পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
টপিক: Parts of speech, Idioms & Phrases, Clauses. উৎস: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
She serves _____ the committee to plan community events.
  1. on
  2. at
  3. in
  4. over
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -on.
- Complete Sentence: She serves on the committee to plan community events.

- কারন - কেউ কোন ধরনের বা কিছুর সদস্য বুঝাতে on বসে।
- যেমন - I am not on the committee.
- The Prime Minister is on the committee.

• On এর ব্যবহার:
১. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
যেমন- Put the book on the table.

২. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে।
যেমন- I went to meet him on last Monday.

৩. নির্দিষ্ট তারিখ বুঝাতে on বসে।
যেমন- I was born on 21 July in 1990.

৪. সদস্য বুঝাতে on বসে।
যেমন - I am not on the committee.
- The Prime Minister is on the committee.

৫. কোনো কিছু সম্বন্ধে অর্থে on বসে।
যেমন- This is a book on pregnancy.
.
The charity of Hatem Tai is known to all. Here the word 'charity' is a/an _____ noun.
  1. Collective Noun
  2. Abstract Noun
  3. Common noun
  4. Proper noun
ব্যাখ্যা
• Charity মূলত হচ্ছে একটি Abstract noun.
- Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।

• তাই প্রশ্নে উল্লেখিত charity এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
.
Which of the following is a feminine gender?
  1. Widower
  2. Bridegroom
  3. Nymph
  4. Spouse
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Nymph is a feminine gender.
• Nymph(অল্প বয়স্ক মহিলা)
- এর masculine হচ্ছে - Swain -(গ্রাম্য যুব)

অন্যদিকে,
- Bridegroom (বর; নববিবাহিত পুরুষ) শব্দের feminine gender হচ্ছে Bride (বিয়ের কনে; নববধূ)
- Widower(বিপত্নীক) শব্দের feminine gender হচ্ছে Widow(বিধবা) এবং
- Spouse(স্বামী বা স্ত্রী) হচ্ছে একটি common gender.

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
There is no father but a well-wisher for his child. The underlined clause is a/an -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
• There is no father but a well-wisher for his child. The underlined clause is an - Adjective clause.

• যে Dependent clause টি Adjective এর মত ব্যবহৃত হয় তাকে adjective clause বলে।
- অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে সেটি ওই noun কে modify করে তাহলে সেটি Adjective clause হবে।

• এখানে father হচ্ছে Noun এবং এর পরের clauseটি noun কে modify করছে, তাই এটি Adjective clause হবে।
- Adjective clause এর অপর নাম Relative clause.
.
I wonder if we shall get there in time. In this sentence, the conjunction is -
  1. if
  2. shall
  3. there
  4. in
ব্যাখ্যা
• I wonder if we shall get there in time.  In this sentence, the conjunction is - If.
- If (conjunction) - যদি।
- Conjunction একটি part of speech যা sentence এ বিভিন্ন words, phrases, বা clauses যুক্ত করতে ব্যবহৃত হয়।
- এখানে If শব্দটি I wonder এবং we shall get there in time. এই দুইটি sentence- কে যুক্ত হতে সাহায্য করেছে। 

There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
- যেমনঃ and, or, but, etc.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- যেমনঃ when, how, if, lest, until, unless, as if etc.

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমনঃ as…. as; either…..or; not only…..but also; etc.

• অন্য দিকে, 
- shall - auxiliary verb
- there - pronoun
- in - preposition
.
Which of the following is a singular?
  1. Data
  2. Indices
  3. Statistics
  4. Media
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে কেবল মাত্র Statistics noun টি singular. 
- Statistics দেখতে plural হলেও এটি মূলত singular. 
- এই রকম আরো কিছু singular এর উদাহরণ হচ্ছে - Statistics, physics, mathematics, information, news, politics etc.

অন্যদিকে,
• Media হচ্ছে plural এবং er singular হচ্ছে - Medium.
• Data (plural) এর singular হচ্ছে datum.
•  Indices: (plural) এর Singular form -Index.
.
"Who, Which, What. When, Where" are­ example of -
  1. Indefinite Pronoun
  2. Reflexive Pronoun
  3. Distributive Pronoun
  4. Relative Pronoun
ব্যাখ্যা
• "Who, Which, What. When, Where" are­ example of - Relative Pronouns and Interrogative pronoun.
- বাক্যে ব্যবহার ভেদে এদেরকে দুইভাবেই সংজ্ঞায়িত করা যায়।
- অপশনে কেবল relative pronoun আছে, তাই এটিই উত্তর হবে।

• Relative Pronoun:
এই pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সমন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে।
যেমন - who, whose, whom, which, that ইত্যাদি।

• Interrogative Pronoun:
এই pronoun গুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এগুলো বাক্যের প্রথমে বসে।
যেমন -who, whose, whom, which, what.

Pronoun ৮ প্রকার।
- যথা-
1. Personal pronouns (he, they)
2. Demonstrative pronouns (this, these)
3. Interrogative pronouns (which, who)
4. Indefinite pronouns (none, several)
5. Possessive pronouns (his, your)
6. Reciprocal pronouns (each other, one another)
7. Relative pronouns (which, where)
8. Reflexive pronouns (itself, himself)
.
Swimming is my favorite summer activity. Here 'Swimming' is a/an -
  1. Participle
  2. Gerund
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• Swimming is my favorite summer activity. Here 'Swimming' is a - Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
- তবে এগুলো বাক্যে কখনো একাকী ভাবে Action word রুপে ব্যবহৃত হয় না।

• কোন বাক্যে Gerund ব্যবহৃত হয়: 
1. As subject: Rising early is a good habit. 
2. As object: I like playing Badminton.
3. As the object of preposition: He is fond of cooking beef. 
4. As a complement of the verb: Working is earning.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে 'Swimming' শব্দটি subject হিসেবে ব্যবহৃত হয়েছে; তাই এটি Gerund. 
.
What is the adjective form of 'Ability'?
  1. Ably
  2. Able
  3. Enable
  4. Ability
ব্যাখ্যা
• Ability (Noun) - সামর্থ্য
- এর adjective form হচ্ছে - Able (adjective) কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Enable (Verb) - সমর্থ করা
• Ably (adverb) সক্ষমতার সঙ্গে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০.
He always brings me flowers when he comes to visit. Here 'always' is -
  1. Verb
  2. Adjective
  3. Preposition
  4. Adverb
ব্যাখ্যা
• He always brings me flowers when he comes to visit. Here 'always' is - Adverb.

• Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে modify করতে পারে।
- কখন, কোথায়, কীভাবে, কেন এই প্রশ্নগুলোর উত্তরে যা আসে তা adverb হয়ে থাকে।
- এখানে 'always হচ্ছে adverb of frequency অর্থাৎ এটি দ্বারা verb সংঘটিত হওয়ার সময়/হার বুঝাচ্ছে।
- Always can mean ‘on every occasion’, ‘forever’ or ‘very frequently’.
- তাই always শব্দটি একটি adverb.
১১.
The phrase 'Catch a tartar' refers to -
  1. Oppose someone too strong for one
  2. Trace something illegal
  3. To reach a crisis
  4. Easily frightened
ব্যাখ্যা
• Catch a tartar
English Meaning: to attack or oppose someone too strong for one.
Bangla Meaning: শক্ত প্রতিদ্বন্দ্বীর পাল্লায় পরা

Ex. Sentence: It looks like we caught a Tartar when we tried to muscle their store out of the area.
Bangla Meaning: যখন আমরা জোর করে তাদের দোকান হটিয়ে দিতে চেয়েছিলাম তখন বুঝেছি যে আমরা খুব শক্ত লোকের পাল্লায় পরেছি।

Source: Live MCQ Lecture.
১২.
She is such an understanding girl. Here 'an understanding girl' is a/an -
  1. Noun phrase
  2. Adverb phrase
  3. Preposition phrase
  4. Adjective phrase
ব্যাখ্যা
• She is such an understanding girl. Here 'an understanding girl' is a - Noun phrase.
- এখানে এটি Subject এর complement হিসেবে Noun phrase.
- Article + Adjective + noun হিসেবে Noun phrase.

•  প্রশ্ন প্রদত্ত বাক্যে an (article) + understanding (adjective) + girl (noun), তাই এটি noun phrase হবে।

• Noun phrases
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।
১৩.
The broken mobile is of no use. Here 'broken' is a/an -
  1. Participle
  2. Gerund
  3. Noun
  4. Adverb
ব্যাখ্যা
• The broken mobile is of no use. Here 'broken' is a - Participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, এই বাক্যে broken হচ্ছে past participle.
১৪.
_______ water of this lake is polluted, we should not drink it.
  1. A
  2. An
  3. The
  4. zero article
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• শূন্যস্থানে সঠিক article হবে - the. 
- Complete Sentence: The water of this lake is polluted, we should not drink it.

• Water মূলত একটি material noun. 
- Article এর নিয়মানুযায়ী,
- Material noun এর পুর্বে সাধারনত article the বসে না। 
- কিন্তু নির্দিষ্ট অর্থে material noun ব্যবহৃত হলে এর পূর্বে the বসবে। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যে নির্দিষ্ট একটি পুকুরের পানির কথা বলা হয়েছে বিধায় water এর পূর্বে the বসবে।

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
১৫.
The Daily Star is a leading newspaper. Here 'leading' is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা
• The Daily Star is a leading newspaper. Here 'leading' is an - Adjective.
- কারণ সাধারণত বাক্যে Preposition/possessive/article/Adjective/determiner এগুলোর পর একটি word থাকলে তা noun।
- দুটি word থাকলে শেষের টি noun এবং পূর্বের টি Adjective হয়।
- তিনটি শব্দ থাকলে শেষেরটি noun এবং তার পূর্বের টি Adjective এবং Adjective এর পূর্বের টি Adverb হয়।

- যেহেতু প্রদত্ত প্রশ্নে determiner/article 'a' এরপর দুইটি শব্দ রয়েছে। 
- তাই এর প্রথম টি হবে Adjective এবং পরের টি Noun. 

• Structures: 
Preposition/possessive/article/Adjective/determiner + Noun.
Preposition/possessive/article/Adjective/determiner + Adjective + Noun.
Preposition/possessive/article/Adjective/determiner + Adverb + Adjective + Noun.
১৬.
_________ customers enjoyed the new menu items at the restaurant.
  1. Very lot of
  2. Several
  3. Little
  4. Much
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হলো Several.
- Complete Sentence: Several customers enjoyed the new menu items at the restaurant.

• কারণ, 
• Several (adjective) (১) তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়। 
- অর্থাৎ, Several এরপর plural countable noun বসে।

- customers হলো plural countable noun.
- আর দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun  এর সামনে ‘Several’ হয়। 

• Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।
১৭.
Identify the correct sentence.
  1. We are about to die by overwork.
  2. We are about to die with overwork.
  3. We are about to die from overwork.
  4. We are about to die of overwork.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -  We are about to die from overwork.
- সাধারণত, Die from (Effect) - কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।

• যেমন:
- She died of/from hunger/cancer/a heart attack/her injuries.
- The man died from over eating.
- He died from the injury.
- He died from over exercise.

=====================
die of (disease): He died of cholera.
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country .
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.

Source: Cambridge Dictionary.
১৮.
I know what you have said about the matter. Here "what you have said" is a /an -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
•  I know what you have said about the matter. Here "what you have said" is a - noun clause.
- A noun clause is a group of words that band together and act like a noun.
- Noun clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
যেমন:  What you say is known to all.

2. transitive verb এর object হিসেবে
যেমন: I know what you have said.

3. Linking verb এরপরে complement হিসাবে
যেমন: The reason is why they are native.

4. Preposition এরপরে
যেমন: i am sure of who you are.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে, প্রদত্ত বাক্যে 'what you have said' clause টি transitive verb এর object হিসেবে বসাতে এটি Noun clause.
১৯.
It has been raining since morning. Here since is used as a/an -
  1. Pronoun
  2. Verb
  3. Preposition
  4. Conjunction
ব্যাখ্যা
• কিছু কিছু শব্দ যেমন, before, after, since, for, while etc. Preposition এবং Conjunction উভয় ভাবেই ব্যবহৃত হতে পারে।
- Since (followed by a noun), Preposition হিসেবে বিবেচ্য হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে since is used as a preposition as it is followed by morning (noun).

• আবার since যদি দুইটি Clause কে যুক্ত হতে সাহায্য করে তবে তা Conjunction হবে।
- যেমন: Five year have passed since I met you last.
২০.
A barking dog seldom bites. Here, ‘barking’ does the function of-
  1. Participle
  2. Gerund
  3. Verbal noun
  4. Present continuous
ব্যাখ্যা
• A barking dog seldom bites. Here, ‘barking’ does the function of a Participle.
- Present participle/ participle এর আরেক নাম হচ্ছে  verbal adjective.

• Article এবং noun এর মাঝে verb+ing বসে noun কে modify করলে present participle হয়।
- অর্থাৎ, verb +ing– adjective হিসাবে ব্যবহৃত হলে participle হয়।
- Verbal adjective গুলো verb যোগে বা verb থেকে উৎপন্ন হয়ে Adjective এর কাজ করে।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে - ‘barking’ is a Participle.
- কারণ root word 'bark' (verb -গর্জন করা; গর্জে ওঠা) এর সাথে ing যুক্ত হয়েছে এবং তার পরবর্তী noun word dog কে modify করছে।
২১.
Doing work that needs mental rather than physical effort:
  1. Well-off
  2. White elephant
  3. White-collar
  4. Worth someone's while
ব্যাখ্যা
• Doing work that needs mental rather than physical effort: White-collar

English Meaning: relating to people who work in offices, doing work that needs mental rather than physical effort.
Bangla Meaning: শারীরিক পরিশ্রম বিহীন কাজ / যেসব কাজে মানসিক শ্রম প্রয়োজন হয়

Ex. Sentence: Everyone is looking for white-collar jobs, because it gets higher payment.
Bangla Meaning: সবাই মানসিক পরিশ্রমের চাকরি খুঁজছে, কারণ এর বেতন / মূল্য বেশি।

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Well-off
English Meaning: rich / the state or condition of being well off; (now) especially wealth, prosperity.
Bangla Meaning: স্বচ্ছল.

• White elephant
English Meaning: something that has cost a lot of money but has no useful purpose.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।

• Worth someone's while
English Meaning: worth doing / interesting or rewarding.
Bangla Meaning: যোগ্য প্রমাণিত করা / ঋণ শোধ করা অথবা পুরস্কৃত করা

Source: Live MCQ Lecture.
২২.
In which of the following sentences is 'above' used as an adverb?
  1. Our blessings come from the above.
  2. The sky is above.
  3. Don't write above the line.
  4. Analysis the above sentence.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর - The sky is above is used as an adverb.
- সাধারণত preposition এর পর সব সময় noun/pronoun বসে।
- তাই যদি কোনো sentence এর শেষে preposition বসে তবে তা সবসময় adverb হিসেবে বিবেচিত হয়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Our blessings come from above - এই বাক্যে 'above' is used as noun.
- উক্ত বাক্যে preposition from এর object হিসেবে above ব্যবহৃত হয়েছে।
- সাধারণত preposition এর পর সব সময় noun/pronoun বসে।

• Analysis the above sentence. -  বাক্যে above শব্দটি adjective হিসাবে ব্যবহৃত হয়েছে।
- Adjective সবসময় noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, ইত্যাদি নির্দেশ করে।
- উক্ত বাক্যে above শব্দটি lines (noun)টিকে qualify করায় above শব্দটি adjective.

• Don't write above the line. - বাক্যে above শব্দটি preposition হিসাবে ব্যবহৃত হয়েছে।
- above শব্দটি the civil কে বাক্যের বাকি অংশের সাথে যুক্ত করছে, তাই এটি একটি preposition.
২৩.
Water is life but polluted water is harmful. Here the underlined parts are respectively -
  1. Noun, noun, adjective
  2. Noun, adjective, adjective
  3. Noun, adjective, adverb
  4. Adjective, noun, adverb
ব্যাখ্যা
• Water is life but polluted water is harmful. Here the underlined parts are respectively - Noun, adjective, adjective.

• এই বাক্যে Life হচ্ছে noun, water is life - এখানে পানিই জীবন - এই অর্থে Life হচ্ছে noun.
- polluted শব্দটি verb হিসাবে ব্যবহৃত হলে এই বাক্যে polluted হচ্ছে adjective, কারণ এটি তার পরের noun word water কে modify করছে, এর অবস্থা প্রকাশ করছে।
- harmful= ক্ষতিকারক অর্থে হচ্ছে adjective.
২৪.
To help the poor is praiseworthy. Here 'To help' is a/an -
  1. Participle
  2. Verbal Noun
  3. Adjective
  4. Infinitive
ব্যাখ্যা
• To help the poor is praiseworthy. Here 'To help' an - Infinitive

•  Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

•কোনো phrase যখন Infinitive এবং noun এর কাজ করে তখন তাকে infinitive phrase বলা হয়।
- এই বাক্যে‌ To help হচ্ছে To-যুক্ত infinitve.
২৫.
We arrived at the party a bit late, because the traffic was heavy. Here the underlined part is a/an -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
We arrived at the party a bit late, because the traffic was heavy. Here the underlined part is an - Adverb clause.

• Adverbial clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়৷
- clause টি মূলত - Adverb clause of cause এর উদাহরণ।

• Adverb clause of cause
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- সাধারণত as, since, because দ্বারা Adverb clause of cause or reason শুরু হয়।
- Principal verb কে why দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া তাহলে সেটি Adverb clause of cause or reason.

• প্রশ্নে প্রদত্ত বাক্যে বলা হচ্ছে,  আমরা পার্টিতে দেরীতে পৌঁছেছিলাম এবং কেন দেরীতে পৌঁছেছিলাম এই প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে - because the traffic was heavy.
- তাই এটি Adverb clause of cause.
২৬.
'Well, let me recheck it' - Here 'Well' is used as -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Interjection
ব্যাখ্যা
• এখানে,  Well শব্দটি একটি Interjection হিসাবে ব্যবহৃত হয়েছে।

• Interjection:
-Interjection is a big name for a little word. Interjections are short exclamations like - Oh!, Um or Ah!
-They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  
- It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
- মোট কথা আবেগ, অনুভূতি, কিংবা বিরক্তি, হতাশা, দুঃখ, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যবহৃত হয়।
- এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়। 

আলোচ্য বাক্যে, 'Well' ব্যবহার করা হয়েছে কোনো কিছু পুনরায় পরীক্ষা করার আগে দ্বিধা বা চিন্তাশীলতার অনুভূতি বোঝাতে।

Source: British Council website
২৭.
The palace seems to be a complete hotchpotch of architectural styles. Here the underlined part refers to -
  1. A confused mixture of different things
  2. Very ugly and different designs
  3. Very well organised and unique designs
  4. Well-organized and meticulously planned.
ব্যাখ্যা
• The palace seems to be a complete hotchpotch of architectural styles. Here the underlined part refers to - A confused mixture of different things.

Hotchpotch: 
English Meaning: a confused mixture of different things.
Bangla Meaning: বিশৃঙ্খলা / জগাখিচুড়ি

Ex. Sentence: The palace seems to be a complete hotchpotch of architectural styles.
Bangla Meaning: এই প্রাসাদটি যেন স্থাপত্যশৈলীর এক জগাখিচুড়ি।

Source: Live MCQ lecture.
২৮.
She apologized for how she had treated her friend. Here 'how she had treated her friend' is a/an -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এর Object হিসেবে।

• প্রদত্ত বাক্যে 'how she had treated her friend' clause টি Prepoaition 'for' এর পর বসাতে এটি Noun clause.
২৯.
Fill in the gap with correct conjunction. Either you can grab the book, ______ you can download the eBook.
  1. nor
  2. otherwise
  3. or
  4. and
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - or.
- Complete Sentence: Either you can grab the book, or you can download the eBook.
- এখানে , 'or' হচ্ছে Correlative conjunction.

• Correlative Conjunction:
- কতগুলো Conjunction জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়ে একটি সংযুক্ত Conjunction-এ পরিণত হয়, এদেরকে Correlative Conjunction বলে।
Example: 
Both Karim and Rahim went there.
Either he or his brother has done this.
Either..or, neither..nor, both…and, not only..but also, so………as ইত্যাদি Correlative Conjunction হিসেবে ব্যবহৃত হয়।
৩০.
She told the matter in a nutshell. 'In a nutshell' refers to -
  1. In a hurry
  2. in brief
  3. In details
  4. In a slow peach
ব্যাখ্যা
• In a nutshell
English Meaning: in the fewest possible words / in brief / in short.
Bangla Meaning: সংক্ষেপে, অল্প কথায়। 

Ex. Sentence: She told the matter in a nutshell.
Bangla Meaning: সে সংক্ষেপে ঘটনাটি বললো।

Source: Live MCQ Lecture.
৩১.
I am proud of your ______ such high scores.
  1. to achieve
  2. achieving
  3. achieved
  4. achieve
ব্যাখ্যা
• Possessive adjective এর পর gerund বসে৷
- preposition এবং gerund (verb + ing) এর মাঝে Possessive Adjective বসে।
- structure: preposition + Possessive Adjective + gerund (verb + ing).

- যেমন- প্রশ্ন প্রদত্ত বাক্যে your হলো possessive adjective; তাই এরপর gerund হিসাবে achieving বসেছে।
- Complete sentence: I am proud of your achieving such high scores.
৩২.
What is the adjective form of the word 'Comprehension'?
  1. Comprehend
  2. Comprise
  3. Comprehensive
  4. Comprehension
ব্যাখ্যা
• Comprehension (noun)
English Meaning: the ability to understand
Bangla Meaning: উপলব্ধি; উপলব্ধের ক্ষমতা: The problem is beyond my comprehension.

• Comprehensive (adjective)
English Meaning: including all, or almost all, the items, details, facts, information, etc., that may be involved
Bangla Meaning: সমন্বিত; বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত করে এমন.।

• অন্যদিকে, 
• Comprehend (verb)
English meaning: to understand something fully.
Bangla meaning: উপলব্ধি করা; বোঝা।

• Comprehensible (adjective)
English meaning: that can be understood by somebody
Bangla Meaning: বোধগম্য।

• Comprise (verb) 
English Meaning: to have somebody/something as parts or members
Bangla Meaning:  অংশ সহযোগে গঠিত হওয়া;

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary.
৩৩.
That is my computer. Here are the underlined parts respectively -
  1. pronoun, pronoun
  2. pronoun, adjective
  3. adjective, adjective
  4. adjective, pronoun
ব্যাখ্যা
• That বিভিন্ন parts of speech হিসেবে  ব্যবহৃত হওয়া একটি শব্দ।
- অর্থাৎ, That মূলত pronoun হলেও বাক্যে অবস্থান ভেদে এটি Adjective, adverb এবং conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে।

• That (pronoun) (Demonstrative pronoun)
-  দূরবর্তী ব্যক্তি বা বস্তু নির্দেশক; ঐ; this- এর বিপরীত অর্থে That হচ্ছে pronoun.
- Pronoun সব সময় noun এর পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু কখনোই noun কে modify করে না।
- Pronoun যদি কখনো Noun কে modify করে তবে তা অবশ্যই adjective/demonstrative adjective  এ পরিণত হয়।

• That is my computer - বাক্যটি লক্ষ্য করলে বোঝা যাচ্ছে, 
- এখানে That - যেহেতু একক ভাবে ব্যবহৃত হয়েছে এবং এরপরে কোনো noun নেই, তাই এটি হচ্ছে pronoun.
- আবার, 
- my এখানে একক ভাবে ব্যবহৃত হয় নি এবং এরপর একটি nounআসাতে my noun কে modify করে adjective এ পরিণত হয়েছে।

• সুতরাং, That is my computer. Here are the underlined parts respectively - pronoun, and adjective.

• আবার,
That (adverb) (অতটা; অতখানি:)
- যেমন - Don't go that far. 
- এই বাক্যে far হচ্ছে adverb, এবং that এই adverb টিকেই modify করছে।
- তাছাড়া অতটা; অতখানি দূরে যেওনা অর্থেও That এখানে adverb হয়েছে।

• That (Conjunction) 
- The movie was so interesting that I have watched it numerous time.
- এখানে that দুইটি clause (The movie was so interesting এবং I have watched it numerous time) কে সংযুক্ত করেছে বিধায় এটি conjunction.