পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes২১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২২
সিলেবাস
১) ভাষাগত যৌক্তিক বিচার। ২) সমস্যা সমাধান। ৩) বানান ও ভাষা। সোর্সঃ যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
আমার মা তোমার ভাইয়ের বোন। তোমার সাথে আমার মা এর সম্পর্ক কি?
  1. ক) ছেলে
  2. খ) ভাই
  3. গ) ভাবি
  4. ঘ) নানী
সঠিক উত্তর:
খ) ভাই
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাই
ব্যাখ্যা
আমার মা তোমার ভাইয়ের বোন অর্থাৎ আমার মা হল তোমার বোন। অতএব তোমার সাথে আমার মা এর ভাই এর সম্পর্ক।
.
কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে _____,
শূন্য স্থানে নিচের কোন শব্দটি হবে?
  1. ক) কবি
  2. খ) ঘাট
  3. গ) মাঠ
  4. ঘ) উদ্যান
সঠিক উত্তর:
গ) মাঠ
উত্তর
সঠিক উত্তর:
গ) মাঠ
ব্যাখ্যা

কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে মাঠ,
লাইন দুটি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতা থেকে নেওয়া হয়েছে।
[বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি]

.
১ম পাইপ ৪ ঘণ্টায় আর ২য় পাইপ ৮ ঘণ্টায় একটি পুকুর পূর্ণ করতে পারে।যদি উভয় পাইপ একত্রে কাজ করে তাহলে পুকুরটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ক) ২ ঘণ্টা ৪০ মিনিট
  2. খ) ৬ ঘণ্টা ৩০ মিনিট
  3. গ) ৪ ঘণ্টা ৪০ মিনিট
  4. ঘ) ৭ ঘণ্টা ২০ মিনিট
সঠিক উত্তর:
ক) ২ ঘণ্টা ৪০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ ঘণ্টা ৪০ মিনিট
ব্যাখ্যা

১ম পাইপ ১ ঘণ্টায় পূর্ণ করে ১/৪ অংশ
২য় পাইপ ১ ঘণ্টায় পূর্ণ করে ১/৮ অংশ
উভয় পাইপ ১ ঘণ্টায় পূর্ণ করে ( ১/৪ + ১/৮ ) = ৩/৮ অংশ
পুকুরটি পূর্ণ হতে সময় লাগে ৮/৩ ঘণ্টা বা ২ ঘণ্টা ৪০ মিনিট।

.
নৈরাশ্যবাদী শব্দের অর্থ কি?
  1. ক) হতাশ ব্যক্তি
  2. খ) লুকিয়ে থাকা
  3. গ) লুপ্ত ব্যক্তি
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ক) হতাশ ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) হতাশ ব্যক্তি
ব্যাখ্যা

নৈরাশ্যবাদী শব্দের অর্থ হতাশ ব্যক্তি, নিরাশ ব্যক্তি
[বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি; পৃষ্ঠা নং২৯২]

.
বারি-রূপ কর তুমি; এ মিনতি,
গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
এখানে কত গুলো যতি চিহ্নের ভুল আছে?
  1. ক) ২ টি
  2. খ) ১ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ০ টি
সঠিক উত্তর:
ঘ) ০ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০ টি
ব্যাখ্যা

বারি-রূপ কর তুমি; এ মিনতি,
গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
লাইন দুইটি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতা থেকে নেওয়া হয়েছে।
এখানে কোনো যতি চিহ্নের ভুল নেই

.
বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগে ______ শিক্ষার উন্নয়ন ছাড়া উন্নতি সম্ভব নয়।
  1. ক) সাধারণ
  2. খ) প্রাথমিক
  3. গ) কারিগরি
  4. ঘ) তান্ত্রিক
সঠিক উত্তর:
গ) কারিগরি
উত্তর
সঠিক উত্তর:
গ) কারিগরি
ব্যাখ্যা
বর্তমানে যান্ত্রিক সভ্যতার যুগে উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার উন্নতি করতে হবে।কারণ, কারিগরি শিক্ষা আমাদের এই যান্ত্রিক সভ্যতাকে আরো উন্নত করবে।
.
আগামী পরশু মাহির জন্ম দিন। পরের সপ্তাহের সেই দিনে একটি অনুষ্ঠান আছে। আজ শনিবার হলে অনুষ্ঠানের পরের দিন কি বার হবে?
  1. ক) মঙ্গলবার
  2. খ) রবিবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
ক) মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
ক) মঙ্গলবার
ব্যাখ্যা
আজ শনিবার হলে আগামী পরশু হবে সোমবার। পরের সপ্তাহের সোমবার অনুষ্ঠান হবে আর অনুষ্ঠানের পরের দিন হল মঙ্গলবার।
.
প্রতি এক ঘণ্টায় কতবার ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা পরস্পর ১৮০° কোণে অবস্থান করে?
  1. ক) ৪ বার
  2. খ) ৩ বার
  3. গ) ১ বার
  4. ঘ) ২ বার
সঠিক উত্তর:
গ) ১ বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ বার
ব্যাখ্যা

প্রতি এক ঘণ্টায় ১ বার ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা পরস্পর ১৮০° কোণে অবস্থান করে।
যখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ৩০ মিনিট এর ব্যবধান থাকে তখন ১৮০° কোণে অবস্থান করে।

.
“পুত্র” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ধেনু
  2. খ) পরভৃত
  3. গ) সুত
  4. ঘ) জনক
সঠিক উত্তর:
গ) সুত
উত্তর
সঠিক উত্তর:
গ) সুত
ব্যাখ্যা

পুত্র শব্দের সমার্থক শব্দ
ছেলে
সুত
পুত্র
নন্দন
(বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) পৃষ্ঠা নং ১৮৭)

১০.
নিচের কোন বানান টি সঠিক?
  1. ক) Foreign
  2. খ) Foreine
  3. গ) Farieng
  4. ঘ) Folt
সঠিক উত্তর:
ক) Foreign
উত্তর
সঠিক উত্তর:
ক) Foreign
ব্যাখ্যা
Foreign শব্দের অর্থ বৈদেশিক।Foreign শব্দটির বানান সঠিক। অন্য অপশন গুলোর সঠিক অর্থ নেই এবং বানান ভুল।
১১.
১৯১৯ সালের ১ জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে ঐ বছরের ৩১ ডিসেম্বর কি বার ছিল?
  1. ক) শনিবার
  2. খ) শুক্রবার
  3. গ) রবিবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
খ) শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
খ) শুক্রবার
ব্যাখ্যা
১৯১৯ সাল লিপ ইয়ার নয়। লিপ ইয়ার বাদে সাধারণ সালের বছরের ১ম দিন আর শেষ দিন একই দিন হয়। তাই ১৯১৯ সালের ৩১ ডিসেম্বর শুক্রবার ছিল।
১২.
২০০৪ সালের ১ জুন যদি রবিবার হয়, তাহলে ২০০৫ সালের একই তারিখ কি বার হবে?
  1. ক) রবিবার
  2. খ) শনিবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) সোমবার
সঠিক উত্তর:
ঘ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোমবার
ব্যাখ্যা
২০০৫ সাল লিপ ইয়ার নয়। মোট দিন সংখ্যা ৩৬৫ দিন বা ৫২ সপ্তাহ ১ দিন। সুতরাং একই তারিখ আগের বছর থেকে ১ দিন বেশি হবে।অতএব, ২০০৪ সালের ১ জুন যদি রবি বার হয়, তাহলে ২০০৫ সালের ১ জুন সোমবার হবে।
১৩.
৫ টা ১৫ মিনিট সময়ে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হয়?
  1. ক) -৩৭.৫°
  2. খ) ৩৮.৫°
  3. গ) ৬৭.৫°
  4. ঘ) ৩৭°
সঠিক উত্তর:
গ) ৬৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৭.৫°
ব্যাখ্যা

আমরা জানি মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H) ÷ ২|°
= |(১১ × ১৫ - ৬০ × ৫) ÷ ২|° = ৬৭.৫°

১৪.
‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?
  1. ক) পুতুল ননীর
  2. খ) পুতুল তুলীর
  3. গ) নীলতুরপুর
  4. ঘ) ননীর পুতুল
সঠিক উত্তর:
ঘ) ননীর পুতুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ননীর পুতুল
ব্যাখ্যা
এখানে ‘ননীর পুতুল’ ছাড়া অন্য কোনো শব্দের পূর্ণ অর্থ নেই।তাই ‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে ‘ননীর পুতুল’ শব্দ পাওয়া যায়।
১৫.
৬০০মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ৭২ কি.মি. বেগে চলে। যদি উহা ১২০ সেকেন্ডে একটি সুড়ঙ্গ অতিক্রম করে তবে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২৪০০ মিটার
  2. খ) ১৮০০ মিটার
  3. গ) ২০০০ মিটার
  4. ঘ) ১৫০০ মিটার
সঠিক উত্তর:
খ) ১৮০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০০ মিটার
ব্যাখ্যা

ধরি, সুড়ঙ্গের দৈর্ঘ্য x মিটার
আমরা জানি,
বেগ ( v ) = সরণ(s)/ সময়(t)
এখানে বেগ = ( ৭২ × ১০০০ )/৩৬০০ = ২০ মি./সে.
সরণ = ৬০০ + x
সময় = ১২০ সে
প্রশ্নমতে,
⇒ ( ৬০০ + x )/১২০ = ২০
⇒ x = ১৮০০ মিটার

১৬.
খুলনা থেকে বরিশালের দূরত্ব ৪০০ মাইল। খুলনা থেকে একটি বাস ২ ঘণ্টায় ১ম ৮০ মাইল যাওয়ার পরে পরবর্তী ৩২০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?
  1. ক) ২ ঘণ্টা
  2. খ) ৪ ঘণ্টা
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ১০ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ ঘণ্টা
ব্যাখ্যা

বাসটি গড়ে ৫০ মাইল যায় ১ ঘণ্টায়
৪০০ মাইল যায় ৪০০ ÷ ৫০ = ৮ ঘণ্টায়
১ম ৮০ মাইল যেতে সময় লাগে ২ ঘণ্টা
∴পরবর্তী ৩২০ মাইল যেতে সময় লাগে ( ৮ - ২) = ৬ ঘণ্টা।

১৭.
আমি জন্মেছি বাংলায়, আমি _____ কথা বলি।
  1. ক) বাংলায়
  2. খ) ইংরেজিতে
  3. গ) আরবিতে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) বাংলায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলায়
ব্যাখ্যা

মানুষ তার মাতৃ ভূমির মাতৃভাষায় কথা বলে, যেহেতু আমার জন্মভূমি বাংলাদেশ তাই আমি বাংলাতে কথা বলি।
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি।

১৮.
নিচের কোনটি ভিন্ন প্রকৃতির?
  1. ক) গোলক
  2. খ) বৃত্ত
  3. গ) উপবৃত্ত
  4. ঘ) ত্রিভুজ
অনির্ধারিত
ব্যাখ্যা

দুইভাবে চিন্তা করলে দুইটা উত্তর ধরা যায়।
১) ত্রিভুজ ছাড়া বাকিগুলোতে কোণ নেই। সে হিসেবে ত্রিভুজ উত্তর হয়।
২) আবার, এখানে একমাত্র গোলকই ত্রিমাত্রিক। বাকিগুলো দ্বিমাত্রিক।

মানসিক দক্ষতার প্রশ্নগুলোতে প্রায়ই এরকম প্রশ্ন আসে। কোনটাকেই ভুল বলা সম্ভব হয় না। এটার উত্তর বাতিল করা হল। আমরা এই ধরণের প্রশ্নগুলো এখন থেকে পরীক্ষায় না দেয়ার চেষ্টা করব।

১৯.
Medicine is to dispensary, as _______ is to library.
  1. ক) Patient
  2. খ) Hospital
  3. গ) Doctor
  4. ঘ) Books
সঠিক উত্তর:
ঘ) Books
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Books
ব্যাখ্যা

Medicine(ঔষধ) থাকে dispensary( ঔষধের দোকান) এ।
তেমন ভাবে Books (বই) থাকে libray(পাঠাগার) এ

২০.
বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে কোন জন ভিন্ন ধরনের?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) সুনীল গঙ্গোপাধ্যায়
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
গ) তাজউদ্দীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ, হুমায়ুন আজাদ হলেন বিশিষ্ট সাহিত্যিক আর তাজউদ্দীন আহমদ হলেন বিশিষ্ট রাজনীতিবিদ।
২১.
একটি ঘড়িতে ৮ টার ঘণ্টা ধ্বনি ঠিক ৮টায় শুরু করে বাজতে ৭ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘণ্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ক) ১১ সেকেন্ড
  2. খ) ১২ সেকেন্ড
  3. গ) ১০ সেকেন্ড
  4. ঘ) ১৩ সেকেন্ড
সঠিক উত্তর:
ক) ১১ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ সেকেন্ড
ব্যাখ্যা

আমরা জানি,
৮ টার সময় ৮ টা ঘণ্টা ধ্বনি হয় আবার ১২ টার সময় ১২ টা ঘণ্টা ধ্বনি।
যখন ৮ টা বাজে তখন ১ টা ঘণ্টা ধ্বনি হয় এবং পরবর্তী ৭ টা ঘণ্টা ধ্বনি হয় ৭ সেকেন্ডে।
অর্থাৎ ঘণ্টা ধ্বনির মধ্যে ব্যবধান ১ সেকেন্ড করে।
একই ভাবে ১২ টার সময় ১টি ঘণ্টা বাজার পর বাকি ১১ টা ঘণ্টা ধ্বনি বাজতে ১১ সেকেন্ড সময় লাগবে।

২২.
শব্দ : কম্পন :: ______ : বই?
  1. ক) জ্ঞান
  2. খ) কলেজ
  3. গ) নম্রতা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) জ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
ক) জ্ঞান
ব্যাখ্যা

শব্দের উৎস হল কম্পন
বই হল জ্ঞানের উৎস