পরীক্ষা আর্কাইভ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পরীক্ষাপেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ১৭ বিষয়: সাধারণ জ্ঞান - ৫ টপিক: ১. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বনাঞ্চল (ম্যানগ্রোভ, রেইন, পাহাড়ি ইত্যাদি), ২. ভৌগোলিক উপনাম, প্রণালি, ৩. দেশীয় ও বৈশ্বিক স্থান ও স্থাপনা (ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ), ৪. জাতীয় ও আন্তর্জাতিক সীমারেখা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
Which two oceans does the English Channel connect?
  1. Pacific Ocean and the North Sea
  2. Atlantic Ocean and the North Sea
  3. Atlantic Ocean and the Mediterranean Sea
  4. Pacific Ocean and the Mediterranean Sea
  5. Atlantic Ocean and the Pacific Ocean
সঠিক উত্তর:
Atlantic Ocean and the North Sea
উত্তর
সঠিক উত্তর:
Atlantic Ocean and the North Sea
ব্যাখ্যা
ইংলিশ চ্যানেল:
- ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
- এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনের দ্বীপকে পৃথক করে এবং উত্তর সাগরে আটলান্টিকের সাথে মিলিত হয়।
- এই চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
- এটি প্রায় ৫৬৩ কিমি (৩৫০ মাইল) দীর্ঘ এবং এর প্রস্থে ২৪০ কিমি (১৫০ মাইল)।
- ডোভার প্রণালী হলো এই চ্যানেলের সবচেয়ে সংকীর্ণ অংশ।
- পূর্বদিকে এর বিস্তার কমে মাত্র ৩৪ কিলোমিটার হয়ে যায় এবং সেখানে এটি ডোভার প্রণালীর মাধ্যমে উত্তর সাগরের সাথে সংযুক্ত।
- ইংলিশ চ্যানেলের প্রধান দ্বীপগুলির মধ্যে আছে আইল অভ ওয়াইট এবং চ্যানেল দ্বীপপুঞ্জ।

উৎস: Britannica.
.
When did Unesco add the Great Wall of China to its World Heritage List?
  1. in 1986
  2. in 1987
  3. in 1988
  4. in 1989
  5. in 19990
সঠিক উত্তর:
in 1987
উত্তর
সঠিক উত্তর:
in 1987
ব্যাখ্যা
চীনের মহাপ্রাচীর:
- চীনের মহাপ্রাচীর (The Great Wall of China) হচ্ছে পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি।
- এটি পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তাবেষ্টনী।
- চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং চীনের মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন।
- খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়।
- এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৮৮৫০ কিলোমিটার।
- উচ্চতা ৫ - ৮ মিটার।
- প্রাচীরটি চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার।
- প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা করা আছে।
- বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়।
- চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য।

উল্লেখ্য,
- এটি ১৯৮৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছিল।

উৎস: Britannica.
.
The Strait of Malacca connects -
  1. Pacific Ocean and Atlantic Ocean
  2. Atlantic Ocean and Indian Ocean
  3. Indian Ocean and Pacific Ocean
  4. Arctic Ocean and Indian Ocean
  5. Antarctic Ocean and Arctic Ocean
সঠিক উত্তর:
Indian Ocean and Pacific Ocean
উত্তর
সঠিক উত্তর:
Indian Ocean and Pacific Ocean
ব্যাখ্যা
মালাক্কা প্রণালী:
- মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
- এটি ভারত মহাসাগরে অবস্থিত।
- উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে।
- বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে।
- প্রণালীটি ৮০০ কিলোমিটার দীর্ঘ।
- প্রণালীটির দক্ষিণ প্রান্তে অনেকগুলি দ্বীপ আছে ।
- মালাক্কা প্রণালীর উপকূলে অবস্থিত প্রধান বন্দরগুলির মধ্যে আছে মালয় উপদ্বীপের পেনাং, পোর্ট সোয়েটেনহাম ও মালাক্কা, এবং সুমাত্রা দ্বীপের বেলাওয়ান বন্দর।
- সিঙ্গাপুর এই প্রণালীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত।

উৎস: Britannica.
.
Black Forest is located in which country?
  1. Mexico
  2. Brazil
  3. South Africa
  4. Germany
  5. Nigeria
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
ব্ল‍্যাক ফরেস্ট:
- ব্ল্যাক ফরেস্ট পর্বত জার্মানিতে অবস্থিত।

উল্লেখ্য,
- জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত পাহাড়ি বনভূমি 'ব্ল্যাক ফরেস্ট।
- এটি পশ্চিম এবং দক্ষিণে রাইন উপত্যকা দ্বারা আবদ্ধ। 
- ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে দানিয়ুব নদীর উৎপত্তি ঘটেছে।
- দানিয়ুব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী (২,৮৫০ কি.মি.)।
- ইউরোপের দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে দানিয়ুব নদী কৃষ্ণসাগরে পতিত হয়েছে।

উৎস: Britannica.
.
Where is the Wall Street located?
  1. New York
  2. London
  3. Paris
  4. Rome
  5. Berlin
সঠিক উত্তর:
New York
উত্তর
সঠিক উত্তর:
New York
ব্যাখ্যা
ওয়াল স্ট্রিট (Wall Street):
- ওয়াল স্ট্রিট নিউইয়র্কে অবস্থিত।
- ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক।
- পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত।
- নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত।
- এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক।

উৎস: Britannica.
.
Which of the following straits separates asia from africa?
  1. Bosphorus Strait
  2. Bering Strait
  3. Strait of Gibraltar
  4. Strait of Bab-el Mandeb
  5. None of these
সঠিক উত্তর:
Strait of Bab-el Mandeb
উত্তর
সঠিক উত্তর:
Strait of Bab-el Mandeb
ব্যাখ্যা
বাবেল মান্দেব প্রণালি:
- আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে।
- প্রণালিটি আরব উপদ্বীপে অবস্থিত ইয়েমেন এবং আফ্রিকার অন্তরীপে অবস্থিত জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়াকে পৃথক করেছে।

অন্যদিকে -
- জিব্রাল্টার প্রণালি: আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
- বেরিং প্রণালি: এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
- বসফরাস প্রণালি: এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

উৎস: World Atlas.
.
When was the Berlin Wall demolished?
  1. 9 September 1987
  2. 9 October 1988
  3. 9 September 1989
  4. 9 October1989
  5. 9 November 1989
সঠিক উত্তর:
9 November 1989
উত্তর
সঠিক উত্তর:
9 November 1989
ব্যাখ্যা
বার্লিন প্রাচীর:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানে যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।
- অবশেষে ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হয়।

উৎস: Britannica.
.
Which country has the longest land border with India?
  1. Bangladesh
  2. Pakistan
  3. China
  4. Nepal
  5. Myanmar
সঠিক উত্তর:
Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh
ব্যাখ্যা
ভারতের স্থল সীমান্ত:
- ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের।
- ভারত ও বাংলাদেশের স্থল সীমান্ত: ৪১৪২ কিলোমিটার।

অন্যদিকে,
- পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ৩১৯০ কিলোমিটার।
- চীনের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ২৬৫৯ কিলোমিটার।
- নেপালের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ১৭৫১ কিলোমিটার।
- মিয়ানমারের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ১৬৪৩ কিলোমিটার।

উৎস: World Atlas.
.
Historical city Troy is located in -
  1. Turkey
  2. Syria
  3. Greece
  4. Italy
  5. Mexico
সঠিক উত্তর:
Turkey
উত্তর
সঠিক উত্তর:
Turkey
ব্যাখ্যা
ট্রয় নগরী:
- ঐতিহাসিক ট্রয় নগরীর বর্ণনা পাওয়া যায় হোমারের মহাকাব্য ইলিয়াড -এ।
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত।
- ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী স্পার্টার রানি ও ট্রয় রাজপুত্র প্যারিসের প্রেমিকা হেলেনের জন্য।
- ১৯৯৮ সালে ইউনেসকোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয় ট্রয়।

উল্লেখ্য,
- ইলিয়াড এবং ওডিসির কারনে এই রোমান্টিক ট্রয়ের ট্র্যাজেডি অমর হয়ে আছে।
- এই ঐতিহাসিক ট্রয় নগরীর রাজা ছিলেন প্রিয়াম এবং রাণীর নাম ছিলেন হেকবা।
- তাদের আদরের পুত্রের নাম ছিল প্যারিস।
- এই প্যারিসই ছিল মূলত ট্রয় যুদ্ধের পেছনে মূল হোতা।
- সেই সময় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিল হেলেন।
- হেলেন ছিলেন স্পার্টার রাজা মেনেলাউস এর স্ত্রী।
- প্যারিস স্পার্টা থেকে হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে যায়।
- এতে ক্রোধান্বিত হয়ে মেনেলাউস তার ভাই আগামেমনন এর সহায়তায় ট্রয় আক্রমণ করে।
- গ্রিক ও ট্রোজানদের মধ্যে দীর্ঘ দশ বছর ধরে যুদ্ধ হয়।
- পরবর্তীতে গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: Britannica.
১০.
Which is the largest natural mangrove forest in the world?
  1. Florida Mangroves
  2. Pichavaram Mangrove Forest
  3. Sundarbans Mangrove
  4. Bahia Mangroves
  5. Godavari-Krishna Mangroves
সঠিক উত্তর:
Sundarbans Mangrove
উত্তর
সঠিক উত্তর:
Sundarbans Mangrove
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য,
বিশ্বের শীর্ষ বৃহত্তম ম্যানগ্রোভ বন:
1. সুন্দরবন ম্যানগ্রোভ: বাংলাদেশে অবস্থিত।
2. পিচাভারম ম্যানগ্রোভ ফরেস্ট: ভারতের তামিলনাড়ুতে অবস্থিত।
3. ফ্লোরিডা ম্যানগ্রোভ: মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।
4. বাহিয়া ম্যানগ্রোভ: উত্তর-পূর্ব ব্রাজিলে অবস্থিত।
5. গোদাবরী-কৃষ্ণ ম্যানগ্রোভ: অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ-গুন্দুর জেলায় অবস্থিত।

উৎস: i) UNESCO ওয়েবসাইট।
        ii) বনবিভাগ ওয়েবসাইট।
১১.
Which country is called 'Land of the Thunder Dragon'?
  1. Tibet
  2. Bhutan
  3. Thailand
  4. Finland
  5. Taiwan
সঠিক উত্তর:
Bhutan
উত্তর
সঠিক উত্তর:
Bhutan
ব্যাখ্যা
বজ্র ড্রাগনের দেশ:
- বজ্র ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে।

উল্লেখ্য,
⇒ ভুটান:
- ভুটান দক্ষিণ-মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ।
- এটি হিমালয়ের পূর্ব শৃঙ্গে অবস্থিত।
- চীন ও ভারতের মাঝামাঝি ভুটান অবস্থিত।
- ‘ড্রাক ইয়ুল’ বা ‘বজ্র ড্রাগনের দেশ’ নামে পরিচিত দেশটি।
- ভুটানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট।
- রাজধানী: থিম্পু।
- ভাষা: দোজংখা।
- ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
- রাজা: জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক।
- মুদ্রা: নুলট্রুম।

অন্যদিকে,
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।

উৎস: Britannica.
১২.
Which two countries have the world's longest land border?
  1. United States and Canada
  2. United States and Mexico
  3. Russia and Kazakhstan
  4. Chile and Argentina
  5. India and Bangladesh
সঠিক উত্তর:
United States and Canada
উত্তর
সঠিক উত্তর:
United States and Canada
ব্যাখ্যা
পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত:
1. আমেরিকা ও কানাডা: দৈর্ঘ্য ৮৮৯৩ কিলোমিটার।
2. কাজাকিস্তান ও রাশিয়া: দৈর্ঘ্য ৭৬৪৪ কিলোমিটার।
3. আর্জেন্টিনা ও চিলি: দৈর্ঘ্য ৬৬৯১ কিলোমিটার।
4. চীন ও মঙ্গোলিয়া: দৈর্ঘ্য ৪৬৩০ কিলোমিটার।
5. ভারত ও বাংলাদেশ: দৈর্ঘ্য ৪১৪২ কিলোমিটার।

অন্যদিকে,
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম স্থল সীমান্ত হলো স্পেন এবং মরক্কো।

উৎস: World Atlas.
১৩.
Where is Guantanamo Bay located?
  1. USA
  2. Cuba
  3. Uk
  4. Myanmar
  5. Indonesia
সঠিক উত্তর:
Cuba
উত্তর
সঠিক উত্তর:
Cuba
ব্যাখ্যা
গুয়ানতানামো বে:
- গুয়ানতানামো বে কিউবায় অবস্থিত।
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- ১৯০৩ সালে হাভানা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার নিকট থেকে এটি ইজারা নেয়।
- কারাগারটি ২০০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- এই শিবিরে ৯/১১ হামলার সাথে জড়িত ও সিআইয়ের অন্যান্য শীর্ষ স্থানীয় অপরাধীদের আটকে রাখা হতো।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।

উৎস: Britannica.
১৪.
What is the height of the world's tallest tower 'Burj Khalifa'?
  1. 824 m
  2. 826 m
  3. 828 m
  4. 884 m
  5. 882 m
সঠিক উত্তর:
828 m
উত্তর
সঠিক উত্তর:
828 m
ব্যাখ্যা
বুর্জ খলিফা:
- বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত।
- এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন।
- ১৬৩ তলাবিশিষ্ট এই ভবনের উচ্চতা ২,৭১৬.৫ ফুট বা ৮২৮ মিটার।
- এই বহুতল ভবনের নামকরণ করা হয়েছে আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে।
- প্রথমে এর নাম ছিল বুর্জ দুবাই।
- পরে প্রেসিডেন্টের সম্মানার্থে নাম পরিবর্তন করা হয়।
- ২০০৪ সালে বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয়।
- ২০০৯ সালে বুর্জ খলিফার নির্মাণ সম্পন্ন হয়।
- ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করা হয়।

উৎস: Britannica.
১৫.
Which forests of Bangladesh are famous for Sal Forest?
  1. Forests of Chittagong Hill Tracts
  2. Forest of Sylhet
  3. Forests of Khulna, Barisal and Patuakhali
  4. Forests of Bhawal and Madhupur
  5. None of these
সঠিক উত্তর:
Forests of Bhawal and Madhupur
উত্তর
সঠিক উত্তর:
Forests of Bhawal and Madhupur
ব্যাখ্যা
শালবন:
- শালবন এক ধরনের বনভূমি যেখানে শালগাছ মুখ্য উদ্ভিদ প্রজাতি।
- বনের শ্রেণীবিন্যাসে শালবনকে গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র পত্রঝরা বনাঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়।
- ভারতেই এই শ্রেণীর বনভূমি প্রায় ১৩০ লক্ষ হেক্টর জায়গা দখল করে আছে।
- বাংলাদেশ এবং নেপালে রয়েছে মোট ১০ লক্ষ হেক্টরের বেশি স্থান জুড়ে এ ধরনের বনভূমি।
- বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় ১,২১,০০০ হেক্টর অর্থাৎ দেশের বনভূমির শতকরা প্রায় ৩২ ভাগ।
- শালবন দেশের মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ছড়ানো।
- বেশির ভাগ বনাঞ্চল রয়েছে গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়।
- এ বনাঞ্চল ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত।
- ‘মধুপুর গড়’ নামেই এটি সুপরিচিত।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১৬.
The Golan Heights is located on the border of which country?
  1. Israel and Syria
  2. Egypt and Israel
  3. France and Egypt
  4. Egypt and Syria
  5. None of these
সঠিক উত্তর:
Israel and Syria
উত্তর
সঠিক উত্তর:
Israel and Syria
ব্যাখ্যা
গোলান মালভূমি:
- ১১৫০ বর্গকিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ।
- এটি সিরিয়া-ইসরাইল সীমান্তে অবস্থিত।
- এটি ১৯৬৭ সাল পর্যন্ত সিরিয়ার একটি অংশ ছিল।
- সেই বছর, ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমিতে প্রবেশ করে।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার গোলান হাইটসকে সংযুক্ত করে, বা ঘোষণা করে যে এলাকাটি ইসরায়েলের একটি অংশ।
- এর উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্ডান অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- পরবর্তীতে, ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি ফেরত দেয়।
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

উৎস: Britannica.
১৭.
Which country is called the land of poets?
  1. Cuba
  2. South Africa
  3. Brazil
  4. Algeria
  5. Chile
সঠিক উত্তর:
Chile
উত্তর
সঠিক উত্তর:
Chile
ব্যাখ্যা
চিলি:
- লাতিন আমেরিকার দেশ চিলি।
- এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ।
- চিলি স্পেনের একটি উপনিবেশ ছিল।
- ১৮১৮ সালের ১২ ফেব্রুয়ারি দেশটি স্পেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়।
- এর মধ্য দিয়ে চিলিতে প্রায় ৩০০ বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।
- চিলির রাজধানী সান্তিয়াগো।
- চিলিকে 'কবিদের দেশ' বা 'land of poets' বলা হয়।

অন্যদিকে,
- Sugar Bowl of the World: কিউবা।
- Land of proteas: দক্ষিণ আফ্রিকা।
- Land of palms: ব্রাজিল।
- land of Fertile fields: আলজেরিয়া।

উৎস: Britannica.
১৮.
How many domes are there in the Shat Gambuj Mosque?
  1. 60
  2. 61
  3. 78
  4. 80
  5. 81
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা
ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়।
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।
- তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।
- ষাটগম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে । 
- মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি।
- মিনারের ৪টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টিতে।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই।
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে।
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
- ২০ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদের ছবি দেয়া আছে।

উল্লেখ্য,
- ইউনেস্কো ঘোষিত বাংলাদেশে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ৩টি ।
- এগুলো হলো নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, বাগেরহাটের মসজিদ শহর এবং সুন্দরবন।

উৎস: i) বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
         ii) ১৭ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।
১৯.
The Taiga forests of North America are also called as -
  1. Tundra
  2. Sahel
  3. Llanos
  4. Prairie
  5. Boreal
সঠিক উত্তর:
Boreal
উত্তর
সঠিক উত্তর:
Boreal
ব্যাখ্যা
তৈগা বনভূমি:
- পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমির নাম তৈগা বনভূমি।
- উত্তর আমেরিকাতেও তৈগা ধরনের বনাঞ্চল রয়েছে।
- তৈগা যা বোরিয়াল বনাঞ্চল নামেও পরিচিত।
- এই বন হল সাইবেরিয়ার বৃহত্তম বন।
- এটি বিশ্বের বনভূমির ১৭ শতাংশ জুড়ে রয়েছে।
- এটি কানাডা এবং আলাস্কার অধিকাংশ এলাকা জুড়ে বিস্তৃত এবং উত্তর উডস নামে পরিচিত।
- তৈগা বনগুলি তুষার বন হিসাবে পরিচিত এবং এখানে লার্চ, স্পুস এবং পাইনের মতো সরলবর্গীয় গাছ রয়েছে।
- এগুলি লম্বা, নরম কাঠের চিরহরিৎ গাছ।
- এগুলিকে শীতল পরিস্থিতিতে পাওয়া যায়।

অন্যদিকে,
- প্রেইরি (Prairie): উত্তর আমেরিকার উর্বর তৃণভূমি।
- ল্যানোস (Llanos): দক্ষিণ আমেরিকায় অবস্থিত তৃণভূমি।
- সাহিল (Sahel): সাহেল অঞ্চল বলে অভিহিত পশ্চিম আফ্রিকার সাব সাহারা অঞ্চল। এই অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে মৌরিতানিয়া, মালি ও নাইজার প্রভৃতি। এই অঞ্চলে সাভানা বনভূমি রয়েছে।

উৎস: Britannica.
২০.
Which of the following border lies between India and Pakistan?
  1. McMahon Line
  2. Durand Line
  3. Mannerheim line
  4. Radcliffe Line
  5. Line of Actual Control
সঠিক উত্তর:
Radcliffe Line
উত্তর
সঠিক উত্তর:
Radcliffe Line
ব্যাখ্যা
র‍্যাডক্লিফ লাইন:
- ১৯৪৭ সালের ৩রা জুন মাউন্টব্যাটেন তার ভারত বিভাগ পরিকল্পনা প্রকাশের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণের জন্যে ব্রিটিশ সরকার স্যার সিরিল জন র‍্যাডক্লিফকে চেয়ারম্যান করে র‍্যাডক্লিফ কমিশন গঠন করে।
- এই কমিশনের অধীন বেঙ্গল বাউন্ডারি কমিশন ও পাঞ্জাব বাউন্ডারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে র‍্যাডক্লিফ রোয়েদাদ প্রকাশ করা হয়।
- এর ভিত্তিতে ভারত ভাগ হয়।
- ভারত-পাকিস্তানের সীমানাকে র‍্যাডক্লিফ লাইন বলা হয়।

অন্যদিকে -
- ম্যাকমোহন লাইন হলো চীন ও ভারতের মধ্যে কার্যকরী সীমানা।
- ম্যানারহেইম লাইন হলো ফিনল্যান্ড ও রাশিয়াকে বিভক্ত করেছে।
- ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি সীমান্ত রেখা বা লাইন।
- লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মাঝে অবস্থিত।

উৎস: Britannica.
২১.
Which is the most forested country in the world?
  1. Russia
  2. USA
  3. Brazil
  4. Canada
  5. Indonesia
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা
বিশ্বের বনভূমি:
- পৃথিবীজুড়ে অসংখ্য সুন্দর বন আছে যেগুলো সব মিলিয়ে পৃথিবীর এক-তৃতীয়াংশ।
- পৃথিবীর প্রায় ৭০ শতাংশ বন্যপ্রাণী বনে বসবাস করে। 
- বিশ্বের সর্বাধিক বনভূমির দেশ রাশিয়া।
- ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে।

⇒ বিশ্বের শীর্ষ বনভূমির দেশ:
1. রাশিয়া,
2. ব্রাজিল,
3. কানাডা,
4. যুক্তরাষ্ট্র,
5. চীন,
6. অস্ট্রেলিয়া,
7. কঙ্গো,
8. ইন্দোনেশিয়া
9. ভারত,
10. পেরু।

উৎস: Statistica ওয়েবসাইট।
২২.
Which city is called 'The City of Flowering Trees'?
  1. Harare
  2. Venice
  3. Paris
  4. New York
  5. Jaipur
সঠিক উত্তর:
Harare
উত্তর
সঠিক উত্তর:
Harare
ব্যাখ্যা
City of flowering trees:
- The city of flowering trees বলা হয় জিম্বাবুয়ের হারারেকে।

অন্যদিকে,
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

উৎস: Britannica.
২৩.
Who built the Hanging Gardens of Babylon?
  1. Cyrus
  2. Darius
  3. Hammurabi
  4. Nebuchadnezzar
  5. Titus Caesar Vespasianus
সঠিক উত্তর:
Nebuchadnezzar
উত্তর
সঠিক উত্তর:
Nebuchadnezzar
ব্যাখ্যা
ব্যাবিলনের শূন্য উদ্যান:
- প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার একটি শহর ব্যাবিলন।
- এই শহরের প্রধান আকর্ষণ ঝুলন্ত বাগান বা ব্যাবিলনের শূন্য উদ্যান।
- খ্রিস্টপূর্ব ৬০০ সালে সম্রাট নেবুচাদনেজার তাঁর স্ত্রীর অনুপ্রেরণায় এটি নির্মাণ করেন।
- বিয়ের পর সম্রাজ্ঞীর তেমন ভালো লাগত না, কারণ ব্যাবিলন হলো সমতল ভূমি আর মিডিয়ান ছিল সবুজ পাহাড়-পর্বতের দেশ।
- সম্রাট সম্রাজ্ঞীর মনের কষ্ট বুঝতে পেরে প্রাসাদের ওপরই তৈরি করলেন এক সুন্দর পুষ্প বাগান।
- প্রথমে নির্মাণ করা হয় ৮০০ বর্গফুটের বিশাল এক ভিত।
- ভিতটিকে স্থাপন করা হয় সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে।
- মাটি থেকে এর উচ্চতা দাঁড়ায় প্রায় ৮০ ফুট।
- এরপর চার হাজার শ্রমিক রাত-দিন পরিশ্রম করে তৈরি করে পুষ্প বাগান।

উৎস: i) Britannica.
         ii) ১৬ এপ্রিল, ২০১৯, কালের কন্ঠ।
২৪.
38th parallel is border of which two countries?
  1. South Vietnam and North Vietnam
  2. North Korea and South Korea
  3. Libya and Sudan
  4. Egypt and Sudan
  5. Iran and Iraq
সঠিক উত্তর:
North Korea and South Korea
উত্তর
সঠিক উত্তর:
North Korea and South Korea
ব্যাখ্যা
৩৮তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সিমানা নির্দেশ করে।

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা:
- ১০ ডিগ্রী চ্যানেল: আন্দামান ও নিকোবর,
- ১৬তম প্যারালাল: নামিবিয়া ও অ্যাঙ্গোলা,
- ১৭তম প্যারালাল: উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম,
- ২০তম প্যারালাল: লিবিয়া ও সুদান,
- ২২তম প্যারালাল: মিশর ও সুদান।
- ২৪তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ২৫তম প্যারালাল: মৌরিতানিয়া এবং মালি,
- ৩১তম প্যারালাল: ইরাক ও ইরান,
- ৩৭তম প্যারালাল: ভারত ও মায়ানমার,
- ৩৮তম প্যারালাল: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া,
- ৪৯তম প্যারালাল: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা,
- ৮⁰ চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ,

উৎস: Britannica.
২৫.
Where is Uttara Ganobhaban located?
  1. Dhaka
  2. Rajshahi
  3. Bogura
  4. Natore
  5. Cumilla
সঠিক উত্তর:
Natore
উত্তর
সঠিক উত্তর:
Natore
ব্যাখ্যা
উত্তরা গণভবন:
- ইতিহাস খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন নাটোরে অবস্থিত।
- নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন।
- ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান।
- পরবর্তীতে রাজ প্রাসাদটি ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে।
- স্বাধীনতার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ নামকরণ করেন।
- উত্তরা গণভবন ৪১.৫১ একর জমির উপর অবস্থিত।
- বর্তমানে এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজা-রাণীর ব্যবহৃত ঐতিহাসিক দ্রব্যসামগ্রী উদ্ধার করে একটি সংগ্রহশালা নির্মাণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য,
- ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২৬.
Which one of the following Indian states does not have a common international border with Bangladesh?
  1. Meghalaya
  2. Manipur
  3. Tripura
  4. Assam
  5. Mizoram
সঠিক উত্তর:
Manipur
উত্তর
সঠিক উত্তর:
Manipur
ব্যাখ্যা
সেভেন সিস্টার্সভুক্ত মনিপুর ও নাগাল্যান্ড-এর বাংলাদেশের কোন সীমানা নেই।

বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- তিনদিকের মূলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- বাংলাদেশের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।

উল্লেখ্য,
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়।
- রাজ্যগুলো হলো: আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

উৎস: i) Britannica.
         ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৭.
Who built the famous Ahsan Manzil of Dhaka?
  1. Nawab Abdul Ghani
  2. Qutb-ud-Din Aibak
  3. Nawab Abdul Latif
  4. Isha Khan
  5. Nawab Hafizur Rahman
সঠিক উত্তর:
Nawab Abdul Ghani
উত্তর
সঠিক উত্তর:
Nawab Abdul Ghani
ব্যাখ্যা
আহসান মঞ্জিল:
- আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
- এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ।
- বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে।
- এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গনি।
- তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ’র নামানুসারে এর নামকরণ করেন।
- এর নির্মাণকাল ১৮৫৯-১৮৭২ সাল।
- ১৯০৬ সালে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
- নওয়াব আবদুল গণি ১৮৭২ সালে প্রাসাদটি নতুন করে নির্মাণ করান।
- এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে।
- এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ।
- আহসান মঞ্জিল জাদুঘরে এখন পর্যন্ত সংগৃহীত নিদর্শন সংখ্যা ৪ হাজার ৭৭।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৮.
The opium growing areas of Myanmar, Laos and Thailand are called -
  1. Golden Crescent
  2. Golden Wedge
  3. Golden Triangle
  4. Golden Village
  5. None of these
সঠিক উত্তর:
Golden Triangle
উত্তর
সঠিক উত্তর:
Golden Triangle
ব্যাখ্যা
গোল্ডেন ট্রায়াঙ্গেল:
- গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি (মায়ানমার ,থাইল্যান্ড ,লাওস) দেশের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

অন্যদিকে -
- গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.