পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৪ নভেম্বর, ২০২৩সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের নাম: নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১১.১১.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৪ নভেম্বর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
  1. ১১টি
  2. ৫০টি
  3. ৩৯টি
  4. ৪০টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় মোট বর্ণ- ৫০টি।

মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
মানুষ মরণশীল। এ বাক্যে 'মানুষ' শব্দটি কোন লিঙ্গ?
  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. উভয় লিঙ্গ
  4. ক্লীব লিঙ্গ
সঠিক উত্তর:
উভয় লিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
উভয় লিঙ্গ
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে -
১. পুংলিঙ্গ,
২. স্ত্রীলিঙ্গ,
৩. ক্লীবলিঙ্গ ও
৪. উভয়লিঙ্গ।

পুংলিঙ্গ:
- যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
- এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে-
- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।

স্ত্রীলিঙ্গ:
- যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে।
- এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে-
- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।

ক্লীবলিঙ্গ:
- যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ।
- এসব শব্দের উদাহরণ হলাে-
- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

 উভয় লিঙ্গ:
- যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ।
- উভয়লিঙ্গের উদাহরণ হলাে-
- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ভাষার মূল উপাদান হচ্ছে-
  1. বর্ণ
  2. বাক্য
  3. শব্দ
  4. ধ্বনি
সঠিক উত্তর:
ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি
ব্যাখ্যা
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. আরবি
  2. ফারসি
  3. উর্দু
  4. সংস্কৃতি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• 'আইন'
- বিশেষ্য পদ।
- ফারসি শব্দ।
  অর্থ: 
- দেশের সকল অধিবাসী মেনে চলতে বাধ্য এমন রাষ্ট্রীয় বিধান,
- নিয়ম,
- বিধি,
- কানুন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Phonology এর বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. Phone সংক্রান্ত বিদ্যা
  2. দর্শনতত্ত্ব
  3. ভাষাতত্ত্ব
  4. ভাষার ধ্বনি বিজ্ঞান
সঠিক উত্তর:
ভাষার ধ্বনি বিজ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
ভাষার ধ্বনি বিজ্ঞান
ব্যাখ্যা
- Philology - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।
- Philosophy - দর্শনবিদ্যা।
- Psychology - মনোবিদ্যা।
- Phonology - ধ্বনিবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি অভিধান ও অক্সফোর্ড ডিকশনারি।
.
বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
  1. সাধু ভাষা
  2. চলিত ভাষা
  3. কথা রীতি
  4. লেখ্য রীতি
সঠিক উত্তর:
সাধু ভাষা
উত্তর
সঠিক উত্তর:
সাধু ভাষা
ব্যাখ্যা
 বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ঠ্য: 
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয় পদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

উৎস:: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 
.
'থাইল্যান্ড' শব্দের অর্থ কী?
  1. উচ্চ ভূমি
  2. মুক্ত ভূমি
  3. যুক্ত ভূমি
  4. নিম্ন ভূমি
সঠিক উত্তর:
মুক্ত ভূমি
উত্তর
সঠিক উত্তর:
মুক্ত ভূমি
ব্যাখ্যা
থাইল্যান্ড:

- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৯৮,১১৭ বর্গ মাইল।
- রাজধানী: ব্যাংকক।
- জনসংখ্যা প্রধানত থাই, উল্লেখযোগ্য চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু।
- ভাষা: থাই (সরকারি)।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম; এছাড়াও ইসলাম।
- মুদ্রা: বাথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও দৈনিক প্রথম আলো, ২১ মে ২০২৩। 
.
'পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পরী + ঈক্ষা
  2. পড়ি + ঈক্ষা
  3. পরী + ইক্ষা
  4. পরি + ঈক্ষা
সঠিক উত্তর:
পরি + ঈক্ষা
উত্তর
সঠিক উত্তর:
পরি + ঈক্ষা
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- ই- কার কিংবা ঈ-কারের পর ই- কার কিংবা ঈ- কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ- কার হয়।
- দীর্ঘ ঈ- কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। 
যেমন,
- ই + ই = ঈ; অতি + ইত = অতীত,
- ই + ঈ = ঈ; পরি + ঈক্ষা = পরীক্ষা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
.
'বিগত হয়েছে পত্নী যার'- ব্যাসবাক্যটি কোন সমাসের?
  1. মধ্যপদলোপী কর্মধারয়
  2. নঞ তৎপুরুষ
  3. বহুব্রীহি সমাস
  4. নিত্য সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
- বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘ক’ যুক্ত হয়।

যেমন:
- বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক,
- নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক, 
- নাই পুত্র যার = অপুত্রক, 
- স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
  2. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ ।
  3. স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।
  4. স্কুল সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ ।
সঠিক উত্তর:
স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।
উত্তর
সঠিক উত্তর:
স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: পরীক্ষা চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
শুদ্ধ বাক্য: পরীক্ষা চলাকালে হর্ণ বাজানো নিষেধ।

তেমনি: 
অশুদ্ধ বাক্য: স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
শুদ্ধ বাক্য: স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
পূরণবাচক শব্দ কোনটি?
  1. একক
  2. এক
  3. প্রথম
  4. পহেলা
সঠিক উত্তর:
প্রথম
উত্তর
সঠিক উত্তর:
প্রথম
ব্যাখ্যা
দ্র:
- প্রশ্নটি পুরাতন বই থেকে করা হয়েছিল।
- নতুন বই অনুসারে, উত্তর গ ও ঘ উভয় হয়।
- তাই সঠিক উত্তর পুরাতন বই অনুসারে নেওয়া হয়েছে।

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯) অনুসারে, সংখ্যাবাচক শব্দ ৪ প্রকার:
১. অঙ্কবাচক সংখ্যা,
২. পরিমাণ বা গণনাবাচক সংখ্যা,
৩. ক্রম বা পূরণবাচক সংখ্যা,
৪. তারিখবাচক সংখ্যা।

ক্রম বা পূরণবাচক সংখ্যা:
- একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়
যেমন:
- দ্বিতীয় লোকটিকে ডাক।
- এখানে গণনায় একজনের পরের লোকটিকে বোঝানো হয়েছে।
- দ্বিতীয় লোকটির আগের লোকটিকে বলা হয় ‘প্রথম' এবং প্রথম লোকটির পরের লোকটিকে বলা হয় দ্বিতীয়।
- এরূপ— তৃতীয়, চতুর্থ ইত্যাদি।

তারিখবাচক শব্দ:
- বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়, তাকে তারিখবাচক শব্দ বলে।
 যেমন:
- পয়লা বৈশাখ, বাইশে শ্রাবণ ইত্যাদি।
- তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়।
- বাকি শব্দ বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত।

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,
পূরণবাচক:

- পূরণবাচক সংখ্যা দিয়ে যেকোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। 

পূরণবাচক সংখ্যা শব্দ ৩ প্রকার।
যথা:
• সাধারণ পূরণবাচক,
• তারিখ পূরণবাচক,
• ভগ্নাংশ পূরণবাচক।

সাধারণ পূরণবাচক:
- ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থান নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে।
যেমন:
- প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি।
- এদের সংক্ষিপ্ত রূপেও লেখা যায়
যেমন-
১ম, ২য়, ৩য় ইত্যাদি।
- ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম:
- একাদশ(১১শ) ও এগারোতম(১১তম), দ্বাদশ(১২ শ) ও বারোতম(১২তম) ইত্যাদি।
- ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচক শব্দে শুধু তম প্রত্যয় যোগ করা হয়।
- বাংলা ভাষায় সাধারণ পূরণবাচক শব্দে নারীবাচক রূপের ব্যবহার আছে।
- যেমন:
- প্রথমা(১মা), দ্বিতীয়া(২য়া), তৃতীয়া(৩য়া), চতুর্থী, একাদশী(১১শী), দ্বাদশী(১২শী) ত্রয়োদশী(১৩শী) ইত্যাদি। 

তারিখ পূরণবাচক:
- বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
যেমন:
- পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই.......ত্রিশে, একত্রিশে ইত্যাদি।

ভগ্নাংশ পূরণবাচক:
- কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়।
যেমন:
- আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।
১২.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. সাহেব
  2. সঙ্গী
  3. বেয়াই
  4. কবিরাজ
সঠিক উত্তর:
কবিরাজ
উত্তর
সঠিক উত্তর:
কবিরাজ
ব্যাখ্যা
- কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না। 

নিত্য পুরুষবাচক শব্দ:
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী ইত্যাদি।

নিত্য স্ত্রীবাচক শব্দ: 
- কুলটা,
- সতীন,
- অর্ধাঙ্গিনী,
- বিধবা,
- অসূর্যম্পশ্যা,
- অরক্ষণীয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৩.
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?
  1. বীরবল
  2. ভীমরুল
  3. অনিলা দেবী
  4. যাযাবর
সঠিক উত্তর:
অনিলা দেবী
উত্তর
সঠিক উত্তর:
অনিলা দেবী
ব্যাখ্যা
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'অনিলা দেবী'। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস গুলো হলো:
- বড়দিদি,
- পরিণীতা,
- বৈকুণ্ঠের উইল, 
- পল্লীসমাজ, 
- দেবদাস,
- চরিত্রহীন, 
- নিষ্কৃতি,
- শ্রীকান্ত, 
- দত্তা, 
- গৃহদাহ, 
- দেনা-পাওনা, 
- পথের দাব, 
- শেষ প্রশ্ন ইত্যাদি। 

অন্যদিকে: 
- বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন।
- 'যাযাবর' ছদ্মনামে লিখতেন বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৪.
'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জমিদার
  2. নরেন্দ্র
  3. মহেন্দ্ৰ
  4. সফেদ
সঠিক উত্তর:
নরেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
নরেন্দ্র
ব্যাখ্যা
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি,
- নৃপ,
- সম্রাট,
- বাদশাহ্,
- নৃপেন্দ্র,
- নরপতি,
- ভূপতি,
- ভূপাল,
- নরেন্দ্র ইত্যাদি।

• 'সফেদ' শব্দটি 'সাদা' শব্দের সমার্থক শব্দ। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ)।
২) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এক কথায় কী বলে?
  1. নির্বাক
  2. হতবাগ
  3. অভিজ্ঞ
  4. কোনটাই নয়
সঠিক উত্তর:
কোনটাই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটাই নয়
ব্যাখ্যা
• 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' এর এক কথায় প্রকাশ- অবিমৃশ্যকারী।
• 'যে বিষয়ে কোন বিতর্ক নেই' এর এক কথায় প্রকাশ- অবিসংবাদী ।
• 'যে ভবিষ্যতের চিন্তা করেনা বা দেখে না' এর এক কথায় প্রকাশ- অপরিণামদর্শী। 
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এর এক কথায় প্রকাশ- প্রত্যুৎপন্নমতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১৬.
'ভাওয়াইয়া' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
  1. সিলেট
  2. রংপুর
  3. ময়মনসিংহ
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা
ভাওয়াইয়া:

- ভাওয়াইয়া উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার  লোকগীতি।
- রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গান ভাবসমৃদ্ধ বিধায় ‘ভাব’ থেকে ‘ভাওয়াইয়া’ কথাটির উৎপত্তি বলে অনুমিত হয়।
- এ গানের মূল সুর নর-নারীর প্রণয়। প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয়।
- ভাওয়াইয়া গান দুই প্রকার- দীর্ঘ সুরবিশিষ্ট ও চটকা সুরবিশিষ্ট।
- প্রথম শ্রেণীর গানে নর-নারীর, বিশেষত নবযৌবনাদের অনুরাগ, প্রেমপ্রীতি ও ভালোবাসার আবেদন ব্যক্ত হয়।
- এরূপ গানের মধ্যে ‘ওকি গাড়িয়াল ভাই’, ‘যে জন প্রেমের ভাব জানে না’, ‘কোন দ্যাশে যান মইশাল বন্দুরে’, ‘নউতোন পিরিতির বড় জ্বালা’ ইত্যাদি অধিক জনপ্রিয়।
- অপরপক্ষে চটকা এক প্রকার রঙ্গগীতি।
- এ গান চটুল ও দ্রুত তালের।
- গ্রাম্য ‘চট’ (অর্থ তাড়াতাড়ি) শব্দটির স্ত্রীলিঙ্গান্তর করে ‘চটকা’ শব্দের উৎপত্তি হয়েছে।
- এ শ্রেণীর গানে যথেষ্ট হাস্যরসের উপাদান থাকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৭.
নিচের কোন শব্দটি ভুল?
  1. স্বায়ত্বশাসন
  2. শ্রদ্ধাঞ্জলি
  3. অভ্যন্তরীণ
  4. মর্হমুহু
অনির্ধারিত
ব্যাখ্যা
স্বায়ত্বশাসন, মর্হমুহু - দুইটি বানান ভুল।
প্রশ্নের অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

• স্বায়ত্বশাসন এর শুদ্ধ বানান- স্বায়ত্তশাসন।

• মর্হমুহু এর শুদ্ধ বানান-  'মুহুর্মুহু'
- অব্যয় পদ।
- সংস্কৃত শব্দ।
- সন্ধি বিচ্ছেদ: মুহুঃ + মুহুঃ।
 অর্থ:
- বারবার,
- ঘনঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
লোকটা হাড়ে হাড়ে শয়তান। বাক্যটিতে দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করে?
  1. সতর্কতা
  2. চোর ডাকাত
  3. বিস্তার
  4. আধিক্য
সঠিক উত্তর:
আধিক্য
উত্তর
সঠিক উত্তর:
আধিক্য
ব্যাখ্যা
বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ:
- ছেলেটিকে চোখে চোখে রেখো। (সতর্কতা),
- ফুলগুলো তুই আনরে বাছা বাছা। (ভাবের প্রগাঢ়তা),
- থেকে থেকে শিশুটি কাঁদছে। (কালের বিস্তার),
- লোকটা হাড়ে হাড়ে শয়তান। (আধিক্য)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)। 
১৯.
'কিরণ' এর সমার্থক শব্দ নয়?
  1. রবি
  2. রশ্মি
  3. প্রভা
  4. কর
সঠিক উত্তর:
রবি
উত্তর
সঠিক উত্তর:
রবি
ব্যাখ্যা
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু।

অন্যদিকে: 
- 'সূর্য' শব্দের সমার্থক শব্দ হচ্ছে- রবি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।
২০.
'সর্বনাশ' বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?
  1. মগের মুল্লুক
  2. পুকুর চুরি
  3. বালির বাঁধ
  4. ভরাডুবি
সঠিক উত্তর:
ভরাডুবি
উত্তর
সঠিক উত্তর:
ভরাডুবি
ব্যাখ্যা
- 'ভরাডুবি' বাগধারার অর্থ- সর্বনাশ।

অন্যদিকে:
- 'মগের মুল্লুক' বাগধারার অর্থ- অরাজক পরিস্থিতি।
- 'পুকুর চুরি' বাগ্‌ধারাটির অর্থ- বড় ধরনের  চুরি।
- 'বালির বাঁধ' বাগধারার অর্থ- ক্ষণস্থায়ী।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
বাংলাদেশের জাতীয় গাছের নাম কী?
  1. কাঁঠাল গাছ
  2. বট গাছ
  3. আম গাছ
  4. জাম গাছ
সঠিক উত্তর:
আম গাছ
উত্তর
সঠিক উত্তর:
আম গাছ
ব্যাখ্যা
জাতীয় বৃক্ষ:

- আমগাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ।
- এ ঘোষণা দেয়া হয় ২০১০ সালের ১৫ নভেম্বর।
- আমগাছ সাধারণত ১১৫-১৩০ ফুট লম্বা এবং সর্বোচ্চ ৩৩ ফুট চওড়া হয়ে থাকে।
- আমগাছ বহু বছর বাঁচে, এর কিছু প্রজাতিকে ৩০০ বছর বয়সেও ফলবতী হতে দেখা যায়।
- এর প্রধান শিকড় মাটির নিচে প্রায় ২০ ফুট গভীর পর্যন্ত যায়।
- আমগাছের পাতা চিরসবুজ, সরল, পর্যায়ক্রমিক; কচি পাতা দেখতে লালচে-গোলাপি রঙের হয়।
- আমের মুকুল বের হয় ডালের ডগা থেকে, মুকুল থেকে শুরু করে আম পাকা পর্যন্ত প্রায় ৩-৬ মাস সময় লাগে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ০৫ জুন ২০১৮।
২২.
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. মেঘনা
  2. যমুনা
  3. পদ্মা
  4. কর্ণফুলী
সঠিক উত্তর:
পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
পদ্মা
ব্যাখ্যা
দেশে দীর্ঘতম নদী:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮টি।
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

অন্যদিকে,
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার' শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

তথ্যসূত্র - ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
২৩.
‘খাসিয়া’ উপজাতি কোন জেলায় বাস করে?
  1. রাঙ্গামাটি
  2. সিলেট
  3. বান্দরবান
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
খাসিয়া:

- বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৪.
বৈদ্যুতিক ক্ষমতার একক?
  1. ক্যালরি
  2. মিটার
  3. জুল
  4. ওয়াট
সঠিক উত্তর:
ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ওয়াট
ব্যাখ্যা
ক্ষমতা: 
- বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। 
- ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। 
- একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়। 
- ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। 
- ক্ষমতা = বল × বেগ। 

অন্যদিকে, 
- S.I পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। 
- শক্তি তথা কাজের এককই তাপের একক। 
∴ তাপের S.I একক জুল (J)। 
-  ১ গ্রাম পানির তাপমাত্রা ১°C বাড়াতে বা কমাতে যতটা তাপের প্রয়োজন তাকে ১ ক্যালরি (Cal) ধরা হতো। 
- ৪.২ জুল যান্ত্রিক শক্তি ১ ক্যালরি তাপের সমতুল্য। 
তাই, ১ ক্যালরি = ৪.২ জুল। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
রবিশস্য বলতে কি বুঝায়?
  1. বর্ষাকালীন সবজি
  2. শীতকালীন শস্য
  3. বরোমাসী ফসল
  4. গ্রীষ্মকালীন শস্য
সঠিক উত্তর:
শীতকালীন শস্য
উত্তর
সঠিক উত্তর:
শীতকালীন শস্য
ব্যাখ্যা
রবিশস্য:

- রবিশস্য বলতে শীতকালীন শস্যকে বুঝায়।
- আরবি ভাষায় রবি শব্দের অর্থ বসন্ত; কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকালীন সময়টাকে রবি মৌসুমের মেয়াদকাল হিসেবে ধরা হয়।
- সাধারণত আশ্বিন থেকে ফাল্গুন মাস অর্থাৎ মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ পর্যন্ত, মতান্তরে মধ্য নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত সময়কালকে রবি মৌসুম বলে।
- এ সময়ে যে শস্য বা ফসলের চাষাবাদ করা হয় এদের রবিশস্য, রবি ফসল বা চৈতালি ফসল বলে।
- চাষাবাদকৃত এ ফসলের চারা শীতকালে রোপণ করা হলেও পরবর্তী সময়ে গ্রীষ্মকালে এ ফসল ঘরে তোলা হয়।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ২৬ জুলাই, ২০১৯।
২৬.
ঐতিহাসিক ৬ দফা কত সালে পেশ করা হয়?
  1. ১৯৬৬
  2. ১৯৭০
  3. ১৯৬৫
  4. ১৯৬৭
সঠিক উত্তর:
১৯৬৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬
ব্যাখ্যা
ছয় দফা:

- ৭ জুন ছয় দফা দিবস। 
- ছয় দফা দাবি ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত। 
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা 'ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত। 

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
২৭.
বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
  1. হাইল
  2. চলন বিল
  3. সাদা পাথর
  4. হাকালুকি
সঠিক উত্তর:
হাকালুকি
উত্তর
সঠিক উত্তর:
হাকালুকি
ব্যাখ্যা
হাকালুকি হাওর:

- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- এর ভৌগোলিক অবস্থান ২৪°৩৫´-২৪°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০১´-৯২°০৯´ পূর্ব দ্রাঘিমাংশ।
- হাকালুকি হাওরের আয়তন ১৮১.১৫ বর্গ কিমি।
- হাওরটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত।
- হাওরের ৪০% বড়লেখা, ৩০% কুলাউড়া, ১৫% ফেঞ্চুগঞ্জ, ১০% গোলাপগঞ্জ এবং ৫% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- জীববিজ্ঞানীদের মতে, হাকালুকি হাওরে ১৫০ প্রজাতির মিঠা পানির মাছ, ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ, ২০ প্রজাতির সরীসৃপ বিলুপ্ত প্রায়। - এখানে প্রতি বছর শীতকালে প্রায় ২০০ বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৮.
ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র জন্মস্থান কোনটি?
  1. ব্রাহ্মণবাড়িয়া
  2. টাঙ্গাইল
  3. কলকাতা
  4. ঢাকা
সঠিক উত্তর:
ব্রাহ্মণবাড়িয়া
উত্তর
সঠিক উত্তর:
ব্রাহ্মণবাড়িয়া
ব্যাখ্যা
ওস্তাদ আলাউদ্দিন খাঁ:

- তিনি বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ।
- ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সঙ্গীতপরিবারে তাঁর জন্ম।
- তাঁর পিতা সবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁও ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ।
- মাতার নাম সুন্দরী বেগম।
- তাঁর সঙ্গীতগুরু ছিলেন আগরতলা রাজদরবারের সভাসঙ্গীতজ্ঞ তানসেনের কন্যাবংশীয় রবাবী ওস্তাদ কাশিম আলী খাঁ।
- তিনি দেশিয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে অর্কেস্ট্রার স্টাইলে একটি যন্ত্রীদল গঠন করে নাম দেন ‘রামপুর স্ট্রিং ব্যান্ড’।
- ব্রিটিশ সরকার তাঁকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে।
- অতঃপর ভারত সরকার তাঁকে একে একে ‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান’ (১৯৫২), ‘পদ্মভূষণ’ (১৯৫৮) ও ‘পদ্মবিভূষণ’ (১৯৭১), বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকোত্তম’ (১৯৬১) এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব ল’ উপাধিতে ভূষিত করে।
- তিনি ১৯৭২ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৯.
ইউক্রেনের রাজধানীর নাম কি?
  1. কিয়েভ
  2. মালদোভা
  3. রিগা
  4. ক্রেমলিন
সঠিক উত্তর:
কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
কিয়েভ
ব্যাখ্যা
ইউক্রেন:

- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- দেশটির আয়তন ৬০৩,৫৪৯ বর্গ কিমি।
- ভাষা: ইউক্রেনীয় (অফিসিয়াল), রাশিয়ান, রোমানিয়ান, পোলিশ, হাঙ্গেরিয়ান, বেলারুশিয়ান, বুলগেরিয়ান।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই পূর্ব অর্থোডক্স; এছাড়াও অন্যান্য খ্রিস্টান, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট), ইসলাম।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস। 
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com
৩০.
মিয়ানমারের মুদ্রার নাম কি?
  1. কিপ
  2. রুপিয়া
  3. রিংগিট
  4. কিয়েট
সঠিক উত্তর:
কিয়েট
উত্তর
সঠিক উত্তর:
কিয়েট
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রা:

- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো ।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়েট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৩১.
বাংলাদেশে স্বাধীনতা দিবস পালিত হয়
  1. ১৬ই ডিসেম্বর
  2. ২১শে ফেব্রুয়ারি
  3. ২৬শে মার্চ
  4. ৭ই মার্চ
সঠিক উত্তর:
২৬শে মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৬শে মার্চ
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস:

- ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।
- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৩২.
মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
  1. টুংগীপাড়ায়
  2. মেহেরপুরে
  3. ঢাকায়
  4. গাজীপুর
সঠিক উত্তর:
মেহেরপুরে
উত্তর
সঠিক উত্তর:
মেহেরপুরে
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতিসৌধ:

- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রারম্ভে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামে ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের শপথ গ্রহণের স্থানকে স্মরণীয় করে রাখার জন্য পরবর্তী সময়ে সেখানে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ।
- মুক্তিযুদ্ধের অব্যবহিত পরেই বাংলাদেশ সরকার মুজিবনগরকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেয়।
- মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত।
- ১৯৭৩ সালের ৩১ আগস্ট সরকার মুজিবনগরে একটি স্মৃতিসৌধ নির্মাণের নির্দেশ দেয়।
- ১৯৭৪ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- ২০.১০ একর জমির উপর স্মৃতিসৌধটি স্থাপিত।
- ২৩টি কংক্রিটের ত্রিকোণাকার স্তম্ভ সমন্বয়ে এ স্মৃতিসৌধ নির্মিত।
- স্থপতি তানভীর কবিরের নকশায় এ সৌধটিকে উদীয়মান সূর্যের প্রতীক বলে মনে হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও মেহেরপুর জেলা ওয়েবসাইট।
৩৩.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. জয়নুল আবেদীন
  2. কামরুল হাসান
  3. হাশেম খান
  4. হামিদুর রহমান
সঠিক উত্তর:
কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
কামরুল হাসান
ব্যাখ্যা
জাতীয় পতাকা:

- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করেন। সে পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নমুনা নির্ধারণ করেন।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২।
৩৪.
বাংলাদেশের তৈরি ল্যাপটপ -
  1. শাপলা
  2. দোয়েল
  3. যমুনা
  4. বিজয়
সঠিক উত্তর:
দোয়েল
উত্তর
সঠিক উত্তর:
দোয়েল
ব্যাখ্যা
ল্যাপটপ: 
- বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল। 
- দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেশিস। 
- একটি ল্যাপটপ বা একটি নোটবুক হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা ভ্রমণ উপযোগী। 
- ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হত কিন্তু বর্তমানে একই হিসেবেই ধরা হয়। 
- Lap মানে হল ‘কোল'। কোলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় বা হয় তাকে Laptop বলে। 
- ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি, dw.com এবং Live MCQ লেকচার শীট।
৩৫.
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. সুরমা
  4. যমুনা
সঠিক উত্তর:
পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
পদ্মা
ব্যাখ্যা
দেশে দীর্ঘতম নদী:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮টি।
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

অন্যদিকে,
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার' শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

তথ্যসূত্র - ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
৩৬.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাকনাম কি?
  1. বাবু
  2. রব
  3. দুখু
  4. খোকা
সঠিক উত্তর:
খোকা
উত্তর
সঠিক উত্তর:
খোকা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাকনাম খোকা।
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান।
- ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন।
- বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করার জন্যে ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
- ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি হন।
- ১৯৬৬ সালে তিনি তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও তথ্য বাতায়ন।
৩৭.
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
  1. রফিকুন্নবী
  2. কামরুল হাসান
  3. এ এন সাহা
  4. জয়নাল আবেদীন
সঠিক উত্তর:
এ এন সাহা
উত্তর
সঠিক উত্তর:
এ এন সাহা
ব্যাখ্যা
রাষ্ট্রীয় মনোগ্রাম:
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
- বৃত্তের উপরের দিকে লেখা আছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা।
- এ মনোগ্রামের ডিজাইনার এ এন এ সাহা।

অন্যদিকে,
- কামরুল হাসান জাতীয় প্রতীক ও পতাকার ডিজাইনার।
- সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার।
- বিমান মল্লিক প্রথম ডাকটিকিটের ডিজাইনার।

তথ্যসূত্র - বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।
৩৮.
লালন শাহ সেতু কোন নদীর উপর?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. আড়িয়াল খাঁ
সঠিক উত্তর:
পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
পদ্মা
ব্যাখ্যা
লালন শাহ সেতু:

- লালন শাহ সেতু ঈশ্বরদী হার্ডিঞ্জ ব্রীজের অদূরে পদ্মা নদীর উপর নির্মাণ করা হয়।
- সেতুটি ২০০১ সালের ১৩ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- সেতুটি নির্মাণ শুরু হয় ২০০৩ সালে।
- সেতুটির দৈর্ঘ্য ১.৮ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার।

তথ্যসূত্র - পাবনা জেলা ওয়েবসাইট।
৩৯.
জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কবে?
  1. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৭
  2. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৮
  3. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  4. ২৩ ফেব্রুয়ারি ১৯৭০
সঠিক উত্তর:
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
ব্যাখ্যা
বঙ্গবন্ধু' উপাধি:

- ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয়। মুক্তি দেয়া হয় রাজবন্দীদেরও।
- শেখ মুজিবুর রহমানের মুক্তি লাভে ঢাকায় আনন্দের জোয়ার বয়ে যায়।
- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান) শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়।
- পাঁচ লক্ষ লোকের উপস্থিতিতে উক্ত সমাবেশে ছাত্রনেতা তোফায়েল আহমেদের প্রস্তাবনায় শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।
- উক্ত সভাতেই ‘জয় বাংলা' স্লোগানের উদ্ভব ঘটে।
- সভায় ‘বঙ্গবন্ধু’ ছয়দফা ও এগার দফা দাবি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
অপরাজেয় বাংলা কি?
  1. চিত্রকর্ম
  2. ভাস্কর্য
  3. ম্যুরাল চিত্র
  4. মিনার
সঠিক উত্তর:
ভাস্কর্য
উত্তর
সঠিক উত্তর:
ভাস্কর্য
ব্যাখ্যা
অপরাজেয় বাংলা:

- অপরাজেয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়ণ করেছে।
- এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত।
- নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
- এর নাম দিয়েছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী।
- ১৯৭৩ সালে ভাস্কর্যটি তৈরি করা শুরু হয়।
- ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়।
- ৬ ফুট বেদির উপর নির্মিত এর উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট ও ব্যাস ৬ ফুট।
- এই ভাস্কর্যটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে।
- বেদিতে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৯ সেপ্টেম্বর ২০১৯।
৪১.
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -
  1. চন্দ্রগ্রহণ
  2. সূর্যগ্রহণ
  3. অমাবস্যা
  4. পূর্ণিমা
সঠিক উত্তর:
সূর্যগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
সূর্যগ্রহণ
ব্যাখ্যা
সূর্যগ্রহণ: 
- যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। 
- চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরে, তখন তার প্রদক্ষিণ করার পথে কখনও কখনও সে এসে পড়ে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। 
- তখন সূর্য থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে। 
- অন্যভাবে বললে বলা যায়, চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে। 
- সূর্যগ্রহণ হয় তিন ধরনের। 
- এই ধরনগুলো নির্ভর করে চাঁদ সূর্যকে কতটা ঢেকে ফেলছে তার ওপর। 

চন্দ্ৰগ্ৰহণ: 
- চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ আর সূর্যের মাঝখানে থাকে পৃথিবীর অবস্থান। 
- পৃথিবী তখন আলোর উৎস বন্ধ করে দেয়। 
- চন্দ্রগ্রহণের সময় আমরা দেখি চাঁদের পিঠে পৃথিবীর ছায়া। 
- চন্দ্রগ্রহণও আছে তিন রকম। 

উৎস: ৪ ডিসেম্বর ২০২১, বিবিসি বাংলা। [লিঙ্ক]
৪২.
কোন শহরকে মুসলমান খ্রিস্টান ইহুদি সকলের পবিত্র স্থান বলা হয়?
  1. মক্কার
  2. জেদ্দা
  3. জেরুজালেম
  4. গাজা
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
জেরুজালেম:

- জেরুজালেম শহরকে মুসলমান খ্রিস্টান ইহুদি সকলের পবিত্র স্থান বলা হয়।
- জেরুজালেমের মন্দিরের স্থান হিসাবে এটি ইহুদি ধর্মের কাছে পবিত্র, যীশুর সাথে যুক্ত থাকার কারণে খ্রিস্টান ধর্মের কাছে এবং মিরাজ (নবী মুহাম্মদের স্বর্গে আরোহণের) সাথে এর সংযোগের কারণে ইসলামের কাছে পবিত্র।
- ইহুদিদের উপাসনালয় ওয়েস্টার্ন ওয়াল অন্তর্ভুক্ত। ইসলামের পবিত্র স্থানগুলোর মধ্যে রয়েছে ডোম অফ দ্য রক।
- এটি মধ্যপ্রাচ্যের প্রাচীন শহর যেটি ১৯৬৭ সাল থেকে সম্পূর্ণভাবে ইসরায়েল রাষ্ট্রের অধীনে ছিল।
- ঐতিহাসিক প্যালেস্টাইনের কেন্দ্রস্থলে অবস্থিত, এটি পশ্চিম তীর এবং ইস্রায়েলের মধ্যে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৪৩.
ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
  1. শীতলক্ষ্যা
  2. ধরলা
  3. বংশী
  4. বুড়িগঙ্গা
সঠিক উত্তর:
বুড়িগঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
বুড়িগঙ্গা
ব্যাখ্যা
ধলেশ্বরী নদী:

- ধলেশ্বরী নদী টাঙ্গাইল জেলার উত্তর-পশ্চিমাঞ্চলে যমুনা থেকে সৃষ্ট একটি শাখা নদী।
- নদীটির প্রবাহ সর্পিলাকৃতি এবং এর দুটি শাখা রয়েছে।
- প্রধান শাখাটি মানিকগঞ্জের উত্তর দিয়ে প্রবাহিত হয়ে মানিকগঞ্জের দক্ষিণে অপর শাখা কালীগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে।
- বুড়িগঙ্গা একসময় ধলেশ্বরীর একটি শাখা নদী ছিল এবং এর প্রবাহ পুনরায় ধলেশ্বরীতেই পতিত হতো।
- নারায়ণগঞ্জের কাছে ধলেশ্বরী শীতলক্ষ্যা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ষাটনলের কাছে মেঘনা নদীতে পতিত হয়ে এর নিজস্ব পরিচয় হারায়।
- নদীটির সর্বমোট দৈর্ঘ্য ১৬০ কিমি।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৪.
কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ২ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবল:

- বিশ্বকাপ ফুটবল ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ১৯০৪ সালের ২১ মে প্যারিসে ইউরোপের ৭টি দেশের প্রতিনিধিদের বৈঠকে ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত হয়।
- ১৯৩০ সালে উরুগুয়ে আয়োজন করা হয় বিশ্বকাপ ফুটবলের।
- উরুগুয়ে প্রথম বিশ্বকাপের শিরোপা জয় করে।
- সর্বশেষ ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ফিফা ও বাংলাপিডিয়া।
৪৫.
বৈদ্যুতিক ক্ষমতার একক?
  1. ক্যালরি
  2. মিটার
  3. জুল
  4. ওয়াট
সঠিক উত্তর:
ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ওয়াট
ব্যাখ্যা
ক্ষমতা: 
- বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। 
- ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। 
- একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়। 
- ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। 
- ক্ষমতা = বল × বেগ। 

অন্যদিকে, 
- S.I পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। 
- শক্তি তথা কাজের এককই তাপের একক। 
∴ তাপের S.I একক জুল (J)। 
-  ১ গ্রাম পানির তাপমাত্রা ১°C বাড়াতে বা কমাতে যতটা তাপের প্রয়োজন তাকে ১ ক্যালরি (Cal) ধরা হতো। 
- ৪.২ জুল যান্ত্রিক শক্তি ১ ক্যালরি তাপের সমতুল্য। 
তাই, ১ ক্যালরি = ৪.২ জুল। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন অনুপাত কত?
  1. ২:১
  2. ১:২
  3. ১:৫
  4. ১:১
সঠিক উত্তর:
১:২
উত্তর
সঠিক উত্তর:
১:২
ব্যাখ্যা
- পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের পরমাণুর সংখ্যার অনুপাত 1 : 2  ।  

যৌগিক পদার্থ:
- যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে।
- যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সব সময় একই থাকে।
যেমন -
- যেখান থেকেই পানির নমুনা সংগ্রহ করা হোক না কেন রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হলে সব সময় দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন পাওয়া যাবে।
অর্থাৎ, পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের পরমাণুর সংখ্যার অনুপাত 1 : 2 । 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৭.
বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড:

- ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতির আদেশ বলে (পিও ৫৯) সাবেক ওয়াপদা থেকে পৃথক হয়ে যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আলোকিত ও শিল্পায়িত করার দায়িত্ব নিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের সমন্বিত সংস্থা হিসেবে মাত্র ৫০০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতাসহ যাত্রা শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
- বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৯৭২ সালের ১ মে যাত্রা শুরু করে।
-  পরবর্তীতে বিউবো’র বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন ও বিতরণ ব্যবস্থার পূর্ণ বা অংশবিশেষ অন্য কয়েকটি প্রতিষ্ঠানের নিকট যেমন পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিঃ, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিঃ, পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: (এপিএসসিএল), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লি:, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লি:, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওপাজেকো) লি:, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লি:, রুরাল পাওয়ার কোম্পানি লি: (আরপিসিএল) এর নিকট হস্তান্তরিত হয়েছে।
- বিউবো বর্তমানে একক ক্রেতা হিসাবে বিদ্যুতের ক্রয় ও বিক্রয়, বিদ্যুৎ উৎপাদন এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লি:, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লি:, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লি:, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লি: এর এলাকা ব্যতীত দেশের অন্যান্য অংশে বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

তথ্যসূত্র - বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওয়েবসাইট।
৪৮.
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
  1. মোহাম্মদ ফরাস উদ্দিন
  2. আব্দুর রউফ তালুকদার
  3. খোরশেদ আলম
  4. লুৎফর রহমান সরকার
সঠিক উত্তর:
আব্দুর রউফ তালুকদার
উত্তর
সঠিক উত্তর:
আব্দুর রউফ তালুকদার
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৪৯.
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত?
  1. ১৮ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৩৫ বছর
সঠিক উত্তর:
৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর
ব্যাখ্যা
রাষ্ট্রপতি:

- রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধান।
- বাংলাদেশের সংবিধানের চতুর্থ অংশের ৪৮-৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কিত বিধানাবলি বিধৃত হয়েছে।
- রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত।
- তিনি সংবিধান ও আইন বলে তাঁর উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন।
- সরকারের যাবতীয় নির্বাহী কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদন করা হয়।
- সংসদ-সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্যে নূন্যতম বয়স ৩৫ বছর।
- রাষ্ট্রপতির পদ শূণ্য হলে মেয়াদ শেষ হওয়ার ৬০-৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫০.
জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ
ব্যাখ্যা
মুসলিম জনসংখ্যায় শীর্ষ দেশ:
- ২০২৩ সালে মুসলিম জনসংখ্যায় শীর্ষে রয়েছে এমন দেশের তালিকা তুলে ধরা হলো-
- মুসলিম জনসংখ্যায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া।
- ২য় অবস্থানে পাকিস্তান।
- ৩য় অবস্থানে ভারত।
- ৪র্থ অবস্থানে বাংলাদেশ।
- ৫ম অবস্থানে নাইজেরিয়া।
- ৬ষ্ঠ অবস্থানে মিসর।
- ৭ম অবস্থানে ইরান।
- ৮ম অবস্থানে তুরস্ক।
- ৯ম অবস্থানে আলজেরিয়া।
- ১০ম অবস্থানে সুদান।
====================
উল্লেখ্য যে-
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে ভারতের অবস্থান তৃতীয় ।
========================
বাংলাদেশ সাংবাধানিক ভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠিক একই ভাবে ভারত ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি, একই ভাবে ভারতে ও 
ব্যাখ্যায় মুসলিম জনসংখ্যার প্রেক্ষিতে দেশকে ভাগ করা  হয়েছে।
===========
• রাষ্ট্রীয় কার্য ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করা হয় সেসব দেশ - ইসলামি রাষ্ট্র। যেমন - তুরস্ক, আফগানিস্তান, সৌদি আরব ইত্যাদি।
• ধর্মনিরপেক্ষ রাষ্ট্র: রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় বিষয়সমূহে নিরপেক্ষতা অবলম্বন করা হয়েছে। যেমন - বাংলাদেশ, ভারত ইত্যাদি।

তথ্যসূত্র - দৈনিক ইনকিলাব, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ এবং  ব্রিটানিকা।
৫১.
বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ?
  1. ৩০ তম
  2. ৩৩ তম
  3. ৩৪ তম
  4. ৩৬ তম
সঠিক উত্তর:
৩৩ তম
উত্তর
সঠিক উত্তর:
৩৩ তম
ব্যাখ্যা
পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ:

- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।
- এই বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম এসে পৌঁছেছে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বরে।
- পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, ইউক্রেন, জার্মানি, জাপান, স্পেন, সুইডেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, ভারত, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, পাকিস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, রোমানিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, ইরান ও আর্মেনিয়া। 

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৩০ সেপ্টেম্বর ২০২৩।
৫২.
বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজ এ কয়টি স্প্যান/সেকশন রয়েছে?
  1. ৩৩টি
  2. ৪১টি
  3. ৪৩টি
  4. ৪৫টি
সঠিক উত্তর:
৪১টি
উত্তর
সঠিক উত্তর:
৪১টি
ব্যাখ্যা
পদ্মা সেতু:

- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২।
৫৩.
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
  1. ৩.২৮ কি.মি.
  2. ৩.৩২ কি.মি.
  3. ৩.৪০ কি.মি.
  4. ৩.৪২ কি.মি.
সঠিক উত্তর:
৩.৩২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩.৩২ কি.মি.
ব্যাখ্যা
বঙ্গবন্ধু টানেল:

- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ বাংলাদেশের প্রথম বহুলেন সড়ক টানেল উদ্বোধন করা হয়েছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮শে অক্টোবর ২০২৩ সালে টানেলটি উদ্বোধন করেন।
- বাংলাদেশ সরকার এটির নামকরণ করেছে বঙ্গবন্ধু টানেল।
- দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল এটি।
- মোট দৈর্ঘ্য – ৯.৩৯ কিমি।
- মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি অথবা ৩.৩২ কিমি।
- এপ্রোচ সড়কের দৈর্ঘ্য – ৫.৩৫ কিমি।
- টানেলের ধরন – দুই লেনের ডুয়েল টানেল।
- প্রবেশপথ – চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে।
- বহির্গমন – আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ২৮ অক্টোবর ২০২৩।
৫৪.
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-
  1. ১৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
- পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়। 
- বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ। 

উল্লেখ্য যে, 
- আমাদের দেশের জন্য বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
কেননা - 
• গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়। 
• গাছপালা বিভিন্ন ছোট জীবজন্তু ও পাখির আশ্রয়স্থল হিসাবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 
• গাছপালা বিভিন্ন দুর্যোগ থেকে জীবজগতকে রক্ষা করে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫৫.
সৌদি আরবের রাজধানী?
  1. জেদ্দা
  2. মক্কা
  3. মদিনা
  4. রিয়াদ
সঠিক উত্তর:
রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ
ব্যাখ্যা
সৌদি আরব:

- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- সৌদি আরবের রাজধানী রিয়াদ।
- মুদ্রা: রিয়াল।
- ১৯৩২ সালে সৌদি আরবে আবদুল আজিজ ইবনে সউদ কর্তৃক রাজতন্ত্রের সূচনা হয়।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
- মুসলিম সম্প্রদায়ের জন্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত।

তথ্যসূত্র - Worldatlas.com
৫৬.
দিনরাত্রি সমান হয়------
  1. ২১ শে জানুয়ারি
  2. ২২ শে জানুয়ারি
  3. ২১ শে মার্চ
  4. ২২ শে এপ্রিল
সঠিক উত্তর:
২১ শে মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২১ শে মার্চ
ব্যাখ্যা
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে। 
- ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে। 
- একই দিন উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও ছোট দিন। 
- ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত। 
- এদিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
৫৭.
বর্তমানে বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
  1. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
  2. বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  3. মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র
  4. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
সঠিক উত্তর:
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা
সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র:

- বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে সর্ববৃহৎ কেন্দ্র।  
- এই কেন্দ্রের থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
- পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি বাংলাদেশে সর্ববৃহৎ কেন্দ্র।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে।
- পরীক্ষামূলক চালানোর পর ২০২০ সালের ১৫ই মে প্রথম কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে আসে।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ১২ হাজার টনের বেশি কয়লা পোড়ানো হচ্ছে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ২১ মার্চ ২০২২।
৫৮.
পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় নেয় পাঁচ মিনিট। ৩০ বিড়াল ৩০ টি ইঁদুর ধরতে কত সময় নেবে?
  1. ৬ মিনিট
  2. ১ মিনিট
  3. ৩০ মিনিট
  4. ৫ মিনিট
সঠিক উত্তর:
৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় নেয় পাঁচ মিনিট। ৩০ বিড়াল ৩০ টি ইঁদুর ধরতে কত সময় নেবে?

সমাধান: 
৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
∴ ১ টি বিড়াল ১ টি ইঁদুর ধরে (৫ × ৫) / ৫ = ৫ মিনিটে
∴ ৩০ টি বিড়াল ৩০ টি ইঁদুর ধরে (৫ × ৩০) / ৩০ = ৫ মিনিটে
৫৯.
সোনালী ব্যাংকের বর্তমান নাম কি?
  1. সোনালী ব্যাংক লিমিটেড
  2. সোনালী ব্যাংক পিএলসি
  3. দি সোনালী ব্যাংক
  4. সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
সঠিক উত্তর:
সোনালী ব্যাংক পিএলসি
উত্তর
সঠিক উত্তর:
সোনালী ব্যাংক পিএলসি
ব্যাখ্যা
সোনালী ব্যাংক পিএলসি:

- সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩১টি।
- দেশের অভ্যন্তরে ১২২৯টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।
- দেশের অভ্যন্তরে ১২২৯টি শাখার মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৭৩০টি এবং অবশিষ্ট ৫০০টি শহরাঞ্চলে।
- বিদেশে ২টি শাখার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় ১টি ও শিলিগুড়িতে ১টি।

তথ্যসূত্র - সোনালী ব্যাংক পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট।
৬০.
জাপানের পতাকার রং কি?
  1. সাদা ও কালো
  2. লাল ও সবুজ
  3. সাদা ও লাল
  4. লাল ও হলুদ
সঠিক উত্তর:
সাদা ও লাল
উত্তর
সঠিক উত্তর:
সাদা ও লাল
ব্যাখ্যা
জাপান:

- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার দুটি আইনসভা রয়েছে।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- এর রাষ্ট্রের প্রতীক হল সম্রাট এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র - Britannica.com
৬১.
'Parent'- কোন ধরণের gender?
  1. Masculine
  2. Feminine
  3. Neuter
  4. Common
সঠিক উত্তর:
Common
উত্তর
সঠিক উত্তর:
Common
ব্যাখ্যা
♦ Common Gender:
- Noun পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝালে Common Gender হয়।
যেমন: Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor etc. 

- Parent:
Meaning: (বাবা বা মা) 
- Common gender. 
৬২.
নিচের কোন শব্দটি Adverb?
  1. Happy
  2. Quickly
  3. Tall
  4. Smart
সঠিক উত্তর:
Quickly
উত্তর
সঠিক উত্তর:
Quickly
ব্যাখ্যা
• Options,

- Happy: adjective: feeling, showing, or causing pleasure or satisfaction.
- Quickly: adverb: with speed; rapidly; very soon.
- Tall: adjective: of more than average height, or of a particular height.
- Smart: adjective: having a clean, tidy, and stylish appearance.

অপশন বিবেচনা করে দেখা অপশন গুলোর মধ্যে adveb হলো - Quickly.

Source: Cambridge & Collins Dictionary.
৬৩.
নিচের কোনটি Relative Pronoun?
  1. That
  2. There
  3. This
  4. There.
সঠিক উত্তর:
That
উত্তর
সঠিক উত্তর:
That
ব্যাখ্যা
♦ Relative pronoun:
- যে pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে। 
 - Who, which, that, what - এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়। 

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (I, we, me, it)
2. Demonstrative Pronoun (this, that)
3. Interrogative Pronoun (what, who)
4. Relative Pronoun (what, who, that)
5. Indefinite Pronoun (one, some, any, all, many)
6. Distributive Pronoun (each, every)
7. Reflexive Pronoun (myself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)
৬৪.
নিচের কোন শব্দটি Verb?
  1. Intention
  2. Intellect
  3. Interim
  4. Interest
সঠিক উত্তর:
Interest
উত্তর
সঠিক উত্তর:
Interest
ব্যাখ্যা
• Options,

- Intention: noun: something that you want and plan to do.
- Intellect: noun: the ability to understand and to think in an intelligent way.

- Interim: adjective: temporary and intended to be used or accepted until something permanent exists/ 
noun: in the time between two particular periods or events.

- Interest: noun: the feeling of wanting to give your attention to something or of wanting to be involved with and to discover more about something.
Verb: If someone or something interests you, you want to give that person or thing your attention and discover more about him, her, or it.

Source: Cambridge Dictionary.
৬৫.
'Heart' শব্দটির Adjective রূপ কোনটি?
  1. Heart
  2. Hearten
  3. Heartening
  4. Heartful
সঠিক উত্তর:
Heartening
উত্তর
সঠিক উত্তর:
Heartening
ব্যাখ্যা
♦ Heart:
English meaning: the organ in your chest that sends the blood around your body: noun.
- used to say that you like someone or something very much: verb.
Bangla meaning: হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়/ আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ; চিত্ত; অন্তর; মর্ম; মন; মানস; অন্তঃকরণ। 

• Options,
- Hearten: verb: to make someone feel happier and more positive about a situation.
- Heartening: adjective: making you feel happier and more positive.
- Heartful: wrong word.

অপশন বিবেচনা করে দেখা যায়, 'Heart' শব্দটির Adjective রূপ - Heartening.

Source: Cambridge & accessible Dictionary.
৬৬.
Some days_______ since my father death. শূন্যস্থানে কী বসবে?
  1. are passed
  2. passed
  3. have passed
  4. had passed
সঠিক উত্তর:
have passed
উত্তর
সঠিক উত্তর:
have passed
ব্যাখ্যা
Since যুক্ত sentence এ,
1) Present indefinite/ present perfect + since (সময় বুঝাতে) + Past Indefinite
- Example:
- It is ten years since his father died.
- Many years have passed since his father died.

2) Past + since + Past Perfect
- Example:
- It was ten years since his father had died.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - have passed.
Complete Sentence: Some days have passed since my father death.
৬৭.
Runa as well as Jhuma __________ happy. শূণ্যস্থানে কী বসবে?
  1. is
  2. are
  3. were
  4. with
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
- structure:
- Subject + verb + as well as + verb + object.

• প্রশ্নে উল্লেখিত বাক্যে as well as এর পুর্বে subject "Runa" Third person singular হওয়ায় শূন্যস্থানে is বসবে।
• Complete sentence: Runa as well as Jhuma is happy.
৬৮.
I agree _______ you ______ the proposal. শূন্যস্থানে কী বসবে?
  1. with, on
  2. with, to
  3. with, of
  4. of, with
সঠিক উত্তর:
with, to
উত্তর
সঠিক উত্তর:
with, to
ব্যাখ্যা
• Agree to- কোন প্রস্তাবে সম্মত হওয়া। 
- Example: I agree to your proposal. 

• Agree (with): মেলা; সঙ্গতিপূর্ণ হওয়া; খাপ খাওয়া; মানানসই হওয়া; মানানো।
- Example: Your statement does not agree with the newspaper report.

• Agree with, on, in (কাহারও সঙ্গে কোন বিষয়ে একমত হওয়া)
- I cannot agree with you on this point. I agreed with him in his views. 

• প্রশ্নে প্রদত্ত বাক্যটিতে প্রথম শূন্যস্থানে ব্যক্তির সাথে রাজি হওয়া নির্দেশ করেছে, তাই with হবে।
- দ্বিতীয় শূন্যস্থানে  প্রস্তাবে সম্মত হওয়া বোঝাচ্ছে, তাই to হবে।

• Complete sentence: I agree with you to the proposal.
৬৯.
He is ______ M.A. শূন্যস্থানে কী বসবে?
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
an
উত্তর
সঠিক উত্তর:
an
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

- Consonant দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি হয় Vowel- এর মত, তাহলে a না হয়ে an হয়। 
যেমন: an hour, an heir, an honest man, an M.A. an M.P. an L.L.B. etc. 

Complete sentence: He is an M.A.

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
৭০.
CV মানে কি?
  1. Curriculum vita
  2. Curriculum vites
  3. Curriculum vitae
  4. Curriculum value
সঠিক উত্তর:
Curriculum vitae
উত্তর
সঠিক উত্তর:
Curriculum vitae
ব্যাখ্যা
• A Curriculum Vitae হলো একজন ব্যক্তির ব্যক্তিগত ইতিহাস যা তার একাডেমিক ডিগ্রী, প্রশিক্ষণ, কর্মসংস্থান, প্রকাশনা, আগ্রহ এবং দক্ষতা উপস্থাপন করে যা সে ইতিপূর্বে অর্জন করেছে।
- CV অবশ্যই Clear, concise হতে হবে।

• তাই সঠিক উত্তর হলো The abbreviation "CV" stand for - Curriculum Vitae.

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.
৭১.
"out and out" এর সঠিক অর্থ হলো-------
  1. Whole heartedly
  2. Not at all
  3. Out of all
  4. Thoroughly
সঠিক উত্তর:
Thoroughly
উত্তর
সঠিক উত্তর:
Thoroughly
ব্যাখ্যা
• Out and out
English Meaning: complete or in every way; in every respect; thoroughly.
Bangla Meaning: সম্পূর্ণরূপে; পুরোপুরি।

• Example Sentence: 
- That's an out-and-out lie!
- The whole project was an out-and-out disaster.

Source: Oxford Dictionary.
৭২.
A bodyguard provides one______ protection. শূন্যস্থানে কী বসবে?
  1. with
  2. for
  3. of
  4. to
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
♦ Provide with 
Meaning: দেওয়া। 

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Provide এর সাথে 'কোনোকিছু দেওয়া' অর্থ বুঝাতে with  বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with  বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with  বসবে।

Complete sentence: A bodyguard provides one with protection.
৭৩.
I saw______ one-eyed person. শূন্যস্থানে কী বসবে?
  1. a
  2. an
  3. the
  4. no arfticle
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel ‘O’ এর উচ্চারণ ওয়া (wa)-এর মতো হলে সেখানে an না বসে a বসবে।
- যেমন: I saw a one-eyed person. 
৭৪.
Ten years __________ a long time to wait. শূন্যস্থানে কী বসবে?
  1. have been
  2. are
  3. is
  4. were
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• Five years / Ten thousand dollars / Twenty miles ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is.
- সম্পূর্ণ বাক্যটি হবে - Ten years is a long time to wait.
৭৫.
'Notion' শব্দটির সঠিক synonym হলো -
  1. truth
  2. impression
  3. faith
  4. actually
সঠিক উত্তর:
impression
উত্তর
সঠিক উত্তর:
impression
ব্যাখ্যা
♦ Notion
English meaning: a belief or idea
Bangla meaning: ধারণা; ভাব; ভাবনা; অভিমত

Options,
- truth: সত্যতা; যথার্থতা
- impression: ধারণা, বিশ্বাস বা আভাস
- faith: বিশ্বাস; আস্থা।
- actually: প্রকৃতপক্ষে; বস্তুত; সত্যিকারভাবে।

অপশন বিবেচনা করে দেখা যায়, 'Notion' শব্দটির সঠিক synonym হলো - impression.

Source: Cambridge & Accessible Dictionary.
৭৬.
It is i who ______ your teacher. শূন্যস্থানে কী বসবে?
  1. am
  2. is
  3. were
  4. be
সঠিক উত্তর:
am
উত্তর
সঠিক উত্তর:
am
ব্যাখ্যা
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
যেমন:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.

- প্রশ্ন প্রদত্ত বাক্যে who এর পূর্বে Antecedent ‘I’ থাকায় শূন্যস্থানে am বসবে।
- Complete sentence: It is i who am your teacher.
৭৭.
There is a bridge _________ the river. শূন্যস্থানে কী বসবে?
  1. near
  2. over
  3. across
  4. on
অনির্ধারিত
ব্যাখ্যা
• উল্লিখিত লাইনটির ক্ষেত্রে over ও across দুটোই সঠিক, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

• From one side to another বুঝাতে over অথবা across উভয়ই বসতে পারে৷

• Across and over: on or to another side of the line.
Example: My town is just across/over the river.

Complete sentence: There is a bridge over/across the river.

আবার,
কোন সমতল এরিয়া (flat surface) অতিক্রম করা বুঝাতে across ব্যবহার করা হয়৷
৭৮.
খালিঘর সংখ্যা নির্ণয় কর: ৭/৮ = ?/২৪
  1. ১৫
  2. ৫৬
  3. ৩২
  4. ২১
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: খালিঘর সংখ্যা নির্ণয় কর: ৭/৮ = ?/২৪

সমাধান: 
ধরি, খালিঘরে ক বসবে 

(৭/৮) = (ক/২৪) 
⇒ ক = (৭/৮) × ২৪ 
= ২১ 
৭৯.
(১/৪) + (১/২) - (৪/৫) = এর মান কত?
  1. ১/২০
  2. - ১/২০
  3. - ২/৫২
  4. ৩/১০
সঠিক উত্তর:
- ১/২০
উত্তর
সঠিক উত্তর:
- ১/২০
ব্যাখ্যা
প্রশ্ন: (১/৪) + (১/২) - (৪/৫) = এর মান কত?

সমাধান: 
১/৪ + ১/২ - ৪/৫ 
= (৫ + ১০ - ১৬)/২০  
= - ১/২০
৮০.
(০.০১) = কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ০.০০১
  4. ০.০০০১
সঠিক উত্তর:
০.০০০১
উত্তর
সঠিক উত্তর:
০.০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০১) = কত?

সমাধান: 
(০.০১)
= (১/১০০) 
= ১/১০০০০ 
= ০.০০০১ 
৮১.
৬০ লিটার শরবতে পানি ও  চিনির অনুপাত ৭ : ৩। ঐ শরবতে আর কি পরিমাণ চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৭০ কেজি
  2. ৮০ কেজি
  3. ৯০ কেজি
  4. ৯৮ কেজি
সঠিক উত্তর:
৮০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৮০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার শরবতে পানি ও  চিনির অনুপাত ৭ : ৩। ঐ শরবতে আর কি পরিমাণ চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
শরবতে পানি ও চিনির অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

শরবতে পানির পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
শরবতে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি,
চিনি মিশাতে হবে = ক কেজি 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪ 
⇒ ৩ক = ২৪০
⇒ ক = ৮০ কেজি 
৮২.
টাকায় ৩টি করে ক্রয় করে টাকায় ২টি করে বিক্রিয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ২০%
  3. ২৫%
  4. ১০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে ক্রয় করে টাকায় ২টি করে বিক্রিয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা 
১ টির বিক্রয়মূল্য ১/২ টাকা 

লাভ = (১/২) - (১/৩)
= ১/৬ টাকা 

শতকরা লাভ = {(১/৬)/(১/৩)} × ১০০% 
= ৫০%
৮৩.
রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে?
  1. ৪০ দিন
  2. ২০ দিন
  3. ৩০ দিন
  4. ১২ দিন
সঠিক উত্তর:
৪০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৪০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে?

সমাধান:
রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে।

তারা একদিনে সম্পন্ন করে (১/৬০) + (১/১২০)
= (২ + ১)/১২০ 
= ৩/১২০ 
= ১/৪০ অংশ কাজ 

সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগবে = ১/১/৪০ দিন 
= ৪০ দিন 
৮৪.
যদি x + 5y = 16 এবং x = - 3y হয়, তাহলে y = মান কত?
  1. - 24
  2. - 2
  3. 8
  4. 2
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 5y = 16 এবং x = - 3y হয়, তাহলে y = মান কত?

সমাধান: 
x + 5y= 16
⇒ - 3y + 5y = 16 
⇒ 2y = 16 
∴ y = 16/2 = 8
৮৫.
এক মিটার সমান কত ইঞ্চি?
  1. ৩৭.৩৯ ইঞ্চি
  2. ৩৯.৩৭ ইঞ্চি
  3. ৩৯.৪৭ ইঞ্চি
  4. ৩৮.৩৭ ইঞ্চি
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: এক মিটার সমান কত ইঞ্চি?

সমাধান: 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
৮৬.
X0 = কত?
  1. অসীম
  2. x এর মানের উপর নির্ভরশীল
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: X0 = কত?

সমাধান: 
ঘাত শূন্য হলে ফলাফল ১ হয় 
X0 = 1
৮৭.
অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হল এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবারো ১০% বাড়ানো হলো, এতে তার শতকরা কত ক্ষতি হলো?
  1. ০%
  2. ১%
  3. (১/২)%
  4. ৯%
সঠিক উত্তর:
১%
উত্তর
সঠিক উত্তর:
১%
ব্যাখ্যা
প্রশ্ন: অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হল এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবারো ১০% বাড়ানো হলো, এতে তার শতকরা কত ক্ষতি হলো? 

সমাধান: 
ধরি, শুরুতে বেতন ছিল ১০০ টাকা 

১০% কমে বেতন = ১০০ - ১০০ এর ১০% 
= ১০০ - ১০ 
= ৯০ 

১০% বৃদ্ধিতে বেতন = ৯০ + ৯০ এর ১০% 
= ৯০ + ৯০ × ০.১ 
= ৯০ + ৯ 
= ৯৯ 

শতকরা ক্ষতি = ১%
৮৮.
যদি (a - b) = 3 এবং ‍a2 + b2 = 29 হয়, তাহলে ab এর মান কত?
  1. 20
  2. 15
  3. 10
  4. 25
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (a - b) = 3 এবং ‍a2 + b2 = 29 হয়, তাহলে ab এর মান কত?

সমাধান: 
a2 + b2 = 29 
⇒ (a - b)2 + 2ab = 29 
⇒ 32 + 2ab = 29 
⇒ 2ab = 29 - 9 = 20 
∴ ab = 10 
৮৯.
দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দূরত্ব ২.৫ মিটার। ভূমি হতে মইটি ৬ মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ। মইটির দৈর্ঘ্য কত?
  1. ৫.৬ মিটার
  2. ৬.৫ মিটার
  3. ৪২.২৫ মিটার
  4. ৩৬ মিটার
সঠিক উত্তর:
৬.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দূরত্ব ২.৫ মিটার। ভূমি হতে মইটি ৬ মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ। মইটির দৈর্ঘ্য কত?

সমাধান: 

মইটির দৈর্ঘ্য  = √ {৬২ + (২.৫২)}
= √(৩৬ + ৬.২৫) 
= √৪২.২৫ 
= ৬.৫ মিটার 
৯০.
- ১ হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে?
  1. + ১
  2. - ১
  3. + ২
  4. - ২
সঠিক উত্তর:
- ১
উত্তর
সঠিক উত্তর:
- ১
ব্যাখ্যা
প্রশ্ন: - ১ হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে?

সমাধান: 
ধরি,
- ১ হতে ক বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে 

- ১ - ক = ০ 
∴ ক = - ১
৯১.
১০ এর ৩০%, কোন সংখ্যার ১০%?
  1. ১০
  2. ২০
  3. ৩০
  4. ৪০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ এর ৩০%, কোন সংখ্যার ১০%?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি x 

১০ এর ৩০% = x এর ১০% 
⇒ ১০ × ৩০/১০০ = x × ১০/১০০
⇒ ৩ = x/১০ 
∴ x = ৩০
৯২.
নিচের কোন্ ভগ্নাংশটি ছোট?
  1. ১/৩
  2. ৩/৭
  3. ২/৫
  4. ৪/৯
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন্ ভগ্নাংশটি ছোট?

সমাধান: 
১/৩ = ০.৩৩৩
৩/৭ = ০.৪২৯ 
২/৫ = ০.৪ 
৪/৯ = ০.৪৪৪

১/৩ ভগ্নাংশটি ছোট।
৯৩.
ক এর ১৫% যদি খ এর ২০% সমান হয় তবে ক : খ = কত?
  1. ৩ : ৪
  2. ৫ : ২
  3. ৫ : ৩
  4. ৪ : ৩
সঠিক উত্তর:
৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ১৫% যদি খ এর ২০% সমান হয়, তবে ক : খ =  কত?

সমাধান: 
ক এর ১৫% = খ এর ২০% 
⇒ ক × ১৫/১০০ = খ × ২০/১০০ 
⇒ ক × ৩/২০ = খ × ১/৫ 
⇒ ক/খ = (১/৫) / (৩/২০)
∴ ক : খ = ৪ : ৩
৯৪.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৮%
  2. ২০%
  3. ২৫%
  4. ৫০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সমাধান: 
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
৯৫.
কোন স্কুলে ৭০% ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ৫০০
  2. ৫৬০
  3. ৬০০
  4. ৪০০
সঠিক উত্তর:
৫০০
উত্তর
সঠিক উত্তর:
৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্কুলে ৭০% ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

সমাধান: 
যে কোন এক বিষয় বা উভয় বিষয়ে পাশ করেছে = (১০০ - ১০)%
= ৯০% 

উভয় বিষয়ে পাশ করেছে = ৭০% + ৮০% - ৯০% 
= ১৫০% - ৯০% 
= ৬০% 

মোট শিক্ষার্থীর ৬০% = ৩০০ 
⇒ মোট শিক্ষার্থী = ৩০০/০.৬ 
= ৫০০ জন 
৯৬.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরের সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ১৫%
  2. ১৬%
  3. ৮%
  4. ১২%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরের সুদে-মূলে ৪ গুণ হবে?

সমাধান: 
ধরি, মূলধন x টাকা 
সুদ = 4x - x টাকা = 3x টাকা 
সময় n = 25 বছর
ধরি, সুদের হার r% 

3x = x × (r/100) × 25 
⇒ 3 = r/4 
∴ r = 12 
৯৭.
একটি বাঁশের ১/৩ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?
  1. ৬ হাত
  2. ২১ হাত
  3. ৫১ হাত
  4. ৯০ হাত
সঠিক উত্তর:
৯০ হাত
উত্তর
সঠিক উত্তর:
৯০ হাত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৩ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?

সমাধান:
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য ক মিটার

প্রশ্নমতে
∴ ক - (ক/৩) - ৩ক/৫ = ৬
(১৫ক - ৫ক - ৯ক)/১৫ = ৬
⇒ (১৫ক - ১৪ক)/১৫ =৬
⇒ ক/১৫ = ৬
∴ ক = ৯০
৯৮.
৯ কোটি সমান কত?
  1. ৯ বিলিয়ন
  2. ৯ মিলিয়ন
  3. ৯০ মিলিয়ন
  4. ৯০ বিলিয়ন
সঠিক উত্তর:
৯০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ কোটি সমান কত?

সমাধান:
আমরা জনি
১ কোটি = ১০০ লক্ষ
৯ কোটি = ১০০ × ৯ লক্ষ
         =৯০০ লক্ষ

আবার,
১০ লক্ষ= ১ মিলিয়ন
১ লক্ষ= ১/১০ মিলিয়ন
৯০০ লক্ষ= ৯০০/১০ মিলিয়ন
= ৯০ মিলিয়ন 

 
৯৯.
একটি মাটির ব্যাংকে ১ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সার মুদ্রা আছে এবং সর্বমোট ৫২.৫০ টাকা আছে। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত?
  1. ৩০
  2. ২৫
  3. ৩৫
  4. ৪০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মাটির ব্যাংকে ১ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সার মুদ্রা আছে এবং সর্বমোট ৫২.৫০ টাকা আছে। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত?

সমাধান:
প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা = ক টি

ক টি ১ টাকার মুদ্রা = ক টাকা
ক টি ৫০ পয়সা মুদ্রা = .৫ক টাকা
ক টি ২৫ পয়সা মুদ্রা = .২৫ক টাকা

প্রশ্নমতে
ক + .৫ক + .২৫ক = ৫২.৫০
বা ১.৭৫ক = ৫২.৫০
বা ক = ৫২.৫০/১.৭৫
ক = ৩০

প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা = ৩০ টি
১০০.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৭৩০
  2. ৭৩৫
  3. ৮০০
  4. ৭৮০
সঠিক উত্তর:
৭৩৫
উত্তর
সঠিক উত্তর:
৭৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি ক

প্রশ্নমতে
৮২০ - ক = ক - ৬৫০
৮২০ + ৬৫০ = ক + ক
বা ২ক = ১৪৭০
বা ক =১৪৭০/২
ক = ৭৩৫