পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৭ ফেব্রুয়ারি, ২০২৪সময়40 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- গামা- ১৮.০৪.২০১৪ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
  1. ক) গোবিন্দলাল ও রোহিনী
  2. খ) সুরেশ ও অচলা
  3. গ) মধুসূদন ও কুমুদিনি
  4. ঘ) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
ব্যাখ্যা

কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) বঙ্কিমচন্দ্রের একটি সামাজিক উপন্যাস।
এটি তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত।
এই উপন্যাসের প্রধান চরিত্র গুলোর নাম গোবিন্দলাল, রোহিনী এবং ভ্রমর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য?
  1. ক) দিলরুবা-আব্দুল কাদির
  2. খ) সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ
  3. গ) নুরনামা-আব্দুল হাকিম
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

'ইসলামের ইতিহাস ও ঐতিহ্য' সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের উপজীব্য।
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ।
এটি প্রকাশিত হয় ১৯৪৪ সালে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?
  1. ক) নাটক
  2. খ) কাব্য
  3. গ) ছোটগল্প
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা

'কাশবনের কন্যা' উপন্যাসের রচয়িতা- শামসুদ্দিন আবুল কালাম।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস- দুই মহল, আলমনগরের উপকথা, নবান্ন, জায়জঙ্গল, সমুদ্রবাসর, কাঞ্চনগ্রাম ও কাঞ্চনমালা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
  1. ক) দিগ্দ‌র্শন
  2. খ) বঙ্গদর্শন
  3. গ) তত্ত্ববোধিনী
  4. ঘ) সংবাদ প্রভাকর
ব্যাখ্যা

বাংলা সংবাদ-সাময়িকপত্র প্রকাশের প্রথম উদ্যোগ গ্রহণ করেন শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশনারিরা।
১৮১৮ সালে মিশনের পক্ষে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম বাংলা সাময়িক পত্র দিগ্দর্শন।
এর ২৬টি সংখ্যা প্রকাশিত হয়।
পত্রিকাটিতে ইংরেজি প্রবন্ধও প্রকাশিত হতো।
১৮২১ সালের পরে এটি বন্ধ হয়ে যায়।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আভ্যন্তরীণ
  2. খ) আভ্যন্তরীন
  3. গ) অভ্যন্তরীণ
  4. ঘ) অভ্যন্তরীন
ব্যাখ্যা

অভ্যন্তরীণ (অভ্যন্তর + ঈন):
১. মধ্যবর্তী
২. অভ্যন্তরে আছে এমন, ভেতরের
৩. মানসিক
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

.
সঠিক বানান কোনটি?
  1. ক) দধিচী
  2. খ) দধীচি
  3. গ) দধিচি
  4. ঘ) দধীচী
ব্যাখ্যা

ঈই - কার যোগে গঠিত শব্দঃ শারীরিক, মরীচিকা।
ইঈ - কার যোগে গঠিত শব্দঃ গৃহিনী, মালিনী, বাঘিনী।
বিশেষ ব্যক্তিত্বের নামের বানানঃ পাণিনি, কৃত্তিবাস, দধীচি, বাল্মীকি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
“রাত্রির শেষ ভাগ” এক কথায়-
  1. ক) পররাত্র
  2. খ) মহানিশা
  3. গ) যামিনী
  4. ঘ) রাত্রিশেষ
ব্যাখ্যা

রাত্রির শেষ ভাগ- পররাত্র,
রাত্রির মধ্যভাগ- মহানিশা,
গভীর রাত্রি- নিশীথ,
রাত্রির তিন ভাগ একত্রে- ত্রিযামা,
রাতের শিশির- শবনম।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোনটি “অধিত্যকা” শব্দের বিপরীতার্থক শব্দ?
  1. ক) অন্ধকার
  2. খ) তিরোভাব
  3. গ) হালকা
  4. ঘ) উপত্যকা
ব্যাখ্যা

‘অধিত্যকা’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘উপত্যকা’;
‘আলো’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘অন্ধকার’;
‘আবির্ভাব’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘তিরোভাব’;
এবং ‘ভারী’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘হালকা’।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“ঐহিক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অবনতি
  2. খ) অদৃশ্য
  3. গ) অকৃতজ্ঞ
  4. ঘ) পারত্রিক
ব্যাখ্যা

‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ ‘পারত্রিক’;
‘উন্নতি’ শব্দের বিপরীত শব্দ ‘অবনতি’;
‘দৃশ্য’ শব্দের বিপরীত শব্দ ‘অদৃশ্য’;
এবং ‘কৃতজ্ঞ’ শব্দের বিপরীত শব্দ ‘অকৃতজ্ঞ’
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
  1. ক) আরবি
  2. খ) সংস্কৃত
  3. গ) ফারসি
  4. ঘ) ইংরেজি
ব্যাখ্যা

'সমাস' শব্দের অর্থ সংক্ষেপ, মিলন ও একাধিক পদের একপদীকরণ।
অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
“নীল যে অম্বর = নীলাম্বর” - কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ কর্মধারয় সমাস।

যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন-
নীল যে অম্বর = নীলাম্বর।
নীল যে আকাশ = নীলাকাশ।
নীল যে পদ্ম = নীলপদ্ম।
রক্ত যে কমল = রক্তকমল।

অতিরিক্ত আলোচনাঃ
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমনঃ
নীল অম্বর যার = নীলাম্বর।
দশ আনন যার = দশানন।
পদ্ম নাভিতে যার = পদ্মনাভ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
“তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে ৭মী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) করণে ৭মী
  4. ঘ) অপাদানে ৭মী
ব্যাখ্যা

কোনো বিশেষ গুণে কারও দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়।
যেমনঃ রাকিব অঙ্কে কাচা কিন্তু ব্যাকরণে ভালো।
তেমনিভাবে, তিনি ব্যাকরণে পণ্ডিত।
এবং, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি যুক্ত হয়।
সুতরাং, 'ব্যাকরণে' শব্দটি অধিকরণে সপ্তমী৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
“জগতে কীর্তিমান হও সাধনায়”-বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ৭মী
  2. খ) কর্মে ২য়
  3. গ) অধিকরণে ৭মী
  4. ঘ) করণে ৭মী
ব্যাখ্যা

করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক।
কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন - “জগতে কীর্তিমান হও সাধনায়” - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে কীর্তিমান হওয়া যাবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘সাধনায়’।
এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘এ’ যুক্ত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪.
কোনটি “নিরাময়” শব্দের সন্ধি বিচ্ছেদ?
  1. ক) নিরা + ময়
  2. খ) নির + আময়
  3. গ) নির + ময়
  4. ঘ) নিঃ + ময়
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনগুলোতে সঠিক উত্তর নেই।
ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সাথে , , বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি বা অন্তস্থ , , , , থাকলে বিসর্গ স্থানে হয়।
যথা-
নিরাময় = নিঃ + আময়,
আশীর্বাদ = আশীঃ + বাদ,
নিরাকার = নিঃ + আকার,
নিরাকরণ = নিঃ + আকরণ,
নির্জন = নিঃ + জন,
দুর্যোগ = দুঃ + যোগ,
দুরন্ত = দুঃ + অন্ত।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
“সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি?
  1. ক) সাহ+চর+র্য
  2. খ) সহচর‌+্য-ফলা
  3. গ) সহচর + য
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সাহচর্য (বিশেষ্য)
১) সংস্রব (সাধু সাহচর্য)।
২) সহায়তা (কাজে সাহচর্য দান)।
৩) সঙ্গ (সাহচর্য দান)।
{(তৎসম বা সংস্কৃত) সহচর+য(ষ্যঞ্‌)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৬.
“সাক্ষী গোপাল” এর অর্থ কী?
  1. ক) নিষ্ক্রিয় দর্শক
  2. খ) কর্তব্যবিমুখ
  3. গ) সক্রিয় দর্শক
  4. ঘ) কর্তব্যপরায়ণ
ব্যাখ্যা
সাক্ষীগোপাল (বিশেষ্য) নিষ্ক্রিয় দর্শক (তাহার সহধর্মিণী, তৎকালে, সাক্ষীগোপালস্বরূপ ছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৭.
“বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ-
  1. ক) কোন বাধ্যবাধকতা নেই
  2. খ) একতরফা
  3. গ) চাপের মুখের ভেঙ্গে যায়
  4. ঘ) ভঙ্গুর
ব্যাখ্যা

'বড়র পিরিতি বালির বাঁধ' বাগধারাটির অর্থ ভঙ্গুর।

বাগধারাটি ভারতচন্দ্র রায়গুণাকরের একটি বিখ্যাত উক্তি থেকে নেওয়া হয়েছে।
'বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ।'
অর্থাৎ যতই পিরিতি কর না কেন, দিন ফুরালে বালির বাঁধের মতো সব ভেঙে যায়।
সামান্য একটু ঢেউ ও ধসিয়ে দিতে পারে বালির প্রেম।
তবুও ক্ষণেক চাঁদের জন্যই সমাজ দড়িকে মেনে নিতে বাধ্য হয়।

১৮.
“সবুজপত্র” কি?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) সাময়িকপত্র
  4. ঘ) গদ্য সংকলন
ব্যাখ্যা

সবুজপত্র বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহন বাংলা সাময়িকী।
প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ।
বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
“কিরণ” এর সমার্থক শব্দ নয়-
  1. ক) রশ্মি
  2. খ) রবি
  3. গ) কর
  4. ঘ) প্রভা
ব্যাখ্যা

কিরণ শব্দের সমার্থক শব্দ- ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।
রবি শব্দের সমার্থক শব্দ- অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, সূর্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
  1. ক) উত্তর পদ
  2. খ) পর পদ
  3. গ) দক্ষিণ পদ
  4. ঘ) পূর্ব পদ
অনির্ধারিত
ব্যাখ্যা
মূল প্রশ্নেই ভুল আছে। সঠিক উত্তর দুইটি - উত্তর পদ ও পর পদ।

সমাসের জন্য প্রয়োজনীয় কয়েকটি সংজ্ঞাঃ
ব্যাসবাক্যঃ যে বাক্যাংশ থেকে সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় ব্যাসবাক্য। একে সমাসবাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়।
সমস্ত পদঃ ব্যাসবাক্য থেকে সমাসের মাধ্যমে যে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় সমস্ত পদ।
সমস্যমান পদঃ ব্যাসবাক্যের যে সব শব্দ সমস্ত পদে অন্তর্গত থাকে, সমস্ত পদের সেই সব শব্দকে সমস্যমান পদ বলে।
পূর্বপদঃ সমস্ত পদের প্রথম অংশ/ শব্দকে পূর্বপদ বলে। অর্থাৎ, সমস্ত পদের প্রথম সমস্যমান পদই পূর্বপদ।
পরপদ/ উত্তরপদঃ সমস্ত পদের শেষ অংশ/ শব্দকে পরপদ/ উত্তরপদ বলে। অর্থাৎ, সমস্ত পদের শেষ সমস্যমান পদই পরপদ।
যেমন, সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে ব্যাসবাক্য হলো- ‘সিংহ চিহ্নিত আসন’।
আর সমস্ত পদ হলো ‘সিংহাসন’। সমস্যমান পদ হলো ‘সিংহ’ আর ‘আসন’। এদের মধ্যে ‘সিংহ’ পূর্বপদ, আর ‘আসন’ পরপদ।

২১.
Choose the right word for the blank space in 'Rashed will come to Bangladesh ______ plane'
  1. ক) with
  2. খ) from
  3. গ) by
  4. ঘ) at
ব্যাখ্যা

We say by car, by bus, by plane, etc. but if there is a determiner (e.g. a/an, the, some, my, his) before the noun, we say in or on.
For example -
- We went by train to Pisa.
- It’s easier to get there by car.
- Did you travel by plane?
Source: Cambridge Dictionary.

২২.
Find the correct use of the word 'with'
  1. ক) He was very nice with me
  2. খ) Be patient with him
  3. গ) The teacher was trembling with rage
  4. ঘ) I am cross with you
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনগুলোর মধ্যে (খ) এবং (গ) উভয়ই সঠিক।
With (কারণ নির্দেশ করতে) কারণে: trembling with fear.
With বিষয়ে; সম্পর্কে; be patient with somebody.
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২৩.
The synonym of 'Incite' is-
  1. ক) Instigate
  2. খ) Permit
  3. গ) Urge
  4. ঘ) Deceive
ব্যাখ্যা

Incite(verb): encourage or stir up.
Synonym: provoke, instigate, motivate.
Source: Merriam Webster Dictionary.

২৪.
What is the correct synonym of 'Isolation'?
  1. ক) Loveliness
  2. খ) Sadness
  3. গ) Depression
  4. ঘ) Separation
ব্যাখ্যা

Isolation- বিচ্ছিন্ন অবস্থা;
Separation- বিচ্ছিন্ন অবস্থা;
Loveliness- সৌন্দর্য;
Sadness- বিষণ্ণতা;
Depression- অবসাদ।

২৫.
The antonym of 'Patriot' is-
  1. ক) Treacherous person
  2. খ) Traitor
  3. গ) Criminal
  4. ঘ) Tout
ব্যাখ্যা

Patriot- দেশপ্রেমিক;
Traitor- দেশদ্রোহী;
Treacherous person- বিশ্বাসঘাতক ব্যক্তি;
Criminal- অপরাধী;
Tout- দালাল।

২৬.
What is the antonym of 'Limpid'?
  1. ক) Watery
  2. খ) Bright
  3. গ) Transparent
  4. ঘ) Muddy
ব্যাখ্যা

Limpid এর বিপরীত শব্দ Muddy.
Limpid - স্বচ্ছ
Muddy- কর্দমাক্ত
Watery- স্বচ্ছ
Bright- উজ্জ্বল
Transparent- স্বচ্ছ

২৭.
Run counter to means-
  1. ক) Disobey
  2. খ) Rebel
  3. গ) Contradict
  4. ঘ) Remove
ব্যাখ্যা

Run counter to (বিপরীত হওয়া)- to be opposed to, to disagree with.
Contradict (বিপরীত হওয়া)- to imply the opposite or a denial of.

২৮.
Cry wolf means-
  1. ক) Give a false alarm
  2. খ) Bare one's teeth
  3. গ) Clear the road
  4. ঘ) Show anger
ব্যাখ্যা

Cry wolf- to give alarm unnecessarily, give a false alarm.
বাংলা অর্থ- বিপদ এসেছে বলে মিথ্যা চিৎকার করা, মিথ্যা বিপদসংকেত দেওয়া।

২৯.
The correct spelling is-
  1. ক) Exaggarate
  2. খ) Exegeret
  3. গ) Exagerate
  4. ঘ) Exaggerate
ব্যাখ্যা

Exaggerate (verb transitive), (verb intransitive) অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা: He has an exaggerated sense of his own importance.
Exaggeration [noun] [Uncountable noun] অতিরঞ্জন; অতিকথন: a story full of exaggerates.

৩০.
Choose the correct spelling-
  1. ক) Secretariate
  2. খ) Secretariat
  3. গ) Secretariete
  4. ঘ) Secretariet
ব্যাখ্যা
Secretariat (noun) কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
৩১.
I know that he did the work বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
  1. ক) It was known to me that the work had been done by him
  2. খ) It was known to me that the work has been done by him
  3. গ) It is known to me that the work was done by him
  4. ঘ) It was known to me that the work was done by him
ব্যাখ্যা

অপশন (ক), (খ) এবং (ঘ) তে বাক্যের প্রথম অংশে tense ভুল দেওয়া আছে।
Complex এবং Compound sentence এর voice পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যেকটা clause এর tense অপরিবর্তিত থাকে।
তাই প্রশ্নোক্ত বাক্যটির প্রথম অংশ present tense হওয়ায় পরিবর্তিত voice-এ তা present tense-ই থাকবে।
তাই সঠিক উত্তর অপশন (গ)।

৩২.
Identify the correct passive form of 'He is going to open a shop'.
  1. ক) A shop is going to be opened by him
  2. খ) A shop will be opened by him
  3. গ) A shop is being gone opened by him
  4. ঘ) He is being gone to open a shop
ব্যাখ্যা
Passive form-এ is going to এর পরিবর্তে is going to be হবে।
তাই সঠিক উত্তর অপশন (ক)।
৩৩.
He writes a letter. In this sentence 'write' is a/an
  1. ক) Intransitive verb
  2. খ) Auxiliary verb
  3. গ) Principal verb
  4. ঘ) Transitive verb
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ Principle verb এবং Transitive verb উভয়ই।
Principal বা Main verb দুই প্রকার। যথা- Transitive verb এবং Intransitive verb.
যে verb এর object থাকে তাকে Transitive verb বলে। যেমন- He writes a letter. এই বাক্যে writes এর object 'a letter'। তাই, 'write' একই সাথে Principle verb এবং Transitive verb.

৩৪.
Act শব্দটির verb হচ্ছে-
  1. ক) Acted
  2. খ) Enact
  3. গ) Action
  4. ঘ) Actress
ব্যাখ্যা

Enact (verb transitive):
(১) আইনে পরিণত করা; আইন পাস করা।
(২) মঞ্চস্থ করা।

৩৫.
The teacher said to me, 'May you pass the examination.' It's indirect form is-
  1. ক) The teacher prayed I could pass the examination
  2. খ) The teacher wished that I may have passed the examination
  3. গ) The teacher wished that I might pass the examination
  4. ঘ) The teacher prayed that I might have passed the examination
ব্যাখ্যা
Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ may এর পরিবর্তে might হবে।
তাই সঠিক উত্তর অপশন (গ)।
উল্লেখ্য, অপশন (ঘ) তে might have আছে, যা tense এর গঠনের সাথে সামঞ্জস্য পূর্ণ নয়, তাই তা সঠিক উত্তর হবে না।
৩৬.
Farida said to her mother, 'I shall go to bed now'- বাক্যটির indirect speech হবে-
  1. ক) Farida told her mother that she should go to bed now
  2. খ) Farida told her mother that she will go to bed then
  3. গ) Farida told her mother that she would go to bed then
  4. ঘ) Farida told her mother that she will go to bed now
ব্যাখ্যা

Direct speech এ now থাকলে Indirect speech এ then হয়।
তাই অপশন (ক) এবং (ঘ) উত্তর হবে না।
Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ shall এর পরিবর্তে should/would হবে।
তাই সঠিক উত্তর অপশন (গ)।

৩৭.
He ran fast lest he ______ miss the train. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) should
  2. খ) would
  3. গ) could
  4. ঘ) can
ব্যাখ্যা

Lest এরপর subject থাকলে should + verb-এর base form হবে।
তাই প্রশ্নোক্ত বাক্যের শূন্যস্থানে should বসবে।
অতিরিক্ত আলোচনাঃ
Lest [লেস্‌ট্] (conjunction)
(১) যাতে না-ঘটে (এজন্য): I grabbed the iron rail lest I should fall down.
(২) এই আশঙ্কায়: We hurried lest we should miss the train.
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৩৮.
‘It is high time you ______ up smoking’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) give
  2. খ) gave
  3. গ) have given
  4. ঘ) will give
ব্যাখ্যা
It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense- এ হয়। আর যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
৩৯.
Which of the following sentences is correct?
  1. ক) A few boys are present today
  2. খ) His dress is inferior than mine
  3. গ) He prevented me to go there
  4. ঘ) He as well as his brother was present
ব্যাখ্যা

as well as থাকলে তার আগের Noun/Pronoun অনুযায়ী Verb বসে।
তাই অপশন (ঘ) এর বাক্যটি সঠিক।
অন্যান্য অপশনের ভুল বাক্যগুলোর সঠিক রূপঃ
(ক) Few boys are present today.
(খ) His dress is inferior to me.
(গ) He prevented me from going there.

৪০.
Find out the correct sentence-
  1. ক) He succeed to get a job
  2. খ) He is suffering from fever for a week
  3. গ) Guard the children against bad company
  4. ঘ) The train is running in time
ব্যাখ্যা

Guard against something- কোন কিছু থেকে রক্ষা করা বা বারণ করা।
তাই অপশন (গ) এর বাক্যটি সঠিক।
অন্যান্য অপশনের ভুল বাক্যগুলোর সঠিক রূপঃ
(ক) He succeeded in getting a job.
(খ) He has been suffering from fever for a week.
(ঘ) The train is running on time.

৪১.
“ভবদহ” বিল কোথায় অবস্থিত?
  1. ক) ফরিদপুরে
  2. খ) জামালপুরে
  3. গ) পটুয়াখালীতে
  4. ঘ) যশোরে
ব্যাখ্যা

যশোর জেলার অভয়নগর উপজেলায় মোট ২৯ টি বিল আছে।
এই উপজেলাতেই ভবদহ বিল অবস্থিত।
উৎসঃ অভয়নগর উপজেলা ওয়েবসাইট।

৪২.
স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার” -এর অবস্থান কোথায়?
  1. ক) মেহেরপুর
  2. খ) জয়দেবপুর
  3. গ) চাঁদপুর
  4. ঘ) রংপুর
ব্যাখ্যা

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের উপর স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের শহীদের স্মরণে ১৯৮৯ সালে এ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার নির্মিত হয়।
যার স্থপতি প্রফেসর সৈয়দ আবদুল্লাহ খালিদ।
এর উদ্বোধক ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
এটি চাঁদপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত। 
উৎসঃ চাঁদপুর জেলা সরকারী ওয়েবসাইট।

৪৩.
“ম্যাডোনা-৪৩” কি?
  1. ক) প্রখ্যাত মড়েল
  2. খ) একটি চিত্রকর্ম
  3. গ) একটি বিখ্যাত ভাস্কর্য
  4. ঘ) অস্কার বিজয়ী ফিল্ম
ব্যাখ্যা

১৯৪৩ সালে বাংলায় সংঘটিত পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে বিভিন্ন ছবি এঁকে শিল্পাচার্য জয়নুল আবেদীন খ্যাতি অর্জন করেন।
দুর্ভিক্ষের উপর তার চিত্রকর্মের মধ্যে ম্যাডোনা-৪৩, দ্য রেবেল ক্রো উল্লেখযোগ্য।
এছাড়া তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে নবান্ন, সংগ্রাম, মনপুরা-৭০, মইটানা, পাইন্যার মা ইত্যাদি উল্লেখযোগ্য।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৪৪.
প্রাচীন পুন্ড্রনগর কোথায়?
  1. ক) ময়নামতি
  2. খ) বিক্রমপুর
  3. গ) মহাস্থানগড়
  4. ঘ) পাহাড়পুর
ব্যাখ্যা

বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রবর্ধন অন্যতম।
এ জনপেদর রাজধানী ছিলো বর্তমান বগুড়া জেলায় অবস্থিত পুন্ড্রনগর বা মহাস্থানগড়।
পরবর্তীতে মৌর্য এবং গুপ্ত শাসনামলেও বাংলার রাজধানী ছিলো পুন্ড্রনগর।
বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রনগর ছিলো সবচেয়ে সমৃদ্ধ এবং এখানে প্রাপ্ত শিললিপি বাংলাদেশের সবচেয়ে পুরনো বলে স্বীকৃত।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৪৫.
বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?
  1. ক) মারজিয়া ইসলাম
  2. খ) রাজিয়া সুলতানা
  3. গ) তারামন বিবি
  4. ঘ) রহিমা বেগম
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয় নি।
৪৬.
নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আর্ন্তজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
  1. ক) APEC
  2. খ) ADB
  3. গ) SAARC
  4. ঘ) CIRDAP
ব্যাখ্যা

CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত।
এর সদস্য সংখ্যা ১৫টি।
(সূত্রঃ সিরডাপ ওয়েবসাইট)

৪৭.
“দারফুর” হলো-
  1. ক) ইরাকের একটি শহরের নাম
  2. খ) ইরানের একটি শহরের নাম
  3. গ) সুদানের একটি অঞ্চলের নাম
  4. ঘ) আফগানিস্তানের একটি অঞ্চলের নাম
ব্যাখ্যা

দারফুর সুদান এর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৪৮.
রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
  1. ক) এডিসন
  2. খ) স্টিফেনসন
  3. গ) জেমস ওয়াট
  4. ঘ) মোর্স
ব্যাখ্যা

রেল ইঞ্জিনের আবিষ্কারক- স্টিফেনসন।
বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক- জেমস ওয়াট।
ফনোগ্রাফ ও বৈদ্যুতিক বাতির আবিষ্কারক- টমাস আলভা এডিসন।
টেলিগ্রাফের আবিষ্কারক- স্যামুয়েল মোর্স।
উৎসঃ ব্রিটানিকা এবং বিভিন্ন পত্র-পত্রিকা।

৪৯.
Adam's Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীলংকায়
  2. খ) ভারতে
  3. গ) ইন্দোনেশিয়ায়
  4. ঘ) ভিয়েতনামে
ব্যাখ্যা

Adam's peak বা আদম চূড়া বা শ্রী পদ বা পবিত্র পদচিহ্ন, শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া যা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের এবং মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব আদম -এর।
উৎসঃ ব্রিটানিকা এবং ইউনেস্কো।

৫০.
বরফ সাদা দেখায় কারণ-
  1. ক) বরফ এমনিতেই সাদা
  2. খ) আলোর বেগুনি রশ্মি শোষণ করে
  3. গ) আলোর লাল ও হলুদ রশ্মি শোষণ করে
  4. ঘ) আলোর সব রশ্মিই প্রতিফলন করে
ব্যাখ্যা

কোন বস্তুর রং সাদা দেখায় কারণ ঔ বস্তুটি সবগুলো আলোর সব রশ্মিই প্রতিফলন করে।
একই কারণে বরফকেও সাদা দেখায়।

আবার কোন বস্তুর রং লাল দেখায় কারণ বস্তুটি লাল ছাড়া সব আলোর রশ্মিই শোষণ করে নেয়, শুধু লাল আলোর রশ্মিই প্রতিফলন করে।
কোন বস্তুর রং কালো দেখায় কারণ বস্তুটি সবগুলো আলোর সব রশ্মিই শোষণ করে নেয়, আলোর কোন রশ্মিই প্রতিফলন করে না।

৫১.
গোধুলির কারণ কি?
  1. ক) আলোর প্রতিফলন
  2. খ) আলোর বিক্ষেপণ
  3. গ) আলোর প্রতিসরণ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

গোধূলির মূল কারণ হলো আলোর বিক্ষেপণ।
সূর্য যখন দিগন্তের নিচের দিকে অবস্থান করে, তখন নীল আর সবুজ রং ভেঙে যায় এবং আমরা কমলা এবং লাল রং-এর আভা দেখতে পাই।
এসময় সূর্যকে লাল দেখায়। এটাই গোধূলি নামে পরিচিত।
এর কারণ, আলোর যে রংগুলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট (যেমন বেগুনি এবং নীল) সেগুলোর বিক্ষেপণ বেশি হয়, বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো যেমন কমলা এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এর বিক্ষেপণ কম হওয়ায় এরা সরাসরি পৃথিবীতে চলে আসে।
উৎসঃ বিবিসি (এখানে ক্লিক করুন)।

৫২.
‘সৌরকোষে’ ব্যবহৃত হয়-
  1. ক) ফসফরাস
  2. খ) ক্যাডমিয়াম
  3. গ) সিলিকন
  4. ঘ) এলুমিনিয়াম ফয়েল
ব্যাখ্যা

সৌর কোষ (Solar Cell) এক ধরনের সরঞ্জাম যা সূ্র্য্যের আলোক শক্তিকে আলোক-বিভব ক্রিয়ার (Photovoltaic Effect) মাধ্যমে বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করতে পারে।
এটি তৈরিতে সিলিকন ব্যবহৃত হয়।
উৎসঃ ব্রিটানিকা।

৫৩.
বস্তুর ওজন সবচেয়ে বেশি-
  1. ক) মেরু অঞ্চলে
  2. খ) খনির ভিতরে
  3. গ) বিষুব অঞ্চলে
  4. ঘ) পাহাড়ের উপর
ব্যাখ্যা

পৃথিবীর পৃষ্টে বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে। এর কারণ হচ্ছে পৃথিবী সুষম গোলক নয় এবং ভূপৃষ্টে সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মানও এক নয়।
এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর দুই মেরুতে অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে। যেখানে এর ওজন হবে ৯.৮৩ নিউটন।
বিষুবীয় অঞ্চলে এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে কম ৯.৭৮ নিউটন।
ক্রান্তীয় অঞ্চলে এর ওজন হবে ৯.৭৯ নিউটন।
উৎসঃ বিজ্ঞান অষ্টম শ্রেণি।

৫৪.
কাজের একক-
  1. ক) ওয়াট
  2. খ) নিউটন
  3. গ) জুল/সেকেন্ড
  4. ঘ) জুল
ব্যাখ্যা

কাজের একক = বল x সরণ এর একক।
যদি বল F = 1 N, সরণ S = 1 m এবং θ= 0° হয়, তাহলে W = 1J হবে।
1J = 1N m
কোনাে বস্তুর উপর এক নিউটন (N) বল প্রয়ােগের ফলে যদি বলের দিকে বলের প্রয়ােগ বিন্দুর এক মিটার (m) সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল (J) বলে।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৫৫.
কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
  1. ক) ব্রোমিন
  2. খ) আয়োডিন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) ক্লোরিন
ব্যাখ্যা

সাধারণত কলের পানিতে বিভিন্ন ধাতুর লবণ আয়নিত অবস্থায় থাকে।
যেমন- সোডিয়াম, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্লোরাইড ইত্যাদি।
যেহেতু ক্লোরাইড আয়ন ক্লোরিন থেকে সৃষ্টি, তাই বলা যায় কলের পানিতে ক্লোরিন থাকে।

৫৬.
রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি?
  1. ক) সবুজ ও লাল
  2. খ) সবুজ ও কমলা
  3. গ) নীল ও কমলা
  4. ঘ) বেগুনী ও লাল
ব্যাখ্যা

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করার মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্টি করে বলে আমরা রংধনু দেখতে পাই।
রংধনুতে ৭টি রং থাকে।
এগুলো হলো বেনীআসহকলা- বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
অর্থাৎ হলুদ রঙের দুই পাশের দুইটি রং হলো- সবুজ এবং কমলা।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৭.
UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) ইনটেল
  2. খ) বেল ল্যাব
  3. গ) আই বি এম
  4. ঘ) মাইক্রোসফট
ব্যাখ্যা
UNIX অপারেটিং সিস্টেম ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে Kin Tomson Denis Ritche প্রথম উদ্ভাবন করেন।
Unix - একটি Open Source Operating System।
৫৮.
মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে?
  1. ক) ৩ প্রকার
  2. খ) ৪ প্রকার
  3. গ) ২ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা

রক্তকণিকা ৩ ধরনের।
যথা-
১. লোহিত রক্তকণিকা,
২. শ্বেত রক্তকণিকা ও
৩. অনুচক্রিকা।
লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৯.
শৈবালের বৈশিষ্ট্য কি?
  1. ক) এরা পরজীবী
  2. খ) এরা স্ব-ভোজী
  3. গ) এরা এককোষী
  4. ঘ) এদের দেহে ক্লোরোফিল থাকে না
ব্যাখ্যা

সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল।
- এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মাতে পারে।
- এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে।
- এদের দেহে কোন পরিবহন কলা থাকে না।
- এর সবুজ, লাল, বাদামী ইত্যাদি নানা রঙের হতে পারে।
- ‘স্পাইরোগাইরা’ নামক শৈবাল জলাশয়ে পাওয়া যায়।
- সামদ্রিক শৈবাল থেকে এ্যালজিন প্রস্তুত করা হয় যা আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়।
- আয়োডিন ও পটাশিয়ামের একটি ভাল উৎস সামদ্রিক শৈবাল।
- মৎস্য চাষে ফাইটোপ্ল্যাংক্টন বিশেষ ভূমিকা রাখে।
- এর প্রধান অংশই শৈবাল।
- চা-পাতার রেড রাস্ট শৈবাল জাতীয় মারাত্মক রোগ।
- পুকুরে শৈবাল ওয়াটারব্লুম সৃষ্টি করে।
- ফলে জলজ প্রাণী ও মাছের অক্সিজেনের অভাব হয়।
[সূত্রঃ বিজ্ঞান সপ্তম শ্রেণি]

৬০.
কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
  1. ক) শিক্ষা
  2. খ) শিল্পায়ন
  3. গ) বাসস্থান
  4. ঘ) নগরায়ন
ব্যাখ্যা

বাসস্থানের তুলনায় শিক্ষা, শিল্পায়ন এবং নগরায়ন সামাজিক পরিবর্তনের সাথে বেশি সম্পৃক্ত,
তাই বাসস্থান কে সঠিক উত্তর হিসেবে ধরে নেওয়া হয়েছে।

অতিরিক্ত আলোচনাঃ
বিভিন্ন ধরনের উপাদানের নানামুখী তৎপরতার কারণে সামাজিক পরিবর্তন হয়ে থাকে।
এর মধ্যে জৈবিক, প্রাকৃতিক ও প্রযুক্তিগত উপাদান অতি গুরুত্বপূর্ণ।
মানুষসহ অন্যান্য প্রাণি জৈবিক উপাদানের অংশ।
অন্যদিকে ঝড়, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক উপাদানের এবং বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার প্রযুক্তিগত উপাদানের অংশ।
উৎসঃ এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৮৯
  2. খ) ৭০
  3. গ) ১৭০
  4. ঘ) ১৪২
ব্যাখ্যা

১২, ১৮, ২৪ এর লসাগু = ৭২
সুতরাং, নির্ণেয় লঘিষ্ট সংখ্যা = ৭২ - ২ = ৭০

৬২.
ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ৩০ দিনে
  2. খ) ৩৫ দিনে
  3. গ) ৪০ দিনে
  4. ঘ) ২৫ দিনে
ব্যাখ্যা

খ কাজ করতে পারে = (১২ × ২০)/(২০ - ১২) দিনে
= (১২ × ২০)/৮ দিনে
= ৩০ দিনে

বিকল্প পদ্ধতিঃ
ক + খ ১ দিনে করে ১/১২ অংশ এবং ক করে ১/২০ অংশ
∴ খ একদিনে করে = ১/১২ - ১/২০
= ১/৩০ অংশ
∴ খ সম্পুর্ণ কাজটি করে = (৩০ × ১)/১
= ৩০ দিনে

৬৩.
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
  1. ক) সন্নিহিত কোণ
  2. খ) সরল কোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) পূরক কোণ
ব্যাখ্যা

দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
আবার, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৬৪.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি. মি. ও ৬ কি. মি.। নদীপথে ৪৮ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
  1. ক) ১০ ঘণ্টা
  2. খ) ৯ ঘণ্টা
  3. গ) ৮ ঘণ্টা
  4. ঘ) ৬ ঘণ্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= ১৮ + ৬ কিমি
= ২৪ কিমি
∴ ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/২৪ ঘন্টা
= ২ ঘন্টা।
স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= ১৮ - ৬ কিমি
= ১২ কিমি
∴ ৪৮ কিমি যেতে সময় লাগবে ৪৮/১২ = ৪ ঘন্টা।
∴ মোট সময় লাগবে = ২ + ৪ ঘন্টা।
= ৬ ঘন্টা।

৬৫.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে পরিসীমা কত?
  1. ক) ৯৬ মিটার
  2. খ) ৯৮ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ১২০ মিটার
ব্যাখ্যা

ঘরের বিস্তার x মি. হলে, দৈর্ঘ্য = 2x মি.
∴ ক্ষেত্রফল = (x × 2x) = 2x2 বর্গমিটার।
প্রশ্নমতে, 2x2 = 512
=> x2 = 256
∴ x = 16
∴ দৈর্ঘ্য = 32 মি.
ঘরটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৩২ + ১৬) মি.
= ৯৬ মি.

৬৬.
x + y = 6 এবং xy = 8 হলে (x - y)2 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 12
ব্যাখ্যা

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
= (6)2 - 4 × 8
= 36 - 32
= 4

৬৭.
x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
  1. ক) 70
  2. খ) 35
  3. গ) 144
  4. ঘ) 140
ব্যাখ্যা

x + y + x - y = 12 + 2
বা, 2x = 14
বা, x = 7
∴ y = 5
So, xy = 35

৬৮.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ।
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

সরল রেখার দৈর্ঘ্য x হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = x2
এক চতুর্থাংশের দৈর্ঘ্য = x/4 এবং ক্ষেত্রফল = x2/16
∴ x2/(x2/16) = (x2 × 16)/x2 = 16

৬৯.
ADBC বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
  1. ক) PB = PD
  2. খ) PC = PD
  3. গ) PB = PC
  4. ঘ) PB = PA
ব্যাখ্যা

PB = PD কারন দুইটি সমান জ্যা পরস্পর ছেদ করলে প্রথমটির খন্ডিত অংশ অপরটির খন্ডিত অংশের সমান হয়।
৭০.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
  1. ক) ১০০
  2. খ) ১২০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা

আমরা জানি,
সংখ্যাগুলোর ল.সা.গু= সংখ্যাগুলোর অনুপাতের গুনফল × গ.সা.গু.
∴ নির্ণেয় ল.সা.গু = ৫×৬×৪ = ১২০

৭১.
একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৬০ মিটার
  2. খ) ১২০ মিটার
  3. গ) ১৮০ মিটার
  4. ঘ) ৩৬০ মিটার
ব্যাখ্যা

রং দ্বারা বাঁশটির আবৃত অংশ = (২/৫ + ১/৪ + ১/৩) অংশ
= (২৪ + ১৫ + ২০)/৬০ অংশ
= ৫৯/৬০ অংশ।
প্রশ্নমতে,
(১ - ৫৯/৬০) অংশ = ৬ মিটার
বা, ১/৬০ অংশ = ৬ মিটার
বা, ১ মিটার = ৬×৬০ = ৩৬০ মিটার।

৭২.
০.৩ X ০.০৩ X ০.০০৩ = কত?
  1. ক) ০.০০০০২৭
  2. খ) ০.০০০২৭
  3. গ) ০.০০২৭
  4. ঘ) ০.০২৭
ব্যাখ্যা
০.৩ X ০.০৩ X ০.০০৩ = ০.০০০০২৭
৭৩.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
  1. ক) ১৬
  2. খ) ২৫
  3. গ) ৩৬
  4. ঘ) ৯
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
শর্তমতে, √x + ১০ = ৪
বা, √x = ১৬ - ১০ = ৬
বা, (√x)২ = ৬ = ৩৬
∴ x = ৩৬

৭৪.
৪, ৬, ৭ এবং x এর গড়মান ৫.৫ হলে x এর মান কত?
  1. ক) ৫.৫
  2. খ) ৫
  3. গ) ৪.৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা

 প্রশ্ন: ৪, ৬, ৭ এবং x এর গড়মান ৫.৫ হলে x এর মান কত?

সমাধান:
প্রশ্নমতে,
(৪ + ৬ + ৭ + x)/৪ = ৫.৫
বা, ৪ + ৬ + ৭ + x = ৫.৫ × ৪
বা, ১৭ + x = ২২
বা, x = ২২ - ১৭
∴ x = ৫

৭৫.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ক) ২ ঘণ্টা
  2. খ) ৩ ঘণ্টা
  3. গ) ৪ ঘণ্টা
  4. ঘ) ৬ ঘণ্টা
ব্যাখ্যা

১ম নল দ্বারা, ১ ঘন্টায় পূর্ণ হয় ১/১০ অংশ
২য় নল দ্বারা, ১ ঘন্টায় পূর্ণ হয় ১/১২ অংশ
৩য় নল দ্বারা, ১ ঘন্টায় পূর্ণ হয় ১/১৫ অংশ
∴ তিনটি নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় (১/১০ + ১/১২ + ১/১৫) অংশ
= (৬ + ৫ + ৪) / ৬০ অংশ
= ১/৪ অংশ
এখন,
১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘন্টায়
∴ ১ অংশ পূর্ণ হয় ৪ ঘন্টায়
∴ ১/২ অংশ পূর্ণ হয় ৪ × ১/২ ঘন্টায়
= ২ ঘন্টায়

৭৬.
একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
এখন,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ X ৫৬০)/৮০ টাকা
= ৭০০ টাকা।

৭৭.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?
  1. ক) ৬০ বছর
  2. খ) ৪০ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ২০ বছর
ব্যাখ্যা

ধরি,
পিতা, পূত্র এবং মাতার বয়স যথাক্রমে ক, খ এবং গ বছর।
তাহলে প্রথম শর্তানুযায়ী,
ক + খ = ৬০
ক = ৬০ - খ
দ্বিতীয় শর্তানুযায়ী,
গ = খ + ২০
সুতরাং, ক ও গ, তথা পিতা ও মাতার বয়সের গড়,
= (৬০ - খ + খ + ২০)/২
= ৮০/২
= ৪০

৭৮.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-
  1. ক) সরল কোণ
  2. খ) সমকোণ
  3. গ) সূক্ষ্মকোণ
  4. ঘ) স্থুল কোণ
ব্যাখ্যা

ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্তঃ
১) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুল কোণ হবে।
৩) সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে।

৭৯.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪√৩
  2. খ) ৩২√৩
  3. গ) ১৯২
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪ (বাহু) বর্গমি.
= √৩/৪ (১৬) বর্গমি.
= ৬৪√৩ বর্গমি.

৮০.
যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?
  1. ক) ১২ দিনে
  2. খ) ১০ দিনে
  3. গ) ৪(৩/৪) দিনে
  4. ঘ) ১১(১/৪) দিনে
ব্যাখ্যা

মোট লোকসংখ্যা = (৯+৩) = ১২ জন।
এখন,
৯ জন করতে পারে ১৫ দিনে
১ জন করতে পারে = (১৫ X ৯) দিনে
∴ ১২ জন করতে পারে (১৫X৯)/১২
= ১১(১/৪) দিনে