ্রহণ করে এবং ৪% মারা যায়। এক বছরে ঐ গ্রামে ৫০০ জন লোক বাড়লে, ঐ গ্রামের মোট লোকসংখ্যা কত?
  1. ৯০০০ জন
  2. ১০০০০ জন
  3. ১১০০০ জন
  4. ১১৫০০ জন
সঠিক উত্তর:
১০০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বছর রসুলপুর গ্রামের লোকসংখ্যার ৯% জন্মগ্রহণ করে এবং ৪% মারা যায়। এক বছরে ঐ গ্রামে ৫০০ জন লোক বাড়লে, ঐ গ্রামের মোট লোকসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
জন্মগ্রহণ করে = ৯%
মারা যায় = ৪%

∴বৃদ্ধি পায় = ৯% - ৪% = ৫%
অর্থাৎ, ১০০ জনে বৃদ্ধি পায় ৫ জন

এখন,
৫ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = ১০০ জন
১ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = ১০০/৫ জন
∴ ৫০০ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = (১০০/৫) × ৫০০ জন
= ১০০০০ জন
২২.
কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 30° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 25°
  2. 30°
  3. 35°
  4. 40°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 30° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:

ধরি,
একটি কোণ = A
তাহলে, অপর কোণ = A - 30°

শর্তমতে,
A + A - 30° = 90°
⇒ 2A = 90° + 30°
⇒ A = 120°/2
⇒ A = 60°

∴ একটি কোণ = 60°
অপর কোণ = 60° - 30° = 30°

∴  ক্ষুদ্রতম কোণটির মান 30°
২৩.
যদি ২ জন পুরুষ অথবা ৬ জন মহিলা অথবা ৪ জন বালক একটি কাজ ৯৯ দিনে শেষ করতে পারে, তাহলে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একসাথে কাজটি কতদিনে শেষ করবে? 
  1. ৬৮ দিন
  2. ৭৬ দিন
  3. ৮৮ দিন
  4. ১০৮ দিন
সঠিক উত্তর:
১০৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
১০৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২ জন পুরুষ অথবা ৬ জন মহিলা অথবা ৪ জন বালক একটি কাজ ৯৯ দিনে শেষ করতে পারে, তাহলে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একসাথে কাজটি কতদিনে শেষ করবে?

সমাধান:
প্রশ্নমতে,
২ জন পুরুষ = ৬ জন মহিলা = ৪ জন বালক

∴ ১ জন পুরুষ = ৪/২ জন বালক = ২ জন বালক
∴ ১ জন মহিলা = ৪/৬ জন বালক = ২/৩ জন বালক

∴ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক = ২ + (২/৩) + ১ জন বালক
= ১১/৩ জন বালক

এখন,
৪ জন বালক কাজটি করে = ৯৯ দিনে
∴ ১ জন বালক কাজটি করে = ৯৯ × ৪ দিনে
∴ ১১/৩ জন বালক কাজটি করে = (৯৯ × ৪ × ৩)/১১ দিনে
= ১০৮ দিনে

∴ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একসাথে ১০৮ দিনে কাজটি শেষ করবে।
২৪.
2600 টাকা তিন জনের মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হলো যেনো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পায় এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির 1/10 গুণ টাকা পায়। প্রথম ব্যক্তি কত টাকা পায়?
  1. 400 টাকা
  2. 600 টাকা
  3. 1200 টাকা
  4. 1600 টাকা
সঠিক উত্তর:
400 টাকা
উত্তর
সঠিক উত্তর:
400 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 2600 টাকা তিন জনের মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হলো যেনো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পায় এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির 1/10 গুণ টাকা পায়। প্রথম ব্যক্তি কত টাকা পায়?

সমাধান:
ধরি,
২য় ব্যক্তি পায় = p টাকা

তাহলে,
১ম ব্যক্তি পায় = 2p টাকা
৩য় ব্যক্তি পায় = 10P টাকা

প্রশ্নমতে,
p + 2p + 10p = 2600
বা, 13p = 2600
বা, p = 2600/13
∴ p = 200

∴ ১ম ব্যক্তি পায় = 2 × 200 = 400 টাকা
২৫.
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    সমাধান:
    ২৬.
    ২০১৬ সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬০ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
    1. ১৬ সে.মি.
    2. ১৬.৮ সে.মি.
    3. ১৭ সে.মি.
    4. ১৭.৪ সে.মি.
    সঠিক উত্তর:
    ১৭.৪ সে.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৭.৪ সে.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০১৬ সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬০ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

    সমাধান:
    ২০১৬ সাল ছিল অধিবর্ষ।
    অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনে।

    ∴ ফেব্রুয়ারি মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ = (০.৬০ × ২৯) সে.মি.
    = ১৭.৪ সে.মি.
    ২৭.
    2x - 4 = 4ax - 6 এবং a > 0, a ≠ 2 হলে, x এর মান কত?
    1. 2
    2. 4
    3. 6
    4. 3
    সঠিক উত্তর:
    6
    উত্তর
    সঠিক উত্তর:
    6
    ব্যাখ্যা
    প্রশ্ন: 2x - 4 = 4ax - 6 এবং a > 0, a ≠ 2 হলে, x এর মান কত?

    সমাধান:
    2x - 4 = 4ax - 6
    ⇒ 2x - 4 = 22 ⋅ ax - 6
    ⇒ 2x - 4/22 = ax - 6
    ⇒ 2x - 4 - 2 = ax - 6
    ⇒ 2x - 6 = ax - 6
    ⇒ 2x - 6/ax - 6 = 1
    ⇒ (2/a)x - 6 = (2/a)0 [∵ (2/a)0 = 1]
    ⇒ x - 6 = 0
    ∴ x = 6
    ২৮.
    তেলের মূল্য ২৫% বেড়ে যাওয়ায় একটি পরিবার তেলের ব্যবহার এমনভাবে কমালো যেন তেল বাবদ তাদের খরচ মোটের উপর ১০% বৃদ্ধি পায়। ঐ পরিবার শতকরা কতটুকু কম তেল ব্যবহার করছে? 
    1. ১০%
    2. ১২%
    3. ১৮%
    4. ২০%
    সঠিক উত্তর:
    ১২%
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২%
    ব্যাখ্যা
    প্রশ্ন: তেলের মূল্য ২৫% বেড়ে যাওয়ায় একটি পরিবার তেলের ব্যবহার এমনভাবে কমালো যেন তেল বাবদ তাদের খরচ মোটের উপর ১০% বৃদ্ধি পায়। ঐ পরিবার শতকরা কতটুকু কম তেল ব্যবহার করছে?

    সমাধান:
    ধরি,
    তেলের পূর্বের দাম = ১০০ টাকা

    তাহলে,
    তেলের নতুন দাম = ১০০ + ২৫ = ১২৫ টাকা
    তেলের নতুন খরচ = ১০০ + ১০ = ১১০ টাকা
    ∴ খরচ কমাতে হবে = ১২৫ - ১১০ = ১৫ টাকা

    ∴ ১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫ টাকা
    ∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫/১২৫ টাকা
    ∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (১৫/১২৫) × ১০০
    = ১২ টাকা বা ১২%

    ∴ ঐ পরিবার শতকরা ১২% তেল কম ব্যবহার করছে।
    ২৯.
    কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। আবার লব ও হরের সাথে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। ভগ্নাংশটি কত?
    1. 7/9
    2. 3/5
    3. 5/4
    4. 6/7
    সঠিক উত্তর:
    7/9
    উত্তর
    সঠিক উত্তর:
    7/9
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। আবার লব ও হরের সাথে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। ভগ্নাংশটি কত?

    সমাধান:
    ধরি,
    ভগ্নাংশটির লব = a
    ভগ্নাংশটির হর = b

    ১ম শর্তমতে, (a + 1)/(b + 1) = 4/5
    বা, 5a + 5 = 4b + 4
    বা, 5a - 4b = - 1 . . . . . . . . . .(1)

    ২য় শর্তমতে, (a - 5)/(b - 5) = 1/2
    বা, 2a - 10 = b - 5
    বা, 2a - b = 5 
    ∴ b = 2a - 5 .............(2)

    (1) নং এ b = 2a - 5 বসিয়ে পাই,
    5a - 4(2a - 5) = - 1
    বা, 5a - 8a + 20 = - 1
    বা, - 3a + 20 = - 1
    বা, - 3a = - 21
    ∴ a = 7 

    a = 7, (2) নং এ বসিয়ে পাই,
    b = 2 × 7 (- 5) = 14 - 5 = 9 

    ∴ ভগ্নাংশটি = 7/9
    ৩০.
    একটি গরুর গাড়ির সামনের চাকার পরিধি ৫ মিটার এবং পিছনের চাকার পরিধি ৬ মিটার। গাড়িটি কতটুকু পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
    1. ১ কি.মি.
    2. ২ কি.মি.
    3. ৩ কি.মি.
    4. ৪ কি.মি.
    সঠিক উত্তর:
    ৩ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি গরুর গাড়ির সামনের চাকার পরিধি ৫ মিটার এবং পিছনের চাকার পরিধি ৬ মিটার। গাড়িটি কতটুকু পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?

    সমাধান:
    ৫ ও ৬ এর ল.সা.গু = ৫ × ৬ = ৩০

    ৩০ মিটার পথ চলতে সামনের চাকাকে ঘুরতে হয় = ৩০/৫ = ৬ বার
    ৩০ মিটার পথ চলতে পিছনের চাকাকে ঘুরতে হয় = ৩০/৬ = ৫ বার

    ∴ সামনের চাকা পিছনের চাকা থেকে ১ বার বেশি ঘুরে = ৩০ মিটারে
    ∴ সামনের চাকা পিছনের চাকা থেকে ১০০ বার বেশি ঘুরে = ৩০ × ১০০ মিটারে
    = ৩০০০ মিটারে
    = ৩০০০/১০০০ কি.মি.
    = ৩ কি.মি.

    ∴  গাড়িটি ৩ কি.মি.পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে।
    ৩১.
    পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫৫ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৯ : ৪। পিতার বর্তমান বয়স কত?
    1. ৩০ বছর
    2. ৩৫ বছর
    3. ৪০ বছর
    4. ৪৫ বছর
    সঠিক উত্তর:
    ৪০ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪০ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫৫ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৯ : ৪। পিতার বর্তমান বয়স কত?

    সমাধান:
    ধরি,
    পিতার বর্তমান বয়স = ৯ক - ৫ বছর
    পুত্রের বর্তমান বয়স = ৪ক - ৫ বছর

    প্রশ্নমতে,
    (৯ক - ৫) + (৪ক - ৫) = ৫৫
    বা, ১৩ক = ৫৫ + ১০
    বা, ক = ৬৫/১৩
    বা, ক = ৫ 

    ∴ পিতার বর্তমান বয়স = (৯ × ৫) - ৫
    = ৪০ বছর
    ৩২.
    তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা 40 কম। সংখ্যা তিনটির সমষ্টি কত?
    1. 28
    2. 36
    3. 42
    4. 48
    সঠিক উত্তর:
    48
    উত্তর
    সঠিক উত্তর:
    48
    ব্যাখ্যা
    প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা 40 কম। সংখ্যা তিনটির সমষ্টি কত?

    সমাধান:
    ধরি,
    ১ম সংখ্যাটি = a
    ২য় সংখ্যাটি = a + 2
    ৩য় সংখ্যাটি = a + 4

    শর্তমতে,
    3(a + 4) - a = 40
    বা, 3a + 12 - a = 40
    বা, 2a = 40 - 12
    বা, a = 28/2
    বা, a = 14

    অতএব,
    ১ম সংখ্যাটি = 14
    ২য় সংখ্যাটি = 14 + 2 = 16
    ৩য় সংখ্যাটি = 14 + 4 = 18

    ∴ সংখ্যা তিনটির সমষ্টি = 14 + 16 + 18 = 48
    ৩৩.
    1. 9/8
    2. 6
    3. 63/8
    4. 27/8
    সঠিক উত্তর:
    63/8
    উত্তর
    সঠিক উত্তর:
    63/8
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    সমাধান:
    ৩৪.
    ক্রয়মূল্যের উপর লাভের হার ১০% হলে, বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?
    1. ৯.০৯%
    2. ১০%
    3. ১০.৩৩%
    4. ২০%
    সঠিক উত্তর:
    ৯.০৯%
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯.০৯%
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক্রয়মূল্যের উপর লাভের হার ১০% হলে, বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?

    সমাধান:
    ধরি,
    ক্রয়মূল্য = ১০০ টাকা

    ∴ ১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

    এখন,
    বিক্রয়মূল্য ১১০ টাকা হলে লাভ = ১০ টাকা
    ∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে লাভ = ১০/১১০ টাকা
    ∴ বিক্রয়মূল্য ১০০ টাকা হলে লাভ = (১০/১১০) × ১০০ টাকা
    = ৯.০৯%
    ৩৫.
    বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ নিচের কোনটি?
    1. মেঘনা
    2. বর্ণমালা
    3. দোয়েল
    4. টেশিস
    সঠিক উত্তর:
    দোয়েল
    উত্তর
    সঠিক উত্তর:
    দোয়েল
    ব্যাখ্যা
    ল্যাপটপ:

    - বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল।
    - দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেশিস।
    - একটি ল্যাপটপ বা একটি নোটবুক হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা ভ্রমণ উপযোগী।
    - ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হত কিন্তু বর্তমানে একই হিসেবেই ধরা হয়।
    - Lap মানে হল ‘কোল'। কোলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় বা হয় তাকে Laptop বলে।
    - ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।

    তথ্যসূত্র - মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
    ৩৬.
    বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা কোনটি?
    1. তারাগঞ্জ
    2. আলী নগর
    3. শিবগঞ্জ
    4. শায়েস্তাগঞ্জ
    সঠিক উত্তর:
    শিবগঞ্জ
    উত্তর
    সঠিক উত্তর:
    শিবগঞ্জ
    ব্যাখ্যা

    সর্ব উত্তর:
    - বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা
    - বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার তেঁতুলিয়া।
    - বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।

    সর্ব পূর্ব:
    - বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
    - বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
    - দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।

    সর্ব পশ্চিম:
    - বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
    - বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
    - বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাপাইনবাবগঞ্জ।

    সর্ব দক্ষিণ:
    - বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
    - বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
    - বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।

    তথ্যসূত্র - সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট ।

    ৩৭.
    ইন্দোনেশিয়ার বিমান সংস্থা নিচের কোনটি?
    1. কান্টাস
    2. গারুদা
    3. ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস
    4. লুফথানসা
    সঠিক উত্তর:
    গারুদা
    উত্তর
    সঠিক উত্তর:
    গারুদা
    ব্যাখ্যা
    গারুদা:
    - ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গারুদা।
    - বিমান সংস্থাটি বর্তমানে ২০২টি বিমান পরিচালনা করে যার গড় বয়স পাঁচ বছরের কম।
    - বিশ্বের শীর্ষ ১০ বিশ্বের সেরা এয়ারলাইন্সের মধ্যে এটি একটি।
    - ২০১৪ সালে সংস্থাটি "দ্য ওয়ার্ল্ডস বেস্ট কেবিন ক্রু" পুরস্কার জিতেছে।

    বিভিন্ন দেশের বিমানসংস্থা:
     
    - লুফথানসা : জার্মানি। 
    - কান্টাস এয়ারলাইন : অস্ট্রেলিয়া।
    - ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস : মার্কিন যুক্তরাষ্ট্র।

    তথ্যসূত্র - সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট।
    ৩৮.
    নিউট্রনের আপেক্ষিক আধান কত?
    1. -১
    2. +১
    3. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    নিউট্রন: 

    - নিউট্রনের আপেক্ষিক আধান শূন্য। 
    - নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা। 
    - ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। 
    - ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান। 
    - একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। 
    - নিউট্রনের প্রতীক হচ্ছে n.
    - নিউট্রনের আসল ভর 1.675×10-24 g.

    তথ্যসূত্র - রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৩৯.
    মুজিবনগর সরকারের প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
    1. এম. মনসুর আলী
    2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
    3. এ এইচ এম কামরুজ্জামান
    4. তাজউদ্দিন আহমদ
    সঠিক উত্তর:
    তাজউদ্দিন আহমদ
    উত্তর
    সঠিক উত্তর:
    তাজউদ্দিন আহমদ
    ব্যাখ্যা
    মুজিবনগর সরকার:

    - ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    - উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
    - প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
    - পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
    - অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
    - স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।

    তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
    ৪০.
    কাজের প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে কতভাগে ভাগ করা যায়?
    1. ২ ভাগে
    2. ৩ ভাগে
    3. ৪ ভাগে
    4. ৫ ভাগে
    সঠিক উত্তর:
    ৩ ভাগে
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩ ভাগে
    ব্যাখ্যা
    কম্পিউটারের শ্রেণীবিভাগ:
    - কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়। যথা-
    • এনালগ কম্পিউটার।
    • ডিজিটাল কম্পিউটার।
    • হাইব্রিড কম্পিউটার।

    • এনালগ কম্পিউটার:
    - এনালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকতের মাধ্যমে প্রয়োজনীয় ফল প্রদর্শিত করে।
    - সাধারণত চাপ, তাপ, রোধ, উপাত্তের জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে এনালগ কম্পিউটার ইনপুট হিসাবে ব্যবহার করে।
    - বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন, মান নিয়ন্ত্রণ, চাপ, তাপ পরিমাপনের জন্য এনালগ কম্পিউটার ব্যবহৃত হয়।

    • ডিজিটাল কম্পিউটার:
    - এই ধরনের কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য বর্ণ ও অংক ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াকরণের ফলাফল লিখিত আকারে প্রস্তুত করা হয়।
    - ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হল বাইনারী সংখ্যা (০ এবং ১)।
    - এনালগ কম্পিউটারের চেয়ে ডিজিটাল কম্পিউটার প্রদত্ত ফলাফল অনেক বেশি নির্ভূল ও নির্ভরশীল। এর কাজের গতিও বেশ দ্রুত।
    - ডিজিটাল কম্পিউটারে লেখালেখি, হিসাব নিকাশ, তথ্য সংরক্ষণ, তথ্য ও উপাত্ত বিশ্লেষণ প্রভৃতি কাজ একইসংগে করা যায়। 

    • হাইব্রিড কম্পিউটার:
    - এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি হয় সংকর বা হাইব্রিড কম্পিউটার।
    - সাধারণত বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়ে থাকে। 

    তথ্যসূত্র - কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪১.
    বাংলাদেশের সাথে ভারতের কতটি রাজ্যের সীমান্ত সংযোগ রয়েছে?
    1. ৪টি
    2. ৫টি
    3. ৬টি
    4. ৭টি
    সঠিক উত্তর:
    ৫টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫টি
    ব্যাখ্যা
    বাংলাদেশের সীমান্ত:

    - বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে।
    - বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট জেলা- ৩২টি।
    - বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে- ভারত ও মিয়ানমার।
    - ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
    - বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।

    তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
    ৪২.
    প্রস্বেদন কত প্রকার?
    1. ৫ প্রকার
    2. ৪ প্রকার
    3. ৩ প্রকার
    4. ২ প্রকার
    সঠিক উত্তর:
    ৩ প্রকার
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩ প্রকার
    ব্যাখ্যা
    প্রস্বেদনের প্রকারভেদ:
    - প্রস্বেদন তিন প্রকার। যথা-
    • পত্ররন্ধ্রীয় প্রস্বেদন।
    • কিউটিকুলার প্রস্বেদন।
    • লেন্টিকুলার প্রস্বেদন।

    • পত্ররন্ধ্রীয় প্রস্বেদন:
    - পত্ররন্ধ্র প্রধানত পাতার নিচের পৃষ্ঠে দেখা যায়।
    - উদ্ভিদের মোট প্রস্বেদনের ৯০-৯৫% পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে।
    - শিরা ও উপশিরার মধ্য দিয়ে পানি প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোষ সমূহে পৌঁছায়।
    - পত্ররন্ধ্রের মধ্যদিয়ে সংঘটিত হয় বলে এ ধরনের প্রস্বেদনকে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বলা হয়।

    • কিউটিকুলার প্রস্বেদন:
    - উদ্ভিদের কান্ড এবং পাতার বহিঃত্বকের উপর কিউটিন এর আবরণকে কিউটিকল বলা হয়।
    - উদ্ভিদকে শুষ্কতার হাত থেকে রক্ষা করাই এর কাজ। কিউটিকল পাতলা হলে কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে আসে।
    - এটাই কিউটিকুলার প্রস্বেদন ।

    • লেন্টিকুলার প্রস্বেদন:
    - উদ্ভিদদেহে সেকেন্ডারি বৃদ্ধির ফলে কান্ডের বাইরের আবরণ কোন কোন জায়গায় ফেঁটে যায়।
    - এতে কান্ডের ভেতরের কোষ বাইরের পরিবেশে উন্মুক্ত হয়। এ উন্মুক্ত জায়গাগুলোকে লেন্টিসেল বলা হয়।
    - লেন্টিসেলের মধ্য দিয়ে ভেতরের টিস্যু থেকে পানি বাষ্পাকারে বের হয়ে আসে।
    - এটাই লেন্টিকুলার প্রস্বেদন।

    তথ্যসূত্র - জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪৩.
    ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
    1. শিল্প, বাণিজ্য ও শ্রম
    2. কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন
    3. বেসামরিক সরবরাহ মন্ত্রী
    4. জনস্বাস্থ্য মন্ত্রী
    সঠিক উত্তর:
    কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন
    উত্তর
    সঠিক উত্তর:
    কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন
    ব্যাখ্যা
    যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ১৯৫৪:

    - শেরে বাংলা এ. কে. ফজলুল হক - মুখ্যমন্ত্রী (স্বরাষ্ট্র, সংস্থাপন, ত্রাণ ও পুনর্বাসন, স্বায়ত্তশাসন, নির্বাচন ও পার্লামেন্টারি বিষয়সহ)।
    - আবু হোসেন সরকার - অর্থমন্ত্রী।
    - আতাউর রহমান খান - খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী।
    - আবুল মনসুর আহমদ - জনস্বাস্থ্য মন্ত্রী।
    - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - কৃষিঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী।
    - 'যুক্তফ্রন্ট' নেতাগণ ২১ ফেব্রুয়ারির স্মৃতি অম্লান করে রাখার জন্য ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহারকে ২১ দফা কর্মসূচিতে লিপিবদ্ধ করেন।
    - ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
    - যুক্তফ্রন্টের প্রতীক ছিলো 'নৌকা'।
    - মুসলিম লীগের প্রতীক ছিলো 'হারিকেন'।

    তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ৪৪.
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্য কোনটি?
    1. স্মারক
    2. জাগ্রত চৌরঙ্গী
    3. বিজয় ৭১
    4. সংশপ্তক
    সঠিক উত্তর:
    সংশপ্তক
    উত্তর
    সঠিক উত্তর:
    সংশপ্তক
    ব্যাখ্যা
    ভাস্কর্য:

    - সংশপ্তক ভাস্কর্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
    - ভাস্কর্যটির শিল্পী হামিদুজ্জামান খান।
    - শিল্পী ভাস্কর্যটিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্রোঞ্জের শরীরে প্রতীকী ব্যঞ্জনায় প্রকাশ করার চেষ্টা করেন।
    - মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে এতে দৃশ্যমান করা হয়েছে।
    - মূল ভূমি থেকে ভাস্কর্যটির উচ্চতা ২৮ ফুট।
    - মূল ভাস্কর্যটি ব্রোঞ্জ ধাতুতে তৈরি। এ ছাড়া এটি নির্মাণে লাল সিরামিক ইট ব্যবহার করা হয়েছে।
    - দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে মুক্তিযোদ্ধা ও গ্রামবাংলার আপামর জনতার স্বাধীনচেতা, অকুতোভয় মানসিকতার সাহসী প্রতিবিম্ব এ ভাস্কর্য।

    তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৭ ডিসেম্বর ২০২০।
    ৪৫.
    নিচের কোন দুইটি দেশকে লোহিত সাগর পৃথক করেছে?
    1. ক) ইরাক ও ইরান
    2. খ) জর্ডান ও মিশর
    3. গ) মিশর ও সৌদি আরব
    4. ঘ) সৌদি আরব ও ইরান
    সঠিক উত্তর:
    গ) মিশর ও সৌদি আরব
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মিশর ও সৌদি আরব
    ব্যাখ্যা
    লোহিত সাগর:

    - মিশর ও সৌদি আরবকে পৃথক করেছে লোহিত সাগর।
    - লোহিত সাগর হল বিশ্বের উত্তরতম গ্রীষ্মমন্ডলীয় সমুদ্র এবং এটি সবচেয়ে বেশি ভ্রমণকারী জলপথগুলির মধ্যে একটি।
    - এর দৈর্ঘ্য প্রায় ২,২৫০ কিমি।
    - লোহিত সাগরের সমুদ্রের গভীরতম বিন্দু ৩,০৪০ মিটার।
    - সমুদ্রের আনুমানিক গড় গভীরতা ৪৯০ মিটার।
    - এটি এডেন উপসাগর এবং বাব এল মান্দেবের সংকীর্ণ প্রণালী দিয়ে দক্ষিণে আরব সাগর এবং ভারত মহাসাগরের সাথে সংযুক্ত।
    - লোহিত সাগরের উত্তরের অংশটি সিনাই উপদ্বীপ দ্বারা আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগরে বিভক্ত।
    - এটি বিখ্যাত সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত।

    তথ্যসূত্র - Worldatlas.com