পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭৬
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১১ [রাউন্ড – ৩] পরীক্ষার টপিক: ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১৯ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৭৬ প্রশ্ন

.
মাত্রাহীন বর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ কতটি?
  1. ৫টি
  2. ৮টি
  3. ৭টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

মাত্রাহীন বর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ ৬ টি। 

• বর্ণ :
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
চর্যাপদের আবিষ্কারক কে?
  1. সুকুমার সেন
  2. ড. হরপ্রসাদ শাস্ত্রী
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. বিজয়চন্দ্র মজুমদার
সঠিক উত্তর:
ড. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ড. হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা

চর্যাপদের আবিষ্কারক হচ্ছেন ড. হরপ্রসাদ শাস্ত্রী। 

চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ (ধর্ম চর্চা)।
- ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
- চর্যাপদের পদ সংখ্যা: ৫০টি। তবে সুকুমার সেন মনে করেন পদসংখ্যা ৫১টি।
- উদ্ধারকৃত পদের সংখ্যা: চর্যাপদের সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়।
- অনুদ্ধারকৃত/বিলুপ্ত পদের সংখ্যা: সাড়ে ৩টি। প্রাপ্ত সাড়ে ৪৬টি পদের মধ্যে ভুসুকুপা রচিত ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির ৬টি পদ পাওয়া গেছে কিন্তু বাকি ৪টি পদ পাওয়া যায়নি।
- এছাড়াও চর্যাপদের ২৪নং (কাহ্নপা রচিত), ২৫নং (তন্ত্রীপা রচিত) এবং ৪৮নং (কুক্কুরীপা রচিত) পদগুলো পাওয়া যায়নি।

- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
- ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
- বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।
- ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।
- বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।


উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
‘শীতার্ত’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. শীত + ঋত
  2. শীত + আর্ত
  3. শীত + হৃত
  4. শীত + ঝৃত
সঠিক উত্তর:
শীত + ঋত
উত্তর
সঠিক উত্তর:
শীত + ঋত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) শীত + ঋত

সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।

সন্ধি তিন প্রকার:
- স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।
- 'সূর্যোদয়' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে সূর্য + উদয়। 'সূর্যোদয়' শব্দটি স্বরসন্ধির উদাহরণ।

স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
- যেমন:
  - শুভ + ইচ্ছা = শুভেচ্ছা,
  - সূর্য + উদয় = সূর্যোদয়,
  - মহা + ঋষি = মহর্ষি,
  - শীত + ঋত = শীতার্ত,
  - জন + এক = জনৈক,
  - বন + ওষধি = বনৌষধি,
  - প্রতি + এক = প্রত্যেক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
‘ঘরে-বাইরে’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র নয় কোনটি?
  1. সন্দীপ
  2. তিলোত্তমা
  3. নিখিলেশ
  4. বিমলা
সঠিক উত্তর:
তিলোত্তমা
উত্তর
সঠিক উত্তর:
তিলোত্তমা
ব্যাখ্যা

তিলোত্তমা ‘ঘরে-বাইরে’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র নয়। 
তিলোত্তমা দুর্গেশনন্দিনী উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র। 

ঘরে-বাইরে উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস।
- ১৯১৬ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- উপন্যাসটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত।
- ঘরে-বাইরে উপন্যাসের সাথে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অটো' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ।
- তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক, সমাপ্তি মিলনাত্মক কিন্তু রবীন্দ্রনাথের কাহিনি সকরুণ, সিরিয়াস।

উল্লেখযোগ্য চরিত্র:
- নিখিলেশ,
- বিমলা,
- সন্দীপ।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম ভিখারিণী।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- বৌ ঠাকুরাণীর হাট,
- প্রজাপতির নির্বন্ধ,
- ঘরে বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চতুরঙ্গ,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
‘পঞ্চতন্ত্র’ গ্রন্থকে কোন সাহিত্যের অংশ বলা হয়?
  1. রোমান্টিক সাহিত্য
  2. নাট্য সাহিত্য
  3. রম্য সাহিত্য
  4. ট্র্যাজেডি সাহিত্য
সঠিক উত্তর:
রম্য সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
রম্য সাহিত্য
ব্যাখ্যা

‘পঞ্চতন্ত্র’ গ্রন্থকে রম্য সাহিত্যের অংশ বলা হয়। 

সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ (১৯৫২):
- দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন।
- প্রথম পর্বে ৩৪, দ্বিতীয় পর্বে ৩১, মোট ৬৫টি রচনার সংকলন।
- উল্লেখযোগ্য রচনা: বই কেনা, মোপাসাঁ, চেখফ্-রবীন্দ্রনাথ, বিদেশে, মেশেদিনী, অনুবাদ সাহিত্য, অর্থং অর্থং ইত্যাদি।
- এইসব প্রবন্ধ 'বসুমতী' ও 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
- প্রবন্ধগুলোর মধ্যে মুজতবা আলীর বিশেষ ও সরস গদ্যশৈলীর পরিচয় মেলে। তাছাড়া বিচিত্র বিষয় প্রীতির নিদর্শন পাওয়া যায়।
- গ্রন্থটিকে রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়।

অন্য উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলন:
- কালান্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন।
- শাশ্বত বঙ্গ: কাজী আবদুল ওদুদ রচিত বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের বিশেষভাবে উল্লেখযোগ্য একটি গ্রন্থ।

সৈয়দ মুজতবা আলী:
- তিনি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তাঁর একটি অনবদ্য গ্রন্থ 'পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা'।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
উপন্যাস: অবিশ্বাস্য, শবনম।
রম্য-রচনা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী।
ছোটগল্পগ্রন্থ: চাচা-কাহিনী, টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
সাধু ভাষারীতিতে কোন ধরনের শব্দের ব্যবহার বেশি?
  1. সংস্কৃত শব্দ
  2. দেশী শব্দ
  3. ইংরেজি শব্দ
  4. তদ্ভব শব্দ
সঠিক উত্তর:
সংস্কৃত শব্দ
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত শব্দ
ব্যাখ্যা

• সাধু ভাষারীতির বৈশিষ্ট্য: 
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

উৎস: অষ্টম শ্রেণির ব্যাকরণ বই এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
"ফুলবাগিচা" গ্রন্থটির রচয়িতা কে? 
  1. শামসুন্নাহার মাহমুদ
  2. বেগম রোকেয়া
  3. চন্দ্রাবতী 
  4. সুফিয়া কামাল 
সঠিক উত্তর:
শামসুন্নাহার মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
শামসুন্নাহার মাহমুদ
ব্যাখ্যা

"ফুলবাগিচা" গ্রন্থটির রচয়িতা হচ্ছে শামসুন্নাহার মাহমুদ। 

শামসুন্নাহার মাহমুদ:
• শামসুন্নাহার মাহমুদ ছিলেন একজন (১৯০৮-১৯৬৪) শিক্ষাবিদ ও লেখক।
• তিনি ডায়েসিমন কলেজ থেকে আই এ (১৯২৮), প্রাইভেটে ডিস্টিংকশনসহ বিএ (১৯৩২) এবং এম এ (১৯৪২) পাস করেন। বি এ পাস করার পর বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুল থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। পরে তিনি বেগম রোকেয়ার নারীশিক্ষা ও নারীমুক্তি আন্দোলনের অংশীদার হন।

• শামসুন্নাহারের প্রথম লেখা কবিতা প্রকাশিত হয় কিশোরদের ‘আঙ্গুর’ নামক মাসিক পত্রিকায়।
• আই.এ পড়ার সময় তিনি নওরোজ ও আত্মশক্তি পত্রিকার মহিলা বিভাগ সম্পাদনা করতেন। কলকাতা থেকে প্রকাশিত বুলবুল (১৯৩৩) পত্রিকা হবীবুল্লাহ্ বাহার ও শামসুন্নাহার যুগ্মভাবে সম্পাদনা করেন। তাঁর লেখায় সমাজ ও সংস্কৃতি-প্রীতির প্রকাশ ঘটেছে।
• কাজী নজরুল তাঁর সিন্ধু-হিন্দোল (১৯২৭) কাব্যখানি ‘বাহার-নাহার’কে উৎসর্গ করেন।
• নারী শিক্ষা ও নারী আন্দোলনের পথিকৃৎ শামসুন্নাহার মাহমুদকে ১৯৮১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবার জন্য মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করেন।
• ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার বেগম শামসুন নাহার মাহমুদকে মরণোত্তর, ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো:
- পুণ্যময়ী,
- ফুলবাগিচা,
- বেগম মহল,
- রোকেয়া জীবনী,
- শিশুর শিক্ষা,
- আমার দেখা তুরষ্ক,
- নজরুলকে যেমন দেখেছি ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।

.
উইলিয়াম কেরি রচিত কাব্যগ্রন্থ কোনটি? 
  1. বত্রিশ সিংহাসন
  2. হিতোপদেশ
  3. লিপিমালা
  4. ইতিহাসমালা
সঠিক উত্তর:
ইতিহাসমালা
উত্তর
সঠিক উত্তর:
ইতিহাসমালা
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) ইতিহাসমালা

ফোর্ট উইলিয়াম কলেজ:
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের উদ্দেশ্যে ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।
- এই কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্ররিামপুর মিশনের পাদরি এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। তিনি তাঁর অধীনস্ত দু-জন পণ্ডিত এবং ছয় জন সহকারী পণ্ডিতের সহযোগিতায় বাংলা গদ্যে কলেজের পাঠোপযোগী পুস্তক রচনায় আত্মনিয়োগ করেন।
- তাঁদের এই প্রচেষ্টার ফলাফল দিয়েই বাংলা গদ্যের অনুশীলনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা নিরূপণ করা হয়।

ফোর্ট উইলিয়ামের পর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের লেখক ও কাব্যগ্রন্থ:
- কেরি রচিত: কথোপকথন (১৮০১); ইতিহাসমালা (১৮১২)।
- রামরাম বসু রচিত: রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১); লিপিমালা (১৮০২)।
- গোলোকথান শর্মা রচিত: হিতোপদেশ (১৮০২)।
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত: বত্রিশ সিংহাসন (১৮০২); হিতোপদেশ (১৮০৮); রাজাবলি (১৮০৮); প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)।
- তারিণীচরণ মিত্র রচিত: ওরিয়েন্টাল ফেবুলিস্ট (১৮০৩)।
- রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)।
- চণ্ডীচরণ মুন্শী রচিত: তোতা ইতিহাস (১৮০৫)।
- হরপ্রসাদ রায় রচিত: পুরুষ পরীক্ষা (১৮১৫)।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
মুনীর চৌধুরী রচিত ’কবর’ নাটকের প্রেক্ষাপট কী?
  1. গণঅভ্যুত্থান 
  2. স্বাধীনতা যুদ্ধ
  3. ভাষা আন্দোলন
  4. কৃষক আন্দোলন
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
ব্যাখ্যা

‘কবর’ নাটকের পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন উপর ভিত্তি করে রচিত। 

'কবর' নাটক:
- 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়। নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা,
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০.
’একাত্তরের চিঠি’ কী ধরনের রচনা?
  1. নাটক
  2. পত্র সংকলন
  3. উপন্যাস
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
পত্র সংকলন
উত্তর
সঠিক উত্তর:
পত্র সংকলন
ব্যাখ্যা

‘একাত্তরের চিঠি’ পত্র সংকলন: 
- একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮২ টি চিঠির একটি সংকলন।
- দৈনিক প্রথম আলো ও গ্রামীনফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথমা প্রকাশন থেকে প্রথম প্রকাশিত হয় (চৈত্র, ১৪১৫ বঙ্গাব্দ) মার্চ ২০০৯ এ।
- এই সংকলনের সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন আমীন আহম্মেদ চৌধুরী, রশীদ হায়দার, সেলিনা হোসেন, নাসির উদ্দীন ইউসুফ।

উৎস: ‘একাত্তরের চিঠি’।

১১.
'সমাস' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. রূপতত্ত্বে
  3. বাক্যতত্ত্বে
  4. অর্থতত্ত্বে
সঠিক উত্তর:
রূপতত্ত্বে
উত্তর
সঠিক উত্তর:
রূপতত্ত্বে
ব্যাখ্যা

'সমাস' ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। 

সমাস:
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। 
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষপে করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১২.
চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
  1. কাহ্নপা
  2. ভুসুকুপা
  3. লুইপা
  4. দিগন্তপা
সঠিক উত্তর:
লুইপা
উত্তর
সঠিক উত্তর:
লুইপা
ব্যাখ্যা

চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হচ্ছে লুইপা। 

লুইপা:
- লুইপা প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের একজন কবি।
- মুহাম্মদ শহীদুল্লার অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইপা জীবিত ছিলেন।
- হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক।
- লুইপা চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেন।

তাঁর রচিত চর্যার প্রথম পদটি:
কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।

চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নপা, তিনি মোট ১৩ টি পদ রচনা করেন। তাঁর মধ্যে ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা হচ্ছেন ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৩.
'নীল-দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করেন কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. পাদ্রি জেমস লং
  4. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

'নীল-দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 

নীল-দর্পণ:
- 'নীল-দর্পণ' (১৮৬০) দীনবন্ধু মিত্র রচিত শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
- সমকালের নীলচাষ ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু।
- নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
- মাইকেল মধুসূদন দত্ত 'A Native' ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেন ও নাম দেন 'Nil Darpan or The Indigo Planting Mirror' (1861) এবং পাদ্রি জেমস লং তা প্রকাশ করে আদালত কর্তৃক অর্থদণ্ডে দণ্ডিত হন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল-দর্পণকে 'আঙ্কল টমস কেবিন'-এর সঙ্গে তুলনা করেন।
- নাটকটি রচনাকাল থেকে আজ পর্যন্ত জাতীয় চেতনার পথিকৃৎ হয়ে আছে।
- এটিই বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক।
- ১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৪.
কোন কবিতাটি ‘রাখালী’ কাব্যের অন্তর্গত?
  1. কবর
  2. ধানখেত
  3. নক্সী কাঁথার মাঠ
  4. মাটির কান্না
সঠিক উত্তর:
কবর
উত্তর
সঠিক উত্তর:
কবর
ব্যাখ্যা

কবর কবিতাটি ‘রাখালী’ কাব্যের অন্তর্গত। 

‘রাখালী’ কাব্যগ্রন্থ:
- জসীম উদ্‌দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ রাখালী।
- কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- এতে মোট ১৯টি কবিতা সংকলিত হয়েছে।
- বিখ্যাত ‘কবর’ কবিতাটি এই কাব্যের অন্তর্ভুক্ত।

জসীম উদ্‌দীন:
- জন্ম: ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে।
- পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রাম।
- কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নক্সী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা  এবং বাংলাপিডিয়া।

১৫.
What does the idiom “a bolt from the blue” mean?
  1. A funny casual deep feeling
  2. A daily routine activity
  3. An unexpected sudden event
  4. A common usual situation
সঠিক উত্তর:
An unexpected sudden event
উত্তর
সঠিক উত্তর:
An unexpected sudden event
ব্যাখ্যা

The correct answer is - গ) An unexpected sudden event

A bolt from the blue
English Meaning: a sudden and unexpected event or piece of news.
Bangla Meaning: অপ্রত্যাশিত ঘটনা বা খবর; বিনামেঘে বজ্রপাত।
Ex. Sentence:
- The news of his accident was like a bolt from the blue.
- The sudden news of his resignation was a bolt from the blue for everyone in the office.

Source: Live MCQ Lecture.

১৬.
What is the feminine form of “Stallion”?
  1. Mare
  2. Merman
  3. Bitch
  4. Nanny goat
সঠিক উত্তর:
Mare
উত্তর
সঠিক উত্তর:
Mare
ব্যাখ্যা

The correct answer is - ক) Mare
Mare (feminine gender) - ঘোটকী। 
- এর masculine gender হচ্ছে Stallion (ঘোড়া)।

Other options
Mermaid (feminine) - মৎসকুমারী।
- এর masculine gender হচ্ছে Merman (মৎসকুমার)। 

Dog (masculine) - কুকুর।
- এর feminine gender হচ্ছে Bitch (স্ত্রীজাতীয় কুকুর)। 

Goat (masculine) - (পুরুষ ছাগল)
- এর feminine gender হচ্ছে Nanny goat (মহিলা ছাগল)।

​Source: 1. Merriam-Webster Dictionary. 
​2. Accessible Dictionary by Bangla Academy.

১৭.
She said, "I saw the movie yesterday." (Indirect speech)
  1. She said that she saw the movie yesterday.
  2. She said that she has seen the movie yesterday.
  3. She said that she will see the movie the previous day.
  4. She said that she had seen the movie the previous day.
সঠিক উত্তর:
She said that she had seen the movie the previous day.
উত্তর
সঠিক উত্তর:
She said that she had seen the movie the previous day.
ব্যাখ্যা

The correct answer is - ঘ) She said that she had seen the movie the previous day

Direct Speech থেকে  Indirect Speech করার ক্ষেত্রে:
Direct Speech-এ যদি বাক্যটি Simple Past Tense-এ হয় এবং yesterday শব্দ থাকে, তাহলে Indirect Speech-এ তা Past Perfect Tense-এ পরিবর্তিত হয় এবং yesterday এর স্থানে the previous day ব্যবহার করা হয়।
Example:
Direct: She said, "I saw the movie yesterday." 
Indirect: She said that she had seen the movie the previous day

More Example:
Direct: He said, "I came yesterday."
Indirect: He said that he had come the previous day.

Other options
ক) She said that she saw the movie yesterday.
এখানে tense পরিবর্তন হয়নি; past tense "saw" আছে, কিন্তু indirect speech-এ past tense পরিবর্তন হয়ে past perfect হবে। 

খ) She said that she has seen the movie yesterday.
এখানে has seen ব্যবহার করা হয়েছে, কিন্তু direct speech past tense কিন্তু indirect speech-এ past perfect হবে। 

গ) She said that she will see the movie the previous day.
এখানে future tense “will see” ব্যবহার করা হয়েছে, যা ভুল।

১৮.
'Appear at' means -
  1. To perform on stage
  2. To be present at a place
  3. To vanish suddenly
  4. To argue with someone
সঠিক উত্তর:
To be present at a place
উত্তর
সঠিক উত্তর:
To be present at a place
ব্যাখ্যা

Appear at
- English Meaning: To start to be seen or to be present.
- Bangla Meaning: দেখা দেওয়া; প্রকাশ পেতো; উপস্থিত হওয়া; প্রতীয়মান হওয়া।

Example Sentences:
- He will appear at the board exams next month.
- Many students appear at the scholarship test every year.

Source: Cambridge Dictionary.

১৯.
Neither the salesmen nor the marketing manager ______ in favor of the system.
  1. are
  2. is
  3. have been
  4. had been
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

The correct answer is - খ) is
Complete sentence: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

Neither…nor ব্যবহার করলে verb সর্বদা শেষের subject অনুযায়ী হয়।
- যদি শেষের subject singular → singular verb
- যদি শেষের subject plural → plural verb

Neither + singular noun/pronoun + nor + singular noun/pronoun হলে singular verb হবে।
Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

Neither + singular/plural + nor + plural noun হলে plural verb হবে।
Example: Neither Rahi nor his friends are qualified for the job.

Either/neither যখন or/nor ছাড়া ব্যবহৃত হয়, তখন singular হিসাবেই ধরা হয়।
উদাহরণ: Either of you takes a vacation now, we will not be able to finish the work.

Other options
ক) are
এটি plural verb, কিন্তু Neither…nor… singular হিসেবে ব্যবহার হলে ভুল। 

গ) have been
এটি present perfect plural verb, singular subject-এ ব্যবহার হয় না। 

ঘ) had been
এটি past perfect singular/plural নির্ভর করে, কিন্তু present context-এ এটি ব্যবহার করা হয়নি।

২০.
He reluctantly admitted _____ knowing her.
  1. of
  2. at
  3. to
  4. between
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

The correct answer is - গ) to
The complete sentence: He reluctantly admitted to knowing her.

Admit to (phrasal verb)
- English Meaning: Admitted to; admitting to; admits to.
- Bangla Meaning: স্বীকার করা; স্বীকারোক্তি করা।

Example Sentences:
- He reluctantly admitted to knowing her.
- He admitted to his guilt.

Admit of (phrasal verb)
English Meaning: To allow something or make it possible.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।

Example Sentences:
- Your conduct admits of no excuse.
- A question that admits of two possible answers.

Source:
1. Merriam-Webster Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.

২১.
Which of the following is correct?
  1. He had a strong headache.
  2. He had a bad headache.
  3. He had a light headache.
  4. He had an headache.
সঠিক উত্তর:
He had a bad headache.
উত্তর
সঠিক উত্তর:
He had a bad headache.
ব্যাখ্যা

The correct answer is - খ) He had a bad headache.

মাথা ব্যথার তীব্রতা বোঝাতে সাধারণত severe, chronic, bad, splitting, acute ব্যবহার করা হয়।

উল্লেখ্য - এখানে article 'a' থাকার কারণে severe হবে না।

Other options
ক) He had a strong headache.
সাধারণভাবে ইংরেজিতে headache প্রকাশ করতে bad headache ব্যবহার করা হয়।
তাই এটি সাধারণ ব্যবহার বা standard English-এর জন্য সঠিক নয়।

গ) He had a light headache.
এখানে light headache ব্যবহার করা হয়েছে, যা uncommon এবং formal context-এ কম ব্যবহৃত। 

ঘ) He had an headache.
এখানে an headache ভুল, কারণ headache vowel দিয়ে শুরু হয় না, a headache হবে।

​Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২২.
Who delivered the famous “I Have a Dream” speech?
  1. Jesse Jackson
  2. Ralph Abernathy
  3. Frederick Douglass
  4. Martin Luther King Jr.
সঠিক উত্তর:
Martin Luther King Jr.
উত্তর
সঠিক উত্তর:
Martin Luther King Jr.
ব্যাখ্যা

The correct answer is - ঘ) Martin Luther King Jr.

Martin Luther King Jr.:
- Martin Luther King Jr. মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।

Notable Works:
- I Have A Dream (Speech)

Source: Britannica.

২৩.
What does “Maiden speech” mean?
  1. Casual speech
  2. Last speech
  3. Median speech
  4. First speech
সঠিক উত্তর:
First speech
উত্তর
সঠিক উত্তর:
First speech
ব্যাখ্যা

The correct answer is - ঘ) First speech

Maiden speech
English Meaning:
1. A politician's first speech in parliament after becoming a member.
2. The first formal speech made by a British MP in the House of Commons or by a member of the House of Lords.
Bangla Meaning: প্রথম বক্তৃতা বা প্রথম ভাষণ।
Example Sentences:
- I am most grateful for the opportunity to make my maiden speech in this debate.
- CII spoke about referendums in my maiden speech and have done so on a number of other occasions.

Source: Cambridge Dictionary, Collins Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

২৪.
She watched the boat ___ down the river.
  1. floated
  2. floating
  3. floats
  4. None of these
সঠিক উত্তর:
floating
উত্তর
সঠিক উত্তর:
floating
ব্যাখ্যা

The correct answer is - খ) floating
The complete sentence is: She watched the boat floating down the river.

Watch এর পর verb এর base form অথবা verb+ing দুটিই হতে পারে।
- এছাড়া, কোন simple sentence এ দুটি main verb ব্যবহার করা যায় না।

এমন verb-এর পর দুটি structure ব্যবহার হতে পারে:
1. Verb + base form
- যখন কাজটা পুরোপুরি সম্পন্ন হওয়া বা সম্পূর্ণ action বোঝায়।
- Example: He watched the boat float away. (সে দেখল নৌকাটা ভেসে গেল। → পুরো কাজ শেষ)
2. Verb + - ing form
- যখন কাজটা চলমান বা প্রক্রিয়ার মধ্যে থাকা action বোঝায়।
- Example: He watched the boat floating down the river. (সে নৌকাটিকে নদীর স্রোতে ভেসে যেতে দেখছিল। → কাজটা চলমান ছিল)

Source: Collins Dictionary.

২৫.
Who is considered one of the greatest British novelists of the Victorian era?
  1. William Shakespeare
  2. Charles Dickens
  3. Jane Austen
  4. Thomas Hardy
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা

The correct answer is - খ) Charles Dickens

Charles Dickens (1812-1870)
- Charles Dickens ছিলেন একজন ইংরেজ উপন্যাসিক।
- তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
- তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সব ধরনের মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
- প্রযুক্তিগত উন্নতি সহ তাঁর কাজের গুণাবলী তাঁর খ্যাতি বিস্তার করতে সহায়ক হয়েছিল।

Notable Works:
Novels:
- Oliver Twist,
- A Christmas Carol,
- A Tale of Two Cities,
- David Copperfield,
- Great Expectations,
- Dombey and Son,
- Hard Times.

Non-fiction Book:
- American Notes.

Source: Britannica.

২৬.
Which of the following is an antonym of Pragmatic?
  1. Practical
  2. Idealistic
  3. Dilemma 
  4. Reckless 
সঠিক উত্তর:
Idealistic
উত্তর
সঠিক উত্তর:
Idealistic
ব্যাখ্যা

The correct answer is Idealistic.
Idealistic (adjective) (ভাববাদী)

Pragmatic (adjective) 

English Meaning: Solving problems in a sensible way that suits the conditions that really exist now, rather than obeying fixed theories, ideas, or rules.
Bangla Meaning: ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী।

Synonyms:
- Practical (প্রায়োগিক; ব্যবহারিক; ফলিত),
- Realistic (বাস্তববাদী),
- Reasonable (যুক্তিসঙ্গত),
- Naturalistic (বাস্তবমুখী),
- Sensible (সংবেদনশীল)।

Antonyms:
- Impractical (অব্যবহার্য; অব্যবহারিক),
- Unrealistic (অবাস্তব),
- Idealistic (ভাববাদী),
- Visionary (দূরদর্শী; উচ্চাশাপূর্ণ),
- Impossible (অসম্ভব)।

Other Forms:
- Pragmatically [প্র্যাগগ্ন্যাটিক্লি] (adverb) কার্যসিদ্ধতার/প্রয়োগসিদ্ধতার/কার্যোপযোগিতার দিক থেকে।
- Pragmatism [প্র্যাগ্‌গ্নাটিজাম্] (noun) [Uncountable noun]
 1. (দর্শন) কোনো ভাব, প্রত্যয় বা উক্তির সত্যতা বা মূল্যনির্ভর করে মানবকল্যাণের ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতার উপর—এই তত্ত্ব বা বিশ্বাস; প্রয়োগবাদ।
 2. গোঁড়ামি; অনধিকারচর্চা; পণ্ডিতম্মন্যতা।
- Pragmatist [প্র্যাগ্‌গ্নাটিস্ট্] (noun) প্রয়োগবাদী।

Example Sentences:
1. He was highly practical and would come up with pragmatic solutions on various issues.
2. Mr. Trump believes in pragmatic politics, not in ideology.

Other options
- Dilemma (উভয়সংকট),
- Reckless (অগ্রাহ্য করে এমন)।

Source: Live MCQ Lecture.

২৭.
He said, “I can finish the work today. (Indirect Speech)
  1. He said that he will finish the work that day.
  2. He said that he will be finished the work that day.
  3. He said that he can finish the work that day.
  4. He said that he could finish the work that day.
সঠিক উত্তর:
He said that he could finish the work that day.
উত্তর
সঠিক উত্তর:
He said that he could finish the work that day.
ব্যাখ্যা

The correct sentence is: ঘ) He said that he could finish the work that day.

Direct Speech থেকে Indirect Speech করার ক্ষেত্রে,
Direct Speech এর Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech ও past tense এ হবে।
reported speech এর will এর পরিবর্তিত হয়ে would হবে, can হবে could.
Example
- Direct Speech: He said, 'I shall/will be unable to come.'
- Indirect Speech: He said that he would be unable to come.

Other options
ক) He said that he will finish the work that day.
এখানে will ব্যবহার করা হয়েছে, কিন্তু direct speech past tense হওয়ায় indirect speech-এ tense backshift করা উচিত। 

খ) He said that he will be finished the work that day.
এখানে passive/tense ভুল; “will be finished” ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়। 

গ) He said that he can finish the work that day.
এখানে can ব্যবহার করা হয়েছে, যা present/future ability বোঝায়, কিন্তু past tense context-এ could ব্যবহার করা উচিত। 

২৮.
Who wrote the poem “The Charge of the Light Brigade”?
  1. Robert Browning
  2. Alfred Tennyson
  3. William Wordsworth
  4. John Keats
সঠিক উত্তর:
Alfred Tennyson
উত্তর
সঠিক উত্তর:
Alfred Tennyson
ব্যাখ্যা

The correct answer is - খ) Alfred Tennyson

• The Charge of the Light Brigade
- Tennyson রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে এটি প্রকাশিত হয়।
- ১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধ চলাকালে বালাক্লাভা নামক এক রণক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের এক যুদ্ধ সংঘটিত হয়।

• Lord Alfred Tennyson (1809-1892):
- He was a represented/ Lyric poet of the Victorian Age.
- Alfred Tennyson রাজকবি বা Poet Laureate পদে অভিষিক্ত হয়েছিলেন।

• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D' Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

Source: Britannica.

২৯.
Nota Bene means:
  1. To summarize a paragraph
  2. Pay special attention to this
  3. Assignment is optional
  4. Submit it anytime
সঠিক উত্তর:
Pay special attention to this
উত্তর
সঠিক উত্তর:
Pay special attention to this
ব্যাখ্যা

The correct answer is: খ) Pay special attention to this

Nota Bene (N.B.)
- a Latin phrase meaning “note well.”
- English Meaning: Used to draw attention to something important or noteworthy.
- Bangla Meaning: বিশেষভাবে লক্ষ্য করুন; মনোযোগ দিন।
- N.B. is an abbreviation of the Latin expression nota bene and is still sometimes used in academic writing to highlight points of particular importance.

Source: Merriam - Webster Dictionary.

৩০.
They travelled to Savar _____ foot.
  1. by
  2. on
  3. at
  4. to
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা

The correct answer is - খ) on
Complete sentence: They travelled to Savar on foot.

On foot: 
- English meaning: by walking or running
- যদি কেউ কোথাও পায়ে হেঁটে যায়, তখন on foot ব্যবহার হয়।

Example:
- It takes about 30 minutes on foot, or 10 minutes by car.
- My friend always goes home on foot.

৩১.
If I ___ rich, I would travel the world.
  1. was
  2. were
  3. am
  4. had
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা

The correct answer is - খ) were
The complete sentence is : If I were rich, I would travel the world.

এই বাক্যটি একটি অবিশ্বাস্য বা কাল্পনিক শর্তের (unreal condition) ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
- যদি কোনো শর্ত বা পরিস্থিতি কাল্পনিক হয় এবং বর্তমান বা ভবিষ্যৎ সময় বোঝায়, তখন subjunctive mood ব্যবহার করা হয়। 
Subjunctive mood-এ, "I" এর সাথেও "were" ব্যবহার হয় (যদিও সাধারণত "I" এর সাথে "was" ব্যবহৃত হয়)।
Example: If I were a king! 
বাক্যটির অর্থ: "যদি আমি একজন রাজা হতাম!
Subjunctive Mood ব্যবহার করা হয় যখন কোনো সম্ভাব্য বা কাল্পনিক পরিস্থিতি, ইচ্ছা বা পরামর্শ ব্যক্ত করা হয়।
এটি সাধারণত কিছু নির্দিষ্ট ক্রিয়ার পর ব্যবহৃত হয় (যেমন wish, suggest, if, ইত্যাদি)।

Other options
ক) was
এটি casual speech-এ ব্যবহৃত হয়, কিন্তু formal/grammatically correct conditional sentence-এ ভুল। 

গ) am
এটি present tense, unreal condition বোঝায় না।

ঘ) had
এটি past perfect বা Type 3 condition-এ ব্যবহৃত হয়।

৩২.
গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি যা হবে-
  1. উত্তাপ অনেক বেড়ে যাবে
  2. নিম্নভূমি নিমজ্জিত হবে
  3. সাইক্লোনের প্রবণতা বাড়বে
  4. বৃষ্টিপাত কমে যাবে
সঠিক উত্তর:
নিম্নভূমি নিমজ্জিত হবে
উত্তর
সঠিক উত্তর:
নিম্নভূমি নিমজ্জিত হবে
ব্যাখ্যা

• গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি- নিম্নভূমি নিমজ্জিত হবে।

- গ্রীন হাউস ইফেক্টের কারনে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নীচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
- আইসিসি ২০০৭ সালে তার সতর্কীকরণে বলেছে ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সে.মি. বাড়লে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী ১০-১৫ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে। আনুমানিক ৩.৫ কোটি মানুষ তাদের ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে।

• গ্রিন হাউজ প্রভাব:
- ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের ওপর যে বিরুপ প্রভাব ফেলে একেই গ্রিন হাউজ প্রভাব (Green House Effect) বলা হয়।
- গ্রিন হাউস ইফেক্টের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্চে।
- ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমে গলে যাচ্ছে।
- এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর নিম্নভূমি ক্রমশ নিমজ্জিত হবে।
- গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউজ গ্যাস।

• কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে:
- জলীয় বাষ্প,
- কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- মিথেন,
- ওজোন,
- ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি।
- কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস।

উৎস:
১. বাংলাপিডিয়া।
২. ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৩৩.
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত?
  1. নারায়ণগঞ্জ
  2. বগুড়া
  3. ময়মনসিংহ
  4. নড়াইল
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
ব্যাখ্যা

• বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।

• বাংলাদেশ লোকশিল্প জাদুঘর:
- সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত।

⇒ বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের 'বড়সর্দারবাড়ি' নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।
- এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩৪.
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
  1. মার্টিন লুথার কিং
  2. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  3. জর্জ ওয়াশিংটন
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম হলো- আব্রাহাম লিংকন।

• আব্রাহাম লিংকন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান পার্টি।
- তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।

⇒ আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছরের দাসপ্রথা বিলুপ্ত করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির আধুনিকীকরণে তিনি অসামান্য ভূমিকা পালন করেন।
- তিনি ১৮৬৩ সালে দাসপ্রথার বিলুপ্তি ঘোষণা করেন।
- এটি ছিল দাসপ্রথার বিরুদ্ধে নেওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ।

উল্লেখ্য,
⇒ ১৮৬৩ সালের ১৯ নভেম্বর লিংকন পেনসালভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’ প্রজাতন্ত্রবাদ, সমঅধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রবক্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় এই সংজ্ঞাটা দিয়েছিলেন গেটিসবার্গ ভাষণে। তিন মিনিটের কম সময়ের সেই ভাষণকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণের একটি। তার বিখ্যাত উক্তি - '‘Government by the people, for the people, of the people’।

উৎস: History Channel.

৩৫.
সার্কের (SAARC) সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. কাঠমান্ডু
  3. রাজস্থান
  4. থিম্পু
সঠিক উত্তর:
কাঠমান্ডু
উত্তর
সঠিক উত্তর:
কাঠমান্ডু
ব্যাখ্যা

• সার্কের (SAARC) সচিবালয় কাঠমান্ডুতে অবস্থিত।

• SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- সার্কের বর্তমান মহাসচিব হলেন বাংলাদেশের গোলাম সারওয়ার।

উৎস: SAARC ওয়েবসাইট।

৩৬.
ডেভিস কাপ কোন খেলার সাথে জড়িত?
  1. ব্যাডমিন্টন
  2. টেবিল টেনিস
  3. ক্রিকেট
  4. লন টেনিস
সঠিক উত্তর:
লন টেনিস
উত্তর
সঠিক উত্তর:
লন টেনিস
ব্যাখ্যা

• ডেভিস কাপ 'লন টেনিস' খেলার সাথে জড়িত।

• লন টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

⇒ বিশ্বের প্রধান চারটি লন টেনিস প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত। এগুলো হলো:
• অস্ট্রেলিয়ান ওপেন,
• ফ্রেঞ্চ ওপেন/ রোল্যান্ড গ্যারোস,
• উইম্বলডন (ব্রিটিশ ওপেন),
• ইউএস ওপেন।

⇒ ডেভিস কাপ (Davis Cup):
- ডেভিস কাপ পুরুষদের টেনিসের প্রধান আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতাবিশেষ।
- আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কর্তৃক এ প্রতিযোগিতা পরিচালিত হয়।  
- ডেভিস কাপের প্রতিষ্ঠাতা Dwight Davis।

উৎস: ESPN ওয়েবসাইট।

৩৭.
বঙ্গভঙ্গের সময় ________ ছিলেন ভারতের গভর্নর জেনারেল।
  1. লর্ড কার্জন
  2. লর্ড ডালহৌসি
  3. লর্ড মাউন্টব্যাটেন
  4. লর্ড ওয়েলেসলি
সঠিক উত্তর:
লর্ড কার্জন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড কার্জন
ব্যাখ্যা

• বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন ছিলেন ভারতের গভর্নর জেনারেল।

• বঙ্গভঙ্গ:
- বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন — লর্ড কার্জন।
- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
- অপর দিকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সমপ্রদায়ের মধ্যে।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- বঙ্গভঙ্গ রদে হিন্দু সম্প্রদায় খুশি হয়, অপর দিকে মুসলমান সম্প্রদায় মর্মাহত এবং হতাশ হয়।
- ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।

অন্যদিকে,
• লর্ড ওয়েলেসলি ১৭৯৮ থেকে ১৮০৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন।
• ভারতীয় উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তাঁর সময় ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল।
• লর্ড ডালহৌসি ১৮৪৮ সালে স্বত্ব বিলোপ নীতির (ডকট্রিন অব ল্যাপ্স) প্রবর্তন করেন। তবে ডালহৌসির পূর্বেও ব্রিটিশ ভারতে এই নীতির প্রয়োগ ছিলো। ডালহৌসি এই নীতির সর্বাধিক প্রয়োগ করেন।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় ১৮৫৬ সালে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৮.
'বিশ্ব তামাকমুক্ত দিবস' কবে পালিত হয়?
  1. ২০শে মে
  2. ২৯শে মে
  3. ৩১শে মে
  4. ২৭শে মে
সঠিক উত্তর:
৩১শে মে
উত্তর
সঠিক উত্তর:
৩১শে মে
ব্যাখ্যা

• বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

অন্যদিকে,
- ২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস।
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।

উৎস: Britannica.

৩৯.
জামাল নজরুল ইসলাম কে ছিলেন?
  1. একজন অর্থনীতিবিদ
  2. একজন বৈজ্ঞানিক
  3. একজন ফুটবল খেলোয়াড়
  4. একজন রাজনীতিবিদ
সঠিক উত্তর:
একজন বৈজ্ঞানিক
উত্তর
সঠিক উত্তর:
একজন বৈজ্ঞানিক
ব্যাখ্যা

• জামাল নজরুল ইসলাম ছিলেন একজন বৈজ্ঞানিক।

• বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম:
- বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম।
- পেশাগতভাবে তিনি ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, এবং তাঁর গবেষণার ক্ষেত্র ছিল আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব।
- আইনষ্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স, কসমোলজি ও মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের মতো জটিল বিষয় নিয়ে করেছেন মৌলিক গবেষণা।
- তিনি ১৯৩৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন।
- ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তাঁর বই ’দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স’ বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় তাঁর সবচেয়ে বিখ্যাত বই ⎯ 'কৃষ্ণগহ্বর’ (ব্ল্যাক হোল)।
- তাঁর গবেষণা আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় বিরাট অবদান রেখেছে।
- সৌরজগতের বিভিন্ন গ্রহ কখনো এক সরলরেখায় এলে পৃথিবীর ওপর তার প্রভাব পড়বে কি না, তা নিয়ে কাজ করেছেন তিনি।

উল্লেখ্য,
- ২০০০ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ’একুশে পদকে’ ভূষিত হন।
- ২০১৩ সালের ১৬ই মার্চ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস:
i) বাংলাপিডিয়া।
ii) ২৪ ফেব্রুয়ারি ২০১৬, প্রথম আলো।

৪০.
"লেডি উইথ দ্য ল্যাম্প" নামে কে পরিচিত?
  1. হেলেন কিলার
  2. সরোজিনী নাইডু
  3. ম্যাডাম তেরেসা
  4. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা

• "লেডি উইথ দ্য ল্যাম্প" নামে পরিচিত ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

• ফ্লোরেন্স নাইটিঙ্গেল:
- ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত।
- তিনি ছিলেন ইতালিয়ান নাগরিক।
- ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- তিনি Lady with the Lamp নামে পরিচিত।
- ১৯১০ সালের ১৩ আগস্ট লন্ডনে মৃত্যুবরণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

⇒ ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন।
- লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য ১৮৬০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ যার বর্তমান নাম ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং।

উল্লেখ্য,
- তিনি ক্রিমিয়ার যুদ্ধে যুদ্ধরত সৈন্যদের চিকিৎসা সেবায় এগিয়ে আসেন।
- যুদ্ধটি ১৮৫৩-১৮৫৬ সময়কালে সংঘটিত হয়।
- তিনি দিনের বেলায় কাজ করে রাতের বেলায় আহত সৈন্যদের চিকিৎসা সেবা প্রদান করতেন।
- এ যুদ্ধে চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য তাকে বলা হয় ‘লেডি উইথ দ্য ল্যাম্প‘।

⇒ ১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
- প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন ১৯০৭ সালে।
- ১৯০৮ সালে লাভ করেন লন্ডন নগরীর ‘অনারারি ফ্রিডম’ উপাধি।

উৎস: Britannica.

৪১.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
  1. আইএমএফ
  2. বিশ্বব্যাংক
  3. এডিবি
  4. বিশ্ব বাণিজ্য সংস্থা
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা

• সঠিক উত্তর- বিশ্বব্যাংক।

• বাংলাদেশ উন্নয়ন ফোরাম:
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম।
- এটি ১৯৭৪ সালে গঠিত হয়।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো বিশ্বব্যাংক।
- শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় 'বাংলাদেশ উন্নয়ন ফোরাম'।
- প্রথমদিকে এই সংস্থার বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

উৎস: ইআরডি ওয়েবসাইট।

৪২.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
  1. হেগ
  2. জেনেভা
  3. নিউইয়র্ক
  4. জুরিখ
সঠিক উত্তর:
হেগ
উত্তর
সঠিক উত্তর:
হেগ
ব্যাখ্যা

• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।

• International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।

⇒ বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- প্রতি বছর এক তৃতীয়াংশ বিচারক অবসর গ্রহণ করেন।

⇒ কাজ: আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত পরামর্শ প্রদান করে।
- বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে যে কোনো আন্তর্জাতিক আইনের বিষয় নিয়ে বিরোধ থাকলে আদালত সেগুলোর নিষ্পত্তি করে।
- আইনি পরামর্শ: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশেষভাবে আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ প্রদান।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।

৪৩.
সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কী?
  1. ঢাকা
  2. জাহাঙ্গীরনগর
  3. গৌড়
  4. ইসলামপুর
সঠিক উত্তর:
গৌড়
উত্তর
সঠিক উত্তর:
গৌড়
ব্যাখ্যা

• সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল — গৌড়।

• বাংলার প্রাচীন রাজধানী হিসেবে সোনারগাঁও ও গৌড়:
- নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগড়াপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে সোনারগাঁও অবস্থিত।
- সবুজ বন-বনানী আর অনুপম স্থাপত্যশৈলীর প্রাকৃতিক সৌন্দর্য়ের নান্দনিক ও নৈসর্গিক পরিবেশে ঘেরা বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও।
- ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল।
- প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে।
- অন্য ধারণামতে বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
- বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮-১৩৫২ খ্রি.)।
- পরে রাজধানী স্থানান্তরিত হয় গৌড়ে (১৪৫০-১৫৬৫ খ্রি.)।
- সুলতানি আমলে সবচেয়ে বেশি সময় ধরে এবং সর্বশেষ  রাজধানী গৌড় ছিল। সে আলোকে গৌড়  উত্তর নেওয়া হয়েছে।

এছাড়াও,
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- সোনারগাঁও-এর আরেকটি নাম ছিল পানাম।
- পানাম নগরের নির্মিত ভবনগুলো ছোট লাল ইট দ্বারা তৈরী।
- ইমারতগুলো কোথাও একে অপর থেকে বিচ্ছিন্ন, আবার কোথাও সন্নিহিত।
- অধিকাংশ ভবনই আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত।দীর্ঘ একটি সড়কের উভয় পাশে দৃষ্টিনন্দন ভবন স্থাপত্যের মাধ্যমে পানামনগর গড়ে উঠেছিল।
- উভয় পাশে মোট ৫২টি পুরোনো বাড়ী এই ক্ষুদ্র নগরীর মূল আকর্ষণ।

উল্লেখ্য,
- ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁওকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন।
- জালালউদ্দিন মাহমুদ শাহ তার রাজধানী গৌড়ে স্থানান্তরিত করেন। 
- আলাউদ্দিন হোসেন শাহ সিংহাসনে আরোহণ করে রাজধানী গৌড় থেকে একডালাতে স্থানান্তরিত করেন। 

উৎস: বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

৪৪.
দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
  1. সন্ধ্যা
  2. হাড়িয়াভাঙ্গা
  3. তেতুলিয়া
  4. আড়িয়াল খাঁ
সঠিক উত্তর:
হাড়িয়াভাঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
হাড়িয়াভাঙ্গা
ব্যাখ্যা

• দক্ষিণ তালপট্টি দ্বীপ 'হাড়িয়াভাঙ্গা' নদীর মোহনায় অবস্থিত।

• দক্ষিণ তালপট্টি দ্বীপ:
- পূর্ববাশা বা নিউ মুর আইল্যান্ড বঙ্গোপসাগরের অবস্থিত ভারতের ছোটো জনবসতিহীন সাগরমুখী দ্বীপ। 
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে। 
- নদীর মোহনা থেকে দুই কিলোমিটার দূরে এর অবস্থান।

উৎসঃ বাংলাপিডিয়া।

৪৫.
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?
  1. ডেভিটবোর
  2. কপার্নিকাস
  3. জোহান গুটেনবার্গ
  4. লুইস ব্রেইল
সঠিক উত্তর:
লুইস ব্রেইল
উত্তর
সঠিক উত্তর:
লুইস ব্রেইল
ব্যাখ্যা

• অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন- লুইস ব্রেইল।

• লুইস ব্রেইল (Louis Braille):
- অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পড়ালেখার বিশেষ পদ্ধতির নাম ব্রেইল।
- এর আবিষ্কারক লুইস ব্রেইল।
- লুইস ব্রেইল ১৮০৯ সালের ৪ জানুয়ারি প্যারিসের নিকটবর্তী কুপভেরি নামের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন।
- তিন বছর বয়সে বাবার কারখানায় খেলতে গিয়ে সুঁই জাতীয় ধারালো জিনিস দিয়ে এক মারাত্মক দুর্ঘটনায় তাঁর দুটো চোখই নষ্ট হয়ে যায়।
- তিনি অন্ধ হয়ে যান।
- ১৫ বছর বয়সে তিনি অন্ধদের লেখা ও পড়ার জন্য কাগজের ওপর মাত্র ছয়টি ডট দিয়ে একটি অতি সহজ ভাষা ও পদ্ধতি আবিষ্কার করেন।
- ১৮২৭ সালে তিনি প্রথম ব্রেইল পদ্ধতির বই প্রকাশ করেন।

উল্লেখ্য,
- অন্ধ লোকেরা সেই ছয়টি ডটের জাদু দিয়ে তাঁদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারেন।
- আগে টাইপ মেশিনে ব্রেইল অক্ষর লেখা হতো, বর্তমানে লেখা হয় কম্পিউটারে।

উৎস: Britannica.

৪৬.
রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒
  1. বরেন্দ্রভূমি
  2. প্লাবনভূমি
  3. পললগঠিত সমভূমি
  4. চলনবিল
সঠিক উত্তর:
বরেন্দ্রভূমি
উত্তর
সঠিক উত্তর:
বরেন্দ্রভূমি
ব্যাখ্যা

• রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒ বরেন্দ্রভূমি।

• জনপদগুলোর অবস্থান:
- গৌড় জনপদ: বর্তমান চাপাইনবাবগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও বহরমপুর এলাকায় এটি বিস্তৃত ছিলো।
- বঙ্গ জনপদ: বঙ্গ জনপদ অন্তর্ভুক্ত ছিলো বৃহত্তর ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি, ঢাকা, বরিশাল, ময়মনসিংহের কিছু অংশ।
- পুণ্ড্র জনপদ: বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিলো।
- বরেন্দ্র জনপদ: বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।

- হরিকেল জনপদ: সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ ছিলো।
- চন্দ্রদ্বীপ জনপদ: বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
- সমতট জনপদ: বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- তাম্রলিপ্ত: মেদিনীপুর।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৪৭.
 ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. ইতালিতে
  2. গ্রিসে
  3. তুরস্কে
  4. সিরিয়ায়
সঠিক উত্তর:
তুরস্কে
উত্তর
সঠিক উত্তর:
তুরস্কে
ব্যাখ্যা

• ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে।

• ট্রয় নগরী:
- ঐতিহাসিক ট্রয় নগরীর বর্ণনা পাওয়া যায় হোমারের মহাকাব্য ইলিয়াড -এ।
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত।
- ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী স্পার্টার রানি ও ট্রয় রাজপুত্র প্যারিসের প্রেমিকা হেলেনের জন্য।
- ১৯৯৮ সালে ইউনেসকোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয় ট্রয়।

• উল্লেখ্য,
- ইলিয়াড এবং ওডিসির কারনে এই রোমান্টিক ট্রয়ের ট্র্যাজেডি অমর হয়ে আছে।
- এই ঐতিহাসিক ট্রয় নগরীর রাজা ছিলেন প্রিয়াম এবং রাণীর নাম ছিলেন হেকবা।
- তাদের আদরের পুত্রের নাম ছিল প্যারিস।
- এই প্যারিসই ছিল মূলত ট্রয় যুদ্ধের পেছনে মূল হোতা।
- সেই সময় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিল হেলেন।
- হেলেন ছিলেন স্পার্টার রাজা মেনেলাউস এর স্ত্রী।
- প্যারিস স্পার্টা থেকে হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে যায়।
- এতে ক্রোধান্বিত হয়ে মেনেলাউস তার ভাই আগামেমনন এর সহায়তায় ট্রয় আক্রমণ করে।
- গ্রিক ও ট্রোজানদের মধ্যে দীর্ঘ দশ বছর ধরে যুদ্ধ হয়।
- পরবর্তীতে গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: Britannica.

৪৮.
বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
  1. ১৬ বছর
  2. ১৭ বছর
  3. ১৮ বছর
  4. ২১ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা

• বাংলাদেশে বর্তমানে একজন ভোটারের সর্বনিম্ন বয়স হলো ১৮ বছর।

• বাংলাদেশ সংবিধান অনুযায়ী- 
- বাংলাদেশের একজন ভোটারের সর্রনিম্ন বয়স ১৮ বছর, 
- বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর,
- বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর, 
- বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর। 

উৎস: বাংলাদেশের সংবিধান।

৪৯.
'East London' কোথায় অবস্থিত?
  1. স্পেনে
  2. দক্ষিণ আফ্রিকায়
  3. ইংল্যান্ডে
  4. আমেরিকায়
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকায়
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকায়
ব্যাখ্যা

• 'East London' অবস্থিত দক্ষিণ আফ্রিকায়।

• দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উল্লেখ্য,
• East London:
- 'East London' দক্ষিণ আফ্রিকার একটি শহর।
- এটি পূর্ব কেপ প্রদেশের বাফেলো নদীর মুখে অবস্থিত।
- এটির প্রকৃত নাম পোর্ট রেক্স।

উৎস:
i) Worldatlas.
ii) Britannica.

৫০.
D-৮ ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ভারত
  2. তুরস্ক
  3. নাইজেরিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

• D৮ ভুক্ত দেশ নয় ভারত।

• D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

৫১.
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে নিচের কোন সংস্থাটি?
  1. UNICEF
  2. UNAID
  3. UNESCO
  4. UNCTAD
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা

• ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে 'UNESCO'.

• আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:
- ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।

• UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।

৫২.
নিচের কোনটির মাধ্যমে IMF গঠিত হয়-
  1. London Conference
  2. Rome Conference
  3. Brettonwood Conference
  4. Geneva Conference
সঠিক উত্তর:
Brettonwood Conference
উত্তর
সঠিক উত্তর:
Brettonwood Conference
ব্যাখ্যা

• IMF গঠিত হয়- Brettonwood Conference -এর মাধ্যমে।

• IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

• Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
- ব্রেটন উডস সম্মেলনে জন্ম হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ আরও কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো সম্মিলিতভাবে ব্রেটন উডস ইনস্টিটিউশনস নামে পরিচিত।

উৎস:
i) World Bank Group.
ii) U.S. Department of State (gov).

৫৩.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ১৬ টি
  2. ৬৪ টি
  3. ৪ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
১১ টি
উত্তর
সঠিক উত্তর:
১১ টি
ব্যাখ্যা

• সঠিক উত্তর- ১১ টি।

• মুক্তিযুদ্ধের সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট — ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল।
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়।
- প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।

- সেক্টর নং ১ -  ৫টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।
- সেক্টর নং ২ -  এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল।
- সেক্টর নং ৩ - এই সেক্টরে ছিল ১০টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৪ - এই সেক্টরে ছিল ৬টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৫ - ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়ছিল।
- সেক্টর নং ৬ - এই সেক্টরে ছিল ৫টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৭ -  এই সেক্টরে ছিল ৮টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৮ -  এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৯ - এই সেক্টরে ছিল ৩টি সাব-সেক্টর।
- সেক্টর নং ১০ - এই সেক্টরে কোনো সাব-সেক্টর ছিল না এবং ছিল না নিয়মিত কোনো সেক্টর কমান্ডার। প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি।
- সেক্টর নং ১১ -  এই সেক্টরকে ৮টি সাব-সেক্টর ভাগ করা হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া।

৫৪.
বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
  1. বাংলাদেশ চেম্বার অব কমার্স
  2. অর্থ মন্ত্রণালয়
  3. সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
  4. বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর:
সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
উত্তর
সঠিক উত্তর:
সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
ব্যাখ্যা

• বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।

• BSEC:
- BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission.
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসইসি।
- ৮ জুন, ১৯৯৩ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ -এর অধীনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বিএসইসি প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থা সরকারের সহযোগিতায় তার কর্মপরিধির আওতায় পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন তথা একটি স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠার প্রয়াস অব্যাহত রেখেছে।
- কমিশনের উদ্দেশ্য হলো গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা।
- কমিশন একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে গঠিত এবং চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
- বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয় বিধি প্রণয়ন এবং সে মোতাবেক বাজার তদারকি করা কমিশনের সার্বিক দায়িত্ব।
- কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।

⇒ বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ (শেয়ার বাজার) দুইটি। যথা:
• ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪ সাল),
• অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৫৫ সাল)।

উৎস: BSEC ওয়েবসাইট।

৫৫.
​রকেটে জ্বালানি ও সোনা আহরণে কোন এসিড ব্যবহার করা হয়? 
  1. কার্বোলিক এসিড 
  2. নাইট্রিক এসিড 
  3. হাইড্রোক্লোরিক এসিড 
  4. সালফিউরিক এসিড 
সঠিক উত্তর:
নাইট্রিক এসিড 
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রিক এসিড 
ব্যাখ্যা

এসিডের ব্যবহার: 
- দৈনন্দিন জীবনে এবং শিল্প কারখানায় এসিডের ব্যবহার অনস্বীকার্য। 
​- সোনার গহনা তৈরির সময় নাইট্রিক এসিড ব্যবহার করা হয়। 
– আইপিএস, গাড়ি, মাইক বাজানোর সময়, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়। 
- বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য কার্বোলিক এসিড ব্যবহৃত হয়। 
- আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে যে এসিড অত্যাবশ্যকীয় তা হলো হাইড্রোক্লোরিক এসিড। 
- সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো সালফিউরিক এসিড। 
- এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রং, ঔষধপত্র, কীটনাশকসহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক ও রেয়ন তৈরিতে প্রচুর সালফিউরিক এসিড ব্যবহৃত হয়। 
- কোনো একটি দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় ঐ দেশ কতটুকু সালফিউরিক এসিড ব্যবহার করে তার উপর ভিত্তি করে। 
- ইস্পাত তৈরির কারখানা, ঔষধ, চামড়া শিল্প ইত্যাদি অনেক শিল্পে হাইড্রোক্লোরিক এসিড এসিড ব্যবহৃত হয়। 
- সার কারখানায়, বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু যেমন- সোনা আহরণে ও রকেটে জ্বালানির সাথে নাইট্রিক এসিড এসিড ব্যবহৃত হয়। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৫৬.
ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারকে কী বলা হয়? 
  1. মিনি কম্পিউটার 
  2. মেইনফ্রেম কম্পিউটার 
  3. মাইক্রো কম্পিউটার
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
মাইক্রো কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রো কম্পিউটার
ব্যাখ্যা

ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer): 
- পূর্বে কম্পিউটার তৈরি করতে অসংখ্য ট্রানজিস্টর, রেজিষ্ট্যান্স, ডায়োড ইত্যাদি ব্যবহার করা হতো। 
- কিন্ত ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল নামক একটি প্রতিষ্ঠান ইনটেল-৪০০৪ (Intel 4004) নামক প্রথম মাইক্রোপ্রসেসর বা ক্ষুদ্র প্রক্রিয়াকারক (Microprocessor) তৈরি করে। 
- এই ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকারের কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার নামে অভিহিত করা হয়। 
- ক্ষুদ্র প্রক্রিয়াকারকের সাথে স্মৃতি অংশ এবং ইনপুট-আউটপুট অংশের সংযোগ সাধন করা হয়। 
- এই কম্পিউটার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন। 
- এজন্য এই কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়। 
- IBM 486, IBM Pentium প্রভৃতি মাইক্রো কম্পিউটারের উদাহরণ। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭.
​ইনসুলিন কোন অঙ্গ থেকে নির্গত হয়? 
  1. কিডনি 
  2. হার্ট 
  3. প্যানক্রিয়াস
  4. লিভার 
সঠিক উত্তর:
প্যানক্রিয়াস
উত্তর
সঠিক উত্তর:
প্যানক্রিয়াস
ব্যাখ্যা

বহুমূত্র রোগ: 
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। 
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়।
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়।
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৮.
​পরমাণুর কেন্দ্রে কোন কণিকাগুলো অবস্থান করে? 
  1. ইলেকট্রন ও প্রোটন 
  2. প্রোটন ও নিউট্রন 
  3. ইলেকট্রন ও নিউট্রন 
  4. প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন 
সঠিক উত্তর:
প্রোটন ও নিউট্রন 
উত্তর
সঠিক উত্তর:
প্রোটন ও নিউট্রন 
ব্যাখ্যা

মৌলিক কণিকা: 
- যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। 
​- পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণিকা থাকে। 
যেমন- 
১। ইলেকট্রন, 
২। প্রোটন ও 
৩। নিউট্রন। 
- পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। 
- পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। 
- আর পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। 
- ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে এবং তার চারদিকে ঘূর্ণায়মান থাকে।‌ 
- পরমাণু আধান নিরপেক্ষ, কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯.
​সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে কী বলা হয়? 
  1. জিন ক্লোনিং 
  2. সেল ক্লোনিং 
  3. মলিকুলার ক্লোনিং 
  4. রিপ্রোডাকটিভ ক্লোনিং 
সঠিক উত্তর:
রিপ্রোডাকটিভ ক্লোনিং 
উত্তর
সঠিক উত্তর:
রিপ্রোডাকটিভ ক্লোনিং 
ব্যাখ্যা

ক্লোনিং পদ্ধতি: 
- প্রাকৃতিক ক্লোন বলতে একটি জীব অথবা এক দল জীবকে বুঝানো হয়, যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ প্রজননের দ্বারা। এগুলোর প্রকৃতি হয় পুরোপুরি তার মাতৃজীবের মত।
- একটি কোষ বা একগুচ্ছ কোষ যখন একটিমাত্র কোষ থেকে উৎপত্তি হয় এবং সেগুলোর প্রকৃতি মাতৃকোষের মতো হয়, তখন তাকেও ক্লোন বলে।
- প্রকৃতিতে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, বেশির ভাগ প্রোটোজোয়া এবং ইস্ট ছত্রাক ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে তিন ধরনের ক্লোনিং করা হয়।
​ যথা-
১। জিন ক্লোনিং: একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে জিন ক্লোনিং বলে। জিন ক্লোনিং রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে ঘটানো হয়।
২। সেল ক্লোনিং: একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে সেল ক্লোনিং বলে।
৩। জীব ক্লোনিং: দুটির পরিবর্তে একটিমাত্র জীব থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে জীব ক্লোনিং বলে।

- ডলি নামক ভেড়া হচ্ছে পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণী, যা একটি পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোন করা হয়েছে। এক্ষেত্রে ডিম্বাণু থেকে যে প্রাণী সৃষ্টি হয়, তা হুবহু তার মাতার মতো হয়।
- এই ক্লোনিং পদ্ধতি ব্যবহার করে ইঁদুর, খরগোস, গরু ও শকুর এমনকি বানর পর্যন্ত ক্লোন করা হয়েছে।
- সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে বলে রিপ্রোডাকটিভ ক্লোনিং। যেমন- ‘ডলি’ নামক ভেড়া তার উদাহরণ।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬০.
ইউরিয়া সারে সবচেয়ে বেশি কোন উপাদান থাকে? 
  1. কার্বন 
  2. ফসফরাস 
  3. নাইট্রোজেন 
  4. পটাসিয়াম 
সঠিক উত্তর:
নাইট্রোজেন 
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন 
ব্যাখ্যা

ইউরিয়া সার: 
- বাংলাদেশে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যেও ইউরিয়া প্রধান। 
​- নাইট্রোজেন জাতীয় সারের মধ্যে ইউরিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে। 
- গৃহপালিত পশুর মূত্রে ইউরিয়া থাকে এবং মাটি এ উৎস থেকেও ইউরিয়া পায়। 
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ প্রধানত নাইট্রোজেন লাভ করে। 
- এ সার জমিতে প্রয়োগ করলে মাটিতে রাসায়নিক বিক্রিয়া ছাড়া অনেক ফসলই সরাসরি ইউরিয়া হিসেবে এটি পরিশোষণ করতে পারে। 
- তাছাড়া গাছে নাইট্রোজেনের অভাজনিত লক্ষণ পরিলক্ষিত হলে ইউরিয়ার দ্রবণ তৈরি করে সিঞ্চন যন্ত্রের সাহায্যে সরাসরি উদ্ভিদের পাতায় প্রয়োগ করলে উদ্ভিদ পত্র - রন্ধ্রের মাধ্যমে ইউরিয়া পরিশোষণ করতে পারে। 
- ফলে রোগাক্রান্ত ও বিনষ্ট শিকড়যুক্ত উদ্ভিদ সতেজ হয়ে যায়। 

উৎস: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি কার? 
  1. দস্তা 
  2. রূপা
  3. তামা
  4. সোনা 
সঠিক উত্তর:
রূপা
উত্তর
সঠিক উত্তর:
রূপা
ব্যাখ্যা

পরিবাহিতা: 
- স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। 
অর্থাৎ, কোনো পরিবাহীর স্থির তাপমাত্রায় দুই প্রান্তের বিভব পার্থক্য V থাকা অবস্থায় এর ভিতর দিয়ে I  
-​ পরিমাণ তড়িৎ প্রবাহ হলে ও'মের সূত্রানুসারে, I ∝ V 
বা, I = GV. এখানে, G একটি সমানুপাতিক ধ্রুবক। 
- একে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা (conductance) বলে। 
- পরিবাহীতায় একক সিমেন্স (Siemens), একে সংক্ষেপে S দিয়ে প্রকাশ করা হয়।
- একই বিভব পার্থক্যে যে পরিবাহীর ভিতর দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত হবে সে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা তত বেশি।
- আবার একই বিভব পার্থক্যে যে পরিবাহীর ভিতর দিয়ে যত কম তড়িৎ প্রবাহিত হবে সে পরিবাহীর রোধ তত বেশি।
- প্রকৃতপক্ষে কোনো পরিবাহীর তড়িৎ পরিবাহিতা তার রোধের মানের বিপরীত সংখ্যা।
- উপাদান, তাপমাত্রা এবং আকার আকৃতির উপর পরিবাহীর তড়িৎ পরিবাহিতা নির্ভর করে।
- তাপমাত্রা বৃদ্ধি পেলে সকল পরিবাহীর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়।
- সকল ধাতুই উত্তম পরিবাহী কিন্তু একই আকার আকৃতির সকল ধাতুর তড়িৎ পরিবাহিতা সমান নয়।
যেমন- রূপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি
- অপরদিকে জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদির তড়িৎ পরিবাহিতা সাধারণ তাপমাত্রায় খুবই কম।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২.
​ROM কোন ধরনের মেমোরি? 
  1. ক্যাশ মেমোরি 
  2. র‌্যান্ডম মেমোরি 
  3. ভোলাইটল মেমোরি 
  4. নন-ভোলাইটল মেমোরি
সঠিক উত্তর:
নন-ভোলাইটল মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
নন-ভোলাইটল মেমোরি
ব্যাখ্যা

ROM: 
- ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory. 
​- এটি মূলত এক ধরনের নন-ভোলাইটল মেমোরি (Non-Volatile Memory), অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না। 
- কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। 
- কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে। 
- সাধারণত রমে নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। 
- রমে ম্যানুফেকচাররার কর্তৃক প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা থাকে। 
- সাধারণত রমে সংরক্ষিত তথ্য শুধু পড়া যায়, লেখা যায় না। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৩.
নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা সবচেয়ে বেশি?
  1. 88
  2. 91
  3. 95
  4. 96
সঠিক উত্তর:
96
উত্তর
সঠিক উত্তর:
96
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা সবচেয়ে বেশি?

সমাধান:
কোনো সংখ্যার ভাজক সংখ্যা বের করার জন্য প্রথমে সেটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়।
যদি n = p1a . p2b . ... . pkm হয়, তবে ভাজক সংখ্যা = (a + 1)(b+1).....(m + 1)।
অর্থাৎ, প্রত্যেক উৎপাদকের সূচকের মানের সাথে 1 যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।

অপশন (ক): 88 = 23 × 111
ভাজকের সংখ্যা = (3 + 1)(1 + 1) = 4 × 2 = 8 টি

অপশন (খ): 91 = 71 × 131
ভাজকের সংখ্যা = (1 + 1)(1 + 1) = 2 × 2 = 4 টি

অপশন (গ): 95 = 51 × 191
ভাজকের সংখ্যা = (1 + 1)(1 + 1) = 2 × 2 = 4 টি

অপশন (ঘ): 96 = 25 × 31
ভাজকের সংখ্যা = (5 + 1)(1 + 1) = 6 × 2 = 12 টি

সুতরাং, যেহেতু 96 এর ভাজকের সংখ্যা (12টি) সবচেয়ে বেশি, তাই সঠিক উত্তর হলো 96।

সঠিক উত্তর: ঘ) 96

৬৪.
পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৫
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
পাঁচটি ক্রমিক সংখ্যা হলো ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪)।

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) + (ক + ৪) = ১০০
⇒ ৫ক + ১০ = ১০০
⇒ ৫ক = ১০০ - ১০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ৯০/৫
⇒ ক = ১৮

∴ পাঁচটি সংখ্যা হলো = ১৮, ১৯, ২০, ২১, ২২।

সুতরাং, বৃহত্তম সংখ্যা = ২২

৬৫.
এক পরিবারে এক বৃদ্ধ দম্পতি, তাদের এক ছেলে ও তার স্ত্রী, এবং এক মেয়ে ও তার স্বামী রয়েছেন। বৃদ্ধ দম্পতির ছেলে ও মেয়ের প্রত্যেকের ৩ জন করে সন্তান থাকলে, পরিবারের মোট সদস্য সংখ্যা কত?
  1. ১০ জন
  2. ১১ জন
  3. ১২ জন
  4. ১৩ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা

প্রশ্ন: এক পরিবারে এক বৃদ্ধ দম্পতি, তাদের এক ছেলে ও তার স্ত্রী, এবং এক মেয়ে ও তার স্বামী রয়েছেন। বৃদ্ধ দম্পতির ছেলে ও মেয়ের প্রত্যেকের ৩ জন করে সন্তান থাকলে, পরিবারের মোট সদস্য সংখ্যা কত?

সমাধান: 
বৃদ্ধ দম্পতি = ২ জন
ছেলে ও তার স্ত্রী = ২ জন
মেয়ে ও তার স্বামী = ২ জন
ছেলে ও মেয়ের প্রত্যেকের ৩ জন করে সন্তান = ৩ + ৩ = ৬ জন

∴ মোট সদস্য সংখ্যা = ২ + ২ + ২ + ৬ = ১২ জন

৬৬.
একটি অষ্টভুজের কোণগুলোর সমষ্টি কত?
  1. 720°
  2. 810°
  3. 1080°
  4. 1350°
সঠিক উত্তর:
1080°
উত্তর
সঠিক উত্তর:
1080°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অষ্টভুজের কোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে, তার কোণগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ।

যেহেতু একটি অষ্টভুজের বাহুর সংখ্যা n = 8

সুতরাং, অষ্টভুজের কোণগুলোর সমষ্টি
= (2 × 8) - 4 সমকোণ
= (16 - 4) সমকোণ
= 12 সমকোণ
= 12 × 90°
= 1080°

অতএব, একটি অষ্টভুজের কোণগুলোর সমষ্টি হলো 1080°।

৬৭.
২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?
  1. ১৪৭
  2. ১৫১
  3. ১৬০
  4. ১৫৭
সঠিক উত্তর:
১৫১
উত্তর
সঠিক উত্তর:
১৫১
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?

সমাধান:
২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭, সেগুলো হলো:
৩৭, ৪৭, এবং ৬৭।

সুতরাং, নির্ণেয় সমষ্টি = ৩৭ + ৪৭ + ৬৭ = ১৫১

৬৮.
পাঁচজন ব্যক্তি হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন খ এর বোন, গ হলেন খ এর বাবা, ঘ হলেন গ এর মা এবং ঙ হলেন ঘ এর ছেলে। ঙ এর সঙ্গে ক এর সম্পর্ক কী?
  1. দাদা
  2. ভাই
  3. বাবা
  4. চাচা
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচজন ব্যক্তি হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন খ এর বোন, গ হলেন খ এর বাবা, ঘ হলেন গ এর মা এবং ঙ হলেন ঘ এর ছেলে। ঙ এর সঙ্গে ক এর সম্পর্ক কী?

সমাধান:
গ হলেন খ এর বাবা।
ক হলেন খ এর বোন। অর্থাৎ ক ও খ ভাই-বোন
∴ গ হলেন ক এর বাবা।

আবার,
ঘ হলেন গ এর মা।
অর্থাৎ, ঘ হলেন ক এর দাদি।

এখন, ঙ হলেন ঘ এর ছেলে।
যেহেতু ঘ এর ছেলে হলেন ঙ এবং গ, তাই ঙ হলেন গ এর ভাই।

গ হলেন ক এর বাবা, এবং গ ও ঙ ভাই।
সুতরাং, ঙ হলেন ক এর চাচা।

অতএব, ঙ এর সঙ্গে ক এর সম্পর্ক হলো চাচা।

৬৯.
কোন সংখ্যার ১/২ অংশ এবং ১/৮ অংশের মধ্যে পার্থক্য ১৮ হলে, সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৪৮
  3. ৫৬
  4. ৬৪
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশ এবং ১/৮ অংশের মধ্যে পার্থক্য ১৮ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ক/২ - ক/৮ = ১৮
⇒ (৪ক - ক)/৮ = ১৮
⇒ ৩ক/৮ = ১৮
⇒ ৩ক = ১৮ × ৮
⇒ ৩ক = ১৪৪
⇒ ক = ১৪৪/৩
∴ ক = ৪৮

অতএব, সংখ্যাটি হলো ৪৮।

৭০.
একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 280 বর্গমিটার। এর দৈর্ঘ্য 6 মিটার কমালে এবং প্রস্থ 6 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
  1. 324 বর্গমিটার
  2. 289 বর্গমিটার
  3. 225 বর্গমিটার
  4. 400 বর্গমিটার
সঠিক উত্তর:
289 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
289 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 280 বর্গমিটার। এর দৈর্ঘ্য 6 মিটার কমালে এবং প্রস্থ 6 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার।

প্রথম শর্তমতে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ x × y = 280 
 ⇒ y = 280/x  ........ (1)

দ্বিতীয় শর্তমতে,
নতুন দৈর্ঘ্য = (x - 6) মিটার
নতুন প্রস্থ = (y + 6) মিটার
নতুন ক্ষেত্রফল = (x - 6)(y + 6)

যেহেতু ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তাই
(x - 6)(y + 6) = xy
⇒ xy + 6x - 6y - 36 = xy
⇒ 6(x - y) = 36
∴ x - y = 6 ......(2)

সমীকরণ (1) থেকে পাই, y = 280/x। এই মানটি সমীকরণ (2) এ বসিয়ে পাই:
x - 280/x = 6
⇒ x2 - 280 = 6x
⇒ x2 - 6x - 280 = 0
⇒ x2 - 20x + 14x - 280 = 0
⇒ x(x - 20) + 14(x - 20) = 0
⇒ (x - 20)(x + 14) = 0
যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই x ≠ - 14
∴ x = 20 m এবং y = 280/20 = 14

আয়তাকার কক্ষের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 × (20 + 14)
= 2 × 34 = 68 m

আবার,
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a (যেখানে a হলো বাহুর দৈর্ঘ্য)
⇒ 4a = 68
⇒a = 17 m

∴ বর্গাকার কক্ষের ক্ষেত্রফল = a2 = 172 = 289 বর্গমিটার

৭১.
ঘড়িতে যখন 4 টা 40 মিনিট বাজে, তখন ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. 100°
  2. 120°
  3. 85°
  4. 140°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন 4 টা 40 মিনিট বাজে, তখন ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

সমাধান:
ঘড়ির ঘণ্টা ও মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো:
|(60 × H - 11 × M)/2|

এখানে,
H = ঘণ্টা = 4
M = মিনিট = 40

সুতরাং, মধ্যবর্তী কোণ = |(60 × 4 - 11 × 40)/2|
= |(240 - 440)/2|
= |- 200/2|
= |- 100|
= 100°

অতএব, ঘড়ির ঘণ্টা ও মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ হলো 100°।

৭২.
একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং পরিধি 88 মিটার হলে, বৃত্তটির ব্যাস কত?
  1. 14 মিটার
  2. 18 মিটার
  3. 22 মিটার
  4. 28 মিটার
সঠিক উত্তর:
28 মিটার
উত্তর
সঠিক উত্তর:
28 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং পরিধি 88 মিটার হলে, বৃত্তটির ব্যাস কত?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ব্যাস = 2r
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2 

প্রশ্নমতে,
বৃত্তের পরিধি = 88 মিটার
⇒ 2πr = 88
⇒ 2 × (22/7) × r = 88
⇒ (44/7) × r = 88
⇒ r/7 = 2
⇒ r = 7 × 2
⇒ r = 14 মিটার।

বৃত্তটির ব্যাস = 2 × ব্যাসার্ধ
= 2 × 14
= 28 মিটার।

অতএব, বৃত্তটির ব্যাস হলো 28 মিটার।

৭৩.
Author : Book :: Sculptor : ?
  1. Marbel
  2. Statue
  3. Hammer
  4. Gallery
সঠিক উত্তর:
Statue
উত্তর
সঠিক উত্তর:
Statue
ব্যাখ্যা

প্রশ্ন: Author : Book :: Sculptor : ?

সমাধান:
• Author - লেখক
• Book - বই

• একজন লেখক (Author) একটি বই (Book) তৈরি করেন বা লেখেন।
• এখানে সম্পর্ক হলো: স্রষ্টা এবং তার সৃষ্টির মাঝে।

• ঠিক তেমনি, Sculptor (ভাস্কর) যিনি একটি Statue (মূর্তি/ভাস্কর্য) তৈরি বা খোদাই করেন। এটিও একই রকম সৃষ্টির সম্পর্ক।

• উল্লেখ্য-
- Marble (মার্বেল): এটি ভাস্করের কাজের একটি উপাদান, কিন্তু এটি তার চূড়ান্ত সৃষ্টি নয়।
- Hammer (হাতুড়ি): এটি ভাস্করের কাজের একটি সরঞ্জাম, কিন্তু এটি তার সৃষ্টি নয়।
- Gallery: গ্যালারি হলো সেই জায়গা যেখানে ভাস্কর্য প্রদর্শন করা হয়, কিন্তু এটি ভাস্করের সৃষ্টি নয়।

৭৪.
যদি P = {x ∈ N : 3 ≤ x < 10} এবং Q = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হয়, তবে P ∩ Q = কত?
  1. {3, 5, 7}
  2. {4, 6, 8}
  3. {2, 3, 5}
  4. {5, 7}
সঠিক উত্তর:
{3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5, 7}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P = {x ∈ N : 3 ≤ x < 10} এবং Q = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হয়, তবে P ∩ Q = কত?

সমাধান:
P = {x ∈ N : 3 ≤ x < 10}
= {3, 4, 5, 6, 7, 8, 9}

Q = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11}
= {2, 3, 5, 7, 11}

এখন, P ∩ Q (ছেদ সেট) = উভয় সেটে বিদ্যমান উপাদানসমূহ।
⇒ P ∩ Q = {3, 4, 5, 6, 7, 8, 9} ∩ {2, 3, 5, 7, 11}
= {3, 5, 7}

৭৫.
যদি x - y = 10 এবং xy = 96 হয়, তাহলে x + y = কত?
  1. 20
  2. 22
  3. 24
  4. 26
সঠিক উত্তর:
22
উত্তর
সঠিক উত্তর:
22
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x - y = 10 এবং xy = 96 হয়, তাহলে x + y = কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = 10
xy = 96

আমরা জানি,
(x + y)2 = (x - y)2 + 4xy
⇒ (x + y)2 = 102 + 4 × 96
⇒ (x + y)2 = 100 + 384
⇒ (x + y)2 = 484
⇒ x + y = √484
⇒ x + y = 22

৭৬.
একটি লঞ্চে মোট ৬৫ জন যাত্রী আছে। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ২৩‍০০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. ৩৫ জন
  2. ৪০ জন
  3. ৪৬ জন
  4. ৫০ জন
সঠিক উত্তর:
৪০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট ৬৫ জন যাত্রী আছে। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ২৩‍০০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি, ডেকের যাত্রী সংখ্যা = ক জন।
মোট যাত্রী ৬৫ জন হওয়ায়, কেবিনের যাত্রী সংখ্যা = (৬৫ - ক) জন।

ডেকের মাথাপিছু ভাড়া = ২০ টাকা।
কেবিনের মাথাপিছু ভাড়া = ২০ × ৩ = ৬০ টাকা।

প্রশ্নমতে,
(ক × ২০) + (৬৫ - ক) × ৬০ = ২৩‍০০ 
⇒ ২০ক + ৩৯‍০০ - ৬০ক = ২৩০০
⇒ ৩৯‍০০ - ৪০ক = ২৩০০
⇒ ৪০ক = ৩৯‍০০ - ২৩‍০০
⇒ ৪০ক = ১৬০০
⇒ ক = ১৬০০/৪০
⇒ ক = ৪০

অতএব, ডেকের যাত্রী সংখ্যা হলো ৪০ জন।