পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
English-01 - Parts of Speech. Idioms & Phrases. Clauses. Corrections: The Tense, The Verb, The Preposition, The Determiner, The Gender, The Number, Subject-Verb Agreement.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
What is the meaning of 'Man of parts'?
  1. ক) honest
  2. খ) worthless
  3. গ) sincere
  4. ঘ) talented
ব্যাখ্যা
Definition of Man of parts:
- a talented or gifted man,
- a man of notable endowments or capacity.
- He is a man of parts (তিনি একজন গুণী ব্যক্তি).
Source: Merriam-Webster Dictionary.
.
What kind of noun is 'Country'?
  1. ক) Proper Noun
  2. খ) Collective Noun
  3. গ) Material Noun
  4. ঘ) Common Noun
ব্যাখ্যা
যে সকল Noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বোঝায় তাদেরকে Common Noun বলে।
সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়।
যেমন- book, country, man, boy, girl, teacher, student, city, king, student, table, chair, doctor, pencil, pen, cow, sheep, fish, river, flower, bee, ring, king ইত্যাদি।
.
Questions will be answered by a ___ of experts.
  1. ক) bunch
  2. খ) staff
  3. গ) panel
  4. ঘ) band
ব্যাখ্যা
Collective Noun of experts is 'a panel of experts' or 'a discord of experts'.
a panel of experts এর বাংলা অর্থ বিশেষজ্ঞবৃন্দ বা বিশেষজ্ঞ দল।
.
Identify the correct sentence.
  1. ক) Either of the two girls are to blame for the damage.
  2. খ) Either of the two girls is to blame for the damage.
  3. গ) Either of the two girls is to blame to the damage.
  4. ঘ) Either of the four girls is to blame the damage.
ব্যাখ্যা
Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি এবং Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।
Either of the two girls is to blame for the damage (ক্ষতির জন্য দুই মেয়ের প্রত্যেকেই দায়ী).
উক্ত বাক্যটিতে girls হচ্ছে plural noun আর is হচ্ছে singular verb। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন খ।
.
Choose the correct sentence.
  1. ক) He bought some soaps yesterday.
  2. খ) He has bought a soap yesterday.
  3. গ) He bought a bar of soap yesterday.
  4. ঘ) He bought a soap yesterday.
ব্যাখ্যা
Soap একটি Uncountable noun. সাধারণত এর কোনো plural form হয় না।
তবে Uncountable noun এর পূর্বে piece, item, bar, loaf, clap, flash, game ইত্যাদি বসিয়ে countable noun করা হয়ে থাকে।
যেমন- soap এর plural form হবে 'a bar of soap'. তাই সঠিক উত্তর হবে- He bought a bar of soap yesterday.
আরও কিছু Uncountable noun হলো- Furniture, Fun, Food, Advice, Anger, Accommodation, Air, Hair, Hatred, Homework, Information, Ink, Money, Music, Machinery, Mail, Milk, Soap, Scenery, Sugar, Space, Sunshine, Sunlight, Work, Weather, Wind, News, Poetry, Poverty, Permission, Progress, Equipment, Expenditure, Traffic, Time, Bread, Damage, Violence, Courage, Luggage, Leisure, Laughter ইত্যাদি।
.
What is the meaning of 'Look blank'?
  1. ক) firm in heart
  2. খ) unmindful
  3. গ) bewildered
  4. ঘ) remember
ব্যাখ্যা
The meaning of 'Look blank' is bewildered.
Look blank এর বাংলা অর্থ কিংকর্তব্যবিমূঢ়, হতভম্ব।
.
The committee _____ unable to agree on this question.
  1. ক) is
  2. খ) was
  3. গ) has
  4. ঘ) were
ব্যাখ্যা
সাধারণত collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে Noun of multitude বলে।
Collective Noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb ও pronoun দুটোই singular হয়ে থাকে।
যেমন-
-The jury is/was unanimous in its decision.
কিন্তু Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে। যেমন-
-The committee were unable to agree on this question.
-The jury were divided in their opinions.
.
Select the correct sentence.
  1. ক) The sceneries of Chittagong are better than Dhaka.
  2. খ) The sceneries of Chittagong are better than that of Dhaka.
  3. গ) The scenery of Chittagong is better than Dhaka.
  4. ঘ) The scenery of Chittagong is better than that of Dhaka.
ব্যাখ্যা
তুলনা করার সময় দুটি Noun এর প্রথমটির Possessive case হলে পরেরটিও Possessive case হয়। এক্ষেত্রে একই noun কে দ্বিতীয়বার ব্যবহার না করে সেস্থানে Uncountable noun এর ক্ষেত্রে that of এবং plural countable noun এর ক্ষেত্রে those of বসে।
ব্যক্তিবাচক ক্ষেত্রে mine, yours, ours, his, hers, theirs বসে। অপশন খ সঠিক হতো যদি scenery (Uncountable noun কখনো plural হয় না) থাকতো। তাই সঠিক উত্তর ঘ।
.
The station master knows when the train will depart. Here 'when the train will depart' is a/an ______ clause.
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Principal
ব্যাখ্যা
যে sub-ordinate clause কোনো Noun এর কাজ করে তাকে Noun clause বলে।
Noun clause সাধারণত who, what, which, when, whether, that ইত্যাদি clause marker/connective দ্বারা সূচিত হয়।
যেমন- I do not know what he wants.
আবার কোনো clause যদি it দ্বারা replace হয়ে অর্থবোধক বাক্য গঠন করে তাহলে ঐ clause টি Noun clause হয়।
এখানে The station master knows when the train will depart. বাক্যটির 'when the train will depart' clause টি object হিসেবে কাজ করছে। আবার it দ্বারা replace করলে অর্থবোধক বাক্য গঠন করে (The station master knows it)। তাই এটি একটি Noun clause।
১০.
It's a mystery where he works. Here 'where he works' is a/an ______ clause.
  1. ক) Adverb
  2. খ) Principal
  3. গ) Noun
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Noun or Pronoun এর apposition হিসেবে Noun Clause বসে।
এক্ষেত্রে Noun or Pronoun টি উঠিয়ে দিয়ে তাদের জায়গায় উক্ত clause বসালেও অর্থের কোনো পরিবর্তন হবে না এবং পরিপূর্ণ অর্থ বিশিষ্ট একটি সঠিক বাক্যই হবে।
যেমন-
- The news 'that he is dead' is true.
- There is a rumour 'that he is dead'.
- It is true 'that he is corrupt'.
- It was unfortunate 'that I was absent'.
১১.
Which one is the correct sentence?
  1. ক) The boy was short who snatched my hand bag.
  2. খ) The boy snatched my hand bag who was short.
  3. গ) The boy who snatched my hand bag was short.
  4. ঘ) The boy was short who was snatching my hand bag.
ব্যাখ্যা
অস্পষ্ট এড়াতে Relative Pronoun এবং Antecedent পাশাপাশি বসে।
Antecedent ব্যক্তিবাচক হলে Relative Pronoun হিসেবে সাধারণত who বসে।
তবে who না থাকলে that কে ব্যবহার করা যায়।
Relative Pronoun এর পরের verb তার Antecedent অনুযায়ী বসে। তাই সঠিক উত্তর অপশন গ।
১২.
They fought with one another. Here 'one another' is a/an-
  1. ক) Personal Pronoun
  2. খ) Relative Pronoun
  3. গ) Reciprocal Pronoun
  4. ঘ) Indefinite Pronoun
ব্যাখ্যা
যে pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal pronoun বলে।
যেমন- each other, one another etc.
- They fought with one another.
- The students love one another.
- The two sisters help each other.
সাধারণত দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে each other এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে one another ব্যবহৃত হয়।
each other ও one another সাধারণত বাক্যের শেষে বসে।
১৩.
Which one is an Adverb?
  1. ক) Motherly
  2. খ) Supernatural
  3. গ) Delightfully
  4. ঘ) Appreciable
ব্যাখ্যা
Adjective + ly = Adverb.
Example:
Delightful+ ly = delightfully
Confidential+ly = Confidentially
Warm + ly = warmly
Real + ly = Really
Curious+ly = Curiously
Honest + ly = Honestly
Educational+ly = Educationally etc.
১৪.
Choose the correct sentence.
  1. ক) One of the most beautiful girl has come.
  2. খ) One of the most beautiful girls have come.
  3. গ) One of the most beautiful girls has come.
  4. ঘ) One of the most beautiful girls have came.
ব্যাখ্যা
Structure: One of the + superlative degree + plural noun + singular verb + extension.
Example:
- One of the most beautiful girls has come.
- One of the problems is extremely easy to solve.
- One of my friends is a lawyer.
- One of my cousins is a doctor.
১৫.
Professor Anisuzzam died _____ COVID-19.
  1. ক) in
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) by
ব্যাখ্যা
- রোগে মারা যাওয়া অর্থে die of বসে।
যেমন- The man died of Malaria.
- দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে die in বসে।
যেমন- He died by an accident.
- ভাল কাজের জন্য বা দেশের জন্য মারা যাওয়ার অর্থে die for বসে।
যেমন- He died for country.
- শান্তিতে মারা যাওয়া অর্থে die in বসে।
যেমন- He died in 1993.
১৬.
The number of girls _____ present today's program.
  1. ক) are
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) have
ব্যাখ্যা
The number of + plural Noun + singular verb but, A number of + plural Noun + plural verb.
Example:
- The number of girls is present today's program.
- The number of people was very high.
- A number of boys are present today's class.
১৭.
Mark the correct sentence.
  1. ক) He, you and I are to blame.
  2. খ) He, you and I am to blame.
  3. গ) You, he and I are to blame.
  4. ঘ) I, you and he are to blame.
ব্যাখ্যা
দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে 'first person', তারপর 'second person' এ sentence এবং শেষে 'third person' বসে এবং সবগুলোর subjective form হয়। একে সংক্ষেপে '123' নিয়ম বলা যায়।
এখানে সঠিক বাক্যটি হচ্ছে- I, you and he are to blame.
১৮.
Which one is the plural form?
  1. ক) Ethics
  2. খ) Advice
  3. গ) News
  4. ঘ) People
ব্যাখ্যা
কতগুলো শব্দ আছে যারা সবসময় plural হয়।
যেমন- People, Nuptials, Cattle, Police, Public, Poultry, Gentry, Vermin, Savings, Proceeds ইত্যাদি।
আবার কতগুলো শব্দ আছে যারা সবসময় singular হয়। যেমন- Mathematics, Electronics, Ethics, Economics, Politics, Physics, News, Innings, Gallows, Advice (Uncountable) ইত্যাদি।
১৯.
The house I live in belongs to my father. Here 'I live in' is a/an _____.
  1. ক) Noun phrase
  2. খ) Adjective clause
  3. গ) Noun clause
  4. ঘ) Adverb clause
ব্যাখ্যা
যে sub-ordinate clause কোনো Noun or Pronoun এর পরে বসে ঐ Noun or Pronoun কে qualify or modify করে তাকে adjective clause or Relative clause বলে।
এখানে 'I live in' clause টি Noun house কে modify করছে। তাই এটি একটি adjective clause।