পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাপ্রাইমারি জব সল্যুশনতারিখ১৮ ডিসেম্বর, ২০২০সময়40 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৫টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৫টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

প্রাইমারি জব সল্যুশন · ১৮ ডিসেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
“এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে
ছোট-খাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।”
পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) জসীমউদ্দীন
ব্যাখ্যা

“সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
লাঙল লইয়া খেতে ছুটিলাম গাঁয়ের ও-পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত
এ কথা লইয়া ভাবি-সাব মোরে তামাশা করিত শত।
এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে
ছোট-খাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।
বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।”

পঙ্‌ক্তিগুলো কবি জসীমউদ্দিনের কবর কবিতা থেকে নেওয়া হয়েছে। জসীমউদ্দিন কলেজজীবনেই ‘কবর’ কবিতাটি রচনা করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে শূন্য
  2. খ) করণে শূন্য
  3. গ) অপাদানে শূন্য
  4. ঘ) অধিকরণে শূন্য
ব্যাখ্যা

করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক।
কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন - 'তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে’ - এই বাক্যে পড়া নষ্ট করার উপকরণ হলো ''তাস''।
এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়নি অর্থাৎ এটি একটি শূন্য বিভক্তির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'পদ্মার পলিদ্বীপ' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা

আবু ইসহাক (১৯২৬-২০০৩): ঔপন্যাসিক, কথাসাহিত্যিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-
উপন্যাসঃ
- সূর্য দীঘল বাড়ি’(একটি সামাজিক উপন্যাস। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত হয়েছে সূর্যদীঘল বাড়ী উপন্যাস। জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত এবং এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস।),
- ‘পদ্মার পলিদ্বীপ’(আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- ‘জাল’(তাঁর রচিত গোয়েন্দা উপন্যাস)।
গল্পগ্রন্থঃ হারেম, মহাপতঙ্গ ইত্যাদি।
ছোটগল্পঃ জোঁক।
তাঁর রচিত একমাত্র নাটক - ‘জয়ধ্বনি’।
তাঁর স্মৃতিচারণমূলক রচনা ‘স্মৃতিবিচিত্রা’ প্রকাশিত হয় ২০০১ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
'যা কষ্টে লাভ করা যায়।'- এক কথায় কী হবে?
  1. ক) কষ্টার্জিত
  2. খ) পরিশ্রমলব্ধ
  3. গ) দুর্জয়
  4. ঘ) দুর্লভ
ব্যাখ্যা

যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।
যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।
সহজ; অল্প মূল্যে মেলে এমন- সুলভ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি অভিধান।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অন্বেষক
  2. খ) অন্বেষন
  3. গ) অন্বেশক
  4. ঘ) অন্বেশণ
ব্যাখ্যা

অন্বেষণ (বিশেষ্য) তালাশ; অনুসন্ধান; খোঁজ।
অন্বেষক ( বিশেষ্য) গবেষক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
উচ্চারণ স্থান অনুযায়ী দন্ত্য বর্ণ ______।
  1. ক) ৫ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৮ টি
ব্যাখ্যা

উচ্চারণ স্থান অনুযায়ী দন্ত্য বর্ণ ৭ টি।
যথা- ত, থ, দ, ধ, ন, ল, স।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন শব্দ?
  1. ক) দেখাদেখি
  2. খ) সিংহাসন
  3. গ) চৌরাস্তা
  4. ঘ) বীণাপানি
অনির্ধারিত
ব্যাখ্যা

ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি।
এরূপ- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।

'বীণাপানি' - ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ।
'চুলাচুলি' - ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ।

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

সূত্রঃ পৃষ্ঠা নং- ৬৮, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'কণ্টকিত' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
  1. ক) ঈয় প্রত্যয়
  2. খ) ইত প্রত্যয়
  3. গ) ই প্রত্যয়
  4. ঘ) ত প্রত্যয়
ব্যাখ্যা

'ইত' প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দঃ
কুসুম+ইত = কুসুমিত
তরঙ্গ+ইত = তরঙ্গিত
কণ্টক+ইত = কণ্টকিত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) জঞ্ঝাট
  2. খ) জঞ্ঝাঠ
  3. গ) ঝঞ্ঝট
  4. ঘ) ঝঞ্জাট
ব্যাখ্যা

ঝঞ্ঝাট, ঝঞ্ঝট [ঝন্‌ঝাট্‌, ঝন্‌ঝট্‌] (বিশেষ্য)
১) অশান্তি; হাঙ্গামা; ঝামেলা; ঝক্কি (কাজের ঝঞ্ঝাট; ঝঞ্ঝাট মেটা)।
২) কষ্ট (ঝঞ্ঝাট পোহানো)।
{(তৎসম বা সংস্কৃত) ঝঞ্ঝা+(বাংলা) ট}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১০.
''যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে” কোন ধরনের বাক্য?
  1. ক) যৌগিক
  2. খ) সরল
  3. গ) জটিল
  4. ঘ) খন্ড
ব্যাখ্যা

যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে।
এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে।
যেমন-
লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ।
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

১১.
'উদ্ধার' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) উৎ + হার
  2. খ) উৎ + ধার
  3. গ) উদ + হার
  4. ঘ) উদ + ধার
ব্যাখ্যা

ত্‌ ও দ্‌ এর পর হ থাকলে ত্‌ ও দ্‌ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ্‌ হয়।
যেমন - পদ্‌ + হতি = পদ্ধতি;
উৎ + হার = উদ্ধার।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
'বিলাতফেরত' কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা

পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
যেমন,
বিলাত থেকে ফেরত = বিলাতফেরত।
স্কুল থেকে পালানো = স্কুলপালানো।
জেল থেকে মুক্ত = জেলমুক্ত।
স্নাতক থেকে উত্তর = স্নাতকোত্তর।
সর্ব হতে শ্রেষ্ঠ = সর্বশ্রেষ্ঠ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
'স্মৃতিসৌধ' কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা

ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
যেমন,
হাসি মাখা মুখ = হাসিমুখ
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।
এমনিভাবে, সিংহাসন, সাহিত্যসভা, গোবর গণেশ, সংবাদপত্র ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪.
কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) জলধি
  2. খ) পয়োধি
  3. গ) জলধর
  4. ঘ) সরিৎ
ব্যাখ্যা

নদী শব্দের সমার্থক শব্দঃ শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১৫.
'কোথাও কেউ নেই' নাটকটির রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) জহির রায়হান
  4. ঘ) রশীদ হায়দার
ব্যাখ্যা

হুমায়ুন আহমেদের প্রথম টেলিভিশন নাটক - প্রথম প্রহর (১৯৮৩, পরিচালনা- নওয়াজেস আলী খান)।
তাঁর প্রথম ধারাবাহিক নাটক - "এইসব দিনরাত্রি" বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।
এ ছাড়া অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে আছে:
- বহুব্রীহি (কমেডি),
- অয়োময় (সামাজিক-ঐতিহাসিক),
- কোথাও কেউ নেই (নাগরিক জীবনভিত্তিক),
- আজ রবিবার (পারিবারিক-সামাজিক),
- নক্ষত্রের রাত (আধুনিক জীবনসমস্যা) ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।

১৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Colaborate
  2. খ) Colleborate
  3. গ) Collaborate
  4. ঘ) Colaberate
ব্যাখ্যা

Collaborate (verb intransitive):
(১) Collaborate (on something) (with somebody) সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)।
(২) Collaborate with (দখলদার শত্রুবাহিনীর সঙ্গে) রাষ্ট্রদ্রোহমূলক সহযোগিতা করা।
Collaborator (noun) সহযোগী; রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগী।
Collaboration (noun) [uncountable noun] সহযোগিতা।
Collaborationist (noun) যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগিতা করে।

১৭.
কোনটি Collective Noun?
  1. ক) Truth
  2. খ) Harbour
  3. গ) Bank
  4. ঘ) Council
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন - Family, Committee, Army, Council, Audience, Department, Minority, Crowd, Senate, Society, Group, Team, Cattle, Pack, Company, Jury, Corporation, Majority, Police, Gang, Navy, Library, Class, Public, Infantry, Orchestra ইত্যাদি।

১৮.
'I had received the letter.' বাক্যটির Passive form হবে-
  1. ক) The letter was received by me.
  2. খ) The letter had been received by me.
  3. গ) The letter was being received by me.
  4. ঘ) The letter was receive by me.
ব্যাখ্যা

Past perfect tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
Object টি subjective form + had been + মূল verb এর past participle + by + subject এর objective form.
তাই সঠিক উত্তর অপশন (খ)।

১৯.
Which of the following sentence is correct?
  1. ক) One of my brother is an engineer.
  2. খ) One of my brother's are an engineer.
  3. গ) One of my brothers is an engineer.
  4. ঘ) One of my brother's is the engineer.
ব্যাখ্যা

কোনো বাক্যে One of থাকলে এর পরে noun (plural) কিন্তু verb (singular) হয়।
যেমন-
One of my friends is a lawyer.
আমার বন্ধুদের মধ্যে একজন আইনজীবী।
One of my brothers is a doctor.
আমার ভাইদের মধ্যে একজন ডাক্তার।

২০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Dysentry
  2. খ) Decentry
  3. গ) Disentery
  4. ঘ) Dysentery
ব্যাখ্যা
Dysentery (noun) [uncountable noun] আমাশয়।
২১.
CONSTITUTION : PREAMBLE
  1. ক) Legislation : Assembly
  2. খ) Prelude : Overture
  3. গ) Opera : Music
  4. ঘ) Book : Preface
ব্যাখ্যা

Constitution (সংবিধান) এর শুরুতে থাকে Preamble (প্রস্তাবনা);
Book (বই) এর শুরুতে থাকে Preface (ভূমিকা / মুখবন্ধ / উপক্রমণিকা)।

২২.
'The man is eating rice' বাক্যটির Passive form হবে-
  1. ক) Rice is eaten by the man.
  2. খ) Rice is being eaten by the man.
  3. গ) Rice has been eaten by the man.
  4. ঘ) Rice was being eaten by the man.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যটি Present continuous tense এ আছে এবং এতে verb হিসেবে আছে ‘is eating’.
Passive voice এ ‘is eating’ পরিবর্তিত হয়ে ‘is being eaten’ হয়।
শুধু অপশন (খ) তে ‘is being eaten’ আছে, তাই এটিই সঠিক উত্তর।

২৩.
'Suzon taught me to read Arabic' বাক্যটির Passive form হবে-
  1. ক) I have been taught by Suzon to read Arabic.
  2. খ) I had been taught by Suzon to read Arabic.
  3. গ) I was taught by Suzon to read Arabic.
  4. ঘ) I was being taught by Suzon to read Arabic.
ব্যাখ্যা

Voice change এর সাধারণ নিয়ম অনুসারে ব্যক্তিবাচক object (me) কে passive voice এর subject (I) তে রূপান্তর করা হয়েছে।
আবার যেহেতু প্রশ্নোক্ত বাক্যটি past indefinite tense এর তাই passive voice এ auxiliary verb হিসেবে was ব্যবহৃত হয়েছে।

২৪.
Raju said to me, ‘Wait until I come.’ বাক্যটির Indirect speech হবে-
  1. ক) Raju asked me to wait until he comes.
  2. খ) Raju asked me to wait until he came.
  3. গ) Raju told me to wait until he has come.
  4. ঘ) Raju told me for wait until he has returned.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে Reporting verb- 'said'.
Reported speech- 'Wait until I come'.
Reporting verb ‘past tense’ এ আছে এবং Reported speech ‘present indefinite tense’ এ আছে।
তাই Indirect speech এ Reported speech পরিবর্তিত হয়ে ‘past indefinite tense’ হবে।
শুধু অপশন (খ) তে Reported speech ‘past indefinite tense’ এ আছে, তাই এটিই সঠিক উত্তর।

২৫.
Somoy said, ''What a fool I am!'' বাক্যটির Indirect speech হবে-
  1. ক) Somoy said that he is a great fool.
  2. খ) Somoy told that he has been a great fool.
  3. গ) Somoy told that he had been a great fool.
  4. ঘ) Somoy exclaimed that he was a great fool.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে Reporting verb- 'said'.
Reported speech- 'What a fool I am'.
Reporting verb ‘past tense’ এ আছে এবং Reported speech ‘present indefinite tense’ এ আছে।
তাই Indirect speech এ Reported speech পরিবর্তিত হয়ে ‘past indefinite tense’ হবে।
শুধু অপশন (ঘ) তে Reported speech ‘past indefinite tense’ এ আছে, তাই এটিই সঠিক উত্তর।

২৬.
The sick boy needs feeding ______. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) to
  2. খ) in
  3. গ) up
  4. ঘ) with
ব্যাখ্যা

Feed (verb-transitive), (verb intransitive)
(১) feed (on) - খাওয়ানো; খাদ্য জোগানো।
feed oneself মুখে খাবার তোলা।
feed up - বাড়তি খাবার দেওয়া; পুষ্টিবর্ধক খাবার দেওয়া: The sick boy needs feeding up.
be feed up (with) (লাক্ষণিক) (কোনো ব্যাপারে অত্যন্ত বিরক্ত হওয়া; চরম হতাশ হওয়া।
feeding bottle (noun) মাইপোষ।
(২) feed to কোনো প্রাণীকে খাবার হিসেবে দেওয়া; to feed meat to dogs.
(৩) (প্রাণীদের ক্ষেত্রে) খাদ্য গ্রহণ করা; খাওয়া।
(৪) feed on খেয়ে বেঁচে থাকা: The cow feeds chiefly on the grass.
(৫) রসদ জোগানো; প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা: This lake is fed by two rivers.
Source: Bangla Academy Dictionary.

২৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) The cart was laden fully.
  2. খ) Your informations are false.
  3. গ) Listen to my advices.
  4. ঘ) Who brought this news?
ব্যাখ্যা

অপশন (ঘ) এর বাক্যটি শুদ্ধ।

অপশন (ক) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ The cart was laden.

অপশন (খ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Your information is false.

অপশন (গ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Listen to my advice.

২৮.
কোনটি Abstract Noun?
  1. ক) Elephant
  2. খ) Harbour
  3. গ) Justice
  4. ঘ) Dhaka
ব্যাখ্যা

যে Noun কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাকে Abstract Noun বলে।
যেমন - Honesty, Boyhood, Justice, Slavery ইত্যাদি।

২৯.
কোনটি 'Sacred' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Secular
  2. খ) Blessed
  3. গ) Evil
  4. ঘ) Profane
ব্যাখ্যা

''Sacred- পবিত্র/স্বর্গীয়'' শব্দের সমার্থক শব্দ ''Blessed- আশীর্বাদ প্রাপ্ত/সুখী''।
Secular- ধর্মনিরপেক্ষ
Evil- মন্দ/খারাপ
Profane- অপবিত্র

৩০.
'White elephant' এর অর্থ-
  1. ক) A very cheap think
  2. খ) Dead elephant
  3. গ) White coloured costly elephant
  4. ঘ) A very costly and troublesome possession
ব্যাখ্যা

White Elephant: A very costly and troublesome possession.
শব্দটির বাংলা অর্থঃ অনেক দামী অথচ কাজে আসে না এমন জিনিসকে বুঝায়।

৩১.
একটি গ্রামের লোকসংখ্যা ১৩% হারে বর্ধিত হয়ে ২০৩৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ১৭৫০
  2. খ) ১৮০০
  3. গ) ১৮৫০
  4. ঘ) ১৯০০
ব্যাখ্যা

১৩% বৃদ্ধিতে লোকসংখ্যা,
বর্তমানে ১১৩ জন হলে পূর্বে ছিল ১০০ জন
∴ বর্তমানে ২০৩৪ জন হলে পূর্বে ছিল (১০০ X ২০৩৪)/১১৩ জন
= ১৮০০ জন।

৩২.
একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
  1. ক) ৯ : ১
  2. খ) ১ : ৯
  3. গ) ১০ : ১
  4. ঘ) ১ : ১০
ব্যাখ্যা

সঞ্চয় = ৫০০০ - ৪৫০০ = ৫০০ টাকা।
∴ আয় ∶ সঞ্চয় = ৫০০০ ∶ ৫০০ = ১০ ∶ ১

৩৩.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৪
  2. খ) ৪/৭
  3. গ) ৭/৯
  4. ঘ) ৯/১৩
ব্যাখ্যা

৭/৯ = ০.৭৮
৩/৪ = ০.৭৫
৪/৭ = ০.৫৭
৯/১৩ = ০.৬৯
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশ = ৪/৭

৩৪.
a3 − 21a − 20 রাশিটির উৎপাদক নয় নিচের কোনটি?
  1. ক) a + 1
  2. খ) a - 5
  3. গ) a + 2
  4. ঘ) a + 4
ব্যাখ্যা

a3 - 21a - 20
= a3 + a2 - a2 - a - 20a - 20
= a2 (a + 1)) - a (a + 1) - 20 (a + 1)
= (a + 1) (a2 - a - 20)
= (a + 1) (a2 - 5a + 4a - 20)
= (a + 1) {a (a - 5) + 4 (a - 5)}
= (a + 1) (a - 5) (a + 4)

৩৫.
যদি a + 1/a = 5 হয়, তাহলে a2 + 1/a2 = কত?
  1. ক) 22
  2. খ) 23
  3. গ) 26
  4. ঘ) 19
ব্যাখ্যা

a2 + 1/a2
= (a + 1/a)2 - 2 . a . 1/a
= (5)2 - 2
= 25 - 2
= 23

৩৬.
90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট-
  1. ক) 1 টি
  2. খ) 2 টি
  3. গ) 3 টি
  4. ঘ) 4 টি
ব্যাখ্যা

1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।

মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়মঃ

1) সংজ্ঞাঃ যে সকল সংখ্যাকে কেবল ঐ সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে।

2) সূত্রঃ 6n ± 1 = মৌলিক সংখ্যা।

6X1 ± 1 = 5, 7
6X2 ± 1 = 11, 13
6X3 ± 1 = 17, 19
6X4 ± 1 = 23
6X5 ± 1 = 29, 31
6X6 ± 1 = 37
6X7 ± 1 = 41, 43
6X8 ± 1 = 47
6X9 ± 1 = 53
6X10 ± 1 = 59, 61
6X11 ± 1 = 67
6X12 ± 1 = 71, 73
6X13 ± 1 = 79
6X14 ± 1 = 83
6X15 ± 1 = 89
6X16 ± 1 = 97

ব্যতিক্রম-01: সূত্রের সাথে কোন ধরণের সামঞ্জস্যা না থাকলেও 2 এবং 3 মৌলিক সংখ্যা। এই দুইটি মৌলিক সংখ্যা সহ 1-100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।

ব্যতিক্রম-02: 25, 35, 49, 55, 65, 77, 85, 91 এবং 95 প্রভৃতি সূত্রটির আওতাভুক্ত হলেও এরা মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এরা যৌগিক সংখ্যা।

৩৭.
৯ জন শ্রমিক ৭ দিনে ৩৬০০০ টাকা আয় করে। ২১ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
  1. ক) ৩ দিনে
  2. খ) ৪ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) ৬ দিনে
ব্যাখ্যা

৯ জনে আয় করে ৭ দিনে
১ জনে আয় করে ৯ × ৭ দিনে
∴ ২১ জনে আয় করে (৯ × ৭) / ২১
= ৩ দিনে

৩৮.
(০.১ × ০.০১ × ০.০০৪) / (০.০০২ × ০.০০২) এর মান কত?
  1. ক) ১
  2. খ) ০.১
  3. গ) ০.০১
  4. ঘ) ০.০০০১
ব্যাখ্যা

(০.১ × ০.০১ × ০.০০৪) / (০.০০২ × ০.০০২)
= ০.০০০০০৪ / ০.০০০০০৪
= ৪ / ৪
= ১

৩৯.
১ হতে ৩৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ১৭
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২১
ব্যাখ্যা

গড় = (শেষ সংখ্যা + প্রথম সংখ্যা)/২
= (৩৯ + ১)/২
= ২০

৪০.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৭২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
  1. ক) ৫ ঘন্টা
  2. খ) ৬ ঘন্টা
  3. গ) ৮ ঘন্টা
  4. ঘ) ৯ ঘন্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= ১৮ + ৬ কিমি
= ২৪ কিমি

∴ ৭২ কিমি যেতে সময় লাগবে = ৭২/২৪ ঘন্টা
= ৩ ঘন্টা।

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= ১৮ - ৬ কিমি
= ১২ কিমি

∴ ৭২ কিমি যেতে সময় লাগবে ৭২/১২ = ৬ ঘন্টা।
∴ মোট সময় লাগবে = ৩ + ৬ ঘন্টা।
= ৯ ঘন্টা।

৪১.
৩২ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ : ৩ হবে?
  1. ক) ১০ লিটার
  2. খ) ১২ লিটার
  3. গ) ১৫ লিটার
  4. ঘ) ১৮ লিটার
ব্যাখ্যা

পেট্রোল ∶ অকটেন = ৫ ∶ ৩
∴ পেট্রোলের পরিমাণ = ৫/(৫+৩) X ৩২ = ২০ লিটার।
অকটেনের পরিমাণ = ৩/(৫+৩) X ৩২ = ১২ লিটার।
নতুন মিশ্রণে,
পেট্রোল ∶ অকটেন = ২ ∶ ৩
= (২ X ১০) ∶ (৩ X ১০)
= ২০ ∶ ৩০
∴ অকটেন মিশাতে হবে = ৩০ - ১২ = ১৮ লিটার।

৪২.
৫ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ৮ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-
  1. ক) ৬ সেমি
  2. খ) ৫ সেমি
  3. গ) ৩ সেমি
  4. ঘ) ৪ সেমি
ব্যাখ্যা

এখানে অঙ্কিত লম্ব জ্যা কে দ্বিখণ্ডিত করবে।
অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = ৫ - ৪ = ৯
বা, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = ৩ সে.মি.

৪৩.
একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪৬ টাকা
  2. খ) ৪৮ টাকা
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) ৫২ টাকা
ব্যাখ্যা

৮% লাভে,
বিক্রয়মূল্য ১০৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা।
∴ বিক্রয়মূল্য ৫৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ X ৫৪)/১০৮ টাকা।
= ৫০ টাকা।

৪৪.
কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৫% পরীক্ষার্থী গণিতে এবং ১২% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৭০ জন
  2. খ) ৭৩ জন
  3. গ) ৭৭ জন
  4. ঘ) ৭৯ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (১৮ - ১২)%
= ৬%
শুধু গণিতে ফেল করে = (১৫ - ১২)%
= ৩%
ইংরেজি, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (৬ + ৩ + ১২)%
= ২১%
∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ২১)%
= ৭৯%

৪৫.
একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-
  1. ক) ৬০ ডিগ্রী
  2. খ) ৯০ ডিগ্রী
  3. গ) ১০৫ ডিগ্রী
  4. ঘ) ১২০ ডিগ্রী
ব্যাখ্যা

সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১৮০ X (n-2)/n
= ১৮০ X (৬-২)/৬
= ৭২০/৬
= ১২০°

৪৬.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের অনুপাত কত?
  1. ক) ৩ : ২ : ২
  2. খ) ৬:৫ : ১
  3. গ) ৪ : ৩ : ২
  4. ঘ) ৫ : ৩ : ১
ব্যাখ্যা

পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
অর্থাৎ, পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের মাঝের অনুপাত = ১০ : ৬ : ২ = ৫ : ৩ : ১।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪৭.
নিচের কোনটি মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস?
  1. ক) ব্যাপন
  2. খ) রেচন
  3. গ) শ্বসন
  4. ঘ) অভিস্রবণ
ব্যাখ্যা

যে বিশেষ জৈবনিক প্রক্রিয়ায় জারণের ফলে সজীব কোষস্থ খাদ্য স্থিতিশক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প নির্গত হয় তাকে শ্বসন বলে।
তাই মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো শ্বসন।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪৮.
১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
  1. ক) ভিনসেন্ট ভ্যানগগ
  2. খ) পাবলো পিকাসো
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) শিল্পাচার্য জয়নুল আবেদীন
ব্যাখ্যা

১৯৭১ সালের ২৫ মার্চ থেকে নিরীহ বাঙালির উপর পাকিস্তানী সামরিক বাহিনীর নৃশংস হামলাকে কেন্দ্র করে কামরুল হাসানের ইয়াহিয়ার মুখচ্ছবি দিয়ে আঁকা পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ / 'ANNIHILATE THESE DEMONS' দেশেবিদেশে বিপুলভাবে সাড়া জাগায় এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণে সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করে।
মুক্তিযুদ্ধের অনুপ্রেরণামূলক পোস্টার আঁকায় নিতুন কুন্ডু (১৯৩৬-২০০৭), প্রাণেশ মন্ডল প্রমুখ শিল্পী বিশেষ অবদান রাখেন।
স্বাধীনতার পরও অব্যাহত ছিল রাজনৈতিক পোস্টার শিল্পের বিকাশ।
কামরুল হাসান-এর দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে, কাজী হাসান হাবীব (১৯৪৮-১৯৮৮)-এর বাংলাদেশ বনপোড়া হরিণীর মতো আর্তনাদ করে, কাউয়ুম চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি প্রভৃতি পোস্টার বাংলাদেশের কতকগুলি রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী হয়ে আছে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪৯.
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়-
  1. ক) ২০০২ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০১ সালে
ব্যাখ্যা

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে ২৬ জুন, ২০০০ সালে।
বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১০ নভেম্বর, ২০০০ সালে।
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
জিম্বাবুয়ের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে নিজেদের অভিষেক টেস্টে ৪০০ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের অভিষেক ম্যাচেই দলের হয়ে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম।
১৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৫০.
কোন দেশের অধিবাসীরা 'ডাচ' নামে পরিচিত?
  1. ক) স্পেন
  2. খ) হল্যান্ড
  3. গ) হাঙ্গেরি
  4. ঘ) পর্তুগাল
ব্যাখ্যা

হল্যান্ডের (নেদারল্যান্ড) অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
তারা ‘ডাচ ইস্টইন্ডিয়া কোম্পানি’ গঠন করে বাণিজ্যের উদ্দেশে ১৬০২ খ্রিস্টাব্দে উপমহাদেশে আসে।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৫১.
ভাদ্র ও আশ্বিন দুই মাস কি কাল?
  1. ক) বসন্তকাল
  2. খ) শরৎকাল
  3. গ) শীতকাল
  4. ঘ) হেমন্তকাল
ব্যাখ্যা

বাংলাদেশ ষড়ঋতুর দেশ।
প্রতি দুই মাসে একটি ঋতুর আর্বিভাব ঘটে।
গ্রীষ্মঃ বৈশাখ, জ্যৈষ্ঠ
বর্ষাঃ আষাঢ়, শ্রাবণ
শরৎঃ ভাদ্র, আশ্বিন
হেমন্তঃ কার্তিক, অগ্রহায়ণ
শীতঃ পৌষ, মাঘ
বসন্তঃ ফাল্গুন, চৈত্র

৫২.
নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে-
  1. ক) এসিড
  2. খ) ক্ষার
  3. গ) বিশুদ্ধ লবণ
  4. ঘ) বিশুদ্ধ পানি
ব্যাখ্যা

সকল লঘু এসিড টক স্বাদযুক্ত,
এসিডগুলো ক্ষয়কারী পদার্থ হিসাবে পরিচিত,
এসিড নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে,
এসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতুটির লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে,
লঘু এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

৫৩.
একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য ৯ গুণ বাড়লে দোলনকাল কত হবে?
  1. ক) ৩ গুণ কমবে
  2. খ) ৩ গুণ বাড়বে
  3. গ) ৯ গুণ কমবে
  4. ঘ) ৯ গুণ বাড়বে
ব্যাখ্যা

একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে।
কৌণিক বিস্তার অল্প হলে-
সরল দোলকের দোলনকাল, T = 2π √(L/g).
এখানে, t= দোলনকাল, L= কার্যকরী দৈর্ঘ্য (সূতার দৈর্ঘ্য+দোলকপিন্ডের ব্যাসার্ধ), g= অভিকর্ষজ ত্বরণ।

উপরের সূত্রমতে আমরা পাই,
১. সরল দোলকের দোলনকাল কাযকরী দৈর্ঘ্য ও অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল।
২. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে, কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। এক্ষেত্রে দোলকঘড়ি চলবে না।
৩. গ্রীষ্মকালে দোলকঘড়ি ধিরে চলে। কারন, অধিক তাপমাত্রার জন্য দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাড়ে, ফলে দোলককাল বাড়ে এবং ঘড়ি ধিরে চলে।
৪. শীতকালে দোলকঘড়ি দ্রুত চলে। কারণ, কম তাপমাত্রায় দোলকের কার্যকরী দৈর্ঘ্য কমে, ফলে দোলককাল কমে এবং ঘড়ি দ্রুত চলে।
৫. দোলকঘড়ি বিষুবরেখা হতে মেরু অঞ্চলে নিলে ঘড়ি দ্রুত চলবে। কারণ, বিষুবরেখার চেয়ে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি। ফলে দোলনকাল কমবে এবং ঘড়ি দ্রুত চলবে।
৬. দোলককে পাহাড়ের উপর নিয়ে গেলে অভিকর্ষজ ত্বরণের মান কম বলে দোলনকাল বাড়বে।
৭. কোন সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য ৯ গুণ বাড়লে দোলনকাল ৩ গুণ বাড়বে, আর মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ ৯ গুণ বাড়লে দোলনকাল ৩ গুণ কমবে।

৫৪.
কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
  1. ক) ভিটামিন 'এ'
  2. খ) ভিটামিন 'বি'
  3. গ) ভিটামিন 'সি'
  4. ঘ) ভিটামিন 'ডি'
ব্যাখ্যা

ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি;
ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস;
এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৫৫.
কোনটির অভাবে ‘মেরাসমাস' রোগ হয়?
  1. ক) শ্বেতসার
  2. খ) ভিটামিন
  3. গ) আমিষ
  4. ঘ) খনিজ লবণ
ব্যাখ্যা

প্রোটিন বা আমিষের অভাবজনিত রোগঃ
খাদ্যে প্রোটিনের অভাব হলে 'মেরাসমাস' ও 'কোয়াশিয়রকর' নামক দুটি রোগ হয়।
মেরাসমাস রোগে পেশী ও মেদ ক্ষয় হয় ও চামড়া কুচকে যায়, দেহের বৃদ্ধি থেমে যায়, ওজন স্বাভাবিকের চেয়ে শতকরা ৬০ ভাগ কমে যায়, কম বয়সে এ রোগ হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে।
সাধারণত ২ - ৪ বছর বয়সে শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব হলে কোয়াশিয়রকর রোগ হয়।
এ রোগে শিশুদের দেহের বৃদ্ধি থেমে যায়, পেশী ক্ষয় হতে থাকে, পানি জমে শরীর ফুলে যায়, রক্তাল্পতা দেখা দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)।

৫৬.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য _______।
  1. ক) ৫০ টি
  2. খ) ৫১ টি
  3. গ) ৫৩ টি
  4. ঘ) ৫৬ টি
ব্যাখ্যা

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
বর্তমান সদস্য ১৯৩টি।
জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৫৭.
কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ৯টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে-
  1. ক) শনিবার রাত্রি ৯টা
  2. খ) শনিবার দুপুর ৩টা
  3. গ) শুক্রবার রাত্রি ৯টা
  4. ঘ) শনিবার ভোর ৩টা
ব্যাখ্যা

পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
∴ ১৮০ ডিগ্রি = ১৮০ X ৪ = ৭২০ মিনিট = ১২ ঘন্টা।
কোন স্থান থেকে পশ্চিমে গেলে সময় কমবে আর পূর্বে গেলে সময় বাড়বে।
কোন স্থানে সময় যখন শনিবার সকাল ৯ টা তখন-
১) ১৮০ ডিগ্রি পশ্চিমে সময় হবে শুক্রবার রাত্রি ৯ টা।
এবং ২) ১৮০ ডিগ্রি পূর্বে সময় হবে শনিবার রাত্রি ৯ টা।

৫৮.
__________ এর অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
  1. ক) ভিটামিন 'এ'
  2. খ) ভিটামিন 'বি'
  3. গ) ভিটামিন 'সি'
  4. ঘ) ভিটামিন 'ডি'
ব্যাখ্যা

ভিটামিন বি-১ বা থায়ামিন এর চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়।
ভিটামিন বি-২ বা রাইবোফ্ল্যাভিন এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়, মুখে ও জিভে ঘা হয়।
ভিটামিন বি-৩ বা নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়।
ভিটামিন বি-১২ বা সায়ানোকোবালামিনের অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৫৯.
'মটরশুঁটি' কোন ধরনের খাদ্য?
  1. ক) আমিষ
  2. খ) শ্বেতসার
  3. গ) স্নেহ জাতীয়
  4. ঘ) ভিটামিন
ব্যাখ্যা

উৎস দিয়ে বিবেচনা করলে আমিষ দুই ধরনের- প্রাণিজ ও উদ্ভিজ্জ আমিষ।
প্রাণিজ আমিষের উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি।
উদ্ভিজ্জ আমিষের উৎস হলো ডাল, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬০.
‘হাইড্রোজেন সালফাইড’ এর ক্ষেত্রে সঠিক নয়-
  1. ক) এটি হালকা হলুদাভ গ্যাস।
  2. খ) এতে রয়েছে পচা ডিমের গন্ধ।
  3. গ) এর রাসায়নিক সংকেত H2S।
  4. ঘ) জীবের জন্য এই গ্যাস বিষাক্ত।
ব্যাখ্যা

হাইড্রোজেন সালফাইডঃ
এটি একটি রাসায়নিক যৌগ।
এর রাসায়নিক সংকেত H2S।
১৭৭৭ খ্রিষ্টাব্দে সুইডিশ রসায়নবিদ কার্ল উইলহেম শিলি হাইড্রোজেন সালফাইড আবিষ্কার করেন।
এটি বর্ণহীন গ্যাস।
এতে রয়েছে পচা ডিমের গন্ধ।
সাধারণ প্রাকৃতিক বাতাসের থেকে এই গ্যাস একটু ভারি।
জীবের জন্য এই গ্যাস বিষাক্ত।

৬১.
১০২৪ কিলোবাইট = কত?
  1. ক) ১ মেগাবাইট
  2. খ) ১ গিগাবাইট
  3. গ) ১ বাইট
  4. ঘ) ১ টেরাবাইট
ব্যাখ্যা

১ নিবল সমান ৪ বিট।
১ বাইট সমান ৮ বিট।
১ কিলোবাইট সমান ২১০ বাইট বা ১০২৪ বাইট।
১ মেগাবাইট সমান ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট।
১ গিগাবাইট সমান ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট।
১ টেরাবাইট সমান ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট।
১ পিটাবাইট সমান ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট।

৬২.
আদমসুরত বলা হয়-
  1. ক) সপ্তর্ষিমণ্ডলকে
  2. খ) ক্যাসিওপিয়াকে
  3. গ) অরিয়নকে
  4. ঘ) সুরনদীকে
ব্যাখ্যা

কালপুরুষ বা অরিয়ন কে আদমসুরত বলা হয়।
এটা আসলে আকাশের কিছু তারার মানুষ আকৃতির বিন্যাস।
তারাগুলো মহাকাশের বিষুবীয় অঞ্চলে অবস্থান করায় পৃথিবীর সব অঞ্চল থেকে একে দেখা যায়।
উত্তর গোলার্ধে শরতের শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত এটি দেখা যায়।

৬৩.
ইবনে বতুতা কত সালে বাংলাদেশে আসেন?
  1. ক) ১৩৪৪
  2. খ) ১৩৪৫
  3. গ) ১৩৪৬
  4. ঘ) ১৩৪৭
ব্যাখ্যা

ইবনে বতুতা ১৩০৪ খ্রি. মরক্কোয় জন্মগ্রহন করেন। ১৩৩৩ খ্রিষ্টাব্দে সুলতান মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে সিন্ধুর পাঞ্জাবে (ভারতবর্ষে) পৌঁছান।
১৩৪৬ খ্রিষ্টাব্দের ৯ জুলাই ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে ইবনে বতুতা বাংলায় আসেন।
তার বিখ্যাত গ্রন্থের নাম - ‘কিতাবুল রেহালা (সফরনামা)। তিনি বাংলার নামকরণ করেন ‘দোযখ-ই-পুর নিয়ামত’ বা প্রাচুর্যপূর্ণ নরক।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৬৪.
সড়ক-ই-আজম বা বিখ্যাত গ্রান্ড ট্রাংক রোডের নির্মাতা-
  1. ক) আকবর
  2. খ) শেরশাহ
  3. গ) মুহম্মদ বিন তোঘলক
  4. ঘ) আওরঙ্গজেব
ব্যাখ্যা

শূর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। বিহারের শাসনকর্তা সুলতান মুহম্মদের মৃত্যুর পর শের শাহ বিহারের শাসন করেন।
১৫৩৮ সালে তিনি বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা দখল করেন।
শের শাহের আমলের কিছু উল্লেখযোগ্য কীর্তিঃ
- শের শাহ বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন।
- তিনি ‘দাম’ নামক মুদ্রার প্রচলন করেন।
- সড়ক-ই-আজম বা বিখ্যাত গ্রান্ড ট্রাংক রোডের নির্মাতা তিনি।
- পাট্টা ও কাবুলিয়াত প্রথা চালু করেন শের শাহ।
[সূত্র- বাংলাপিডিয়া]

৬৫.
“দ্য রেবেল ক্রো” কি?
  1. ক) প্রখ্যাত ম্যুরাল
  2. খ) একটি চিত্রকর্ম
  3. গ) একটি বিখ্যাত ভাস্কর্য
  4. ঘ) অস্কার বিজয়ী ফিল্ম
ব্যাখ্যা

১৯৪৩ সালে বাংলায় সংঘটিত পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে বিভিন্ন ছবি এঁকে শিল্পাচার্য জয়নুল আবেদীন খ্যাতি অর্জন করেন।
দুর্ভিক্ষের উপর তার চিত্রকর্মের মধ্যে ম্যাডোনা-৪৩, দ্য রেবেল ক্রো উল্লেখযোগ্য।
এছাড়া তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে নবান্ন, সংগ্রাম, মনপুরা-৭০, মইটানা, পাইন্যার মা ইত্যাদি উল্লেখযোগ্য।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৬৬.
CIRDAP প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৭৯ সালে
ব্যাখ্যা

CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত।
এর সদস্য সংখ্যা ১৫টি।
(সূত্রঃ সিরডাপ ওয়েবসাইট)

৬৭.
টেলিগ্রাফের আবিষ্কারক কে?
  1. ক) আলভা এডিসন
  2. খ) স্টিফেনসন
  3. গ) জেমস ওয়াট
  4. ঘ) স্যামুয়েল মোর্স
ব্যাখ্যা

রেল ইঞ্জিনের আবিষ্কারক- স্টিফেনসন।
বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক- জেমস ওয়াট।
ফনোগ্রাফ ও বৈদ্যুতিক বাতির আবিষ্কারক- টমাস আলভা এডিসন।
টেলিগ্রাফের আবিষ্কারক- স্যামুয়েল মোর্স।
উৎসঃ ব্রিটানিকা এবং বিভিন্ন পত্র-পত্রিকা।

৬৮.
কোন বস্তুর রং কালো দেখায় কারণ-
  1. ক) মেলানিনের উপস্থিতির কারণে
  2. খ) আলোর বেগুনি রশ্মি শোষণ করে
  3. গ) আলোর লাল ও হলুদ রশ্মি শোষণ করে
  4. ঘ) আলোর সব রশ্মিই শোষণ করে
ব্যাখ্যা

কোন বস্তুর রং সাদা দেখায় কারণ ঔ বস্তুটি সবগুলো আলোর সব রশ্মিই প্রতিফলন করে।
একই কারণে বরফকেও সাদা দেখায়।

আবার কোন বস্তুর রং লাল দেখায় কারণ বস্তুটি লাল ছাড়া সব আলোর রশ্মিই শোষণ করে নেয়, শুধু লাল আলোর রশ্মিই প্রতিফলন করে।
কোন বস্তুর রং কালো দেখায় কারণ বস্তুটি সবগুলো আলোর সব রশ্মিই শোষণ করে নেয়, আলোর কোন রশ্মিই প্রতিফলন করে না।

৬৯.
ভূপৃষ্ঠে বস্তুর ওজন সবচেয়ে কম -
  1. ক) মেরু অঞ্চলে
  2. খ) ক্রান্তীয় অঞ্চলে
  3. গ) বিষুব অঞ্চলে
  4. ঘ) পাহাড়ের উপর
ব্যাখ্যা

পৃথিবীর পৃষ্টে বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে। এর কারণ হচ্ছে পৃথিবী সুষম গোলক নয় এবং ভূপৃষ্টে সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মানও এক নয়।
এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর দুই মেরুতে অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে। যেখানে এর ওজন হবে ৯.৮৩ নিউটন।
বিষুবীয় অঞ্চলে এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে কম ৯.৭৮ নিউটন।
ক্রান্তীয় অঞ্চলে এর ওজন হবে ৯.৭৯ নিউটন।
উৎসঃ বিজ্ঞান অষ্টম শ্রেণি।

৭০.
কোনাে বস্তুর উপর এক নিউটন বল প্রয়ােগের ফলে যদি বলের দিকে বলের প্রয়ােগ বিন্দুর এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে বলা হয়-
  1. ক) এক ওয়াট
  2. খ) এক নিউটন
  3. গ) এক জুল/সেকেন্ড
  4. ঘ) এক জুল
ব্যাখ্যা

কাজের একক = বল x সরণ এর একক।
যদি বল F = 1 N, সরণ S = 1 m এবং θ= 0° হয়, তাহলে W = 1J হবে।
1J = 1N m
কোনাে বস্তুর উপর এক নিউটন (N) বল প্রয়ােগের ফলে যদি বলের দিকে বলের প্রয়ােগ বিন্দুর এক মিটার (m) সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল (J) বলে।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৭১.
রংধনুতে সবুজ রঙের পাশের দুটি রঙ কি কি?
  1. ক) সবুজ ও লাল
  2. খ) আসমানী ও হলুদ
  3. গ) নীল ও কমলা
  4. ঘ) বেগুনী ও লাল
ব্যাখ্যা

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করার মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্টি করে বলে আমরা রংধনু দেখতে পাই।
রংধনুতে ৭টি রং থাকে।
এগুলো হলো বেনীআসহকলা- বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
অর্থাৎ সবুজ রঙের দুই পাশের দুইটি রং হলো- আসমানী এবং হলুদ।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭২.
শৈবালের বৈশিষ্ট্য কি?
  1. ক) এরা পরজীবী
  2. খ) এরা মৃতভোজী
  3. গ) এরা ক্লোরোফিলযুক্ত
  4. ঘ) এদের দেহে একাধিক পরিবহন কলা থাকে
ব্যাখ্যা

সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল।
- এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মাতে পারে।
- এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে।
- এদের দেহে কোন পরিবহন কলা থাকে না।
- এর সবুজ, লাল, বাদামী ইত্যাদি নানা রঙের হতে পারে।
- ‘স্পাইরোগাইরা’ নামক শৈবাল জলাশয়ে পাওয়া যায়।
- সামদ্রিক শৈবাল থেকে এ্যালজিন প্রস্তুত করা হয় যা আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়।
- আয়োডিন ও পটাশিয়ামের একটি ভাল উৎস সামদ্রিক শৈবাল।
- মৎস্য চাষে ফাইটোপ্ল্যাংক্টন বিশেষ ভূমিকা রাখে।
- এর প্রধান অংশই শৈবাল।
- চা-পাতার রেড রাস্ট শৈবাল জাতীয় মারাত্মক রোগ।
- পুকুরে শৈবাল ওয়াটারব্লুম সৃষ্টি করে।
- ফলে জলজ প্রাণী ও মাছের অক্সিজেনের অভাব হয়।
[সূত্রঃ বিজ্ঞান সপ্তম শ্রেণি]

৭৩.
মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা

রক্তকণিকা ৩ ধরনের।
যথা-
১. লোহিত রক্তকণিকা,
২. শ্বেত রক্তকণিকা ও
৩. অনুচক্রিকা।
লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৪.
কত সালে UNIX অপারেটিং সিস্টেম উদ্ভাবিত হয়?
  1. ক) ১৯৫৮
  2. খ) ১৯৬২
  3. গ) ১৯৬৭
  4. ঘ) ১৯৬৯
ব্যাখ্যা

UNIX অপারেটিং সিস্টেম ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে Kin Tomson Denis Ritche প্রথম উদ্ভাবন করেন।
Unix - একটি Open Source Operating System।

৭৫.
নিষ্ক্রিয় গ্যাস নয়-
  1. ক) নিয়ন
  2. খ) হিলিয়াম
  3. গ) আর্গন
  4. ঘ) হাইড্রোজেন
ব্যাখ্যা

নিষ্ক্রিয় গ্যাসঃ হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) এবং ওগানেসন (Og)।
এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা Noble গ্যাসও বলে।
আবার বায়ুতে এদের পরিমাণ খুবই কম (<1%); এ কারণে এদেরকে বিরল বা দুর্লভ গ্যাসও বলা হয়।
এই গ্যাসগুলো খুব একটা ক্ষতিকরও নয়; তাই এদেরকে ‍উত্তম গ্যাসও বলা হয়।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

৭৬.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়-
  1. ক) চীন
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ইতালি
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
স্থায়ী সদস্য ৫টি দেশ হলোঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৭৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়-
  1. ক) ২ সেপ্টেম্বর, ১৯৪৫
  2. খ) ১ ডিসেম্বর, ১৯৪৫
  3. গ) ১ মার্চ, ১৯৪৫
  4. ঘ) ১ জুন, ১৯৪৫
ব্যাখ্যা

১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশের সমন্বয়ে মিত্রশক্তির মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়।

৮ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)

৭৮.
বাংলা সনের প্রবর্তক-
  1. ক) হুমায়ুন
  2. খ) আকবর
  3. গ) শাহজাহান
  4. ঘ) আওরঙ্গজেব
ব্যাখ্যা

মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক।
পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত তিনি।
পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন।
তিনি মনসবদারী প্রথার প্রচলন করেন, জিজিয়া কর ও তীর্থকর রহিত করেন, বুলান্দ দরওয়াজ ও অমৃতসর স্বর্ণমন্দির নির্মাণ করেন।
সম্রাট আকবর বাংলা বিজয় করেন ১৫৭৬ সালে।
তাঁর সময়ে সমগ্র বঙ্গ দেশ ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল।
বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে।
তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন।
সূত্রঃ ইসলামের ইতিহাস ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (উন্মুক্ত) এবং বাংলাপিডিয়া।

৭৯.
স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার” -এর অবস্থান কোথায়?
  1. ক) মেহেরপুর
  2. খ) চাঁদপুর
  3. গ) জয়দেবপুর
  4. ঘ) রংপুর
ব্যাখ্যা

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের উপর স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের শহীদের স্মরণে ১৯৮৯ সালে এ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার নির্মিত হয়।
যার স্থপতি প্রফেসর সৈয়দ আবদুল্লাহ খালিদ।
এর উদ্বোধক ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
এটি চাঁদপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত। 
উৎসঃ চাঁদপুর জেলা সরকারী ওয়েবসাইট।

৮০.
বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম হলো-
  1. ক) MACINTOSH
  2. খ) IBM
  3. গ) ENIAC-1
  4. ঘ) MICROSOFT
ব্যাখ্যা

প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার হলো ENIAC-1 বা Electronic Numerical Integrator and Computer -1।

MACINTOSH চতুর্থ প্রজন্মের একটি মাইক্রোকম্পিউটার।

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (ইংরেজি: International Business Machines Corporation; সংক্ষেপে IBM) একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
১৭০টি দেশে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে, যার সদরদপ্তর আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান।
এটি বিভিন্ন কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেওয়া এবং পৃষ্টপোষকতা করে থাকে।
এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত।
এদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হল মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস।