পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
বাক্যে 'পাদচ্ছেদ' থাকলে কতক্ষণ থামতে হয়?
  1. ১ বলতে যে সময় লাগে
  2. এক সেকেন্ড
  3. ১ বলার দ্বিগুণ সময়
  4. থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর:
১ বলতে যে সময় লাগে
উত্তর
সঠিক উত্তর:
১ বলতে যে সময় লাগে
ব্যাখ্যা
• পাদচ্ছেদ (,) থাকলে - ১ বলতে যে সময় লাগে

♦ বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ -

• কমা বা পাদচ্ছেদ থাকলে -
- 'এক' বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।

• সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -
- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।

• হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট থাকলে -
- থামার প্রয়োজন হয় না।

• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে -
- 'এক' সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘Filing’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. নথি-খাতা
  2. নথিপট্ট
  3. নথিবদ্ধকরণ
  4. নথিভুক্ত
সঠিক উত্তর:
নথিবদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
নথিবদ্ধকরণ
ব্যাখ্যা
• ‘Filing’ শব্দের বাংলা পরিভাষা - নথিবদ্ধকরণ

অন্যদিকে,
• ‘File register’ শব্দের বাংলা পরিভাষা - নথি-খাতা।
• ‘File board’ শব্দের বাংলা পরিভাষা - নথিপট্ট।
• ‘Filed’ শব্দের বাংলা পরিভাষা - নথিভুক্ত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
'অহ্ন' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. দব্য
  2. দিবা
  3. দেহ
  4. দোকান
সঠিক উত্তর:
দিবা
উত্তর
সঠিক উত্তর:
দিবা
ব্যাখ্যা
• ‘অহ্ন’ শব্দের প্রতিশব্দ - দিবা

• ‘অহ্ন’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- দিবস, দিনমান, তমসতাড়িনী, অযামিনী, দিন, অহন।

অন্যদিকে,
• ‘দব্য’ শব্দের প্রতিশব্দ:
- অন্ন, ভাত, ওদন, আহার, তণ্ডুল।

• ’দেহ' শব্দের প্রতিশব্দ:
- কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায়।

• ‘দোকান’ শব্দের প্রতিশব্দ:
- আপণ, বিপণি, হাট, পণ্যশালা, পণ্যনিকেতন, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয় কোনটি?
  1. আশীবিষ
  2. কমবখ্‌ত
  3. দু কানকাটা
  4. পাতাছেঁড়া
সঠিক উত্তর:
কমবখ্‌ত
উত্তর
সঠিক উত্তর:
কমবখ্‌ত
ব্যাখ্যা
ব্যাধিকরণ বহুব্রীহি:
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি।
যথা:
- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ,
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।

• পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন -
- দুই কান কাটা যার = দু কানকাটা,
- বোঁটা খসেছে যার = বোঁটাখসা।

অনুরূপভাবে - পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা ইত্যাদি।

অন্যদিকে, 
• সমানাধিকরণ বহুব্রীহি = কমবখ্‌ত

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'গৌরব' এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. গুরু + ষ্ণ
  2. গুরু + ষ্ণ্য
  3. গৌর + ষ্ণ
  4. গৌর + ষ্ণ্য
সঠিক উত্তর:
গুরু + ষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
গুরু + ষ্ণ
ব্যাখ্যা
তদ্ধিত প্রত্যয়:
- শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।
- বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়।
- ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি।
- প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি।
- তদ্ধিত প্রত্যয়গুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়।
- বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার।
ক. বাংলা তদ্ধিত প্রত্যয়।
খ. বিদেশি তদ্ধিত প্রত্যয়।
গ. তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- ষ্ণ (অ) প্রত্যয়:
(ক) অপত্য অর্থে: মনু + ষ্ণ = মানব, যদু + ষ্ণ = যাদব।
(খ) উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব, জিন + ষ্ণ = জৈন।
এরূপ,  শক্তি-শাক্ত, বুদ্ধ-বৌদ্ধ, বিষ্ণু-বৈষ্ণব।
(গ) ভাব অর্থে: শিশু + ষ্ণ = শৈশব, গুরু + ষ্ণ = গৌরব (অভিধান আনুসারে প্রকৃতি-প্রত্যয়: গুরু + অ), কিশোর + ষ্ণ = কৈশোর।
(ঘ) সম্পর্ক বোঝাতে: পৃথিবী + ষ্ণ = পার্থিব, দেব + ষ্ণ = দৈব, চিত্র (একটি নক্ষত্রের নাম) + ষ্ণ = চৈত্র।

• নিপাতনে সিদ্ধ: সূর্য + ষ্ণ = সৌর (সাধারণ নিয়ম অনুযায়ী সুর + ষ্ণ = সৌর)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘আমাকে একখানা বই দাও।' বাক্যটিতে 'বই’ - শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
  1. কর্তায় শূন্য
  2. কর্মে শূন্য
  3. করণে শূন্য
  4. অধিকরণে শূন্য
সঠিক উত্তর:
কর্মে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্মে শূন্য
ব্যাখ্যা
• ‘আমাকে একখানা বই দাও।' বাক্যটিতে 'বই’ - শব্দটি কর্মে শূন্য বিভক্তি। 

কর্মকারক:
কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বল হয় কর্মকারক।
যেমন -
- সেলিম বই পড়ে।
এ বাক্যের কর্ম হলাে 'বই'। কারণ বইকে আশ্রয় করে কর্তা এখানে কাজ সম্পাদন করেছে।

কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার:
ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- ডাক্তার ডাক।
- আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়ােগে)

খ) দ্বিতীয়া বা কে বিভক্তি: তাকে বল।
রে বিভক্তি: ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।'

গ) ষষ্ঠী বা র বিভক্তি: তােমার দেখা পেলাম না।

ঘ) সপ্তমীর এ বিভক্তি : 'জিজ্ঞাসিবে জনে জনে।' (বীপ্সায়)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'ঝরাপাতা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. কাণ্ডজ্ঞানহীন
  2. জীর্ণশীর্ণ লোক
  3. সাধারণ লোক
  4. সামান্য লোক
সঠিক উত্তর:
জীর্ণশীর্ণ লোক
উত্তর
সঠিক উত্তর:
জীর্ণশীর্ণ লোক
ব্যাখ্যা
• 'ঝরাপাতা' বাগ্‌ধারাটির অর্থ - জীর্ণশীর্ণ লোক

অন্যদিকে,
• 'আদার ব্যাপারি' বাগ্‌ধারাটির অর্থ - সাধারণ লোক।
• 'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য লোক।
• 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - উচ্ছৃঙ্খল।
• 'পায়াভারি' বাগ্‌ধারাটির অর্থ - অহংকার।
• 'বারো সতেরো' বাগ্‌ধারাটির অর্থ - খুঁটিনাটি।
• 'নয়-ছয়' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
উৎসমূল অনুযায়ী ‘দাঙ্গা’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. বাংলা
  2. হিন্দি
  3. উর্দু
  4. তুর্কি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা
• ‘দাঙ্গা’- হিন্দি শব্দ

আরো কিছু হিন্দি শব্দ:
- দুলকি,
- দিলরুবা,
- দাবা,
- দাপট,
- দহলা,
- দশেরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম -
  1. আমন্ত্রণপত্ৰ
  2. দরখাস্ত
  3. ব্যক্তিগত পত্র
  4. মানপত্র
সঠিক উত্তর:
দরখাস্ত
উত্তর
সঠিক উত্তর:
দরখাস্ত
ব্যাখ্যা
• চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম - দরখাস্ত

দরখাস্ত:
- স্কুল-কলেজে কিংবা বিভিন্ন অফিসে বা সংস্থায় প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অনুরোধ জানিয়ে পত্র লেখার প্রয়োজন হয়।
- এ ধরনের পত্রকে দরখাস্ত বা আবেদনপত্র বলে।
- আবেদনপত্রের আকার সাধারণত সংক্ষিপ্ত হয়। সেখানে মূল প্রসঙ্গটি যথাযথভাবে উপস্থাপন করাটাই লক্ষ্য।
- এ ধরনের পত্রে অনেক সময়ে প্ৰমাণ স্বরূপ প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি সংযুক্ত করা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
সারাংশে উদাহরণের ক্ষেত্রে কী করতে হবে?
  1. অবিকল লিখতে হবে
  2. গ্রহণ করতে হবে
  3. পরিবর্তন করতে হবে
  4. বর্জন করতে হবে
সঠিক উত্তর:
বর্জন করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
বর্জন করতে হবে
ব্যাখ্যা
• সারাংশে উদাহরণ বর্জন করতে হবে। 

সারাংশ ও সারমর্ম লেখার কিছু নিয়ম হলো:
ক. প্রদত্ত রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হয়।
খ. অনধিক চার বাক্য বা চল্লিশ শব্দের মধ্যে সারাংশ ও সারমর্ম সীমিত রাখা দরকার।
গ. প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ ও সারমর্মে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হয়।
ঘ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হয়
ত. সারাংশ ও সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যায় না। ভাষা হতে হয় দ্ব্যর্থহীন ও আবেগবর্জিত।
চ. সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি পুরোপুরি বর্জনীয়।
ছ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে নিজস্ব বক্তব্য, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি?
  1. সম্‌ + চয় = সঞ্চয়
  2. সম্‌ + লাপ = সংলাপ
  3. সম্‌ + সার = সংসার
  4. সম্‌ + কৃত = সংস্কৃত
সঠিক উত্তর:
সম্‌ + কৃত = সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সম্‌ + কৃত = সংস্কৃত
ব্যাখ্যা
• ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে,
- ম্ - এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন -
- ম্ + ক্ = ঙ + ক্‌ ⇒ শম্ + কা =শঙ্কা।
- ম্ + চ্ = ঞ + চ্  ⇒ সম্ + চয় = সঞ্চয়
- ম্ + ত্ = ন্ + ত্  ⇒ সম্ + তাপ = সন্তাপ।

- ম্ - এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার (ং) হয়।
যেমন -
- সম্ + যম = সংযম,
- সম্ + লাপ = সংলাপ,
- সম্ + হার = সংহার,
- সম্ + বাদ = সংবাদ,
- সম্ + শয় = সংশয়,
- সম্+ রক্ষণ = সংরক্ষণ,
- সম্ + সার = সংসার

বিশেষ নিয়মে সাধিত কতগুলো ব্যঞ্জনসান্ধি:
- উৎ + স্থান = উত্থান,
- সম্‌ + কার = সংস্কার,
- উৎ + স্থাপন = উত্থাপন,
- সম্‌ + কৃত = সংস্কৃত,
- পরি + কার = পরিষ্কার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?
  1. ২২শে শ্রাবণ, ১৩৪৬
  2. ২২শে শ্রাবণ, ১৩৪৭
  3. ২২শে শ্রাবণ, ১৩৪৮
  4. ২২শে শ্রাবণ, ১৩৪৯
সঠিক উত্তর:
২২শে শ্রাবণ, ১৩৪৮
উত্তর
সঠিক উত্তর:
২২শে শ্রাবণ, ১৩৪৮
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- বিসর্জন,
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- রক্তকরবী,
- তাসের দেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
Complete the sentence with the appropriate word:
Asif double-checked the presentation slides lest he_________make a mistake during the meeting.
  1. can
  2. could
  3. would
  4. should
সঠিক উত্তর:
should
উত্তর
সঠিক উত্তর:
should
ব্যাখ্যা

Lest এর ব্যবহার:
→ Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/যাতে না'। 
→ মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Complete Sentence: Asif double-checked the presentation slides lest he should make a mistake during the meeting.
 
Example:
1. Jamil studied diligently lest he should fail the exam.
2. Sarah packed her bags early lest she should miss the train to the conference.
3. Jerin ran fast lest she should miss the class.
 
Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.

১৪.
The word 'Lustrum' refers to -
  1. A period of five years.
  2. A period of ten years.
  3. A period of twenty-five years.
  4. A period of a hundred years.
সঠিক উত্তর:
A period of five years.
উত্তর
সঠিক উত্তর:
A period of five years.
ব্যাখ্যা
• Lustrum (noun)

English Meaning: A period of five years.
Bangla Meaning: পাঁচ বছরের একটি সময়কাল।

→ Decade - A period of ten years.
→ Quarter-century - A period of twenty-five years.
→ Century - A period of a hundred years.

Example Sentence:
1. The organization celebrated its achievements over the past lustrum with a grand ceremony.
2. Every lustrum, the school conducts a comprehensive review of its educational programs.

Source: merriam-webster dictionary.
১৫.
If you save money, you __________ able to afford a vacation.
  1. will
  2. will be
  3. should be
  4. would be
সঠিক উত্তর:
will be
উত্তর
সঠিক উত্তর:
will be
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত Sentence টি একটি 1st Conditional sentence এর উদাহরণ।

1st Conditionals sentence এর সাধারণ structure হলো:
- If + present simple, will/won't + verb.

বাক্যটি 1st Conditional হওয়ায় পরের অংশ Future tense এ হবে।

Be able to do something (phrase):
Meaning - To have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something. 

Complete Sentence: If you save money, you will be able to afford a vacation.
- 'কোনো কিছু করতে সমর্থ/সক্ষম' অর্থে 'be able to' ব্যবহৃত হয় বিধায় শূণ্যস্থানে 'will be' বসেছে। 

Example Sentence:
1. If you study hard, you will succeed in the exam.
2. If you water the plants regularly, they will flourish.
3. If you finish your work on time, you will have more free time.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.

১৬.
Three hours ___________ not a prolonged meeting for discussing such important matters.
  1. are
  2. have been
  3. were
  4. is
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
Complete Sentence: Three hours is not a prolonged meeting for discussing such important matters.

এখানে, "Expressions of time and distance" কে  "single entities" হিসেবে ধরা হয়।
- তাহলে, তাদের পরে Plural Verb বসেনা। যেমন: twenty miles, six days, two minutes, four meters etc.
 
Example Sentence;
1. Ten minutes is not a lengthy wait for a table at this popular restaurant.
2. Fifty miles is a long distance.
3. Six months is not an extended period for completing this project.
১৭.
Which one is correct?
  1. There is no place for doubt in her sincerity, and her actions consistently reflect her genuine intentions.
  2. There is no space for doubt in her sincerity, and her actions consistently reflect her genuine intentions.
  3. There is no area for doubt in her sincerity, and her actions consistently reflect her genuine intentions.
  4. There is no room for doubt in her sincerity, and her actions consistently reflect her genuine intentions.
সঠিক উত্তর:
There is no room for doubt in her sincerity, and her actions consistently reflect her genuine intentions.
উত্তর
সঠিক উত্তর:
There is no room for doubt in her sincerity, and her actions consistently reflect her genuine intentions.
ব্যাখ্যা
Room for doubt (idiom):
English Meaning - A possibility of something being true. 
Bangla Meaning -  সন্দেহের কোনো অবকাশ নেই। 
যেমন: There is no room for doubt in it.

- এখানে বাকি অপশনগুলোতে কোন নির্দিষ্ট অর্থ প্রদান করেন না। 

More Examples:
1. Despite the complex situation, there is no room for doubt about the team's commitment to overcoming challenges and achieving success.
2. In the well-documented research findings, there is no room for doubt that the new technology significantly improves efficiency in various industries.

Source: Cambridge Dictionary.
১৮.
Which one is the correct English translation of 'যত গর্জে তত বর্ষে না।'
  1. An empty vessel sounds much.
  2. A barking dog seldom bites.
  3. As you make your bed so you must lie on it.
  4. Ignorance is vociferous.
সঠিক উত্তর:
A barking dog seldom bites.
উত্তর
সঠিক উত্তর:
A barking dog seldom bites.
ব্যাখ্যা
প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো - A barking dog seldom bites.

তাছাড়া —
- Ignorance is vociferous এর অনুবাদ - অন্ধের কিবা দিন কিবা রাত্রি।
- An empty vessel sounds much এর অনুবাদ - অসারের তর্জন গর্জন সার।
 - As you make your bed so you must lie on it. এর অনুবাদ - তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Her __________ writing style impressed both scholars and casual readers alike.
  1. erudite
  2. shallow
  3. anxious
  4. uncultured
সঠিক উত্তর:
erudite
উত্তর
সঠিক উত্তর:
erudite
ব্যাখ্যা
Complete Sentence: Her erudite writing style impressed both scholars and casual readers alike.

• Erudite (adjective)

English Meaning: Having or showing a lot of knowledge, especially from reading and studying.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ।
 
Synonyms:
- Learned (সাহিত্যবিশারদ),
- Scholar (পন্ডিত),
- Intellectual (মেধাবী; মনীষী; বুদ্ধিজীবী),
- Studious (অধ্যায়নশীল),
- Cerebral (মেধা এবং মস্তিষ্ক সংক্রান্ত)। 

Antonyms:
- Ignorant (অজ্ঞ),
- Ill-educated (কুশিক্ষিত),
- Uneducated (অশিক্ষিত),
- Uncultured (গেঁয়ো, অপরিশীলিত),
- Common man (সাধারণ মানুষ)। 

Example Sentence: 
1. The money that comes from media exposure can blind even the most erudite scholars.
2. The knowledge of Mr. M. Hasan is comparable to an erudite Professor.

Other Options:
- shallow - অগভীর।
- anxious -  উদ্বিগ্ন; চিন্তিত।
- gleaming - চকচকে, মিট্মিট করা।

Source:
1. Live MCQ Lecture.
2. Accessibledictionary by Bangla Academy.
২০.
There are many rules in the handbook, but he does not adhere___________any of them.
  1. by
  2. in
  3. at
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: There are many rules in the handbook, but he does not adhere to any of them.

"Adhere to" (Phrase):
English Meaning: To follow, abide by, or stick to something, such as a principle or rule.
Bangla Meaning: দৃঢ়ভাবে লেগে থাকা; দৃঢ়ভাবে সমর্থন করা।

এখানে, মূলত বোঝানো হচ্ছে, নির্দিষ্ট ব্যক্তিটি কোন নিয়ম-নীতির তোয়াক্কা করে না। 

Example Sentence:
1. There might be guidelines for safety, yet they don't adhere to any of those precautions.
2. There are ethical standards expected in the profession, but unfortunately, he does not adhere to any of them.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
২১.
There are many tasks to complete, and we need to allocate the responsibilities_________the team members.
  1. between
  2. among
  3. over
  4. in between
সঠিক উত্তর:
among
উত্তর
সঠিক উত্তর:
among
ব্যাখ্যা
Complete Sentence: There are many tasks to complete, and we need to allocate the responsibilities among the team members.

→ যখন দুয়ের মাঝে বুঝাবে তখন between হয়।
→ আবার দুয়ের অধিক বুঝালে among হয়ে থাকে। 
→ প্রশ্নে, দুয়ের অধিক অনেক জন Team member কে বুঝানো হয়েছে। তাই among বসেছে।

Example Sentence:
1. There are several options available, and you can choose among them to find the most suitable solution.
2. There were five students in the group, and the teacher distributed the project materials among them.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
২২.
"Listen carefully during the briefing, else you could misunderstand the project requirements." This is a-
  1. Compound Sentence
  2. Complex Sentence
  3. Simple Sentence
  4. Interrogative Sentence
সঠিক উত্তর:
Compound Sentence
উত্তর
সঠিক উত্তর:
Compound Sentence
ব্যাখ্যা
"Listen carefully during the briefing, else you could misunderstand the project requirements." This is a- Compound Sentence.

Compound Sentence:
- যে বাক্যে একাধিক Principal Clause 'Coordinating Conjunction' দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।
Compound Sentence গঠনের শর্ত হচ্ছে-
- বাক্যে একের অধিক Principal Clause থাকবে।
- বাক্যে এক বা একাধিক Coordinating Conjunction থাকবে।

- and, or, but, both, fewer than, neither, and, not only.... but also, no less than, neither... nor, either... or, otherwise, still, yet, else, nevertheless, on the contrary, while, whereas, only, so, therefore, consequently, for- ইত্যাদি Coordinating Conjunction দ্বারা Compound Sentence গঠিত হয়।

→ "Listen carefully during the briefing, else you could misunderstand the project requirements." 
- বাক্যটিতে 'else' Coordinating Conjunction রয়েছে এবং দুইটি Prinipal Sentence কে 'else' Coordinating Conjunction দ্বারা যুক্ত করা হয়েছে। তাই, বাক্যটি একটি Compound Sentence.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
২৩.
Organizing a successful international conference with participants from various countries can be described as a _____________.
  1. straightforward project
  2. basic assignment
  3. herculean task
  4. minor undertaking
সঠিক উত্তর:
herculean task
উত্তর
সঠিক উত্তর:
herculean task
ব্যাখ্যা
Complete Sentence: Organizing a successful international conference with participants from various countries can be described as a herculean task.

• Herculean Task

English Meaning: The task which requires extremely great strength or effort.
Bangla Meaning: খুব কঠিন কাজ যা করতে অনেক শক্তি এবং প্রচেষ্টার প্রয়োজন হয়।

Example Sentences:
1. Tackling the mountain of paperwork on her desk felt like a Herculean task.
2. Completing the project on time was a Herculean Task. 
3. Repairing the storm-damaged roof without professional help seemed like a Herculean task for the homeowner.

Source: Live MCQ Lecture.
২৪.
People who live ____________ shouldn’t throw stones.
  1. in a mansion
  2. in glass houses
  3. in the mountains
  4. by the riverbank
সঠিক উত্তর:
in glass houses
উত্তর
সঠিক উত্তর:
in glass houses
ব্যাখ্যা
Complete Sentence: People who live in glass houses shouldn’t throw stones.
- এটি একটি Proverb.

Bangla Meaning: নিজের খুঁত থাকতে অন্যের খুঁত ধরা উচিত নয়।

কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ-প্রবচন:
1. Virtue proclaims itself - ধর্মের ঢাক আপনি বাজে।
2. Tit for tat - ঢিল মারলে পাটকেল পড়ে।
3. A drudge will drudge even in heaven - ঢেঁকিস্বর্গে গেলেও ধান ভানে।
4. Least said soonest mended - কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।
5. One man’s meat is another man’s poison - একজনের কাছে যা অতি পছন্দের, অন্যের কাছে তা বর্জনীয়।

Source: Accessibledictionary by Bangla Academy.
২৫.
Which of the following literary pieces is not composed by Ben Jonson?
  1. Every Man in His Humour
  2. Every Man out of His Humour
  3. Volpone
  4. Catch-22
সঠিক উত্তর:
Catch-22
উত্তর
সঠিক উত্তর:
Catch-22
ব্যাখ্যা
এখানে, Every Man in His Humour, Every Man out of His Humour, Volpone - Ben Jonson এর লেখা।
- Catch-22 হচ্ছে একটি  satirical war novel যার রচয়িতা American author Joseph Heller.

• Ben Jonson:

- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাঁকে Father of Comedy of Humours বলা হয়।

• Famous works:  
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Masque of Blackness,
- The Poetaster,
- Volpone.

Source: britannica.com
২৬.
They danced as if they__________practicing for weeks.
  1. were
  2. have been
  3. would be
  4. had been
সঠিক উত্তর:
had been
উত্তর
সঠিক উত্তর:
had been
ব্যাখ্যা
Complete Sentence: They danced as if they had been practicing for weeks.

→ As if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে  as if/as though এর পরে  Past perfect tense হয়।
→ যেহেতু প্রশ্নে প্রদত্ত বাক্যটিতে as if এর পূর্বে Past indefinite tense রয়েছে, তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -  had been.

অন্যদিকে,
→ As if/as though এর পূর্বে Present indefinite tense থাকলে as if/as though এর পরে Past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
যেমন: He spoke as if he were mad.

Example Sentence:
1. The child spoke as if he had been reciting a memorized poem.
2. The musician played the instrument as if he had been born with a natural talent.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
২৭.
A drowning man will clutch at a straw. এখানে, "drowning" হচ্ছে-
  1. Participle
  2. Infinitive
  3. Verb
  4. Gerund
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• A drowning man will clutch at a straw. এখানে, 'drowning' হচ্ছে - Participle.

→ কোন verb এর সাথে ing যুক্ত হয়ে যখন একই সাথে verb এবং adjective এর কাজ করে, তখন তাকে participle বলে ।
→ প্রশ্নে উল্লিখিত বাক্যে 'drown' verb এর সাথে ing যুক্ত হয়ে adjective হিসেবে কাজ করেছে। তাই drowning একটি participle.

Example Sentence:
1. A dancing heart attracts no sorrow.
2. A growing plant catches no weeds.
3. A rolling stone gathers no moss.

এখানে, dancing, growing, rolling হচ্ছে Participle.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
২৮.
Which part of speech does 'Anarchy' belong to?
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Preposition
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• Anarchy (noun)

English Meaning: A lack of organization and control in a society or group, especially because either there is no government or it has no power.
Bangla Meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

Other Forms: 
- Anarchism [Uncountable noun]
- Anarchist (noun)
- Anarchic (adjective)
- Anarchically (adverb)

Example Sentence: 
1. The crowd was restless and verging on anarchy.
2. When the teacher was absent, there was anarchy in the classroom.

Source: Live MCQ Lecture.
২৯.
We have no taste_________horror movies.
  1. of
  2. in
  3. for
  4. to
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
Complete Sentence: We have no taste for horror movies.

Taste for - রুচি; পছন্দ।
Example:
1. She has no taste for music.
2. They show no taste for adventure.
3. She developed no taste for classical literature.

Taste of - বিশেষ স্বাদ থাকা।
Example: The soup tastes of spices.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩০.
Choose the correct sentence.
  1. The child insisted to having ice cream for dessert.
  2. The child insisted for having ice cream for dessert.
  3. The child insisted in having ice cream for dessert.
  4. The child insisted on having ice cream for dessert.
সঠিক উত্তর:
The child insisted on having ice cream for dessert.
উত্তর
সঠিক উত্তর:
The child insisted on having ice cream for dessert.
ব্যাখ্যা
Correct Sentence: The child insisted on having ice cream for dessert.

Insist on/upon/Insist on doing something:
→ বাংলায়, কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা ।
→ প্রশ্নে, The child (শিশুটি) ice cream খাওয়ার জন্য জোরাজোরি করতেছিলো।
→ Insist on/upon এর সাথে verb এর ing form বসে।

Example Sentence:
1. She insisted on attending the meeting despite her busy schedule.
2. Despite the rain, they insisted on going for a picnic.
3. Despite feeling unwell, he insisted on completing the marathon.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
৩১.
Fill in the blank: __________ it is small, the apartment is cozy and well-decorated.
  1. Despite
  2. As
  3. Although
  4. Even
সঠিক উত্তর:
Although
উত্তর
সঠিক উত্তর:
Although
ব্যাখ্যা
Complete Sentence: Although it is small, the apartment is cozy and well-decorated.

Although - যদিও, যদ্যপি।
- Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুইি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে ।
- Although দ্বারা দুটি clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে comma ব্যবহৃত হয় ।
- Although যুক্ত বাক্য Complex Sentence হয়।

Example Sentence:
1. Although she is tired, she continues to work diligently.
2. Although they are young, they are incredibly skilled.
3. Although the restaurant is crowded, the service is efficient.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
৩২.
In the sentence, "His boorish behavior at the party offended many guests." Here, "boorish" is -
  1. Adjective
  2. Noun
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• His boorish behavior at the party offended many guests.
- এখানে, "boorish" adjective কারণ, boorish শব্দটি "behavior" কে modify করেছে।
- তাহলে, শূন্যস্থানে অবশ্যই Adjective বসবে।

• Boorish (adjective)

English Meaning: Behaving in a rough and bad manner.
Bangla Meaning: গেঁয়ো; বর্বর।

Other Forms: 
- Boor (noun),
- Boorishly (adverb),
- Boorishness (noun).

Example Sentence: 
1. I’m sick of your boorish behavior.
2. One of the examples of boorish behavior is yelling for service in restaurants.

এখানে, বাক্য দুটিতে "boorish" adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
৩৩.
Woman has no escape_________challenges.
  1. before
  2. by
  3. in
  4. from
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
Complete Sentence: Woman has no escape from challenges.

• Escape from - মুক্তি পাওয়া, পালিয়ে যাওয়া।

Example Sentence:
1. Man has no escape from death.
2. The student has no escape from exams.
3. Employees have no escape from deadlines.
4. The explorer has no escape from the wilderness.
5. Children have no escape from homework.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
৩৪.
The scientist identified_______heir to the groundbreaking invention.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
an
উত্তর
সঠিক উত্তর:
an
ব্যাখ্যা
Complete Sentence: The scientist identified an heir to the groundbreaking invention.

Article এর নিয়মানুযায়ী,
→ শব্দের শুরুতে যদি h থাকে আর h যদি অনুচ্চারিত থাকে এবং পরের Vowel প্রথমে উচ্চারিত হয়, তাহলে শব্দটির পূর্বে "an" বসবে।
→ যেমন- an hour, an honest man, an heir (এয়ার) = উত্তরাধিকারী।

Example Sentence:
1. She discovered an heir to the family fortune.
2. The author revealed an heir to the literary legacy.
3. The king announced an heir to the royal throne.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৫.
নিচের কোনটি কম্পিউটারের এন্টিভাইরাস?
  1. নিমডা
  2. এভিজি
  3. এস কিউ এল স্ল্যামার
  4. মাইডুম
সঠিক উত্তর:
এভিজি
উত্তর
সঠিক উত্তর:
এভিজি
ব্যাখ্যা
এন্টিভাইরাস:

- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোন শহরে আয়োজন করা হয়েছিল?
  1. লন্ডনে
  2. জর্জিয়ায়
  3. নিউইয়র্কে
  4. মিশিগান
সঠিক উত্তর:
নিউইয়র্কে
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্কে
ব্যাখ্যা
দ্য কনসার্ট ফর বাংলাদেশ:

- মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের পাশে এসে দাঁড়ানোর অসাধারণ একটি উদ্যোগের নাম 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'।
- ১৯৭১ সালের ১ আগস্ট রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হয়েছিল সেই ঐতিহাসিক কনসার্টটি।
- ম্যনহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হওয়া সেই কনসার্টের অন্যতম দুই উদ্যোক্তা ছিলেন ইংল্যান্ডের সাড়া জাগানো ব্যান্ড দল দ্য বিটলস ব্যান্ডখ্যাত পশ্চিমা সঙ্গীতের অগ্রগণ্য শিল্পী জর্জ হ্যারিসন ও ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর।
- মুক্তিযুদ্ধের অনবদ্য অংশ সেই কনসার্টের ৫০ বছর পূর্তিতে নিউইয়র্কে আয়োজন করা হয়েছে একটি উৎসবের।
- ৩১ জুলাই শনিবার বিকালে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে 'ফ্রেন্ডস অব ফ্রিডম' নামে একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৬ জুলাই ২০২১।
৩৭.
Food and Agriculture Organization এর বর্তমান মহাপরিচালক কে?
  1. হোসে গ্রাজিয়ানো
  2. কু ডংগিউ
  3. জ্যাক ডিউফ
  4. আদ্দেকে হেনড্রিক
সঠিক উত্তর:
কু ডংগিউ
উত্তর
সঠিক উত্তর:
কু ডংগিউ
ব্যাখ্যা
FAO:

- FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮.
২ ইঞ্চি = কত সে.মি. ?
  1. ২.৫৪ সে.মি.
  2. ৪.২৫ সে.মি.
  3. ৫.০৮ সে.মি.
  4. ৫.২৪ সে.মি.
সঠিক উত্তর:
৫.০৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫.০৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ইঞ্চি = কত সে.মি. ?

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
২ ইঞ্চি = ২ × ২.৫৪ সেন্টিমিটার
= ৫.০৮ সে.মি.
৩৯.
একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?
  1. ২০%
  2. ২২%
  3. ২৫%
  4. ২৮%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়
দ্রব্যটির ক্রয়মূল্য = ৭৫ + ২৫ টাকা
= ১০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (২৫/১০০) × ১০০%
= ২৫%
৪০.
  1. ১২
  2. ১৫
  3. ২০
  4. ৪৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
৪১.
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ?
  1. 115°
  2. 120°
  3. 135°
  4. 140°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 3
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 3 = 8
সুতরাং বৃহত্তম কোণ = (3/8) × 360°
= 135°
৪২.
x3 = 729 হলে, log3x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 = 729 হলে, log3x এর মান কত?

সমাধান: 
x3 = 729
⇒ x3 = 93
∴ x = 9

log3
= log39
= log332
= 2log33
= 2 × 1
= 2
৪৩.
2∠x = 182° হলে, ∠x কোন ধরণের কোণ?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সূক্ষ্মকোণ
  3. সরলকোণ
  4. স্থুলকোণ
সঠিক উত্তর:
স্থুলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থুলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 2∠x = 182° হলে, ∠x কোন ধরণের কোণ?

সমাধান: 
2∠x = 182°
⇒ ∠x = 182°/2
∴ ∠x = 91°
অতএব,  ∠x স্থূলকোণ। 
৪৪.
x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু কত?
  1. x3 - 1
  2. x3 + 1
  3. x6 - 1
  4. x2 + x - 1
সঠিক উত্তর:
x6 - 1
উত্তর
সঠিক উত্তর:
x6 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু কত?

সমাধান:
x3 - 1 = (x - 1) (x2 + x + 1)
x3 + 1 = (x + 1) (x2 - x + 1)
x4 + x2 + 1 = x4 + 2x2 + 1 - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + x + 1) (x2 - x + 1)

∴ x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু = (x - 1) (x2 + x + 1) (x + 1) (x2 - x + 1)
= (x3 - 1) (x3 + 1)
= (x3)2 - 12
= x6 - 1
৪৫.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি x 
x এর গুণাত্মক বিপরীত সংখ্যা = 1/x

এখন, 
x+1/x = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2  - 2x + 1 = 0
⇒ x2 - 2.x .1 + 12 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
 ∴  x = 1
৪৬.
a + b = 6 হলে, 3ab এর বৃহত্তম মান কত?
  1. 15
  2. 23
  3. 24
  4. 27
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 6 হলে, 3ab এর বৃহত্তম মান কত?

সমাধান:
a = 1, b = 5 হলে,  3ab = 3 × 1 × 5  = 15
a = 2, b = 4 হলে,  3ab = 3 × 4 × 2  = 24
a = 3, b = 3 হলে,  3ab = 3 × 3 × 3  = 27
a = 4, b = 2 হলে,  3ab = 3 × 4 × 2  = 24
a = 5, b = 1 হলে,  3ab = 3 × 5 × 1  = 15
৪৭.
অর্ধ বৃত্তস্থ কোণের মান কত?
  1. ৪৫°
  2. ৯০°
  3. ৬০°
  4. ৩০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ বৃত্তস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
বা, অর্ধবৃত্তস্থ কোণ  এক সরলকোণের অর্ধেক।

∴ অর্ধবৃত্তস্থ কোণ = ৯০°
৪৮.
ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?
  1. 1/x ঘণ্টা
  2. x/y ঘণ্টা
  3. y/x ঘণ্টা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
y/x ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
y/x ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?

সমাধান: 
x মাইল দূরত্ব অতিক্রম করে 1 ঘণ্টায়
1 মাইল দূরত্ব অতিক্রম করে 1/x ঘণ্টায়
∴ y মাইল দূরত্ব অতিক্রম করে y/x ঘণ্টায়
৪৯.
৩, ৭, ১৫, ৩১, ...... পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৩৯
  2. ৪৫
  3. ৫৫
  4. ৬৩
সঠিক উত্তর:
৬৩
উত্তর
সঠিক উত্তর:
৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৭, ১৫, ৩১, ...... পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
৭ - ৩ = ৪
১৫ - ৭ = ৮
৩১ - ১৫ = ১৬

অতএব, পরবর্তী ব্যবধান হবে = ১৬ × ২ 
= ৩২ 

∴ পরবর্তী সংখ্যাটি = ৩১ + ৩২
= ৬৩
৫০.
2x = (1/16) হলে, x এর মান কত?
  1. 4
  2. - 4
  3. 2
  4. - 2
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x = (1/16) হলে, x এর মান কত?

সমাধান: 
2x = (1/16) 
⇒ 2x = 16-1
⇒ 2x = (24)-1
⇒ 2x = 2 -4
⇒ x = - 4
৫১.
একটি সংখ্যা পরপর দুবার ৫% বৃদ্ধি করা হল। সংখ্যাটি শতকরা মোট কত বৃদ্ধি পাবে?
  1. ৫.২৫%
  2. ৮.২৫%
  3. ১০.২৫%
  4. ১২.২৫%
সঠিক উত্তর:
১০.২৫%
উত্তর
সঠিক উত্তর:
১০.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা পরপর দুবার ৫% বৃদ্ধি করা হল। সংখ্যাটি শতকরা মোট কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি ১০০
প্রথমবার বৃদ্ধির পর = ১০০ + ১০০ এর ৫%
= ১০০ + ৫
= ২০

দ্বিতীয়বার বৃদ্ধির পর = ১০৫ + ১০৫ এর ৫%
= ১০৫ + ৫.২৫
= ১১০.২৫

∴ শতকরা বৃদ্ধির হার (১১০.২৫ - ১০০)%
= ১০.২৫%
৫২.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মিশ্রিত করলে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?
  1. ২০ লিটার
  2. ৩০ লিটার
  3. ৪০ লিটার
  4. ৫০ লিটার
সঠিক উত্তর:
৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মিশ্রিত করলে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
৩০ লিটার পরিমাণ মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩।
কেরোসিনের পরিমাণ = ৩০ × (৭/১০) লিটার = ২১ লিটার
পেট্রোলের পরিমাণ = ৩০ × (৩/১০) লিটার = ৯ লিটার

ধরি, ক পরিমাণ পেট্রোল  মিশ্রিত করতে হবে

প্রশ্নমতে,
২১/(৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
∴ ক = ৪০

অতএব, ৪০ লিটার পেট্রোল মেশাতে হবে।
৫৩.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামাল ও সাজিদ প্রতিদ্বন্দিতা করলো। জামাল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। সাজিদ জামালের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ঐ নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছিল?
  1. ১২০০ জন
  2. ১৩৫০ জন
  3. ১৪৯০ জন
  4. ১৫২০ জন
সঠিক উত্তর:
১৪৯০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪৯০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামাল ও সাজিদ প্রতিদ্বন্দিতা করলো। জামাল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। সাজিদ জামালের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ঐ নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
ধরি, মোট ক জন ভোট দিয়েছিলেন।
জামাল ভোট পেয়েছে = ক এর ৪০%
= ০.৪ক
সাজিদ ভোট পেয়েছে = ক - ০.৪ক
= ০.৬ক

সাজিদ ভোট বেশী পেয়েছে = ০.৬ক - ০.৪ক
= ০.২ক

প্রশ্নমতে,
০.২ক = ২৯৮
⇒ ক = ২৯৮/০.২
= ১৪৯০ জন
৫৪.
৯ এর গুণিতকের সেট কেমন সেট ?
  1. সার্বিক সেট
  2. ফাঁকা সেট
  3. সসীম সেট
  4. অসীম সেট
সঠিক উত্তর:
অসীম সেট
উত্তর
সঠিক উত্তর:
অসীম সেট
ব্যাখ্যা
প্রশ্ন:  ৯ এর গুণিতকের সেট কেমন সেট ?

সমাধান:
৯ এর গুণিতক ৯, ১৮, ২৭, ৩৬, ৪৫............ .
তাই উত্তর অসীম সেট হবে।
৫৫.
একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে.মি. ও 6 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 15 বর্গসেমি
  2. 18 বর্গসেমি
  3. 20 বর্গসেমি
  4. 25 বর্গসেমি
সঠিক উত্তর:
15 বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
15 বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে.মি. ও 6 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 5 × 6
= 15 বর্গসেমি